এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আফিম চাষ যার যার, বামপন্থা সবার

    SHANKAR BHATTACHARYA লেখকের গ্রাহক হোন
    ০৭ মার্চ ২০২৬ | ৫০ বার পঠিত
  • এই আর্টিকল #: 34471
     
    অনুসন্ধান ও কৌতূহল মানুষের বৈশিষ্ট্য বা ধর্ম— এই ধর্ম আলো জ্বালায়,
    ক্ষমতার রাজনীতি সেই আলোতেই ছায়া তৈরি করে।
     
    আফিম চাষ যার যার, বামপন্থা সবার
    *************************************
     
    শুনে আসছি—
    বামপন্থীরা নাকি জগতে সেরা আদর্শে বিশ্বাসী।
    “আমি” “আমার” বলে না,
    সবাই নাকি মিলে মিশে “আমাদের”।
     
    একমাত্র লক্ষ্য—দেশসেবা,
    জ্ঞান-বিজ্ঞানের উন্নতি,
    সম্পদের সমবণ্টন,
    দুঃখীদের পাশে দাঁড়ানো।
     
    একসময় এসবই
    বামপন্থীদের কাছে
    পবিত্র ও অটল সত্য বলে গণ্য হতো।
     
    কিন্তু ইতিহাসে দেখা যায়—
    বামপন্থীদের আত্মপ্রকাশের শুরুতেই
    হীনাবস্থায় পতন,
    গোষ্ঠীদ্বন্দ্বে নুব্জ,
    ভারাক্রান্ত ও দুর্বল দলগুলোর জন্ম।
     
    এখনও যেন দোকান খোলার মতো—
    বিভিন্ন নামে দল খুলে বসে যায়,
    প্রতিটি সাইনবোর্ডে লেখা থাকে—
    “দুনিয়ার মেহনতি মানুষ এক হও!”
     
    বড় আশ্চর্যের কথা—
    যখন কৌশলী জাতপাত,
    হিংসা ও বিদ্বেষের রাজনীতি
    দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়,
    তখনও এই গোষ্ঠীগুলো
    সেই দোকানদার হয়েই থাকে।
     
    ধর্মকে “আফিম” বলে
    সব বামপন্থী দোকানদার,
    তবু অভিনব উপায়ে
    যাতায়াত তাদের আফিমের আড্ডায়!
     
    নাস্তিকতা নিয়ে
    অনেক দলিল, অনেক বক্তৃতা।
    কিন্তু বামপন্থার ভাবের ঘরে
    ঘটেই চলেছে চুরি—
    “ধর্ম যার যার, উৎসব সবার”
    এই ভাবঐক্যের সমর্থনে
    তারা আবার অতিশয় উদার!
     
    এর ফলে—
    কখনও বাম দোকানদার
    পীরবাবার দরবারে,
    আশীর্বাদের আশায় পদপ্রান্তে।
     
    কখনও মৌলবাদী দলের নৃপতির কাছে
    যাওয়া-আসা,
    দোকানদারীর স্বার্থে
    তাকে আমন্ত্রণ জানানো।
     
    যেন ধর্মজ্ঞানেরও
    সমবণ্টন করা যায়—
    মিলে মিশে আমাদেরেতে!
     
    জাতপাতের আফিমচাষীর অধীনেই থেকে
    চলতে থাকে সেই পুরোনো খেলা—
     
    আফিম চাষ যার যার,
    বামপন্থা সবার!
     
    তাই ভাবছি—
    যদি “ভাবের ঘরে চুরি”কেই
    পবিত্র ও সত্য বলে মানতে হয়,
     
    তবে নেমে পড়ি না কেন
    দেশসেবার এই দোকানদারীতে—
     
    বামপন্থী হয়ে?
     
    তাতে কি খুব ভুল হবে?
    —- শংকর ভট্টাচার্য্য ✍️ ০৭/০৩/২৬
    #রাজনৈতিক_ব্যঙ্গ #বামপন্থা
    #মতাদর্শ #রাজনীতি_ও_সমাজ
    #ধর্মওরাজনীতি #জাতপাত
    #সময়ের_প্রশ্ন
    #রাজনৈতিক_বাস্তবতা
    #PoliticalPhilosophy
    #PublicIntellectual
    #SocioPoliticalAnalysis
    #PowerAndIdeology
    #DemocracyDebate
    #ModernPolitics
    #SabitaEunoiaworldviews 
    —---
     
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন