এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তিলোত্তমার মা এবার বিজেপিতে

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৯ মার্চ ২০২৬ | ১০০৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হচ্ছেন, আশ্চর্যেরও কিছু নেই, ঝুলি থেকে নতুন করে বেড়াল বেরোনোরও কিছু নেই। সন্দেশখালি থেকে আরজিকর, অপারেশন সিঁদুর থেকে এসআইআর, সব কটাই বিজেপির প্রোজেক্ট। এর প্রথম তিনটে অবশ্যই একদম আকাশ থেকে বানানো হয়নি। সন্দেশখালিতে জমিদখল হয়েছিল, আরজিকরে সরকারি হাসপাতালে নৃশংসতম হত্যা হয়েছিল সরকারি চিকিৎসকের, পহেলগামে জঙ্গীরা দাঁড় করিয়ে খুন করেছিল পর্যটকদের। কিন্তু "শেখ শাজাহানের হারেমে পিঠে বানানো", "আমি সোমা বলছি" আর তৎসংলগ্ন অজস্র মিডিয়া-মিথ্যা, এবং অপারেশন সিঁদুরে করাচি-লাহোর দখল করে নেবার অনন্ত গুলবাজি, এইগুলো একটা খুব নির্দিষ্ট প্যাটার্ন। একটা ঘটনা ঘটে, তারপর সেটাকে ঘিরে গোদি-মিডিয়া অজস্র অলীক গল্প নির্মাণ করতে শুরু করে, ভদ্দরলোকেরা জেনে অথবা না জেনে মিথ্যেগুলো বলতে শুরু করেন, সত্যটা ঢাকা পড়ে যায়, তারপর পুরোটাকেই বিজেপি কাজে ব্যবহার করে। আরজিকর একেবারেই ব্যতিক্রম না। এই নারীদিবসের দিনই এক লেখিকা লিখেছেন দেখলাম, "জানতে পারি একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সেখানে তিনটি ছেলে আর একটি মেয়ে যুক্ত ছিল, সেই মেয়েটিই নাকি ধর্ষিতার হাত মুখ চেপে ধরে ছিল"। এতদিন পরেও, তিনি এইভাবে গুজব রটাচ্ছেন, কারণ এটা মধ্যবিত্ত জনমানসে একদম গেঁথে দেওয়া হয়েছে। ইনি জেনে করছেন, না গুজবের শিকার বলতে পারবনা, ঠিক যেমন বলতে পারবনা, খ্যাতনামা ডাক্তার, উকিল, সমাজকর্মীরা বিজেপির পালে হাওয়া দিতে জেনেবুঝে মিথ্যে বলেছিলেন, নাকি নেহাৎই গুজবের শিকার। কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে পারিনা আজকাল।

    তবে একটা কথা বলতে পারি, এইভাবে একটা ঘটনা ঘিরে, মিডিয়াকে কার্যত কিনে নিয়ে, এক-আধটা নয়, অজস্র গুজবের ফানুস দিনের পর দিন উড়িয়ে যে জনমানসে ছাপ ফেলা যায়, এটা একটা পরীক্ষা হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল ওরা। সেই পরীক্ষায় আমাদের বুদ্ধিজীবীরা খুবই সাহায্য করে ওদের সাফল্যমন্ডিত করতে পেরেছেন। তারপর ওরা কেউটে ধরতে বেরিয়েছে। দেখবেন, প্রথম তিনটে আলোড়নের কেন্দ্রে বাস্তব কিছু ঘটনা ছিল। তারপর এই এসআইআর নিয়ে যেটা শুরু হল, তার কেন্দ্রে কোনো ঘটনা নেই, পুরোটাই গুজব। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এক কোটি কুড়ি লাখ রোহিঙ্গা, বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, সীমান্ত ভিড় - প্রতিটা একদম ডাহা গুল। আমাদের শাইনিং ভদ্রলোকর গোদি-মিডিয়ার পিছনে দৌড়তে দৌড়তে এর মধ্যে এতটাই মেরুদন্ডহীন হয়ে পড়েছিলেন, যে, কেউ মিডিয়ার দিতে আঙ্গুল তুলতেই পারেননি এসব নিয়ে। কেউ কেউ অবশ্য ওই শিবিরে চুপচাপ ঢুকে বসেই আছেন। সব মিলিয়ে ব্যাপার হল, বোতল থেকে দৈত্য বেরিয়ে গেছে। এখন আর ঘটনা-ঘিরে-গুজব না, পরীক্ষা করে দেখা গেছে, শুধু বিশুদ্ধ-গুজবও চলবে বাজারে।তাইই চলছে। এই সাফল্যের পিছনে আরজিকরের প্রবল ভূমিকা আছে। যাঁরা উদ্যোগী হয়ে গুজবগুলো ছড়িয়ে দিয়েছিলেন, তাঁদের আছে। যাঁরা এখনও দেখি "অভয়া বিচার পেলনা" বলেন, তাঁদেরও আছে। সঞ্জয় রাই কি তবে খুনি না? খুনে কি অন্য কেউ জড়িত? কারা তারা? তাঁরা কিছুই স্পষ্ট করে বলেন না। শুধু ধোঁয়াশাটা বজায় রাখেন। এর ফলও বিজেপিই ঝুলিতে ভরবে। আশা করি তিলোত্তমার মায়ের মতো এঁদেরও কেউ কেউ কোনোদিন পুরষ্কৃত হবেন। বা, হয়তো হয়েই গেছেন, কে জানে।

    পুঃ উনি বামদেরও প্রবল গাল দিয়েছেন দেখলাম, যারা ওঁকে এতদিন পক্ষীমাতার মতো আগলে রেখেছিল। এমনকি বক্তব্যে অসঙ্গতি আছে বললেও, ঝাঁপিয়ে পড়ত, "অসম্মান" হয়েছে বলে। এবার আন্দাজ করছি, তারা, নরম স্বরে, "উনি ভুল করছেন" ন্যারেটিভ ছড়াতে শুরু করবেন। নাঃ, নারাণ বাবু ভুল করেননি, তিলোত্তমার মা ভুল করেননি, আপনাদের নেতারাও ভুল করেননি, গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলাটাই উদ্দেশ্য ছিল, সেটা সফল। ভুলটা আপনারা করেছেন, লিঙ্গ রাজনীতির নামে করেছেন, গোদি-মিডিয়াকে ভগবান ভেবে করেছেন, এবং এখনও বিজেপির প্রতি নরম হয়ে করছেন। কারো কারো ক্ষেত্রে অবশ্য ভুল না, ইচ্ছাকৃতই। বাকিরা ভুলটা স্বীকার করুন। সংশোধন করার ওটাই প্রথম রাস্তা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দীপ | 2402:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ১৮:৩৯739536
  • কালকে দেখছিলাম শ্রীমতী রত্না দেবনাথের একটি সাক্ষাৎকার। তিনি সেই মানুষ যাঁর একমাত্র কৃতী সন্তান নরখাদকদের নির্যাতনের শিকার। একজন মেয়েকে নিম্ন আয়ের মধ্যেই চিকিৎসক বানাতে মেয়ের মেধার পাশাপাশি মা বাবার বুকের পাটাও লাগে। অনেক স্যাক্রিফাইস লাগে। অনেক সাধ আহ্লাদ জীবন থেকে বাদ দেওয়ার মতো পরিমিতিবোধ লাগে৷ সারাজীবন ধরে তিলে তিলে তৈরি করা স্বপ্ন লাগে৷
    তিনি কিন্তু জানেন তাঁকে কীভাবে আক্রমণ করছে মানুষ। না,কাউকে গালি দেননি, শুধু কাঁদলেন। কাঁদলেন নরপিশাচদের কথায়৷ বললেন আমি টাকা দিয়ে কী করব? ১৭ লাখ টাকাও আমরা ফিরিয়ে দিয়েছি৷ মুখ্যমন্ত্রীর দশ লাখ টাকাও নিইনি৷ মেয়েকেও শিখিয়েছিলাম পরিশ্রম করে উন্নতি করতে৷ আমাদের জীবনের আসল সম্পদই তো চলে গেছে৷ শুধুমাত্র একটি রাজনৈতিক দলে যোগদান করার জন্য এত নর্দমার পাঁক উগড়ে দিচ্ছেন আপনারা? এবার তো থামুন। কী চেয়েছিলেন,তাঁরা দুঃখে যন্ত্রণায় মারা যান? তিনি কোথাও হেসেছেন তো সেই হাসি নিয়ে বিদ্রূপ করছেন? তাঁকে দর্জি মহিলা বলে কিছু লোকের ভারি উল্লাস। কেউ আবার তাঁদের অনার কিলার বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন। মানুষ এত নিকৃষ্ট মানসিকতার হতে পারে এটাই জানতাম না।

    একটা ভিডিয়োতে দেখলাম, না তিনি প্রতিপক্ষ ছেলেটিকে কোনও বিদ্বেষপূর্ণ কথা বললেন, না সে তাঁকে গালাগালি দিল৷ দুজনেই ভদ্র, সজ্জন। বলছি কি, আপনারাও একটু ভদ্র হতে পারেন তো৷ হাজার গাত্রদাহ হলেও আপনাদের মুখনিঃসৃত নর্দমার নোংরাগুলোকে এবার পরিষ্কার করুন। যে পাঁক নিয়ে বাঁচছেন,সেই পাঁক অত্যন্ত পূতিগন্ধময় যা মানুষের সহনক্ষমতার বাইরে৷ এই পাঁক ছেড়ে বেরিয়ে আসুন। অলরেডি যাঁরা জীবন্মৃত হয়ে আছেন,তাঁদের আর মড়ার উপর খাঁড়ার ঘা নাই বা দিলেন। আপনার সঙ্গে এমন কিছু যে হয়নি, তাই ভেবে নিজের কর্দমাক্ত ভাষাটাকে নিয়ন্ত্রণ করুন। এরপর তো নিজেকে নিজেই মানুষ বলে ভাবতে পারবেন না৷

    ফেসবুক
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৬739539
  • ২১ মার্চ দুটো বিয়াল্লিশের ভিডিওটা দেখলাম। মনে হচ্ছে কোনও একটা জায়গাতে যেন শুনলাম যে মেয়েটির বাবা বলছেন যে উত্তর প্রদেশে বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এনকাউন্টার করে দেওয়া হয়। ভুল বুঝেও থাকতে পারি। যদি ভুল না বুঝে থাকি, তবে উনারা মনে হয়না "বিচার" চাইছেন। ওই মর্মান্তিক মৃত্যুর নির্বিচার "প্রতিশোধ" চাইছেন। আবারও -- হয়তো ধারনা মনে হওয়া ইত্যাদি প্রভৃতি।
    আর দেখুন রাজনীতি করতে এসে কান্নাকাটি সহানুভূতির কোনও ব্যাপার নেই। সেটা না জেনে রাজনীতি করতে আসাই উচিৎ না। বিশেষ করে সেটি যখন একটি সাধারণ দল না। সেই দলের ক্ষমতার সুবিধা নেবার বাসনা থাকলে পাপের দায়ও নিতে হয়।
    যাঁরা ওনাদের প্রতি সত্যই সহানুভূতিশীল এবং কাছের মানুষ তাঁরা যদি ওনাদের বোঝাতেন তো ভালো হতো।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ২১:৫২739540
  • কাছের মানুষ কেউ আছে নাকি ? সেই ঘটনার ক'দিনের মধ্যে এক বয়স্ক প্রতিবেশিনী দুইপাশে বাবা - মাকে দাঁড় করিয়ে lallantop এ ইন্টারভিউ দিচ্ছিলেন যে মেয়েটির ওপর কীরকম বিভৎস অত্যাচার হয়েছে যা নাকি সব পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে, সেইসব কাছের মানুষই নিশ্চয় এখনও আছে ! হাইকোর্ট - সুপ্রীম কোর্ট - ট্রায়াল কোর্ট হয়ে আবার হাই কোর্টে মামলা হয়ে, সে মামলার সময়ে সিবিআই অফিসারকেই দায়ী করা (সেই হাথরাস না উন্নাওয়ের মহিলা পুলিস অফিসার), এতকিছুর পরে আবার দলে যোগ দেওয়ানো, ঐসব কাছের লোকের জন্যই হয়েছে তো।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন