এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ২৯ অক্টোবর ২০২৬ ১৪:১০560849
  • না না ভালো করেছো
     
    অনেক ধন্যবাদ
  • Manali Moulik | ২৯ অক্টোবর ২০২৬ ১৩:৪৬560848
  • ব্রতীনদা, আপনার অনুমতি ছাড়া বইয়ের কভার ফটোটা এখানে তুলে দিলাম। ফুলস্ক্রিন দেখা যাবে বলে। ক্ষমাপ্রার্থী।
     
    "
     
    প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে।
  • Bratin Das | ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫৭560847
  • নীচে আমার বই এর কভারের ছবি।
     
    রঞ্জন দা, হমম উনিই গণনাথ মহরাজ।
  • Ranjan Roy | ২৯ অক্টোবর ২০২৬ ১০:২০560846
  • b
    Absolutely right!
    Really sorry.
  • b | ২৯ অক্টোবর ২০২৬ ০৯:১৮560844
  • পর্ব ১
    "মানের আক্রমণের দিনে উজান অসম থেকে পালিয়ে এসে এই পরিবারটি এই বিশুসিঙা গ্রামে বাসা বেঁধেছিল।"
     
    অর্থাৎ বার্মিজ আক্রমণ। উনিশ শতকের দ্বিতীয় দশকে এই আগ্রাসন (অনেকটা বাংলার বর্গী আক্রমণের মতো) আহোম রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
     
    লেখকের অনুমতিক্রমে সংক্ষিপ্ত একটি ফুটনোট দেওয়া যেতে পারে .
  • b | ২৯ অক্টোবর ২০২৬ ০৯:০৮560843
  • @ ২৮ অক্টোবর ২০২৬ ২২ঃ৫৫
    "Explaining a joke is like dissecting a frog. You understand it better, but the frog dies in the process"
  • Джошита | ২৯ অক্টোবর ২০২৬ ০২:৫২560842
  • kk | ২৮ অক্টোবর ২০২৬ ২২:২৬
    আমি কদর করলাম। পান সাজানো তোফা হৈছে।
  • Джошита | ২৯ অক্টোবর ২০২৬ ০২:৫১560841
  • :|: | ২৮ অক্টোবর ২০২৬ ২২:০৭
     
    উফফ পুরো বেনারসি পান। দুখের কথাই বটে।
  • ড্যাশ আর কমা | ২৯ অক্টোবর ২০২৬ ০২:২৬560840
  • রামপ্রসাদ চ্যাটজিপিটি ব্যবহার করতেন? জীবনানন্দ তো করতেনই, ঐ জন্যেই লেখার মাঝে দুমদাম ঐ লম্বা লম্বা ড্যাশ
  • অরিন | ২৯ অক্টোবর ২০২৬ ০১:৪৭560839
  • আলফাবেট বলতে যদি বাংলা লিপি বা হরফ বোঝান তাহলে অবশ্যই ছিল, সে প্রায় দ্বাদশ শতক থেকেই তৈরী হয়ে গেছে, যেটা ছিল না সেটা প্রিন্টিং প্রেস।
  • skm | ২৯ অক্টোবর ২০২৬ ০১:৩৮560838
  • থাঙ্কস @অরিন। জানতে চাইছিলাম আলফাবেট ছিল কি
  • অরিন | ২৯ অক্টোবর ২০২৬ ০০:৪৫560837
  • skm:"
    আচ্ছা রামপ্রসাদ বা আমলে বাংলা হরফ chhilo কি . রামপ্রসাদ গানগুলো কি ভাবে লিখলো ."
     
    "The Bengali script is derived from Brahmi, one of the two ancient Indian scripts, and particularly from the eastern variety of Brahmi. Bengali script followed a different line of development from that of Devanagariand Oriyan scripts, but the characters of Bengali and Assamese scripts generally coincided. By the 12th century CE the Bengali alphabet was nearly complete, although natural changes continued to take place until the 16th century."
     
     
    আপনি প্রিন্টে ছাপার অক্ষরের কথা বলছেন কি?
  • অরিন | ২৮ অক্টোবর ২০২৬ ২৩:৫৪560836
  • ছবি পোস্ট করতে চাইলে এরকম করুন:
    এই সাইটে যান https://bengali-nostr-client.vercel.app
     
    একাউন্ট খুলুন।
     
    NSEC আর npub, বিশেষ করে nsec কপি পেস্ট করে রাখুন
     
    এবারে https://bengali-nostr-client.vercel.app এ লগ ইন করুন, ছবি আপলোড করুন, তারপর ছবি সরাসরি কপি করে এখানে পেস্ট করুন। (রাইট ক্লিক বা লং প্রেস)।
     
    ফ্রি, আনলিমিটেড। সোর্স খুঁজে বার করার ঝামেলা নেই।
     
    আপনার ছবি আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে।
  • Ranjan Roy | ২৮ অক্টোবর ২০২৬ ২২:৫৫560835
  • ফুটিচার সাহেব শুধু পান সাজতে নয় অন্য অলংকারেও সিদ্ধ। চিরন্তন এই পাতায় দুখে নাম নিয়েই লিখতেন/
  • Ranjan Roy | ২৮ অক্টোবর ২০২৬ ২২:৫২560834
  • মেধসানন্দ মানে গণনাথ মহারাজ কী?
    তাহলে আমার দুইখান কথা ছিল।
    উনি এখন টোকিওর থেকে চলে এসেছেন কেউ বলছিল।
     
    কথাগুলো ইন্টারেস্টিং এবং ওনার প্রতি আমার শ্রদ্ধার প্রকাশ হবে।
  • kk | ২৮ অক্টোবর ২০২৬ ২২:২৬560833
  • ফুটিচার সাহেব পানগুলি তোফা সাজেন। নেহাৎ চেনা গুণী, তাই অনেক সময়ে ভাটুরেরা কদর করে আর স্বীকার করেনা!
  • :|: | ২৮ অক্টোবর ২০২৬ ২২:০৭560832
  • ২১:১০-এর জনতাকে যে কী বলে ধন্যবাদ দেবো জানিনা। তাও শুধু "ধন্যবাদ"-ই বললুম। এই লেখক আগে গুরুতে নিয়মিত ছিলেন। দুখের কথা আর কি বলবো পরিবর্তনই জগতের নিয়ম।
  • Manali Moulik | ২৮ অক্টোবর ২০২৬ ২১:৪৭560831
  • ফটো ক্যামনে দেয়
     
     
     
    imgbb Google এ টাইপ করুন। ফটো আপলোড করে HTML full linked অপশনে যান ওখানে src থেকে.jpg এর আগে পর্যন্ত কপি করে এখানে পেষ্ট করলে আসবে। মেধসানন্দ মহারাজের লেখা পড়েছিলাম উনি গোলপার্কের কালচারাল ইন্সটিটিউটের সঙ্গেও বহুদিন যুক্ত ছিলেন। খুব ভালো লাগলো আপনার বইয়ের কথা শুনে, ব্রতীনদা।
  • Джошита | ২৮ অক্টোবর ২০২৬ ২১:৪২560830
  • চিরন্তন কুন্ডু এখানে আগে লিখতেন না?
  • janata | ২৮ অক্টোবর ২০২৬ ২১:১০560829
  • সমন্বয়ের অম্লান আদর্শ
    চিরন্তন কুন্ডু
    ২৮ অক্টোবর ২০২৬ ০৬:২৫
    আনন্দবাজার

    বিবেকানন্দের বাণী ও রচনা-র ভূমিকায় স্বামীজির জীবনকে প্রাচ্য ও পাশ্চাত্যের, অতীত ও ভবিষ্যতের মিলনকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। লিখেছিলেন, আধ্যাত্মিক ও লৌকিকের ভেদ আর রইল না; পরিশ্রম করাই এখন প্রার্থনা করা, জয় করাই ত্যাগ করা, সমগ্র জীবনই ধর্মকার্য। ভগিনী নিবেদিতার জীবনেও সমন্বয়ের সেই আদর্শ অম্লান।

    ব্রহ্মচর্যে দীক্ষা দিয়ে গুরু নাম দেন নিবেদিতা। আয়ারল্যান্ডের কন্যা পাশ্চাত্যশিক্ষার সঙ্গে প্রাচ্যের দীক্ষা মিলিয়ে ভারতবর্ষের ভগিনী হয়ে উঠলেন। পথটি সহজ ছিল না। ত্যাগ ও দারিদ্রের জীবন বেছে নেওয়াই শুধু নয়, এই নবপরিচিত সমাজের ধ্যানধারণার মর্যাদা রক্ষা করতেও সচেতন থাকতেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ইস্কুলে ইতিহাস, ভূগোল, আঁকাআঁকির পাশাপাশি নিজে দেখিয়ে ড্রিল ও ব্যায়াম শেখাতেন। স্কুলের প্রথম সরস্বতীপুজো তিনিই করিয়েছিলেন। হিন্দু বিধবা ছাত্রীদের খাওয়াদাওয়ার সংস্কারে যাতে আঘাত না লাগে, তাই দেবীর কাছে ফল ও মিষ্টি নিবেদন করা হয়। সেই প্রসাদ ছাত্রীরা আঁচলে করে বাড়ি নিয়ে যায়, স্কুলে দাঁড়িয়ে খাওয়ার সাহস হয়নি। কিন্তু তাঁর প্রাণের টানে এই সব সংস্কারের গণ্ডি ছাত্রীরা নিজেরাই পেরিয়ে গিয়েছিল। পরের বার পুজোয় স্কুলেই লুচি তরকারি প্রভৃতি রান্না করা হলে পূজা শেষে ছাত্রীদের আগ্রহে তিনি দোতলা থেকে একতলায় নেমে এক সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন, সকলের কাছে তা আনন্দের অভিজ্ঞতা হয়ে ওঠে। সমাজের প্রতি অভিযোগ নয়, বিক্ষোভের কালাপাহাড়ি পথ নয়, ভালবাসার মধ্য দিয়েই ঐতিহ্য ও আধুনিক চিন্তার মিলনবিন্দু হয়ে উঠেছেন তিনি। আবার দি ওয়েব অব ইন্ডিয়ান লাইফ বইয়ে পাশ্চাত্যে প্রাচ্যের পরিচয় তুলে ধরেছেন, যাতে মনগড়া ধারণায় আটকে না থেকে পশ্চিমের মানুষ ভারতকে নতুন দৃষ্টিতে দেখতে শেখে। দুই সভ্যতার মধ্যে সেতুবন্ধনের চেষ্টা করেছেন আজীবন।
    হিন্দু ভাবধারার সঙ্গে ব্রাহ্মসমাজের সম্পর্কও সহজ করতে চেয়েছেন তিনি। ঠাকুরবাড়ি, জগদীশচন্দ্রের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। তাঁর উদ্যোগেই রবীন্দ্রনাথ ও বিবেকানন্দকে নিয়ে চায়ের আসর বসেছে। স্বামীজির প্রয়াণের পরবর্তী কালে রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, স্বামী সদানন্দ প্রমুখের সঙ্গে তাঁর বুদ্ধগয়া ভ্রমণ। বুদ্ধগয়া তখন শ্রীলঙ্কার বৌদ্ধ নেতা ধর্মপালের দাবির জেরে হিন্দু-বৌদ্ধ বিরোধের কেন্দ্র হয়ে ওঠে। কার্জন হিন্দু মোহান্তের হাত থেকে নিয়ন্ত্রণ সরিয়ে বুদ্ধগয়ার পরিচালনা সরকারের আয়ত্তে আনতে চাইছিলেন। বিভিন্ন দেশের বৌদ্ধ সম্প্রদায়ও এতে জড়িয়ে পড়ে। নিবেদিতা বুদ্ধগয়ায় মোহান্তের সঙ্গে দেখা করেন। তাঁর লেখায় ও বক্তৃতায় তিনি হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতিদ্বন্দ্বিতার বদলে তাদের গভীর সংযোগের কথা প্রতিষ্ঠা করেন, বুদ্ধগয়াকে সব ধর্মের মানুষের পুণ্যক্ষেত্র বলে অভিহিত করেন। এখানেও তিনি সমন্বয়ের পথেই হেঁটেছিলেন।

    জোসেফিন ম্যাকলাউড স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, “স্বামীজি, কী ভাবে আপনাকে সাহায্য করতে পারি?” স্বামীজি উত্তর দিয়েছিলেন, “ভারতবর্ষকে ভালবাসো।” গুরুর আরাধ্য ভারতের সেবায় নিবেদিতা তাঁর জীবন দিয়ে গেছেন। ভারতের জাতীয় আন্দোলনকে সমৃদ্ধ করেছিলেন তিনি। তাঁর রবিবারের প্রাতরাশের আসরে ডন সোসাইটি-র ছাত্ররা, কংগ্রেসের সদস্যরা, বরোদা ও কলকাতার মধ্যে যোগাযোগ রাখা অরবিন্দের দলের কর্মীরা (বারীন্দ্র সমেত), সাহিত্যিক সাংবাদিক সকলেই নিজেদের ফারাক ভুলে জাতীয়তাবাদের ভাব নিয়ে ফিরে যেতেন। স্বামীজি নিবেদিতাকে শিখিয়েছিলেন, “সকলের ভাবনায় কোথায় ঐক্য আছে সেইটি বুঝে নিয়ে একেবারে বিভিন্ন চরিত্রের বহু লোককে সঙ্ঘবদ্ধ করতে পারাই হল খাঁটি নেতৃত্বের পরীক্ষা।” বিভিন্ন ধারার কর্মীদের সমন্বয়ে নিবেদিতা সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন।

    ধর্ম ও বিজ্ঞানকে দুই বিপরীতমুখী বিষয় বলে ভাবতেন না তিনি। লিখেছিলেন, সনাতন ধর্ম জ্ঞানার্জনের সব রকম সৎ প্রচেষ্টাকেই সমর্থন করে, সমস্ত জ্ঞানই তার কাছে পবিত্র। ব্রুনো বা গ্যালিলিয়োর আবাস যদি ভারতে হত, তবে তাঁদের নির্যাতনের শিকার হতে হত না। নিবেদিতার সঙ্গে বিজ্ঞানী জগদীশচন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জগদীশচন্দ্র যখন ব্রিটিশ প্রশাসনের বৈষম্যের শিকার, নিবেদিতা তাঁর পাশে দাঁড়ান। বেতন-বৈষম্যের পাশাপাশি সরকার জগদীশচন্দ্রকে উপযুক্ত গবেষণাগার ও তহবিল দিতে অস্বীকার করার পর নিবেদিতা নিজের পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে জগদীশচন্দ্রের জন্য তহবিল গড়ে তোলেন। তাঁর গবেষণাপত্রের সম্পাদনা ও পরিমার্জনে নিবেদিতার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নিজে বিজ্ঞানী না হলেও জগদীশচন্দ্রের বিজ্ঞানসাধনায় তাঁর অপরিসীম প্রেরণা ছিল। ধর্ম ও বিজ্ঞানের চলাচলের মধ্যে তিনি দেওয়াল তোলেননি। এই যোগাযোগের স্মৃতিচিহ্ন হিসেবে বসু বিজ্ঞান মন্দিরের ভিত্তিস্থলের নীচে নিবেদিতার চিতাভস্ম একটি ছোট বাক্সে রাখা হয়। এ ছাড়াও প্রবেশপথের কাছে আছে খোদাইচিত্র, পতাকায় নিবেদিতার প্রিয় বজ্রচিহ্ন। ‘বিজ্ঞান মন্দির’ শব্দবন্ধটিও ধর্ম ও বিজ্ঞানের ঐক্যের কথা বলে।

    গুরুর মতোই বহু বৈচিত্রের মধ্যে মিলনের বার্তাবাহক ছিলেন নিবেদিতা। সংঘাতময় এই সময়ে তাঁর সমন্বয়ী চরিত্র আমাদের তা-ই শেখায়।
  • ইসে, মানে | ২৮ অক্টোবর ২০২৬ ২০:৫৮560828
  • আচ্ছা, প্রথম বইটে কয় কপি বিক্কিরি হইচিল? গছানো বাদ দিয়ে বলবেন।
  • skm | ২৮ অক্টোবর ২০২৬ ২০:৩৬560827
  • আচ্ছা রামপ্রসাদ বা আমলে বাংলা হরফ chhilo কি . রামপ্রসাদ গানগুলো কি ভাবে লিখলো .
  • Debanjan | ২৮ অক্টোবর ২০২৬ ২০:২৪560826
  • Google এ Remove firewall options সার্চ করুন l তারপরে সেখানে URL টাইপ করুন l
  • Джошита | ২৮ অক্টোবর ২০২৬ ২০:২১560825
  • lcm এর একটা কল আছে। সেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে না?
  • Bratin Das | ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৫৩560823
  • মানালি ভালো।
     
    আমার দ্বিতীয় বই টা শেষের দিকে। এটা আমার জীবন কথা বলতে পারো।
     
    নাম:- ব্রতীনকথা
     
    আমার ছোটবেলা,স্কুলের স্যার এবং ছোট ছোট মজার ঘটনা,বেলুড় বিদ্যামন্দির,আশুতোষ কলেজ,
    বালিগঙ্জ সায়েন্স,কলেজ, ISI এর মধ্যে বেলুড় বিদ্যামন্দির,কবি র লেখা গুলো প্রত্রিকায় প্রকাশিত।
     
    এর পরে স্বামী দিব্যানন্দজী আমার গুরুদেব,
    স্বামী মেধসানন্দ জী ( আমাদের সময়ের প্রিন্সিপাল মহারাজ এখন জাপান সেন্টারের অধ্যক্ষ), স্বামী আত্মপ্রিয়ানন্দ জী( RKMVERI এর প্রাক্তন ভিসি , স্বামী সর্বগানন্দ ( বেলুড় মঠের বেশীর ভাগ গান এনার কন্ঠে, বর্তমানে অরুণাচল প্রদেশ সেন্টারের অধ্যক্ষ) এবং বেলুড় বিদ্যামন্দির এর প্রিন্সিপাল স্বামী ত্যাগরূপানন্দ জী ( বর্তমানে মালদা সেন্টারের অধ্যক্ষ) এনাদের সম্পর্ক ব্যক্তিগত আলাপচারিতা।
     
    এছাড়া বিদ্যামন্দির, আশুতোষ কলেজ এবং ইউনিভার্সিটি আমার খুব ক্লোজ কিছু বন্ধু সম্পর্কে লেখা।
     
    কভার রেডি।
     
    ফটো ক্যামনে দেয়
  • Manali Moulik | ২৮ অক্টোবর ২০২৬ ১৭:২২560822
  • কেমন আছেন, ব্রতীনদা? আমার সাসটেনেবল্ ডেভেলপমেন্ট আর পাবলিক পলিসির ইন্টার্ণশিপ শুরু কাল থেকে। আবার ইউনিভার্সিটিও খুলে গেছে।
    অর্ণব ধেয়ে আসছে এর মধ‍্যে। হালকা শীতের আমেজ।
  • Bratin Das | ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫১560821
  • আমাদের বিদ্যামন্দির গ্রুপে একজন অন্ধ বিজেপি সমর্থক এই খবর টা খুব আনন্দের সাথে শেয়ার করেছে। আমি আস্তে করে জিগিয়েছি সেটা ভালো না খারাপ ?
     
    ব্যাস আর মুখে বাক্যি নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত