এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কাগজের ফুল।

    Sobuj Chatterjee লেখকের গ্রাহক হোন
    ২৮ মার্চ ২০২৬ | ২৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • কাগজের ফুল।

    মা গো তুমি সরে দাঁড়াও আমার লাগছে 
    তথ্য জমে জমে অকথ্য হয়েছে; কাগজ জমতে জমতে পাহাড় 
    পাহাড় টাকে সরাও আমার লাগছে।

    আমি তো তোমার ই মধ্যে বাস করি 
    সন্তান হারা মায়ের কষ্ট বুঝি।

    বুঝিনা শুধু ফুল খুন করে-
    কি ভাবে তাকে প্রতীক ক'রে?
    ওদের সাথে বিরোধিতা করা ধ্বংসাত্মক 
    কিন্তু সঙ্গ করা আরো মারাত্বক
    মা গো তুমি সরে দাঁড়াও আমার লাগছে ।

    ওরা ফুল কে ধর্ষণ করে মালা নিয়ে যায় মন্দিরে 
    খুনীরা বুকে ফুল লাগিয়ে 
    বুক ফুলিয়ে ঘোরে ফেরে।

    মা আমি আজও আতঙ্কেতে শিউরে উঠি সেদিনের কথা  মনে করে 
    দু'বছর আগে
    ৯ ই আগস্ট অভিশপ্ত সে রাত্তিরে ।

    তিল তিল করে মনে পড়ে যায় মুখ গুলো,সেই  নৃশংস অত্যাচার
    তবুও আমি সহজে মানিনি হার ।

    মেয়াদ শেষের ভেজাল ওষুধে ছেয়ে গেছে এই দেশ
    সঙ্ঘবদ্ধ অপরাধীদের লম্বা হাত কেউ জানে না,কোথায় গিয়ে যে শেষ?

    আমি সীমাহীন এই দুর্নীতি জালে দিয়েছিলাম ছোট টান। 
    তাতেই ওরা ভয় পেয়ে গেল মাটি ভেদ করে বেরিয়ে এলো প্রাগৈতিহাসিক রাগ
    সেই আগুনে পুড়ে খাক হল আমার ছোট্ট প্রাণ।

    কত আশা ছিল মাগো ডাক্তার হয়ে  করবো দেশের সেবা,তোমাদের কাছে রেখে; 
    দুঃস্থ মানুষকে অভয় দেবো  বন্ধুরা জোট বেঁধে ।
     
    কাটাবো কিছু অমূল্য সময় আধুনিক যত চিকিৎসা বিষয় নিয়ে
    আলোচনা হবে বিতর্ক হবে বন্ধুতে বন্ধুতে।

    লিখবো কিছু একান্ত মনের কথা,কবিতা লিখবো 
    প্রতিদিনের কাজের শেষে যে অপেক্ষা করে থাকে , তাকে দেখাবো।-

    তার  হাত ধরে বসে থাকবো নির্জন সন্ধ্যায় 
    নক্ষত্রের নীচে বসে দেখবো
    আকাশ নীরবতায়।

    কিছুই তো  হলো না সেসব সত্যি 
    সত্যি হলো,ঘাতক এসেছিল 
    নেভাতে প্রানের বাতি।

    মাগো  তুমি সরে দাঁড়াও
    আমার সত্যি ভয় করছে

    আমার খুনের কিনারা চেয়ে জেগেছে মানুষ  দেশ জুড়ে 
    প্রতিবাদ আর প্রতিবেদনে, উত্তাল দেশ গাইছিল গান
    এক সুরে 
    বন্ধুরা আমার দিনরাত এক করে দাঁতে দাঁত চিপে দিয়ে যাচ্ছিল লড়াই 
    পুলিশের সাথে প্রশাসনের সাথে ,আইন আদালত কি সিবিআই।
    দূর্নীতি গ্ৰস্ত রাষ্ট্র ও তার প্রশাসনকে কাঁপিয়ে ছিল,  ওদের গর্জন নিরন্তর ,
    সেই গর্জনে সাড়া দিয়ে  ছিল
    গোটা কলকাতা শহর

    নিয়ম রক্ষার ময়না তদন্তে উঠে এলো নানা অসঙ্গতি এই সুযোগে জমায়েতে এসে মিশলো বেনো জল।

    আমার খুনের কিনারা চেয়ে জেগেছে মানুষ দেশ জুড়ে 
    প্রতিবাদ আর প্রতিবেদনে উত্তাল দেশ, গাইছিল গান
    এক সুরে ।

    বন্ধুরা আমার  দাঁতে দাঁত চিপে, জারি রেখেছে লড়াই 
    পূলিশের সাথে প্রশাসনের সাথে আইন আদালত কি সিবিআই!

    সপ্তকান্ড রামায়ণ শেষে বেরোলো  কোর্টের রায় 
    যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সঞ্জয় রায় 
    অনেক ধোঁয়াশা ছিল রায় ঘোষণার পর
    একজন নয় ,আরও আছে খুনী,আবার উঠেছে ঝড়।

    বিচারের নামে যেপ্রহসন হলো,যার শিকার এক সাজানো জগন্নাথ
    প্রশাসন তো হাঁফ ছেড়েছে,
    হয়েছে বাজি মাত।

    তবুও তো লড়াই ছিল 
    দিন রাত্রি;
    বন্ধুরা ছিল অনড় অটল  যতদিন না রাঘব বোয়াল খুনীরা পাবে শাস্তি।

    হায়, সাইকোফ্যানন্টরা ভেতর থেকে শুরু করে দিল কাজ।
    অত্যন্ত ঠান্ডা মাথায় নরম গরম মারপ্যাঁচেতে লড়াইয়ের মাথায় বাজ।

    মানুষ কার কথা শুনবে আর কারটা শুনবে না এই দোলাচলে বিভ্রান্ত হয়ে পাতলা হলো ভীড় 
    বন্ধুদের প্রচেষ্টা বিফলে গেল, তাদের দিকেও তীর।

    কারা যে খুনী  আর কারা যে নয় সেসব গেছে গুলিয়ে।
    মিথ্যা কে সত্যির মত প্রচার করে, বিশ্বাসকে দিয়েছে গুঁড়িয়ে ।

    যদিও কায়েমি স্বার্থের দালালদের হলো সাময়িক ভাবে জয়

    আর বন্ধুরা আমার পিছিয়ে রইলো সত্যি,কিন্তু দুর্নীতির আখড়া কে তারা ধরিয়ে দিয়েছিল ভয়!
    তুমি তো সবটা দেখেছো- মাগো তুমি তো সব ই জানো

    লড়াই সত্যি করেছিল যারা
    তাদের প্রতি কি ' বিদ্বেষ বিষ হানো ' !?

    তবে শোনো, 
    "মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা"।
    মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা থেকে নেওয়া। চিরকালের তরে প্রাসঙ্গিক।

    মিথ্যা কে বড় ভয় করে মা; আর সংগঠিত মিথ্যা তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর 

    মা তুমি এবার সরে দাঁড়াও তোমাকে ভয়ঙ্কর লাগছে! 
    তুমি না সরলেও 
    এসে যায় না কিছু
    মানুষ এবার জাগছ
     
    ***********************†††††***†***†*†**********†***†****
     
    কৃতজ্ঞতা স্বীকার ও দু'কথা: হাথরস ,ওন্নাও বা কামদুনির  
    মত হালফিলের
    এই সর্বজনবিদিত নৃশংস প্রাতিষ্ঠানিক অপরাধের ঘটনার 
    যথাযথ বা বিশ্বাস যোগ্য ভাব প্রকাশ  করতে গিয়ে আমার ভাষায় পড়েছে টান। 
    প্রশ্ন হতে পারে,
    ,
    যখন ভাটার টান 
    চুপ করে  সারো স্নান 
    জোয়ারে তো যাবে ভেসে।

    এড়িয়ে যেতে পারিনি  সমসাময়িক ঘটনা প্রবাহ অজস্র সুস্থ ও সামাজিক মানুষের মতো। তাই 
    দ্বারস্থ হয়েছি আমার প্রিয় কিংবদন্তি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখার ভাব অনুসরণ করতে। আমার  লেখা যদি বা কেউ পড়েন, আমার অক্ষমতার কথা বিবেচনা করে আমায় ক্ষমা করবেন। - ধন্যবাদ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন