এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভোটরঙ্গে জন্মতন্ত্র

    SHANKAR BHATTACHARYA লেখকের গ্রাহক হোন
    ০৯ মার্চ ২০২৬ | ৩০ বার পঠিত
  •  এই আর্টিকল #: 34490
    “ভোটের রাজনীতিতে এখন নতুন দর্শন—
    জন্ম যেখানে হোক, শিকড় নাকি বঙ্গে!
    ভোট এলেই জন্ম নেয় ছেলে বা মেয়ে— 
    ধাইমা নেই, কিন্তু জন্মসনদ পাকা,
    মঞ্চের আলোতে রাখা হয় সাজিয়ে সদ্য জন্মানো খুকি খোকা!”
     
    ভোটরঙ্গের জন্মতন্ত্র
    ********************
    এতো আকুলি-বিকুলি আগে দেখা যায়নি কখনও
    বঙ্গের ঘরের ছেলে বা মেয়ে হতে।
    জন্মের সাবুদে নাই থাকলো বঙ্গে জন্মস্থান—
    নৈতিকতার কূলবর্গের পতি-পত্নী
    এসেই হয়ে যায় বঙ্গসন্তান!
     
    রাজনৈতিক তান্ত্রিকদের সাধন-প্রণালীতে
    জন্মগ্রহণ আর দর্শনদান
    ভৌত রসায়নের নিয়ম মানে না মোটে—
    ভুইফুঁড়ে ভোটের সময়ে
    আবির্ভূত হয় নতুন সন্তান
    ছেলে বা মেয়ে রূপে,
    জন্ম যদিও অন্যত্র।
    বঙ্গের প্রতি এমন নাচন কোদন ভালোবাসা দেখে
    বঙ্কিমদাকে আত্মীয় ভেবে—
    গেয়ে ফেলুন বন্দেমাতরম চোখ ঢেকে!
     
    কলিঙ্গ, মগধ, কোশল, বৎস, অবন্তী, কুরু, পাঞ্চাল, গান্ধার—
    দেশের যেখানে ইচ্ছা জন্ম হোক,
    হঠাৎই নাকি খুঁজে পাওয়া যায়
    জন্মাতরের কুলকুণ্ডলিনীর শিকড়
    পৌণ্ড্রদেশে—বঙ্গে!
     
    ভোটরঙ্গের ঠিকুজি-কোষ্ঠীতে
    নয়া জন্মাতরবাদ—
    প্রচারে ছুটে আসে
    দেশের কর্ণধার, রাজা, উজির, পাত্র-মিত্র।
    কুহকজীবীরা সবাই ধর্মের পরাকাষ্ঠা!
    বঙ্গের প্রেমে পড়ে এখন সবাই
    হয়ে গেছে নাকি বঙ্গের ছেলে বা মেয়ে—
    ধাইমার ঠিকানা নেই!
     
    ছেলে বা মেয়ের জন্মসনদ
    এখন কৃত্রিম উপায়ে তৈরি হয়,
    Adjudication-এর তালিকায় থাকে না তার নাম—
    বংশবদ ভক্তগণের তদারকিতে।
     
    বঙ্গ এখন গর্বের স্থান—
    উচ্চিংড়েরাও এসে হয়ে যায় বঙ্গের সন্তান!
    জন্মনিবন্ধন রেজিস্টার পাকা,
    ভোট-রসায়ন সনাতনী ধর্মমতে ছাঁকা।
    —-- শংকর ভট্টাচার্য্য ✍️ ০৯/০৩/২৬
    #বঙ্গসন্তান #পরিচয়রাজনীতি
    #রাজনৈতিকব্যঙ্গ #রাজনীতিরকুহক
    #সচেতনসমাজ
    #VotePolitics #PoliticalSatire #IdentityPolitics #DemocracyDebate #PoliticalIrony #SabitaEunoiaWorldviews
    —----
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন