এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X-কে | ২৮ অক্টোবর ২০২৬ ১০:৩৬560820
  • ইয়ে X ও ব্রতীনবাবু, কিছু মানুষ জেনে শুনেই আছোলা বাঁশ নিয়ে এসেছে পেছনে গুঁজবে বলে |
    যেমন আজকে এক ফেসগ্রুপে ৬০-বছর বয়সী ডাক্তার ইঞ্জিনিয়ার কাকুরা দেখলাম খুশীতে হৈহৈ করছে বেশ হয়েছে এনকাউনটার হয়েছে | ন্যায় নীতি আইন আদালত এসমস্ত তুচ্ছ বিষয় এনাদের স্পর্শ করে না, তুললে ভয়ানক গালিগালাজ করেন।
  • X | ২৮ অক্টোবর ২০২৬ ০৮:৩৪560819
  • ব্রতীন- সেটাই বলছিলাম যে বুলডোজার আর এনকাউন্টার বেসড এই যে বিকাশ মডেল আর গুটখা (আন)কালচার এর অনাসৃষ্টি চলছে- পাবলিক দেদার গুষ্টিসুখের উল্লাসে ঘুরে বেড়াচ্ছে
  • Bratin Das | ২৮ অক্টোবর ২০২৬ ০০:২৮560818
  • আজকে দুটো এনকাউন্টার হয়েছে রাজ্যে
  • Bratin Das | ২৮ অক্টোবর ২০২৬ ০০:২৬560817
  • এছাড়া উনি সিগু খেতেন .
     
    তখন থেকেই প্যাকেটে 10 টা সিগু র
    কনসেপ্ট এসেছে
  • Bratin Das | ২৮ অক্টোবর ২০২৬ ০০:২৫560816
  • রাবণের সব থেকে বড় চাপ হল গেঞ্জি পরা
  • Bratin Das | ২৮ অক্টোবর ২০২৬ ০০:২৩560815
  • ঠক ঠক
  • Manali Moulik | ২৭ অক্টোবর ২০২৬ ২৩:৫৪560814
  • @পাগল, আমি কোনোকিছুতে এক্সপার্ট নই। সেই যাকে বলে পাতা কুড়োনো নাকি পল্লবগ্রাহীতা, সেইটে। হ‍্যাঁ আমাদের মহাকাব‍্যগুলির অনেক অনেক ডায়ালেক্টস্ পাবেন। মিথোলজির কোনোকিছুই একমুখী নয়। তবে আপনি যেটা বলছেন সেটা কোথাও নেই। মানে আমার অন্ততপক্ষে জানা নেই। তবে সীতাদেবী মহাকাব‍্যের এক বিস্ময়। ওনাকে কৃত্তিবাসী রামায়ণ যেভাবে কেবল পতিব্রতা ও কান্নাকাটি করা বাংলার গৃহবধূ বলে বর্ণনা করেছে, মূল রামায়ণ বা তার অন‍্যান‍্য অনেক ভার্সনে তা নয়। কোথাও আছে, তরবারি নিয়ে উনি রাবণের দশমুন্ড উড়িয়ে দিয়েছিলেন, বা যে হরধনু (জনক রাজার গৃহে শ্রীরামচন্দ্র যা ভঙ্গ করে সীতাকে বিবাহ করেন) তা কেউ সরাতে না পারলেও সীতাদেবী একহাতে সরিয়ে রাখতে পারতেন। মাতৃশক্তির আধার। তাই চেড়িদের ত্রিজটা বলেছিলেন, "সতীশ্রেষ্ঠা শক্তিময়ী, তাঁর স্বামীও মহাশক্তিধর।" আবার কিছুক্ষেত্রে আছে সীতাদেবী ও বেদবতী একই রূপ, শুধু বেদবতী নারায়ণকে স্বামী হিসাবে পাবার জন‍্য ঘোরতর তপস‍্যা করছিলেন। রাবণ আকাশপথে এই সুন্দরী ঋষিকন‍্যাকে দেখে ধরে নিয়ে যেতে চান। তখন বেদবতীর একটা হাতের আঘাতে রাবণ ভূপতিত হন, মানে একটা হাত অস্ত্রের থেকে শক্তিশালী। বেদবতী তখনই দেহত‍্যাগ করেন আর রাবণ ওনাকে স্পর্শ করেছে বলে অভিশাপ দেন পরের জন্মে তার মৃত‍্যুর কারণ হবেন বলে। তিনিই পরজন্মে জনকদুহিতা সীতা। নারায়ণ তাঁর স্বামীরূপে শ্রীরামচন্দ্র। এরকম বিভিন্ন কনসেপ্ট আলাদাভাবে দেখা যায়।
     
    ডটদি, ব‍্যাপক বলেছেন। কিন্তু চতুঃষষ্টী ক্রীড়া বা চৌষট্টি কলা যেটাকে বাৎস‍্যায়ন রাষ্ট্রীয় রূপ দেন সেটা বিভিন্ন গুণ বা কোয়ালিটি। লন্ডন অ‍্যাসোসিয়েশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান ষ্টাডি গ্রুপের একটা বহু পুরোনো বই পেয়েছিলাম। ডিভিশনগুলো খুব ইন্টারেষ্টিং, ষোলোকলার ক্ষেত্রে কুম্ভদাসী, বত্রিশকলায় রূপোপজীবিণী আর চৌষট্টিকলায় উত্তীর্ণারা গণিকা হিসাবে পরিচিত হতেন। তারের বাদ‍্যযন্ত্র বাজাতে জানা, স্ফটিকের পাত্রে রাখা জলে সুরতাল বাজানো, নৃত‍্যগীত, ছন্দ ও উপমার জ্ঞান, কঠিন শ্লোক দ্রুত বলা, পুঁতির বৈচিত্র‍্যময় গহনা তৈরী করতে পারা, ফুলের গহনা, খোঁপা বাঁধা ও শরবৎ তৈরীর বিভিন্নতায় এগুলো ধরা হতো। বেশ ইন্টারেষ্টিং।
     
    @কৌতুহলী, আপনার কথাটাও ডিবেটের। মূল বাল্মীকি রামায়ণে কিন্তু ব‍্যাখ‍্যা এটা নেই। ওখানে রাবণ স্বাভাবিক ও সুপুরুষ। বলা হয়, বিশ্রবা মুনি নাকি একটা স্ফটিক বানিয়েছিলেন, যা যুদ্ধের সময় রাবণকে দশমাথা ও কুড়িটা হাতবিশিষ্ট ভয়ঙ্কর রূপে প্রতিপন্ন করতো যাতে শত্রুরা ভয় পায়। রাবণের দশমাথা নাকি তার রাজনীতি, বিজ্ঞান, সঙ্গীত এসবে জ্ঞানের প্রকাশ দেখাতে রূপক। এটাও অনেকে বলে। কে জানে!
  • কৌতুহলী | ২৭ অক্টোবর ২০২৬ ২৩:৩২560813
  • রাবণের কী সুন্দর ডেভেলপড্ ষ্টেট ছিলো!
     
    আর দশটা মাথা নিয়ে ঘুমাতে যাওয়ার জ্বালা ছিল না? পাশ ফিরবে কী করে সেই টেনশন ছিল না?
    জ্বালা সকলেরই থাকে। যার জ্বালা সেই বোঝে। শুধু স্টেট ধুয়ে আর কী জল খাবে
  • Джошита | ২৭ অক্টোবর ২০২৬ ২২:২২560812
  • ৬৪ কলা।
    যথা — কাঁঠালি কলা, মর্তমান কলা, চাঁপা কলা, সিঙ্গাপুরী কলা, ইত‍্যাদি।
  • Pagol | ২৭ অক্টোবর ২০২৬ ২২:১৪560811
  • @মানালী, আপনি তো মিথলজিতে এক্সপার্ট, এমন কোন রামায়ণের ভার্শন আছে কি কোন খানে যেইখানে রাবণ রামকে যুদ্ধে হারিয়ে সাফ করে দিয়েছে এবং সীতাও শেষমেশ রাবণের দেশেই থেকে যাচ্ছে রাবণের ঐশ্বর্যে মুগধ হয়ে l আছে কি এরম ? চতুঃষষ্টী ক্রীড়াতে পারদর্শী মানে কি ?
  • Manali Moulik | ২৭ অক্টোবর ২০২৬ ২০:৩৩560810
  • না না। আর রামরাজ‍্য নিয়ে অতো ধিংকাচিংকা নাচার কীই বা আছে? বলুন তো, রাবণের কী সুন্দর ডেভেলপড্ ষ্টেট ছিলো! সোনায় মোড়া রাজধানী, দেবকন‍্যা, গন্ধর্ব নর্তক-নর্তকী, চতুঃষষ্টী ক্রীড়ায় পারদর্শিনী রানীরা, মন্দোদরীর মতো সুন্দরী স্ত্রী, ময়দানবের মতো আর্কিটেক্ট শ্বশুর, কুবেরের মতো মিলিওনেয়ার ভাই, কুম্ভকর্ণের মতো বডি - বিল্ডার ভাই, শূর্পনখার মতো ডাকসাইটে সুন্দরী-অ‍্যাপিলিং বোন, বিদ‍্যুৎজ্জিহ্বের মতো ইঞ্জিনিয়ার ভগ্নীপতি। বিশ্রবা মুনির মতো ইন্টেলেকচুয়াল বাবা। কৈকসীর মতো মা। তারপরে সমৃদ্ধি, জ্ঞান, চিকিৎসাবিদ‍্যা, যুদ্ধবিদ‍্যা তো আছেই। ইন্দ্রজিতের মতো মারাত্মক হ‍্যান্ডসাম ছেলে, প্রমীলার মতো উইমেন কমব‍্যাটসহ পুত্রবধূ, বজ্রজ্বালার মতো গর্জাস ভ্রাতৃবধূ, চিকিৎসাবিদ‍্যার উপর রাবণের লেখা বই, সুপুরুষ - সুগায়ক (রাবণহট্ট নামে একটা বীণা ছিলো ), নিজের সৃষ্টি করা রাগ-রাগিণী (পিওর ক্লাসিক‍্যাল ভদ্রলোক), খর-সুবাহুর-মারীচের মতো বখাটে ক‍্যাডার, মালী-সুমালী-মাল‍্যবানের মতো জাঁদরেল সব পূর্বপুরুষ, সপ্তর্ষির একটা ঋষি পুলস্ত‍্য ফ‍্যামিলি লাইনে আছেন, ওভারঅল, ব্রহ্মা আর মহাদেব এই বংশের প্রতি আশীর্বাদ করেছেন। বুয়েছেন?
  • X | ২৭ অক্টোবর ২০২৬ ২০:০৩560809
  • চাদ্দিক দেখে শুনে ঠিক রামরাজ‍্য বলে তো বোধ হচ্ছে না
  • b | ২৭ অক্টোবর ২০২৬ ০৯:২৬560808
  • আচ্ছা, টইটা ঘাঁটলুম না। তবে খুলিগুহার প্রতি নিবেদন ঃ
    ""এসব ছাড়াও সাহেবের ধর্ম গ্রহণ করা লোকগুলো নানা সুযোগ-সুবিধেই পেয়েছিল; ফলে যারা বাথৌ পুজো করত,"
     
    মূলত: বড়ো জনগোষ্ঠী।
     
    (এটি ফুটনোটে উল্লেখ করে দিলে ভালো হয় )।
  • সত্য সেলুকাস! | ২৬ অক্টোবর ২০২৬ ০৭:৩৫560806
  • RETWEETED Lloyd Mathias @LloydMathias
    "Boarding on AI 882 AMD-DEL is delayed by 20 minutes because Supreme Court Judge Vipul Pancholi & wife had to be VIP boarded first. They walk in with a posse of 6 guards + 3 AI staffers. Is this the VIP culture that India’s judiciary advocates? @MLJ_GoI ?
    #VIPculture #lalbatti"
  • কত আর আটকাবে? | ২৬ অক্টোবর ২০২৬ ০৭:৩০560805
  • Dhruv Rathee’s Critical Reel Restricted In India After Targeting Modi’s Ai Interaction
    YouTuber Dhruv Rathee shared a video questioning Prime Minister Narendra Modi’s recent interaction with an Ai holographic avatar of Swami Chinmayananda, who passed away in 1993. The clip highlighted the moment at the Chinmaya Mission’s 75th anniversary event where the late spiritual leader’s digital form appeared to praise the Prime Minister and offer blessings. Shortly after the post went up, the related Instagram reel was restricted for viewers in India. Rathee responded by urging people to download and share the content more widely, framing the restriction as an attempt to suppress criticism. The episode has reignited debate over free speech, the use of Ai in politics, and how content critical of the government is handled on social platforms.
  • m | ২৬ অক্টোবর ২০২৬ ০৭:২০560804
  • মিথ তৈরি করে বাস্ট করার প্রচেষ্টা প্রশংসার্হ। শুভেচ্ছা।
  • Ranjan Roy | ২৬ অক্টোবর ২০২৬ ০৬:৩৫560803
  • আপনার মুখে ফুল চন্দন!
     
    সার্বিয়ার প্রেসিডেন্টও হার স্বীকার করলেন--ছাত্রদলের কাছে!
  • Bratin Das | ২৫ অক্টোবর ২০২৬ ২২:৫৪560800
  • হমম .linkedin এ গর্গ শেয়ার করেছেন
  • :{ | ২৫ অক্টোবর ২০২৬ ২১:৩১560799
  • Ranjan Roy | ২৫ অক্টোবর ২০২৬ ১৬:০৮560798
  • @পাঠক
    যে বই বেরোচ্ছে তাহল সাভারকরের পূর্ণাঙ্গ জীবনী, এবং গান্ধীহত্যা মামলা, আন্দামানের জীবন এবং অনেক বিতর্কিত বিষয় ও মিথ বাস্টিং। তথা স্বাধীনতা আন্দোলনের অনেক কম আলোচিত দস্তাবেজ নিয়ে কথা।
    ওতে এগারোটা অধ্যায়।
     
    আপনি যা দেখেছেন সেটা একটা নির্বাচিত ছোট অংশ। আমি যে সূচীপত্র দিয়েছি সেটা দেখুন-- তাহলেই বুঝতে পারবেন।
  • X | ২৫ অক্টোবর ২০২৬ ১৫:১২560797
  • এটা কি সত্যি- কেউ জানেন?
  • lcm | ২৫ অক্টোবর ২০২৬ ১২:৫৫560796
  • xXx,
    থ্যাংকু... থ্যাংকু... ফর দ্য কারেকশন...
  • xXx | ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪২560795
  • filmmaker Ryu Murakami passed away at the age of 74 on October 17, 2026, though famous author Haruki Murakami is alive. [1, 2]

    Key Details on Ryu Murakami's Passing

    Date of Death: October 17, 2026
    Age: 74
    Location: At his home in Tokyo, Japan
    Announcement Date: October 23, 2026, by his publisher, Gentosha
    Notable Works: Almost Transparent Blue, Coin Locker Babies, and Audition
    Funeral: A private family service was held, and the family declined floral tributes or condolence gifts.

    Important Distinction

    Ryu Murakami (1952–2026): Known for counterculture, gritty, and violent works like Almost Transparent Blue and Audition.
    Haruki Murakami (born 1949): Known for magical realism and bestselling works like Norwegian Wood and Kafka on the Shore. He is not deceased.
  • lcm | ২৫ অক্টোবর ২০২৬ ১২:৩১560794
  • হারুকি মুরাকামি ও ...
  • কৌতুহলী | ২৫ অক্টোবর ২০২৬ ১২:২৫560793
  • গণবিজ্ঞান কর্মী ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রয়াত
  • কৌতুহলী | ২৫ অক্টোবর ২০২৬ ১২:২৩560792
  • শিল্পী যোগেন চৌধুরী প্রয়াত
  • পাঠক | ২৫ অক্টোবর ২০২৬ ০৭:৪৭560791
  • বইটির খসড়ার কিছু অংশ একসময় গুরুর পাতায় বেরিয়েছিল--কয়েকবছর আগে, যাতে আপত্তিগুলো শুনে ক্রসচেক করতে পারি। ভুল থাকলে ভুল সংশোধন করতে পারি।
     
    - গুরুচন্ডালী স্টল থেকে দিগন্তে আরএসেস বইটি কিনেছিলাম এই বইমেলায়, সেই বইয়ে তো রঞ্জনবাবুর সাভারকরকে নিয়ে বেশ কিছু প্রবন্ধ পড়লাম! একই প্রবন্ধ অন্য বইটিতেও থাকছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত