এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ২০:০৪560550
  • তরমুজ ওয়াশিং মেশিন থাকবে না এটা অন্য কারণে বলছেন, আর আমি থাকবে বলছি অন্য কারণে। দুটোই ঠিক।
     
    ওই তিনো দলে থেকে দুর্নীতি করে বিজেপিতে গিয়ে শুদ্ধ হয়ে যাবে, এরম অয়াশিং মেশিন থাকবে না বইকি।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ২০:০২560549
  • থাকবে, থাকবে। আমি কথা দিচ্ছি।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ২০:০০560548
  • "কীরকম?"
     
    একজন বলছে ওয়াশিং মেশিন থাকবে না। একজন বলছে থাকবে।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৫৭560547
  • রোবটের প্রোগ্রামিং করা, রোবট তৈরি করা, রোবট পরিচালনা করা এসবে তো মানুষ লাগবে। কিন্তু অকুপেশনাল হ্যাজারড কমে আসবে।
     
    আর মানুষের কাজ কমে আসবে তো বটেই প্রযুক্তির উন্নতির জন্য। তার সাথে আবার প্রচুর মানুষ নিয়োগও হবে।
     
    ফলে যেটা কমবে টা হল ব্যক্তিগত কাজের শ্রমঘন্টা।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৫৫560546
  • "যেহেতু প্রচুর লোক কাজে ইনভলভড হবে, তাই ব্যক্তিগত কাজের শ্রমঘন্টা কমে আসবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি আরও উন্নত হলে চাষের মনোটনাস কাজগুলো রোবট করবে। "
     
    রোবট এত কাজ করে দিলে তারপর প্রচুর লোককে কাজে ইনভল্ভ করা কিভাবে সম্ভব। অনেক কাজ তো রোবটই করে দিল।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৫২560545
  • দেখা যাচ্ছে দুই সাম্যবাদীর ভবিষ্যৎ দর্শন অনেকটাই আলাদা।
    কীরকম?
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪৯560544
  • দেখা যাচ্ছে দুই সাম্যবাদীর ভবিষ্যৎ দর্শন অনেকটাই আলাদা। আগে মিটিং মিছিল করে সেসব রিজল্ভড হোক। তারপর দেখা যাবে।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪৭560543
  • //বিজ্ঞানীরাও ফান্ডিংয়ের জন্যে রাষ্ট্র বা আ-আ বা সিলিকন ভ্যালির উপরে নির্ভরশীল l//
     
    কাল ভারতের সব টাকাকে ইনভ্যালিড করে দেব। কোন আ আ কোম্পানির কি ক্ষমতা থাকবে? ... অর্থের কোন নিজস্ব মূল্য হয় না। অন্য সম্পত্তির থেকে মূল্য গ্রহণ করে। সেজন্য টাকা ডেরিভেটিভ। একমাত্র যুদ্ধ ছাড়া বিপুল সম্পত্তিকে নিজের অধিনে রাখার এখনও পর্যন্ত কোন উপায় নেই।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪৪560542
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪১
    তরমুজ, আপনি ঠিকই বলেছেন। আমি শুধু এটাই বলছি, সাম্যবাদে উত্তরণ মানে প্রযুক্তি বা যন্ত্রপাতির ব্যবহারকে রিজেক্ট করা না, বরং তাকে মানবকল্যানের কাজে ব্যবহার করা। আমি যে যন্ত্রপাতিগুলোর কথা বলেছি, সেগুলো মানুষের প্রয়োজনেই লাগে। কোন হলিউডি উদ্ভট গল্পের উদাহরণ দিইনি, দেখুন।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪২560541
    • Dhuttor | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৩৯560538
    • @ কৌতুহলী, বিজ্ঞানীরাও ফান্ডিংয়ের জন্যে রাষ্ট্র বা আ-আ বা সিলিকন ভ্যালির উপরে নির্ভরশীল ল
     
    সমাজতান্ত্রিক রাষ্ট্রে বিজ্ঞানীদের ১০০% ফান্ডিংই রাষ্ট্র করবে। আ আ রা তো গুলাগে পচবে।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪১560540
  • //পুঁজিবাদ থেকে সাম্যবাদে উত্তরণ মানে কি প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়া নাকি!!!!//
     
    সাম্যবাদ মানুষ সাদরে গ্রহণ করবে না। একসময় সাম্যবাদ গ্রহণ করতে বাধ্য হবে। যা নিয়ে এতক্ষণ লিখলাম। এবার আপনিও যদি মনে করেন যে মঙ্গল গ্রহে আমরা ঘাঁটি গাড়লাম বলে। পাঁচ প্রজন্ম পরে সবাই মহাকাশে সেটেল হবে। তাহলে সেটা উদ্ভট হলিউডি ফিকশন ছাড়া অন্য কিছু নয়। যার পিছনে কোন বিজ্ঞান নেই। আছে শুধু কয়েকটা বড় কোম্পানির ফাটকা। অর্থাৎ কোম্পানিগুলোর অবস্থা খারাপ হলে একটা উদ্ভট জিগির তুলে স্টক মার্কেট থেকে টাকা তোলে। "এ আই এবার মানুষকে নিয়ন্ত্রন করবে" এগুলো সবই তাই। যার পিছনে হুজুগ আছে। কিন্তু বিজ্ঞান নেই।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪০560539
  • //সারাদিন চাষবাস করে তারপর কাপড় কেচে বাসন মেজে রান্না করে -- বিজ্ঞান চর্চা তো দূরের কথা গুরুচন্ডালি করারও টাইম পাবেন না।//
    ১) সারাদিন চাষ করার ব্যাপারই থাকবে না। যেহেতু প্রচুর লোক কাজে ইনভলভড হবে, তাই ব্যক্তিগত কাজের শ্রমঘন্টা কমে আসবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি আরও উন্নত হলে চাষের মনোটনাস কাজগুলো রোবট করবে। মানুষ শুধু রিমোট চালাবে।
    ২) কাপড় কাচা বাসন মাজা এগুলো কমিউনিটি ফর্মে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিউনিটি লন্ড্রি, কমিউনিটি কিচেন এসব থাকবে। সেখানের কর্মচারীরাও রাষ্ট্রীয় কর্মচারী। তারাই এসব করবে। তাদেরও পাঁচঘন্টার বেশি ডিউটি করতে লাগবে না, যেহেতু প্রচুর কর্মী ইনভলভড থাকবেন। আর এসব কাজ আরও সহজ করার জন্য যন্ত্রও আছে। মিক্সি, অয়াশিং মেশিন এসব।
    ৩) দিনে মাত্র পাঁচ ছ ঘন্টা কাজ করবেন, তাও সপ্তাহে পাঁচদিন। ম্যাক্সিমাম। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই শ্রমঘন্টাও আরও কমে আসবে। তারপর বাকি টাইমটা যা ইচ্ছে করুন। বিজ্ঞানচর্চা, সাহিত্য শিল্পচর্চা, গুরুচণ্ডালী যা ইচ্ছে। সব ইনস্টিটিউশনও ২৪ ঘন্টা খোলা থাকবে। আর সবার শিফটিং ডিউটি হবে।
  • Dhuttor | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৩৯560538
  • @ কৌতুহলী, বিজ্ঞানীরাও ফান্ডিংয়ের জন্যে রাষ্ট্র বা আ-আ বা সিলিকন ভ্যালির উপরে নির্ভরশীল l
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৩২560537
  • সাম্যবাদী সমাজে টিভি, ফ্রিজ, কম্পিউটার, অয়াশিং মেশিন, ফোন এসব থাকবে না কে বলল? অনলাইন শপিং, সোশ্যাল মিডিয়া, গুরুচণ্ডালী সব থাকবে।এম্বুলেন্স, ফায়ার ব্রিগেড সব থাকবে। প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট থাকবে। বরং পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার থেকে বেশি করেই থাকবে। পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থাতে ট্যাঁকের জোর না থাকলে এসব কেনা চাপের। কিনলেও ই এম আই শোধ করতে করতে জান নিকলে যায়। কিন্তু সাম্যবাদী সমাজে সবার কাছেই এসব থাকবে।
     
    পুঁজিবাদ থেকে সাম্যবাদে উত্তরণ মানে কি প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়া নাকি!!!!
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৯:৩১560536
  • "পুঁজিবাদ ও ভোগবাদ চলতে থাকবে" এটাই সবথেকে বড় ইউটোপিয়া। যেটা অবৈজ্ঞানিক এবং উদ্ভট।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:২৭560535
  • আর একটা কথা জুড়ে যাই। যে কোন কাজ স্বপ্ন বা আদর্শের পিছনেই আবেগ কাজ করে। বিজ্ঞানীরা যখন কোন প্রজেক্টে কাজ করেন, দিনরাত এক করে গবেষণা করেন, তখন আবেগ থাকে না? প্রশ্ন হল আবেগটা যুক্তিহীন না যুক্তিপূর্ণ সেটা নিয়ে।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৯:২৪560534
  • //৩ এইখানে আপনাদের 'সাম্যবাদী সমাজ' হবেই কেমন ধর্মীয় বিশ্বাসের মত লাগছে। কারণ, সমাজবাদী সমাজে এত ভাল ভাল সুবিধে পেলে মানুষ সাম্যবাদ কেন চাইবে? কে নিজের কম্ফোর্ট জোন থেকে বেরোতে চায়? এটা একটু বলুন।//
     
    সমাজতন্ত্র পুঁজিবাদ থেকে সাম্যবাদের মধ্যে একটা স্তর। সমাজতন্ত্রেও রাষ্ট্রের অস্তিত্ব থাকবে। আর রাষ্ট্রের অস্তিত্ব থাকা মানে বর্ডারবাজি ব্যাপারটা থেকেই যাবে। সাম্যবাদে বর্ডারটুকুও উঠে যাবে।
     
    সাম্যবাদী সমাজ হওয়ার আগেই যদি মানবসভ্যতা বিলুপ্ত হয়ে যায় তাহলে হবে না। বা সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার আগেই যদি মানবসভ্যতা অবলুপ্ত হয়ে যায়, তাহলে সেটাও হবে না। এ তো সাফ কথা।
     
    কিন্তু আসল কথা হল, পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার ক্রাইসিসগুলো থেকে মুক্তির জন্য সমাজবাদ ও সাম্যবাদ ছাড়া বিকল্প মডেল আমার জানা নেই।
     
    যেমন রোগ হলে আধুনিক চিকিৎসা নিতে হবে। এবার ডাক্তার আসার আগেই যদি রুগী মারা যায় তাহলে আর কীই বা করা যাবে!!
     
    আর না, এটা ধর্মীয় বিশ্বাস না। ধর্মীয় বিশ্বাসে অলৌকিকত্ব জুড়ে থাকে। একদিন প্রতিটা ক্যান্সারের রুগীকে ১০০%সুস্থ করা যাবে, আর একদিন ভগবান আমায় স্বর্গে পাঠাবেন, এই দুটোর প্রথমটা যদি নাও হয়, তাহলেও দুটোকেই ধর্মীয় বিশ্বাস বলা যায় না। দ্বিতীয়টাতে অলৌকিকত্ব আছে, প্রথমটাতে নেই।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৯:২৪560533
  • @রঞ্জন বাবু, কোন আবেগ টাবেগ নয়। আমাদের বর্তমান অর্থব্যবস্থা দাড়িয়ে আছে চরম ভোগবাদের উপর। যদি কেউ মনে করে যে এই রকম ভোগবাদ চলতে থাকবে আর কোন প্রাকৃতিক, সোসাল ও ইকোনমিকাল এফেক্ট পড়বে না। তাহলে তার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। আর টিকে থাকতে গেলে অন্য সিস্টেমে যেতে হবে। সেই দিক থেকে আমার মনে হয়েছে সাম্যবাদী সিস্টেম আসবে। সেই জায়গায় আপনি বলতে পারেন সাম্যবাদ না এসে অন্য কোন সিস্টেম আসবে। সেটা তর্কসাপেক্ষ বিষয়। কিন্তু কেউ যদি মনে করে এই পুঁজিবাদী ভোগবাদ অনন্তকাল ধরে চলতে থাকবে। তাহলে সেটা কোন বিজ্ঞানে কিভাবে সম্ভব? সেটা আগে বুঝিয়ে বলুন। এবং তার প্রমান কী? অর্থাৎ মঙ্গল গ্রহে কবে নাগাদ বসতি গাড়ছি, মঙ্গলে না মহাকাশে? এবং সেটা কিভাবে হবে, কত সালে? ততদিন পৃথিবীতে কী হবে? তার কোন গোপন খবর টবর থাকলে দিন। আমি মার্কসবাদ কোন দর্শনের জায়গা থেকে বিশ্বাস করি না। সিম্পল ফিজিক্স।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৯:০৯560532
  • //সারাদিন চাষবাস করে তারপর কাপড় কেচে বাসন মেজে রান্না করে -- বিজ্ঞান চর্চা তো দূরের কথা গুরুচন্ডালি করারও টাইম পাবেন না।//
     
    আপনার বোধশক্তি মনে হয় কম আছে (মানে মাথায় ঢোকে কম মনে হয়)। আপনার এই প্রশ্নের উত্তর আগের পাতাতেই "সাহিত্য ও ধর্ম বনাম বিজ্ঞান ও বস্তুবাদী সুবিধা" প্রসঙ্গে দেওয়া হয়েছে।
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৬ ১৯:০৪560531
  • @কৌতুহলী ও তরমুজ
    .১.০ আপনাদের 'সাম্যবাদ আসবেই' চিন্তাটি একটি আবেগ ও শুভ ইচ্ছা ভিত্তিক স্টেটমেন্ট।
    কারণ, কেন মানুষ সমাজতন্ত্র থেকে সাম্যবাদে যেতে আগ্রহী হবে সেই মোটিভেশনাল ফোর্সটি কী -- সে নিয়ে কোন স্পষ্ট ধারণা এখন অবধি আপনাদের লেখায় দেখছি না।
    এটা কোন নতুন কথা নয়। মার্ক্সের সময়েও এমন চিন্তা ছিল। ফেবিয়ান থেকে শুরু করে নানারকম সমাজবাদের প্রচার ছিল --যেগুলোকে মার্ক্স এককথায় খারিজ করেছেন 'ইউটোপিয়া' বলে।
    এদের সংগে মার্ক্সের চিন্তার তফাত কোথায়?
     
    ২ মার্ক্স পুঁজিবাদের লং টার্ম ডায়নামিক্সের বিশ্লেষণ করে ক্যাপিটাল ও ক্রিটিক অফ গোথা প্রগ্রামে দেখালেন পুঁজিবাদের মধ্যেই নিহিত তার ধ্বংসের বীজ। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে একদিকে অতি উৎপাদন, আর একদিকে কাজ হারানো লাখো শ্রমিক, ফলে উপভোগের সংকট এবং 'ফলিং রেট অফ প্রফিট; সংকট-- ফলে মাল বিক্রি হয়ে পয়সা ফেরত না আসা বা রিয়ালাইজেশন ক্রাইসিস।
    সংক্ষেপে, উন্নত উৎপাদন শক্তির সংগে শ্রম ও পুঁজির যে উৎপাদন সম্পর্ক সেটা বেমানান। তাই একদিকে পুঁজির অস্বাভাবিক কেন্দ্রীকরণ, অন্যদিকে মধ্যবিত্তদের বিত্ত হারিয়ে বিশাল শ্রমিক বাহিনীর ভীড়ে মিশে যাওয়া-- এর ফলে বিপ্লবের মাধ্যমে সমাজের নতুন উৎপাদন সম্পর্ক তৈরি --এটা হবে।
    অর্থাৎ পুঁজিবাদী সম্পর্কের অবসান ও নতুন সম্পর্ক গড়ে ওঠা--এটা আপনার আমার বা মার্ক্সের শুভ ইচ্ছার ফল নয়। নিজের অব্জেক্টিভ পরিস্থিতির ফলে হবে।
    তাই এংগেলস এর নাম দিলেন 'বৈজ্ঞানিক সমাজতন্ত্র'।
    ওই সরলীকৃত বিশ্লেষণ নিঃসন্দেহে যুগান্তকারী, কিন্তু দুশো বছর পরে আজ কতটা সঠিক সেটা অন্য প্রশ্ন।
     
    ৩ এইখানে আপনাদের 'সাম্যবাদী সমাজ' হবেই কেমন ধর্মীয় বিশ্বাসের মত লাগছে। কারণ, সমাজবাদী সমাজে এত ভাল ভাল সুবিধে পেলে মানুষ সাম্যবাদ কেন চাইবে? কে নিজের কম্ফোর্ট জোন থেকে বেরোতে চায়? এটা একটু বলুন।
     
    ৪ কৌতুহলী,
    আপনি বলছেন প্রলেতারিয়েত শ্রেণীর একনায়কত্ব আর প্রলেতারিয়েত পার্টির একনায়কত্ব আলাদা করবেন। কীভাবে? খালি কথা দিলাম বললে হবে? "কেউ কথা রাখেনি"।
     
    ৫ সমাজতান্ত্রিক রাষ্ট্রে পুঁজির সামাজিকরণ হওয়ার কথা। শ্রমিকদের পুঁজির মালিক হওয়ার কথা। হোল পুঁজির রাষ্ট্রীয়করণ। শ্রমিক সেই ওয়েজ লেবার হয়েই রইল। তাহলে স্টেট ক্যাপিটালিজম আর সোশ্যালিজমে তফাত কী রইল?
     
    আলুচানা চলুক।
     
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৫৬560530
  • //জেনেটিকালি মডিফায়েড ব্যাকটেরিয়া তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে তৈরী হয়। ওটা তৈরী করতে কতটা গ্রিনহাউস গ্যাস বেরোবে তার হিসেবে হয়েছে তো?//
     
    ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকে সিড বের করে ন্যাচারাল প্রসেসে আনা যায়।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৫২560529
  • //দেখুন আপনার প্ল্যান ফেরত পাঠিয়ে দেওয়া হল। মডিফাই করে একটা সেকেন্ড ভার্সন যদি আনেন তাহলে আবার রিভিউ করা যাবে।//
     
    কোথায়? হাবার্ড থেকে ফেরত পাঠালেন?
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৫০560528
  • হ্যাঁ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি থাকবে। ডিজেলে না চলে অন্য অপ্রচলিত শক্তিতে চললেও, বিভিন্ন প্লাস্টিক প্যানেলগুলোর জন্য তো পেট্রোলিয়াম লাগবেই। কিন্তু রিসাইকেল বৃদ্ধি পাবে। এবং খুব লিমিটেড ব্যবহার হবে। এবং প্লাস্টিক টাইপ প্যানেল উৎপাদনের জন্য পেট্রোলিয়ামের সাথে জৈব সংমিশ্রণ প্রযুক্তি বৃদ্ধি পাবে। আগামী প্রজন্মকে এই সব বিষয় নিয়ে পড়ান, করে খেতে পারবে। .... এছাড়া আপনি এই সুযোগে পশ্চিমবঙ্গে আগামী দিনের জন্য ব্যবসা ধরতে চাইলে সিল্ক ম্যানুফ্যাচারিং এর ব্যবসা শুরু করুন। ভবিষ্যতে সিল্ক বহু ক্ষেত্রে ব্যবহৃত হবে।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৪৫560527
  • "আপনা হাত জগন্নাথ। না হলে সবাই মিলে বিজ্ঞান চর্চা করবে কি ভাবে?"
     
    ওহ! সারাদিন চাষবাস করে তারপর কাপড় কেচে বাসন মেজে রান্না করে -- বিজ্ঞান চর্চা তো দূরের কথা গুরুচন্ডালি করারও টাইম পাবেন না।
     
    দেখুন আপনার প্ল্যান ফেরত পাঠিয়ে দেওয়া হল। মডিফাই করে একটা সেকেন্ড ভার্সন যদি আনেন তাহলে আবার রিভিউ করা যাবে।
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৪৩560526
  • ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৮
    ফেরেঞ্চ ফ্রাইকে আলুভাজা ভাবলেই হবে। আর সিঙ্গেল মল্ট এর চেয়ে আমি হাঁড়িয়া খেতে বেশি ভালো বাসি।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৪০560525
  • সভ্য সমাজে কাজের লোক আবার কী? আপনা হাত জগন্নাথ। না হলে সবাই মিলে বিজ্ঞান চর্চা করবে কি ভাবে? শ্রমকে সবাই মিলে ভাগ করে নিতে হবে তো। না হলে সিস্টেম পাল্টাবে না। কয়েক জন শ্রম করে যাবে, বাকিরা সেই শ্রমের উপর দাড়িয়ে বালবাজারি করবে। এই কনসেপ্টগুলোকেই তো ভাঙতে হবে। তাহলে সবই সম্ভব হবে। আস্তে আস্তে পাল্টাচ্ছে, ভবিষ্যতে আরও পাল্টাবে।
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৯560524
  • //.... ক্যামেরা থাকবে// হ্যাঁ এবার আমি নিজে ক্যামেরা বানাচ্ছি পিন হোল দিয়ে শুরু করবো। আর আমার নিজেরই অনেক পেন্টিং আছে যেখানে রং আমি নিজে তৈরি করেছি। ব্রাশ আমি কিনি না নিজে বানাই। জল আমি ডিস্টিল ব্যবহার করিনা। আর ডিম তো আছেই।
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৮560523
  • "মোটের উপর মানুষ মিনিমালিস্ট জীবন যাপন করবে।"
     
    তাহলে সমাজ বদলাবে না। এরকম টারগেট সেট করলে আপনি ভোট পাবেন না।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৮560522
  • "মিনি হ্যান্ড অপারেটেড ট্রাকটরে।"
     
    ডিজেলে চলে। ​​​​​​​মানে ​​​​​​​পেট্রোলিয়াম ​​​​​​​ইন্ডাস্ট্রি ​​​​​​​থাকছে। ​​​​​​​(আম্বানির ​​​​​​​থেকে ​​​​​​​নিস্তার ​​​​​​​নেই)। ​​​​​​​আর ​​​​​​​বডিতে ​​​​​​​মেটাল পার্টস ​​​​​​​আছে। ​​​​​​​মানে ​​​​​​​মাইনিং ​​​​​​​ও ​​​​​​​থাকছে।
     
    "গ্রীন জেনেটিকালি মডিফায়েড ফার্টিলাইজার।"
     
    জেনেটিকালি মডিফায়েড ব্যাকটেরিয়া তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে তৈরী হয়। ওটা তৈরী করতে কতটা গ্রিনহাউস গ্যাস বেরোবে তার হিসেবে হয়েছে তো?
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৬560521
  • অ‍্যাম্বুলেন্স থাকবে?
    ফায়ার ব্রিগেড?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত