এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ২২:৫৫560670
  • //সামন্ততন্ত্রের সাথে প্রচন্ড লড়াইয়ের মাধ্যমে পুঁজিবাদকে সমাজে প্রতিষ্ঠিত হতে হয়েছে। তখনকার সুবিধাভোগি শ্রেণিও সামন্ততন্ত্রকে সব পাওয়ার দুনিয়া ভেবেছিল। কিন্তু তার পরেও পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।//
     
    এই প্রসঙ্গে আর একটা কথা বলার দরকার আছে। যদি ঐতিহাসিক দিক থেকে বিশ্লেষণ করি। তাহলে সভ্যতা যত এগিয়েছে তত বেশি অ্যাসেট ডিস্ট্রিবিউশন হয়েছে। যেমন রাজতন্ত্রের সময় রাষ্ট্রের সব সম্পত্তির মালিক ছিল রাজা। এবং রঞ্জন বাবুর ভাষায় "সব পাওয়ার" ব্যপারটা এখনকার চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু সেটা ছিল কেবল রাজা ও মন্ত্রি সান্ত্রিদের মধ্যে আবদ্ধ। তারপর রাজতন্ত্র থেকে সামন্ততন্ত্রে উপনিত হলে সম্পত্তিগুলি সামন্ত বা জমিদারদের মধ্যে ভাগ হল। অর্থাৎ সম্পত্তির বন্টন বাড়ল। এবং "সব পাওয়ার" ব্যপারটা আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। পরে পুঁজিবাদী সমাজে সম্পত্তির বন্টন বণিক ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যেও ছড়িয়ে পড়ল। অর্থাৎ আরো বেশি লোকের মধ্যে বন্টিত হল। .... সুতরাং যুগের ট্রেন্ড অনুযায়ী এটাই দেখা যায় যে সময়ের অগ্রগতির সাথে সম্পত্তি ক্রমশ বেশি মানুষের মধ্যে বন্টিত হয়েছে। বন্টন যত বেড়েছে ভোগ তত কমেছে (প্রযুক্তি ব্যতীত)। কারন ভোগ্য সামগ্রি অধিক ব্যক্তির মধ্যে বন্টিত হয়েছে। এবং তার সাথে ব্যক্তি স্বাধীনতার বিষয়টারও অগ্রগতি হয়েছে।
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ২২:৫০560669
  • সিলেবাসের বাইরে হওয়ায় আমি সিনেমাটা দেখিনি, হয়তো দেখবও না। কিন্তু সত্যিই যদি সেক্যুলার মানুষকে হিন্দুত্ববাদী দেখানো হয়ে থাকে, আর ওঁর মুসলমান সহযোগীদের মুছে দেওয়া হয় , তাহলে কিন্তু এটা ছোটখাটো বিচ্যুতি না। এর মোডাস অপারেন্ডিই সন্দেহ করার মত। তবে আবারও, আমি সিনেমাটা দেখিনি।
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ২২:৪৯560668
  • বাই দ‍্য ওয়ে, থট প্রসেস বা লুপ অফ থট কীভাবে ফিজিক‍্যাল আনওয়েলবিং প্রোডিউস করে আর এর থেকে বেরোবার উপায় কী কেউ বলতে পারেন? মানে কোনো ভাবনা বারবার আসা, ষ্ট্রেস বা অ‍্যাংজাইটি থেকে বমিভাব, ডাইজেষ্টিভ প্রবলেম বা স্পাইনাল পেইন এগুলো সারাবার কোনো চটজলদি উপায় আছে? ডক্টর দেখাচ্ছি, কেউ জানলে তবু ভালো হতো।
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ২২:৪৫560667
  • কী আশ্চর্য !!! বললাম তো কাহিনীর স্বার্থে কিছু বিচ‍্যুতি দেখিয়েছে আবার সবটা মুছেও দেয়নি। অল ওভার গুড। কতোবার বলবো?
  • বোঝো | ২১ অক্টোবর ২০২৬ ২২:১৬560666
  • চে গুয়েভরার চেলা নেকুমানালি গেরিলা পোশাকে কোমরে বেয়োনেট গুঁজে বিজয়ার পেন্নাম ঠুকতে ব্যাস্ত। ইদিকে হুতোবাবুর কোশ্নোটা এড়িয়ে গেলে হবা?
     
    r2h | ২১ অক্টোবর ২০২৬ ১৮:৩২560655
    আগের পাতায় গিয়ে দেখলাম,
    রমিত চট্টোপাধ্যায় | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৫
    সিনেমায় প্রচুর বিকৃতি করা হয়েছে মূল তথ্যের। একজন সম্পূর্ণ সেক্যুলার মানুষকে হিন্দুত্ববাদী দেখানো হয়েছে, অনন্ত সিংহের মুসলমান সহযোগীদের মুছে দেওয়া হয়েছে। ...
     
     
    এইগুলি হয়নি?
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ২১:৩০560665
  • MP | ২১ অক্টোবর ২০২৬ ২১:১০560662
     
     
    অনন্ত সিংহের লেখা 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ' বইটা।
     
    শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। বড়োদের প্রণাম। ব‍্যক্তিগতভাবে শরীর অত‍্যন্ত খারাপ। খুব খুব ভালো থাকুন সবাই, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে কাটুক পরবর্তী পুজো পর্যন্ত আরেকটি বছর।
  • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ২১:২৯560664
  • //রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকেরা মজুর-দাসই রয়ে গেল। পুঁজির মালিকানা পেল না। পুঁজির সামাজিকীকরণ হোল না। তাহলে একটা ওয়েলফেয়ার স্টেটের সংগে লেনিনের রাশিয়ার তফাত কী?//
     
    রাশিয়ার সমাজতন্ত্রকে আমি সমাজতন্ত্র বলে মনে করি না। কারন ওর মধ্যে সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যগুলি অবলুপ্ত ছিল। যেমন সিপিএম নাম জুড়লেই মার্কসবাদী হওয়া যায় না। তেমন সমাজতন্ত্র নাম জুড়লেই সমাজতান্ত্রিক হওয়া যায় না। এখনও পৃথিবীতে প্রকৃত সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয় নি। কিছু কিছু সমাজতান্ত্রিক লক্ষণ ও দাবি উঠেছে মাত্র।
  • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ২১:১৭560663
  • //আমার প্রশ্ন ছিল কেন মানুষ সমাজবাদী ব্যবস্থার মত 'সব পেয়েছির দেশ' থেকে সাম্যবাদে যেতে চাইবে? কী সেই মোটিভ ফোর্স?//
     
    কারন পুঁজিবাদ সবাইকে সব কিছু দিতে পারে না বা আপনার ভাষায় "সব পেয়েছি" এটা দিতে পারে না। পুঁজিবাদের যে রূপকে বর্তমানে আমরা দেখছি তার উত্থান খুব বেশি দিন নয়। মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই ভোগবাদী পুঁজিবাদ শুরু হয়েছে। যা আমাদের মত পরাধিন দেশে পৌছেছে অনেক পরে। সুতরাং পুঁজিবাদের এই রূপ যে ভবিষ্যতেও চলতে থাকবে সেটা বলা যায় না। এ বিষয়ে এর আগে বহু অর্থনীতিবিদ থেকে শুরু করে বিজ্ঞানী ও পরিবেশবিদরা প্রশ্ন তুলেছে। .... সুতরাং পুঁজিবাদ দাড়িয়ে আছে "সব পাওয়ার উপর"। কিন্তু অনেকের মত আমারও মনে হয় যে এই সব পাওয়ার বিষয়টা খুব বেশি দিন চলবে না। আমার ব্যক্তিগত হিসাবে আর এক থেকে দেড়শ বছর এই পুঁজিবাদী সব পাওয়ার বিষয়টা চলবে। এবার একটা পরিবর্তন তো নিমেষে হয় না। যেমন ইউরোপে সামন্ততন্ত্রকে অতিক্রম করে পুঁজিবাদের জন্য দাবি উঠতে শুরু করেছিল ফরাসী বিপ্লবের সময় থেকে। এবং সেটা বাস্তব রূপ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। একই ভাবে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের দিকে পথ চলা বিশ্বে শুরু হয়ে গেছে। এবং পুঁজিবাদকে সম্পূর্ণ সরিয়ে রেখে পুরোপুরিভাবে সমাজতন্ত্রের পথ চলা শুরু হবে দেড়শ থেকে দুশ বছর পর (আমার হিসাবে)। এবং সেই দেড়শ বা দুশ বছর পর পুঁজিবাদের "সব পাওয়ার" ব্যাপারটা থাকবে না। প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারনে। যেটা এখন থেকেই একটু একটু করে শুরু হয়ে গেছে। .... আর তাত্ত্বিক দিক থেকে বলতে গেলে, ফরাসী বিপ্লবের দাবি ছিল "অর্থনৈতিক শক্তি ভিত্তিক সমাজ"। অর্থাৎ ইউরোপে আগে সবাই সব কাজ করতে পারত না। অনেকটা জাতি ব্যবস্থার মতই ছিল। ফরাসী বিপ্লবের দাবি ছিল সবাই সব কাজ করতে পারবে। এবং কাজ করে যে যত অর্থ উপার্যন করবে, সমাজে সে তত সম্মান ও সুযোগ সুবিধা পাবে। সুতরাং পুঁজিবাদ বা আধুনিক ভোগবাদ যে খুব ন্যাচারাল ভাবে সমাজে এসেছে এবং সাদরে গ্রহণ করা হয়েছিল সেরকমটা নয়। সামন্ততন্ত্রের সাথে প্রচন্ড লড়াইয়ের মাধ্যমে পুঁজিবাদকে সমাজে প্রতিষ্ঠিত হতে হয়েছে। তখনকার সুবিধাভোগি শ্রেণিও সামন্ততন্ত্রকে সব পাওয়ার দুনিয়া ভেবেছিল। কিন্তু তার পরেও পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। .... যেহেতু সমাজ ও মানুষ বিবর্তনশীল, তাই খুব স্বাভাবিকভাবে এর পর দাবি উঠবে যে প্রতিটি ব্যক্তির (অর্থ নির্বিশেষে) উপযুক্ত সম্মান ও ভালোভাবে বেচে থাকার মত সুযোগ সুবিধার জন্য। এটা তাত্ত্বিক ব্যখ্যা। .... কিন্তু আমার মনে হয় প্রথম যে বৈজ্ঞানিক ও প্রাকৃতিক কারনের কথা বললাম, সেটা এই বিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে উপনিত হওয়ার মূল কারন হবে।
  • MP | ২১ অক্টোবর ২০২৬ ২১:১০560662
  • @মানালী, মূল বই আবার কোনটা ? সঞ্জীব সান্যালের revolutionaries কি ? এই বইটাতে আবার দাবি করা হয়েছে যে লন্ডনে থাকাকালীন সাভারকরের সঙ্গে লেনিনের দেখা সাক্ষাৎ হোত !!! ভাবা যায় !!!
  • Bratin Das | ২১ অক্টোবর ২০২৬ ২০:৫৭560661
  • শুভ বিজয়া। সবাই কে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের জানাই প্রণাম
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ২০:৫২560660
  • নতুন ক্রাইসিস নেই তা তো হয়। --->নতুন ক্রাইসিস নেই তা তো নয়।
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ২০:৫১560659
  • অলৌকিকতার জন্য বা তর্কবিহীন সবসময় ঈশ্বরচিন্তা লাগে না।
    ----> অলৌকিকতার জন্য বা তর্কবিহীন সিদ্ধান্তের জন্য সবসময় ঈশ্বরচিন্তা লাগে না।
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ২০:৫০560658
  • রঞ্জনবাবু
     
    //না, কৌতুহলী। নিরীশ্বরবাদী ধর্মও হয়। যেমন কুমারিল ভট্টের পূর্ব মীমাংসা, হীনযানী বা আদি বৌদ্ধধর্ম এবং চিনের কনফুশিয়ান ধর্ম।,//
     
    হবে না কেন? অলৌকিকতার জন্য বা তর্কবিহীন সবসময় ঈশ্বরচিন্তা লাগে না। আমি তো ঈশ্বরের কথা তুলিনি।
    সমাজতান্ত্রিক রাষ্ট্র ও মার্ক্সীয় সাম্যবাদ সম্ভব বা অসম্ভব যাই হোক, ওটা ধর্মীয় চিন্তা না বা তর্কবিহীন চিন্তা না।
     
    //আমার প্রশ্ন ছিল কেন মানুষ সমাজবাদী ব্যবস্থার মত 'সব পেয়েছির দেশ' থেকে সাম্যবাদে যেতে চাইবে? কী সেই মোটিভ ফোর্স? //
    //২ নিবেদন এই যে স্পষ্ট করে সমাজবাদ ও সাম্যবাদের আলাদা লক্ষণ গুলো বলুন এবং তারপরে সাম্যবাদে মানুষ কী পাবে যাতে সমাজবাদ ছেড়ে ওখানে যেতে চাইবে? //
    এটা আলাদা করে বলেছি দেখুন। সমাজতন্ত্রে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে, তার মানেই বর্ডারবাজি থাকবে। বর্ডার মানেই রিগ্রেসিভ জিনিস। ওটা অবলুপ্ত করার জন্যও সমাজতন্ত্র থেকে সাম্যবাদে উত্তরণের প্রয়োজন হবে।
     
    আর ''সব পেয়েছির দেশ''কোনটাই না। সমাজতন্ত্র এমনকি সাম্যবাদেও ক্রাইসিস থাকবে। তবে পুঁজিবাদের ক্রাইসিসগুলো দূর হবে। ঠিক যেমন ভোটাধিকার পাওয়ার পর রাজতন্ত্রের ক্রাইসিসগুলো দূর হয়েছে, তার মানে নতুন ক্রাইসিস নেই তা তো হয়।
    সব পেয়েছির দেশ বলে কোন দেশ সিস্টেম কোনটাই হয় না। আর সাম্যবাদী তাত্ত্বিকরা তেমনটা দাবিও করেন না। এখানেই ধর্মীয় অলৌকিকতার সাথে যুক্তিপূর্ণ আস্থার পার্থক্য।
     
     
     
    //দল বা রাষ্ট্রের একনায়কত্ব এবং শ্রমিক শ্রেণীর একনায়কত্বের মধ্যে ফারাক কী করে করা যাবে?//
    ভোটাধিকার থাকলে আর বহুদলীয় নির্বাচন ব্যবস্থা থাকলে আর অর্থনৈতিকভাবে সোশ্যালিস্ট ইকনমি কায়েম করলে দল বা রাষ্ট্রের একনায়কত্ব না কায়েক করেও শ্রমিকশ্রেনীর একনায়কত্ব সম্ভব। এরকমটা আগের লেফট ব্লকের রাষ্ট্রগুলোয় হয়নি বলে আপনার মনে হচ্ছে সম্ভবই না। দ্বিতীয়বার হলে এটাই হবে। প্রথমবারের ভুলগুলো হবে না।
     
     
    //৪ রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকেরা মজুর-দাসই রয়ে গেল। পুঁজির মালিকানা পেল না। পুঁজির সামাজিকীকরণ হোল না। তাহলে একটা ওয়েলফেয়ার স্টেটের সংগে লেনিনের রাশিয়ার তফাত কী?//
    লেফট ব্লকের রাষ্ট্রগুলোর সাথে(যেমন লেনিনের রাশিয়া) ওয়েলফেয়ার স্টেটের পার্থক্য আছে। ১) কোন ওয়েলফেয়ার স্টেট ১০০% এমপ্লয়মেন্টের গ্যারান্টি দেয় না। যেটা লেফট ব্লকের রাষ্ট্রগুলোর অনেকগুলোই দিয়েছিল। ২) ওয়েলফেয়ার রাষ্ট্রগুলো নিজের নাগরিকদের ওয়েলফেয়ার দেয় অন্য রাষ্ট্রগুলোকে সাম্রাজ্যবাদী শোষণ করে। যেটা লেফট ব্লকের রাষ্ট্রগুলো করেনি।
    তবে আবারও, দ্বিতীয়বার লেফট ব্লক তৈরী হলে সেখানে আগেরবারের মত শ্রমিকদের মজুর দাস হয়ে থাকতে হবে না। অকুপেশনাল হ্যাজারড এর কাজ এ আই করবে, শ্রমিকরা পাঁচঘণ্টা পাঁচদিন কাজ করে বাকি টাইম লারেলাপ্পা করবে। আবারও, আগে যা হয়েছে তার সাথে পরে যা হবে, দুটো এক না।
    • Ranjan Roy | ২১ অক্টোবর ২০২৬ ১৯:৪৫560657
    • @ তরমুজ ও কৌতুহলী
       
      ১ সমাজতন্ত্র ও সাম্যবাদ
      আমার প্রশ্ন ছিল কেন মানুষ সমাজবাদী ব্যবস্থার মত 'সব পেয়েছির দেশ' থেকে সাম্যবাদে যেতে চাইবে? কী সেই মোটিভ ফোর্স?
      --আপনারা বললেন সমাজবাদ হোল সাম্যবাদের আগের ধাপ, কাজেই যেতেই হবে। অর্থাৎ axiomatic. এখানেই আস্থার প্রশ্ন।
      না, কৌতুহলী। নিরীশ্বরবাদী ধর্মও হয়। যেমন কুমারিল ভট্টের পূর্ব মীমাংসা, হীনযানী বা আদি বৌদ্ধধর্ম এবং চিনের কনফুশিয়ান ধর্ম।
      ২ নিবেদন এই যে স্পষ্ট করে সমাজবাদ ও সাম্যবাদের আলাদা লক্ষণ গুলো বলুন এবং তারপরে সাম্যবাদে মানুষ কী পাবে যাতে সমাজবাদ ছেড়ে ওখানে যেতে চাইবে?
      ৩ কৌতুহলী,
      দল বা রাষ্ট্রের একনায়কত্ব এবং শ্রমিক শ্রেণীর একনায়কত্বের মধ্যে ফারাক কী করে করা যাবে?
       
      ৪ রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকেরা মজুর-দাসই রয়ে গেল। পুঁজির মালিকানা পেল না। পুঁজির সামাজিকীকরণ হোল না। তাহলে একটা ওয়েলফেয়ার স্টেটের সংগে লেনিনের রাশিয়ার তফাত কী?
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৮:৫০560656
    • //পরবর্তীকালে যখন বেসরকারিকরনের নীতি নেওয়া হয়েছিল, সেটাও সঠিক ছিল।//
       
      বেসরকারিকরন বলতে মুক্ত বাজার অর্থনীতির কথা বোঝান হচ্ছে।
    • r2h | ২১ অক্টোবর ২০২৬ ১৮:৩২560655
    • আগের পাতায় গিয়ে দেখলাম,
      • রমিত চট্টোপাধ্যায় | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৫
      • সিনেমায় প্রচুর বিকৃতি করা হয়েছে মূল তথ্যের। একজন সম্পূর্ণ সেক্যুলার মানুষকে হিন্দুত্ববাদী দেখানো হয়েছে, অনন্ত সিংহের মুসলমান সহযোগীদের মুছে দেওয়া হয়েছে। ...


      এইগুলি হয়নি?
    • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ১৮:২৩560654
      • MP | ২১ অক্টোবর ২০২৬ ১৬:৫৬560651
      • //@মানালী, "কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত" কেমন লাগলো ?//
       
      দারুণ। দারুণ।
      মূল বইটা পড়ে নেওয়ায় অনেককিছুই কানেক্ট করতে পারলাম, আবার কিছু বিচ‍্যুতিও এসেছে কাহিনীর স্বার্থে। তবে সবমিলিয়ে সেসময়ের বাস্তবতার উপর বেশ ভালো নির্দেশনা। জিৎ অতুলনীয়, পার্টিকুলারলি চরিত্রটা ওনার সঙ্গে গেছে। কৌশিক সেন স্বল্প সময়ে ভালো, দূর্গা রায়ের চরিত্রে আমার কোথাও গিয়ে টোটাকে একটু লাইট মনে হলো। চন্দন সেন ছিলেন।বাকি অলওভার, বেশ ভালো।
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৭:৩৯560653
    • ...... শুধু সরকারি কাজ নয়। পরবর্তীকালে যখন বেসরকারিকরনের নীতি নেওয়া হয়েছিল, সেটাও সঠিক ছিল। কিন্তু সেখানেও স্থবিরতা দেখা গেছিল। দেশে সরকারিকরন ব্যপক আকারে হওয়ার দরকার ছিল। বেসরকারিকরনও ব্যাপক আকারে হওয়ার দরকার ছিল। ওভারঅল মিশ্র অর্থনীতি ব্যাপক আকারে হওয়ার দরকার ছিল। পরে মোদি ভেবেছিল কংগ্রেসের পেন্ডিং কাজগুলো ব্যাপক আকারে করে নাম কামাবো। কিন্তু এরা প্রশাসনিক দিক থেকে এতই অযোগ্য যে পুরো ল্যাওড়েন ভোজ্যম করে ছেড়েছে। ভালো প্রজেক্টগুলোর বারোটা বাজিয়েছে। সেটা আইআইটি হোক বা ইসরো বা অন্যকিছু।
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৭:২৬560652
    • //কিন্তু স্বাধিনতার পর থেকে আজ পর্যন্ত দেশের অর্থনৈতিক দিক থেকে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তার একটা অন্যতম কারন হল প্রকল্পের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অসফলতা।//
       
      অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অসফলতা কথাটা ঠিক নয়। কংগ্রেসের প্রতিটা প্রজেক্ট যথেষ্ট সফল। এবং সেই সব প্রজেক্টের উপরেই দেশের অর্থনীতি এখনও নির্ভরশীল। ব্যাঙ্ক, রেল থেকে শুরু করে কৃষি বা শিল্প। কিন্তু সমস্যাটা হল কংগ্রেসের সব প্রজেক্টই পাইলট প্রজেক্ট হিসাবে থেকে গেছে। কংগ্রেস রিজার্ভ ব্যাঙ্কের অধিনে দেশের ব্যাঙ্কিং সেক্টরকে যেভাবে ঢেলে সাজিয়েছে এবং ইন্দিরা গান্ধির ব্যাঙ্ক সরকারীকরনের নীতি, সেটা সারা বিশ্বের মধ্যে একটা প্রশংসনীয় কাজ। ভারতের ব্যাঙ্কিং সেক্টর আমেরিকার ব্যাঙ্কিং সেক্টরকে চ্যালেঞ্জ করেছে বহুবার। মোদি যার বারোটা বাজাচ্ছে। ভারতের আর্মী সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম সেক্টর। মোদি এখন যেটারও বারোটা বাজাচ্ছে। এছাড়া কৃষি বিপ্লব থেকে শুরু করে অজস্র সফল কাজ আছে। কিন্তু সমস্যাটা হল প্রজেক্টগুলো কেবল পাইলট প্রজেক্ট হিসাবে রয়ে গেছে। ইন্দিরা গান্ধির শিল্প সরকারিকরনের নীতি অসাধারন ছিল। এবং এখনও দেশ যার সুফল পাচ্ছে। কিন্তু সেই শিল্প সরকারিকরনের প্রকল্পটাই আরও ব্যাপক আকারে করতে হত। আরো অনেক সরকারি শিল্প প্রতিষ্ঠা করতে হত। যেটা হয় নি। একই কথা পরবর্তীকালে রাজীব গান্ধির কম্পিউটার ও টেলিকম্যুনিকেশনের জন্য প্রযোজ্য এবং কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রের জন্য। কৃষি বিপ্লবের ফল হিসাবে দেশে অনেক লোকাল কৃষি গবেষণাগার তৈরি হয়েছিল। যেগুলি পরবর্তীকালে অবহেলায় থেকেছে। ক্রিয়েটিভ কাজ প্রচুর হয়েছে। কিন্তু সমস্যাটা হল সব কাজই ক্ষুদ্র আকারে রয়ে গেছে। যেগুলি আরো ব্যাপক আকারে হওয়ার দরকার ছিল। এর একটা কারন হিসাবে আমার মনে হয় কংগ্রেসের স্থবিরতা। কংগ্রেস সিন্ধান্ত নিতে প্রচুর সময় নেয়। যেটা স্বাধীনতার আগে থেকেই কংগ্রেসের একটা সমস্যা ছিল। এবং দ্বিতীয়টি হল ইন্দিরা গান্ধির মৃত্যু। ইন্দিরা গান্ধির শাসনকাল আরো দীর্ঘ হওয়া দরকার ছিল। ইন্দিরা গান্ধি একটু ফ্যাসিস্ট গোছের ছিল ঠিকই। কিন্তু ওনার প্রশাসনিক দক্ষতা (অর্থনীতি, বিদেশনীতি, বা নীতি অর্থাৎ পলিসি মেকিং অ্যাবিলিটি) ছিল অতুলনীয়। স্বাধীন ভারতের সবথেকে সফল প্রধান মন্ত্রী।
    • MP | ২১ অক্টোবর ২০২৬ ১৬:৫৬560651
    • @মানালী, "কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত" কেমন লাগলো ?
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৬:৩৫560650
    • না। কংগ্রেস সামাজিক জাতপাতের ইক্যুয়েশনের দিক থেকে অসফল। কিন্তু অর্থনৈতিক দিক থেকে অধিক সফল। কিন্তু স্বাধিনতার পর থেকে আজ পর্যন্ত দেশের অর্থনৈতিক দিক থেকে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তার একটা অন্যতম কারন হল প্রকল্পের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অসফলতা। কিন্তু কংগ্রেস যে যে নীতি ও পরিকল্পনাগুলো প্রথম থেকে নিয়ে এসেছিল, সেগুলি প্রত্যেকটিই অসাধারন ছিল। কিন্তু হ্যাঁ অ্যাপ্লিকেশনে সমস্যা ছিল। এবং তার দায় কংগ্রেসকেই নিতে হবে। কিন্তু দু একটি দলের দু একটি নীতি ছাড়া ভারতের অন্যান্য দলের কোন নীতিই তো নেই। সেই নীতি কতটা ভাল বা খারাপ সেটাতো দূরের কথা। কংগ্রেস যখন সমাজতন্ত্রের কথা বলেছে, তখন ঝাক ধরে সবাই সমাজতন্ত্রের কথা বলেছে। যখন কংগ্রেস পুঁজিবাদের কথা বলেছে তখন বাংলায় বুদ্ধবাবু বৃহৎ বেসরকারি শিল্পের জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি পশ্চিমবঙ্গের সিপিএম নির্বাচনী ম্যানিফেস্টোতে যা লেখে প্রত্যেকটাই কংগ্রেসের কোন না কোন সময়ের নীতি। ইন্দিরা গান্দির পর এখন রাহুল গান্ধি বামঘেষা রাজনীতি করছে। সারা দেশের অন্যান্য দলের অ্যাজেন্ডাও এখন মোটামুটি বামঘেষা। কংগ্রেস অসফল হতে পারে কিন্তু পরিকল্পনা, নীতি ও অ্যাজেন্ডার দিক থেকে অসাধারন। আর অন্য রাজনৈতিক দলগুলোর কাজ হল হৈ হল্লা, চেচামেচি করে যে ভাবে হোক ক্ষমতায় আসো। কিন্তু ক্ষময়তায় এসে যে করবেটা কী? তার কোন ঠিক ঠিকানা নেই। কিন্তু নেহেরু থেকে শুরু করে মনমোহন সিং, কংগ্রেস যতবার ক্ষমতায় এসেছে প্রত্যেকবার সময়োপযোগি সুনির্দিষ্ট পলিসি নিয়ে এসেছে। যার পিছনে যুক্তি ও সুনির্দিষ্ট ব্যখ্যাও আছে। সেটা অর্থনীতির ক্ষেত্রে হোক বা বিদেশ নীতি। এবং এখনও পর্যন্ত দেশ যেটুকু টিকে আছে সেটা কংগ্রেসের জন্যই টিকে আছে।
    • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৮560649
    • কংগ্রেস চিরকালই লেসার ইভিল। হ‍্যাঁ, এই চ‍্যাঁচাড়িগুলোর থেকে ভালো একথা ঠিক। কিন্তু স্বাধীনতার আগের কংগ্রেস আর পরের কংগ্রেস কমপ্লিট আলাদা। নর্থ ইন্ডিয়ায় এই জাতপাতের প্ল‍্যাটফর্মটা এনারাই গড়ে দিয়েছিলেন। জগজ্জীবন রাম কেস, দরিদ্র শোষণ, একের পর এক অসফল পরিকল্পনা নেওয়া তারপর সিধুজ‍্যাঠার বজ্জাতি, লোকে এসব ভোলেনি। আর বাংলা সিপুয়েম হচ্ছে জোট করে ভোট তোলার দোসর। তবে মানতেই হবে, বর্ষীয়ান নেতৃত্ব বা মাঠে লড়াই করা কমরেডরা এখনো লড়ছেন ফ‍্যাসিস্তদের বিরুদ্ধে যেটা খুব ইতিবাচক। বাকি কংগ্রেস কোনোদিনই লজিক‍্যাল বা প্রোগ্রেসিভ পদক্ষেপ নিতে পারেনি।
    • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ১৫:০৬560648
    • কেন? কংগ্রেসের অধীরবাবু তো তিনো আমলে নাড়ু পাকাতে পাকাতে বিপ্লবী স্টেটমেন্ট দিত। আর বিজেপি আমলে মিনমিন করছে কেন? ওঁকে কে বারণ করেছে ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতার কথা বলতে? বরং এসবের কথা বিকাশবাবুই যেটুকু যা বলার বলছেন।
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৪:৫৩560647
    • না। এই পুজো নিয়ে ন্যাকামো শুরু করেছিল মমতা। ক্লাবে ক্লাবে অনুদান। সরকারি টাকায় মন্দির। সরকারি টাকায় উৎসব। আমি কোন দিন এগুলো সাপোর্ট করি না। কিন্তু তখন এই নিয়ে বেশি চেচামেচি করিনি লেসার ইভিলের জন্য। বিজেপি এলে ভেবেছিলাম বিজ্ঞান বনাম ধর্ম, উদারতা বনাম সাম্রদায়িকতা, কর্মসংস্থান বনাম ল্যাওড়েন ভোজ্যমের একটা রাজনীতি হবে। তা এখন দেখি বিরোধীরাও সেই পুজো খেলা মেলা উৎসব নিয়ে মেতেছে। এর ফলে দুজনের লাভ হচ্ছে, এক হল বিজেপি। সব থেকে বেশি লাভ তারাই তুলছে। এবং দ্বিতীয়ত ভাঙাচোরা তিনুরা। .... যখন সারা ভারতজুড়ে একটা যুক্তিবাদী বিরোধী হাওয়া উঠেছে।
    • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ১৪:১০560646
    • অখদ‍্যে অবদ‍্যে দল একটা !!!
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৩:৫৫560645
    • রাজ্যে বিজেপি আসার পর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বিষয়বস্তুগুলি উঠে আসতে দেখে গেছে সেগুলি হল, ডিম, হকার উচ্ছেদ, পুজো। এবং এক কোনায় ছোট্ট করে সুভাষ চন্দ্রের মূর্তি ভাঙা, যাদবপুরে চমকানি, ধর্ষন। এখন মোটের উপর মনে হচ্ছে ডিম ও পুজো যেন হকার উচ্ছেদের মত ইস্যুকেও ছাপিয়ে যাবে।
    • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ১৩:৫২560644
    • আমাদের অঞ্চলে আজ রাবণদহন হবে। আগে কোনোকালে দেখিনি এটা। এবার হচ্ছে।
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৩:৪৪560643
    • এই একই সময় দেশের বিভিন্ন প্রান্তে রাবন পোড়া থেকে শুরু করে নবরাত্রি, দিওয়ালি ও বিভিন্ন ধর্মীয় উৎসব চলছে। কিন্তু হেডলাইন হচ্ছে বাংলায়।
    • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ১৩:৩৭560642
    • দিল্লিতে রামলীলা ময়দানে এক বিরাট বিক্ষোভ প্রদর্শণ সভার আয়োজন করা হয়েছে। তাতে বিশেষ ভূমিকা পালন করতে চলেছে দক্ষিণ ভারতীয় রাজনৈতিক দলগুলি এবং কৃষক সংগঠনগুলি। এমত সময়ে বাঙালির রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে পুজো। বাঙালির এই ধর্মসুলভ আচরনের বিষয়টা মাথায় রেখেই কি বিজেপি শেষ বেলায় এসে বাংলা দখল করেছে। তারা কি শেষ পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছে যে বাঙালির চিন্তা ও চেতনার মূলে রয়েছে পুজো। যেটা তাদের নিজেদেরও অ্যাজেন্ডা।
    • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ১৩:০৭560641
    • @কৌতুহলী, হেইডা কী লেভেলের ফাইজলামি ? এবার ওপেন প্রেষ্টিজের পায়েস হয়ে‍ যাচ্ছে।
       
      যাউগ্গা, আমাদের অ‍্যাপার্টমেন্টে এখনো বিসর্জন হয়নি, হলে তারপর শুভ বিজয়া জানাবো। কারণ আগে বিসর্জন তারপর বিজয়া। সে বাস্তবে হোক বা সিনেমা।
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত