এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ঋণের নীতি 

    SHANKAR BHATTACHARYA লেখকের গ্রাহক হোন
    ২৫ মার্চ ২০২৬ | ৭২ বার পঠিত
  •  এই আর্টিকল #: 34643
     
    “In politics, humans have now become loanable assets—selecting candidates, workers from other parties can be used on loan.
    A new dimension of borrowing has been added to politics.”
    “রাজনীতিতে এখন মানুষ ঋণযোগ্য সম্পদে পরিণত হয়েছে—প্রার্থী নির্বাচন করতে অন্য দলের কর্মীদের ঋণ হিসেবে ব্যবহার করা যায়।
    রাজনীতিতে ঋণ গ্রহণের এক নতুন মাত্রা যুক্ত হয়েছে।”
     
    দ্বন্দ্বমূলক বস্তুবাদের খোলসে
    অভাব মেটানোর এই নয়া পন্থা—
    বাম রাজনীতির অন্দরমহলে
    প্রার্থী নির্ধারণের এক অদ্ভুত সমীকরণ।
     
    এখানে এখন মানুষও বস্তু—
    আর নৈতিকতা এক ধরনের লগ্নি,
    যার সুদ মেলে ক্ষমতার অঙ্কে।
     
    ঋণের নীতি 
    ************
     
    অন্য দলের কর্মীকে ঋণ হিসেবে নেওয়া যায়, 
    ঋণ গ্রহণের নতুন মাত্রা যোগ করা হয়েছে রাজনীতিতে!
     
    বামপন্থী দলগুলোর মধ্যে ঋণ নিয়ে প্রার্থী ঠিক করা ও ঘোষণায়
    দ্বন্দ্ব মূলক বস্তুবাদের খোলসে—-
    অভাব ঘোচানোর এই নয়া পন্থা কাজ করে। 
     
    বাম ঋণ দেওয়া নেওয়াতে 
    এখন বস্তু-মানুষ বিনিময় হয়—
    নৈতিকতা নিয়ে লগ্নির এক নতুন 
    সংগ্রাম চলছে!
     
    প্রত্যেক বামদলের মধ্যে আগ্নেয়গিরির লাভার মতো দ্বন্দ্ব মূলক বস্তুবাদ সব সময় নির্গত হয়,
    তাই এক দল অন্য দলের কঠোর (!) সমালোচক হয়ে প্রেম ভালোবাসা রক্ষা করে, 
    যদিও এগুলো অন্তরিক্ষে শুদ্ধিকরণের পদ্ধতি 
    কিন্তু রাগারাগীর বিষয় বলে সংবাদ হয়
    অবুঝ জনগণের চাহিদাতেই !
     
    অপবাদ নয় 
    সাত ভাই এক চম্পার মতো গড়ে নেওয়া আদর্শ মিলি জুলি সংসার —
    যদিও সাত হাঁড়ি পৃথক কিন্তু হাবে ভাবে চম্পার দুঃখে এক জোট! 
     
    ক্ষমতা নামক ভগ্নির সন্ধানে দিন রাত অতিবাহিত হয়ে যায়, 
    সাত হাঁড়িতে ঋণ করে ভাত ফোঁটে—
    ঋণ দান-গ্রহণ চালাতেই জোট ঘোষণার এতো ঝক্কি ঝামেলা! আদর্শ সংসারে লগ্নি ও ঋণ স্বত্ব স্বীকারে পারিবারের রাজনৈতিক বিশ্বাসের ইতিহাস দিতে হয়!
     
    জনগণের চাহিদাকে সম্মান দিয়ে আমরা করেছি জোট,
    এই বিবৃতি প্রদানের পেছনে অজ্ঞাত থাকে ভগ্নির প্রতি ভালোবাসা ও হাঁড়ির রহস্য!
    —-- শংকর ভট্টাচার্য্য ✍️ ২৫/০৩/২৬
    #রাজনীতি #Politics
    #ঋণেররাজনীতি #LoanPolitics
    #দলবদল #PoliticalShift
    #কর্মীঋণ #HumanAsAsset
    #জোটরাজনীতি #CoalitionPolitics
    #ক্ষমতারখেলা #PowerGame
    #নৈতিকতারবাণিজ্য #MoralDecay
    #ভোটরাজনীতি #VotePolitics
    #রাজনৈতিকব্যঙ্গ #PoliticalSatire
    #সমঝোতাররাজনীতি #SystemManipulation
    #আদর্শেরপতন #IdeologyCrisis
    #মানুষবস্তু #HumanCommodity
    #SabitaEunoiaworldviews
    —----
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন