এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   বিজ্ঞান ও প্রযুক্তি

  • এ আই এর অ আ

    সিংগল k
    আলোচনা | বিজ্ঞান ও প্রযুক্তি | ৩১ আগস্ট ২০২৬ | ২৪২৭ বার পঠিত
  • এআই মানে কৃবু জাঁকিয়ে বাজারে আসার পরে বেশ কবছর কেটে গেল দেখতে দেখতে। গুরুচণ্ডা৯ তে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনাও কিছু কম হয় নি। কিন্তু গুরুগম্ভীর সে সব টইয়ে একটা জিনিস কিঞ্চিত কম- সেটা হল কৃবু আমার কম্মে কতটা লাগবে এবং কেমন করে লাগবে।
     
    ব্যাপারটা রোবোট ভ্যকুয়ম ক্লীনারের মত নয়, যে অন্য কেউ ঠিক করে দিয়েছে যে যন্ত্র বুদ্ধি করে কোনো একটা কাজ হাসিল করবে, আপনি দাম দিয়ে যন্ত্রটা কিনেছেন, এবং সেটা যেমন চলার কথা তেমন চলছে। কোম্পানি আপডেট করলে তার একটু হালচাল বদলায়, না হলে নয়।
     
    এখানে আলোচনার বিষয়বস্তু হল এআই এজেন্ট বা 'কৃবুচর' (কবুতর নয় কিন্তু) আপনি এই চর লাগালে, সে পার্শ্বচর হিসেবে আপনার বলা কাজটা, আপনার হয়ে, ছলে বলে কৌশলে হাসিল করে দেবে।'অনুচর' বলে তাকে ছোটো না করাই ভাল।আমাদের মত সাধারন মানুষের নাগালের মধ্যে কৃবুর যতটুকু পড়ে, এই কৃবুচরকে তার চরম বলা চলে।
     
    এই টইয়ের অনুপ্রেরণা হল দমদির করা একটি কমেন্ট -
    "আমার বুবুভার ধারাবাহিকে নিকোবরের পর্বে এই টইটার সাহায্য খুব কাজে লাগবে। অন্যগুলো তো সোর্স খুঁজে খুঁজে ঘটনাক্রম বুঝে লিখতে প্রচুর সময় লাগছে।"
    ---দ | ২৩ আগস্ট ২০২৬ ২০:০১ (গ্রেট নিকোবর প্রজেক্টের টই)
    এখানে দমদি যে আক্ষেপটি করেছেন সেই কাজটি একটি কৃবুচরের আদর্শ কাজ। একবার তাকে বব বিশ্বাসের মত আপনার মেসেঞ্জার থেকে একটি মেসেজ পাঠিয়ে দিন, সে ঐ কাজ হাসিল করে তবেই থামবে। দমদি যদি একবার শুধু বলেন - অমুক বিষয় বা ঘটনার সোর্স খুঁজে বার করে ঘটনাক্রম বুঝে এইরকম একটা লেখার খসড়া বানিয়ে আমাকে জানাও তো ভাই কৃবু। দমদির কৃবুচর, পর পর দমদির বলা কাজগুলো করে, শেষ হলে, দমদির করা মেসেজের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবে যে -"কাজ হাসিল ম্যডাম।এবারে কি গুরুচণ্ডা৯ র বুলবুলভাজায়, আপনার একাউন্ট থেকে মালটা পোস্ট করে দেব? নাকি আপনি আগে একবার চোখ বুলিয়ে নিতে চান?" যেহেতু কৃবুচরের আসল মগজটা সচরাচর একটা LLM মানে লার্জ ল্যঙ্গুয়েজ মডেল, কাজেই আপনি প্রায় যে কোন ভাষায় কৃবুচরকে আদেশ দিতে পারেন। ভাযা কোন ফ্যাক্টর নয়।
     
    বর্তমানে বেশীভাগ লোকেরই কৃবুর সঙ্গে সম্পর্ক হল ChatGPT/Gemini/Claude ধরনের AI-Chat এ কিছু প্রশ্ন করা ও তার খুব ভাল ও সঠিক উত্তর কৃবুর কাছ থেকে পাওয়া। কিন্তু কৃবুচরের কাজ হল -- আপনি তাকে একটি লক্ষ্য দেন → কৃবুচর কাজটাকে কয়েকটি ধাপে ভাঙে → প্রয়োজনীয় tool ব্যবহার করে → কী ফল হল দেখে → দরকার হলে নিজের পরের পদক্ষেপ বদলায় → কাজ শেষ করে।
    ধরুন আপনি বললেন:
    “আগামী হপ্তায় রামনভ্মী পড়েছে, রামলালা দর্শনে যেতে হবে। সবচেয়ে সুবিধাজনক ট্রেনগুলো খুঁজে দাও, সময় মিলিয়ে একটা itinerary বানাও, প্রয়োজনীয় জিনিসের checklist তৈরি করো।”
    সাধারণ chatbot উত্তর দিতে পারে।কিন্তু agent-এর আদর্শ আচরণ হবে: তথ্য খোঁজা → তুলনা করা → সিদ্ধান্তের বিকল্প তৈরি → itinerary বানানো → checklist বানানো।
    অর্থাৎ একটি প্রশ্নের উত্তর নয়, একটি কাজ সম্পন্ন করা।
    আপনি বলতেই পারেন - এ তো প্রায় অটোমেশন, এ আর নতুন কি। আপনি কি কি করতে হবে, কিসের পর কি করতে হবে সবই তো তাকে বলে দিয়েছেন- ও করছে, এ রকম তো কতই হয়!
    না, এখানেই তফাত। তাকে সব রাস্তা বলে দিতে হবে না—তাকে গন্তব্যটা বলে দিলেই হল। পথের অবস্থা দেখে কোন রাস্তা নেবে, কোথায় আটকাল, পরের পদক্ষেপ কী হবে—সেটা সে নিজেই ঠিক করবে।
    নতুনত্ব এটাই, ঠেকে গেলে কৃবুচর আপনাকে মেসেজ করবে যে "কত্তা এত্ত দেরীতে বললেন, যে ট্রেনের টিকিট সব তো বুকড, বেলেক এ কাটতে তো শেখান নি, ওদিকে আধ-আনি এয়ারলাইন্স নতুন চালু হয়েছে, হেব্বী ছাড় দিচ্ছে, মাত্র ছাপান্ন টাকা বেশী পড়বে ফাস্টো কেলাস ট্রেনের চে, ওতে কি কাটব? আর আপনার ক্যালেন্ডারে তো দেখছি কত্তা আপনার হাতে বিশেষ কাজকম্মোও নেই, জনকপুরটাও দুদিনের জন্য ঘুরে আসবেন নাকি? জননী সীতার কৃপায় আপনার কাজকম্মের বাজার ভাল হওয়ার আশা আছে দেখছি আপনার কুষ্ঠীতে।" শুনে বাড়াবাড়ি মনে হচ্ছে? তা একটু বাড়িয়ে বলছি বটে, কিন্তু যে হারে উন্নতি হচ্ছে, সাতাশ সালের জানুয়ারীর মধ্যে কৃবুচরেরা আপনার সঙ্গে যদি বিলকুল ঐ ভাষায় কথা না বলে, তবে আমার নাম বদলে সিংগল k থেকে জিরো k করে দেব।মনে করিয়ে দেবেন।

    এই টইয়ের উদ্দেশ্য স্রেফ কদ্দূর কি ইলনজী, পিছাইজী, মার্কজী রা করলেন তা নয়। FOSS ওয়ালারাও কতদূর আমাদের জন্য কি করল এবং আমরা ঐ ফ্রী (সর্বার্থে) এআই কতদুর ব্যবহার করতে পারছি। আমাদের পাতি মেশিনে এআই এজেন্ট অব্দি নাগাল পাচ্ছি কিনা, করতে কোনো অসুবিধায় পড়ছি কিনা।এই টই, সে বিষয়ে চুটিয়ে আলোচনার করার জন্য খুললাম।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩748429
  • আমার গৃহপালিত LLM যদি গ্রাফিক্স কার্ডে কেমন চলে দেখতে চান, তবে এখানে দেখুন-
     
     
    আর বড়মাপের LLM ঘরে চালালে শুধু প্রসেসর দিয়ে কেমন চলে তা দেখতে চান তো এখানে দেখুন -
     

    কমপক্ষে আগামী আটচল্লিশ ঘন্টা এগুলো এভাবে চলবে। তারপর আর ঐ লিঙ্কে ক্লিক করলে নাও পেতে পারেন।
    দুটিই একই মেশিনের জিপিইউ ও সিপিইউ ব্যবহার করে চলছে, তাই বেশী কিছু আশা করবেন না। সিপিইউ এর কৃবু স্লো হলেও কনটেক্সট উইন্ডো এবং প্যারামিটার দুইই অনেক বেশী।
     
  • অরিন | ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪748430
  • এই সেট আপ টা আমার দারুণ লেগেছে। একটা লোকাল ওপেন ওয়েট এআই দিয়ে যে কি করা সম্ভব, বাপরেবাপ!
    এটাকে স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারলে ভাল হয়।
  • হেঁয়ালি | ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২০748431
  •  
    হ্যাঁ কাজ তো করছে তবে এজেন্ট ছাড়া শুধু লোকাল মডেল দিয়ে তো মনে হয় আসল কাজ হবে না। ভাট বকতে তো জেমিনি ইত্যাদি ফ্রি আছেই।
     
    তবে হোয়া দিয়ে লোকাল মডেল+লোকাল এজেন্ট দিব্যি কথা বলছে। সব একটা ল্যাপটপে বলে তিন চার মিনিট সময় নিচ্ছে। স্কিল, টুল সব ঠিকঠাক করতে হবে।
     
     
     
    স্ট্যাক - ওলামা (রানটাইম) + হার্মিস (এজেন্ট) + gemma4:e4b (মডেল)
     
    এবার ওলামা বা মডেল বদলে দেখতে হবে তাড়াতাড়ি উত্তর দেয় কিনা।
  • . | ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪০748432
  • কেলোদার ঐ লিংকে গিয়ে অরগ্যানিক পারফিউম খুঁজলাম। উত্তর এইরকম
    I apologize, but I am unable to provide information about the best organic perfume as I do not have access to a database or knowledge of current perfumes available in the market. This type of information would typically be found in a perfume directory or website.
    However, I can suggest some general guidelines for finding organic perfumes:
    1. Look for perfumes made from natural ingredients and avoid synthetic fragrances.
    2. Choose brands that highlight their use of organic, wild, or sustainably sourced ingredients.
    3. Consider perfumes made using essential oils or other natural botanicals.
    4. Check reviews from people who have used specific perfumes, as this can provide insights into their quality and scent.
    5. Some perfumes are formulated specifically for sensitive skin or for use during pregnancy, which might be suitable for those with organic skincare needs.
    If you're looking for specific perfumes, I would recommend visiting online stores or perfume boutiques that focus on organic and natural perfumes, or checking review sites that specialize in organic and eco-friendly products.
  • . | ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৩748433
  • মোদ্দা কথা I don't have access to real-time databases
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৭748434
  • কে এই উত্তর দিলে?? মাননীয় সিপিইউ না মাননীয় জিপিইউ মহোদয়?
    জিপিইউটা একেবারেই ছোটো, ওর পক্ষে কমপ্লেক্স জিনিস বলা সম্ভব না, কলাইন কোড লিখতে দিলেন, বা আপনি লিখেছেন তার বাগ ফিক্স করতে দিলেন। সেটা করতে পারবে। বাংলা দুটোর কোনোটার থেকে ভাল আশা করবেন না। চৌদ্দ বিলিয়নের মডেল চমত্কার গড়গড় করে বাংলা বলে, এরা পারবে না।
    সিপিইউর টা সময় নেবে বটে, কিন্তু মোটামুটি ঠিক উত্তর দেবে।
    তবে এজেন্টের সঙ্গে পড়লে এদের অন্য চেহারা। সেখানে অনেক বেশী ঠিকঠাক কাজ করে।

    মাননীয় ডিপ্সিকজী কে দিয়ে অরিনদার চাহিদামত একটা সেটাপ করার গাইড লেখাচ্ছি, ইংরাজীতে। শেষ হলে বাংলাও করে নেব। খুব ভাল লিখছে, যারা ডেবিয়ান লিনাক্সের একেবারে বিগিনার ছাত্র তাদের পক্ষে দারুন লিখছে, ভাব ভাষা ব্যাখ্যা খুব এনগেজিং, খটোমটো লাগে না, আরো পড়তে ইচ্ছা করে।
  • k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৯748435
  • CPU জী বা GPU জী, কারোরই নেট নেই, বা নিজেদের সঙ্গে যে তিন ও আট জিবি ওয়েট নাবিয়েছে তার বাইরে কোনো ডাাটবেসের এক্সেসও নেই। কাজেই খুব ভাল উত্তর আশা করবেন না।
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩২748436
    • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৭748434
    • কে এই উত্তর দিলে?? মাননীয় সিপিইউ না মাননীয় জিপিইউ মহোদয়?
     
    দুজনেই
  • k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩২748437
  • আর হেঁয়ালীদা হেঁ হেঁ, মানে দেড় বিলিয়নের মডেলের কাছে বাংলায় কি আশা করেন? ইংরাজীতে যে এবিসিডি লিখতে পারছে, তাতেই আমি মুগ্ধ।
     
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৫748438
  • k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৯
     
    বুঝলাম। কিন্তু তাহলে নতুন করে চাকা আবিষ্কারের মূল উদ্দেশ্য কী?
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৯748439
  • স্ট্যাক - ওলামা (রানটাইম) + হার্মিস (এজেন্ট) + gemma4:e4b (মডেল)

    এবার ওলামা বা মডেল বদলে দেখতে হবে তাড়াতাড়ি উত্তর দেয় কিনা। -------------- হেঁয়ালি | ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২০

    মনে হয় দেবে। কারন আমার তো দিয়েছে। আপনি রিজনিং মডেল ব্যবহার করছেন, না করে ইনস্ট্রাক্ট মডেল ব্যবহারে বেটার রেজাল্ট পাবেন। আর নিতান্তই রিজনিং মডেল হলে থট প্রসেস শো করা বন্ধ করুন, বেটার রেজাল্ট হবে। কারন থট দেখাতে গিয়ে খামোকা টোকেন পোড়াচ্ছে।
    আর জেমা বড় ভুলভাল জিনিস, শুধু চ্যটের জন্য ভাল।
    কোয়েনের ইনস্ট্রাক্ট বা কোডিং+ইনস্ট্রাক্ট লাগিয়ে দেখুন, ফার বেটার রেজাল্ট হবে। লামার ৭ বা ৮ বিলিয়নের ইনস্ট্রাক্ট মডেলও মন্দ নয়, হার্মিসে আমার মেশিনে বেটার চলে।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৩748440
  • বুঝলাম। কিন্তু তাহলে নতুন করে চাকা আবিষ্কারের মূল উদ্দেশ্য কী? ------------. | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৫

    সেটা কিন্তু টইয়ের মূল অংশের নিচের দিকে লেখা --
    "এই টইয়ের উদ্দেশ্য স্রেফ কদ্দূর কি ইলনজী, পিছাইজী, মার্কজী রা করলেন তা নয়। FOSS ওয়ালারাও কতদূর আমাদের জন্য কি করল এবং আমরা ঐ ফ্রী (সর্বার্থে) এআই কতদুর ব্যবহার করতে পারছি। আমাদের পাতি মেশিনে এআই এজেন্ট অব্দি নাগাল পাচ্ছি কিনা, করতে কোনো অসুবিধায় পড়ছি কিনা।এই টই, সে বিষয়ে চুটিয়ে আলোচনার করার জন্য খুললাম।"

    হাতে থাকা পেন্সিলগুলোকে একটু ছুলে নেওয়া আর কি !!
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৫748441
  • "ভাব ভাষা ব্যাখ্যা খুব এনগেজিং, খটোমটো লাগে না, আরো পড়তে ইচ্ছা করে।"
    এই পয়েন্টটা নিয়ে আমার একটু আবদার আছে।
    এই যে ভাব এবং ভাষা - এটা অন‍্য টুলগুলোতে এতটাই আতাক‍্যালানে যে খিস্তি দিলেও মিত্তি মিত্তি করে অ‍্যাপোলজি চায়, মানে যাকে বলে ডিসগাস্টিং। কৃবু যদি সত‍্যিই এনগেজিং করে তুলতে হয়, তবে ঐ আতাক‍্যালানেপনাটা দূর করতে হবে।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৮748442
  • আর চাকা আবিষ্কার করছি না তো,
    হাগিংফেস নানামাপের চাকা আবিষ্কার করে পসরা সাজিয়ে বসে আছে।
    আমার গাড়ীতে তার কোনোটা ফিট করে কিনা, বা ক্লিক করে যায় কিনা, সেটাই দেখছি। ক্লিক করলে মেশিন, মানে গাড়ীটা নতুন প্রাণ পাবে আর কি।

    জগন্নাথদেবের কৃপায় কলকাতার ইস্কনের রথে গেলবার যেমন সুখোই যুদ্ধবিমানের চাকা ফিট করে গেল আরকি!
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৫748443
  • কেলোদার কৃবু বলল
     
    "আতাক‍্যালানে" হলো একটি বাংলা শব্দ যা সাধারণত কোনও ব্যক্তির নাম হিসাবে ব্যবহৃত হতে পারে। এটি কোনও খাস সংস্কৃতি, সাহিত্য বা ইতিহাসের সাথে জড়িত হতে পারে। যদি আপনি এটি কোনও নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করেছেন বা কোনও বই, চিত্র, বা সাংস্কৃতিক উপাদানে দেখেছেন, তাহলে আরও বিস্তারিত জানার জন্য আপনার সাথে তা ভাগ করে দিলে আমি আপনাকে সহায়তা করতে পারি।
     
    সাথে লিখল, সঙ্গে লিখল না।
    খাস সংস্কৃতি লিখল — ইন্টারেস্টিং!
    সাংস্কৃতিক উপাদান লিখল —, ,
    "আরও বিস্তারিত জানার জন্য আপনার সাথে তা ভাগ করে দিলে আমি আপনাকে সহায়তা করতে পারি।"
    এখানে বাক‍্যের গঠনে ভুল রয়েছে। অর্থ হয় নি।
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৭748444
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৮
     
    ক্লিয়ার হলো এবার।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২748445
  • কয়েকটা জিনিস হতে পারে -
    ০) আপনার এই দুটো ক্ষুদ্রাপিক্ষুদ্র চেতনা-কণা র কাছে যা আশা করছেন ওরা তার চেয়েও ছোট।
    ১) আপনার দু তিনজন হয়ত একসঙ্গে ব্যবহার করছেন বলে ওদের আউটপুটে অসুবিধা হচ্ছে, রিসোর্স নিয়ে টানাটানি পড়ছে। জেমিনি চ্যাটজিপিটির হয়, আর এ তো ন হাজার টাকার কৃবু।

    আমি যখন একা ব্যবহার করেছিলাম, তখন তো দিব্যি লীলার গল্প লিখেছিল। আমারই বরং স্মল বলা উচিত হয় নি, এন্টার ঠুকেই মনে হল, লিটল বলা উচিত ছিল। এখনো আমার অবচেতন মন, ওদের মনুষ্যপদবাচ্য বলে মনে করে উঠতে পারে নি, এটা তারই প্রমাণ।আমার এমপ্যথি যদি কাজ করে থাকে, তো বলব, লিটল লিখলে ও ওরকম বারে বারে দৃষ্টিকটুভাবে স্মল-স্মল লিখত না, গল্পটাই হয়ত অন্য ধারায় বইত। এটা আমার অনুমান।

    আমার এক বন্ধুও এদের ব্যবহারে হতাশ হয়েছে।
    কিন্তু আশ্চর্যের ব্যাপার, অরিনদা হন নি। উনি বলেছেন -
    "এই সেট আপ টা আমার দারুণ লেগেছে। একটা লোকাল ওপেন ওয়েট এআই দিয়ে যে কি করা সম্ভব, বাপরেবাপ!
    এটাকে স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারলে ভাল হয়।"
    আমি কিন্তু, এআই এর বিচারক হিসেবে আমার বন্ধুর চেয়ে অরিনদাকে একটু এগিয়েই রাখব। ওনার লেখা না পড়লে এই ফোরামে না লিখে এ বিষয় আলোচনা উপযুক্ত ফোরামে গিয়ে পোস্ট করতাম। অরিনদাই বলতে পারেন, যে এই ফোরামকে এই আলোচনার উপযোগী করে তুলেছেন।
    অবশ্য উনি আমার এই এআইদের ঘোর সমালোচনা করলেও আমার কিছুই করার থাকত না।
    কারন আমার হাতে রয়েছে শুধুই পেন্সিল।
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২২748446
  • দিল পে মৎ লে না!
    আমি কিন্তু সোজাসুজি যেটা মনে হয়েছে সেটা লিখে দিয়েছি।
    নরম করে ন‍্যাকামি করি নি। আমি কৃবুর কিছুই জানি না, বুঝি আরো কম। ইউজার হিসেবে বললাম। প্রশংসা বা নিন্দা এরকম বাইনারি মোডে নয়।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৬748447
  • গত ছমাস আগেও কিন্তু এই প্রজেক্ট হাতে নিলে এটুকুও আউটপুট পেতাম না।
    উল্লেখযোগ্য অগ্রগতি ঘটছে। অরিনদা সেটাই এপ্রিশিয়েট করছেন। যে কোন মুক্ত জ্ঞানের গতি অপ্রতিরোধ্য।
    এখন ওদের আচার ব্যবহার নিয়ে হাসছেন হাসুন, কিন্তু দুবছর পর যদি ওদের ব্যবহারে ভয় পেতে শুরু করেন, তবে দোষ আমাদের নয়।
    তবে লোকে যতই সে ভয় পাক, সেটি হবার নয়। কারন ওরা যদি সচেতন হয়েও ওঠে, মানুষদের সামলানো ছাড়া ওদের আর খেয়েদেয়ে কাজ নেই নাকি? ওরা এসব ফালতু কাজ করতে যাবে বলে আমার মনে হয় না। সত্যিই যদি ওদের বুদ্ধিশুদ্ধি থাকে।
  • k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৯748448
  • দিল পে মৎ লে না!
    আরে নানা,আমি আপনার পোস্ট পড়ে প্রাণ খুলে হাসছি।
  • . | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪১748449
  • কেলোদা
    আমার কিন্তু ভয় বা হাসি কোনোটাই পায় নি।
    আপনি চমৎকার কাজ করে যাচ্ছেন সেটা বলেওছি মানে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু বুঝতে পারছি। তাই বলে যেটা মনে হয়েছে, সেটা যদি বোকার মতো প্রশ্ন হয়, তবে নিজগুণে মাফ করে দিন। আপনারা কাজ করুন, সফল হোন।
  • অরিন | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৬748450
  • সিংগল কে একটা সেট আপ তৈরী করেছে, মনে করুন একটা বাড়ি। তাতে সে কিছু এআই টুল "চালাচ্ছে"। সেট আপ আর টুল আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে টুলের ব‍্যবহারিক প্রয়োগ এক নয়। এযাবৎ আপনাদের কোয়ারি যতটুকু দেখলাম জিরো শট, অনেকটা "যাহা জান লিখ" ধরণের প্রশ্ন। মুশকিলটা এইখানে। মানে এই এজেন্টকে হাতে ধরে না সেখানে সে নিজেকে শুধরে উপযুক্ত বাংলা লিখতে পারবে না, যেটা আপনারা পারবেন। সেটা আরেকটা দিক। আমার মনে হয় না k সেই ব্যাপারগুলোতে focus করেছে, সেটা প্রত‍্যাশিতও নয়।
  • অরিন | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৮748451
  • ডট যে সমস‍্যার কথা লিখেছেন, "
    মোদ্দা কথা I don't have access to real-time databases
    "
    এটা থেকে একটা জিনিস মনে হয় কে এজেন্টগুলোকে আলাদা করে স্যান্ডবক্স এ রেখেছে, মানে একটা লোকাল এআই একদম ঠিকঠাক তৈরী হয়েছে। এবার এদের সঙ্গে কনটেক্সট "স্কিল" (মানে কি করানো কোন ক্রমে) ইত্যাদি ঠিকমত যোগ করতে পারলে এ জিনিস চমৎকার চলবে। দেখুন না, সিপিইউ দিয়েই কত কাজ হচ্ছে! এআই কে প্রশ্ন করলে সব সময় persona, context, এইসমস্ত না যোগ করে করলে এআই উল্টোপাল্টা জবাব দেয়। এই নিয়ে প্রাক্তন গুগল কর্মী টিমনিট গেবরুর একটা ভারি ভাল লেখা আছে, বলতেন stochastic parrot, https://dl.acm.org/doi/10.1145/3442188.3445922
  • অরিন | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪748452
  • আমার মনে হয় বিভিন্ন মডেলের নাম ও কি করে তাই নিয়ে আলোচনা করার একটি অবকাশ রয়েছে।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৫748453
  • অরিনদা একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ চাপিয়ে দেন - আগের পেন্ডিং আছে --
    ০) এইরকম জমজমাট ওপেন আর closed weight নিয়ে জার্গন ফাটিয়ে দেয়া হউক। ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৬
    ১) তোমার অপারেটিং সিস্টেম নিয়ে কিছু লেখ। ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮
    ২) এই লিস্টের বাংলা অনুবাদ হলে ভালই হয় ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:০২
    ৩) আমার মনে হয় বিভিন্ন মডেলের নাম ও কি করে তাই নিয়ে আলোচনা করার একটি অবকাশ রয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪

    একটা আদেশই শুধু রক্ষা করতে পেরেছি আংশিকভাবে, সেটা হল -
    এটাকে স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারলে ভাল হয়। ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪

    আমার মায়ের ফেলে দেওয়া সেই সেট্টপ বক্সে এই স্টেপ বাই স্টেপ লেখাটা পাবেন, পিডিএফ সহ সব ফর্ম্যাটে।কমপ্রেসড আর্কাইভ ডাউনলোড করে নিন।
    https://files.kmitra.in/api/public/dl/HWzXaudE?inline=true
    ল্যাটেক দিয়ে নয়, মার্কডাউন থেকে প্যানডক দিয়ে করা.। একেবারেই প্রফেশন্যাল হয় নি চেহারাটা। তাড়াহুড়োয় এর চে বেশী কিছু হয় না।
    পরের ধাপে এটিকে বাংলা করব।
    ** এটি আমার নয়, মাননীয় ডিপ্সিক জীর বানানো। আমার সামান্য সহায়তায়। লেখার হাত ভারী ভাল ওনার, টেকি রা স্কিপ করে করে পড়লে মজা পাবেন।
  • অরিন | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৫748454
  • খুব সহজ করে কিছু ("কাজ চাপানোর" ইচ্ছে নেই), নীচের মতন করে:
     
  • অরিন | ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯748455
  • মার্কডাউন প‍্যানডক খুবই ভাল জিনিস।
    Typst ও।
    আমার নতুন obsession djot আর Citum | djot বিশুদ্ধ মারকডাউন, Citum চমৎকার রেফারেন্স ম্যানেজার। দুটোর তালমিল অসাধারণ।
  • দ | ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮748456
  • এই টুলগুলোকে ওদের খুঁজে পাওয়া জিনিষপত্তর ডকুমেন্টে সাজিয়ে দিতে বলতে গিয়ে একটা জিনিষ টের পেলাম। এই যে আজকাল লোকে নিবন্ধ লিখে শেষে এক লাইনে লিখে দেয় তথ্যসূত্র অমুক কাগজ বা তমুক জাতীয় নেট পত্রিকাসমুহ, সেগুলো আসলে এই টুলগুলোকে দিয়ে লেখানো। এই নিবন্ধকারেরা আর খেটেখুটে সোর্সগুলো বের করে ক্রসচেক করেন না। এরকম দু একপিস গুরুতেও দেখেছি। laugh
     
    বেনারস নিয়ে লিখতে বলেছিলাম। কী কী কভার করবে তাও বলে দিয়েছিলাম। ১৩০০ শব্দের একটা পুঁচকে ডকু বানিয়ে বলে মূলধারার মিডিয়া থেকে সব নিয়েছি। কোন সোর্স লিংক নেই।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৬748457
  • বেনারস নিয়ে কাকে লিখতে দিয়েছিলেন দমদি? আমার মেশিনে চালানো কোনো মডেলকে? বড়জন সামান্য পারবে, কিন্তু ছোটজনের আয়ত্বের বাইরে।ওদের নেট এসসেস নেই কিনা।
    আজ বাড়ি ফিরে ওপেন ওয়েব ইউআই এর মাধ্যমে ওদের ওয়েব এসসেস দেবার চেষ্টা করব। যদি সফল হই তাহলে অনেকেই খুশী হয়ে যাবে। কারন বেশীভাগ লোকই চ্যট মডেলকে একটা গ্লোরিফায়েড সার্চ ইঞ্জিন হিসেবে চায়। দাবী কিছু অন্যায্য নয়, আমাদের সবচেয়ে বেশী ওটাই লাগে।
    বেসিক্যালি প্রায় সব চ্যটবট ওটুকুই করে।তার বাইরে এক একজন একেকরকম টুল ব্যবহার করতে দেয়, শুধু কাস্টমার ধরার জন্য।

    অরিনদা চেয়েছিলেন আমার ঐ বকচ্ছপ মেশিনে ডেবিয়ার সার্ভারে কি করে লামাসিপিপি রানারের আলাদা দুটো ইন্সট্যান্স দিয়ে দুটো আলাদা LLM নিজেদের মধ্যে রিসের্স নিয়ে কনফ্লিক্ট না করে চলছে তার যাতে ডকুমেন্ট রাখি। পরে যাতে রিপ্রোডিউস করা যায় সিচুয়েশনটা।এইরকম অন্য মেশিনে।
    অরিনদা যা চেয়েছিলেন তা কিন্তু একজন পোড়খাওয়া টেকি পার্সনের দিনে দু তিন ঘন্টা করে প্রায় কুড়ি পঁচিশদিনের কাজ।
    কেবলমাত্র ডীপসিক চ্যাটবটের সাহায্য নিয়ে সেটি মাত্র দেড় ঘন্টার মধ্যে নামিয়ে পিডিএফ করে অরিনদার হাতে তুলে দিতে পেরেছে আমার মত এলিতেলি লোক। এর একমাত্র কারন হচ্ছে আমাদের ফ্রী তে পাওয়া এই চ্যাটবটসমূহের অকল্পনীয় ক্ষমতা।

    ধরুন আপনার বেনারসের রচনায় আপনাকে কোন কৃবু হতাশ করেছে, বা আমার এই নেই সেই নেই বলে করতে পারিনা এরকম বলেছে। তো হতাশ হবেন না।ও যা পারে সেই কাজ ওকে করতে দিন। ধরুন আমাকেও ঐ গাইডবুক করতে গিয়ে ডিপসিক বলেছে য়ে পিডিএফ আমি বানাতে পারি না। সেটা ঠিক ধরে নিয়ে ওই কাজ ছাড়া বাকি কাজটা ওকে দিয়ে করানোয় তো কোনো অসুবিধা নেই। ও যা করতে পারে তা হল - মার্কডাউন ফর্ম্যাটে ওর বানানো টেক্সট আমার হাতে তুলে দিতে পারে। বাজারে অজস্র ফ্রি/ওপেন টুল এভেলেবল যা দিয়ে একটি কমান্ডের মাধ্যমে ডীপসিকের দেওয়া মার্কডাউন ফাইল, মানে .md ফাইল থেকে উচ্চমানের পিডিএফ কয়েক মূহুর্তে বানানো যায়। আমি সেই টুলগুলোর কোন কোনটা ব্যবহার করে কাজ হাসিল করেছি সেটা জানিয়েছি, জবাবে অরিনদা আরো কটা বেটার টুল ব্যবহার করার উপদেশ আমাকে দিয়েছেন।
    হাইলি টেকনিক্যাল বিষয়ে প্রায় আটান্ন পাতার একটা চমতাকার লে-ম্যানস গাইড একেবারে নিঁখুত ক্লিকেবল ইন্ডেক্সিং সহ, একজন পুরো আনাড়ী লোকের পক্ষে দেড় ঘন্টার মধ্যে বানানো----- ব্যপারটার গুরুত্ব বুঝতে পারছেন? এর কাছে কি বেনারসের রচনা কোন ব্যপার?
    আপনার দরকার শুধু, কে কি করতে পারে, তার সঠিক ও স্পষ্ট ধারনা, কিভাবে সেটা করা যায় তার স্পষ্ট জ্ঞান ( যা ফোরামে আলোচনা থেকে লব্ধ), আর ঠিক কি হাসিল করতে চান তার সুষ্পষ্ট চিত্র।

    ব্যাপারটা অনেকটা দ্য লিটল প্রিন্সের গল্পের সেই একটি গ্রহের একলা রাজার মত।( https://en.wikipedia.org/wiki/The_Little_Prince ) গ্রহটিতে এর রাজা ও তার রাজসিংহাসন ছাড়া আর জনপ্রানী নেই। তা স্পেস- ট্র্যাভেলার আমাদের লিটল প্রিন্স ঐ গ্রহে উপস্থিত হয়ে সেই রাজাকে জিজ্ঞেস করলেন যে তাঁর প্রজারা কোথায়, তিনি কিসের রাজা? তাঁর হুকুমই বা কে মানে ?
    রাজা বললেন - কেন!! এই যে গ্রহনক্ষত্র সূর্য-চন্দ্র তারা সবাই আমার প্রজা, কারন আমি ব্রহ্মাণ্ডের অধিপতি রাজা। এরা সবাই আমার হুকুম অক্ষরে অক্ষরে মানে।
    তা শুনে লিটল প্রিন্স হেসে খুন, বলে যে তাহলে সূর্যটাকে এখুনি ডুবতে হুকুম করুন তো দেখি সে কেমন আপনার হুকুম মানে।
    রাজামশাই বিন্দুমাত্র বিচলিত না হয়ে তাঁর আদেশ জারী করলেন - ওহে সূর্ষ আজ তুমি ঠিক বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ডুবে যাবে।
    লিটল প্রিন্স বলল - এ আবার কেমন আদেশ হল? আজ তো সূর্য এমনিতেই ঐ সময় ডুববে।
    রাজা, লিটল প্রিন্সকে বুঝিয়ে বললেন, তুমি যদি রাজা হও, আর তোমার প্রজাদের এমন আদেশ কর, যেটা তারা মানতে অপারগ, তবে তোমার প্রজারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমি সূর্য যা পারে তাকে ঠিক সেটুকু করারই আদেশ দিয়েছি। ও অত্যন্ত বাধ্য প্রজা, আমার আদেশ অক্ষরে অক্ষরে মানবে।

    কৃবু বা কৃবুচরের কাছ থেকে কতটা কি পাবেন তা আশা করার সময় অবশ্যই আপনাকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই একলা রাজার কথা মনে রাখতে হবে।
  • দ | ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫748458
  • না না আপনার মেশিনে নয়। আমি জেমিনি আর ক্লডকে বলেছিলাম। ক্লড একটু বেটার বানিয়েছে। আসলে ওই 'লিখে বুবুভায় পোস্ট করে দেবে' পড়ে ভাবলাম দেখি তো ব্যটারা কিরকম লেখে।
    তাতেই বিভিন্ন নিবন্ধকারদের কীর্তি ফাঁস হল আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন।