এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ১২:৩৪560640
  • *শিশুকিশোরকাঁচা ভাটুরে অর্থাৎ মানালি, মল্লার, তরমুজ আর কৌতূহলী বাদ।
    তরমুজ আর মানালীর মত মনীষীর সাথে আমার মত অর্বাচীনকে একই আসনে বসিয়ে দিলেন!!! সে অবশ্য আমার লাভই।
     
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৬ ১১:৩০560639
  • আচ্ছা স‍্যান্ডিদা। ভালো করেছেন।
     
    *শিশুকিশোরকাঁচা ভাটুরে অর্থাৎ মানালি, মল্লার, তরমুজ আর কৌতূহলী বাদ।
    কেন হে?
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ১০:৫৭560638
  • এবারের পুজো | ২১ অক্টোবর ২০২৬ ০৯:৩৫
    যা লিখেছেন ১০০%একমত।
    শুধু একটা প্রশ্ন, পুজোর ভিড়টা কীভাবে কাউন্ট করা হয়?
  • অরিন | ২১ অক্টোবর ২০২৬ ১০:৫৬560637
  • @Debanjan, ঠিক ধরেছেন, web app টা দিয়ে এখন টেস্ট না করাই ভাল, কারণ আমিও ওটাতে বহুদিন হাত দিইনি, যেহেতু আইফোনের অ্যাপ লেখা নিয়ে ব্যস্ত ছিলাম | তাছাড়া যে উদ্দেশ্যে অ্যাপটা বানানো যে, তাৎক্ষণিক ডাটা নিয়ে বিশ্লেষণ, সেটা ওয়েব অ্যাপটায় সেভাবে করা হয় না বা যায় না।
     
    আপনার প্রশ্ন ক্যানসার প্রেডিক্ট করা যায় কি না, তার উত্তরে বলি:
    - না, সেটা একেবারেই সম্ভব নয়, আর এই আ্যাপের সেটা উদ্দেশ্যও নয় |
     
    এই অ্যাপটা আপনার Apple watch আর আইফোন যে "তাৎক্ষণিক" শারীরিক ডাটা প্রতি মুহূর্তে, নেয় তাকে বিশ্লেষণ করে প্রতি ক্ষণে আপনার স্বাস্থ্যের প্রতি নজর রাখে ও তার ভিত্তিতে আপনার সুস্থ্ থাকার পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেয় | ভবিষ্যতে কি হতে পারে কিছু ক্ষেত্রে হয়ত আন্দাজ করতে পারে, সব নয় | যে যে parameter আপনার ফোন আর ঘড়ি বা অন্য যন্ত্র (যেমন bluetooth connected glucometer blood pressure) মাপছে আর ফোনকে পাঠাচ্ছে, সেগুলোর ভিত্তিতে যা সম্ভব বলতে পারবে | তার বেশী নয়।
     
    যেমন ধরুণ আপনার যদি ডায়াবিটিস থাকে এবং আপনি যদি আপনার ফোনে প্রতিদিন রক্তে কতটা চিনির পরিমাণ মেপে জমা দেন (যেমন ধরুন bluetooth glucometer বা Dexcom ধরণের ডিভাইস থেকে সরাসরি আপনার ফোনে ডাটা যায়), তাহলে আপনার আগামী তিন মাসের মাথায় Glycated Haemoglobin কি হবে এবং আপনার ব্লাড সুগার কতটা নিয়ন্ত্রণে তার একটি পূর্বাভাস দিতে পারবে এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাকে কি করতে হবে সেটির একটি প্ল্যান আপনাকে দিতে পারবে | এরকম ধরণের কাজ করতে পারবে |
     
    কিন্তু ক্যানসার forecast করতে পারবে না।
  • এবারের পুজো | ২১ অক্টোবর ২০২৬ ০৯:৩৫560636
  • https://www.facebook.com/share/p/18bM5Rf9WN/

    নিউজ ১৮ বাংলা একটা ডেটা বের করেছে। বিভিন্ন পুজোমণ্ডপের ভিড় সংক্রান্ত৷ দেখা যাচ্ছে, অষ্টমী রাত সাড়ে দশটা পর্যন্ত সর্বোচ্চ ভিড় হয়েছিল সজল ঘোষের লেবুতলায়। তা সেই সংখ্যাটা কত? সাড়ে দশ হাজার। হ্যাঁ, ঠিকই, সাড়ে দশ হাজার।

    আগেরদিন লিখেছিলাম, একটা সময় আনন্দবাজার প্রতিটি মেজর পুজো প্যাণ্ডালের ভিড় পরের দিনের এডিশনের প্রথম পাতায় ছাপত। যে সময়ের কথা বলছি, সেটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা৷ বাম আমলের কথা৷ সেখানে অ্যাভারেজ ফুটফল থাকত কম করে পঞ্চাশ হাজারের কাছাকাছি। মনে রাখবেন, তখনও তৃণমূল আসেনি। ব্যাঙের ছাতার মত ইতিউতি প্যাণ্ডাল হত না।

    কোটি কোটি টাকা খরচ করে, হিন্দিভাষী পেইড ইনফ্লুয়েন্সার ধরে এনে, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স দিয়ে ভিডিও বানিয়ে, আর সমস্তরকম সামাজিক মাধ্যমে দানবিক নিয়ন্ত্রণ রেখেও তাহলে 'পুজোর আমেজ' তৈরি করা গেল না? তাই না? বরং ২০২৬ এর দুর্গাপুজো বাংলার ৪৩০ বছরের ইতিহাসে অন্যতম কলঙ্কিত, এবং লজ্জাজনক এপিসোড হিসাবেই রয়ে গেল?

    আভাস তো আগেই ছিল। গড়িয়াহাটে ভিড় নেই, ব্যানার-হোর্ডিংয়ের অভাব, পুজো কমিটির সংখ্যা কমে যাওয়া, লোকের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া--এগুলো নিয়ে চুপচাপ কথাবার্তা তো চলছিলই৷ সেটা ঢাকতে নিয়ে আসা হল পেইড গিগ। ওই ননসেনের মত ছোটখাটো উঠতি ইনফ্লুয়েন্সার দিয়ে বলা হল, 'সব চাঙ্গা সি।' পুজো শুরু হতে অন্য ছবি৷ চোরবাগানে স্ট্যাম্পেইড। ২০ জন মারা যাওয়া। বইয়ের স্টল ভাঙা। পুজো ঘিরে মানুষের মনে আতঙ্ক তৈরি হল। সম্ভবত এই প্রথমবার। ফলাফল, রাস্তাঘাট ফাঁকা। ভিড় নেই।

    এক ভদ্রলোকের সঙ্গে মাসখানেক আগে কথা হচ্ছিল। আমার পুজো সংক্রান্ত স্টোরিটার জন্যেই। কথায় কথায় বলল, 'কী জানিস তো, বাঙালিরা না পুজোটা ওন করতে জানে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে বলেছিলেন, তখনও পুজোয় ভিড় হয়নি। এখন একগুচ্ছ লোক পুজো নিয়ে ফতোয়া দিচ্ছে৷ কেউ মানবে না দেখিস৷ একমাত্র বাঙালিরা নিজেরাই ঠিক করে তারা পুজোয় কী করবে। অন্য কারুর ফোপরদালালি মানে না।'

    কথাটা হাড়ে হাড়ে সত্যি। দুর্গাপুজো যে আর পাঁচটা ধর্মীয় উৎসব নয়, বরং এক আদ্যন্ত কার্নিভাল, সেটা বাঙালিরাই ঠিক করেছে। অন্য কেউ নয়৷ বাঙালিদের পুজোয়, বামপন্থীরা স্টল দেবে, সেখানে ভগৎ সিংয়ের লেখা 'আমি কেন নাস্তিক' বই বিক্রি হবে, এবং সেই বই দেদারে কেনা হবে, এটাও বাঙালিরাই ঠিক এবং আত্মস্থ করেছে। পুজোয় রোল-চাউমিন-চিকেন চাপ-বিরিয়ানি থাকবে এটাও বাঙালিদেরই ঠিক করে দেওয়া। সকালে খালি পেটে অঞ্জলি দিয়ে দেদারে লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে ক্যাপবন্দুক ফাটানো হবে, এটাও বাঙালিদের তৈরি করা প্র‍্যাক্টিস। দেবী দুর্গাকে অস্ত্রহীন, শান্তির প্রতীক হিসাবে কল্পনা করলে বাঙালি বাহবা দেবে৷ আবার সেই বাঙালিই ডাকের সাজ থেকে বলবে, 'মায়ের মুখখানা বড় সুন্দর।'

    আমি আগেও লিখেছি, বিজেপি বাঙালিদের পার্টি নয়। ঐতিহাসিকভাবেই নয়৷ এখানে যেটা আছে সেটা একটা ফ্র‍্যাঞ্চাইজি মাত্র। ওই গরবা-ন্যভরাত্রির বেঙ্গল আউটলেট৷ বিজেপির মধ্যে একজন নেতাই আছেন যিনি একটা দুর্ধর্ষ পুজো করেন। ঘটনাচক্রে, তিনি বিজেপি করছেন ছয়-সাত বছর৷ আর পারিবারিকভাবে ধরলে পুজোর লেগাসিটা একানব্বই বছরের। বাকি কারুরই এই পালসটা ধরার ক্ষমতা নেই৷ থাকলে, পুজো নিয়ে ফতোয়া আসত না। থিম-টিম নিয়ে বাকবিতন্ডা হত না। একটা গ্র‍্যান্ড সেলিব্রেশনকে চারদিনের ধর্মীয় উৎসবে পরিণত করার প্রচেষ্টা হত না৷

    আপাতত, শো সুপারফ্লপ৷ এত নিরুত্তাপ পুজো, নিরানন্দের পুজো আমি অন্তত এই প্রথমবার দেখলাম। প্রাক ফেসবুক যুগেও মানুষ হয়ত এর চেয়ে বেশি আনন্দ করত!
  • Debanjan | ২১ অক্টোবর ২০২৬ ০৯:৩৩560635
  • @অরিন, web app টা দিয়ে টেস্টিং এর সুবিধা হলোনা বিশেষ l তবে আপনার digital twin এর একাজটা নিয়ে আরো জানবার আগ্রহ রইলো l এটি দিয়ে কি লাভ হবে ? এটি কি cancer এর মত দুরারোগ্য ব্যাধি forecasting করে disease prevention এ সহায়তা করবে ?
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০৭:৫৯560634
  • অরিন - এই অ্যাপ নিয়ে আমার ঠিক এই কোশ্চেনটা ছিল যে এটা অন্য অ্যাপের থেকে কোথায় আলাদা ... আপনি উত্তর দিয়েই দিয়েছেন ... থ্যাংকু ...
  • অরিন | ২১ অক্টোবর ২০২৬ ০৭:২৬560633
  • @Debanjan, আপনার উৎসাহমূলক পোস্টের জন্য ধন্যবাদ | আপাতত এটা শুধুই iOS এবং আইফোনের জন্য তৈরী করা হয়েছে, এর পরের রিলিজে Android version লেখার পরিকল্পনা আছে, হলে এখানে নিশ্চয়ই জানাব | আপনি https://auroora.co.nz সাইটটা ফলো করলে দেখতে পাবেন। একটা Web App লেখা হয়েছিল, তাতে কিছুটা কাজ হতে পারে |
     
    @lcm, ধন্যবাদ | এই App টা বাজার চলতি App গুলোর তুলনায় অন্যরকমের | এই ধরণের যে App গুলো বাজার চলতি, এমনকি Apple Health নিজেও কিছু visualisation দেখায়, তবে এরা কেউই ঠিক digital twin নির্ভর নয়। ডিজিটাল টুইন হবার কারণে এই App টা একটা orchestration অ্যাপ, যেমন ধরুণ আপনার শারীরিক পূর্বাভাস বা সাবধানতা সম্পর্কে machine learning ভিত্তিক জানান দেবে | যেমন ধরুণ বয়স্ক মানুষ যাঁরা বাড়িতে একা থাকেন, চারটের বেশী ওষুধ নেন, তাঁদর ব্যালেনস হারিয়ে পড়ে যাবার একটা সম্ভাবনা থাকে, এই ধরণের App তার একটা আগাম পূর্বাভাস দিলেও দিতে পারে, কারণ gyroscope data থেকে এক ধরণের modelling করতে পারে, এই রকমের ব্যাপার স্যাপার | দেখা যাক, কি হয় |
     
    "@অরিন ডলারকড়ি কিছু দিচ্ছেন নাকি মিনিমাগনায় দিশি লেবার জোগাড়ের মতলব?"
     
    দুটোর একটাও নয়!
     
    Testflight এর শর্ত অনুযায়ী ডলারকড়ি নেওয়াও যায় না, দেওয়াও যায় না | লেবার যোগাড়ের কোন প্রশ্নই উঠছে না, কারণ কেউ কাউকে কোন "কাজ" করতে বলছে না, এটা কোন রকম ক্লিনিকাল ট্রায়ালও নয়, একটা অ্যাপ মাত্র, ইচ্ছে হলে ইনস্টল করে ব্যবহার করবেন, না করতে ইচ্ছে হলে কাটিয়ে দিন। Testflight এ এরকম অজস্র অ্যাপ লোকে আপলোড করে বন্ধুবান্ধবদের মধ্যে বিতরণ করে আলাপ আলোচনা করে, নতুন কিছু নয় |
  • Debanjan | ২১ অক্টোবর ২০২৬ ০৬:৪৩560632
  • @অরিন, বিটা টেস্টার হয়ে আপনার এপ্লিকেশন টি নিয়ে কাজ করতে ইচ্ছুক l সমস্যা হলো যে আমার কাছে আইফোন নেই, সাধারণ এন্ড্রোয়েড xiaomi ফোন আছে l কি করে টেস্ট করি তাহলে ?
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০৬:২১560631
  • অরিন - ভালো উদ্যোগ ... যদিও এমন অ্যাপ এখন অনেক, তবু গুরুর কম্যুনিটির একজন বানাচ্ছেন শুনে ভালো লাগল ...
     
    r2h - হ্যাঁ ... যত দিন যাচ্ছে বুড়ো হচ্ছি ... আর সবকিছুই সময়ের হাতে ছেড়ে দিচ্ছি ...
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০৬:১৬560630
  • দেবব্রত বিশ্বাসকে নিয়ে সত্যজিৎ রায় - - -
  • r2h | ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫৯560629
    • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০৪:০০
    • কিন্তু এটাতে টাইম-এর ডাইমেনশন ঢোকাতে হবে ...
     
    এ যেন সকালে হিজবিজ আর বিকেলে রামতাড়ু। ও আর কতটুকু হবে, এমনিতে ট্রু নিউট্রাল, খুব মেজাজ শরীফ থাকলে লফুল আর খুব গরম থাকলে কেওটিক। কেউ হয়তো আবার লুডো খেলায় তিন ছক্কা ফেলে নিউট্রাল থেকে ইভিল হয়ে গেল।
  • fg | ২১ অক্টোবর ২০২৬ ০৫:৪১560628
  • @অরিন ডলারকড়ি কিছু দিচ্ছেন নাকি মিনিমাগনায় দিশি লেবার জোগাড়ের মতলব?
     
    @গুপু এইসব স্ক্যাম গুরুতে পোস্ট হচ্ছে, কর্তৃপক্ষ জানে?
  • অরিন | ২১ অক্টোবর ২০২৬ ০৪:৪২560627
    • আমি কয়েকজন বিটা টেস্টার খুঁজছি।
      আমি একটি আইফোন অ্যাপ লিখেছি, এটা একটা AI নির্ভর ডিজিটাল হেলথ ট্র্যাকার। আপনার বয়স, অসুখ, ওষুধ, পালস রেট, ঘুমের পরিমাণ, দৈনিক পদক্ষেপ, তারপর ধরুন রক্তে চিনির পরিমাণ, এই জাতীয় তথ্য আপনারই ফোন থেকে নিয়ে, বিশ্লেষণ করে আপনাকে যতটা সম্ভব সোজা ভাষায় প্রতিদিনের স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দিতে থাকবে।
      বুঝতেই পারছেন এটা নির্ভর করবে একে আপনি কতটা তথ‍্য দেবেন তার ওপর, কারণ আপনার তথ্যের ওপর এ আপনার একটি প্রতিবিম্ব তৈরী করবে, যাকে বলে digital twin। তথ‍্যের পুরোটাই আপনার ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি বাদে আর কেউ আপনার ডাটা দেখতে পাবে না। শুধু আপনি এবং আপনার ফোন জানবে। এটা wellness app, মানে এথেকে কোন medical advice পাবেন না।

      অ্যাপল (Apple) সম্প্রতি এই অ্যাপটির বিটা টেস্টিং এর অনুমোদন দিয়েছে। আমি আপনাদের এর প্রথম ট্রায়াল বা টেস্ট ড্রাইভে আমন্ত্রণ জানাচ্ছি। পরীক্ষা প্রার্থনীয়।

      পরীক্ষা করার জন্য যা প্রয়োজন:
       
      • আপনার আইফোনে iOS 18 বা তার পরবর্তী সংস্করণ চালু থাকতে হবে (iPhone XS, XR, SE 2nd Gen বা iPhone 11 থেকে শুরু করে যেকোনো নতুন মডেলে এটি কাজ করবে)।
      কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন:
      1. আপনার আইফোন থেকে এই লিঙ্কে যান: https://auroora.co.nz
      2. "Download Beta on TestFlight" বোতামে ট্যাপ করে Apple TestFlight অ্যাপের মাধ্যমে Auro.app ইনস্টল করুন।
      3. অ্যাপে দেখবেন আপনার একটি প্রোফাইল তৈরী করুন এবং Statitory Declaration নিন (মনে রাখবেন, এটি কোনো ডাক্তারি পরামর্শ নয়, কেবল একটি লাইফস্টাইল ট্র্যাকার)।
      4. আপনার প্রয়োজনীয় হেলথ ফিচারগুলো যেগুলো দিতে চান সক্রিয় করে দিন।

      ⠀ব্যবহার করার পর আপনার অভিজ্ঞতা, প্লটগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, এবং লেখাগুলো সহজে বোঝা যাচ্ছে কিনা আমাকে জানালে উপকৃত হব।
      এখানে লেখার দরকার নেই, আমাকে সরাসরি অ্যাপটি থেকে জানাতে পারবেন।
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০৪:০০560626
  • কিন্তু এটাতে টাইম-এর ডাইমেনশন ঢোকাতে হবে ... একজন সকালের দিকে নিউট্রাল, বা, গরমকালে ক্যাওটিক, বা ভোরে গুড আর বিকেলে ব্যাড হতেই পারে ... তাই, টাইমটা চাই ... টাইম .. সময় .. কাল .. মহাকাল ... প্রভু বলেছেন - কাল আছে আজ নেই ... ব্লা ব্লা ...
  • :|: | ২১ অক্টোবর ২০২৬ ০৩:২২560625
  • আহা দুজন মানে কি সবাই নাকি?! যে দুজন ঘর পছন্দ করেছেন জানবেন সব ছকের বহিৰ্ভূত তাঁরা। সেই জন্যই অকুতোভয়। এমন করে ভাবলে প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি আসবে।
  • Джошита | ২১ অক্টোবর ২০২৬ ০৩:১৯560624
  • আউসশুইৎসে নাৎসীরা করোটি হাড় আরও অনেক কিছু মেপেছে। নানান এক্সপেরিমেন্ট করেছে মানুষের ওপর।
    এখন ইন্টারনেটেই মাপামাপি চলছে। এটা কোনো নিরীহ খেলা নয়।
  • Джошита | ২১ অক্টোবর ২০২৬ ০৩:১৫560623
  • ছক কাটা ছবিটা দেখে বর্ণাশ্রমের মতই অশ্লীল লাগলো। অথচ কী সুন্দরভাবে এটা গিলিয়ে হজম করানো হয়ে গিয়েছে। সবাই টপাটপ নিজের খোপ খুঁজে নিচ্ছে।
  • Джошита | ২১ অক্টোবর ২০২৬ ০৩:১০560622
  • বস্তুতঃ মানুষকে ছাঁচে ফেলার ব‍্যাপারটাই অশ্লীল লাগে। বিভিন্ন কোম্পানির হিউম্যান রিসোর্স রা এই অশ্লীল কাজটা বেশ রিলিজিয়াসলি করে থাকে। আমার নিজের মতে প্রতিটি মানুষ ভিন্ন। কেউ সাদা, কেউ বাদামি। চেহারা, বসার ভঙ্গি, মাথায় কগাছা চুল, ঘাড় সেজা না বেঁকা, খোঁড়া না ট‍্যারা, ঝুঁকে হাঁটে না হাতগুলো দীর্ঘ নয়, এ সমস্তই বিভেদ তৈরি করার প‍্যারামিটার। চেহারা, চরিত্র, বুদ্ধিমত্তা, এসমস্ত যখন সরকারিভাবে মাপামাপি হয়, তখন সেসবের পেছনে আর যাই থাকুক না কেন শুভবুদ্ধিটুকু বাদ থাকে। ঠিক যেমন ধর্ম পরিচয় নিয়ে মানুষকে ছাঁচে ফেলা, এটাও কম না। আমার পছন্দের সাবজেক্টও না।
  • :|: | ২১ অক্টোবর ২০২৬ ০৩:০৮560621
  • ১:১১ -- ইচ্ছে মতো ঘর নেওয়া যাবে? তবে প্রথমটিই নিলুম। লফুলগুড।
  • Джошита | ২১ অক্টোবর ২০২৬ ০২:৫২560620
  • পুজো দেখা প্রসঙ্গে আমার শেষ পুজো কোলকাতায় দেখা ১৯৮৪। স্মৃতি ঝাপসা।
    পরে আরও গোটা তিন চার পুজোয় কোলকাতায় থেকেও ঠাকুর দেখা হয় নি বললেই চলে, এত ভীড় আওয়াজ এবং অদ্ভুতভাবে পুজোর সময় বৃষ্টি যেটা আগে হতো না, চারিদিকে শুধু খাওয়া আর খাওয়া, দমবন্ধ পরিবেশ। সেই সঙ্গে পুজোর সময়ে নতুন পোশাক কিনে দেবার মত আর্থিক সামর্থ্য আমার ছিলো না। নিজের সন্তানকে একবারই নতুন জামা কিনে দিয়েছি। একটা ফ্রক।
    খুব ছোটবেলায় পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি বাবা মায়ের সঙ্গে হেঁটে। "নামকরা" ঠাকুর বলতে কিছু ছিল কি না মনে নেই। গৌরীবাড়ি, হাতিবাগান, শোভাবাজার, ওদিকে সিমলাপাড়া, গোয়াবাগান। এতেই পা ব‍্যাথা হয়ে যেত।
  • r2h | ২১ অক্টোবর ২০২৬ ০২:৪২560619
  • আমি বোধয় ট্রু নিউট্রাল। হোডোর হোডোর হোডোর।
  • Джошита | ২১ অক্টোবর ২০২৬ ০২:৩৯560618
  • ডাঞ্জিয়ন্স এণ্ড ড্রাগন্স | ২১ অক্টোবর ২০২৬ ০১:১১
     
    রমিত কোনজন? কাঁচা না অ‍্যাডাল্ট?
  • syandi | ২১ অক্টোবর ২০২৬ ০২:৩৯560617
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ২০:০১,
     
    না আমারও যাওয়া হয় নি। আমি কলকাতার নই, কলকাতায় পড়াশোনা বা চাকরী কোনটাই করিনি; সেজন্য কলকাতার পূজো দেখা হয়নি। লোকজনের কাছে ভীড়ভাট্টার যা গল্প শুনেছি তাতে পূজোর সময়ে কলকাতায় থাকার কোন ইচ্ছা বেঁচে নেই। আমার ভীড়ভাট্টা মোটেই পছন্দ নয়। আর এবারে যা হল তারপর এই টাইপের পাগলামি মাথায় আসবেও না।
  • তরমুজ | ২১ অক্টোবর ২০২৬ ০২:১৫560616
  • //আপনি কি সোলার ইনভার্টারের কথা বলেছেন? আপনার নামহীন এলাকার কথা তো জানিনা। কিন্ত ভারতে সামগ্রিক ভাবে সোলার ইনভার্টারের বিক্রি বাড়ছে।//
     
    আমি সোলার ইনভার্টারের কথা বলছি না। আমি যা বলছি সেটা বোঝার মত ক্ষমতা আপনার নেই।
  • Джошита | ২১ অক্টোবর ২০২৬ ০২:১১560615
  • আমাকে ছাঁচে ফেলবে?!
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০১:৩৬560614
  • কম্বিনেশনগুলোর আরও ইন্টারসেকশন চাই, ৩ x ৩ এ হবে না ... ৯ x ৯ ...
  • kk | ২১ অক্টোবর ২০২৬ ০১:২১560613
  • আমার ধারণা আমি নিজে কেঅটিক নিউট্রালের খোপটা পাবো।
  • kk | ২১ অক্টোবর ২০২৬ ০১:১৭560612
  • ডান্জিয়ন্স অ্যান্ড ড্রাগন্সের পোস্টটা ভারী ইন্টারেস্টিং লাগলো! হিসেব কষে দেখিয়ে দিন দিকি কে কোন খোপে পড়ছে। আমি তো অঙ্ক, গ্রাফ, হিসেবনিকেশ এসবে মোটে দড় নই। তাই বসে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ০১:১১560611
  • এআই পন্ডিতরা বলছেন - In the future, you will not get paid for your skills. You will get paid for how you think.
    অর্থাৎ, চিন্তাবিদ দার্শনিকদের সুদিন আবার ফিরে আসবে ..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত