এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিন্দুবাসিনী | ০১ অক্টোবর ২০২৬ ২০:২৯559794
  • bile এবং veal আলাদা জিনিস।
    প্রথমটা পিত্ত, পরেরটা বাছুরের মাংস।
  • তরমুজ | ০১ অক্টোবর ২০২৬ ১৯:৫৮559793
  • আচ্ছা, আপনি কি বাইলের কথা বলছেন? না বাইল খাইনি।
  • kk | ০১ অক্টোবর ২০২৬ ১৯:৪৪559792
  • ইয়ে,"বাছুরের ভিল" কথাটা 'মুরগির চিকেন'এর মত হয়ে গেলো না?
  • তরমুজ | ০১ অক্টোবর ২০২৬ ১৯:৩৯559791
  • //আচ্ছা আপনার বাছুরের ভীল খাবার অভিজ্ঞতা আছে ? বিফ কি এখন একবারেই কেউ খেতে চাইছেনা ?//
     
    বাছুরের ভিল কী হয় জানি না। আমি মূলত ভুনা, আর কাবাব খাই। .... আর যারা বিফ খায় তারা তো বিফ খাচ্ছে। কিন্তু গ্রামীণ পরিবারে গোপালনের অর্থনীতিটা একটু আলাদা। গোপালন গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে সাইড বিজনেস। মনে করুন একজন লোকের পাঁচ বিঘা জমি আছে। পাঁচ বিঘা জমিতে যে ধান উৎপাদন হয় সেই ধানের খড় দিয়ে সারা বছর দুটি গরু প্রতিপালন করা যায়। কিন্তু দুধ উৎপাদন হতে গেলে প্রতি বছর তো গরু বাচ্চা দেবে। সেই অতিরিক্ত গরুগুলিকে প্রতিপালন করতে গেলে বাজার থেকে খাবার কিনতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেই খাবারের দাম ও অন্য আনুসঙ্গিক খরচ বেড়ে গেছে। কিন্তু কৃষক নিজে গোখাদ্য বিক্রি করতে গেলে দাম পাচ্ছে না। কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। মাঝখান থেকে বিজেপির ফোঁড়ে ও তোলাবাজরা কামাচ্ছে। .... এছাড়া মোদি গত বারো বছর ধরে যেভাবে দেশের অর্থব্যবস্থার বারোটা বাজিয়েছে, তার ফলে যে সর্বাঙ্গিণ মূল্যবৃদ্ধি ও মূদ্রাস্ফীতি হয়েছে। সেই জায়গায় কৃষকরা উপযুক্ত লাভ রেখে বিক্রি করলে আমার আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। কারন মোদি যে সুযোগগুলো কর্পোরেটকে দেয়। সেই সুযোগ কৃষকদের তো দেয় না। কিন্তু খাদ্য বেচে থাকার প্রথম শর্ত। এছাড়া ট্রাম্প মোদিকে বলেছিল আমেরিকা থেকে ভারতে কৃষিজ পণ্য ইমপোর্ট করার জন্য। সেজন্য ইচ্ছাকৃতভাবে দেশের কৃষিব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনাও হতে পারে। .... মোটের উপর, আমার আপনার বেচে থাকার দাম কৃষকরা দিচ্ছে। আমি আপনিও দিচ্ছি না আর সরকারও দিচ্ছে না।
  • তরমুজ | ০১ অক্টোবর ২০২৬ ১৯:১৫559790
  • //দুধেল গাই কমদামে বেচবে কেন ? লোকে কি আজকাল দুধও খেতে চায়না ?//
     
    দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে গরু পালন করা খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে। কিন্তু বেশি দামে দুধ বিক্রি করতে গেলে কৃষকরা দাম পাচ্ছে না।
  • Manali Moulik | ০১ অক্টোবর ২০২৬ ১৮:১০559789
  • //একদম ঠিক ধরেছেন।//
     
     
    তাহলে আমার কনফিউশনটা সঠিক। এ রিকভার করা যায় কীকরে?
  • মানালিকে | ০১ অক্টোবর ২০২৬ ১৭:৫২559788
  • 'আচ্ছা, আমি কি যুগের তুলনায় একটু জোলোজোলো হয়ে যাচ্ছি?'
     
    একদম ঠিক ধরেছেন।
  • Dhuttor | ০১ অক্টোবর ২০২৬ ১৭:৪৩559787
  • @ তরমুজ, অনেক কিছুই জানা গেলো l কিন্তু দুধেল গাই কমদামে বেচবে কেন ? লোকে কি আজকাল দুধও খেতে চায়না ? আচ্ছা আপনার বাছুরের ভীল খাবার অভিজ্ঞতা আছে ? বিফ কি এখন একবারেই কেউ খেতে চাইছেনা ?
  • Manali Moulik | ০১ অক্টোবর ২০২৬ ১৭:৪২559786
  • মানে চাড্ডি ও গোরুর আন্তঃসম্পর্ক প্রমাণ করতে হবে?
  • X | ০১ অক্টোবর ২০২৬ ১৭:২০559785
  • IR প্রসঙ্গে এই ভিডিও টা মনে পড়লো - বেশ চমৎকার
  • @মানালী | ০১ অক্টোবর ২০২৬ ১৫:৩১559784
  • "আই আরের ছাত্রী হওয়ার জন‍্য কি সর্বদা জিওপলিটিক্স নিয়ে হ‍্যাজাতে হবে? আবার সেসব নিয়ে বললেও বলেন পন্ডিতি বা নেমড্রপিং। বলুন কী কথা আর বার্তা শুনতে চান।"
     
    মনে করুন যদি আমি বলি "নিউটন, আইনস্টাইন, বোস"। তাহলে কি আমি ক্যালকুলাস ও কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে সম্পর্ক ব্যখ্যা করতে পারলাম? সেটা করতে হলে তাদের কাজ আমাকে ব্যখ্যা করতে হবে। সেটা নিয়ে তর্ক বিতর্ক, কাঁটা ছেড়া ..... এই আরকি। সেটাই বলা হয়েছে, যদি কিছু প্রমান করতে চান সেটাকে খুলে ব্যখ্যা করতে হবে। এবং সেটি বিষয়ের সাথে কিভাবে সম্পর্কযুক্ত ও কী প্রমান করে, সেটাও বলতে হবে।
  • তরমুজ | ০১ অক্টোবর ২০২৬ ১৫:১৯559783
  • দেশী গরুর দাম কম। দুধ কম হয় বলে। .... কোরবানির সময় দাম বেশি বেড়ে যায়। .... দেশী, ক্রস, জার্সি ও তার বিভিন্ন প্রজাতি অনুসারে বিভিন্ন রকম দাম হয়। .... কোরবানির সময় ছাড়া এক লক্ষের জার্সি গাই মানে খুব ভালো মানের গাই। .... এখন কিনতে গেলে অর্ধেকে পাবেন। .... গরু শুধু কিনলে হবে না। তাকে প্রতিপালন করার ব্যপার আছে। গরুর ব্যবসায় আসল কস্টিং আসে গরু প্রতিপালনের থেকে। তাছাড়া একবার গরু কিনলে সে তো প্রতিবছর বাচ্চা দিতে থাকবে। তাই আসল কস্টিং হয় গরু প্রতিপালনের কস্টিং। কিন্তু এখন যা পরিস্থিতি চলছে তাতে প্রায় 40% - 50% লস। তার জন্য অনেকে গরুর ব্যবসা ছেড়ে দিচ্ছে। তাই দাম কমছে।
  • Manali Moulik | ০১ অক্টোবর ২০২৬ ১৫:১৮559782
  • আই আরের ছাত্রী হওয়ার জন‍্য কি সর্বদা জিওপলিটিক্স নিয়ে হ‍্যাজাতে হবে? আবার সেসব নিয়ে বললেও বলেন পন্ডিতি বা নেমড্রপিং। বলুন কী কথা আর বার্তা শুনতে চান।
     
    @Dhuttor, না। মূল গল্পটা ছিলো যে বুধি বলে একটা বয়স্ক গোরুর স্লটার হাউসে চলে যাওয়া ও সেখান থেকে ফিরে আসার ঘটনা। সেই গোরুর ইমোশন ও যারা তাকে হারিয়ে ফেলেছিলো তাদের মানসিকতার একটা পর্ব।
     
    আচ্ছা, আমি কি যুগের তুলনায় একটু জোলোজোলো হয়ে যাচ্ছি?
  • Dhuttor | ০১ অক্টোবর ২০২৬ ১৪:১৭559781
  • @ তরমুজ, বাছুর সহ গাভী মাত্র পঁচিশ তিরিশ হাজার ! বলেন কি মশাই এতো জলের দাম l আমাদের এখানে কোরবানির গরু একদুই লক্ষ হামেশাই হয় l দেশের কি এতোই দুরবস্থা ! আচ্ছা আমার তো ধারণা ছিলো এদেশে সবাই বুড়ো অকেজো বেতো গরু মাংসের জন্যে বেচে l বাছুরের মাংসের খুব ভালো ভিল হয় শুনেছি অবিশ্যি খাবার সুযোগ হয়নি কখনো l. @ মানালী, গল্পটা পড়িনি বটে তবে নাম শুনেই মনে হচ্ছে যে গরু বাছুর বিফ কোরবানী হিন্দুমুসলিম গন্ধ থাকবে l গল্পটা ডিটেলসে বলুন প্লিজ !!!
  • @মানালী | ০১ অক্টোবর ২০২৬ ১৪:১৬559780
  • আপনি চাড্ডি বা চাড্ডি নন। সেটা তো রাজনীতি সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি বলবে। আপনি বলে থাকেন আপনি আই আর এর ছাত্রী। কিন্তু তার কোন প্রভাব আপনার কথা বা বার্তা থেকে তো বোঝা যায় না।
  • Manali Moulik | ০১ অক্টোবর ২০২৬ ১৪:০৯559779
  • কেউ বিভূতিভূষণের 'বুধির বাড়ি ফেরা' ছোটোগল্পটা পড়েছেন? আমি তো শেষ অংশটায় কাঁদতে বাধ‍্য হয়েছি। কেউ আবার চাড্ডি বলবেন না
  • তরমুজ | ০১ অক্টোবর ২০২৬ ১৪:০৬559778
  • রাহুল গান্ধি - আলোচনা
     
  • তরমুজ | ০১ অক্টোবর ২০২৬ ১৩:২৬559777
  • আমাদের গ্রামে দুদিন আগে একটা লোক একটা দুধ দেওয়া দেশী গরু সমেত একটা বকনা(মেয়ে) বাছুর বিক্রি করেছে মাত্র বারো হাজার টাকায়। বলছে 'বিজেপি আসার পর এবং গোহত্যা আইনের পর গরুর দাম পাওয়া যাচ্ছে না। তার উপর জিনিস পত্রের দাম বেড়েই চলছে। না পেরে বেচে দিলাম। এক বছর আগে হলে এই বাছুর সমেত গরুর দাম কম করে পঁচিশ থেকে তিরিশ হাজার হত। .... অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। কিন্তু কৃষক দাম পাচ্ছে না।'
  • বিন্দুবাসিনী | ০১ অক্টোবর ২০২৬ ০৭:০১559776
  • এখনই তো তাড়া। সময় কারো যে নাই। মৃত‍‍্যু একটা নিশ্চিত সত‍্য, অথচ অনিশ্চিত তার আসার টাইম। সেই টাইমের সঙ্গে পাল্লা দেওয়ার খেলা শুরু হয়ে গেল।
  • বিন্দুবাসিনী | ০১ অক্টোবর ২০২৬ ০৬:৫৮559775
  • প্লামকেকের জন‍্য সমস্ত কিছুই তিনমাসের বেশি সময় ধরে রামে চোবানো ছিলো। নইলে কেক কেমনে হবে? ঐ কেকও পড়ে রয়েছে ২০% এরও কম আমাদের পেটে গেছে।
    একটা বাগানবাড়ির সখ ছিল। হবে না।
  • kk | ০১ অক্টোবর ২০২৬ ০৬:৪৬559774
  • লাগুক না সময়। ধীরে সুস্থ্যে হোক। তাড়া আর কিসের? এখন তো সময়ও বেশি আপনার হাতে।
    আমি আবার আপনার উল্টো। মিষ্টি জিনিষ খুবই পছন্দ করি। খেতেও আর বানাতে তো বটেই। কিন্তু খাই খুবই কম। বানিয়ে একে তাকে দিয়ে দিই। প্লামকেকটা এখনই খেয়ে ফেলছেন? আমি ভাবলাম এখন থেকে ক্রিসমাসের জন্য বানিয়ে ব্র্যান্ডি বা রামে জরাবেন!
  • বিন্দুবাসিনী | ০১ অক্টোবর ২০২৬ ০৬:৩০559773
  • তিন চারদিন আগেই দুটো কেক বানিয়েছি। খেজুরের কেকটা তবু খাওয়া যাচ্ছে, প্লামকেকে মিষ্টি বেশি হয়েছে। ছবাক্স বাক্লাভা রয়েছে সদ‍্য গ্রীস থেকে আনা। কেকেদা মিষ্টি আমি ঘোর অপছন্দ করি, তবু রাঁধি সেই মিষ্টান্নই।
    সর্বক্ষণ ভাবছি পরবর্তী প্ল‍্যান কী কী হবে।
    ওদিকে চাকরি নামক একটা জিনিস কতগুলো বাজে নেশা ধরিয়ে দিয়েছিলো। অর্থহীনভাবে কাজ করার নেশা, অর্থের নেশা, টাইমকলের মতো রুটিন মাফিক চলার অভ্যাস, এবং নানান আতঙ্ক তো ছিলই। এই সমস্ত থেকে ডিটক্স করতে একটু সময় লাগবে। তবে এক ঝটকায় এগুলো থেকে বেরিয়ে না এলে জীবনের প্রায় সমস্ত মূল্যবান সময়টাই পরের ইচ্ছেয়, পরের গোলামি করে কেটে যেত। তারপরে মৃত‍‍‍্যুর জন‍্য ওয়েটিং পিরিয়ড। সেটি হতে দেব না।
  • kk | ০১ অক্টোবর ২০২৬ ০৬:১৫559772
  • বিন্দুবাসিনী,
    আপনার অবসর ও মুক্তবিহঙ্গ দশা'র জন্য অভিনন্দন। আমার নাম করে একটা মস্ত ব্ল্যাকফরেস্ট কেক খেয়ে নিন ও সেলিব্রেট করুন :-)
  • syandi | ০১ অক্টোবর ২০২৬ ০১:০৪559771
  • কিলিকেত আর কিলিকেত নেই, ডাংগুলিতে পর্যবসিত হয়েছে।
  • ব্রতীন | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২০559770
    • আজকে ভারতবর্ষ আর ওয়েস্ট ইন্ডিজ মধ্যে কী অসাধারণ খেলা হল। ভারতবর্ষ ৪০০+ চেজ করে দিল। গিল ২২৩ নটআউট। একটা ম্যাচে ৫ টা Century.... এসব কী হচ্ছে রে ভাই!!
  • b | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯559769
  • গান শুনুন বরং।
  • ধেৎ | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪559768
  • উফ্‌। দু আনার বক্তব্যের ওপর চোদ্দ আনার বারফট্টাই। এত গাদা কমপ্লেইন একটা মাথায় ধরে কি করে?
  • Manali Moulik | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪559767
  • নিজেকে জটিলতা থেকে সরিয়ে নেওয়া একটা সাধনা। ফিরে যেতে চাইছি নিজের মধ‍্যে। অথচ যেন একটা ম‍্যাগনেটের গায়ে লোহার টুকরোদের আটকে যাওয়ার মতো আশা, অ‍্যাম্বিশন, লোভ, প্রত‍্যাশা, ইচ্ছে, ক্ষোভ জড়িয়ে ধরছে। এসবের মধ‍্যে থেকে সেই 'আমি'টাকে কিছুতেই আলাদা করতে পারছি না। অথচ নিজে জানি না, এই 'নিজে' বলে কিছু আছে কিনা। বৌদ্ধ কনসেপ্টের উপর এই আবেগ, মন ও বুদ্ধি পৃথক করার চারটে ধারণা আছে, মহাযান, বজ্রযান, থেরীগাথা ও হীনযানের মধ‍্যে। Kalhu Rihnpoche এর একটা বই ডাউনলোড করেছিলাম, পড়া হয়ে ওঠেনি সবটা। কোনোদিন সরাসরি বিতর্কে যাই না কারো সঙ্গে, আচরণের সমতা বজায় রাখার চেষ্টা করি। তাও চূর্ণ হয়ে যখন নিজস্ব রূপটা ছড়িয়ে পড়ে, সেইসব কাঁচের টুকরোগুলোয় ঝলসে ওঠে নিজের রূপ। তার বর্ণ ও প্রতিফলন আমি চিনি না। নিজেকে আবিষ্কার করা হয়ে পড়ে অসম্ভব। মোমের মতো গলে যায় নিজস্ব আবহ....পারি না নিজেকে খুঁজে পেতে....
  • বিদঘুটে প্রশ্ন | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮559766
  • বাঙ্গালি কবে থেকে নামের আগে 'শ্রী' জুড়তে শুরু করল? এই শব্দের উৎপত্তির ইতিহাস কিছু জানা যায়?
  • Bratin Das | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫559765
  • ইয়েস ..
     
    স্পট অন wink
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত