এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ৩০ অক্টোবর ২০২৬ ১২:০২560880
  • আর, গুরুচন্ডালি তো একটা প্রকাশনাও ... এখানে এসে প্রকাশিতব্য বই নিয়ে আলোচনা তো করাই যায় ... এই তো কিছুদিন আগে রঞ্জনদা ওনার নতুন বই এর সূচীপত্র দিলেন ... আর নিজের বই এর মার্কেটিং - অনেক বিখ্যাত লেখকও করেন ... না করলে মানুষ জানবেই বা কি করে ... 
  • ব্রতীনের সমর্থক | ৩০ অক্টোবর ২০২৬ ১১:৪৫560879
  • ভাটিয়ালিতে ব‍্যক্তি আক্রমণ আজকাল সাংঘাতিক বেড়েছে, আপনার সাবধানবাণী খুবই সময়োচিত। ব‍্যক্তি আক্রমণ না করে বিষয়টাতে স্থির থাকুন। ক কপি বই বিক্রি হবে জেনে কি করবেন? 
     
    ব্রতীনবাবুর সম্পূর্ণ নিজের অধিকার কি বই লিখবেন, কাকে দেবেন, কিভাবে মার্কেটিং করবেন। শুধু তাই নয়, একটা বইও যদি বিক্রি না হয়, তাতেই বা কার কি আসে যায়, মানুষের পড়বার রুচি হলে প্রয়োজন হলে কিনবে, নাহলে নয়। আমি অন্তত ব্রতীনবাবুকে এখানে বইয়ের কথা জানাতে, রই নিয়ে লিখতে, এবং বিশেষ করে কেন কেন বই লিখতে মনস্থ করলেন, কি উপলব্ধি হল বিস্তারিতভাবে লিখতে উৎসাহিত করব।
  • Джошита | ৩০ অক্টোবর ২০২৬ ১১:৩৪560878
  • একটা কথা। যারা বিভিন্ন নিক থেকে ক্রমাগত ব‍্যক্তিগত আক্রমণ করে, তাদের বলছি — ফ্রাস্ট্রেশন এভাবে ভেন্ট আউট করলে ডিপ্রেশন কমে না। নিজেরা একটা করে বই লেখো। রিফলেকশন হিসেবে। মাথার সব পোকা সাফ হয়ে যাবে। লোকের পেছনে লেগে, সফট টার্গেট খুঁজে খুঁজে খিল্লি করে সাময়িক আরাম পাচ্ছো, তবে রোগ এভাবে সারবে না। নিজেরা একটা করে বই লেখো, এই সমস্ত বাঁদরামি আপসে সেরে যাবে। আর লোকের পেছনে লাগলে, পেছনের জিনিসই তোমাদের মুখে লেগে থাকবে।
  • Bratin | ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৫560877
  • আমার প্রথম বই টা দু জায়গা থেকে ছাপা হয়েছে ৫০০ করে
    পরম্পরা আর লালমাটি
     
    শ দুয়েক আমার কাছে আছে
  • শ্রীব্রতীন ব্রহ্মচারী | ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫৩560876
  • শ্রীশ্রীশ্রীব্রতীনকথা নয়। শ্রীব্রতীনকথামৃত, লেখক: শ্রীব্রতীন ব্রহ্মচারী।
  • শ্রীশ্রীশ্রীব্রতীনকথা | ৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩৪560875
  • //কেকে ঠিক পয়েন্ট ধরেছো। আমার পরিচিত মহলেই বইটা আদৃত হবার সম্ভাবনা।
     
    যাদের গছিয়ে দিলে লজ্জায় না বলতে পারবে না তাদের কথাই হচ্চে তো?
  • Bratin Das | ৩০ অক্টোবর ২০২৬ ০৯:২৪560874
  • / মহারাজ দের সাথে ব্যক্তিগত স্মৃতিকথা
  • Bratin Das | ৩০ অক্টোবর ২০২৬ ০৯:২৩560873
  • না কভার টা আঁকা। প্রফেশনাল শিল্পী।
     
    এখানে ধর্মকথা কিছু নেই। এইসব মহারাজ আমার ব্যক্তিগত স্মৃতিকথা।
     
    কেকে ঠিক পয়েন্ট ধরেছো। আমার পরিচিত মহলেই বইটা আদৃত হবার সম্ভাবনা।
  • r2h | ৩০ অক্টোবর ২০২৬ ০২:০৭560872
  • ওকাকুরার প্রতি রবীন্দ্রনাথের পরামর্শটি কেমন যেন হজম হয় না। ইংরেজিটাও কেমন।
    অবশ্য বড় বড় মানুষের ব্যাপার, কত কী বলেন, অত কী আর খেয়াল থাকে।

    আর বই নিয়ে, ছাড়ুন তো মশাই। আপনারা ছেষট্টি টাকা দামের রাধিকা সংবাদও পড়বেন না, পাঁচশো টাকা দামের (মানে এত মোটা সুন্দর বই, তার থেকে কি আর কম হবে?) ব্রতীনকথাও পড়বেন না, কবি লেখকরা তাহলে যাবে কোথায়? বইটা বেরুতে দিন না।
    সবাই মিলে অমনি গোল করতে লেগেছে।
  • lcm | ৩০ অক্টোবর ২০২৬ ০১:০৬560871
  • হা হা ... হলধর শব্দটা অনেকদিন বাদে শুনলাম ...
    হ্যাঁ ... বিবেক-রবির ইন্টারঅ্যাকশন নিয়ে দীর্ঘ ক্যালরাব্যালোরটা একটু ক্লিশে হয়ে গেছে ...
  • কেনকেনকেন yYy | ৩০ অক্টোবর ২০২৬ ০১:০৩560870
  • বিবুবাবুকে নিয়ে নির্মোহ ব লেখা হয়েছে কি? এলেবেলে হয়ত জানবেন।
  • xXx | ৩০ অক্টোবর ২০২৬ ০০:৪৯560869
  • না না না। আবার একপ্রস্থ বিবেকানন্দ ব্যাশিং নয়। প্লিজ। প্রতি বছর এই দেখে দেখে দেখে ক্লান্ত। লাস্টের ওকাকুরার ইংরেজি কোটটি আসলে রবীন্দ্রনাথের নয় -- জানাতে এখুনি একজন ছুটে আসবেন... আর রম্যাঁ রলাঁর সঙ্গে দক্ষিণেশ্বরের বলি প্রসঙ্গে বলতে গিয়ে ক্রুদ্ধ হয়ে ওঠা রবীন্দ্রনাথ ইত্যাদি... এতবার হয়ে গেছে এসব, মেধসানন্দ, কারিগর এর বই তুহীনশুভ্র ভট্টাচার্য, তাছাড়া বিশ্বজিৎ রায়, পৃথ্বীরাজ সেন, সত্রাজিৎ গোস্বামী...(শঙ্করীপ্রসাদকে না গুনেও) বাঙালীকে এ বিষয়ে আলোকিত করতে এতজন উদগ্রীব... কেন যে আমাদের রেসিডেন্ট হলধরেরা তবু এই সাঁকো নাড়ানো প্রচ্ছন্ন আহ্বান ভাসিয়ে যান চরম অজ্ঞাতেই
  • শ্রীশ্রীব্রতীন | ৩০ অক্টোবর ২০২৬ ০০:৪৭560868
  • "কভার পেজের ছবিটা বেশ জম্পেশ হয়েছে ... এটা কি এআই দিয়ে তৈরি "
     
    প‍্যাস্টেল ব‍্যাকগ্রাউণ্ডটা বড্ড চোখে jarring লাগছে। পেছনে গেরুয়াধারীর দল কি করছেন বা কেন রয়েছেন বোঝা গেল না, আবার মাঝখানে সাদা কালো স্কেচ? ফোরগ্রাউণ্ডে লেখকের বড় করে প্রোফাইল বার্তা দিচ্ছে এটা হয়ত রামকৃষ্ণ মিশন কেন্দ্রিক আত্মজীবনী। সমকালীন ভারতবর্ষে আরো এক মহাপুরুষ নিজের প্রচার করেন এই বলে যে তাঁর সঙ্গে রামকৃষ্ণ মিশনের যোগাযোগ, তাঁর আবার ৫৬ ইঞ্চি ছাতি। এও হয়ত ঐরকম গল্প হবে।
     
    @kk, ঠিক বলেছেন ব‍্রতরথার আদলে হয়ত ব্রতীন কথা। বাণী বিতরিত হয়েছে।
  • kk | ৩০ অক্টোবর ২০২৬ ০০:৪৩560867
  • ওঃ, ডিসক্লেমার দিতে ভুল হয়ে গেছে smiley
    ডিঃ -- এই প্রশ্নের উৎস শুধুমাত্র কৌতূহল। লেখককে বা তাঁর ঊদ্দেশ্যকে হেয় করার, চিমটি কাটার, বা পা টানার কোনো ইচ্ছা নাই।
  • kk | ৩০ অক্টোবর ২০২৬ ০০:৩৯560866
  • ব্রতীনের কাছে আমার একটা প্রশ্ন আছে -- যারা তোমায় চেনেনা তারা কেন এই বই কিনতে আগ্রহী হবে? এবার জম্পেশ করে একখান সেলস পিচ দাও দিকিন।
  • lcm | ৩০ অক্টোবর ২০২৬ ০০:৩২560865
  • ব্রতীকথা হতে পারে ... বেশ একটা নতুন ...
    কভার পেজের ছবিটা বেশ জম্পেশ হয়েছে ... এটা কি এআই দিয়ে তৈরি ...
  • kk | ৩০ অক্টোবর ২০২৬ ০০:২৯560864
  • রেফঃ শ্রীশ্রীব্রতীন | ৩০ অক্টোবর ২০২৬ ০০:১৩
     
    ব্রতকথার বদলে (বা আদলে) ব্রতীনকথা, তাই নয়?
  • lcm | ৩০ অক্টোবর ২০২৬ ০০:২৮560863
  • এটা বহুল চর্চিত বিষয় - তবে তেমন কন্টেন্ট নেই ... ওই ঘুরে ফিরে সেই কয়েকটি ঘটনার/উক্তির উল্লেখ ...
  • lcm | ৩০ অক্টোবর ২০২৬ ০০:১৯560862
  • ওহ, বিবেকানন্দ-রবীন্দ্রনাথ ... 
     
    ...
    বিবেকানন্দের ‘পরিব্রাজক’ গ্রন্থের সেই সময়কার একটি লেখায় কবির উদ্দেশে তির্যক মন্তব্য লিখেছেন, ‘‘ওই যে একদল দেশে উঠেছে, মেয়েমানুষের মত বেশভূষা। নরম নরম বুলি কাটেন, এঁকে বেঁকে চলেন, কারুর উপর চোখ রেখে কথা কইতে পারেন না, আর ভূমিষ্ঠ হয়ে অবধি পিরীতের কবিতা লেখেন। আর বিরহের জ্বালায় ‘হাসান-হোসেন’ করেন।’’ 
    ...
    বিশ্ববিজয় করে বিবেকানন্দ স্বদেশে ফিরলে ১৮৯৭-এর ২৮ ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়ীতে যে সংবর্ধনা সভা হয়েছিল তার যে রিপোর্ট ৩ মার্চ, ১৮৯৭-এ সংবাদপত্রে বেরিয়েছিল সেখানে কবির নাম নেই। নাম আছে গগনেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুরের।
    ...
    সিস্টার নিবেদিতা। তাঁর বাড়িতে ঘরোয়া চা-সভায় (২৭ জানুয়ারি, ১৮৯৯) রবীন্দ্রনাথ তিনটি স্বরচিত গান গেয়েছিলেন এবং সেই সভায় বিবেকানন্দও গান গেয়েছিলেন।
    ...
    নিবেদিতার একটি পত্রে জানা যায়, মাঘোৎসবে কোনো এক সংগীতসভায় রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ উভয়েই উপস্থিত ছিলেন। সেই সভায় রবীন্দ্রনাথ স্বয়ং দুটি গান গেয়েছিলেন। কিন্তু উভয়ের মধ্যে এখানে কোনো বাক্যালাপের উল্লেখ নেই।
    ...
    শঙ্করীপ্রসাদ নিবেদিতার পত্র থেকে সন্ন্যাসী বিবেকানন্দের রবীন্দ্রনাথ সম্পর্কে আরও কঠোর মনোভাবের উল্লেখ করেছেন। তিনি একটি পত্রে নিবেদিতাকে লিখেছেন— ‘এমনকি সাধারণভাবে ঠাকুরবাড়ির প্রভাব বাংলাদেশের পক্ষে ক্ষতিকর হয়েছে,… এই পরিবার ইন্দ্রিয় রসের বিষ বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে।’ সেখানে তিনি জ্বলে উঠে আরও বলেছিলেন— ‘আমার জীবনোদ্দেশ্য— রামকৃষ্ণ নয়— বেদান্ত নয়— আর কিছু নয়— শুধু জনগণের মধ্যে পৌরুষ আনা।’
    ...
    ১৯০২ সালে ৪ জুলাই বিবেকানন্দের আকস্মিক প্রয়াণের পর তাঁর সম্পর্কে রবীন্দ্রনাথের কোনো বিবৃতি সংবাদপত্রে দেখা যায়নি। এও ঠিক ১৯১৩-তে নোবেল পুরস্কার প্রাপ্তির আগে পর্যন্ত কথায় কথায় কবির কোনো ভাষণ সংবাদপত্রে প্রকাশিত হত না। তবে স্বামীজির দেহাবসানের পর ভবানীপুর সাউথ সুবার্বন স্কুলে যে শোকসভা হয় তাতে রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেন। যদিও সেই সভায় তাঁর ভাষণের কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায় না।
    ...
    জাপানি কবি ওকাকুরা ভারতবর্ষকে বুঝতে যখন বিবেকানন্দের কাছে যান তখন তিনি ওকাকুরাকে বলেছিলেন— ‘এখানে আমার সঙ্গে আপনার কিছুই করণীয় নেই। এখানে তো সর্বস্ব ত্যাগ। আপনি রবীন্দ্রনাথের কাছে যান। তিনি এখনও জীবনের মধ্যে আছেন।’ 
    ....
    ওকাকুরা রবীন্দ্রনাথের কাছে পরামর্শ চাইলে তিনি বলেন — ‘If you want to know India, study Vivekananda. There is in him  everything possititive, nothing negative.’
    ...
     
    ** 
    "ইন্দ্রিয় রসের বিষ" বলতে ... 
  • শ্রীশ্রীব্রতীন | ৩০ অক্টোবর ২০২৬ ০০:১৩560861
  • ব্রতীনের বইটা কি নিয়ে? বিভিন্ন সাধু সন্নযাসীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে আধ্যাত্মিক কিছু লেখা?
    রামকথা শুনেছি, ভারতপ্রেমকথাও।
    লেখক নিজের নাম দিয়ে -কথা বলে বই ছাপাচ্ছেন এই প্রথম দেখলাম। আরো হয়ত আছে।
  • হিংটিংছট | ৩০ অক্টোবর ২০২৬ ০০:০৬560860
  • "যদিও মিশনের অনুরোধে কোলকাতায় এক ধর্ম সম্মেলনের একটি দিনের অধিবেশনে রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছিলেন কিন্তু তাঁর বিরূপতা কাটে নি।"
     
    "বিরূপতা" কথাটা রবীন্দ্রনাথ ও স্বামীজির পারস্পরিক সম্পর্ক নিয়ে লিখতে গেলে একটু string হয়ে গেল। অমিতাভ চৌধুরীর কথা মেনে নিলে (১৯৭৮ সালে লেখা কবি ও সন্ন্যাসী বইতে) রবীন্দ্রনাথ ওকাকুরাকে নাকি বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চান বিবেকানন্দ পড়ুন।
    ভগিনী নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথের তো ভাল যোগাযোগ ছিল, এমনকি বোসপাড়া লেনের বাড়িতে স্বামীজির সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ ও হয়েছিল।
    রবীন্দ্রনাথ হিংটিংছট নিয়ে ব‍্যঙ্গ বিদ্রূপ করতেন।
    এবার রঞ্জনবাবু বরং বলুন স্বামীজি রবীন্দ্রনাথকে নিয়ে কি বলেছেন বা লিখেছেন।
  • Manali Moulik | ২৯ অক্টোবর ২০২৬ ২১:২৬560859
  • রঞ্জন স‍্যারের এই রবীন্দ্রনাথের আধ‍্যাত্মচিন্তা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংক্রান্ত লেখাটা পড়েছিলাম এখানেই। অনেক অজানা তথ‍্য জানা গিয়েছিলো
  • Ranjan Roy | ২৯ অক্টোবর ২০২৬ ১৯:২০560858
  • স্বামী মেধসানন্দ (গণনাথ মহারাজ) বছর দুই আগে একটি চমৎকার বই লিখেছেন। গোলপার্কের ইনস্টিট্যুট অফ কালচার থেকে প্রকাশিত। বিষয় রবীন্দ্রনাথ ও শ্রীরামকৃষ্ণের অধ্যত্মচিন্তা।
    তাঁর গুণমুগ্ধ এক প্রাক্তন ছাত্র ( আমার অনুজপ্রতিম) বইটি কিনে আমাকে উপহার দিয়ে বলে পাঠ প্রতিক্রিয়া লিখে মেইল করতে। আমি করি এবং সে আমাকে না জানিয়ে সেটি ওনাকে ফরওয়ার্ড করে।
     
    আমি একটু পূর্বাগ্রহ নিয়ে বইটি পড়তে গিয়ে মুগ্ধ হয়ে গেলাম। দেখলাম ওনার সাহিত্য অনুরাগ এবং পাঠের ব্যাপ্তি--এককথায় বিশাল। তারচেয়েও বড় কথা--খোলা চোখে দেখে লেখা। অনেক অজানা তথ্য জানলাম।
    যেমন, রবীন্দ্রনাথ অবতারবাদে বিশ্বাস করতেন না। একবার চিড়িয়াখানায় সিংহ দেখে ঠাকুরের উদ্দীপনার খবর পড়ে কোন কাগজে অন্য নামে তীব্র উপহাস করেছিলেন।
    কথামৃত পড়ে রবীন্দ্রনাথের মনে হয়েছিল--সংকলক অনেক নিজের কথা ঢুকিয়েছেন এবং কিছু পাশ্চাত্য দর্শন থেকে ধার করা। আর কালীমূর্তি ও বলি নিয়ে তাঁর অনীহা অনেক সময় ক্রোধের রূপ নিয়েছে। রোমা রোলাঁর বাড়িতে এবং বিসর্জন নাটকে রঘুপতির অভিনয়ে তার প্রকাশ ঘটেছিল।
    যদিও মিশনের অনুরোধে কোলকাতায় এক ধর্ম সম্মেলনের একটি দিনের অধিবেশনে রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছিলেন কিন্তু তাঁর বিরূপতা কাটে নি।
    তাই স্মরণে ঠাকুরের জন্যে চার লাইন কবিতা লিখলেও স্বামীজির ব্যাপারে কোন আগ্রহ দেখান নি।
    গণনাথ মহারাজ আক্ষেপ করেছেন যদি দুজনের মেলবন্ধন সম্ভব হত?
     
    বইটি অতীব সুখপাঠ্য এবং প্রতিটি তথ্যের যত্ন করে তথ্যসূত্র দেয়া। আমার পাঠপ্রতিক্রিয়া গুরুর পাতায় কোন টইয়ে দিয়েছিলাম। তাতে ওনাকে শ্রদ্ধা জানিয়েও যেখানে যেখানে সহমত নই তা লিখেছিলাম।
     
     
    এদিকে আমাকে না জানিয়ে সেই ছেলেটি লেখা মহারাজকে টোকিওতে ফরওয়ার্ড করে দেয়। উনি আমার বক্তব্য খুব ভালভাবে নিয়েছিলেন এবং একটি তথ্যের সূত্র জানতে চেয়েছিলেন।
    পরে জানা গেল উনিও বরানগর মিশনের আবাসিক ছিলেন--আমার অনেক পরে।
    আমার সময়ের সবচেয়ে ছোট মহারাজ অনিলদা, ওনার সময়ে সেক্রেটারি মহারাজ।
  • ব্রতীনকথা-২ | ২৯ অক্টোবর ২০২৬ ১৮:০৬560857
  • হ্যাঁ, প্রিভিউ দেওয়া ভাল, মার্কেটিং হয়।
     
    ইন্টারেস্টিং কিছু আছে? বীররস, প্রেমরস, নাকি শুদুই ভক্তিরস? আর এখানে গেলুম, সেটা খেলুম, আর অমুকটা করলুম (সেখানে আবার কত পার্সেন্ট গুল সেটা ভাবতে বসতে হবে)।
     
    মার্কেটিং না করলে লোকে কিনবে কেন?
  • ব্রতীনকথা | ২৯ অক্টোবর ২০২৬ ১৭:১৭560855
  • বইটার কিছু কিছু টই খুলে এখানে দিন না।
  • ব্রতীনকথা | ২৯ অক্টোবর ২০২৬ ১৭:১৬560854
  • কভারটা দেখে তো মনে হল সন্ন্যাসীদের আধিক্য, রামকৃষ্ণ মিশনের কোনো একটা পত্রিকায় রিভিউ বার করলে বিক্রি বাড়তে পারে।
  • তরমুজ | ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৩০560853
  • //নামটা সেরা হয়েছে "ব্রতীনকথা"।//
     
    প্রচ্ছদ দেখে যা মনে হল তাতে "জীবনের চার অঙ্গ" অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বাণপ্রস্থ, সন্ন্যাস। বা "আশ্রম - একটি জীবনধারা" এই ধরনের কোনো নাম দিলে মনে হয় ভালো হত।
  • তরমুজ | ২৯ অক্টোবর ২০২৬ ১৬:২০560852
  • এরকম এক একটা জীবনী প্রত্যেকে লিখে নিলে ফ্যামিলি লিগ্যাসির জন্য মন্দ হয় না।
  • তরমুজ | ২৯ অক্টোবর ২০২৬ ১৬:১৪560851
  • নামটা সেরা হয়েছে "ব্রতীনকথা"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত