এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আরব সাম্রাজ্যের পতন কি অত্যাসন্ন? 

    লতিফুর রহমান প্রামানিক লেখকের গ্রাহক হোন
    ২০ মার্চ ২০২৬ | ৩৪ বার পঠিত
  • আরব সাম্রাজ্যের পতন কি অত্যাসন্ন?

    আরব বিশ্বের দেশগুলো মেরুদণ্ড সোজা  করার চেয়ে বিলাসবহুল জীবন,  রাজতন্ত্র টিকিয়ে রাখতে আর নিজেদের সম্পদ বিকিয়ে দিয়ে যুগের পর যুগ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থাকতে পছন্দ করে।  ইরান সেটা পারেনি বলেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অবরোধ,  স্যাংশন বা যুদ্ধ করতে হয়েছে নিয়মিত ভাবে।  ইরান কে আরব দেশগুলো ভয়ের কারণ হিসেবে না দেখলেও যদি কখনো দরকার হয় তবে তাদের ভুমিতে থাকতে দেওয়া আমেরিকা ইসরায়েল রক্ষা করবে সেই নির্ভার ছিল।  আমেরিকা কিংবা ইসরায়েলের সাথে টক্কর না দিয়ে তার চেয়ে তেলের বিনিময়ে আয়েশি জীবন যাপন আর রাজতন্ত্রকে টিকে রাখাই প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমেরিকা কথিত গনতন্ত্রের বুলি আওড়িয়ে অনেক দেশের শাসন ব্যবস্থাকে ধূলিস্যাৎ করলেও এখনো তাদের করায়স্ত আরব দেশগুলোতে রাজতন্ত্র বহাল তবিয়তে রাজত্ব করছে।  তার কারণ না বুঝার কোন কারণ নেই।  ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার করায়ত্ত হতে রাজি হয়নি বলেই আজ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ।  আরব বিশ্বের দেশগুলো মধ্যে একমাত্র ইরান ই সামরিক দিক থেকে শক্তিশালী তা এবার হাড়েমজ্জায় টের পাচ্ছে সারা দুনিয়া। আমেরিকা চায় ইসরায়েলকে নিরাপদ রাখতে যাতে করে ইসরায়েলকে দিয়ে সমগ্র আরব দেশগুলো নিয়ন্ত্রণ করা যায়।  এবারের এই যুদ্ধ ও শুধু মাত্র ইরানের হাত থেকে ইসরায়েল রক্ষা করা।  আন্তর্জাতিক রাজনীতিতে এই সহজ সমীকরণ টা বুঝতে না পারাই নির্বুদ্ধিতা মাত্র।  আমেরিকা একই সাথে কয়েকটি কৌশলে নিজেদের স্বার্থে এই লড়াইয়ে ঝাপিয়ে পড়ে। 
    ১। ইসরায়েল কে এটাই বুঝাতে যে, আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল কখনো টিকে থাকতে পারবে না। যার ফলে ইসরায়েল থেকে একটা ভবিষ্যতে সামরিক ও প্রযুক্তিগত সাহায্য চলমান থাকবে যা ভবিষ্যতে সারা দুনিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রভুত্ব বিরাজ করবে।
    ২. আরব দেশগুলো কে সামরিক দিক থেকে শক্তিশালী না করে বরং আমেরিকার উপর নির্ভরশীল হতে বাধ্য করায় মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে তার ফায়দা নিতে পারছে। 
    ৩. ইরানের হামলা আরব দেশগুলো সামলাতে পারছে না আমেরিকার সাহায্য ছাড়া এটা বুঝাতে পারাই আমেরিকার সফলতা। যার ফলে আরব দেশগুলোর উপর আমেরিকার প্রভুত্ব দীর্ঘস্থায়ি হচ্ছে। 
    ৩. দুনিয়ার পাওয়ার হাউজ তেলের মজুত আরবের হাতে কাজেই যে কোন কিছু বিনিময়ে আরবের উপর আমেরিকা প্রভাব বিস্তার করতে না পারলে ভবিষ্যতে আমেরিকা দুনিয়া শাসন করতে পারবে না যা অন্তত আমেরিকা ভালো করে জানে। 
    ৪. ইরান মুসলিম দেশ সাথে আরব দেশগুলো ও মুসলিম। এই যুদ্ধ লাগিয়ে মুসলমান সম্প্রদায়ের নিজেদের হত্যা করছে যাতে করে মুসলমানদের শক্তি ক্ষমতা বা বিভাজনের ফল উপভোগ করছে আমেরিকা। 
    তাহলে আরবের ভবিষ্যৎ কি? সেই প্রশ্ন আসাই স্বাভাবিক। এই মুহুর্তে সবচেয়ে জটিল পরিস্থিতিতে আরব দেশগুলো। আমেরিকার হাল ছেড়ে দিলে দ্রুততম সময়ে দেশের ভিতর বিপ্লব ঘটিয়ে রাজতন্ত্রের বিলোপ ঘটিয়ে আমেরিকার পছন্দের সরকার সেসব দেশে বসাবে যা ঠেকানোর মতো সাধ্য বা চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা সরকার গুলোর হাতে নেই। তাই বলে প্রতবেশী ইরানের ক্ষেপণাস্ত্র সীমার মধ্যে বসবাস করাও স্বস্থির কথা নয়।  এই ক্ষেত্রে দোদুল্যমান অবস্থায় রয়েছে আরব দেশগুলো। আমেরিকার সাথে বহুপাক্ষিক বানিজ্যচুক্তির বলয়ে জিম্মি আরবের দেশগুলো হুট করে আমেরিকার প্রভুত্ব অস্বীকার করতে না পারাও অনেক হিস নিকাশের কারণ।  ইরান যুদ্ধ তাই দীর্ঘ সময় ধরে চললে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে আরব দেশগুলো। ইরানের লক্ষ্য ও তাই। আরব দেশগুলোকে কোনঠাসা করা এবং আমেরিকার স্বার্থ কে চ্যালেঞ্জ করা।  তাই আগামীর বিশ্বরাজনীতিতে নতুন মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবলতর।  হয়তো আমরা অতি সম্প্রতি আরব দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করাই আমেরিকার নতুন খেলা শুরু হতে পারে। সামনে হয়তো তেমনই অপেক্ষা করে আছে। নারী আমেরিকাকে একলা করার দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে পারবে আরব দেশগুলো? অনেক প্রশ্নের উত্তর মিলবে খুব সহসাই।
    লেখক ঃ লতিফুর রহমান প্রামাণিক
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হারামির হাতবাক্স | ২০ মার্চ ২০২৬ ২০:২৮739302
  • আমেরিকার সেফটিপিন দিয়ে গদি আটকে রাখা দেশগুলো আসলে ইতিহাসের সেই গোল্ডেন কেজ, যেখানে মুক্তির চেয়ে এসির হাওয়া বেশি দামি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন