এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১৩ অক্টোবর ২০২৬ ২১:১৩560218
  • জ.স.ল দুর্ধর্ষ। অনেকদিন পর এরকম কনসেপ্ট পড়লাম।
     
    kk বাহ্। কিন্তু আমি কাজ থাকলেও সাজি।
  • kk | ১৩ অক্টোবর ২০২৬ ১৯:১৭560217
  • মন ও পরিবেশ অনুযায়ী সাজগোজ করতে তো আমি খুবই ভালোবাসি। এমনকী অন্যরা কে কেমন সাজগোজ করেছে সেসব দেখতে এবং তার পেছনে তাদের কী ধরণের ভাবনা কাজ করেছে সেইসব কল্পনা করতেও ভালোবাসি। কাজ না থাকলে যা হয় আর কী!
  • জ.স.ল | ১৩ অক্টোবর ২০২৬ ১৯:১২560216
  • হ্যাঁ হ্যাঁ, পরিবেশ অনুযায়ী সাজগোজ তো করতেই হয়। একবার এক দক্ষিন খোলা সমুদ্র তীরে জিন্স পরে হাঁটাহাঁটি করে নাহক অস্বস্তি হয়েছিল। তাছাড়া ধরুন পুজোর জমায়েতে যেতে হবে হাঁটুঝুল কোর্তা পরে, মক্ষিকা চক্রে যদি রসুন সন্ধ্যা হয় তবে পরি ফতুয়া আর যদি কুমার শানু নাইট হয় তাহলে চকমকে জোব্বা। আপিসে যেতে হলে আবার সোম থেকে বৃহস্পতি একরকম, শুক্রবার আরেকরকম। আবার যখন হাওয়া ওথার গল্প বা আমেরিকায় টিনটিন পড়লাম, তখন কানকাটা বাজখাঁই ছদ্মনাম নিয়ে একটা পুরনো বিছানার চাদর আপদমস্তক জড়িয়ে বসে থাকতাম। একটা পালকের ঝাড়্ন থেকে কিছু পালক খুলে নিয়েছিলাম হেড গিয়ার বানাবো বলে, তবে তার পর কী হল তা না বলাই ভালো। তারপর জলদস্যুদের নিয়ে কী সব গল্প টল্প পড়ে মাথায় একটা ওল্টানো হাফ প্যান্ট পরে থাকতাম কিছুদিন। এছাড়াও একটা চিমসে যাওয়া পাশবালিশ মাথায় দিয়ে, যেন তালুর দিকটা চ্যাপটা আর দুপাশে বাল্কটা থাকে, ঐ করে ইন্দিরা গান্ধী সাজতাম- যখন খুব কাগজে ছবি টবি বেরুতো। কফি হাউসের আনন্দদা যেমন এমনি সময় শার্ট প্যান্ট পরতো কিন্তু বাংলু খেতে যাওয়ার সময় ধুতি পাঞ্জাবি পরে যেত।
  • Manali Moulik | ১৩ অক্টোবর ২০২৬ ১৫:৫৬560215
  • মন ও পরিবেশ অনুযায়ী সাজগোজ করতে ভালোবাসেন কে কে? যেমন ছুটির হৈমন্তিক দুপুরে কাজের চাপ বিশেষ না থাকলে ধূপছায়া রঙের শাড়ি, সবুজ ঝিনুকের গয়না পরে বাড়ির কাছাকাছি কোনো নিঝুম জায়গায় বসে ঘাসফড়িংয়ের খেলা দেখা? অথবা ন‍্যাপথালিনের গন্ধে ডুবে যাওয়া কোনো আকাশরঙা ওড়না, হাতে বড়ো বড়ো মুক্তোর ব্রেসলেট আর একফোঁটা চোখের জলের মতো ঝিকমিকে পাথরের আংটি? আর্টপেপারের খামে মোমের ফোঁটা দিয়ে মুড়ে দেওয়া একটা চিঠি আর গুটিকয়েক শিষ উঁচু আকাশে ছুঁড়ে দেওয়া ঘাস, ছোট্ট ছোট্ট বেগুনিরঙা ফুল আটকে একটা বহুদিনের পুরোনো ঢিপি বা চিরকেলে বন্ধ ভাঙা দরজার সামনে যেখানে কুবকুব শব্দে ঘুঘু ডাকে, পা টিপে টিপে রেখে চলে আসা? তার ভিতরের গোলাপী - হলুদ বা হাতে নকশা করা নীলচে কাগজে গ্লিটার কালিতে কোনো লাইন নেই। একটা নদীর ছবি। ভাসমান নৌকাটার দিকে তাকালে মন কেমন করে। অথবা কেবল একটা লাইন, "মুগ্ধ নয়ান, পেতে আছি কান, গান বিরচিব বলে..." ইঁটের গায়ে গায়ে শ‍্যাওলার আস্তরণ, বট-অশথের চারায় ছেয়ে ফেলেছে অট্টালিকার প্রান্ত থেকে প্রান্তর। পাড়ার লোক বলে, "ওদের কে কোথায় আছে আজ অবধি জানি না। কর্পোরেশনও তেমনি! বিপজ্জনক বাড়ি - বোর্ডটা এবার লাগাবে দাঁড়াও আর কদিন..." জানে না। জানেন না পাড়ার প্রবীণতম মানুষটি। জানে না ঘাস। জানে না নিম-তেঁতুল-বট। জানে না ঝিল। জানে না কেউ। শীতের দুপুরে গেরস্তরা যখন মিঠে রোদ মেখে আলসেমিতে ব‍্যস্ত, হালকা নীল চাদর গায়ে, দুইকানে মুক্তোপুঁতির ঝুমকো দুলিয়ে মরচে পড়া গ্রিলের ফাঁকে ছুঁড়ে দেওয়া -- 'ইস্পাত' পড়ে আমার অনুভব। এ ফোর পেজ দুটোয়। মনখারাপের নীল চোখে কেউ হেঁটে আসার শব্দ পাওয়া যায় ঝুরো পাতা আর ধুলো ঢাকা পাথুরে বারান্দা দিয়ে?
    ---- "কাফকা পড়া শেষ করলে?"
    --- "তুমি আমাকে চিনলে কবে?"
    --- "এতোদিন কি চোখে ঠুলি পরে বসেছিলাম? যৌবনবতী ছাতিম আর অলিন্দের বনেদি বাতাস ছাড়া কথা বলার কেউ আছে এখানে?"
    -- "তুমি আছো তো ! মর্মে, অনুভবে, রবীন্দ্রনাথে, প্রথম স্পর্শে!"
    --- " আর তেল দিতে হবে না।"
    -- "নাহলে সময়ের চাকা আর জীবনের ঘানি চলবে কীকরে?"
    নীলরঙ গাঢ় থেকে গাঢ়তর হয়। সন্ধ‍্যা নামে। ফিরে আসি। আঁধারে জমাট হয়ে যায় মূর্তি, সুর, ভাষা। আবার ফেরে পরের অপরাহ্নে।
    আছে কারো এই অভিজ্ঞতা?
  • হুতুমের মা | ১৩ অক্টোবর ২০২৬ ১২:০৮560214
  • ধর্মীয় মেরুকরণ নয়, খানকি হচ্ছে মুস্লিম চলন্তিকা অনুযায়ী, বেশ্যা হিন্দু। তবে বাঙালরা ওরকম বলে, ওদের দিকে ঐ ভাষারই চল ছিলো, মুস্লিম মেজরিটি।
  • hutum | ১৩ অক্টোবর ২০২৬ ১১:৩৫560213
  • আমেরিকায় তো সেক্স রিসেশন চলছে। নীচের গ্রাফটা ​​​​​​​দেখলে ​​​​​​​বুঝবেন ​​​​​​​কী ​​​​​​​অবস্থা!
     
  • hutum | ১৩ অক্টোবর ২০২৬ ১১:৩৪560212
  • উদিকে ভেবে দেখুন পৃথিবীর বড়ো বড়ো সাহিত্য সব রাঁড় পোষা নিয়ে। সে মাদাম বোভারি, আনা কারনিনা থেকে বাংলায় তো প্রচুর উদাহরণ। সেদিন কোথায় পড়লুম ইকোনমির চক্করে পুরুষমানুষের অবৈধ সম্পর্ক ব্যাপারটাই উঠে যাচ্ছে। সাহিত্যটাহিত্যও সব শুকিয়ে গেছে।
  • hutum | ১৩ অক্টোবর ২০২৬ ১১:৩১560211
  • আরেকটা সলিড শব্দ বাংলায় ছিল - রাঁড়। এখন হারিয়ে গেছে। বাচ্চা বেলায় সুনীল গাঙ্গুলীর "সেই সময়" পড়ে ভারী ইচ্ছে হয়েছিল নর্থ ক্যালকাটার বাগানবাড়িতে রাঁড় পুষব। তা বড় হয়ে দেখলাম ইকনোমির যা অবস্থা, রাঁড় পোষার ব্যাপারটাই উঠে গেছে।
  • হুতুমের মা | ১৩ অক্টোবর ২০২৬ ১১:১০560210
  • ধর্ম ভাষা সব তোমার গুলিয়ে গেছে হুতুম। ভালো করে মন দিয়ে পড়ে এসে, পড়া দেবে।
  • hutum | ১৩ অক্টোবর ২০২৬ ০৯:২৬560208
  • খানকি বলুন, বেশ্যা আবার কি? ও তো ঘটি ভদ্দরনোকেদের ভাষা। অ্যাতো নবারুণ-টবারুন পড়ে খানদানি খানকি বেগম জনসনকে ভুলে গেলেন?
  • ঢং | ১৩ অক্টোবর ২০২৬ ০৯:২০560207
  • ঢং ঢং ঢং ঢং
  • বিন্দুবাসিনী বেশ‍্যা | ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১৯560206
  • ও ভাইটুরা, একজন অন্ততঃ বৃত্তের বাইরে পা রাখো না।
    কোনও ভয় নেই। মাইরি। ওটা চক দিয়ে আঁকা লক্ষ্মণরেখা। ওর বাইরে বেরোলেই পরিস্কার বাতাস, মন সাফ হয়ে যাবে।
    আচ্ছা। এখন যাই। পরে আবার আসবো। আবার ডাকবো কিন্তু বৃত্তটার বাইরে থেকে।
  • বিন্দুবাসিনী বেশ‍্যা | ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১৫560205
  • আমি কিন্তু মাঝেমধ্যেই টুকি করে যাবো।
    তেমাদের বিচারসভার নিদান দেখবো আর ফ‍্যাঁচফেঁচিয়ে হাসবো।
    মাঝে মধ্যে আয়না দেখাবো।
    মাইরি মাক্কালি, কাত্তিকঠাকুরের দিব‍্যি, তোমাদের থমথমে মুখগুলোয় আয়না দেখাতে যা মজা লাগছে না, মনে হচ্ছে ঐ যাঃ বিপ্লব হয়েই গেল বুঝি, অন্ততঃ একজন ভাইটুর মন যদি কেচে ধুয়ে একটু পোস্কার হয়, সেটা ও কি কম বিপ্লব হবে?
  • বিন্দুবাসিনী বেশ‍্যা | ১৩ অক্টোবর ২০২৬ ০৬:০৪560204
  • ভুলে যাবার আগে লিখে রাখি। ভাইটুরা যারা ভালোমন্দ সব বলছো, নিজেদের বৃত্তের বাইরে বেরোতেই পারলে না?
    এতটা আন্ডারএস্টিমেট করলে বিন্দুবেশ‍্যাকে?
    বাই দ‍্য ওয়ে এই নামটা আমার পছন্দ হয়েছে। নামের পাশে প্রোফেশন লিখে রাখলে একটা গ্রাম্ভারী ব‍্যাপার আসে।
    হ‍্যাঁ, যেটা বলছিলাম, আমার প্রোফেশন নিয়ে তোমাদের এত সমস‍্যা কেন? জান্তুম তোমরা লিবেড়াল। ওভার এস্টিমেট করেছি এখন বুঝলাম। মানে তোমরা হচ্ছো থিয়োরেটিকাল লিবেড়াল। আমি আবার প্র‍্যাকটিকাল সেন্সে ঐ। বুঝতেই পারছো আমার প্রোফেশনে পুরোটাই প্র‍্যাকটিকাল। যেমন ধরো — ডাক্তারি, কলের মিস্ত্রির কাজ, বেশ‍্যাবৃত্তি, রান্না, ইত্যাদি সব প্র‍্যাকটিকাস কাজের প্রোফেশন। কেউ কারো থেকে কম নয়। সবার সমান সম্মান। তাই না?
    কিন্তু ভাইটু এতো গেল তোমাদের ঘাড়ে পাউডার মেখে থিয়োরেটিকাল কপচানি। কার্যকালে পুউরো পাল্টি কেস। যেটারে বাংলায় বলে ডবল স্ট‍্যানডার্ড।
    বেশ‍্যা নামটা এত কিউট, তবু ঐ নামে ডাকতেও কুঁকড়ে যাচ্ছো ভাইটু? এরকম লিবেড়াল হলে বিপ্লব তো হবে না। কোনও রকমের বিপ্লবই হবে না।
    আমাকে বেশ‍্যা বলেই ডেকো, পারমিশন দিয়ে দিলাম। এটা আর সমস্ত প্রোফেশনের সমান মনে করবার মতো মনুষ্যত্ব যদি থাকে। কিন্তু আরেকবার রিকোয়েস্ট করে যাচ্ছি ঐ পাথওয়েটা পাবলিক করে দেবার জন‍্য।
    এত মহতি গুরুদায়িত্ব তোমরা কাঁধে নিয়েছো, সমাজ বদলাবে, সব ক্লেদ সাফ করে বিপ্লব করে নতুন যুগ আনবে। তা এত ভয় পেলে চলবে? লুকিয়ে কেন ভাইটু? সামনে এসো সাহস করে।
  • বিন্দুবাসিনী বেশ‍্যা | ১৩ অক্টোবর ২০২৬ ০৫:৪২560203
  • শুনুন ভাইটুরা।
    আমার জানতে বাকি নেই বাঙালি সমাজকে। বিশেষ করে ভাইটুদেরকে। তবে ঐ আরকি, নিজের জন‍্য আমি একাই একশো। বাবু ধরে নাগরিকত্ব পাবার ক্ষমতা আছে আপনার? নেই তো! এ জিনিস বিন্দুবাসিনী বেশ‍্যা ছাড়া দুনিয়াতে আর কারও নাই।
    ঘাড়ে পাউডার লাগিয়ে ড্রইংরুমে বসে নেটবিপ্লব করা আর বাবু ধরে নাগরিকত্ব পাবার মধ‍্যে এতটাই তফাৎ যে মাপতে গেলে সুতো বেরিয়ে যাবে, পাউডারের কৌটোও ফাঁকা হয়ে যাবে। ঐ গোটা দলের মোকাবিলা করতে আমি একাই কাফি।
    ওরে ভাইটু একটু নেট টেট ঘাঁটো। শুধু বেশ‍্যার পেছনে পড়ে থাকলেই হবে? জেনে নাও বেশ‍্যাবৃত্তি করিয়া নাগরিকত্ব লাভের উপায়। তারপরে এখানে শেয়ার করো। জেনে লাভবতী বেশ‍্যা হই। আর যদি না জানো, সেটাও বলো। আলাদা টই খুলে ডিটেলস এ ক্লাস নেবো। কেমন ভাইটু?
    এই নতুন পদ্ধতিতে নাগরিকত্বের ব‍্যাপারটাই ডিটেলে লেখো আগে। পড়ে ঋদ্ধ হই। বেশ‍্যাবৃত্তি নিয়ে আমার খুঁতখুঁতুনি নেই। এটা আমার প্রোফেশন। তোমার সমস‍্যা আছে নাকি ভাইটু? আমি আশ্চর্য হয়েছি এটা জেনে যে, এই প্রোফেশনের মাধ্যমে সুইস নাগরিক হবার পাথওয়েটা কেমনে পেরেছো তুমি জানতে? এতো সকলে জান্তি পারে না।
    ও আমার লিবেড়াল ভাইটু, বেশ‍্যা বলে কি দুটো কথা বলতে নেই? আহা হা রাগ কেন? শুধু ঐ গোপন পথটা কেমনে জানলে, সেইটে বলো না প্লিজ।
  • বিন্দুবাসিনী বেশ‍্যা | ১৩ অক্টোবর ২০২৬ ০৫:২৫560202
  • উরিবাবা এতো দেখছি আদালত বসে গেছে।
    কী কী নিদান দেওয়া হলো শুনি?
    চালিয়ে যান ভাইটু।
    বিপ্লব কতদূরে?
    সিজেপি সঙ্গে নিলো?
    ভাইটুদেরকে সঙ্গে নিলে তো আন্দোলন গুবলেট হবে মনে হচ্ছে। মানসিকতা তো সিজেপির মতো না। ওদের আন্দোলন ভণ্ডুল করতে এত চেষ্টা?
  • @lcm | ১৩ অক্টোবর ২০২৬ ০৫:১১560201
  • আরে আইপি-টাইপি ছাড়ুন, গুরুকে তাহলে ফেবুর মতো ফোরাম বানিয়ে দিন যেখানে বিভিন্ন গরূপে বিভিন্ন মডারেটর থাকবে। কোনোটায় চাড্ডিরা বাসা বাঁধবে, কোনোটায় চাড্ডি দেখলেই কাঁচা খিস্তি মারব। এখানকার ব্যবস্থায় মডারেশন তো আপনাদের হাতে, ফলে একটাই ফোরাম, সেখানেই চাড্ডি, সেখানেই খিস্তি। এবার চাড্ডি চেনা লোক বলে তার পোস্ট মোছা হয়না, তাকে খিস্তি মারলে পোস্ট মোছা হয়। ফলে বাকস্বাধীনতা কার খর্ব হল সেটাও ভেবে দেখবেন। তবে পোস্ট মোছার তোয়াক্কা করিনা, ডটচাড্ডি ইঁট ছুড়লে পাটকেল খাবে। সিম্পুল।
  • বেগড়বাঁই | ১৩ অক্টোবর ২০২৬ ০৫:০৫560200
  • শুধু তাই নয়, কোনটা বেগড়বাঁই, সেটাও তো ঠিক করতে হবে | কড়কানিটাই বা কে দেবে?
    কিসের বেসিসে?
    সুতরাং এসব জিনিস যে যার নিজেরা ম্যানেজ করুন গিয়ে, তবে ভবিষ্যতে মহিলা আলবাল লিখলে তাঁকেও মনে করিয়ে দেওয়া যে এই ধরণের ব্যক্তিকেন্দ্রিক কুৎসা না করতে, এর বেশী আর কিই বা করা যেতে পারে?
  • বেগড়বাঁই করলে কড়কানি | ১৩ অক্টোবর ২০২৬ ০৪:৪৭560199
  • বেগড়বাঁই করলে কড়কানি - সেখানে আবার চেনা লোকের পিঠ চুলকানি। একজন বললে ক্ষমাসুন্দর দৃষ্টিপাত, অন্যজনে বললে চোখরাঙানি।
  • @একক | ১৩ অক্টোবর ২০২৬ ০৪:২৪560198
  • @ এককঃ দেখুন, ঐ বেনামী অ্যাকাউন্ট থেকে বিন্দুবাসিনীকে নাগরিকত্ব সংক্রান্ত যে খোঁচাটা দেওয়া হয়েছে, সেটা নি:সন্দেহে ন্যক্কারজনক।

    আপনি লিখেছেন "যতই রাগ থাক, কাল বইমেলায় যো-দির মুখোমুখি পড়ে গেলে নিজেই লজ্জা পাবেন। "
    আপনার যো-দি নিজে কিন্তু অন্যকে মা তুলে "...র ছেলে" বলে যৌনগন্ধী খিস্তি করেছেন। নির্দ্বিধায় লোকজনকে ধর্ষক শুধু নয়, সম্ভাব্য শিশুধর্ষক পর্যন্ত বলেছেন, যেটা ওঁকে করা ইঙ্গিতের চেয়ে অনেক বেশি কদর্য। এলেবেলের ব্যাপারে বলেছিলেন ওঁর ছাত্রদের হাতে মার খাওয়া উচিত। শেষেরটা তো হিংসায় উস্কানি। স্ক্রীনশট-টট নেই, কিন্তু ভাটিয়ালি যাঁরা ফলো করেন, তাঁদের মনে থাকার কথা। ব্যক্তি-আক্রমণ, মিসোজিনিস্ট এবং যৌনগন্ধী গালাগালি বা ইঙ্গিত সবসময়ই আন-অ্যাকসেপ্টেবল, কিন্তু "যো-দি"র নিজের রেকর্ড এ ব্যাপারে যা, তাতে ওনার মুখোমুখি হলে কাউকে বাজে কমেন্ট করার জন্য লজ্জা পেতে হবে না বলেই মনে হয়।

    এরকম মন্তব্য, যা বিন্দু/ডটের উদ্দেশ্যে করা হয়েছে, এবং যা উনি অন্যের সম্পর্কে নিজেও করে থাকেন, একেবারেই অনভিপ্রেত।
  • লসাগুকে | ১৩ অক্টোবর ২০২৬ ০৩:৫৫560197
  • তাহলে ঐভাবেই পরের ২০ বছর চলুক, মাঝেমধ্যে কেউ বেগড়বাঁই করলে কড়কানি দিলেই চলবে'খন। তবে ভাটয়ালি আগে যা ছিল আর যা হয়েছে আজকাল চেনা যায় না।
  • lcm | ১৩ অক্টোবর ২০২৬ ০৩:৫০560196
  • " ... এসব জিনিস মানুষ নিজে না বুঝে কন্ট্রোল করলে কোন কিছুই করা যাবে না ..."
     
    ইউজারদের গুড বিহেভিয়ার ... গুড উইল ... এর ওপর ভরসা করেই তো কুড়ি বছরের ওপর ভাটিয়ালি বা কমেন্ট সেকশন গুলো চলল ... সেই ভরসা ছাড়া ... প্রভু বলেছেন মানুষের ওপর ভরসা হারিও না ... হে প্রভু ...
  • @জিলিপি | ১৩ অক্টোবর ২০২৬ ০৩:১৩560195
  • "তার পার্সনাল জীবন নিয়ে নয়। সে পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি শুরু করলে আলাদা কথা।"
     
    না তাহলেও আলাদা নয়। যে কেউই ব‍্যক্তি আক্রমণ কুৎসা করলে তারে জানিয়ে দেওয়া যে কাজটা ভুলভাল হচ্ছে, আর তার সাথে এনগেজ না করলেই হল। ট্রলগুলো এনগেজমেন্ট না পেলে এমনিতেই ফুটে যাবে।
  • আইপি ডিসপ্লে ঘোড়ার ডিম | ১৩ অক্টোবর ২০২৬ ০৩:০৭560194
  • ঠিক। আই পি ডিসপ্লে করে খুব একটা কিছু হবার কথাও নয়। যারা ব‍্যক্তি আক্রমণ করবে, বেনামে করবে, তারা VPN দিয়ে আই পি মাস্কও করবে। OAUTH দিয়ে একটা লগইন করার ব্যবস্থা আছে অবশ্য তাতে কিছুটা কাজ হতে পারে। তবে এসব জিনিস মানুষ নিজে না বুঝে কন্ট্রোল করলে কোন কিছুই করা যাবে না।
  • lcm | ১৩ অক্টোবর ২০২৬ ০৩:০৩560193
  • ঠিক, সম্পূর্ণ সমাধান আইপি ডিসপ্লে দিয়ে সম্ভব নয়।
    কিন্তু, তাহলে উপায় কী ?
  • আইপি ডিসপ্লে | ১৩ অক্টোবর ২০২৬ ০৩:০১560192
  • আইপি ডিসপ্লে করে ঠিক কি হবে? কেউ ন্যাকা সেজে গুজব ছড়িয়ে যাবে, কেউ বাজে ইঙ্গিত করবে। কোনোটার জন্যেই কি কাউকে ব্যান করতে পারবেন?
  • ব্যক্তি আক্রমণ | ১৩ অক্টোবর ২০২৬ ০২:৫৮560191
  • আজ্ঞে ব্যক্তি আক্রমণ ঐ মহিলাই বেশি করে থাকেন। পাটকেল মাঝে মাঝে খান তবে পুরোনো লোকেরা আছে খারাপ লাগাটুকু জানিয়ে মলম লাগানোর জন্যে।
  • lcm | ১৩ অক্টোবর ২০২৬ ০২:৫৬560190
  • আইপি ডিসপ্লে বোধহয় করা উচিত। মানছি তাতে করে পোস্ট ধরে ধরে কোনো রাজনৈতিক দল ব্যক্তিবিশেষকে টার্গেট করতে পারে। এবং মানছি যে আইপি দিয়ে আসল আইডেন্টিটি সব ট্র্যাক করা যায় না। তবু একদম কোনো কিছু ডিসপ্লে না করলে এরকম অভব্যতার সুযোগ আরও বাড়বে। মানুষের স্বভাব তো পাল্টাবে না, বিশেষ করে বাজে স্বভাব।
  • জিলিপি | ১৩ অক্টোবর ২০২৬ ০২:১২560189
  • আমার কথা জানিনা আপনারা শুনবেন কিনা তাও বলছি। আমার সেভাবে কোনো স্টেক নেই তবুও বলি কারোর বক্তব্য বক্তব্য দিয়ে কাটুন। ব্যক্তি আক্রমণের পাঁকে নেমে নয়। তার পার্সনাল জীবন নিয়ে নয়। সে পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি শুরু করলে আলাদা কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত