এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৪560520
  • //ক্যামেরা থাকবে। স্কুল কলেজ থাকবে। অর্থাৎ ইনফরমেশন বিজনেস থাকবে। কিন্তু টেকনোলজি পাল্টাবে।//
     
    টেকনোলজি আস্তে আস্তে ক্ষুদ্র শিল্পে পর্যবসিত হবে। জামা কাপড়, লিপিস্টিক, কন্ডোম থাকবে। মেডিকেল বিজনেস থাকবে। কিন্তু সব কিছুরই ব্যবহার কমবে।মোটের উপর মানুষ মিনিমালিস্ট জীবন যাপন করবে। আর অতিরিক্ত সময়ে সাহিত্য দর্শন বিজ্ঞান চর্চা করবে। প্রকৃতির সাথে মিশে থাকবে।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৩560519
  • "ওয়াশিং মেশিন, ফ্রিজ, ডিশ ওয়াশার, এয়ার কন্ডিশনার থাকবে না।"
     
    কাজের লোক থাকবে? ​​​​​​​নাকি ​​​​​​​আপনা ​​​​​​​হাত ​​​​​​​জগন্নাথ?
     
    "গাড়ি থাকবে কিন্তু খুব লিমিটেড ব্যবহার হবে।"
     
    বেশ। আমি ​​​​​​​একটা ​​​​​​​গাড়ি ​​​​​​​রাখছি। ​​​​​​​আপনারা ​​​​​​​একটু ​​​​​​​স্যাক্রিফাইজ ​​​​​​​করে ​​​​​​​নেবেন ​​​​​​​প্লিজ। ​​​​​​​
     
     
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩২560518
  • "গাড়ি থাকবে কিন্তু খুব লিমিটেড ব্যবহার হবে। কম্পিউটার, মনিটর বা টিভি থাকবে। মোবাইল থাকবে না। তার বদলে ডাটা সেন্টার থাকবে। ডাটা সেন্টারে গিয়ে ইউ এস বির মাধ্যমে ডাটা ভরতে হবে।"
    কোন ডাঁটা? পুঁই না সজনে?
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩০560517
  • আমি ঘুমিয়ে পড়েছিলাম।
    "কিন্তু কনজিউমারিজম থাকবে না।" দেখে ভাবছি, লুচি আলুরদম না থাকলে কষ্টের ব‍্যারার হবে।
     
    দ্বিতীয়ত দ্রি অর্থাৎ আগামীর অবয়ব তো? আমি চিনি। আপনি আমাকে হয়তো মনে করতে পাছেন না নামের হরফ এখন অন‍্যরকম হয়ে গেছে বলে।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:২৬560516
  • .... ক্যামেরা থাকবে। স্কুল কলেজ থাকবে। অর্থাৎ ইনফরমেশন বিজনেস থাকবে। কিন্তু টেকনোলজি পাল্টাবে।
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:২২560515
  • নাকি
    "কাপি কপোলতলে মিলিতা লপিতুং কিমপি শ্রুতিমূলে
    চারু চুচুম্ব নিতম্ববতী দয়িতং পুলকৈরনুকূলে"
    ভালো লেখা বাপু
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:২১560514
  • //ওয়াশিং মেশিন থাকবে? ফ্রিজ থাকবে? ডিশ ওয়াশার থাকবে? টোস্টার থাকবে? টিভি থাকবে? এয়ার কন্ডিশনার থাকবে? কনজিউমারিজম থাকবে না মানেটা কী? গাড়ি থাকবে? //
     
    ওয়াশিং মেশিন, ফ্রিজ, ডিশ ওয়াশার, এয়ার কন্ডিশনার থাকবে না। গাড়ি থাকবে কিন্তু খুব লিমিটেড ব্যবহার হবে। কম্পিউটার, মনিটর বা টিভি থাকবে। মোবাইল থাকবে না। তার বদলে ডাটা সেন্টার থাকবে। ডাটা সেন্টারে গিয়ে ইউ এস বির মাধ্যমে ডাটা ভরতে হবে।
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:১৮560513
  • //অতিরিক্ত সময়ে মানুষ যৌনকর্ম করে।// তাই নাকি?
     
    পীন পয়েধর ভার ভরেণ হরিং পরিরভ্য সরাগং
    গোপবধূরনু গায়তি কাচি দুদঞ্চিত পঞ্চম রাগং
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:১৪560512
  • পিরিতি নগরে বসতি করিব
     
    A city called Piriti, and I will settle there. A house in Piriti, and I will build it there. I will see Piriti, and read Piriti, and everything will be fine — yes, everything will be fine.

    A gate on the door of Piriti, I will put it there. A rice field in Piriti, I will build it there. Always here, I will always be here. Tomorrow in Piriti, I will cry — tomorrow, in Piriti, I will cry.

    On the couch of Piriti, I will sleep. Piriti on my head, like a crown, like a prayer. My pillow on the pillow, I will leave it there, and stay with Piriti, stay with Piriti.

    To the sea, I will take Piriti. Piriti's Anjan, I will take. Piriti's religion, I will do. Piriti's karam, I will do. Piriti a parana, I will give.

    Piriti's clothes, I will wear. The corners of my eyes, I will look — the corners of my eyes, looking, looking.

    In the cage of my heart, I will put Piriti. And Dwij Chandidas, I will say. Dwij Chandidas, I will say.

    — after Chandidas, Albert Siraj Banerjee.
     
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:১২560511
  • আর সবাই শিল্প করবে কেন? এর পর ও যারা শিল্প ভালো বাসে তারা করবে। যারা পাহাড়ে গুহা চিত্র করেছিল তারা কি ভোগবাদী ছিল ? এবং ভালো হবে একগাদা অলেখা পড়তে হবে না। বাঁচা যাবে।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:০৯560510
  • @দ্রি, আপনার অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে টইতে কারন সমেত দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও দেব।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৮:০৭560509
  • @দ্রি, মিনি হ্যান্ড অপারেটেড ট্রাকটরে। গ্রীন জেনেটিকালি মডিফায়েড ফার্টিলাইজার। ... মিনি হ্যান্ড অপারেটেড ট্রাকটর বহু দিন আগে থেকেই আছে। ভবিষ্যতে আরও উন্নত হবে। এবং অপ্রচলিত শক্তির মাধ্যমে কম শক্তি ব্যবহার করে কিভাবে চালানো যায়, সেগুলো ডেভলপ হবে। ... আপনি গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আগে ভালো করে জানুন। .... এছাড়া আস্তে আস্তে এই বিষয়গুলি টইটাতে আসবে, ওটা ফলো করুন।
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৮:০৬560508
  • //মানে একজন কৃষক সারাদিন চাষবাস করে দিনের শেষে গুরুতে এসে পোস্ট করবে এটা খুবই রোম্যান্টিক ভাবনা// কেন?
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৮:০২560507
  • দেখুন আপনার টোইকে আমি সিরিয়াসলি নেব যদি আপনি আমার প্রশ্নের উত্তরগুলো ওখানে দেন। পাতার পর পাতা ধোঁয়া ধোঁয়া আইডিয়া পড়তে আমি ঠিক ইচ্ছুক নই।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৫৬560506
  • টইয়ে লেখাটা অসম্পূর্ণ। এই টইয়ের মধ্যেই লেখা চলতে থাকবে। যার যা মনে হয় মন্তব্য করতে পারেন। এ বিষয়ে সকলের মন্তব্য জানার জন্যই টই খুলেছি।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৫৪560505
  • "তখন তিন ভাই চার বিঘা করে জমি চাষ করবে। "
     
    ট্রাক্টারে চাষ করবে, না লাঙ্গল দিয়ে করবে? কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবে, না করবে না? পেস্টিসাইড?
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৫২560504
  • আগামী ব্যবসা শিল্প বিজ্ঞান পরিবেশ ও মানুষের ভূমিকা সংক্রান্ত টইয়ের লিংক
     
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৫০560503
  • //এসব ভেগ কথা। আরো স্পেসিফিক বলতে হবে। ওয়াশিং মেশিন থাকবে? ফ্রিজ থাকবে? ডিশ ওয়াশার থাকবে? টোস্টার থাকবে? টিভি থাকবে? এয়ার কন্ডিশনার থাকবে? কনজিউমারিজম থাকবে না মানেটা কী? গাড়ি থাকবে? লিপস্টিক থাকবে? পারফিউম থাকবে?//
     
    এই প্রশ্নের উত্তরের জন্য আমি একটা টই খুলেছি। লিংক দিচ্ছি, ওটা ফলো করতে পারেন এবং মন্তব্য করতে পারেন।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৪৭560502
  • আমি আরেকটা হিসাব দিচ্ছি। মনে করুন একটা পরিবারে তিন ভাই আছে। এবং বারো বিঘা চাষের জমি আছে। একজন বারো বিঘা জমি চাষ করে। একজন কারখানার শ্রমিক। একজন ছোট ব্যবসা করে। কিন্তু প্রবল ভোগবাদ কমে গেলে কারখানা থাকবে না, ব্যবসাও থাকবে না। তখন তিন ভাই চার বিঘা করে জমি চাষ করবে। যার ফলে শুধু বিজ্ঞান কেন সাহিত্য চর্চাও করবে। .... আর প্রবল ভোগবাদ বা কনজিউমারিজম কমতে বাধ্য, প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতার জন্য। .... এবং সেই অতিরিক্ত সময়ে মানুষ সাহিত্য-দর্শন চর্চা করে/ বিজ্ঞান চর্চা করে/ ধর্ম চর্চা করে/ যুদ্ধ করে/ যৌনকর্ম করে। সভ্য সমাজে মানুষ সাহিত্য দর্শন ও বিজ্ঞান চর্চা করে।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৪১560501
  • কম্পিউটার থাকবে? সেলফোন থাকবে? এ আই থাকবে? ডেটা সেন্টার থাকবে?
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৭:৩৮560500
  • "সেজন্য কৃষি থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু কনজিউমারিজম থাকবে না। ... কিন্তু প্রবল ভোগবাদের জন্য শক্তির সংস্থান থাকবে না।"
     
    এসব ভেগ কথা। আরো স্পেসিফিক বলতে হবে। ওয়াশিং মেশিন থাকবে? ফ্রিজ থাকবে? ডিশ ওয়াশার থাকবে? টোস্টার থাকবে? টিভি থাকবে? এয়ার কন্ডিশনার থাকবে? কনজিউমারিজম থাকবে না মানেটা কী? গাড়ি থাকবে? লিপস্টিক থাকবে? পারফিউম থাকবে?
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৭:২৫560499
  • //মানে একজন কৃষক সারাদিন চাষবাস করে দিনের শেষে গুরুতে এসে পোস্ট করবে এটা খুবই রোম্যান্টিক ভাবনা। এসব কিকরে হবে সেটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়।//
     
    তার জন্য প্রযুক্তির দরকার। অনেকটা অ্যাচিভও হয়ে গেছে। এমন কিছু রোম্যান্টিক ভাবনাও নয়। এখন প্রয়োজন অপ্রচলিত শক্তি ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া। সেটাও হয়েযাবে। সেজন্য কৃষি থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু কনজিউমারিজম থাকবে না। বিজ্ঞান ও কৃষির জন্য ভবিষ্যতে শক্তির সংস্থান হয়ে যাবে। কিন্তু প্রবল ভোগবাদের জন্য শক্তির সংস্থান থাকবে না। আর ভোগবাদ না থাকলে কলকারখানা ও শ্রমিক সবই কমে যাবে। কৃষি শ্রমিক থাকবে। .... এবং আমি বিজ্ঞানের কথা বলছি। গুরুতে পোস্ট করাটা সাহিত্যের ব্যাপার। কিন্তু কৃষক যখন কৃষিকাজ করে, তখন সেই মুহূর্তে কৃষক কৃষি বিজ্ঞান বা জীব বিজ্ঞানের সঙ্গেই যুক্ত থাকে। যেটা সাহিত্য, দর্শন ও ধর্মের ক্ষেত্রে সম্ভব নয়। এটা বিজ্ঞানের বস্তুবাদী সুবিধা। আর এজন্যই বিজ্ঞান সাহিত্য, দর্শন ও ধর্মের থেকে বেশি শক্তিশালী।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৭:১১560498
  • "সেজন্যই তো পরিবর্তনের দরকার, তাই না?"
     
    আমার কিন্তু কোন তাড়া নেই। পরিবর্তিত প্লানটা ঠিক কি হবে, সেটা স্টেবল ভাবে পরিচালনা করা সম্ভব কিনা এসব যাচাই করে তবে তো পরিবর্তন।
     
    মানে একজন কৃষক সারাদিন চাষবাস করে দিনের শেষে গুরুতে এসে পোস্ট করবে এটা খুবই রোম্যান্টিক ভাবনা। এসব কিকরে হবে সেটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়।
  • albert banerjee | ২০ অক্টোবর ২০২৬ ১৭:১০560497
  • ফিনিশ ব্রো
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৭:০৩560496
  • //যে কৃষক সেও বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির অনুসন্ধান করতে পারে। যে শ্রমিক সেও বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির অনুসন্ধান করতে পারে। আর একেই বলে সাম্যবাদ।//

    এই কর্মকান্ডটি সংক্ষিপ্ত আকারে শুরু করার একটা পরিকল্পনা আমার আছে। যেটা আমি ফান্ডামেন্টাল সায়েন্স এডুকেশনের মাধ্যমে শুরু করতে চেয়েছিলাম। যার জন্য নাস্তিক মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সবগুলোই অপদার্থ। নাস্তিক মঞ্চ আরএসএস এর সঙ্গে যুক্ত। এবং বিজ্ঞান মঞ্চ ও পরিষদগুলি হল মূলত ভূত ভাগাও কমিটি। এখন অন্যভাবে চিন্তা করছি। ... প্রকল্পের খসড়াটা মোটামুটি এই রকম।

    Our goal is to involve all citizens in fundamental science education and research, regardless of age or educational background.

    Our Agenda:

    1. To create a peaceful and stable society.

    2. To promote a logical, science-driven society.

    3. To promote education and research in fundamental science, irrespective of age or educational background.

    4. To expand alternative and comprehensive education and research in the fundamental sciences.

    5. To implement science education primarily for advanced learning and research, emphasizing the pursuit of knowledge rather than commercial gain.

    6. To encourage the establishment of small scientific laboratories within local communities to maintain scientific temperament and awareness.

    7. To promote decentralized research.

    8. To modernize the Indian cottage industry.

    9. To protect the environment from pollution.
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৬:২৬560495
  • //আমাদের মধ্যে কে কে কৃষির সঙ্গে যুক্ত ?//
     
    সেজন্যই তো পরিবর্তনের দরকার, তাই না?
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৫:৫৮560494
  • "যেমন আমরা গুরুতে লিখছি বা সাহিত্য চর্চা করছি। কিন্তু এক এক জন এক এক পেশার সঙ্গে যুক্ত। "
     
    আমাদের মধ্যে কে কে কৃষির সঙ্গে যুক্ত ?
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৫:৪৩560493
  • //কিন্ত সবাই তো প্রকৃতির অনুসন্ধান করতে পারবে না। করলে ফসল ফলাবে কে? //
     
    আম্বেদকর বলেছিলেন, সমাজে কৃষক, শ্রমিক সবই দরকার। কিন্তু সে কৃষক হবে শিক্ষিত কৃষক (বা কৃষি বিজ্ঞানী), শ্রমিক হবে শিক্ষিত শ্রমিক (বা ইঞ্জিনিয়ার)। .... এছাড়া যে কৃষি কাজ করে সে সারাদিন কেবল কৃষি কাজই করে না। আর যদি শ্রমিককে সরাদিন শ্রম দিতে হয়। আর অন্যজন সারাদিন বসে প্রকৃতির অনুসন্ধান ও সাহিত্য চর্চা করে। সেটাও তো কাম্য নয়। যেমন আমরা গুরুতে লিখছি বা সাহিত্য চর্চা করছি। কিন্তু এক এক জন এক এক পেশার সঙ্গে যুক্ত। এবং হয়ত কেউই পেশাগতভাবে সাহিত্যিক নই। কিন্তু তবুও সাহিত্য চর্চা করছি। আবার ধর্মের বিষয়টা আরও সাংঘাতিক। যারা সাহিত্য চর্চা করে ও করে না, প্রায় প্রত্যেকেই বা একটা বড় অংশ ধর্ম চর্চা করে, পুজো দেয়। কারন ধর্মের এই প্রাকটিসটা আরো পুরোন। এই একই জিনিস বিজ্ঞানের ক্ষেত্রেও হওয়া সম্ভব। যে কৃষক সেও বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির অনুসন্ধান করতে পারে। যে শ্রমিক সেও বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির অনুসন্ধান করতে পারে। আর একেই বলে সাম্যবাদ। যেহেতু বিজ্ঞান অনেক আধুনিক বিষয়, তাই বিজ্ঞানের প্রতি সেই চেতনা আসতে একটু সময় লাগবে। যখন প্রতিটি মানুষের মধ্যে বা মানুষের একটা বড় অংশের মধ্যে সেই বৈজ্ঞানিক চেতনা চলে আসবে, তখন রাষ্ট্র অপ্রয়োজনীয় হয়ে যাবে। যেমন যে বাঙালিরা ভারতে থাকে, তারাও দূর্গা পুজো করে।ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও দূর্গা পুজো করে। অর্থাৎ এখানে ধর্ম রাষ্ট্রের উর্ধ্বে। একই জিনিস বাংলা ভাষা ও সাহিত্যের সাথে আছে। সুতরাং সমাজ ও বিজ্ঞানের বিবর্তন হলে এটা বিজ্ঞানের সাথেও হওয়া সম্ভব। এবং বিজ্ঞানের ক্ষেত্রে এটা ধর্ম ও সাহিত্যের চেয়েও সাংঘাতিকভাবে হবে, বিজ্ঞানের বস্তুগত গুরুত্বের জন্য। ..... সুতরাং সাম্যবাদ শুধু সম্পত্তি বা অর্থনৈতিক অধিকারের সমতা নয়। সাম্যবাদ বিজ্ঞানের অধিকারেরও সমতা। ভালোবাসার অধিকারের সমতা, যৌনতার অধিকারের সমতা (অর্থাৎ অর্থ, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসা ও যৌনতার অধিকার)। বিশ্রামের অধিকারের সমতা, বিনোদনের অধিকারের সমতা, চিন্তার অধিকারের সমতা, গবেষণার অধিকারের সমতা, সম্মানের অধিকারের সমতা। সর্বপরি অধিকারের অধিকার -এর সমতা। যেখানে সমাজতন্ত্র মূলত অর্থনৈতিক অধিকারের সমতার কথা বলে। সেজন্য সাম্যবাদ সমাজতন্ত্রের উন্নততর রূপ।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৪:৫৮560492
  • "কত্তোদিন পরে..."
     
    চেনা কি? আপনার নাম উচ্চারণ করতে পারছি না!
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৪:৫৬560491
  • "সম্ভবত মানুষ তখন ধর্ম, সাহিত্য-দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির অনুসন্ধান করবে।"
     
    কিন্ত সবাই তো প্রকৃতির অনুসন্ধান করতে পারবে না। করলে ফসল ফলাবে কে? কাউকে কাউকে ফসল ফলাতেই হবে। তা না হলে সবাইকে খাদ্যের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূরণ করতে পারবেন না।
     
    আবার সবাইকে খাদ্য প্রমিস করে দিলে ফসল ফলানোর মত কম গ্ল্যামারাস কাজ মানুষ করতে চাইবে কেন? সবাই তো প্রকৃতির অনুসন্ধান করতে চাইবে। এমতাবস্থায় সবাইকে খাদ্য দিতে চাইলে আপনাকে কাউকে কাউকে জোর করে ফসল ফলাতে পাঠাতে হবে। অতয়েব অথরিটারিয়ান গভর্মেন্ট চাই যে এটা ইমপ্লিমেন্ট করবে।
     
    যে অথরিটারিয়ানিজম থেকে বাঁচতে আপনি এই ব্যবস্থা প্রপোজ করেছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত