এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩২560337
  • *আগমনী
  • b | ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩২560336
  • ও হ্যা, মিশ্টেক, ধন্যবাদ। কিন্তু বাপ কা বেটা তো বটে।
    দ্বিতীয় ঃ আগমণী গান কীর্তনাঙ্গে খুব একটা শুনি নি।
  • @b | ১৭ অক্টোবর ২০২৬ ১১:১৭560335
  • b মনে হয় বোলসোনারোর বড় ছেলের কথা বলতে চাইছেন কারণ Jair Bolsonaroর আর ক্ষমতায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই।
  • b-এর প্রতি | ১৭ অক্টোবর ২০২৬ ১১:০১560334
  • "বোলসেরানো বাবু তো কামিঙ্গ ব্যাক।"
     
    আগে ফিরুক তারপর বলবেন।
  • X | ১৭ অক্টোবর ২০২৬ ০৯:৫১560332
  • সে যদি ব‍্যালট এ জিতে আসে তো কিছু বলার নেই- তবে মেটা প্রেসিডেন্ট লুলা র ক‍্যাম্পেইন টিম ইনস্টাগ্রাম এসব এর অ‍্যাক্সেস সরিয়ে দিয়েছে- এবারে ইউ পি ইলেকশন এর আগে সেরকম কিছু হলে আশ্চর্য হবো না
  • b | ১৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৬560331
  • বোলসেরানো বাবু তো কামিঙ্গ ব্যাক।
  • এক্সকে | ১৭ অক্টোবর ২০২৬ ০৯:১২560330
  • "তবে ফ‍্যাসিস্ট রা লং টার্ম এ এটা ধরে রাখতে পারেনি কোথাও- হাঙ্গেরি তে ওরবান, ব্রাজিলে বোলসেরানো এরাও গেছে- "
    যাবে তবে দেশজুড়ে মহা আন্দোলন না হলে এইসব রক্তবীজের হাত থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয়।
  • X | ১৭ অক্টোবর ২০২৬ ০৯:০২560329
  • X | ১৭ অক্টোবর ২০২৬ ০৯:০১560328
  • পাঁচ ছয় বছর আগে এই সব টুলস কাশ্মীরে ইউজ্ হয়েছে - ইন্টারনেট শাটডাউন, যেমন খুশি অ‍্যারেস্ট ইত্যাদি। অন‍্যদিকে উমর খলিদ, শারজিল ইমাম এদের বছরের পর বছর বিনা বিচারে আটকে রেখে সেটাও নর্মালাইজ করে ফেলেছে। যত দিন যাবে, গোটা দেশেই এগুলো ছড়াবে। মুশকিল হচ্ছে শিক্ষিত মধ্যবিত্তের একটা বড়ো অংশ এতে খুশি বা উদাসীন।
     
    তবে ফ‍্যাসিস্ট রা লং টার্ম এ এটা ধরে রাখতে পারেনি কোথাও- হাঙ্গেরি তে ওরবান, ব্রাজিলে বোলসেরানো এরাও গেছে- এখানেও যাবে কোনদিন- এটুকুই আশা
  • উমর খালিদ কেস না করে দেয় | ১৭ অক্টোবর ২০২৬ ০৬:০৯560327
  • অন্য কোনো বন্দিকে ঢুকতে দেওয়া হচ্ছে না': তিহারের হাই-সিকিউরিটি ওয়ার্ডে রাখা হয়েছে CJP-র আশুতোষ রাঙ্কা আর সৌরভ দাসকে
    দিল্লি পুলিশ জানিয়েছে, গত ১৪ই অক্টোবর ওদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওদের বিরুদ্ধে অভিযোগ, ওরা বারবার এলাকার শান্তি নষ্ট করার আর আইন ভাঙার চেষ্টা করছিল।
    খবর অনুযায়ী, ককরোচ জনতা পার্টি (CJP)-র দুই নেতা আশুতোষ রাঙ্কা আর সৌরভ দাসকে দিল্লির তিহার জেলের আলাদা আলাদা হাই-সিকিউরিটি ওয়ার্ডে রাখা হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে অনুমতি ছাড়াই বন্ধ হয়ে যাওয়া যন্তর মন্তরের প্রতিবাদ সাইটে ঢোকার অপরাধে পুলিশ ওদের গ্রেপ্তার করে। জেলের ভেতরের খবর, প্রশাসন ওদের সেলের বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করেছে। এমনকি দিনের বেলাতেও ওদের জেলের অন্য বন্দিদের সাথে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।
    পুলিশ জানিয়েছে, আইন ভাঙা আর আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর আশঙ্কায় ওদের ৫ দিনের জুডিশিয়াল কাস্টডিতে (জেল হেফাজতে) পাঠানো হয়েছে। পুলিশের ভয় ছিল যে জামিন পেলে ওরা আবার আইন ভাঙবে এবং অন্যদেরও উসকে দেবে।
    জেলের রেকর্ড অনুযায়ী, আশুতোষের বন্দি নম্বর ১৭৮৪ আর সৌরভের নম্বর ৩৭৫২। প্রথমে দুজনকে ২ নম্বর জেলে রাখা হলেও পরে আশুতোষকে ৪ নম্বর জেলে সরিয়ে নেওয়া হয়। সৌরভ আছে ২ নম্বর জেলের ৩ নম্বর ওয়ার্ডে, আর আশুতোষ আছে ৪ নম্বর জেলের ১৫ নম্বর ওয়ার্ডে। জেলের এই অংশগুলো বাকি জায়গাগুলোর চেয়ে বেশ ফাঁকা।
    তিহার জেলের একটি সূত্র জানিয়েছে, "ওদের ওয়ার্ডগুলো একদম আলাদা। অন্য কোনো বন্দিকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওদের সেলের ভেতর সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সবকিছুর ওপর নজর রাখার জন্য। এছাড়া ওরা যাতে নিজের কোনো ক্ষতি বা আত্মহত্যা না করতে পারে, সে জন্য ২৪ ঘণ্টা কড়া পাহারা রাখা হয়েছে।"
    গত বৃহস্পতিবার CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আর আইনি প্রধান রত্না সিং জেলে গিয়ে ওদের সাথে দেখাও করে এসেছে।
    সৌরভকে যে ২ নম্বর জেলে রাখা হয়েছে, সেখানেই আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছিল এবং বর্তমানে প্রাক্তন জেএনইউ ছাত্র ওমর খালিদও অন্য একটি হাই-রিস্ক সেলে আছে। অন্যদিকে আশুতোষ যে ৪ নম্বর জেলে আছে, সেটি আগে জেল কর্তৃপক্ষ বিপাসনা মেডিটেশনের জন্য ব্যবহার করত আর সেখানে আগে অস্ত্র ব্যবসায়ী অভিষেক ভার্মাও বন্দি ছিল।
    ওরা নিজেদের জন্য আলাদা করে কোনো বিশেষ দাবি জানায়নি। তবে শোনা গেছে, ওদের একজন জেলের অন্য এক বন্দির সাথে দেখা করার অনুরোধ করেছিল, কিন্তু জেল কর্তৃপক্ষ তা সরাসরি নাকচ করে দিয়েছে।৷ সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ০৩:১৮560326
  • আম্বানি, আদানি, এসার, সবাইয়ের সাথেই ট্রাম্পজী ডাইরেক্ট ডীল করছে। সবাই ইনভেস্ট করছে, সবার টিকি আম্রিকাতে বাঁধা, সবার কান ওনার হাতে। মোদী এখন নিতান্ত শিখণ্ডি।
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ০৩:১৪560325
  • পয়েন্ট হল, এতদিনের SIR র ধ্যাষ্টামি আর নামে বানান ঠিক করার পরে SSR হবে, ১৭ না ২০ টা রাজ্যে। যাআ সাধারনত বছর বছর হওয়ার কথা। এই জিনিস তখনি ভাবা হয়েছিল যে SSR টাই কী ঠিক করে করা হয়েছিল ?

    তোএ, এইসব মনে হয় কোর্টে পরবর্তী শুনানির আগে কাজ দেখানোর চেষ্টা, লোককে শান্ত করাত চেষ্টা, কোর্ট যদি একটু পিথ চাপড়ে দেয় তার আশা !

    কিন্তু, শু - বা দের তো ক্যাঁত করে লাথিই প্রাপ্য, তার কম কী ?
  • ক-কে | ১৭ অক্টোবর ২০২৬ ০২:৪১560324
  • https://ticker.finology.in/discover/market-update/reliance-texas-refinery-project
    "
    During the announcement, President Donald Trump publicly thanked Reliance Industries for a “tremendous investment” linked to the project.
    However, the exact structure of Reliance’s participation remains unclear.
    Possible forms of involvement include:
    1. Long-Term Fuel Offtake Agreement
    Reports indicate a 20-year offtake agreement, under which Reliance could purchase refined fuel output from the refinery for supply to India and other markets.
    2. Strategic Partnership
    Reliance could be participating through:
    • Operational collaboration
    • Technology integration
    • Supply chain agreements
    3. Equity Investment (Unconfirmed)
    There is speculation about a direct capital investment, but no official confirmation has been released by Reliance.
    How This Fits Reliance Industries’ Global Energy Strategy
    Reliance Industries operates the world’s largest refining complex in Jamnagar, India, making it a natural strategic partner for major refinery projects.
    The company’s Oil-to-Chemicals (O2C) division is a key revenue driver and focuses on:
    • Refining crude oil into fuels
    • Petrochemicals production
    • Global energy trading
    • Integration with global supply chains
    The Texas refinery could strengthen Reliance’s position in:
    • Access to low-cost US shale crude
    • Securing long-term fuel supply
    • Expanding international refining partnerships
    "
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ০১:৪৬560323
  • এমন অবস্থা যে আম্রিকি বিদেশ সচিব দিল্লীতে না এসে, বোম্বেতে এসে, সেখানে জয়শঙ্করকে ডেকে আর কী কী সব ডীল না হাত মোচড়ানো সেরে জামনগরে গিয়ে আমবানির সংগে ভেনেজুয়েলা থেকে আম্রিকার পাওয়া তেলের রিফাইনিং এর ডীল সেরে দেশে ফিরবে। মানে বিশ্বঘুরুকে ঠোনা মেরে দিয়ে চলে যাচ্ছে। ওনার মালিকের সাথে অম্রিকা ডাইরেক্ট ডীল করছে। তো, ইনি এখনো পদে কেন ? দেশকে নিয়ে ডোবার জন্য ? তো এই হয়, দেশকে নীচে নামালে সবাই এক সময়ে নিজের স্বার্থ পূরণ করে আর তখন জর্মন পাসপোর্ট আর মিসোজিনিপিনির প্রচারের জন্য ২ টাকার বিলিতি পুষেও কিছু হয় না।
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ০০:৪১560322
  • পরের প্রতিবাদটা কি যাকে খুশী যখন তখন দিল্লী পুলিশের তুলে নিয়ে যাওয়া আর ৫ ঘন্টা ধরে গাড়িতে ঘোরানো, পরের দিন ভোরবেলা ছেড়ে দেওয়া, যেন কারোরই কোন অধিকার নেই, যা খুশী করা যায়, কোর্টে গিয়ে ঢপানো যায়, এসবের বিরুদ্ধে হবে ?
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ০০:৩৫560321
  • অমিত শাহ জানে কেসটা কী দাঁড়িয়েছে, বা হলে ৩০ হাজার পুলিশ আর সিআরপিএফ দিল্লীতে রাখত না। সবাইকে ডিটেইন করা হয়েছে অথবা জেলে, তাও সন্ধ্যের পর থেকে দিল্লী মিছিলে মিছিলে ভরে গেল। এমপি থেকে, দ্বারকা থেকে, কোথা কোথা থেকে লোক এসে যাচ্ছে, পরিবারসুদ্ধ, দিল্লীতে, মিছিলে !
  • Dhuttor | ১৬ অক্টোবর ২০২৬ ১৯:৩১560320
  • @মানালী, দেখুন নারীবাদ পাশ্চাত্যের হাত ধরেই war on terror পিরিয়ডে ২০০১ সালের পরে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের মত পিছিয়ে পড়া দেশগুলোতে এসেছে l সেসময়ে এসব দেশে মানুষের বিশ্বাস ছিলো যে পাশ্চাত্যের এসব মতবাদে পিছিয়ে পড়া মুসলিম দেশগুলোর উন্নতি হবে l কিন্তু বর্তমানে ২০২৬ সালে গাজার জেনোসাইডের পরে এসব নারীবাদ এখন গৌণ l তসলিমা ও মালালা গাজার জেনোসাইডের বিরুদ্ধে গ্রেটা থুনবার্গের মত সোচ্চার হলে তাদের সঙ্গে নারীবাদকেও পিছিয়ে পড়া মুসলিম দেশগুলোর মানুষ হয়তো একটু অন্য চোখে দেখতো তবে এখন নিজেদের সঙ্গে নিজেদের নারীবাদী রাজনীতির কবরও এরাই খুঁড়ছেন l আপনার হতাশা বুঝতে পেরেছি l
  • Manali Moulik | ১৬ অক্টোবর ২০২৬ ১৭:১৮560319
  • @Dhuttor, মালালার খবরটা আজ পড়লাম। গতকাল রাতে অক্সফোর্ড ইউনিভার্সিটি ২৫ লক্ষ টাকা স্কলারশিপ ঘোষণা করেছে আফগানিস্তানের উদ‍্যোগী ছাত্রীদের জন‍্য। তবে আমাকে যেটা পরপর দুটো রাত ঘুমোতে দেয়নি, তা হলো তসলিমার যন্তরমন্তরে ছাত্রীদের উপর নির্লজ্জ পুলিশি আক্রমণ ও তাদের প্রতি যৌন কটূক্তি নিয়ে নীরবতা পালন। মনে পড়ে, ক্লাস টেনে এক শিক্ষকের সঙ্গে এবিষয়ে চরম বিতর্ক হয়েছিলো। তাঁর মত ছিলো, বর্তমান নারীবাদ কোনো নারীবাদই নয় বরং ভোগবাদ। তবে জার্মেইন গ্রিয়ার, কেট মিলেট বা সিমোন দ‍্য বেভ‍্যোয়ার নারীবাদী বইগুলি না পড়েই কেবল নিজেদের মতো সাজিয়ে নেওয়া হয় অনেককিছু। আর শহরকেন্দ্রিকতার সমালোচনাটি উপলব্ধি করছি আস্তে আস্তে। আমি তসলিমার ফেসবুক পোষ্টে বর্তমান মুখ‍্যমন্ত্রী প্রশংসার মধ‍্যে খারাপ কিছু দেখছি না। কারণ একজন সাহিত‍্যিককে কেবল সত‍্য বলার কারণে যদি একটুকরো ভূমির অধিকার থেকে বিচ্ছিন্ন হতে হয়, এতো ভয় নিয়ে বাঁচতে হয় তবে তাঁকে যদি কেউ সুনিশ্চিতভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির মাটি দিতে চায়, তাকে ধন‍্যবাদ জানানোই উচিত। অন্তত এজন‍্য বর্তমান মুখ‍্যমন্ত্রী আমার কাছেও কিছুটা হলেও শ্রদ্ধাভাজন হলেন। মৌলবাদের বিরুদ্ধে এক সেন্টিমিটার এগোলেও সেটা জয়। কিন্তু সমকালীন একটা বর্বরতার ঘটনা নিয়ে এই নীরবতা আমাকে পীড়িত করছে। অথবা মানুষ কোনো একসময়ে বিশ্রাম খোঁজে। কমলকুমারের সেই 'তেইশ' গল্পটার মতো।
  • r2h | ১৬ অক্টোবর ২০২৬ ১৬:০৫560318
    • Pagol | ১৬ অক্টোবর ২০২৬ ০৯:০৪
    • ... বিকর্ণের এই ​​​​​​​ইনসেন্সিটিভ ​​​​​​​ঘৃণার ​​​​​​​প্রচারের ​​​​​​​ফল দুই ​​​​​​​বাংলার ​​​​​​​মানুষকেই ​​​​​​​ভুগতে ​​​​​​​হচ্ছে ​​​​​​​ল
     
    সিরিয়াসলি? মানে এরা আসে কোত্থেকে? সত্যি উন্মাদ না নিতান্ত বদমাশ?
  • তরমুজ | ১৬ অক্টোবর ২০২৬ ১৫:২৩560317
  • বিধর্মীদের বাল ছেড়া গেছে গরবা করতে। যেসব বিধর্মীরা গরবা করতে চায়। দুর্গা পুজোকে বাঙালিদের প্রধান উৎসব বলে মনে করে, তারা প্রকৃত বিধর্মী নয়। এখন দেশের এক হাজার জন প্রকৃত বিধর্মী প্রয়োজন।
  • X | ১৬ অক্টোবর ২০২৬ ১৪:৪১560315
  • @১৩ঃ১৪ - সি কী? মানে জৈন রা ঢুকতে পারবে না তাহলে ? ! এরই মধ্যে লোকজন টাইমস স্কোয়ার ব্লক করে দলেবলে গরবা নেচে নিয়েছে -দুনিয়া জুড়ে অ‍্যান্টি ইন্ডিয়ান ফিলিং ছড়িয়ে দিতে এই একটি গ্রুপ এর অবদান সাংঘাতিক
  • Manali Moulik | ১৬ অক্টোবর ২০২৬ ১৩:২৭560314
  • qwerty - ঠিক বলেছেন। আমি পরশুর খবরেই পড়লাম। খুব নির্লজ্জ। বইয়ের উপর কীসের আগ্রাসন? ওনাদেরও তো ষ্টল করতে দিয়েছে। মানুষ জেনেরেলি পুজোর সময়ে পড়ে না কিন্তু আমাদের অঞ্চলেও পুজোর ঝলমলে আলোকসজ্জা আর বিভিন্নকিছুর পাশাপাশি ওই বুকষ্টল সর্বদা দেখেছি। ছোটোদের কতো ছবির বই নিতে দেখেছি। আমার ছোটোবেলায় যদিও এগুলো ছিলো না। ক্লাস সিক্স - সেভেন নাগাদ গোর্কি - তুর্গেনেভের লেখার সঙ্গে পরিচয়। তা খারাপ জিনিস তো কিছু না, লিকারের দোকানের সামনে তো অজগরের মতো লাইন, বই আর কি এমন দোষ করলো?. ভলতেয়ারের সেই কোটেশনটা মনে পড়ছে। বলবো না। এক্ষুনি নেমড্রপিং ট্রোলের পাল তেড়ে আসবে।
  • qwerty | ১৬ অক্টোবর ২০২৬ ১২:২৯560312
  • আমাদের বুকস্টলের (ওদের ভাষায় বুকইস্টল) সামনে দিয়ে বাইকবাহিনী কাল ঘুরে গেছে। আমরা লাঠি রেডি রেখেছি।
  • qwerty | ১৬ অক্টোবর ২০২৬ ১২:২৮560311
  • পরশুর ঘটনা। ঢাকুরিয়ায়।
  • Dhuttor | ১৬ অক্টোবর ২০২৬ ১২:২৬560310
  • @মানালী, এটা কোথাকার ঘটনা ? কবে ?
  • Manali Moulik | ১৬ অক্টোবর ২০২৬ ১১:৫৬560309
  • //লিবারেশনের বই এর স্টল ভাঙা হয়েছে//
     
    এই যে আমি লাষ্ট বেঞ্চ থেকে হাত তুললাম। বর্ষীয়ান নেতৃত্ব অমলেন্দু চক্রবর্তীকে মারধোর করা হয়েছে। আরো অনেকে আহত। হাইকোর্ট বলে দিয়েছে বুক ষ্টল চালানো যাবে। তারপরেও বাঁদরামো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত