এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১২ অক্টোবর ২০২৬ ১৩:২৮560158
  • রবাহুতো
    ভাই তোমার খারাপ লাগার কারণ দুটো জায়গাকে গুলিয়ে ফেলেছ।
     
    আমি বিন্দুর বক্তব্যের সমর্থক নই, কিন্তু তার এখানে নিজের মত রাখার অধিকারের সমর্থক।
     
    এখানে কেউ মন্তব্য করেছেন যে বিন্দু আগে আমার এবং ঈপ্সিতার সংগে তিক্ততায় জড়িয়েছেন। সত্যি কথা। 
    প্রশ্নঃ তাতে কি ওর এখানে নিজের ইচ্ছেমত লেখার অধিকার শেষ হয়ে যায়? এই স্ট্যান্ড কি আদৌ গুরুর ঘোষিত ইথোর সঙ্গে খাপ খায়?
    ২ হ্যাঁ, গুরুর পাতাতেই আমার বিন্দুর সংগে প্রায় সাত আট বছর আগে তিক্ততা হয়েছিল। তখন থেকেই আমি ওনার সংগে এনগেজ করি না এবং ওনার নাম্বার ব্লক করে দিয়েছি। আজও সেই অবস্থানে আছি।
     
    ওনার বক্তব্যের সংগে সহমত পোষণ করি না, তাই এনগেজ করি না। কিন্তু একই সংগে ওর এখানে অন্য মতামত রাখার অধিকারকে ডিফেন্ড করব, এবং 'বাবু ধরা' গোছের মন্তব্যের প্রতিবাদ করব--কারণ আমি সেকুলার এবং লিবার‍্যাল। 
     
    ধরে নিলাম, বিন্দু বিজেপি সমর্থক--যদিও উনি খোলাখুলি বলেছেন যে আদৌ তা নন,-- তাহলে কি উনি এখানে লিখতে পারবেন না?
    গুরু কী বলছে যে এখানে বিজেপির সমর্থনে লেখা প্রতিবন্ধিত?
    আমি আর একবার দেখলাম গুরুর মিশন এবং ভিশন স্টেটমেন্ট গোছের কিছু বক্তব্য। তাতে ধর্মীয় উস্কানি এবং মেরুকরণের বিরুদ্ধে সতর্কতা আছে। অবশ্যই ওরকম পোস্ট ডিলিট করা উচিত এবং হয়। 
     
    ২ কিন্তু এইধরণের ব্যক্তি আক্রমণ" সুইস পাসপোর্ট পেতে বাবু ধরা ? এটা জেন্ডার কেন্দ্রিক নোংরামি। বিন্দু এখানে জানিয়েছেন যে তাঁর সঙ্গীকে উনি 'বাবু' নামে ডাকেন। তার মানে বাবুধরা? এর প্রতিবাদ করব না?
    ভেবে দেখুন, দিল্লির রাস্তায় কেরালায় ফ্যাশিস্তরা মেয়েদের কীরকম অশালীন ভাষায় আক্রমণ করছে! আমরা ওদেরই 'বাগভঙ্গী' ধার নিয়ে একজন মহিলাকে আক্রমণ করব? 
     
    ফ্যাশিজম শুধু পার্টি নয়, এটি একটি দর্শন ও মানসিকতা। আমার প্রতিবাদ সেখানেই। 
  • ইকিরে | ১২ অক্টোবর ২০২৬ ১৩:১০560157
  • আজ সকাল থেকেই মরাকান্না জুড়লো কেন রে ভাই...
  • Deep state | ১২ অক্টোবর ২০২৬ ১২:৩৯560156
  • এবার পুজোয় কাকাবাবুর নোতুন এডভেঞ্চার ডিপস্টেট। আচ্ছা এই ভিডিও দেখার সময় কেউ হাসবেন না। মনে রাখবেন একজন ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই ভিডিওয় বক্তব্য রাখছেন। শুনুন ব্রিগেডিয়ার কাকুর বক্তব্য।
  • ভাতিজা | ১২ অক্টোবর ২০২৬ ১২:১৬560155
  • মেড়েছে !!! চাচী সব পোস্টের স্ক্রিনশট সাঁটছে কেনে. দেখো চাচী - তুমি এদ্দিন ধরে এত লোকের পেছনে লেগেছো এখন জনগণ চান্স পেলেই তোমায় একটু চেটে দিয়ে যায়. ওই জন্যি বলি খামোখা লোকের পেছনে লেগো না.
  • বিন্দুবাসিনী | ১২ অক্টোবর ২০২৬ ১১:৪৯560154
  •  
    ভাইটু একবারটি আয়না দেখো।
    গুজব?
  • Dot | ১২ অক্টোবর ২০২৬ ০৯:২৪560153
  • একজন মহিয়সী ভদ্রমহিলা (যিনি প্রতিদিনই নিজেকে একজন বিদেশী এবং একটি বিশেষ ইউরোপীয় দেশের নাগরিক হিসাবে প্রচার করেন ) গতকাল ধ্রুব রাঠীকে জার্মান নাগরিক বলে বলেন যে বিদেশী নাগরিকদের ভারতে রাজনীতি নাকি নিষিদ্ধ অথচ তিনি নিজে ভারতের রাজনীতি নিয়ে গুরুতে কথা বলতে না পারলে তার পেটের ভাত হজম হয়না এবং রাতের ঘুম আসেনা !!! সত্য সেলুকাস !
  • :|: | ১২ অক্টোবর ২০২৬ ০৮:৩১560152
  • অ! সেকেন থটে ইটি বিদেশী পাসপোর্টের আলুচানা না। ইহার মর্মার্থ বাঙ্গালীরা ব্যবসা পারতোনা মাড়োয়ারি বিহারীরা করে দেখিয়েছে। কদিন আগে কিছু কাড়িয়াকোত্তা এই লাইনে বলছিলো বটে।
  • :|: | ১২ অক্টোবর ২০২৬ ০৮:১৬560151
  • ছটা ছয়ের এই ঘটনায় কার বিদেশী পাসপোর্ট ছিলো?
  • বিন্দুবাসিনী | ১২ অক্টোবর ২০২৬ ০৬:০৬560150
  • আজ সন্ধ্যায় আমার এক বন্ধু ফোন করেছিল কোলকাতা থেকে।
    ওদের পাড়ায় মানে বিজয়গড় এলাকার ঘটনা। বছরখানেক আগে এক বিহারী লোক ওপাড়ায় একটা গলিতে দোকানঘর কেনে। দোকানটা বাড়ির একতলায়। তিনতলা বাড়ি। ন লাখ টাকা দিয়ে ছোট্ট একখানা মুদির দোকান। বাড়ির মালিকের ঐ দোকান আগে ছিল, একদম চলছিলে না ভালো। মালিক ঐ বাড়িতেই থাকে, কী সমস্ত ধারদেনা ছিল লাখ চারেক মতো, সেইটে মেটাতে ঐ বিহারীকে ন লাখে দোকান বেচেছে। বিহারী লোকটি বৌবাচ্চা নিয়ে ঐ ঘরটাতেই এক কোণে কোনওমতে থাকত, তবে দেকান খোলা রাখত ভোর ছটা থেকে রাত দুটো আড়াইটে পর্যন্ত।
    সেও ধার দেনা করে এই ব‍্যবসাটা শুরু করেছে।
    ক্রমে ঐ দোকানের পপুলারিটি এমন বেড়ে গেল, সকলেই ঐ দোকান থেকে জিনিস কেনে। বড়ো রাস্তায় যায়ই না। তার ওপরে দোকান বহুক্ষণ খোলা থাকে। কমাসের মধ‍্যেই দোকানের হাল বদলে গেল, আরও হরেকরকম নতুন নতুন জিনিস দোকানি রাখতে শুরু করল।আরও কমাস পরে কাছেই একটা ঘর ভাড়া করে সেখানে সংসারটা সরিয়ে ফেলেছে।
    এইসব দেখে বাড়ির মালিক হিংসেয় জ্বলছে, ও ঐ দোকানে ফেরত চায়। কিন্তু দোকান তো বিক্রি কপা হয়ে গেছে। বিহারীকে তাড়াতে পারছে না। তখন বিহারীকে প্রত‍্যেক দিন ঝামেলা করতে আরম্ভ করে দিল, যাতে লেকটা উত‍্যক্ত হয়ে চলে যায়।
    তাতেও ফল হয়নি, শেষে তেড়েমেরে ডান্ডা বিহারীর মাথা ফাটিয়ে ঠান্ডা করে দিতে চাচ্ছিলো, কিন্তু মেরে ফাটানোয় পুলিশ এসেছে, এফাইআর হয়েছে।
    আগে যখন ঐ প্রাক্তন মালিকের দোকান ছিল, সারাদুপুর দোকান বন্ধ থাকত, মালিকের ব‍্যবহারও ভালো ছিলো না।
    তো এই হচ্ছে ঘটনা।
  • ক | ১২ অক্টোবর ২০২৬ ০৩:০৪560149
  • রঞ্জনদা, সবই তো বুঝলাম, হিন্দি বলয়, ভাজপার জোর, এমারজেন্সি পরিস্থিতি সবই জানি। এসব নিয়ে কম লিখিনি, ছড়িয়ে আছে পেছনের পাতায়। কিন্তু তার পরেও গুডি গুডি গুখোর আর ফেক পোগোতিশীলদের গুখোর বলতে হবে, সেটাও মনে করি।
  • র২হ | ১২ অক্টোবর ২০২৬ ০০:৪১560148
  • হুঁ, নিয়ন্ত্রক না কিন্তু প্রতীক। নকল বুঁদির গড়- সেও প্রতীক। পতাকা, নিশান, প্রতীক - এসবকে জীবন পণ করে রক্ষা করতে হয়- চরমতম দু:সময়ে এসবকে ট্রিভিয়ালাইজ করা ভালো না।
     
    একদন তখাকথিত ভূয়োদর্শী লেফ্ট লিবারাল যখন এই সময়ে এমন বিতর্কে চায়ের কেটলি নিয়ে হাজির হন যেটা একেবারেই ফ‍্যাসিবাদী নির্ধারিত, তখন ভয়াবহ বিরক্তি জাগে।
  • X | ১২ অক্টোবর ২০২৬ ০০:৩৯560147
  • তা বলে পেরণয় রায় এর এই চ‍্যানেলটাও থাকুক - dekoder
  • X | ১২ অক্টোবর ২০২৬ ০০:২৩560145
  • @r2h আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা সত্যিই বহুদিনই কিছু নিয়ন্ত্রণ করে না - কিন্তু দিনের শেষে নকল বুঁদির গড়ের মতোই সিম্বলিক ছিলো - সে জন‍্যই না আরেসেস এর এতো মাথা ব‍্যথা ছিলো বাংলা আর কেরল নিয়ে- সে জন‍্যই না ২৮৭ কোটি টাকা খরচ ২৯৪ সিট এর জন‍্য - অলিপাব ভিডিও - মোগলিজি না থাকলে বাংলাদেশ চিকেন নেক কেটে নিতো - এই সব - আরো কতকিছু। কেরালা ফাইলস, বেঙ্গল ফাইলস ইত্যাদি।
     
    তবে লোকজনকে বোঝানোর চেষ্টা আর করিনা - আমার কিছু বন্ধু আছে/ ছিল - দেশের ইকনমিক গ্রোথ বা পেট্রল প্রাইস/ ইথানল এসব বিষয় তুললেই বলতো - আশি কোটি লোককে রেশন দিলে আর চাকরি দেবে কি করে? তো কথা বলাই কঠিন- আর এরাই সোশাল মিডিয়ায় সো কল্ড মেজরিটি। খ‍্যার্
  • Ranjan | ১২ অক্টোবর ২০২৬ ০০:১৮560144
  • Bagķ
    করেছেন কি মশাই?
    দারুণ collection..
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ অক্টোবর ২০২৬ ২৩:৫৭560143
  • সাধারণত নতুন প্রচ্ছদ আপলোড করা হ্য়। একটি বইয়ের জন্য সেটি করা হয়নি। আপনি কি নির্দিষ্ট কোনো বইয়ের নতুন প্রচ্ছদ খুঁজছেন?
  • ইউজার | ১১ অক্টোবর ২০২৬ ২৩:২৫560142
  • আচ্ছা,আমার ধারণা ছিল প্রকাশনা পাতায় গুরু থেকে প্রকাশিত সব বইয়ের সব প্রচ্ছদ থাকবে,কিন্তু এখন মনে হচ্ছে এক বই একাধিক সংস্করণে প্রচ্ছদ বদলালে নতুন প্রচ্ছদ আর আপলোড হয় না। ঠিক বুঝেছি? এটা পাল্টানোর কোনো উপায় আছে, যাতে সব প্রচ্ছদ ডকুমেন্টেড থাকে?
  • @#/,. | ১১ অক্টোবর ২০২৬ ২৩:২১560141
  • তসলিমা নাসরিন যন্তর মন্তর নিয়ে একেবারেই চুপচাপ l বরঞ্চ গতকাল মহালয়ার উপলক্ষে শাসকদলের সভায় গিয়ে সেলিব্রেট করেছেন l গাজার জেনোসাইড আর আজকের ভারতে গণতন্ত্রের জন্যে জেন জি আন্দোলন এই দুটো নিয়েই তিনি চুপচাপ l সিলেক্টিভ ফেমিনিস্ট এই ভদ্রমহিলা আসলে একজন ইসলামোফোবিক যার আসলে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে কোনো মাথাব্যথা নেই l গুরুচন্ডালীর আসল ফেমিনিস্টদের অনুরোধ করছি, এই ভদ্রমহিলার অস্তিত্ব মন থেকে মুছে ফেলুন l ওকে পুরোপুরি অপ্রাসঙ্গিক করে ফেলা প্রয়োজন l
  • ওদিকে | ১১ অক্টোবর ২০২৬ ২২:৫০560140
  • হিন্দমোটরের শ্রীরাম গ্র্যান্ড সিটির সামনে পুজো উপলক্ষে বেশ কিছু পোস্টার সাঁটিয়েছে একটি বিরিয়ানির দোকান। তাতে দুর্গার পাশে রয়েছে চিকেন বিরিয়ানির ছবি। পাশে লেখা ‘এ পুজোয় ভক্তিতে মা’। তা-ই নিয়ে রবিবার আপত্তি করেছেন স্থানীয় কয়েক জন। তাঁদের দাবি, এমন বিজ্ঞাপন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে। দুর্গার ছবির পাশে কেন আমিষ পদের ছবি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এক ‘প্রতিবাদী’ বলেন, ‘‘কার অনুমতি নিয়ে মা দুর্গার ছবি আর আমিষ খাবারের ছবি দেওয়া হয়েছে একই পোস্টারে? যে দিয়েছে তাকে ছাড়া হবে না।’’ লোক জমে। হইচই শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরপাড়া থানার পুলিশের কয়েক জন কর্মী। বলে হুশিয়ারীও দেওয়া হয়।
     
    এর মধ্যে ওই খবর পৌঁছে যায় বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। তিনি বলেন, ‘‘এ জিনিস বরদাস্ত করা যাবে না।’’ বিধায়কের ব্যাখ্যা, ‘‘এটা আমিষ বিতর্কের বিষয় না। কত সাহস হলে মা দুর্গার সঙ্গে বিরিয়ানির ছবি দেওয়া হয়!’’ তাঁর মত, এ ভাবে হিন্দুধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। পুলিশ গিয়ে ব্যবস্থা নিয়েছে।’’
     
    এর মধ্যে ওই বিরিয়ানি দোকানদারকে ডেকে সব পোস্টার খুলিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বিধায়ক জানিয়েছেন, এ রকম বিজ্ঞাপন দেখলে এর পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
  • %$& | ১১ অক্টোবর ২০২৬ ২২:২২560139
  • "আশ্বস্ত হোন বাকি ইন্ডিয়ায় ধ্রুব রাঠিকে নিয়ে কোন সমস্যা নেই।"
     
    Hi Ranjan, how r ya, old man? Here is an idea for you. SHUT THE FUCK UP!
  • বাগকে | ১১ অক্টোবর ২০২৬ ২২:২১560138
  • এক্স, রঞ্জনবাবু,

    গুরুতে প্রকাশিত এস-আই-আর সংক্রান্ত লেখাগুলি উপরে লাল রঙের এস-আই-আর লেখা বোতামে ক্লিক করলে পাবেন, অথবা এই লিঙ্কে। এবং, এগুলো বাংলায় লেখা।

    https://www.guruchandali.com/forum.php?forum=2&trending=SIR

    আর, অন্যান্য রাজ্যের/অঞ্চলের ডিটেইল্ড রিপোর্ট পাবেন সবর ইন্সটিটিউটের ওয়েবসাইটে। মণিপুর, দিল্লি, হায়দ্রাবাদ, উত্তরাখণ্ড ও মেঘালয়। পশ্চিমবঙ্গ তো বটেই।

    https://www.sabarinstitute.org/research-and-publications

     
  • র২হ | ১১ অক্টোবর ২০২৬ ২২:১৬560137
  • ময়ুখ বাংলা চাড্ডিকূলের বড় হনু। সে কে বা কী বলে তা না জেনে মন্তব্য করলে বক্তব্যের ওজন একটু কমে। ওদিকে বাংলা কিছুই নিয়ন্ত্রন করে না তবু বাংলা জয়ের জন্য বিজেপি বিপুল খরচ করলো, এসআইআর করলো। তা ভালো।
  • Ranjan Roy | ১১ অক্টোবর ২০২৬ ২২:১৪560136
  • এক্স
    রিপোর্টার্স কলেক্টিভের লিংকের জন্য বিশেষ ধন্যবাদ।
  • Ranjan Roy | ১১ অক্টোবর ২০২৬ ২২:১১560135
  • ক
    আমি বাংলা চ্যানেল দেখি না। আবাপ পড়ি না। দেখি না। কে ময়ুখ জানি না, জানতেও চাই না। এখানে কে কী বলছে তাতে গোটা ভারতের কিস্যু যায় আসে না।
    সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড রিসার্চ ইন্সটিটুটে আক্রমণ হচ্ছে --কোলকাতায় কেউ পথে নামে নি। প্রতিবাদ হয়েছে শুধু পুজোয় নিরিমিষ খাওয়ার নিদানের বিরুদ্ধে।
     
    আমি পড়ি একটাই কাগজ--ইন্ডিয়ান এক্সপ্রেস ইংরেজিটা। ইউ টিউবে দেখি সত্যহিন্দি, রবীশ কুমার অফিসিয়াল, ধ্রুব রাঠি, দি ওয়্যার, রেড মাইক ও আরো অনেকগুলো হিন্দি ও ইংরেজি। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দি।
     
    আশ্বস্ত হোন বাকি ইন্ডিয়ায় ধ্রুব রাঠিকে নিয়ে কোন সমস্যা নেই।
    আইটি সেল ভোঁতা, ওদের এতদিনের সফল অমিত মালবীয়কে বসিয়ে দিয়েছে।
    বাকি ভারতে ওদের ন্যারেটিভ চলছে না, নতুন কিছু দেবার নেই।
    যদি হিন্দি বলয় ঠিক থাকে তাহলে দেশের রাজনীতি ঠিক থাকবে এবং ভাইস ভার্সা।
     
    বাংলা এখন আর দেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না-- সে ডানে হোক বা বামে।
  • news | ১১ অক্টোবর ২০২৬ ২১:৪৭560134
  • ধ্রুব রাঠী ভিডিওতে পাসপোর্ট দেখানোর পর চাড্ডিরা বলে, ও জালি পাসপোর্ট। তো তারপর ধ্রুব রাঠী ইনস্টায় প্রথম পাতার ছবিও পোস্ট করে দেয়।
     
    ওদিকে অভিনেতা ইমরান খানকে ডিটেইন করা হয়েছিল। তিনি ভারতীয় নাগরিক নন বলে বিজেপি নেতা ডিপোর্ট করার ডাক দিয়েছে।
     
    'Deport him immediately': BJP's Kirit Somaiya writes to Mumbai police over Imran Khan, flags actor's citizenship Khan was among the protesters detained by the police at August Kranti Maidan in Mumbai on Saturday.
     
  • X | ১১ অক্টোবর ২০২৬ ২১:৪৫560133
  • রঞ্জন'দা - the Wire তো আছেই- এস আই আর নিয়ে গ্রাউন্ড লেভেলে সবথেকে ডিটেইল্ড ইনভেস্টিগেটিভ রিপোর্টাজ সম্ভবত রিপোর্টার্স কালেকটিভ এর - গত ছমাসে প্রচুর রিপোর্ট এরা করেছে, স‍্যাম্পল - https://www.reporters-collective.in/trc/voter-registration-in-wb-as-it-deemed-fit
     
    তবে ম‍্যাক্সিমাম মধ‍্যবিত্ত চারপাশে গুষ্টি সুখে দেদার পুজো ছাড়া ভাবছে না কিছু- এবং হয়তো ককরোচদের দমনে খুশি।
  • ক | ১১ অক্টোবর ২০২৬ ২১:১৪560132
  • ভারতীয় না হলে কী করা যায় না সেটা ধ্রুব রাঠী জানে না, ক্লাউন ময়ূখ আর তার গু চাটারা জানে, এটা বিশ্বাস করেন ? টাইট দেওয়ার জন্য তাকে ধরা হয়েছে, আন্দোলন কন্ট্রোল করার জন্য তাকে ধরা হয়েছে এবং তারপর গপ্প বানানো হয়েছে। এখন চলছে, ওরই তো দোষ, ও কেন এতদিন জানায়নি যে ও ভারতেরই নাগরিক। মিথ্যে ছড়ানোর পরে এখন গুটোন চলছে।
  • তরমুজ | ১১ অক্টোবর ২০২৬ ২১:০৪560131
  • ডাব আমি বাস্তবে .... দিয়ে ফাটাই
     
  • ক | ১১ অক্টোবর ২০২৬ ২১:০৩560130
  • এবং ধ্রুব রাঠীকে vilify করাটা একটা প্যাটার্ন হয়ে উঠছে। দিল্লীতে, ইভিল পার্টির বিরোধী ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের মারধর হচ্ছে, পুলিশ ও গুণ্ডা দ্বারা। গতকাল হয়েছে, আজও হয়েছে। মিডিয়া কিনে নেওয়ার পরেও এইসব কমবয়সীরা কথা বলে গেছে, রাস্তায় নেমে গেছে, সেসব তো রেজিমের সহ্য হবে না। ফলে বিভিন্ন ভাবে ডাণ্ডা মারা। অতএব, ঐসব 'ভুল' হয়ে গেছে, আপনার ভুল ধারণা।
  • ক | ১১ অক্টোবর ২০২৬ ২০:৪৮560129
  • মাইরি, রঞ্জনদা, আপনি বোঝেন অনেককিছু কিন্তু আইটি সেলের খেলা বোঝেন না। যারা তার গুডি গুডি সাপোর্টার তাদের কায়দাও বোঝেন না। ফলে তারা করে খাচ্ছে। আইটি সেল যে খেলাটা খেলছে, কালই খেলেছে, সেটা শুরু করা হয়েছে অনেক ওপর থেকে, রাঠীর গ্রেপ্তারের পক্ষে ন্যারেটিভ তৈরীর জন্য। বাংলায়, ঐ ক্লাউন ময়ুখ জার্মান নাগরিক ব্যাপারটা ছড়িয়েছে, অন্য জায়গায় অন্যরা। এগুলো নিতান্ত 'ভুল' বলে মনে করেন নাকি, এখনো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত