এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২০ অক্টোবর ২০২৬ ১৪:৫৪560490
  • নিন গান শুনুন
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১৪:৫৩560489
  • দ্রিঘাংচু!
     
    কত্তোদিন পরে...
  • Manali Moulik | ২০ অক্টোবর ২০২৬ ১৪:২৮560488
  • মেধাতন্ত্র অথবা কানামাছি ভোঁ ভোঁ প্রবন্ধটায় এটা নিয়েই ভাটিয়েছিলাম।
  • Manali Moulik | ২০ অক্টোবর ২০২৬ ১৪:২৭560487
  • কাজের মোটিভেশনকে আমরা ওভাবে দেখবোই বা কেন? এটা তো চিরাচরিত কনজ‍্যুমারিষ্ট চক্র হয়ে যাবে। একদিনে চাকার ঘানি সচল রাখতে মানুষের জীবনতৈল নিংড়ে নেবে আর অন‍্যদিকে নিত‍্যনতুন কমোডিটিস্ বাজারে এনে আবার সেই উপার্জনটা টেনে নেবে। দ্বিমুখী চক্র যাকে বলে। আমার এক পরিচিত দাদা মুম্বাইতে আইটি সেক্টরে আছে, বললো ওখানে ডেকাডেন্ট ক‍্যাপিটালিজম চলছে। লোকে ইএমআই দিয়ে আইফোন কেনে অথচ উপার্জন তদানুরূপ নয়। মাসের শেষে দারুণ দুর্দশা আসে। তাও সেটা করতে হবে, রিলেটিভ পোভার্টি তৈরীর এটাই ধরন। সেখানে বেসিক নিড পূরণ হলে মানুষ উচ্চতর শিক্ষা ও গবেষণার কাজ করবে। অন্তত গ্র‍্যাজুয়েশনটা করেই যাহোক একটা জব পেতে হবে --- এটাকে মানবিক মোটিভেশন আমি বলতে পারি না। অথচ এই ছাত্র বা ছাত্রীটি হয়তো গবেষণা বা থিংক ট‍্যাঙ্ক ফিল্ডে বহুদূর যেতে পারতো। কিন্তু ইন্টারজেনেরেশনাল মোবিলিটি না থাকায় সে থেমে গেলো। ফলে উৎপাদনের সোনালী স্তর (কুইনারি লেভেল) সেই কিছু মানুষের দখলেই থাকছে। IAS বাবা ও প্রোফেসর মায়ের ছেলে গবেষক, প্রোফেসর বাবা ও বাণিজ‍্য-উদ‍্যোগী মায়ের সন্তান জেনেটিক্স বিজ্ঞানী এটাই কমন প‍্যাটার্ণ। এর বাইরেও কি হয় না? অবশ‍্যই। তবে সে সংখ‍্যা অতি কম। আমি জেনেরাল প‍্যাটার্ণের কথা বললাম। এবার বাকিটা মেরিটোক্র‍্যাসির মরুভূমি ও মরুদ‍্যানের লড়াই। সে আলোচনা আছে। নিজের রেফারেন্স দেওয়া অসভ‍্যতা,
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৪:১১560486
  • //খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব পেয়ে গেলে মানুষের কাজের মোটিভেশানটা কি থাকবে?//
     
    এটা খুব ক্রিটিকাল একটা প্রশ্ন। সম্ভবত মানুষ তখন ধর্ম, সাহিত্য-দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির অনুসন্ধান করবে। একটা হয় শিল্প কলকারখানার মাধ্যমে, সেটা হল উৎপাদন। যেখানে প্রকৃতিকে ইউটিলাইজ করা হয়। আর আরেকটা হয় বিজ্ঞান, যেখানে প্রকৃতির অনুসন্ধান করা হয়। যেমন চাঁদে কী আছে? পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে? কেন পৃথিবী সব কিছুকে আকর্ষণ করে? ইত্যাদি। এবং এই পর্যায়ে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সংঘাত অনিবার্য। কারন দুজনের কাজ একই, অস্তিত্বের অনুসন্ধান। কিন্তু পথ আলাদা।
  • তরমুজ | ২০ অক্টোবর ২০২৬ ১৪:০০560485
  • সমাজতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে আগে বুঝতে হবে সমাজতন্ত্র কী? নাহলে সেই সিপিএম রোগে ভুগতে হবে। সমাজতন্ত্র প্রাথমিকভাবে একটি অর্থনৈতিক ধারনা। দেশে যেমন সরকারই থাক না কেন (গণতান্ত্রিক, ফ্যাসিবাদী, কম্যুনিস্ট) অর্থনীতি বা অর্থব্যবস্থা চলতে থাকে। তাই গণতান্ত্রিক, ফ্যাসিবাদী, কম্যুনিস্ট যে কোন ধরনের শাসনব্যবস্থায় সমাজতন্ত্র সম্ভব। তাহলে বর্তমান দিনে সমাজতন্ত্রের মূল ধারনাটা কী?
     
    সম্ভবত ল্যাস্কি বলেছিলেন যে 'নিজ দক্ষতা ও গুণে সবাই একরকম দক্ষতা ও গুণসম্পন্ন হবে, এটা সম্ভব নয়। কিন্তু যে স্থান থেকে প্রত্যেকে তার জীবনের পথ চলা শুরু করবে, সেই স্থানটা প্রত্যেকের জন্য যেন সমান হয়।' .... বর্তমানে সমাজতন্ত্রের মূল ধারনা এটাই, যখন নাগরিক ব্যক্তিগতভাবে জীবনে এগিয়ে যেতে পারবে না। তখন জীবনে এগিয়ে যাওয়ার জন্য বা টিকে থাকার জন্য বা ভরন পোষনের জন্য দায়িত্ব নেবে রাষ্ট্র। যেমন আগে থেকেই শিল্প কলকারখানায় বিনিয়োগ বেসরকারিভাবে হত। এই বেসরকারি বিনিয়োগের সাথে সমাজতন্ত্রের কোন বৈরিতা নেই। কিন্তু সমাজতন্ত্র বলে যখন পুঁজিপতিরা ব্যক্তিগতভাবে শিল্প ও কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হবে তখন সরকার নিজে বিনিয়োগ করে শিল্প ও কর্মসংস্থান তৈরি করবে। অন্যদিকে বেসরকারি হাসপাতাল, স্কুল কলেজের বিপুল খরচের জন্য যারা সেই পরিষেবা নিতে ব্যর্থ, তাদের জন্য সরকার নিজে বিনিয়োগ করে কম খরচের সরকারি হাসপাতাল, স্কুল কলেজ তৈরি করবে। যখন বেসরকারি ক্ষেত্র কর্মীকে ভালো বেতন দিতে ব্যর্থ হবে। তখন সরকার চাকরি তৈরি করে সরকার ভালো বেতন দেবে। যাতে সরকারি চাকরির ওপর অধিক ঝোক হয়। এবং বেসরকারি ক্ষেত্রে কর্মী সংকোচনের আশংকায় বেসরকারি মালিকও তার কর্মীদের বেতন বাড়ায়। একইভাবে যদি প্রচুর সরকারি স্কুল কলেজ হাসপাতাল তৈরি হয়। তাহলে কম খরচের কারনে অধিক পরিমান মানুষ সরকারি পরিষেবার দিকে গেলে একসময় বেসরকারি মালিকেরা কম ফিস নিতে বা কম বিল করতে বাধ্য হবে। আর সরকারি ব্যবস্থা যত দুর্বল হবে বেসরকারি ক্ষেত্রগুলি তত গলাকেটে টাকা নেবে। এবং মানুষ তাই দেবে, কারন অন্য কোন অপশন আর থাকবে না। সুতরাং এটাই সমাজতন্ত্রের প্রাথমিক ধারনা, যখন ব্যক্তি বেসরকারিভাবে বা ব্যক্তিগতভাবে তার চাহিদাগুলি পূরণ করতে পারবে না। যার মাধ্যমে সে নিজে ও সামগ্রিকভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তখন সেই চাহিদাগুলি পূরণের জন্য রাষ্ট্র সাহায্য করবে।
     
    এছাড়া সাম্যবাদ (মার্কসবাদ) সমাজতন্ত্রের একটি উন্নততর রূপ। সাম্যবাদ ও উন্নততর সমাজতন্ত্রের জন্য শুধু অর্থনৈতিক ধ্যানধারনার উন্নয়ন হলে চলবে না। তার সাথে প্রকৃতি বিজ্ঞানের উন্নতি হতে হবে। যেটা এখনও হয় নি। কিন্তু একসময় অবশ্যই হবে। .... এটা সম্পূর্ণ অন্য বিষয়। একে অন্যভাবে আলোচনা করতে হয়, প্রকৃতি বিজ্ঞান ও পরিবেশ দিয়ে। কারন মার্কসের মতে সাম্যবাদ তখনই আসবে যখন পৃথিবীতে রাষ্ট্র বলে কিছু থাকবে না। সুতরাং সাম্যবাদের আলোচনা সবসময় রাষ্ট্রের আলোচনার বাইরে বেরিয়ে এসে করতে হয়। আর এজন্যই মার্কসবাদ বিজ্ঞান।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৩:৪৪560484
  • "মানে সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এসব বাধ্যতামূলক করা হবে। অকুপেশনাল হ্যাজারড আছে যেসব পেশায়, যেমন ইলেকট্রিক পোস্ট সারানো, ম্যানহোল সাফাই, এসবে রোবট লাগানো হবে। "
     
    খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব পেয়ে গেলে মানুষের কাজের মোটিভেশানটা কি থাকবে? মানুষ কাজ করবে কেন? আর অনেক কাজ যদি রোবট করে ফেলে সব মানুষকে দেওয়ার মত কাজ থাকবে তো?
  • কৌতুহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৩:৩১560483
  • Dhuttor | ২০ অক্টোবর ২০২৬ ১৩:১৫
    সমস্যামুক্ত দেশ সারা পৃথিবীতে কোনকালে ছিল ? বরং সমস্যাগুলো থেকে বেরোব বলেই তো সমাজতান্ত্রিক আন্দোলনের দরকার। সমস্যা না থাকলে আর এর থেকে উত্তরণ চাইতে যাব কেন? আর সমাজতন্ত্র এলে আ আ কে গুলাগে ঢুকিয়ে ওঁর ২৭ তলার এন্টিলা বাড়িটাকে রাষ্ট্রীয়করণ করা হবে। ওখানে ২৭ টা শ্রমজীবী ফ্যামিলিকে থাকতে দেওয়া হবে।
  • Dhuttor | ২০ অক্টোবর ২০২৬ ১৩:১৫560482
  • @ কৌতুহলী, নিতান্তই স্বপ্নবিলাসে এসব লিখছেন l ভারতে সমাজতন্ত্র কোনোদিনই আসতে পারবেনা l প্রথম সমস্যা রাজনৈতিক l ১৯৪৭ থেকেই ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণ গোবলয়ের হাতে l এরকম রিগ্রেসিভ দেশে সমাজতন্ত্র আর সোনার পাথরবাটি একই ! দ্বিতীয় সমস্যা রাজনৈতিক l আ-আ দেশের সব সম্পদ কন্ট্রোল করছে এদের কিভাবে আটকাবেন ??
  • Manali Moulik | ২০ অক্টোবর ২০২৬ ১৩:১০560481
  • জিলিপি | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫২560470
     
    সহমত। খুব খারাপ লাগছে।
  • কৌতুহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৩:১০560480
  • গিগ ইকোনমিতে নতুন প্রলেতারিয়েত তৈরী হয়ে গেছে ইতোমধ্যে।
  • Manali Moulik | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০৯560479
  • // যে সমাজতন্ত্র যুদ্ধ বন্ধ করতে চাইবে, সে দুদিনও ক্ষমতায় টিকবেনা l আপনারা কি ইউটোপিস্ট হয়ে উঠছেননা ?//
     
     
     
    যুদ্ধ বলুন বা ক্ষমতাদখল, তার ট্রান্সফর্মেশন ঘটাতে হয় আত্মরক্ষামূলক চুক্তিতে। কারণ আধিপত‍্য মানুষের একটা স্বভাব। হবস বলেইছেন। আমরা দেখেছি ফ্রান্সের লিবার্টি- ইকুয়‍্যালিটি- ফ্র‍্যাটেরনিটি কিছুবছরের মধ‍্যেই আর্টিলারি-ক‍্যাভালরি-ইনফ্রান্ট্রিতে পরিণত হলো। কিন্তু সমাজতন্ত্রের মোদ্দা কথা হবে একটা ইগালিট‍্যারিয়ান সমাজব‍্যবস্থা গড়ে তোলা। অন্তত যুদ্ধের জন‍্য যুদ্ধ -- সাধারণ জনতাকে বেসিক ইস‍্যু থেকে সরিয়ে রাখতে ঘৃণা ছড়ানো নয়। আলবেয়ার কামু যাকে বলেছেন, "Pride is cheaper than bread." সেটা কনফার্ম করাই বড়ো কথা।
  • Ranjan | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০৭560478
  • 12.52 ঠিক বলছেন l
     
    আজ পশ্চিম দুনিয়ার ওয়েলফেয়ার state এই সুবিধাগুলো দিচ্ছে l
    মার্ক্স এর পরে 200 বছর কেটে গেছে l
     
    আজ ইন্ডাস্ট্রি তে siren বাজার সঙ্গে লাইন দিয়ে কারখানায় ঢোকা মজুর মোট শ্রম শক্তির কতটুকু?
  • কৌতুহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০৩560477
  • Ranjan | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০১
    Dictatorship of proletariat কনসেপ্ট আর ডিক্টেটরশিপ অব এ পার্টি - এই দুটো এক জিনিস না। দ্বিতীয়টা এদ্দিন হয়ে এসেছে, প্রথমটা ভবিষ্যতে হবে। কথা দিলাম।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০১560476
  • এখন কোন রাষ্ট্রই ক্লোজড সিস্টেমের ভিতরে নেই, গ্লোবালাইজেশনের পর তো নেইই। যারা ভাল থাকে তাঁরা সাম্রাজ্যবাদী শোষণ করেই ভাল থাকে। আর সাম্যবাদ ইউটোপিয়া কিনা এটা বলার সময় এখনও আসেনি। একসময়ে সাধারণ মানুষের ভোটাধিকারকেও ইউটোপিয়া মনে হত। কালাজ্বরের চিকিৎসাকেও।
  • Ranjan | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০১560475
  • কৌতুহলী
    ওটা আপনার আমার কর্ম নয় l
     
    Dictatorship of proletariat concept এর মধ্যেই এই সব ঢুকে আছে l লেনিন Mao Stalin থেকে আজকের পুতিন সি পিং বা উত্তর কোরিয়ার রাজবংশ --- কেউ ব্যতিক্রম নয় l
     
    খেয়াল করুন-- সমস্ত হিটলার Mussolini সবার রাষ্ট্র চিন্তা এক l সবাই চান নির্বাচিত একনায়ক l
     
    আরো দেখুন, হিটলার ও ইতালির দল এবং Zions সবাই দলীয় নামে সমাজবদী l
  • X | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০০560474
  • SRFTI তে হস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে স্টুডেন্টদের- আন্দোলন থামানোর জন‍্য।
     
    ওদিকে JNU তে হাঙ্গার স্ট্রাইক সতেরো দিনে পড়লো। যা হোক, অন‍্যদিকে আলবানিয়া তে সুপ্রিম কোর্ট জ্বলছে
     
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫৮560473
  • "কিন্তু ওইসব রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রগুলোকে সাম্রাজ্যবাদী শোষণ করে নিজের নাগরিকদের ওসব পরিষেবাগুলো দিতে পারে।"
    সবসময় তা নয়। ক্লোজড সিস্টেমের ভেতরে থাকলে এবং নিজেদের প্রচুর রিসোর্স থাকলে শোষণের দরকার হয় না।
    তবে সাম‍্যবাদ ইউটোপিয়া মাত্র।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫৪560472
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫২
    হ্যাঁ, ঠিকই, কিন্তু ওইসব রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রগুলোকে সাম্রাজ্যবাদী শোষণ করে নিজের নাগরিকদের ওসব পরিষেবাগুলো দিতে পারে। আমি এটা চাইব না যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে শোষণ করে নিজের নাগরিকদের ভাল রাখুক। আমি চাইব, সারা পৃথিবীর সমস্ত মানুষেরই মাথা উঁচু করে বাঁচার মর্যাদা।
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫৪560471
  • "নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান" — এটা প্রচণ্ড গোলমেলে ব‍্যাপার।
  • জিলিপি | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫২560470
  • কোলকাতার দুর্গাপুজো মরে গিয়েছে। আমরা সেই শেষকৃত্যের খাটিয়া বাহক। পুজোর স্পিরিটটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবছর। যারা বাইরে থেকে ভাবছেন কিচ্ছু তো হয়নি, জেনে রাখুন ঘুণপোকা লেগে গেছে। কিছু বছর পর দেওয়ালগুলোও ভেঙে পড়বে।
  • Джошита | ২০ অক্টোবর ২০২৬ ১২:৫২560469
  • @কৌতুহলী
    "মানে সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এসব বাধ্যতামূলক করা হবে।"
    এসব তো বেশ কিছু দেশে বিদ‍্যমান। কিন্তু সেসব দেশ নিজেদের সমাজতান্ত্রিক বলে দাবী করছে না।
  • কৌতুহলী | ২০ অক্টোবর ২০২৬ ১২:৪৮560468
  • //আমি বলছি মানুষ জাতটা কোনোদিনই যুদ্ধ ও আধিপত্যের জন্যে লড়াই থামাতে পারবেনা l//
    যুদ্ধ করা বা যুদ্ধে অংশগ্রহণ করা মানুষের থেকে প্রেম করা বা সৃজনশীল কর্মকান্ডে মেতে থাকা মানুষের সংখ্যা বরাবরই বেশি। সর্বস্থানে সর্বকালে (এই বাংলাটা ঠিক হল কিনা কে জানে)।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১২:৪১560467
  • Dhuttor | ২০ অক্টোবর ২০২৬ ১২:৩৬
    একটা সময়ে পার্লামেন্টরি ডেমোক্রেসি, মানুষের ভোটাধিকার, মহিলাদের ভোটাধিকার সবই ইউটোপিয়া ছিল। চাঁদে যাত্রা, কালাজ্বরের চিকিৎসা সবই ইউটোপিয়া ছিল। আমরা চাদ্দিকে ছড়িয়ে গুরু ফোরামে আড্ডা দেব, সেটা আজ থেকে পঞ্চাশ বছর আগেও ভাবতে পারতেন? কাজেই, স্বপ্ন দেখা জারি রাখতে হবে। আজ যা স্বপ্ন, কাল তা বাস্তব হবে।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১২:৩৮560466
  • দেখুন, এটা নিয়ে আমার তেমন পড়াশুনা নেই, কিন্তু কিছু কথা বিক্ষিপ্তভাবে মনে ঘাই মারে। সেগুলোই বলে রাখি। সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে ভোটিং সিস্টেম থাকবে। আগে লেফট ব্লকগুলোতে যেভাবে ভোটিং উঠিয়ে দেওয়া হয়েছিল, একদমই সেরকম হবে না। ভোটে সব কমিউনিস্ট পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বামঘেসা পার্টি এমনকি কমিউনিস্ট বা বাম না হলেও কিছু লিবারেল পার্টিও লড়তে পারবে। যেমন নারীবাদী, দলিত আইডেন্টিটি পলিটিক্যাল পার্টি, এঁরা সবাই লড়তে পারবে। শুধু ফ্যাসিস্ট, রেসিস্ট আর মৌলবাদী সমস্ত পার্টি স্ট্রিক্ট ব্যানড থাকবে।
     
    তবে যে পার্টিই জিতে আসুক, তাকে সোশ্যালিস্ট ইকোনমি ফলো করতে হবে। মানে সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এসব বাধ্যতামূলক করা হবে। অকুপেশনাল হ্যাজারড আছে যেসব পেশায়, যেমন ইলেকট্রিক পোস্ট সারানো, ম্যানহোল সাফাই, এসবে রোবট লাগানো হবে। মানুষের শিফটিং ডিউটি হবে। সপ্তাহে পাঁচদিন, ছঘন্টা ডিউটি। বাকি টাইম বিনোদন, সেলফ ইমপ্রুভমেন্ট। সেই সময়ে যে যা ইচ্ছে তাইই করবে। কোন কোর্স করতে ইচ্ছে হলে সেটাও করবে।
     
     
    আর পার হেড একটা করে ফ্ল্যাট দেওয়া হবে। এমনকি কাপল হলেও দুজনকে দুটো আলাদা ফ্ল্যাট দেওয়া হবে। তাঁদের সম্পর্ক থাকল কি থাকল না, রাষ্ট্র এব্যাপারে কোন হস্তক্ষেপ করবে না। আর মেয়েদের শ্বশুরবাড়ি থাকতে বাধ্য করার বিরুদ্ধে কড়া আইন চালু হবে।
     
    মোট কথা, যত অকুপেশনাল হ্যাজারডওয়ালা একঘেয়ে কাজ সব এ আই আর রোবট করে দেবে। মানুষ শুধু গঠনমূলক সৃজনশীল কাজ করবে। সিনেমা দেখবে, গান শুনবে, বই পড়বে, গবেষণা করবে, গান নাটক নাচ খেলাধুলা এসব করবে আর ছঘন্টা ডিউটি করবে।
  • Dhuttor | ২০ অক্টোবর ২০২৬ ১২:৩৬560465
  • @ মানালী @কৌতুহলী, এটা তো পুরোপুরি কল্পনাবিলাস হয়ে গেলো l দেখুন আমি রিয়ালিস্ট, আমি বলছি মানুষ জাতটা কোনোদিনই যুদ্ধ ও আধিপত্যের জন্যে লড়াই থামাতে পারবেনা l আমার কাছে রাজনীতি মানেই কেবল ও কেবলমাত্র ক্ষমতার জন্যে সংগ্রাম এবং সেই রাজনীতির নাম সমাজতন্ত্র, লিবারেলিজম, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, হিন্দুত্ব যাই হোক না কেন l যে সমাজতন্ত্র যুদ্ধ বন্ধ করতে চাইবে, সে দুদিনও ক্ষমতায় টিকবেনা l আপনারা কি ইউটোপিস্ট হয়ে উঠছেননা ?
  • Manali Moulik | ২০ অক্টোবর ২০২৬ ১২:২৫560464
  • //তারপর একে একে পৃথিবীর সব রাষ্ট্রে সমাজতন্ত্র আসলে গোটা পৃথিবী সাম্যবাদের দিকে ধাবিত হবে।//
     
    সহমত কৌতুহলী। আজিয়াজ আহমেদের অ‍্যানালাইসিস বলছে যে এইসময়ে রাষ্ট্রগুলির কাঠামো অবলুপ্তির পূর্বপর্যায়ে রয়েছে। তো এই প্রতিটা রাষ্ট্রের সিভিলাইজেশনাল হিষ্ট্রি আর ডেমোগ্রাফি আলাদা। তাই সমাজতন্ত্রের মডেলও আলাদা আলাদা হতে হবে। নাহলে তানজানিয়ার জুলিয়াস নাইয়েরের মতো হয়ে যাবে। যাই হোক, দ্বিতীয়ক্ষেত্রে অবশ‍্যই সংকীর্ণ লেবারিজম্ অতিক্রম করে প্রোগ্রেসিভ রেভোলিউশনারি রেজিমেন্টেশন গড়তে হবে। কেবল অর্থনৈতিক দাবী আর হরতালে থাকলে 'চলছে না চলবে না পার্টি' বলেই পরিচিত হবে। এগুলোর চেঞ্জ আশা রাখি আসবে।
  • কৌতূহলী | ২০ অক্টোবর ২০২৬ ১২:১২560463
  • এখন যা বলছে বলে নিক। সমাজতন্ত্র এলে টেম্পুদা আর টেম্পুদার এই স্যাডিস্ট ফ্যানগুলোকে গুলাগে পাঠাতে হবে।
  • X | ২০ অক্টোবর ২০২৬ ১২:০৪560462
  • ট্রাম্প দুদিন আগেই মিডটার্ম এর প্রচারে বলেছে, যে ডেমোক্র্যাটরা পাওয়ার এ এলে সোশালিজম চালু করবে যার মানেই হলো সবার জন‍্য হেল্থকেয়ার। শুনেই মাগা পাবলিক ভড়কে গেছে- আমি নিজে বিনা চিকিৎসায় মরি ক্ষতি নেই, কিন্তু অন‍্য কেউ যেন না পায়। অনলি ইন আম্রিগা
  • কৌতুহলী | ২০ অক্টোবর ২০২৬ ১১:৫৬560461
  • সেটা তো সময় বলবে।
    তারপর একে একে পৃথিবীর সব রাষ্ট্রে সমাজতন্ত্র আসলে গোটা পৃথিবী সাম্যবাদের দিকে ধাবিত হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত