এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৪560430
  • @মানালি, আপনি যে কৃষিভিত্তিক যে সংস্কারের কথা বললেন সেটাই ভূমিসংস্কার। ভারতে ভূমিসংস্কারের জনক ও সাংবিধানিক দিক থেকে এর জন্য যিনি কাজ করেছেন তার নাম আম্বেদকর। এবং কংগ্রেসেরও একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। শুধু পশ্চিমবঙ্গে নয় কর্নাটক, কেরলা ও পরবর্তীকালে অন্যান্য রাজ্যেও ভূমিসংস্কার হয়েছে। যে বিষয়টি আমি আগের পোস্টে উল্লেখ করেছি। সুতরাং এটা কোন মৌলিক কাজ নয়। তারা কেবলমাত্র কেন্দ্রিয় কংগ্রেস সরকারের টার্গেটকেই পূরণ করেছে। ভূমিসংস্করন এটা কেন্দ্রিয় নীতি। রাজ্যগুলি ইমপ্লিমেন্ট করেছে। বরং এটা বলতে পারেন পশ্চিমবঙ্গে সফলভাবে ইপ্লিমেন্ট হয়েছে। তার একটা কারন ছিল নকশাল আন্দোলন। .... এছাড়া আম্বেদকর সরকারি নিয়ন্ত্রনাধিন পাবলিক ইনসুরেন্স, কৃষি ইনসুরেন্স, এবং শুধু ভূমিসংস্কার নয়। জমির পুনর্বন্টনের কথা বলেছিলেন। জমির পুনর্বন্টন নকশালদেরও দাবি ছিল। এছাড়া আম্বেদকর সরকারি শিল্পের কথা বলেছিলেন। যেটা পরবর্তীকালে নেহেরু, ইন্দিরা গান্ধি করেছিলেন। যেগুলো মোদি বেচেটেচে খাচ্ছে।
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ১৫:২৮560429
  • //ওনাদের কোন ধারনাগুলি সমাজতন্ত্রের ও সাম্যবাদের প্রতিনিধিত্ব করে বলে মনে হয়?//
     
     
    প‍্রথমত, agrarian communism কে কেন্দ্র করে একটি ভ‍্যানগার্ডিষ্ট পার্টি গড়ে তোলা এবং এশিয়ার প্রেক্ষাপটে ইন্টারন‍্যাশানাল কম‍্যুনিজমের প্রয়োগ ঘটানো। যৌথ খামার ব‍্যবস্থা ও কৃষিব‍্যবস্থার আমূল সংস্কার। যেটা আমার খুব স্পেসিফিক‍্যালি মনে হয় ইউসেন্ট্রিক কম‍্যুনিজমের থেকে বেশী ক্রিটিকাল। কারণ এশিয়ার অধিকাংশ দেশগুলি কোনো না কোনোসময়ে ইউরোপের কলোনি হিসাবে পুরোপুরি বা আংশিকভাবে ছিলো। তাই তাদের ভূমিরাজস্ব ব‍্যবস্থা সেভাবে গড়ে উঠেছে আবার স্বাধীনতার পর বিভিন্ন মতাদর্শের সরকার দ্বারা পরিবর্তন এসেছে। প্রসঙ্গত বলি, জমির ৫৬ প্রকারভেদ (পরচা বা স্বত্বদলিলে উল্লিখিত ) যেটা নতুন পব সরকার পরিবর্তন করে ৮ টায় আনার চেষ্টা করছে সুবিধার জন‍্য। এবার যদি বলেন, কেন কৃষি-ওরিয়েন্টেড কথাবার্তা শুনবো? আমি বলবো শুনতেই হবে। কারণ মার্কসের ধারণা যখন বিকশিত হচ্ছে, উনি মধ‍্যযুগ = সামন্ততন্ত্র এবং আধুনিক যুগ = ধনতন্ত্র করছেন। লেনিনের বিপ্লবের রাশিয়ায় কৃষিব‍্যবস্থা থাকলেও শ্রমিকের সংখ‍্যা ছিলো সুবিশাল। যারা সোভিয়েতের শক্তি। কিন্তু এশিয়া, আফ্রিকা বা লাতিন আমেরিকা ইউরোপের মতো শিল্প ও কলকারখানায় অতোটা বিকশিত তখনো হয়ে ওঠেনি (এখনো নয়, শুধু শহরাঞ্চলকে ধরলে চলবে না) তাই অপরপক্ষে একটা কৃষিকেন্দ্রিক মতের অবশ‍্যই প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে, চিরাচরিত ক্ষমতাকাঠামোর ছকে গড়ে ওঠা সামাজিক ও অর্থনৈতিক ভাবধারাকে প্রশ্ন করা। শিল্প সাহিত‍্যকে এখানে ডিফারেন্টলি দেখবো কেন? ফ্রাঙ্কফুর্ট স্কুলের (হারবার্ট মার্কুইস) মতামত অনুযায়ী, আইডিয়া বা ধারণার হেজিমনিই ধনতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় যা গোটা কমিউনিটি থেকে সমগ্রসমাজকে নিয়ন্ত্রণ করে।সেই চিন্তাধারাকে প্রথাগত কাঠামো মুক্ত করা। ইতিহাসের অনেকগুলি পাথরচাপা ধারণাকে প্রশ্নের মুখে ফেলা যা 'Subaltern history ' বা Regional history র মতো অনেকগুলো শাখা খুলে দিয়েছিলো। সুমিত সরকারের 'Decline of Subaltern history ' এপ্রসঙ্গে লক্ষ‍্যণীয় কিন্তু তার আগে এই ভাবধারাটির উন্মোচন দ্রষ্টব‍্য। এ নিয়ে গোটা তিন চার মাস ডিবেট চলতে পারে। তাছাড়া পৃথক টই অনেকগুলি খোলা যায়।
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ১৫:০২560428
  • //অসীম চট্টোপাধ্যায়? নিশীথ ভট্টাচার্য্য?//
     
    ওনাদের কোন ধারনাগুলি সমাজতন্ত্রের ও সাম্যবাদের প্রতিনিধিত্ব করে বলে মনে হয়?
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ১৪:৫৯560427
  • //নাগরিকের ইনসুরেন্স। কৃষকদের ইনসুরেন্স। নারী স্বাধীনতা। নারীর কর্মের অধিকার। প্রত্যেকের বাধ্যতামূলক শিক্ষা। আর টি আই - এগুলো আম্বেদকর হিন্দু কোড বিলে লিছে গেছেন।//
     
    অর্থাৎ নারী অধিকারের বিষয়টি (সম্পত্তি সংক্রান্ত)। বাকিগুলি ওনার অন্যান্য টেক্সটে আছে।
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ১৪:৫৬560426
  • অসীম চট্টোপাধ্যায়? নিশীথ ভট্টাচার্য্য?
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ১৪:২৪560425
  • বুদ্ধদেব কেন, জ্যোতি বসুও যে মার্কসবাদের কিছু বুঝতেন - সেটা মনে হয় না। "আমি সিপিএম তাই মার্কসবাদী" এটা বললে তো হবে না। কর্মকান্ড ও তত্ত্ব দিয়ে প্রমান করতে হবে। পশ্চিমবঙ্গে সিপিএমের দশটা নীতি বলুন যেগুলো মার্কসবাদ (ছেড়ে দিন) সমাজতন্ত্রের প্রতিনিধিত্ব করে। এছাড়া আগে সিপিএমের রাজনৈতিক বইপত্র ঘেটে দেখতাম। তা এতই অখাদ্য ছিল যে পরবর্তীকালে আর রুচি হত না। মার্কসের লেখা মুখস্ত বলা বা টুকে লেখা তো মার্কসবাদ নয়। আর যদি মার্কসের টোকা লেখাই পড়তে হয় তাহলে সরাসরি মার্কস পড়ব। অন্য কিছু কেন পড়ব? .... মার্কসবাদ সেটা যেটা সাম্যবাদের প্রতিনিধিত্ব করে। যার শুভসূত্রপাত করেছিলেন কার্ল মার্কস। .... যদি কারখানার এন্ট্রি গেট দিয়ে কাঁচামাল ঢোকে। আর সেই কাঁচামাল কারখানায় প্রসেসিং হওয়ার পর, যদি এক্সিট গেট দিয়ে সেই একই কাঁচামাল বেরোয়, তাহলে বলতে হবে কারখানা অকেজো। বা ওটা কোন কারখানাই নয়, ওটা একটা ফাঁকিবাজি। কারন ফাইনাল প্রোডাক্ট না হলেও কারখানার তাপ উত্তাপে কিছুটা প্রসেস তো হবে, তাই না?
     
    এছাড়া ভারতে মার্কসবাদী ভাষ্যের এখনও পর্যন্ত অন্যতম যদি কোন ভাষ্যকার বা প্রতিনিধি থাকেন, তিনি হলেন ভি আর আম্বেদকর। এবং সমাজতন্ত্রের প্রতিনিধি হলেন মহাত্মা গান্ধি, আম্বেদকর, ইন্দিরা গান্ধি। ইন্দিরা গান্ধিকে ততটা গুরুত্ব দেব না। কারন তখন তার উপর একটা রাশিয়ান ইনফ্লুয়েন্স ছিল বলে মনে করা হয়।
     
    ভারতে শ্রেণী সংঘাত তত্ত্বের মূল প্রতিনিধি ছিলেন আম্বেদকর। কারন গান্ধি অস্পৃশ্যদের বলেছিলেন হরিজন। অর্থাৎ একটা নির্দিষ্ট জাতি যারা অস্পৃশ্য। কিন্তু আম্বেদকর গান্ধির ধারনা থেকে সরে এলেন "দলিত" তত্ত্বে। এই তত্ত্বে একজন থাকবেন যিনি দলন (মাড়ানো) করবেন। আর অন্যজন তার পায়ে দলিত হবেন। অর্থাৎ শ্রেণী শোষন। আম্বেদকরের ভাষ্যে যদি একজন ব্রাহ্মণ দশ জন শূদ্রের দ্বারা অত্যাচারিত হন। তখন সেই ব্রাহ্মণ দলিত। এছাড়া আম্বেদকরের ভাষ্যে দেশের সকল জমির মালিক হবে রাষ্ট্র। এবং সেটা প্রত্যেক নাগরিকের মধ্যে সমান ভাগে ভাগ করে ভোগ দখলের অধিকার দেওয়া হবে। যা থেকে ভারতে ভূমি সংস্কার শুরু হয়। যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কংগ্রেস। এছাড়া রাষ্ট্রীয় সংস্থার অধিনে উৎপাদন। নাগরিকের ইনসুরেন্স। কৃষকদের ইনসুরেন্স। নারী স্বাধীনতা। নারীর কর্মের অধিকার। প্রত্যেকের বাধ্যতামূলক শিক্ষা। আর টি আই - এগুলো আম্বেদকর হিন্দু কোড বিলে লিছে গেছেন। অন্যদিকে গান্ধিজীর সমাজতান্ত্রিক ধারনা আম্বেদকরের মত এত রেডিক্যাল ছিল না। এবং আমার কাছে গান্ধিজী ভারতের ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক। এসব কারনে পশ্চিমবঙ্গের বাইরের বামপন্থীরা মার্কস, লেনিনের ছবি না নিয়ে, আম্বেদকর ও গান্ধির ছবি নিয়ে প্রতিবাদ করে। এবং তারা বিষয়গুলি স্টাডি করে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বামপন্থীদের দশটা নীতি বলুন। যেগুলো কেরলা থেকে নেওয়া হয়নি। কারন পরবর্তীকালে গবেষণারত বামপন্থী যুবক যুবতীদের একটা আখড়া ছিল কেরলা। যেখানে তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে মার্কসবাদ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিল। .... আর আগে? মুরারজী দেশাই এসে নাগরিকের সম্পত্তির অধিকারকে সংবিধানের মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে দেয়। যে সরকারকে বিভিন্নভাবে সমর্থন করেছিল বামপন্থীরা। আজ যদি সেই সম্পত্তির অধিকার থাকত, তাহলে রেল লাইনের পাশে, ঘুপচি বস্তিতে, রাস্তায় - উদ্বাস্তু তথা ভূমিহীন মানুষেরা থাকত না। যে আইন চিনে আছে। এবং ভারতে আম্বেদকরের দান ছিল এই আইন। এছাড়া শিল্পের সরকারিকরন করেছে কংগ্রেস। সুতরাং কোন বিষয়বস্তু থেকে মনে হয় যে পশ্চিমবঙ্গের বামপন্থীরা মার্কসবাদ ও সমাজতন্ত্র বোঝে? অন্যদিকে মমতা যখন ভাতা দিচ্ছিল এবং রাহুল গান্ধি ন্যায় প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা দরিদ্র পরিবারগুলিকে অনুদান দওয়ার কথা বলেছিল। তখন পশ্চিমবঙ্গ সিপিএম ভিক্ষাবৃত্তি বলে চুটিয়ে প্রচার করে গেছে। সুতরাং পশ্চিমবঙ্গের বামপন্থীরাই বলুন না তারা কোনটাকে সমাজতন্ত্র ও মার্কসবাদ বলে মনে করেন? এবং তাদের নীতিটা কী? বরং এই পর্যন্ত পশ্চিমবঙ্গ সিপিএমের কার্যকলাপ দেখে এটাই মনে হয়েছে যে তারা সংসদীয় রাজনীতিটাই বেশ ভালো বোঝেন। দক্ষিণপন্থীদের মতই। এ প্রসঙ্গে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে নেহেরুর সুভাষকে বলা একটি উক্তির কথা মনে পড়ে যায়
     
    'আপনি যাদের বামপন্থী বলে মনে করেন, তারা অনেক ক্ষেত্রেই দক্ষিণপন্থী। আর যাদের দক্ষিণপন্থী বলে মনে করেন তারা অনেক ক্ষেত্রেই বামপন্থী'।
     
    এছাড়া আম্বেদকর একজন অর্থনীতিবিদ ছিলেন এবং মার্কসবাদের দ্বারা বিশেষভাবে আকৃষ্টও হয়েছিলেন। কিন্তু তিনি কখনও বামপন্থী দলে যোগ দেননি। কারন হিসাবে জানিয়েছিলেন দলের ভেতরের ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের কথা।
  • @কৌতূহলী | ১৯ অক্টোবর ২০২৬ ১৩:৫৬560424
  • সে অবশ‍্য মনে হতেই পারে,সব গানের কথা বা গায়কী সকলের ভাল লাগতেই হবে তার মানে নেই। তবে এই গানটা বিশেষ করে নব্বইয়ের দশকে পুজোর প্যান্ডেলে খুব শোনা যেত বলে মনে আছে। কুমার শানু তখন সাংঘাতিক জনপ্রিয়।
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ১৩:৫২560423
  • //ওঁর চীন নিয়ে বইটা তেমন ভাল লাগেনি। //
     
     
    স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা আমার পড়া নেই। তবে নাৎসি জার্মানি সম্পর্কে ওনার বইগুলো ভালো। আরেকটি জিনিস একেবারে দলমতনির্বিশেষে বলছি, ওনার বৈদেশিক শিল্প, নাটক ও সাহিত‍্য নিয়ে জ্ঞান এবং ইংলিশ অ‍্যাকসেন্ট। দ্বিতীয় কোনো রাজনৈতিক ব‍্যক্তিত্বের মধ‍্যে এইরকম অপূর্ব আর নিখুঁত উচ্চারণ আমার অন্তত শোনার সৌভাগ‍্য হয়নি।
     
    ইন্টারসেকশনালিটি নিয়ে সহমত কৌতুহলী। কারণ কাষ্ট নিয়ে এখনো যে বিষয়গুলো চলে তা ক্লাসের বিরোধী নয় বরং ইনকরপোরেট করা দরকার। আর জেন্ডার তো আছেই। মারি গ্রের ' Thrice Dalit' আর Vinod Khobragde, Arijit Majumder এনাদের লেখাপত্র অনেকটা অ‍্যাড্রেস করেছে। আরেকজনকে আমরা একেবারে বিস্মৃত হয়ে যাই কেন জানিনা, শ্রদ্ধেয় বিনয় ঘোষ। পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি বা সাময়িকপত্রের যুগ নিয়েই ওনার কাজ সীমিত নয়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিগত ইতিহাসচর্চা বা নৃতত্ত্ববিদ‍্যা বুঝতে গেলে ওনার লেখাগুলি ভীষণভাবে ইম্পর্ট‍্যান্ট। প্রাচীন ভারত আর ক্রমবর্ধমান রেসিয়াল বিতর্কগুলো নিয়ে কাজ দুর্ধর্ষ। আমার অধিকাংশ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ওনার লেখা পড়ে।
  • কৌতূহলী | ১৯ অক্টোবর ২০২৬ ১৩:৩৮560422
  • যেমন বাজে সুর, তেমন বাজে গায়কী। নচিকেতা ঘোষ এর হাতে গানটা পড়লে ফাটিয়ে দিতেন। সুরের টানেই গানটা চলত, গায়ক যিনিই হোন।
  • @শানু | ১৯ অক্টোবর ২০২৬ ১৩:২৭560421
  • @বাঃ, আপনার গল্প বলার অননুকরণীয় ভঙ্গির এফেক্ট সেই ১৯৮৬ সাল থেকে সমানে চলছে। কবি কুমার শানুর ভাষায় "কত যে সাগর নদী" ইঃ। "
     
    কুমার শানু গানটুকুই গেয়েছিলেন, কবি বললে পুলক বন্দ‍্যোপাধ‍্যায়ের নাম করতে হয়, গানের কথাগুলো ওনার লেখা। সুর দিয়েছিলেন অরূপ বন্দোপাধ‍্যায় (দুঃখের বিষয় এই বছর ভদ্রলোক মারা গেছেন) এবং প্রণয় অধিকারি।
  • কৌতূহলী | ১৯ অক্টোবর ২০২৬ ১৩:০৪560420
  • মার্ক্সবাদী তত্ত্বকে প্রথম যারা ভারতে নিয়ে এলেন, তাঁদের নামগুলো যোগ করে দিই। ভুপেন্দ্রনাথ দত্ত, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ডিডি কোসাম্বী, রাহুল সাংকৃত্যায়ন।
    এম এন রায়েরও মার্ক্সবাদ নিয়ে তাত্ত্বিক লেখালেখি আছে, কিন্তু উনি পরে মার্ক্সবাদী অবস্থান থেকে সরে এসেছিলেন।
  • lcm | ১৯ অক্টোবর ২০২৬ ১২:৩৮560419
  • ভূপেন্দ্রনাথ দত্ত (বিবেকানন্দর ছোট ভাই) ...
    মানবেন্দ্রনাথ রায় ...
  • কৌতুহলী | ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৯560418
  • বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্যে পণ্ডিত মানুষ ছিলেন। কিন্তু তাত্ত্বিক লেখালেখি ওঁর তেমন নেই।ওঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওঁর চীন নিয়ে বইটা তেমন ভাল লাগেনি। অনেক জায়গাতেই অতিসরলীকরন করেছিলেন আর সবচেয়ে সমস্যা, তথ্যসুত্র ঠিকমত নেই বইটায়। বরং চীন নিয়ে রতন খাসনবিশ এর চর্চাটা বেশি ভাল লেগেছে।
  • কৌতুহলী | ১৯ অক্টোবর ২০২৬ ১২:১২560417
  • আরও অনেকে আছেন শ্রদ্ধেয় বামপন্থী তাত্ত্বিকদের মধ্যে। উৎপল দত্ত, শোভনলাল দত্তগুপ্ত, রতন খাসনবিশ, রামকৃষ্ণ ভট্টাচার্য এঁরা অনেকেই। লিস্ট করলে শুধু একটা টই হয়ে যাবে। তবে মার্ক্সবাদ নিয়ে শাক্যজিত ভট্টাচার্যের লেখালেখি আর চর্চা বেশ ইউনিক।(বাংলায় যারা লেখালেখি করেন তাঁদের কথাই বললাম।)
     
    তবে পশ্চিমবঙ্গের বামপন্থী মার্ক্সবাদী তাত্ত্বিকদের কিছু জায়গায় সত্যিই সমস্যা আছে। ইন্টারসেকশনালিটির প্রবলেমগুলোকে এড্রেস করেন না। মার্ক্সবাদী রাজনীতিতে ইন্টারসেকশনালিটিকে ইনকরপোরেট করা এখন সময়ের দাবি। এছাড়া শিল্প সাহিত্যে তাঁরা যত মন দেন, অর্থনীতি নিয়ে তেমন চর্চা করেন না। আর সামাজিক রাজনৈতিক সমস্যাগুলো নিয়ে সমাজবিজ্ঞানীরা কী স্টাডি করছেন সেসব জানার প্রয়োজন না করে কিছু ফাটা রেকর্ড বাজিয়ে যান। এই সমস্যাটা বঙ্গীয় মার্ক্সবাদীদের আছে।
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ১২:০০560416
  • //"পশ্চিমবঙ্গের বামপন্থীরা মার্ক্সবাদের কিছু বোঝেন না"
    হক কথা।//
     
     
    এইডা আপনি কী কইলেন ডটদি???????
     
    অশোক ভট্টাচার্য্য? সরোজ মুখোপাধ‍্যায়? পবিত্র সরকার (রিসেন্টলি 'ছন্দ ও আবৃত্তি' নিয়ে ওনার একটা ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম) বুদ্ধদেব ভট্টাচার্য্য ??
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ১১:৫৫560415
  • //আমি এইমাত্র শরৎচন্দ্র vs Empire দেখে ফিরলাম//
     
     
    একটা বন্ধুর রিভিউ পড়ে আর যাইনি। বলছে তো বিচ্ছিরি। ব্রিটিশ AI, বিপ্লবী AI, পুলিশ AI আর দেবদাসের চন্দ্রমুখী চরিত্রে কৌশানি জাষ্ট যাচ্ছে না। তো এসব শুনে-টুনে আর যাবোই না। সেইসময়ে শরৎবাবুর আরো কয়েকটি উপন‍্যাস পড়ে নিলাম।
  • চোরবাগানের নেপথ্যে | ১৯ অক্টোবর ২০২৬ ০৭:৪২560414
  • কুমার শানু | ১৯ অক্টোবর ২০২৬ ০৫:৩৭560413
  • বাঃ, আপনার গল্প বলার অননুকরণীয় ভঙ্গির এফেক্ট সেই ১৯৮৬ সাল থেকে সমানে চলছে। কবি কুমার শানুর ভাষায় "কত যে সাগর নদী" ইঃ। তবে, এতে আপামর সমাজতান্ত্রিক দেশের লোকের কৃতজ্ঞ থাকা উচিত। এইসব মেলানকলিক মরকুটে সিনেমা দ্যাখেনি বেঁচে গেছে।

    "পশ্চিমবঙ্গের বামপন্থীরা মার্ক্সবাদের কিছু বোঝেন না" - এটা অতিসরলীকরণ হয়ে গেল না? বামপন্থীদের অনেক ফ্যাকশন, তাদের মধ্যে আবার কেউ সেলিব্রিটি - যেমন নাড়ু* বা ঋতব্রত* বা শতরূপ আবার কেউ চুপচাপ (ওপাড়ার সান্ধ্যস্কুল চালানো প্রসূনকাকু)। এদের মধ্যে একদল জীবন দিয়ে বোঝেন, আরেকদলের কাছে মার্ক্সবাদ একটা ফ্যাশনেবল উত্তরীয় - গলায় পেঁচিয়ে নিলে হাইসোসাইটিতে কল্কে পাওয়া সোজা।
     
    আর এই ভাই তরমুজ, তুমি এত বাজে বকো কেন? একটু কম-বকা প্র্যাকটিস করতে পারো তো মাঝে মাঝে। বরং বই পড়ো, ক্লাস নাও। বেশি ও বাজে বকনেওয়ালাদের কেউ পাত্তা দেয় না।
     
    *আজ না হলেও একদা তো ছিলেন। অঙ্গারঃ শতধৌতেন ইঃ।
  • Джошита | ১৯ অক্টোবর ২০২৬ ০৩:৩২560412
  • সে সময়েও পয়সা দিয়ে সিনেমার রোল পেতে হতো। নায়কের বাবা সেইসময়ে ডিরেক্টরকে হীরে বসানো রিস্টওয়াচ উপহার দিয়েছিলেন।
  • Джошита | ১৯ অক্টোবর ২০২৬ ০৩:২৮560411
  • পেয়েছি।
     
    এই সিনেমার পেছনে একটা ঘটনায় আমি সরাসরি জড়িত ছিলাম।
    কোনও এক জায়গায় ছবিটাকে ফিল্ম বাজারে বিক্রি করার চেষ্টা চলছে। ১৯৮৬ সালের মে মাস সম্ভবত। সমাজতান্ত্রিক রাষ্ট্রব‍্যূবস্থা তখন চমৎকার চলছে পৃথিবীর নানান দেশে।
    ফিল্ম বাজারে কোনও সিনেমা বিক্রি করার সময় ক্রেতার সময়/ধৈর্য দুটোই কম থাকে। কয়েকটা সীন দেখানো হলো, গল্পটা সংক্ষিপ্ত আকারে আমাকেই বলতে হয়েছিল, কিছু কিছু দৃশ‍্যে সংলাপের অনুবাদ। সংলাপ মারাত্মক বেশি কিছু ছিল না। সম্ভাব্য ক্রেতারা ছবিটার প্রতি একেবারেই আগ্রহ দেখায় নি। অথচ ডিরেক্টর ভেবেছিলেন ছবিটা মারাত্মক লোভনীয় হবে বাজারে। যে সমস্ত দৃশ‍্যে লেনিনের ফোটো টোটো ছিল সেসব আলাদা করে প্রোজেক্টরে দেখালেন তিনি।
    মার্কসবাদ হোক কি সাম‍্যবাদ হোক কি অন‍্যকিছু, তথাকথিত বামপন্থী ডিরেক্টর যে সেটা নিজে বোঝেন নি, সেটাই তিনি বোঝেন মি।
  • Джошита | ১৯ অক্টোবর ২০২৬ ০৩:১৫560410
  • "পশ্চিমবঙ্গের বামপন্থীরা মার্ক্সবাদের কিছু বোঝেন না"
    হক কথা।
    এই প্রেক্ষিতে একটা সিনেমার লিংক দেবো যদি খুঁজেপাই।
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ০২:৪৭560409
  • মার্কসবাদ বুঝলে এবং দোকান ভাঙা হলে তার একটা সোসাল ইমপ্যাক্ট পড়ত। সেটা তখন শুধু দোকানের উপর আঘাত হত না। সেটা হত সমাজতন্ত্র ও সাম্যবাদের উপর হামলা। যে সমাজ সমাজতন্ত্র কি বস্তু তাই জানে না। সেই সমাজে বামেদের দোকানের উপর হামলা, তৃণমূলের উপর ডিম হামলার চেয়েও লঘু বিষয়। .... জাস্টিফায়েড নয়। কিন্তু সামাজিকভাবে গুরুত্বহীন বিষয়।
  • কৌতুহলী | ১৯ অক্টোবর ২০২৬ ০২:২৭560408
  • পশ্চিমবঙ্গের বামপন্থীরা মার্ক্সবাদের কিছু বোঝেন না বলে বামেদের দোকান ভাঙা জাস্টিফায়েড হয়ে গেল?মানে মার্ক্সবাদ বুঝলে আর দোকান ভাঙা হত না আপনি নিশ্চিত?
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ০২:০৯560407
  • বামেদের দোকান ভাঙা নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। কারন পশ্চিমবঙ্গের বামপন্থীরা মার্কসবাদের বিশেষ কিছু বোঝেন না। এবং মার্কসবাদ ও সমাজতন্ত্র নিয়ে যে তারা বিশেষ চিন্তিত সেটাও মনে হয় না। যদি কেউ মার্কসবাদ পড়তে চান, দোকান থেকে বই কিনে পড়তে পারেন। পুজোয় দোকান দিয়ে যে এমন কিছু লাভ হয় সেরকমও কিছু না। কিন্তু যদি এই আঘাতকে বাঙালির সত্ত্বার উপর আঘাত বলে ধরে নিই, তাহলে বাঙালির সত্ত্বার প্রকৃত পরীক্ষা ছিল কিছুদিন আগে সুভাষ চন্দ্রের মূর্তি ভাঙার সময়। সেটা ছিল চিন্তার বিষয়। যখন সেই পরীক্ষায় বাঙালি ব্যর্থ হল। এবং বাঙালি বিভিন্ন আলবাল যুক্তিতে চুপ রইল, সেইদিন আগামী ভাঙাভাঙির সব স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছিল। পশ্চিমবঙ্গের বুকে সুভাষচন্দ্রের মূর্তি ভাঙা হল। তাতে সেরকম কোন প্রতিবাদ হল না। আর কোথাকার কোন পুজো ও বামেদের স্টল ঘিরে নাকি বাঙালি সমাজ উত্তাল হবে। যে সমাজে এত ধর্ম, এত বর্ণ, এত মতবাদের লোক আছে। পুজোকে ঘিরে উত্তাল একমাত্র বিজেপি আরএসএস হতে পারে। যারা এক ধর্ম, এক মতবাদে বিশ্বাসী। আর যারা বৈচিত্রপূর্ণ সমাজে বিশ্বাসী তারা ধর্মবিহীন বিষয় নিয়ে উত্তাল হতে পারে। যেমন সুভাষচন্দ্র, হকার উচ্ছেদ।
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ০১:৪৪560406
  • পেয়ার কি পঞ্চনামা এসবের থেকে অনেক উন্নতমানের সিনেমা।
  • তরমুজ | ১৯ অক্টোবর ২০২৬ ০১:৪৩560405
  • না না এটা 1980 র দিকের সিনেমা হবে।
  • a | ১৯ অক্টোবর ২০২৬ ০১:১৮560404
  • তরমুজ বাবু কি পেয়ার কি পন্চনামা r কথা বলছেন ?
  • Dhuttor | ১৯ অক্টোবর ২০২৬ ০০:২৮560402
  • আমি এইমাত্র শরৎচন্দ্র vs Empire দেখে ফিরলাম
  • Manali Moulik | ১৯ অক্টোবর ২০২৬ ০০:২২560401
  • কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত