এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সত্য ও মানবতা 

    SHANKAR BHATTACHARYA লেখকের গ্রাহক হোন
    ০৪ মার্চ ২০২৬ | ১০৫ বার পঠিত
  •  
    এই আর্টিকল #: 34451
    If education becomes merely decoration,
    A man can fail to grow frugal,
    respect for refined taste fades,
    and attraction turns toward imitation and false amusement;
    and if work is not connected to life—
    then problems only increase.

    A wrong outlook creates problems,
    a free mind alone can solve them.
    Truth and humanity are not a matter of attire,
    nor are they distant foreign advertisements—
    They live among people, within our own society.

    সত্য ও মানবতা
    ****************
    নিজের মর্যাদা কেন প্রতিষ্ঠা পায় না?
    শিক্ষিত হয়েও কেন কর্মে আস্থা জন্মায় না?
    শাঁখের করাতের মতো শিক্ষা ও কর্মের মাঝখানে
    কারা তবে সমস্যায় পড়ে যায়?

    দিন যায়—
    মানসিক অস্থিরতা বাড়ে।
    এক কল্পলোকের জগতে
    নিজেকে অন্যের তুলনায় পরাজিত মনে হয়,
    অথচ তা সত্য নয়।

    স্বচ্ছ চিন্তাভাবনা ও জীবনদর্শন
    বহু মানুষেরই আছে,
    তবু “আমি হবো ব্যতিক্রম”—
    এই অস্মিতা বড়ই অসার, কাজে লাগে না।
    নিজেকে ব্যতিক্রমী ছাঁচে গড়া যাবে—
    এই ধারণারও বিশেষ মূল্য নেই।

    আশেপাশের মানুষের জীবনযাপনে
    সরল, স্বাভাবিক মানসিক শক্তির যে রূপ,
    তা অনেকেই দেখে না,
    বা দেখতেও চায় না।

    অথচ তারাই সফল—
    কৃতী ব্যক্তিত্বের অধিকারী,
    যারা শিক্ষা ও কর্মের মধ্যে
    এনেছে সহজ সমাধান।

    তাদের কাছে শিক্ষা “ইন্টেরিয়র ডেকরেশন” নয়,
    কর্ম মানেই তারুণ্যদীপ্ত বসন্ত।
    তাদের অর্জিত বিদ্যা
    স্থান ও কালের সীমা উপেক্ষা করে,
    কর্মে এসে পায় বলিষ্ঠ রূপ,
    সাধারণ মানুষের সান্নিধ্যে।

    সাধারণ মানুষ কোথায় নেই!
    তাদের পাশে থাকতে
    কি ছুটতে হয় দেশ দেশান্তরে?
    খুঁজতে হয় কি মতবাদের দাঁড়িপাল্লা?

    না—
    নিজেকে মুক্ত রাখতে হলে
    শিক্ষা ও কর্মের মধ্যে
    রাখতে হয় সহজ সাযুজ্য।

    থাকবো মানুষের মধ্যেই,
    যেখানে মানুষ হয়েছি।
    তবু শাঁখের করাতের মতো
    মানসিক অস্থিরতায়—
    শিক্ষা, কর্ম, আয়-ব্যয়ের ভারে
    কারা সমস্যায় পড়ে যায়?

    ভুল দৃষ্টিভঙ্গি সমস্যা তৈরি করে,
    মুক্ত মনই পারে তার সমাধান করতে।
    এমন কৃতী দৃষ্টান্ত
    কি আমাদের সমাজে নেই?

    মানবতার খোঁজে
    বিদেশি প্রচার ও বিজ্ঞাপনের দিকে
    তাকাতে হলে তা হবে বিভ্রান্তি।
    সত্য ও মানবতা কি কোনো বিশেষ পোশাক পরে
    প্রতিনিধিত্বশীল আদর্শ হয়ে ওঠে?
    মানবতাবাদীরা কি সত্যিই
    স্থান ও কালের আলাদা প্রকোষ্ঠ খোঁজে?

    Truth and Humanity
    —------------------------
    Why does dignity fail to find its foundation?
    Why does education, even when attained,
    fail to inspire trust in work?
    Like the teeth of a conch-saw,
    caught between education and employment—
    Who are the ones that fall into this struggle?

    Days pass—
    mental restlessness grows.
    In an imagined world,
    one feels defeated in comparison to others,
    though this is not the truth.

    Many people possess clarity of thought
    and a philosophy of life;
    yet the belief—“I will be different from all”—
    is a hollow ego, of little use.
    The idea that one can shape oneself
    into an exceptional mold alone
    holds no real value.

    In the lives of people around us,
    there exists a simple, natural form
    of mental strength—
    yet many fail to see it,
    or choose not to understand it.

    And yet, it is those very people
    who become successful,
    who earn the mark of capable character—
    those who bring simple solutions
    between education and work.

    For them, education is not “interior decoration”;
    work is a springtime of youthful energy.
    The knowledge they acquire
    transcends the limits of space and time,
    takes on strength through action,
    and becomes truth
    in close connection with ordinary people.

    Where are ordinary people not present?
    Must one travel across countries
    to stand beside them?
    Must one search for
    the weighing scales of ideology?

    No—
    to remain free,
    one must preserve
    an easy harmony
    between education and work.

    I will remain among people,
    where I myself became human.
    Yet in conch-saw–like mental unrest,
    burdened by education, work,
    income and expenditure—
    Who are the ones that fall into difficulty?

    A wrong outlook creates problems;
    a free mind alone can solve them.
    Are there no such capable examples
    within our own society?

    If we must look to foreign campaigns
    and advertisements to search for humanity,
    it would be a perplexity.
    Does truth and humanity require
    a particular attire
    to be considered a representative ideal?
    Do humanists truly search
    for separate chambers of space and time?
    —-- শংকর ভট্টাচার্য ✍️ ০৪/০৩/২৬
    #সত্যওমানবতা #মানবিকতা #শিক্ষাওকর্ম
    #মুক্তমন #সচেতনচিন্তা #সাধারণমানুষ
    #জীবনদর্শন #সামাজিকবাস্তবতা
    #TruthAndHumanity #HumanValues
    #EducationAndWork #FreeMind
    #SocialReflection
    #SabitaEunoiaworldviews 
    —--
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন