এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ০৭:১৭561090
  • যতদিন পশ্চিমবঙ্গে ছিলাম কংগ্রেস রাজত্ব, তার অবসানে বামফ্রন্টের উত্থান দেখেছি। গোড়ার দিকের কিছু ভালো কাজ দেখেছি। কংগ্রেস আমলে ইস্কুলের শিক্ষা অবৈতনিক ছিল শুধু সরকারি ইস্কুলগুলোতে। বামফ্রন্ট সেটা সরকারি সাহায্যপ্রাপ্ত ইস্কুল তথা ১২ ক্লাস অবধি ( পশ্চিমবঙ্গের হায়ার সেকেন্ডারি কাউন্সিল) কলেজেও অবৈতনিক করে দিল। সরকারি হাসপাতালের চিকিৎসা আউটডোরে বরাবরই প্রায় ফ্রি ছিল ( একটা কার্ড করাতে হতো) এবং তা রইল। ইনপেশেন্টদের জন‍্য খরচ প্রায় ছিলই ফ্রি বেডে।
    এই অবধি দেখলে মনে হবে যে সমাজতান্ত্রিক ব‍্যবস্থার যে অবৈতনিক শিক্ষাব‍্যবস্থা, তার অনুরূপ পশ্চিমবঙ্গেও অতঃপর বলবৎ হৈল। স্বাস্থ্যের ক্ষেত্রেও অনুরূপ।
    কিন্তু যতক্ষণ সোভিয়ত ব‍্যবস্থাকে চাক্ষুষ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ভুল কাটবার নয়।
    ওখানে সমগ্র শিক্ষা ব‍্যবস্থাই দেখা গেল শুধু যে অবৈতনিক তা নয়, তারও কিছু বেশি।
    ইস্কুলের শিক্ষা তো দশ ক্লাস পর্যন্ত ছিল। বইপত্র ইউনিফর্ম ইস্তক সবই ফ্রি। এর পরের ধাপে উচ্চশিক্ষার ক্ষেত্রে "মাধ্যমিক উচ্চশিক্ষা " অর্থাৎ চার বছর কিংবা তিন বছর, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষার চেয়ে একধাপ কম — পুরোপুরি ফ্রি, বই সহ। এবং সঙ্গে প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য মাসিক বৃত্তি। এই অর্থ সেই কারণে, যাতে তাকে বাপমায়ের সংসারে টাকা পয়সা না চাইতে হয়, সে নিজের খরচ নিজেই চালাতে পারে। তার বাড়ির থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দূরে হলে ( সে যদি গ্রাম বা অন‍্য শহরের বাসিন্দা হয়) তার জন‍্য হোস্টেল বরাদ্দ যা ফ্রি। বিশ্ববিদ্যালয় বা ইন্সটিটিউটের স্টুডেন্ট ( এদেরই শুধু স্টুডেন্ট বলা হয়) দের জন‍্যও অনুরূপ ব‍্যবস্থা। সীটের সংখ‍্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। শুধু মন দিয়ে পড়াশুনো করে পরীক্ষা পাশ করতে হবে।
    প্রত‍্যেকে লাইব্রেরি থেকে সমস্ত বই পাবে, সে বইগুলো পাশ করবার পরে ফেরৎ দেবে। ভাবলে মনে হবে মিথ‍্যা। শিক্ষার্থীদের জন‍্য আবার পাবলিক ট্রান্সপোর্টের মাসিক কার্ডের দামও কম ছিল। যেহেতু স্টুডেন্টদের চেয়ে সামান্য কম বৃত্তি তাদের।
    হোস্টেলে কী কী থাকছে কার একটা ফর্দ দিই। দুই বা তিনজনের জন‍্য একটা করে ঘর। কমন টয়লেট ও বাথরুম। ঠাণ্ডা ও গরম জল। বিদ‍‍্যুত ফ্রি। রান্নাঘর প্রচুর স্টোভ ও বেকিং ওভেন। খাট তোষক বিছানা বালিশ চাদর লেপ কম্বল ওয়াড়সহ। পর্দা। এবং প্রতি সপ্তাহে একবার করে বালিশের ওয়াড়, চাদর, বেডকভার, লেপের ওয়াড় ইত‍্যাদি বদলে ধোপাবাড়ি থেকে কাচা পরিষ্কার করা জিনিস পাওয়া। সব ফ্রি। প্রতিদিন হোস্টেল পরিষ্কার করবার জন‍্য লোক রয়েছে। তারা রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যায়। বাথরুম এবং টয়লেটও সাফ করে। সিঁড়ি করিডোর উঠোন রোজ সাফ করা হয়। ফ্রি।
    স্টুডেন্টদের জন‍্য পাঁচ থেকে ছ বছরের শিক্ষাক্রম। যেমল ডাক্তারি ছবছরের। পাশ করার পরে মাস্টার্স ডিগ্রি ( ওদেশের ভাষায় বলে ডিপ্লোম)।
    কোনও মারামারি কাটাকাটি লড়ালড়ি নেই। জয়েন্ট পরীক্ষা নেই। কিছু প্রবেশিকা পরীক্ষা আছে তবে তার সঙ্গে জয়েন্ট বা কলেজে ভর্তি হবার জন‍্য যে ঝামেলার নিয়ম, সেসমস্ত নেই। মিথ‍্যে মনে হলেও সত‍্যি।
    ছেলেমেয়েদের কমন হোস্টেল। বছরে দুটো করে সেমিস্টার। নম্বর নিয়ে মারামারি নেই। পয়েন্ট সিস্টেম। ৩ মানে পাশ, ৪ মানে ভালো, ৫ মানে খুব ভালো। নির্দিষ্ট পরীক্ষার দিনে যেতে না পারলে পরে গিয়েও পরীক্ষা দেওয়া সম্ভব। এমনকি পাশ না করলে, পরে আবার গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব।
    সবার পরীক্ষা একসঙ্গে একই প্রশ্নপত্রেও না। প্রত‍্যেকের প্রশ্নপত্র ভিন্ন।
    মিথ‍্যে বললাম? মোটেই না।
  • Dot | ০৫ নভেম্বর ২০২৬ ০৬:১৫561089
  • সোভিয়েত ইউনিয়নের সমস্যাগুলো যোষিতা দেবী জানালেন l ভূরাজনীতির দিক থেকে দেখলে সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু পজিটিভ লিগ্যাসি ও আছে l যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের হারানো, সমগ্র গ্লোবাল সাউথে একটা anti-colonialism এর খুব স্ট্রং লিগ্যাসি তৈরী করা যেটি না হলে হয়তো পরবর্তীকালে আমরা গ্লোবাল সাউথের অনেক স্বাধীন রাষ্ট্র যেমন চীন ভিয়েতনাম উত্তর কোরিয়া কিউবা এ্যাঙ্গোলা দক্ষিণ আফ্রিকা ইত্যাদি রাষ্ট্রদের স্বাধীনতা পেতে দেখতেই পেতামনা এবং এই পথ ধরেই সোশালিজম বা welfare state এর একটা খুবই স্ট্রং লিগ্যাসি তৈরী করা সমগ্র বিশ্বে যেমন আজকে পশ্চিমী বিশ্বে (ইউরোপ ও আম্রিকাতে ) যে শিক্ষা স্বাস্থ্য বিষয়ে সাধারণ নাগরিক সুবিধা (যেমন সোশ্যাল সিকিউরিটি ) সেখানকার মধ্যবিত্ত মানুষ পায় আমার মতে তা সোভিয়েতের প্রতিদ্বন্দ্বিতাতেই তৈরী এবং সোভিয়েতের পতনের পর থেকেই আস্তে আস্তে পশ্চিমী রাষ্ট্র বিশেষতঃ আম্রিকাতে financialization ও speculation বেড়ে গিয়ে মধ্যবিত্তের সুযোগসুবিধা কমেছে ও ঋণের বোঝা বেড়েছে একটু একটু করে l এখন সোভিয়েতের পতনের পরে তার পজিটিভ নেগেটিভ লিগেসি নিয়ে আলোচনা হলো l আরএসএসের লিগেসি নিয়েও এবার আলোচনা হোক l
  • হল অফ ফেম | ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৫১561088
  • এইটিই আজকের সেরা ফ্রয়েডিয়ান স্লিপ থুক্কু টাইপো। আজকের কেন হয়ত ভাটের পাতায় টাইপোর হল অফ ফেমে জায়গা পাবে।

    ---
    • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪561075
    • / ভারতের
    • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৩561074
    • দেখুন ভাড়াটের স্টক এর মধ্যে আইটি বাড়বে
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ০৫:২৯561087
  • মিস করে গিয়েছি। সম্ভবত কাস্তে হাতুড়ি তারাও ছিল ঐ ফোকাসে।
    এখন মনে হয়, কী লেভেলের শিশুসুলভ প্রোপাগান্ডাকে তখন রাজ‍্যবাসী আর্টফিল্ম ভেবেছে। এবং বোদ্ধার মতো নিজেদের আঁতলামির গোড়ার সার দিয়ে গেছে।
    এগুলো মগজধোলাই নয়?
    প্রতিটি আর্ট ফিল্মের শেষে শ্রেণীশত্রুর বিরুদ্ধে সংগ্রামের সঙ্গে একটু করে মগজ ধোলাই ছিলো মাস্ট। ধরে ধরে ডায়লগ দিয়ে ক্লাস নেওয়া হতো।
    আমি প্রথমবার থমকে চমকে ঘাবড়ে গেলাম যখন গোবিন্দ নিহালনির "আক্রোশ" সিনেমাটা দেখি। শ্রেণীশত্রু শ্রেণীসংগ্রাম, এসমস্তই খুব গ্রাফিকভাবে দেখানো হয়েছে, কিন্তু লাস্ট সীনে এ কী?! মূল প্রোটাগনিস্ট নিজের বোনকে মার্ডার করে দিল। কী মেন্টালিটি ভাই ডিরেক্টরের! তুমি শ্রেণীসংগ্রামের বাণী দিচ্ছো ভালো কথা, অথচ একজন সর্বহারাকে দিয়ে তার বোনের মার্ডার করে দিলে? কে দিয়েছে তাকে এই অধিকার?
    ব্রেনওয়াশিত দর্শকমণ্ডলীর সে কি ইন্টেলেকচুয়াল অরগ‍্যাজম ঐ ম‍্যাটিনি শো ভাঙার পরে! প্রাইজ পাওয়া বই সম্ভবত। ঐ মার্ডারের ব‍্যাপারটাই তো ক্লাইম‍্যাক্স। জিনিয়াস ব‍্যাপার। মুহূর্তেই বুঝলাম নারীর অবস্থান কোথায়। নারী আসলে কী ( "কে" নয়)।
    কিন্তু কিছু বলা যাবে না ওপেনলি। আক্রোশ হোক কি চপার। সবই ভক্তিরসে চপচপ করছে।
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ০৫:০৭561086
  • আর রাখঢাক নয়। সরাসরিই বলি নব‍্যেন্দুবাবুর চপার কেন রিজেক্টেড হয়েছিল।
    ১৯৮৬র মে মাস। পশ্চিমবঙ্গের মধ‍্যগগন তখন কমিউনিজমের জ‍্যোতিপ্রভায় ভাস্বর হয়ে রয়েছে। যত প্রোপাগান্ডা তত ভালো, এরকম লজিক কিছুটা হলেও খাটে তৎকালীন আঁতেল মহলে। আমরা অধিকাংশই তো আশৈশবাৎ ব্রেইনওয়াশিত হয়ে থাকি। কিন্তু সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ইকোসিস্টেমে ঐ সিনেমা নিয়ে গিয়ে ফেললে, তাকে দুটোর মধ্যে একটা সাবজেক্টে পাশ করতে হবে। হয় সিনেমা হবে ফুলটু এন্টারটেইনমেন্টে ভরা - নাচগান মারপিট প্রেম রূপকথায় ভরপুর; নচেৎ ঠিক ঠাক সিরিয়াস আর্ট সিনেমা।
    চপার ছিল সেই বেসিসে টোটালি ফ্লপ।
    মূল প্রোটাগনিস্ট ( নায়ক বললাম না আর) কে দেখে পাশ থেকে একজন জিজ্ঞেস করল — এই লোকটা কি মানসিকভাবে অসুস্থ?
    এটা আমি পরিচালককে মুখ ফুটে বলতে পারি নি।
    আরেকটু দেখার পরে একজন জিজ্ঞেস করল — আদতে এই লোকটার সমস‍্যাটা ঠিক কী? ও ওরকম করছে কেন?
     
    তারও একটু পরে সম্ভবত দেয়ালে লেনিন মার্কস এমনকি স্তালিনও হতে পারে তাদের ফোটোর ওপরে ক‍্যামেরা জুম করছিল — ওরা বিরক্ত বোধ করছিল। প্রোপাগান্ডা মুভি হলেও জিনিসটা অনেক সূক্ষ্মভাবে করতে হয়। এরকম ভোঁতাভাবে করতে নেই, তার ওপরে যারা সিনেমাটা দেখবে অর্থাৎ সাধারণ পাবলিক, তারা ঐ ফোটোর লোকেদের ব‍্যাপারে কিঞ্চিৎ কম কিছু জানে না।
    আরেকটা জিনিসও ওদের বাজে লেগেছিল— সেটা প্রোটাগনিস্টের চরিত্রের ভালো দিক না। সে তার গার্লফ্রেন্ডকে নিজস্ব প্রপার্টি ভাবছিল। মোটকথা একটা বোরিং পাগলাটে শভিনিস্ট নায়ক যদি লেনিন স্ট‍্যালিন মার্ক্সের আদর্শে অনুপ্রাণিত হবার ফলাফল হয়, তবে দর্শক তো দূরস্থান, সরকার ও ক্ষেপে যেতে পারে। নব‍্যেন্দু বলেই তো আর নামে কাটবে না। রাবিশ কে রাবিশই বলবে বাজার।
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ০৪:৪০561085
  • যাইহোক পুরোনো প্রসঙ্গে ফিরি।
    সোভিয়েত ইউনিয়নের একটা কাজ ছিল যতটা পারা যায় পৃথিবীর নানান দেশে প্রচার। সেটা সম্ভবত সমাজতান্ত্রিক অর্থনীতিকে তুলে ধরার উদ্দেশ্যে। তখনও দুনিয়ার মূল দুটো প্রধান অর্থনীতির ভাগাভাগি ছিল মোটামুটি প্রকট, ধনতন্ত্র এবং সমাজতন্ত্র। এর বাইরে যেগুলো ছিল সেগুলোকে ধরছি না।
    তা ঐ প্রচারের জন্য নানান ব‍্যবস্থা এবং বিপুল ব‍্যায়ভার নিতে হয়েছে তৎকালীন সোভিয়েত দেশকে। ডেভালাপিং কান্ট্রিগুলোর কমিউনিস্ট পার্টিগুলোকে শুধু সাহায্য করা নয়, প্রতি বছর দশমাসের জন‍্য কোর্স/ওয়ার্কশপ করানোর উদ্যোগ নেওয়া হতো। সেইসব কোর্স/ওয়ার্কশপগুলোতে যোগ দিতে সোভিয়েত দেশে পাড়ি দিতো শয়ে শয়ে ফুল টাইম পার্টি ওয়ার্কার। তারা জয়েন করত পার্টি স্কুলের ঐ দশমাসের কোর্সে। ফুল টাইম কর্মী না হলে দশমাসের টানা কোর্সে যোগদান করার অনেক ঝামেলা থাকে। ভারতের কমিউনিস্ট পার্টি থেকেও এরকম দলে দলে যোগ দিতে যেত। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে। কে বা কারা যেতে পারবে, সেই নিয়েও অনেক রেষারেষির ব‍্যাপার ছিল। তবে এরা কেউই রুশভাষা জানত না। জানার দরকারও তেমন পড়ত না। মোটামুটি চলনসই ইংরেজি বা ফরাসি বা পোর্তুগিজ কি স্প‍্যানিশ জানা শিক্ষকেরা ক্লাস নিতেন বলে জানি। টুকটাক রাশিয়ান শব্দ শেখানো হতো, মোটামুটি দৈনন্দিন জীবনের কাজকর্ম চালাতে যাতে সমস‍্যা কম হয়। এদের জন‍্য পাকাপাকিভাবে কিছু বোর্ডিংসহ পার্টি স্কুল অনেক শহরেই ছিল।
    সেই সমস্ত পার্টি স্কুলে যারা পড়তে যাবার সুযোগ পেত, সকলেই মোটামুটিভাবে বয়স্ক লোকজন, নিজ নিজ দেশে সংসার আছে। কিছু স্কলারশিপের জন‍্য অর্থ এবং টুকটাক জিনিসপত্র কিনে সেটা নিজ নিজ দেশে নিয়ে গিয়ে একটু বেশি দামে বেচে দেবার ব‍্যাপারটায় তাদের উৎসাহ ছিল। প্রত‍্যক্ষ অভিজ্ঞতা থেকেই বলছি।
    এদেরই একাংশকে "মার্কসবাদ বিজ্ঞান" এই বানী শেখানো হয়েছে বছরের পর বছর। নাউকা জিনিসটা সরাসরি বিজ্ঞান করে ফেলা হয়েছে।
    আবার সেইসমস্ত ব‍্যক্তিরা দেশে ফিরে দেশের পার্টিকর্মীদের যখন ক্লাস নিয়েছে, তখন ব‍্যাপারটা এইভাবেই প্রচারিত হয়েছে। সঙ্গে আরও কিছু বিশেষণ তো জুড়বেই। প্রায় ঈশ্বরের বাণীর লেভেলে নিয়ে না যাওয়া পর্যন্ত শিক্ষা সমাপ্ত হয় না।
    এই প্রসঙ্গে বলে রাখি, যে দক্ষিণভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত "কমুনিস্ট" পরিবারের পুরুষদের নাম হতো লেনিন, স্ট‍্যালিন, জ‍্যোতিবাসু, অজয় কুমার ঘোষ। এগুলোর পরে বসত সারনেম। নাম শুনেই বলে দেওয়া যাবে কমিউনিস্ট ফ‍্যামিলির পুত্র। মেয়েদের ক্ষেত্রে এরকম স্কোপ ছিলো না।
    অনেকটা ভক্তি ভক্তি ঠেকলেও তা উড়িয়ে দেয়া যায় না। যুক্তিবাদ ও ভক্তিবাদের এ এক অপূর্ব মিথোজীবি অবস্থান। পরবর্তীতে যেটা আমরা ইলেকট্রনিক্সের পাঠক্রমে ফ্লিপফ্লপ সার্কিটের মধ‍্যে দেখতে পাই। অর্থাৎ এটাও বৈজ্ঞানিক ব‍্যাপার।
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ০২:১৮561084
  • ০৪ নভেম্বর ২০২৬ ২০:১২
    হ‍্যাঁ কেকেদা ওটা তো স্লাইট জানি। পুরো আউট তো এবার না মুমকিন ছিলো। devil
  • lcm | ০৫ নভেম্বর ২০২৬ ০০:২৭561083
  • দ্যাট ইজ কারেক্ট ... অপশন হল ইম্পর্ট্যান্ট ইস্যুতে যদি রিপাবলিকানদের ভাঙিয়ে নিয়ে আসতে পারে ...
  • দর্শক | ০৫ নভেম্বর ২০২৬ ০০:২১561082
  • তাহলে তো এবারেও ডেমোক্র্যাটদের সুপার মেজরিটি হয় নি। ট্রাম্পের ভেটো কাটতে পারবে না।
  • lcm | ০৫ নভেম্বর ২০২৬ ০০:০১561081
  • ডেমোক্র্যাটদের ৬৬% (2/3 rd) মেজরিটি নেই ... হিস্টোরিক্যালি খুব কম সময়ই কোনো পার্টির ছিল ... তাই ওভাররাইড হয় নি ...
  • দর্শক | ০৪ নভেম্বর ২০২৬ ২৩:৫০561080
  • https://www.congress.gov/crs-product/RS22188#1
     
    "... Since the founding of the federal government in 1789, 38 of 45 Presidents have exercised their veto authority a total of 2,576 times. Congress has overridden these vetoes on 111 occasions (4.3%). Presidents have vetoed 83 appropriations bills, and Congress has overridden 12 (14.5%) of these vetoes."
  • lcm | ০৪ নভেম্বর ২০২৬ ২৩:৩৯561079
  • A bill can become a law without the president's signature or approval through two main methods under Article I, Section 7 of the U.S. Constitution:
    • Overriding a Presidential Veto: If the president actively vetoes a bill and returns it to Congress with objections, Congress can override that veto and enact the bill into law anyway. This requires a two-thirds supermajority vote in both the House of Representatives and the Senate.
    • Passing After 10 Days of Inaction (Congress in Session): If the president receives a bill passed by both the House of Representatives and the Senate and does nothing (neither signs nor vetoes it) for 10 days (excluding Sundays) while Congress is actively in session, the bill automatically becomes law without the president's signature.
  • দর্শক | ০৪ নভেম্বর ২০২৬ ২৩:৩৮561078
  •  
    Trump has plenty of time left in the White House to exercise the power voters gave him last election. He's already given an early indication of what he intends to do with his executive authority, by posting an image of a red MAGA-style hat emblazoned with the word "VETO." "
    ...
    the Democrats will still need the president's signature on bills to make them a reality, and that could mean fractious negotiations between the White House and Congressional leaders of both parties.
    . . .

    Democrat Abdul El-Sayed's seven-point victory in the Michigan Senate race could energize the progressives in the party, including those urging the Dems to take a tougher stance against Israel's conduct during the war in Gaza.
    This battle over which direction the Democrats should choose will be one of the most important storylines in U.S. politics over the next two years.
  • lcm | ০৪ নভেম্বর ২০২৬ ২১:৪২561077
  • ইলেকশন নিউজের ফল - ইউএস স্টক মার্কেট আপ - অন্তত আজকের জন্য ...
    The Dow Jones Industrial Average traded 1,377 points, or 2.7%, higher. The S&P 500 gained 1.6%, while the Nasdaq Composite jumped 1.8%.
     
    এআই বুম এর সঙ্গে প্রেসিডেন্সির কিছু নেই, বুম হলে বাস্ট হয় স্বাভাবিক নিয়মেই ...
  • X | ০৪ নভেম্বর ২০২৬ ২১:৩১561076
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪561075
  • / ভারতের
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৩561074
  • দেখুন ভাড়াটের স্টক এর মধ্যে আইটি বাড়বে .
    HAL, এছাড়া এনার্জি সেক্টর র স্টক কিনতে পারেনি
    বেশ কিছু ব্যাঙ্ক বেশ কম দামে রয়েছে যেমন ব্যাঙ্ক অফ বারোদা ইন্ডাসেন্ড ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, PNB এসব
     
    একটা কথা মনে রাখবেন ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে সব সময় ইনভেস্ট করবেন
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৩৮561073
  • আমি আমেরিকা না ​​​​​​​ভারতে ​​​​​​​ইনভেস্ট ​​​​​​​করেছি ​​​​​​​
  • Dhuttor | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৩৫561072
  • @ব্রতীনবাবু, আপনি ২০০৬ থেকে আম্রিকি স্টক মার্কেটে invest করেছেন শুনে খুবই ভালো লাগলো l আচ্ছা AI boom কি শেষ ট্রাম্পের হারের সঙ্গেই ? নতুন কোন সেক্টর কি উঠবে এবারে ? বিশেষজ্ঞের মতামত জানতে চাইছি l
  • kk | ০৪ নভেম্বর ২০২৬ ২০:১২561071
  • ব্লু ওয়েভ দেখে তো অত্যন্ত খুশি হয়েছি কিন্তু ট্রাম্প আউট তো হয়নি (Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১৭)? ক্ষমতা কমলো অনেকটা ঠিকই। কিন্তু ক্রিজে তো রয়েছে :-(
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৯:০১561070
  • //ইরাণে যুদ্ধ থামাক অ‍্যামেরিকা।//
     
    আমার মনে হয় বিশ্বরাজনীতির একটা টার্নিং পয়েন্ট চলছে।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৫৮561069
  • @ধুত্তর, আগে ব্ল্যাকজ্যাক ভাল করে খেলতে হবে। তারপর টাকা লাগাতে হবে।
  • Dhuttor | ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১৮561068
  • @ব্রতীন বাবু, অনেক ধন্যবাদ l
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০৮561067
  • পুরো "নীলিমার নীল " কেস !!!!
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০৬561066
  • ধুত্তোর, আমি ২০০৬ থেকে শেয়ার বাজার ইনভেস্ট কারে আসছি। দু পয়সায় হয়েছে। একটু
    ধৈর্য ধরতে হবে
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৫৯561065
  • ইরাণে যুদ্ধ থামাক অ‍্যামেরিকা। ভেনেজুয়েলার কিডন‍্যাপড রাষ্ট্রপতিকে ছেড়ে দিক। সরাসরি যে পাপগুলো ক্রমাগত করে চলেছে সেগুলোর প্রায়শ্চিত্ত তো করবে না, তবে বাঁদরামিটা একটু কমাক। এইসব।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৩৫561064
  • //ট্রাম্প আউট!//
     
    আব আয়েগা মজা
  • Manali Moulik | ০৪ নভেম্বর ২০২৬ ১৪:৪৩561063
  • হ‍্যাঁ। FIN CLUB commerce এর স্কলার এনে কিছু কিছু অ‍্যারেঞ্জ করে।
  • Dhuttor | ০৪ নভেম্বর ২০২৬ ১৩:৫৪561062
  • @মানালী, আমার দোষ নেই আমি আসলে গত দুই তিন বছর indian equities ভালো করছে না দেখে diversify করতে গেছিলাম, প্রথমে Gold আর silver ETF try করলাম দেখি সেখানে উনিজির সরকার সম্প্রতি বিচ্ছিরি সব আইন করে দিয়েছে তারপর গেছিলাম আম্রিকি স্টকে গিফ্ট সিটি দিয়ে এখন দেখছি সেইখানেও ঝাড় এখন পুরো অভাগা যেদিকে যায় সাগরে শুকায়ে যায় অবস্থা !!! যদুপুরে এসব কোর্স শেখাচ্ছে সেটা খুবই ভালো ব্যাপার l ভালো লাগছে খুবই l
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ১৩:২১561061
  • ০৪ নভেম্বর ২০২৬ ১২:১৮
    সারাদিন বই না পড়ে কোথাও ঘুরে এসো। সেন্স অফ হিউমার জিনিসটা পুরোপুরি হারিয়ে গেলে সবসময় মন খারাপ লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত