এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  •  শ্রীমল্লারের মর্মকথা

    শ্রীমল্লারকে বলছি
    প্রশ্ন | ২৬ আগস্ট ২০২৫ | ২০৬৭ বার পঠিত
  • এখানে লিখুন। সাতাত্তরটা নতুন থ্রেড খামোখা খুলবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ০৪ অক্টোবর ২০২৫ ২২:৩৬745899
  • সকাল এখনও উঠছে।— এরচে' ভালো আর কিছু হয় না। 
  • শ্রীমল্লার বলছি | ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১৫745903
  • কফি খাচ্ছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি!... 
    তবুও এর মধ্যে বাইরে বেরোতে হবে সিগারেট খাওয়ার জন্য। smiley
  • আয়না | 2a0b:f4c2:4::***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ১০:২৬745913
  • সকাল সকাল উঠে নিজের বাড়িতে বসে হাগুন না, এখানে ছ্যাড়াচ্ছেন কেনো? আর এত আত্মবিজ্ঞাপন করেন, পিণ্ডি চটকে যায়! লেখা ভালো হলে লোকে এমনিই পড়বে, এত বুকনিবাজি নিস্প্রয়োজন।
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১০:৪৯745914
  • ০৬ অক্টোবর ২০২৫ ১০:২৬
     
    আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার মতো লোকজনে গন্ধ ছড়াবে, তাতে আর সন্দেহ কী... ভালো থেকো, হ্যাঁ? পারলে আবারও গন্ধ ছড়াতে এসো, তোমাকে আমার মতো ক'রে ভালোবেসে দেব! শুভ বিজয়া! smiley
     
  • আয়না ২ | 2a0d:bbc7::f816:3eff:fef2:***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ১১:০৫745915
  • আজব চীজ মাইরি! আপনি হাগছেন যত্রতত্র, সেই গুয়ে আছাড় খেয়ে আমাদের গা থেকে বিটকেল গন্ধ ছড়াচ্ছে, আর সেই গন্ধে মোহিত হয়ে আপনি বলছেন "আহা"! নার্সিসিজম নিয়ে একটা ছাড়ুন তাইলে! ইঁট পেতে বসি।
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩২745916
  • ০৬ অক্টোবর ২০২৫ ১১:০৫
     
    আপনাকে এই আমার শেষ মন্তব্য— দেখুন, জীবনটা আমার। আমি কী করব, আর না করব, সেই সিদ্ধান্ত নিশ্চয়ই বাইরের কারুর থেকে নেব না? আর সবচে' বড় কথা হচ্ছে, আমি তো নতুন নতুন টই খুলে আমার ভালো লাগা গুলোকে জমা করছি না! এখানেই, এক জায়গাতেই রেখে দিচ্ছি। আপনি লিখেছেন: "আপনি হাগছেন যত্রতত্র, সেই গুয়ে আছাড় খেয়ে আমাদের গা থেকে বিটকেল গন্ধ ছড়াচ্ছে, আর সেই গন্ধে মোহিত হয়ে আপনি বলছেন "আহা"!" 
    যত্রতত্র কোথায়? আগে যখন বুঝতাম না, তখন নতুন নতুন টই খুলে ফেলতাম। যেটা বললাম আগেই, এখন তা করিই না বুঝে যাওয়ার পর থেকে। আর আমাকে যখন এতই অপছন্দ, তাহলে কেন আমার লেখা পড়তে আসছেন? শেষে বলি যে, আপনার হাতে সময় আছে আমার পেছনে খোঁচানোর। কিন্তু সত্যি বলতে আমার হাতে আপনাকে সময় দেওয়ার মতো কোনও সময়ই নেই। আমি যেমন আছি, তেমনই থাকব। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩২745917
  • মল্লারবাবু ,আপনার বয়স খুবই কম , এখন থেকে সিগারেট ছাড়ুন প্লিজ।যত বড় হবেন , ছাড়তে তত কষ্ট হবে। প্রচুর গুণী মানুষ ধূমপান মদ্যপান করে অকালে অসুস্থ হয়ে পড়েছেন ,যাদের হয়তো অনেক কিছু দেওয়ার ছিল।আমার এসব নিয়ে কোন নীতিপুলিশি নেই , কিন্তু শরীরের ক্ষতি করে এটা তো ঠিকই।  শিল্প সাহিত্য চর্চা করার জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার প্রয়োজন। তাছাড়া প্রচুর পয়সাও খরচ হয়। সেই পয়সা জমালে মাসে একটা করে বই কিনতে পারবেন। তাই এখন থেকে ধীরে ধীরে ধূমপান ছাড়ুন।
  • শ্রীমল্লার বলছি | ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩৪745918
  • @কৌতূহলী, সামান্য সংশোধন করি— নাম আমার শ্রীমল্লার, মল্লার নয়। আপনার পরামর্শটা মাথায় রাখলাম। শুভ বিজয়া! 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১১:৪২745919
  • আপনাকেও বিজয়ার শুভেচ্ছা , ভাল থাকবেন।
  • শ্রীমল্লার বলছি | ০৭ অক্টোবর ২০২৫ ২৩:৫১745937
  • একটা বয়স্ক কুকুর, কোনও ঝগড়া করে না। চুপচাপ বসে থাকে। কেউ খেতে দিলে খায়, নইলে পেটে কিছুই পড়ে না। নতুন প্রজন্মের চ্যাংড়া কুকুরদের মারপিট, হিংসা দেখতে দেখতে সে ক্লান্ত। বয়স্ক এই কুকুর, কিছুতেই এই প্রজন্মের কুকুরদের মধ্যে বন্ধুত্বের ছোঁয়াকে খুঁজে পায় না। কিছুতেই না। জীবন ফুরোবে সামনেই, তবু অভিভাবক হিসেবে চিন্তা হয়, এই প্রজন্মের জন্য! 
     
     
     
     
     
     
     
     
     
    @কৌতূহলী, আপনি রবীন্দ্রনাথের লেখা চিঠিপত্র পড়েছেন নিশ্চই? 
     
     
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ১০ অক্টোবর ২০২৫ ২১:২১745953
  • ছাতিমের গন্ধ এমন এক নেশা— যাকে এড়িয়ে যাওয়া যায় না। প্রথমবার এই বছরে ছাতিমের গন্ধ পেলাম। কৃষ্ণনগরে দারুণ বৃষ্টি হয়েছে আজকে থেকে থেকেই। আবহাওয়া ঠাণ্ডা। বেশ লাগছে, বেশ! 
  • শ্রীমল্লার বলছি | ১১ অক্টোবর ২০২৫ ২৩:২৯745956
  • akhon jodi bola hoy, kothao kono shesh nei— 
    sobtay banano. keu ki biswas korbe? 
     
    akhon jodi bola hoy, kothao kono shuru nei— 
    sobtay sei banano. keu ki biswas korbe? 
     
    akhon jodi bolai hoy je, kothao kono sotti kingba kothao kono mitthe nei, chhilo na. 
     
    biswas ki korbei sohoje keu? 
     
    naa, korbe naa. kenona, sokolei kono na kono biswas e biswas kore achhe. 
     
    athocho, emon kono biswas i nei, jar opore biswas kora jay. 
  • শ্রীমল্লার বলছি | ১৪ অক্টোবর ২০২৫ ১৮:৪০745973
  • মশা নিজের মনের আনন্দে কামড়ে যায়। সমসাময়িক মশা। লোকজনের হাঁটার শব্দ এখন পুরনোই হ'য়ে এসেছে। নতুনভাবে কাউকে আর নতুন ছন্দ তুলে নিতে দেখা যাচ্ছে না পায়ে পায়ে। কিন্তু সত্যি যদি বলি, তাহলে বলতেই হয়– অন্ধকারের কোনও একটা চাদর লাগবেই এই শীতশীত সময়টায়। নইলে আর যাইহোক, অন্ধকারের কোনও আত্মপরিচয় খুঁজে পাওয়া যাবে না এই মরশুমে! রাস্তার অবাধ্য ধুলোবালিদের একমাত্র, একমাত্র শান্ত রাখতে পারে জল। কিন্তু জলেরও ইচ্ছে নেই নিজে থেকে নিজেকে খরচ করুক! নিজের ইচ্ছে তাই ব'লে জলের ওপরে চাপিয়ে দিচ্ছি না। সময় এমনই, সাক্ষী থাকা ছাড়া দ্বিতীয় কোনও উপায় যে নেই... 
  • kk | 2607:fb91:4c21:664d:18bd:8b51:8b5f:***:*** | ১৪ অক্টোবর ২০২৫ ২১:১৫745974
  • "কিন্তু জলেরও ইচ্ছে নেই নিজে থেকে নিজেকে খরচ করুক!"-- এই লাইনটা খুবই ভালো লাগলো।
  • শ্রীমল্লার বলছি | ১৪ অক্টোবর ২০২৫ ২২:৩৪745975
  • @kk কী যে বলেন! আমি নিজেই আপনার গদ্যের( গুরুতে লেখেন এমন অনেকের গদ্য লেখারই) আগ্রাসী পাঠক। তাছাড়া সত্যি বলতে, আমি গদ্য লেখার লোক নইই। আবিষ্কারের পেছনে ধাওয়া করেই অন্ধের মতো ছুটে চলা। এই অব্দিই আমার দৌড়... 
  • kk | 2607:fb91:4c21:664d:18bd:8b51:8b5f:***:*** | ১৪ অক্টোবর ২০২৫ ২২:৫২745976
  • বেশ তো, ছুটে চলা চলুক, দৌড়ও চলুক। সময় তো আর বাঁধাধরা নয়। এরা কোথায় নিয়ে গিয়ে ফেলে সেটা দেখাটাও তো বেশ উপভোগ্যই একটা ব্যাপার হবে। নিজেকে নানা ভাবে আবিষ্কার করা হবে।
  • শ্রীমল্লার বলছি | ১৪ অক্টোবর ২০২৫ ২২:৫৬745977
  • @কেকে, নিশ্চই কিছু মনে করবেন না, তাই সাহস নিয়েই বলি, আপনি তো আবারও গদ্য লেখা শুরু করতে পারেন গুরুতে। আমার ইচ্ছের কথাই জানাচ্ছি... 
  • kk | 2607:fb91:4c21:664d:18bd:8b51:8b5f:***:*** | ১৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৮745978
  • না না মনে করার কিছু নেই। তবে আমার সাথে লেখালেখির সম্পর্কটা একটু গোলমেলে আছে। বেশির ভাগ সময়েই আমার লেখা আসেনা, কিম্বা লিখতে ইচ্ছেও করেনা। ঐ কখনো নিজের থেকে এসে গেলো তো লিখলাম, এই আর কী!
  • শ্রীমল্লার বলছি | ১৫ অক্টোবর ২০২৫ ০৭:০৩745983
  • নিজের বান্ধবীর সঙ্গে তুমুল অশান্তি হ'য়ে গেল! ঘুমটা ভাঙল ব'লে তাই, নইলে এতক্ষণে সেটার জল অন্যদিকে গড়িয়ে যেত। সত্যিই বলছি, এখনও নিজের কাছেই নিজের অবিশ্বাস্য লাগছে নিজের বান্ধবীর সঙ্গে তুমুল অশান্তির এই যাচ্ছেতাই স্বপ্ন!... 
  • শ্রীমল্লার বলছি | ১৫ অক্টোবর ২০২৫ ১৮:০২745991
  • আজকে কেমন রোববার রোববার লাগছে। এমন হয় মাঝেমাঝেই– হয়তো শনিবার, হয়তো বৃহস্পতিবার, তবুও যেন রোববারই লাগে। রোববারের সঙ্গে ছোট থাকতেই একটা সখ্য গড়ে উঠেছিল। আজও তার বিন্দুমাত্র বদল ঘটেনি। 
     
    রোববার মানেই মায়ের হাতের মাংস রান্নার গন্ধে সারা বাড়ি দুপুরবেলায় ম ম করছে। 
     
    রোববার মানেই আঁকার স্কুলে গিয়েছি, কিন্তু তেমন আহামরি কিছুই এঁকে উঠতে পারিনি। 
     
    রোববার মানেই স্কুল ছুটি, পড়া বন্ধ—
    চুপচাপ মনখারাপের দিন... 
  • শ্রীমল্লার বলছি | ১৫ অক্টোবর ২০২৫ ২২:৩০745992
  • গুরুতে এসে কী যে ভাল করেছি!... কত কত লেখক লেখিকার কত কত ভাল লেখা পড়তে পারছি। হয়তো যাঁদের লেখা পড়ছি, তাঁদের প্রায় সকলের সঙ্গেই কোনওদিন মুখোমুখি দেখাই হবে না আমার। কিন্তু তাঁদের লেখাদের সঙ্গে আমার দেখা হতে থাকবে প্রতিনিয়তই... smiley
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ১৪:৫২745999
  • কলকাতায় নিশ্চই সন্ধের পরে শীৎশীৎ পড়ছে? কৃষ্ণনগরে সন্ধে নামতে না নামতেই ঠাণ্ডা ঠাণ্ডা একটা ভাব টের পাওয়া যাচ্ছে... আর খুব সকালের দিকে শীৎ যা করছে, মনে হচ্ছে সারাদিন এভাবেই ঘুমিয়ে থাকি। কিন্তু লেখার জন্য তো ঘুম থেকে উঠতেই হবে! smiley
  • শ্রীমল্লার বলছি | ২১ অক্টোবর ২০২৫ ০১:০৮746005
  • মাঝে মাঝে আলোও সহ্য হয় না। 
    অন্ধকার জরুরি। 
  • শ্রীমল্লার বলছি | ২২ অক্টোবর ২০২৫ ১৯:১৫746012
  • •ঘরে রোদ্দুর কম পড়লে, সূর্যকে শাসন ক'রে আসি। 
     
    •মাছ খাওয়ার পরে হাতে গন্ধ লেগে থাকে, থালায় প'ড়ে থাকে কাঁটা। 
     
    •দেশে ফিরলে তবেই খেয়াল হয় যে, দু'পায়ে এখনও বিদেশ লেগে আছে! 
     
     
  • r2h | 134.238.***.*** | ২২ অক্টোবর ২০২৫ ১৯:২২746013
    • শ্রীমল্লার বলছি | ১৫ অক্টোবর ২০২৫ ০৭:০৩
    • ... নিজের বান্ধবীর সঙ্গে তুমুল অশান্তির এই যাচ্ছেতাই স্বপ্ন!... 
     
    অন্যের বান্ধবীর সঙ্গে অশান্তি হওয়ার থেকে এ অনেক ভালো। আর বাস্তবে হওয়ার থেকে ভালো তো বটেই!
  • শ্রীমল্লার বলছি | ২৪ অক্টোবর ২০২৫ ২১:২২746028
  • ভালোবাসার অত্যাচারে মাঝেমধ্যে বিরক্ত হই...
    মায়ের ভালোবাসায়। 
    সন্তানের প্রতি মায়ের ভালোবাসা—
    ঠিক যেন গাছের পাতায় সকালের প্রথম রোদ্দুর...
    পাতাও কি বিরক্ত হয় না রোদ্দুরের এই ভালোবাসার 
    অত্যাচারে?
    হয় নিশ্চই...
    আর তাই, অত্যাচারের মধ্যেই কখন যে এক সখ্য গড়ে ওঠে
    রোদ্দুর আর পাতার মধ্যে... 
    পাতা আর রোদ্দুরের মধ্যে... 
     
    মায়ের আর ছেলের মধ্যে... 
    ছেলের আর মায়ের মধ্যে... 
     
     
    দূর থেকে সহজে বোঝা যায় না। 
     
    শেষমেশ, জীবন গুছিয়ে ভাঙাচোরা অনুবাদে 
    বসতে হয় আমাদের সক্কলকে! 
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ অক্টোবর ২০২৫ ১১:৩৪746035
  • আচ্ছা, এখানে অনেকেই এমন আছেন যাঁদের বাজারে প্রকাশিত বই রয়েছে। তো কথা হচ্ছে, সই দিতে কেমন লাগে? আমারও ইচ্ছে আছে, একদিন ঝড়ের গতিতে সই দেব অসংখ্য পাঠককে! তারও আগে যদি আমার কোনও বই বিক্রি হয়! এখন নিজের নাম সই করা প্র্যাক্টিস করছি। 
  • শ্রীমল্লার বলছি | ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪২746085
  • জীবন যেখানে আছ, সেখানেই থাকো—
    আমাকে ভাবিও না আর... 
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ১১:২৭746133
  • দু'টো জিভ যখন এক জায়গায় আসে, তখন শিল্পের দরজা খুলে যায়। 
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ১৪:৫৯746134
  • ফোন নম্বর 
    আজ প্রায় পনেরো বছর ধ'রে বাবার ফোন নম্বর মনে রেখে দিয়েছি। বাবা এখন আছে, তাই এখনও এই নম্বরে ফোন ঢোকে; আমি বাদে আরও অন্য অন্য মানুষের। বাবার অবর্তমানে এই নম্বর সম্ভবত বাড়ির আর কেউই ব্যবহার করবে না। কিন্তু তবুও এই ফোন নম্বর আমার মনে থেকে যাবে, যতদিন আমি বেঁচে থাকব। ঠিক একইভাবে আমার ফোন নম্বরে একদিন ফোন করলে আমাকে আর পাওয়া যাবে না। হয়তো আমার অবর্তমানে আমারই এই ফোন নম্বর অন্য কেউ ব্যবহার করবে কিংবা বাতিল বাক্সে ফেলে দেবে তাকে, আমার আদরের ফোন নম্বরকে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন