এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০১ নভেম্বর ২০২৬ ২০:০০560970
  • কৌতুহলী, আপনার উদ‍্যোগের সঙ্গে আছি। ভবিষ‍্যতে কোনো কাজে লাগতে পারলে জানাবেন।
    জর্জ এফ কেন্নান (মিষ্টার এক্স) হ‍্যারি ট্রুম‍্যানকে দেওয়া ওনার রিপোর্টে লিখেছিলেন সোভিয়েতকে ডিপ্লোম‍্যাটিক‍্যালি ভেঙে ফেলা যাবে না, ওদের সমস‍্যা নেগোশিয়েশনের নয় বরং কাঠামোগত। একটা জীবনবোধ ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয়েছে।
     
    রঞ্জন স‍্যার, সমর সেনের কবিতা ছাড়া তেমন কিছু পড়া হয়নি। অরুণ সোম আর অরুণ মিত্রের সোভিয়েত অনুবাদগুলোই পড়া আর পুষ্পময়ী বসু। অশোক গুহর অনুবাদে নাৎসি জার্মানিতে গোপন কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষাপটে 'অগ্নিগর্ভ'। আসল লেখাটা হাইনাৎস লাইপম‍্যানের।
     
     
  • কৌতূহলী | ০১ নভেম্বর ২০২৬ ১৯:২২560969
    • কৌতুহলী সোমনাথের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
     
    নিশ্চয়ই করব। সোভিয়েত নিয়ে বোধহয় আপনারও কিছু লেখা আছে গুরুতে। সেগুলোও ডিটেইলস পড়ব।
    সোভিয়েত নিয়ে জানব, ভাল মন্দ মিশিয়েই।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৯:২০560968
    • এর পরেও অসংখ্যবার ঐখানেই ফিরে ফিরে যাই। অবসরজীবনটাও যতটা পারি ঐখানেই কাটাবো।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৯:১৭560967
    • "কোন দেশ যদি আমায় স্বপ্ন দেখিয়ে থাকে, সেটা সোভিয়েত ইউনিয়ন।"
      কোনও দেশ যদি আমাকে জীবনবোধ শেখাতে পারে তা ঐ দেশই। জীবনের সবচেয়ে দামি দশটা বসন্ত ঐখানেই কাটিয়েছি।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৯:১৫560966
    • কৌতুহলী সোমনাথের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
    • কৌতূহলী | ০১ নভেম্বর ২০২৬ ১৯:১০560965
    • রুশ সাহিত্যে অরুণ মিত্রের অনুবাদও চমৎকার
    • কৌতূহলী | ০১ নভেম্বর ২০২৬ ১৯:০৮560964
    • সোভিয়েত আমার প্রেম। কোন ব্যক্তি নয়, কোন দেশ যদি আমায় স্বপ্ন দেখিয়ে থাকে, সেটা সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি জীবনের শেষে (বা মধ্যভাগেও হতে পারে) একটা পাবলিক লাইব্রেরি করব। লাইব্রেরি + সায়েন্স ক্লাব+সিনে ক্লাব ইনডোর গেম ক্লাব। ২৪ ঘন্টা খোলা। বাচ্চারা যখন খুশি এসে পড়তে পারবে। বয়স্করাও।
    • Ranjan Roy | ০১ নভেম্বর ২০২৬ ১৮:০০560963
    • Manali
      রুশ সাহিত্যের সমর সেন. সুভাষ মুখোপাধ্যায় ননী ভৌমিক -- এঁদের বেশ কিছু ভালো অনুবাদ আছে l আর আছেন অশোক গুহ l
       
      ইলিয়া Ehrenburg এর তিন খণ্ড ঝড়, পারির পতন l Hemingway আমি ওনার অনুবাদে প্রথম পড়ি l
    • Bratin Das | ০১ নভেম্বর ২০২৬ ১৭:৫৬560962
    • Exam
    • Bratin Das | ০১ নভেম্বর ২০২৬ ১৭:৫৫560961
    • কৌতুহলী, ইংরেজী এক্সএএ ও বাংলায় দিয়েছেন
       
      ভাবা যায় !!! wink
    • Manali Moulik | ০১ নভেম্বর ২০২৬ ১৬:৫১560960
    • @কৌতুহলী তা বেশ তা বেশ।
      আমার পরিচিত এক দাদা (যতটুকু বইপত্র পড়ার নেশা আজ তৈরী হয়েছে এনারই অবদান) ইংরেজি পরীক্ষায় তাড়াতাড়িতে নাম আর রোল নম্বর লিখেছিলো বাংলায়। হায়েষ্ট পেয়েও তাকে একনম্বর হারাতে হয়, সঙ্গে চরম ঝাড়। ইংরেজি পরীক্ষায় বাংলায় নামধাম কেন?
      তো ইংরেজি হচ্ছে একটা ল‍্যাঙ্গুয়েজ, নট আ ম‍্যাটার অফ ইনটেলিজেন্স। সম্প্রতি একটা ঝাড়গ্রাম-পুরুলিয়া কেন্দ্রিক NGO তে বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখানোয় যুক্ত ছিলাম, তাতে অনেক অভিজ্ঞতা হলো। আমরা কলকাতায় বসে কেবল আমাদের প ব সম্পর্কেই কতোকিছু জানিনা আর কালচারাল ক‍্যাপিটাল অঞ্চল ও শ্রেণীভেদে কতোখানি প্রচন্ড ভ‍্যারি করে তাই দেখে স্তম্ভিত হলাম। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কি সত‍্যি সম্ভব নয়?
    • Bratin Das | ০১ নভেম্বর ২০২৬ ১৫:৩৬560959
    • যোষিতা দি অনেক ধন্যবাদ
    • Bratin Das | ০১ নভেম্বর ২০২৬ ১৫:৩৫560958
    • আমি তো বেশীরভাগ বিশ্ব সাহিত্য দে সা কু অনুবাদ পড়েছি।
       
      বেশী বয়েসে ইংরেজি অনুবাদ গুলো পড়ছি।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৪:৫৬560957
    • এরম বলবেন না। আঙ্কেলরা রাগ করবেন।
    • কৌতূহলী | ০১ নভেম্বর ২০২৬ ১৪:৩৫560956
    • মানালী তো শুধু ইলিয়ড ওডিসি বাংলায় পড়েছেন। আর আমি তো স্কুলে ইংরেজি পরীক্ষাও বাংলায় দিতাম। ইংরেজি পড়তে পারি না, লেটারগুলোর প্যাঁচ দেখে ছবি আঁকি।
    • Manali Moulik | ০১ নভেম্বর ২০২৬ ১৪:০৪560955
    • 31 st October হ‍্যালোইন। ভূত সাজার দিন।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৩:৩১560952
    • জুরিখ নিয়ে আপনার এত উৎসাহ যখন, তখন একটা খবর দিই। এখানেও কাল রাতে আগুন জ্বলেছে। একটা টেসলা জ্বালিয়ে দিয়েছে। লাংষ্ট্রাসসেয়। ইয়োরোপের অন‍্যত্র হচ্ছে যেহেতু, তারই সমর্থনে। পুলিশের অনুমতি না নিয়েই করছিল, পুলিশ থামাতে গেছল, তাতেই এইসব হয়েছে।
    • qwerty | ০১ নভেম্বর ২০২৬ ১৩:২৭560951
    • @X
       
      কোয়ান্টাম ফলো করি না, কাজেই হাইল লেভেল আইডিয়া ছাড়া বিশেষ কিছু জানি না। আর প্রায় কিছুই না জেনে মন্তব্য করতে একটু চাপ খাই।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৩:১০560950
    • মুখে কথা বসিয়ে বসিয়ে বারংবার রিপিট করে গোয়েবলস থিয়োরি প্রমাণে আপনার জুড়ি নেই।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৩:০৯560949
    • কারো লেখা বাজে লাগলেও বলা যাবে না?
      আবারও বলছি যে অনুবাদ ও ভাষান্তর আলাদা।
      তবে লেখার কোয়ালিটি খারাপ হলে বলতে পারব না? অদ্ভুত তো! কেবল বাহ বাহ ঋদ্ধ হলুম বলতে হবে? অনুবাদের কোয়ালিটি খারাপ হলেও? ভালো কোয়ালিটির অনুবাদ তো অজস্র আছে দুনিয়ায়। সেগুলো নিয়ে কিছু বলি নি। ট্র‍্যাশ কে ট্র‍্যাশ বলা যাবে না?
    • Manali Moulik | ০১ নভেম্বর ২০২৬ ১৩:০৫560948
    • আমি আবার এমন মুখ‍্যু মানুষ যে ইলিয়াড - ওডিসি পড়েছি বাংলা অনুবাদে। (ভেউ ভেউ ইমোজি)
      সক্রেটিসের বিচার ও মৃত‍্যু, ওখানে ক্রিতো আর ফাইদো অনুবাদও পড়েছি সুধাকান্ত দের লেখায়। আমাদের যদুপুরের এক অধ‍্যাপক বলেইছিলেন প্লেটো পড়ানোর আগে, যে তোমাদের তো রিপাবলিকের কিছু নির্দিষ্ট অংশ পড়তে হবে আর প্লেটোর উপর সর্বাধিক প্রভাব ওনার শিক্ষক সক্রেটিস এবং তৎকালীন পেলোপোনেসীয় যুদ্ধের। তাই প্লেটো ধরার আগে ক্রিতো আর ফাইদো পড়ে রাখলে সারাজীবন কাজে লাগে। তাই ও দুটো আমার বাংলা অনুবাদেই পড়া।
      আর সোভিয়েত বা রাশিয়ান সাহিত‍্য বলতে চিনি অরুণ সোম আর লাতিন আমেরিকা বলতে মানবেন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১২:৫৮560947
    • রচনাবলীর ব‍্যাপারে ঐ পোস্টে যা লিখেছি, তা পড়ে মর্মোদ্ধার করার জন‍্য বেশি বুঝিতো খরচ হবার নয়।
      এতো ক্রোধ থাকলে অবশ‍্য বুদ্ধি নষ্ট হয়।
      দুই আজ ছয়। উফফফ! চালিয়ে যান।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১২:৫৫560946
    • ব্রতীন দাস বই লিখলেও তাকে নিয়ে খিল্লি করেন। তাই সকলকে একটা করে বই লিখতে বলেছিলাম, যাতে খিল্লিটা নিজেকে নিয়ে করতে পারেন।
      সেতো হবার নয়।
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১২:৫২560945
    • আপনার/দের এতটাই ক্রোধ, যে আমার পোস্ট না পড়েই ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করলেন। কী লিখেছি, কেন লিখেছি, আদৌ আক্রমণ করেছি কিনা বুঝতে পারেন নি। কে ভদ্রলোক, কে ছোটলোক— এইসব প্রসঙ্গেই কোন কথা হয় নি।
      বলেছিলাম না, নিকে ও অনীকে অনেক ফ্রাস্ট্রেশন আসবে ব‍্যক্তিগত আক্রমণের রূপে। শান্ত হোন। মাথা ঠাণ্ডা রাখুন। এত ক্রোধ আপনার নিজের স্বাস্থ্যের জন‍্যই খারাপ। ভালো থাকবেন।
    • পাঠক | ০১ নভেম্বর ২০২৬ ১২:১৩560944
    • @Джошита অনুবাদ বিষয়ে আপনার বক্তব্য বেশ দুঃখজনক আর আপত্তিজনক ও বটে। দেখুন- কাফকা, কামু, মার্কেজ, কুন্দেরা, পামুক, মান্টো, সার্ত্র, মুরাকামি এ সবই পড়েছি ইংলিশ অনুবাদে। কেউ যদি মহাভারত / ইলিয়াড / ঈনিয়েড/ ডিভাইন কমেডি বা গীতাঞ্জলী / রূপসী বাংলা / ডন কিহোতে পড়তে চায়- তাকে কি সেই সব ভাষা শিখতে হবে নাকি?
      আমাদের বা পৃথিবীর কোন দেশের শিক্ষা ব‍্যবস্থায়- সে আপনার পছন্দের সুইস/ জার্মান/ রাশিয়ান- যাই হোক না কেন - কি সেটা সম্ভব?
       
      সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি অরওয়েল বা হেমিংওয়ের অনুবাদ করতে চায় যারা ইংলিশে দক্ষ নয় বা অ‍্যাক্সেস বা অ‍্যাফর্ড করতে পারবে না তাদের জন‍্য -যারা জুরিখ বা কলকাতায় থাকে না- সেই কাজ কে তো প্রশংসা করা উচিত- কিন্তু আপনি হয়তো একটু জটিল ভাবে (সিনিক বলছি না) সব কিছু দেখছেন। গুরু তে অনেক মৌলিক লখা বাজার কাটচি পত্র পত্রিকার চেয়ে ঢের ভালো- আর রঞ্জন'দার অটোফিকশন টাইপ লেখকগুলো বিশেষ করে ছত্তিশগড় ও চারপাশের জীবনের বিষয়ে লেখা গুলো তো অসাধারণ। তা ছাড়াও বেশ ভদ্রলোক- নিজের নামে অযথা শান্তিপুরিও করেন না। যা হোক - ভালো থাকবেন
    • X | ০১ নভেম্বর ২০২৬ ১১:৩০560943
    • @qwerty quantum কি রিয়ালাইজেশন এর ধারে কাছেও আছে এই মুহূর্তে? মানে গুগল বা আইবিএম কয়েক বছর ধরে অনেক হাইপ করলেও মনে হয়নি উই আর দেয়ার ইয়েট। কয়েক বছরে অনেকই ডিসরাপশন হতে পারে যদিও- এল এল এম -এর বেলায় যেমন হয়েছে - আপনার পয়েন্ট অফ ভিউ একটু শেয়ার করুন প্লিজ।
    • Ranjan Roy | ০১ নভেম্বর ২০২৬ ১১:০৪560942
    • আপনারা বুঝতে পারছেন তো---- উনি আমাকে কিছু বলেননি l
       
      1 আমার রচনাবলী ছাপানোর কোন ইচ্ছে নেই l
      2 pension দিয়ে ঘর চলে l নিজের কোন বাড়ি নেই l
      পকেটের পয়সা দিয়ে বই ছাপানো? অসম্ভব l
       
      উনি আমাকে ভেবে বলেন নি l
    • Ranjan Roy | ০১ নভেম্বর ২০২৬ ১০:৫৭560941
    • না না l Hemingway তো ইংরেজি তে লিখেছেন l
       
      আর ফরাসী इटालियन spanish German ও রাশিয়ার সাহিত্য 95% বাঙালি অনুবাদ এর মাধ্যমে পড়েছে---- সে English হোক कि বাংলা l
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত