এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dhuttor | ১৯ অক্টোবর ২০২৬ ০০:১৭560400
  • KBBKBD ???
  • Manali Moulik | ১৮ অক্টোবর ২০২৬ ২৩:৩৫560399
  • বাড়ি বসে KBBKBD দেখলাম। দারুণ মুভি।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৩৩560397
  • এছাড়া আর একটা টেলি ফিল্ম ছোট বেলায় টিভিতে দেখেছিলাম। তার নাম মনে করতে পারছি না। খুজেও পাচ্ছি না। স্টোরিটা এরকম, 'একটা ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে কয়েকজন বন্ধু থাকে। পরিবর্তিত জীবনে তারা খুব ছন্নছাড়া জীবন যাপন করে। এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডা লেগে থাকে। এবং এক এক জন এক এক ভাবের। তার মধ্যে একজন বেশ্যাখানায় পড়ে থাকে। .... এভাবে উত্থান পতনের মধ্যে দিয়ে ঘটনা চলতে থাকে (কোন একমূখী ঘটনা নয়) এবং সিনেমা শেষ হয় তাদের কলেজ লাইফের শেষ হওয়ার মধ্যে দিয়ে। এবং শেষে গিয়ে জীবনের অনেক উত্থান পতন সত্ত্বেও প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত হয়। সিনেমাটা সম্ভবত বিশাল ভরদ্বাজের কিন্তু কোন রেকর্ড পাচ্ছি না। এই থিমের উপর পরবর্তীকালে কয়েকটা হিন্দি সিনেমা হয়েছিল "দিল দোস্তি ইটিসি, গুলাল, থ্রি ইডিয়টস। এই সিনেমাগুলোর থিম কিছুটা এক হলেও গল্প অন্য। এর থেকে আগেরটা ভাল ছিল। এছাড়া রাইমা সেন অভিনীত "মনোরমা" ভালো সিনেমা। এই সিনেমাটা দেখলে কেমন একটা উনিজী উনিজী স্মেল আসে। ইউটিউবে ফ্রী আছে।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৬:০৭560396
  • এছাড়া ভারতীয় সিনেমার মধ্যে নানা পাটেকর অভিনীত দিক্ষা, তনবির আহমেদ পরিচালিত চিরুথা, প্রকাশ ঝা পরিচালিত দামুল ভাল সিনেমা। এর মধ্যে দিক্ষার লিংকটা দিলাম। বাকিগুলোও ইউটিউবে বিনামূল্যে পেয়ে যাবেন।
     
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৬:০২560395
  • পুজোর সময় আমি ঠাকুর দেখিনা। তখন আমার কাজ হয় সারা পৃথিবীর ভালো ভালো সিনেমা দেখা। এই সময়টায় ভারতে সিজন চেঞ্জ হয় ফলে কেন জানি না একটা পশ্চিমী পশ্চিমী অনুভূতি জাগে। কয়েক বছর আগে এই রকম সময়ে একটা সিনেমা দেখেছিলাম, "বেট্টি ব্লু"। অসাধারন না হলেও মন্দ নয়। একটা ঘোরের ভেতর নিয়ে যায়। সিনেমাটা কেউ না দেখে থাকলে দেখে নিতে পারেন। একটা অন্য ধরনের প্রেমের গল্প। সেই সিনেমার একটা থিম মিউজিক শুনুন।
     
  • কৌতূহলী | ১৮ অক্টোবর ২০২৬ ১৫:১৭560394
  • আসলে প্রেম ব্যাপারটা একেকজনের কাছে একেকরকম। শর্ট টার্ম প্রেমের সাথে আমিও একমত নই, কিন্তু যুগলের দুজনেরই যদি এতে সম্মতি থাকে, আপনি বা আমি আর জাজ করার কে!!
  • Manali Moulik | ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৫০560393
  • না, এই জিনিসটা রিসেন্টলি খুব ট্রেন্ডিং হয়েছে। প্রেম বা পার্টনার চিরদিনই ছিলো সবার কিন্তু এই হাতে স্ক্রান্চি বেঁধে 'টেকেন ফর গ্রান্টেড'। প্রেমিকের হাতে ব‍্যাগেজ-লাগেজ ধরিয়ে দিয়ে পিছনে পিছনে হাঁটা, একশো বাইশটা সেলফি তোলা এসব একটা ট্রেন্ড মাত্র। ছবি তুলে রিলস্ আর ষ্ট‍্যাটাসে দিতে হবে নইলে লোকে বোকা বলবে। ন‍্যাকামোর ডিলারশিপ আর কী...... এরপর আবার তিনদিন ছাড়া ছাড়া ব্রেক আপ আর বাঁদরামি। সবই যেন ক্ষণিকবাদের আভায় ফ‍্যাকাশে।
  • কৌতুহলী | ১৮ অক্টোবর ২০২৬ ১৪:০৯560392
  • তরমুজ, ভারী সুন্দর বলেন আপনি। ভাল থাকবেন।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৪০560391
  • //আর পুজোর সময়ে প্রেম বা পার্টনারের সাথে প্যান্ডেল হপিং, এসব নিয়ে আপনার মতামত কী? মানে এর পিছনের পলিটিক্সটা কী?//
     
    এর পিছনে কোন পলিটিক্স নেই। যদি আপনি দুটি প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীকে জেলখানার মধ্যে আটকে রাখেন। তাহলে এক সময় অন্য কোন উপায় না দেখে তারা সেই জেলের সেলের মধ্যেই যৌনকর্ম করবে। এটা স্বাভাবিক। কেউ প্রাণীর চরম সত্যকে ধর্মের বন্ধনে আটকে রাখতে পারে না।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৩০560390
  • //তরমুজ মালটা বাছুরের মাংস ইংরিজি জানেনা, এদিকে সাদা মাগীর খোলা পোঁদ দেখে লালা ফ্যালে, এর চিকিচ্ছে ত রামরহিম বাবা ছাড়া হবেনা। জনাবিশেক লোক স্রেফ পায়ের তলায় থেঁতলে মরে গেল আর এখানে ল্যাওড়ালেওরি সহমত হয়ে মাজাকি মারাতে এসচে।//
     
    তুই তোর মাংস আর বাছুরের মাংসের পার্থক্য করতে পারছিলি না বলে কনফিউজ হয়ে গেছিলাম। পাতা উল্টে দেখে নে উন্মাদ।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৩:২৭560389
  • //কারন আগে উৎপাদন শূদ্রদের কাজ ছিল। বর্তমানে যেটা ইঞ্জিনিয়ার, গবেষক ও কৃষিবিজ্ঞানীদের কাজ।//

    শুধু গবেষণা ও প্রযুক্তি নয়। শ্রমও শূদ্রদের কাজ। গবেষণা শ্রমেরই উন্নততর স্তর। .... যে কৃষিকাজ ও অন্যান্য উৎপাদন কার্য করে। তার সেই উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানটাও ভালো বোঝে। এটাই স্বাভাবিক। প্রাচীন যুগে ব্রাহ্মণদের ধ্যাষ্টামোটা ছিল বর্তমান যুগের উনিজীর মত। চন্দ্রযান পাঠাল ইসরোর বিজ্ঞানীরা আর মঞ্চে দাড়িয়ে ভাষণ ও বিজ্ঞানীদের জ্ঞান দিল মোদি। .... আর প্রাচীন যুগের ইতিহাসের উপাদানের অপ্রতুলতা হওয়ার কারনে এবং ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের ধ্যাষ্টামোর কারনে, ইতিহাসের ভুল ব্যখ্যা হয়েছে।
  • কৌতূহলী | ১৮ অক্টোবর ২০২৬ ১৩:২৩560388
  • @তরমুজ, ভাল বলেছেন। আর পুজোর সময়ে প্রেম বা পার্টনারের সাথে প্যান্ডেল হপিং, এসব নিয়ে আপনার মতামত কী? মানে এর পিছনের পলিটিক্সটা কী?
  • #$% | ১৮ অক্টোবর ২০২৬ ১৩:২২560387
  • তরমুজ মালটা বাছুরের মাংস ইংরিজি জানেনা, এদিকে সাদা মাগীর খোলা পোঁদ দেখে লালা ফ্যালে, এর চিকিচ্ছে ত রামরহিম বাবা ছাড়া হবেনা। জনাবিশেক লোক স্রেফ পায়ের তলায় থেঁতলে মরে গেল আর এখানে ল্যাওড়ালেওরি সহমত হয়ে মাজাকি মারাতে এসচে।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১৩:০৯560386
  • এছাড়া অনেকে বলে থাকেন যে পুজো অর্থনীতি। এটা একেবারেই ভুল কথা। কারন যদি পুজো না হত, তাহলে সবাই নতুন জামা না কিনে ছেড়া জামা পরে কাটাত না। আর যাদের জামা কাপড় কেনার টাকা নেই তারা পুজোর সময়ও ছেড়া জামা কাপড় পরেই ঘুরে বেড়ায়। যারা পুজোর সময় বস্ত্র দান করে তারা স্বাধীনতা দিবস বা কোন দেশনায়কের জন্মজয়ন্তিতে সেইসব দান ধ্যান করতে পারত। সুতরাং বর্তমান পুজোর সাথে অর্থনীতির কোন সম্পর্ক নেই। কিন্তু অর্থনীতিকে যে পুজো নির্ভর করে তোলা গেছে। এটা দুর্ভাগ্যের। এর সাথে ব্রাহ্মণ্যবাদের একটা সম্পর্ক আছে। কারন আগে পুজো করা ও শিক্ষা দান ব্রাহ্মণদের অর্থনীতির অঙ্গ ছিল। সুতরাং পুজোর সাথে অর্থনীতিকে জুড়ে দেওয়া ব্রাহ্মণ্যবাদের পুনঃপ্রচারের একটি অংশবিশেষ। আর ব্রাহ্মণ্যবাদের স্বীকৃতির অর্থ হল অন্য জাতগুলোর স্বীকৃতি। অর্থাৎ হিন্দু ধর্মে যখন কেউ বলে আমি ব্রাহ্মণ, তখনই তার ব্রাহ্মণ হওয়ার সাথে আমি শূদ্র হয়ে উঠি। কিন্তু শূদ্র হিসাবে আমি অহংকার করি, কারন আগে উৎপাদন ছিল শূদ্রদের কাজ। বর্তমানে যেটা ইঞ্জিনিয়ার, গবেষক ও কৃষিবিজ্ঞানীদের কাজ। এবং যুদ্ধ ও বাণিজ্যের থেকে এমনকি পুজো করার থেকে অনেক উন্নততর কাজ। কারন আগে উৎপাদন তারপর বাণিজ্য। অর্থনীতি উৎপাদন ও বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। পুজোকে কেন্দ্র করে নয়। .... আগে পুজো, রাজশিক্ষা ও যুদ্ধের নামে ধ্যাষ্টামো করে শূদ্র ও বৈশ্যদের অর্থনীতি ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা নিয়ন্ত্রণ করেছে। এমনকি শূদ্র আয়ুর্বেদাচার্য সুশ্রুতকে ব্রাহ্মণ বলে চালান হয়েছে। আর এখন আরএসএস নেতা সুব্রমণ্যম স্বামী বলছে বিখ্যাত অর্থনীতিবিদ ও আইনবিদ ভি আর আম্বেদকর ব্রাহ্মণ। কারন তিনি তার শিক্ষার জন্য তার শূদ্রত্বকে কাটিয়ে ব্রাহ্মণ হয়ে উঠেছেন! আর সম্ভবতঃ রামকৃষ্ণ বলেছেন যে তার আবির্ভাবের পর পৃথিবীতে একটাই জাতি ব্রাহ্মণ। আ মরন!!! ব্রাহ্মণ হতে যাবো কোন দুঃখে, যখন ব্রাহ্মণরা ইঞ্জিনিয়ার হয়ে শূদ্রদের কাজ করছে। .... সুতরাং অর্থনীতিকে পুজোর সাথে জুড়ে দেওয়ার ব্যাপারটা একটা প্রাচীন ব্রাহ্মণ্যবাদী ধ্যাষ্টামো। .... বিষয়টা ইন্টারেস্টিং সময় পেলে খেরো খুলব।
  • Manali Moulik | ১৮ অক্টোবর ২০২৬ ১২:১০560385
  • *সহমত
  • Manali Moulik | ১৮ অক্টোবর ২০২৬ ১২:১০560384
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৮
     
     
    স।মত
  • কৌতুহলী | ১৮ অক্টোবর ২০২৬ ১২:০৪560383
  • পুজোর গানও ভালোলাগার বিষয়ের মধ্যে ছিল
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৮560382
  • @কৌতূহলী, শুধু পুজো নয়। যেকোন উৎসবকে কেন্দ্র করে এই ব্যাপক ভিড়, আমার সবদিন থেকেই অশ্লীল লাগে। একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই উন্মাদনা এবং সেটাকে শুধু শারদ উৎসব বলে ধর্মনিরপেক্ষতার ট্যাগ লাগনোর চেষ্টাকে একটা বিশুদ্ধ ধ্যাষ্টামো বলেই আমার মনে হয়। .... এবং একটি ধার্মিক সরকারের নিয়ন্ত্রনে একটি ধর্মীয় উন্মাদনার ফল হিসাবে এই দুর্ঘটনা। .... ধর্মীয় উন্মাদনার মাঝেও ভালোলাগার যে বিষয়গুলি ছিল সেটা হল পুজোসংখ্যার পত্রিকা, ছবির প্রদর্শনী/ দোকান ও বুকস্টলগুলি। যেগুলি ধর্মীয় উন্মাদনার বাইরে ছিল বলেই মনে হয়েছে।
  • কৌতূহলী | ১৮ অক্টোবর ২০২৬ ১১:২৬560381
  • @তরমুজ, পরিবর্তনের পর প্রথম পুজো নিয়ে আপনার মতামত কী?
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১১:২০560380
  • এবছরের পুজোর গান
     
  • সাধারণ মানুষ | ১৮ অক্টোবর ২০২৬ ০৭:১৭560379
  • এত্ত বচ্ছরে কোনোদিন দুর্গাপুজোর ভীড় ম্যানেজ করতে গন্ডগোল হয় নি। প্রত্যেকটা সরকার পুলিশকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নিত। এখন শালা পুলিশ গিয়ে ভেন্দুর ল্যাওড়া চাটছে আর বিজেপীর গুঠখাখেকো গুন্ডার পিছু পিছু বইয়ের দোকান ভাংতে যাচ্ছে। ফলে যা হবার তাই হতেছে আরো হবে।
    কলকাতা পুলিশের মুখে থুহ। একটার মুরোদ হয় নি বলার যে না না এই ভীড় ম্যানেজ প্রথম কাজ বইয়ের দোকান ভাঙা নয়। পুলিশের সাতেও বইয়ের সম্পক্ক নাই ত।
    ওই ৭ বছরের বাচ্চাটার রক্ত কলকাতা পুলিশের হাতে লেগে আছে। থু থু থু।
  • Dot | ১৮ অক্টোবর ২০২৬ ০৭:০৪560378
  • ওদিকে কাকিমা তার মেয়ের লাশ নিয়ে রাজনীতি করে এমএলএ, সন্দীপ ঘোষও বেল পেয়ে গেলো !!! দুইবছর আগে যারা রাতের দখল নিলেন তারা কোথায় আজকে ?!!
  • নাম নিয়ে কি করবি | ১৮ অক্টোবর ২০২৬ ০৬:৪৬560377
  • তোর বাড়িতে পুলিশ আছে? উতকন্ঠা কাকে বলে তুই বুঝিস!
     
    মল আর মূত্র ছাড়া ছাড়া এই গুরু ভাটেদের আর কোনো ত্যাগ আছে?
     
    নিজেকে প্রশ্ন কর।
    তোরা কার কাছে শেষ ক্ষমা চেয়েছিস মার্জারের মারাজারিন এর দল!
  • Dot | ১৮ অক্টোবর ২০২৬ ০৬:৪২560376
  • এই ফোরামের যারা রাতের দখল নিয়েছিলেন, আজ তারা কোথায় !!?!!!!
  • নাম জেনে তোরা করবি কি | ১৮ অক্টোবর ২০২৬ ০৬:৪২560375
  • এই সুযোগে ঘৃণার রুটি সেঁকা। কে বলেছে নিজের চোখে সব দেখতে হবে,সব উপভোগ করতেই হবে নিজের ফোনে ছবি তুলতেই হবে, ১০০ দিন আগে থেকে স্মাজ মাধ্যমে প্যান্ডেল থিম ভাইরাল করতে হবে বিখ্যাত মন্ডপে রীলস বানাতেই হবে, পূজোর জন্য অনুদান নিতেই হবে?
    পুলিশের কর্মরত কর্মী রা রাত জাগছে মহালয়া থেকে। তাদের পরিজন নেই, আনন্দ শুধু তোদের!
    দায় নিতে শেখো লোভীর দল খ্যাতির লোভ। পূজো এখন শুধুই বৈভব উদযাপনের উৎসব তাই এত শব!
    হায় বাঙালী !
    প্রাণ হারালো বাঙালী।
    দুটি হাত একটি ফোন!
  • Джошита | ১৮ অক্টোবর ২০২৬ ০৪:৫৬560374
  • নিহতের সংখ্যা বেড়ে ১৯।
    আশা করি সংখ্যা আরও বাড়বে না। তবে উৎসব আর উৎসব রইল না।
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০৩:৫৫560373
  • নেক্সট টার্গেট বইমেলা। নষ্ট করা হবে। ধ্বং্শ করা হবে। হবেই। মর্কটরা থামতে পারবে না।
  • সংস্কৃতি না | ১৮ অক্টোবর ২০২৬ ০২:৫১560372
  • "প্যাণ্ডেলে ভিড় সামলানো আমাদের সংস্কৃতি না,
    পদপিষ্ট হয়ে মরে যাওয়াও আমাদের সংস্কৃতি না,
    মানুষ মরতে বসলে অ্যাম্বুলেন্স ডাকা আমাদের সংস্কৃতি না,
    প্রগতিশীল বই পড়তে দেওয়া আমাদের সংস্কৃতি না,
    বিরুদ্ধমতকে জায়গা দেওয়া, আমাদের সংস্কৃতি না,
    উপায়হীনকে উপার্জন করতে দেওয়া আমাদের সংস্কৃতি না,
    বিচারহীনকে বিচার দেওয়াও আমাদের সংস্কৃতি না,

    আসলে, কথাটা হচ্ছে এই যে,
    আমরা ছাড়া আর কাউকে বাঁচতে দেব, এটাই আমাদের সংস্কৃতি না।

    বুকের উপর বুলডোজ়ার চালাতেই পারি আমরা,
    কিন্তু পিষে যাওয়া মানুষের চিৎকার শোনা আমাদের সংস্কৃতি না।"

  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০২:২১560371
  • সিএম মেডিকাল কলেজ না কোথা থেকে লাইভ করেচেন। এই করব, সেই করব, আগে কী হয়েছিল সে নিয়েও দু'লাইন। কিন্তু ক্ষমা চাইবেন না কেন ? নতমস্তক হবে না কেন ? দায়িত্ব নেবেন না কেন ? পুজোর ক'দিন রাস্তা ছিল নিশ্চিন্তের, জনসমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যেত, ভিড়ের মধ্যে দাঁড়িয়েও থাকত লোকে, উসখুস করত তারা, তাও চুপ করে অপেক্ষা করত। সেসব ভেঙ্গে গেল কেন ? কারণ সমাজ - রাজনীতি - অভ্যাস গুণ্ডামি করে ভেঙ্গে দিতে গেলে এই হয়। দল মাফিয়া হয়, গভঃ মাফিয়া হয়, পুলিশ - প্রশাসন ঠুঁটো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত