এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @অরিন | ২৮ জুলাই ২০২৬ ১৩:১৩558261
  • অরিনের ৯.২০র সবজান্তা সৈকত এইটা লিখেছিল।
    লেখার তারিখ ৭ই জুন। এটা কি একবর্ণ বলে গণ্য হবে?
     
    তারপরে এইটা লিখেছিল
    লেখার তারিখ ১৫ই জুলাই। এটা অবিশ্যি শুদুই আরশোলা নয়।
  • কিন্তু | ২৮ জুলাই ২০২৬ ১২:৪৭558260
  • অরিনের ০৯:২০ পোস্টে 'সবজান্তা সৈকত' কে?
  • বিরোধীরা | ২৮ জুলাই ২০২৬ ১১:৪৪558259
  • আর যাই করুক, উনিজির সামনে থেকে টেলিপ্রম্পটার যেন সরিয়ে না নেয়, বাপের নামও বলতে পারবে না।
  • সযকার | ২৮ জুলাই ২০২৬ ১১:১৯558258
  • আর যাই করুক, দিপকেভাইকে নন এসি রুমে রাখার মত চরম নিষ্ঠুরতা যেন না করে।
  • সত্যেন্দু সান্যাল | ২৮ জুলাই ২০২৬ ০৯:৩৬558257
  • @ র২হ
     
    সম্পূর্ন মহাভারতের পূর্নাঙ্গ ইংরিজি অনুবাদ আছে বিবেক দেবরায় কৃত। এইটি ভাণ্ডারকর ওরিয়েন্টাল ইনস্টি-র প্রামান্য মহাভারত এর ভিত্তিতে। পেঙ্গুইন প্রকাশন,দশ খণ্ডে।
  • অরিন | ২৮ জুলাই ২০২৬ ০৯:২০558256
  • "মামলা তোলার সময় গরীব বড়লোক দেখা হবে। মিলিয়ে নেবেন। এই প্রোটেস্টে কিছু বড়লোক বাড়ির ছেলে, প্রভাবশালী অফিসারের বাচ্চা মার খেয়েচে। সেই সূত্রে কিছু কন্সটেবল সাস্পেন্ড হবে।"
     
    হবে হয়ত, আপনি যখন বলছেন, আপনি ব্যাপারটা জানেন বোধহয়। তবে শর্ত অনুযায়ী সরকারকে সকলের বিরুদ্ধে মামলা তুলতে হবে, একে তুলব, তাকে রাখব আর চলবে না, এখানে CJP জড়িত, বিরোধীরাও দেখছে ফায়দা আছে CJP কে support করার, সরকারের পুরনো চাল খাটবে বলে মনে হয় না। গরীব বড়লোক প্রভাবশালী কেস হলে কপিল সিব্বল publicly এক কোটি টাকা pledge করত না।

    "কিন্তু গরীব বা কম প্রভাবশালী বা সংখ্যালঘু স্টুডেন্টদের ধরে ধরে নতুন কেস দেবে। আগামী কদিনে, প্রোটেস্টারজেঞ্জিদের মধ্যে চিড় ধরানোর সমস্ত চেষ্টা চলবে।"
     
    এগুলোও হয়ত হতে পারে, তবে যদি হয় একদম আউটডেটেড অকেজো ফালতু strategy হবে। ঘটনা যা দেখা যাচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করে সরকার হার স্বীকার করেছে, মোদীর মাঝরাতে জেনজির সঙ্গে ভাব করার ব্যর্থ চেষ্টা এবং তারপর হাল ছেড়ে দেওয়া। আন্দোলন যারা করেছে, একটি অদ্ভুত জেনারেশন, এদের মতিগতি বোঝা দুষ্কর। কাজেই চেনা ছকে আন্দোলন দমন কতটা খাটবে তার আগাম পূর্বাভাস করা খুব সহজ নয় বলেই আমার মনে হয়। দেড় মাস আগেও অন্তত ১৬ই মে মাসে কেউ যদি বলত ককরোচ পার্টির দাপটে জুলাই মাসে ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিত্ব থেকে লাথি খাবে, বা, মোদীকে নিয়ে উত্তাল খিল্লি হবে, আমার মনে হয় না কেউ সে কথা বিশ্বাস করত। উদাহরণ, সবজান্তা সৈকত প্রায় রোজ মনে যা আসে লেখে, কোনদিন ককরোচ পার্টিকে নিয়ে একবর্ণ লিখতে দেখেছেন?
     
    কাজেই, আপাতত দেখতে থাকুন।
  • b | ২৮ জুলাই ২০২৬ ০৮:৩৩558255
  • @একক ০২:২২, একেবারেই
  • অরিন | ২৮ জুলাই ২০২৬ ০৫:২২558254
  • "এটাতে সিব্বাল আচে। সেটাই চিন্তার। কদিন বাদেই এদের ফান্ডিং সোর্স নিয়ে প্রোব বসে যাবে।"
     
    কপিল সিবালের বক্তব‍্য
     
     
    এটা নিয়ে সমস্যা কোথায়?
  • | ২৮ জুলাই ২০২৬ ০৩:৩৮558253
  • খ্যাল রাখবেন, রাষ্ট্র সারভিলিয়েন্স করছে, ছবি মিলিয়ে বার করছে কারা আন্দোলনে ছিল, তাদের ধাওয়া করবে। জানবেন, ইন্সটাতে মেয়েরা পোস্ট করা থেকে নিজেকে গুটিয়ে রাখত কারণ বাবাও ইন্সটাতে ও মেয়েকে 'ফলো' করে। মাথায় রাখবেন, এসব আরো বাড়বে। সামাজিক ও পারিবারিক বিধি নিষেধ নিয়ন্ত্রিত ছোটদের জীবন, এ দেশে, হঠাৎ তারা বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে অনেক কিছু, এর একটা রিয়াকশন আছে।
  • | ২৮ জুলাই ২০২৬ ০৩:২৯558252
  • আন্দোলন তো ভাঙার চেষ্টা হবেই। ভয় দেখিয়ে, মারধর করে, ষড় করে। উনীজীর কাল্ট ঘা খেয়েছে, সেটা ফেরানোর চেষ্টা তো এদের প্রথম কাজ। এত সহজে "বাবা" রা হেরে যাবে বাচ্চাদের কাছে ? এবং ঘরে ঘরে গৃহযুদ্ধ বাঁধবে, বাবা - মা - সন্তানদের মধ্যে। গত ক'দিনে বাঙালী পরিবারেই বাবা- মারা ছেলেমেয়েদের অর্ণবের প্রোগ্রামের ভিডিও হোয়াতে পাঠিয়েছে, সামনে কথা বললে পাত্তা পাবে না বলে হয়ত দূর থেকে মগজধোলাইয়ের জন্য। কী যেন একটা কথা ছিল, পরিবারই হল রাষ্ট্রব্যবস্থার সবথেকে ছোট ফ্যাসিস্ট ইউনিট, সে কথা একদম সত্যি হয়ে উঠবে। রাষ্ট্রব্যবস্থার "বাবা" চোট খেলে পরিবারের "বাবা" চুপ থাকে কী করে ? অন্শভক্তদের সঙ্গে কথা বলে লাভ নেই, এই যদি সত্যি হয়, যা রিয়েলি সত্যি, তাহলে সন্তানরা পরিবারের মধ্যে কথা বলবে কী করে ?

    কঠিন দিন। কঠিন দিন।
  • একক | ২৮ জুলাই ২০২৬ ০৩:০০558251
  • এটাতে সিব্বাল আচে। সেটাই চিন্তার। কদিন বাদেই এদের ফান্ডিং সোর্স নিয়ে প্রোব বসে যাবে।
  • একক | ২৮ জুলাই ২০২৬ ০২:২২558249
  • মামলা তোলার সময় গরীব বড়লোক দেখা হবে। মিলিয়ে নেবেন। এই প্রোটেস্টে কিছু বড়লোক বাড়ির ছেলে, প্রভাবশালী অফিসারের বাচ্চা মার খেয়েচে। সেই সূত্রে কিছু কন্সটেবল সাস্পেন্ড হবে।
     
    কিন্তু গরীব বা কম প্রভাবশালী বা সংখ্যালঘু স্টুডেন্টদের ধরে ধরে নতুন কেস দেবে। আগামী কদিনে, প্রোটেস্টার জেঞ্জিদের মধ্যে চিড় ধরানোর সমস্ত চেষ্টা চলবে।
  • তরমুজ | ২৮ জুলাই ২০২৬ ০১:৫৩558248
  • একটা সুন্দর গান শুনুন
     
  • মানালি | ২৮ জুলাই ২০২৬ ০১:৩৭558247
  • কিন্তু তার আগে গুরুর বিদগ্ধজনের ফিডব্য়াক চাই।
     
     
     
    এইফাঁকে বলে যাই, এসব বলে গন্ডমূর্খকে লজ্জা দেবেন না।
  • | ২৮ জুলাই ২০২৬ ০০:৩৮558245
  • আর পুরো মহাভারতের অনুবাদ নয়, কিন্তু শিবাজী বন্দ্যোপাধ্যায়ের লেখা আর শঙ্খ ব্যানার্জীত্র (?) ছবি নিয়ে গ্রাফিক নভেল বেরিয়েছিল। দুটো বই হয়েছিল মনে হয়, একটা ব্যাসদেবকেন্দ্রিক, আর একটা দ্রৌপদীকে নিয়ে।
  • syandi | ২৮ জুলাই ২০২৬ ০০:৩৮558244
  • মানালি, দ এবং কেকে আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ মতামত জানানোর জন্য। দ এবং কেকে-কে কৃতজ্ঞতা জানাই সময় বাঁচিয়ে দেওয়ার জন্য। তবে কেকের ২৮ জুলাই ২০২৬ ০০:০২ পোস্টের ছয় নম্বর সেন্টেন্সের সঙ্গে দৃঢ়চিত্তে তীব্র দ্বিমত পোষণ করি।
     
    ক-কেও আন্তরিক ধন্যবাদ।
  • | ২৮ জুলাই ২০২৬ ০০:২২558243
  • বিবেক দেবরায় - ইকোনমিস্ট, বিজেপি ঘেঁষা ছিলেন - মনে হয় পুরো মহাভারতই অনুবাদ করেছিলেন। Penguin Classics র ছাপা, ক'বছর আগে বেরিয়েছিল। রিভিউ দেখতে পার।
  • X | ২৮ জুলাই ২০২৬ ০০:২০558242
  • "AI companies are bulk-buying rare books, scanning them through high-speed machines that cut the spines off, and shredding the originals. A service called ISBNdb facilitates orders of up to a million books and keeps buyers anonymous. Pre-2022 books are premium because they're free of AI-generated text. A federal judge ruled the practice is fair use because eliminating the original means only one copy exists at a time. Anthropic hired the former head of Google Books partnerships to obtain "all the books in the world."

    My Take
    This got to me. A bookseller told 404 Media that rare books with almost no surviving copies are being fed into this pipeline. Books that survived wars, fires, and centuries of handling are being shredded so an AI can learn to write a better marketing email.
    ISBNdb's website literally says "'AI company destroys two million books' is not a headline that generates sympathy," and they still built an entire business around making it happen quietly. They offer NDAs as a feature. They coach clients to call it "digital preservation."

    I've covered AI companies scraping the internet, torrenting libraries, and stealing music. This is worse because it's irreversible. You can re-upload a website. You can reprint a bestseller. You can't replace the last three copies of an 18th-century botanical text once someone shreds them for training data. And the judge said it's legal. So it's going to accelerate.
    "We shred rare books and offer NDAs so nobody finds out" is a legitimate business model in 2026. What a timeline."
     
  • . | ২৮ জুলাই ২০২৬ ০০:১৯558241
  • শীঘ্রই হয়তো প্রকাশ হবে প্রতীক ঘোষের তৃতীয় বইটি মাইগ্রেশনের ওপর লেখা একটা উপন্যাস।
    প্রথম বইটি তো কাগজে ছাপা ছিল না। সেটি ছিল রান্নার বই।
    দ্বিতীয়টি ছোট গল্পের অনুবাদ সংকলন।
    এটি আনকোরা উপন্যাস।
    ব‍্যাক কভার এইরকম
    Backcover

    The river is the oldest witness. It has carried slave ships and cargo boats, tourist ferries and rubber dinghies. It has carried the hopeful and the desperate, the willing and the unwilling. It does not judge. It simply moves.

    Migrants is the story of all of us who have ever crossed a border, whether of land or of identity.

    The novel follows three protagonists whose journeys intersect across continents and centuries. Arjyo Sinha, a Bengali chartered accountant from Kolkata, leaves behind a promising career and a woman he loves to build a new life in London. There, he meets Clémence Le Roux de la Bourdonnais, a Franco-Mauritian economist from a
    family whose fortune was built on sugar, slavery, and indentured labour. Their marriage is a collision of worlds: the descendants of those who signed the contracts and those who signed the ledgers. As they raise their children, Neil and Aakashi, they discover that progress is not a straight line, but a painful, cyclical process driven by both hope and desperation.

    Rafiqul Islam, a farmer from Bangladesh, watches the Padma River swallow his land. With nothing left to lose, he sells everything and entrusts his life to smugglers. His journey takes him through the deserts of Iran, the prison of Libya, the mountains of Italy, and the waters of the Channel. At the holding place in Libya, he meets a Somali doctor who has lost everything - his wife, his children, his country - who gives Rafiq a message to deliver to his sister if the doctor fails to make the journey.

    Sophie de Speville, a Creole Mauritian activist-lawyer working in London, receives the doctor's message when Rafiq is rescued from the sea and taken to a detention centre in Kent. With the help of Neil and Aakashi, Sophie begins to unravel a riddle concealed in the doctor's message - a trail that leads to a labyrinth stretching across continents, at the centre of which sits something far larger than a single crime network.

    The novel moves across time and place: from the slave ships of Nantes to the indigo plantations of Bihar, from the partition of India to the camps of Calais. It explores the lives of those who move - the indentured labourers, the Windrush generation, the Ugandan Asians, the Bangladeshi farmers, the Gambian teacher, the orphaned Central African child - and those who profit from their movement. It asks uncomfortable questions about who owns history, who gets to tell it, and who pays for it.

    Migrants is a novel about migration, memory, and the stories we tell to make sense of both. It is a novel about the new men and women we become when we cross borders - and the old selves we carry inside us like sediment at the bottom of a river. It is a reminder that the goal is not to find new continents, but to become new people of who came and who were there.
     
    আমি যেমন প্রতীকদাকে বলতুম যে মাইগ্রেন্টের কোনো শ্রেণী বিভাগ হয় না, লিগাল ইল্লিগাল সব পিওর ঢপ। সেটি মাথায় রেখেই লিখেছে বলল।
    প্রকাশ হবার পরে এখানেই জানিয়ে দেবো।
  • r2h | ২৮ জুলাই ২০২৬ ০০:১৫558240
  • এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম কিনা, কেউ কিছু রেকমেন্ড করেছিল কিনা- এক্কেবারে মনে নেই।

    মহাভারতের বেশ জম্পেশ ইংরিজি অনুবাদ আছে কিছু, নন-চাড্ডি, মোটামুটি সাহিত্য গুণসম্পন্ন আধুনিক ইংরিজি, এক্কেবারে শিশুতোষ না- এমন?
  • kk | ২৮ জুলাই ২০২৬ ০০:০২558239
  • স্যান্ডি,
    আমি 'শিভা ট্রিলজি' পড়েছি। সত্যি বলতে কী আমার খুব একটা পোষায়নি। পড়ার সময় মন্দ লাগেনা, বেশ ভুডু ফ্রাইয়ের মত গপগপ করে খেয়ে নেবার মত লাগে। কিন্তু তারপরেই মনে হয় এতখানি সময় এর পেছনে দেবার কোনো মানে হলো না! আমার এগুলো বেশ মেলোড্রামাটিক ও মুখোস পরা শ্যালো মনে হয়েছে। অবশ্যই আমি 'বিদগ্ধ' জনের মধ্যে পড়িনা। হয়তো তাঁরা এর মধ্যে এমন কিছু খুঁজে পেয়ে থাকতে পারেন যেগুলো আমার চোখে ধরা পড়েনি।
  • | ২৭ জুলাই ২০২৬ ২৩:৫৩558238
  • না পড়ে সেই সময়টা অন্য বই পড়লে বেটার হবে আমার মতে।
    আমি পড়ি নি, তবে উলটেপালটে দেখেছি।
  • মানালি | ২৭ জুলাই ২০২৬ ২৩:৫১558237
  • আমিশ ত্রিপাঠী পড়িনি syandi দা। সম্প্রতি বুদ্ধদেব বসু নিয়ে একটু ব‍্যস্ত।
  • syandi | ২৭ জুলাই ২০২৬ ২৩:২৮558236
  • আচ্ছা আমিশ ত্রিপাঠির লেখা The Immortals of Meluha সহ The Shiva Trilogy কারো পড়া আছে? পড়া থাকলে একটু জানাবেন তো কেমন লেগেছে। এগুলো অবসর সময়ে পড়ার কথা ভাবছিলাম। কিন্তু তার আগে গুরুর বিদগ্ধজনের ফিডব্য়াক চাই। মানালি, রঞ্জনদা, দ বা কেকের মত উৎসাহী পাঠকদের কাছে জানতে চাই সময় নষ্ট করে পড়া উচিত হবে এগুলো নাকি চেতন ভগতের মত ট্র‍্যাশ মেটেরিয়্য়াল লেখে ত্রিপাঠি।
  • হিহি | ২৭ জুলাই ২০২৬ ২৩:১৭558235
  • পরিস্থিতি ঠান্ডা হতেই নেকুমনি এয়েচে জ্ঞান ঝাড়তে। স্লা ভন্ডের হাতবাক্স।
  • Manali | ২৭ জুলাই ২০২৬ ২৩:১১558234
  • দেশ (Country), রাষ্ট্র (state), সরকার (government) আর রাজনৈতিক দল (political parties) এগুলোর মধ‍্যে পার্থক‍্য নিরূপণ করতে না পারলে সমূহ বিপদ। জেন-জিকে গাল পেড়ে তো লাভ নেই, তারা যে লড়াইয়ের পথ নির্মাণ করে গেছে সেটা অবশ‍্যই সাম্প্রতিক ইতিহাসে একটা দৃষ্টান্ত। দমন-পীড়নকে অতিক্রম করেও যে তা করা যায় সেটা তারা দেখিয়ে দিলো। এপ্রসঙ্গে নবজাগরণের যুগে ইয়ং বেঙ্গলদের একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ‍্যোপাধ‍্যায়, রসিককৃষ্ণ মল্লিক, লালবিহারী দে, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ এনাদের অনাচার, সমাজ ও ধর্ম নিয়ে নানা বিকৃতি, এঁরা সারাদিন কী কী করেন এসব প্রচার করে বেড়াতো কিছু ব্রাহ্মণ প্রতিটি জমিদারবাড়ির বৈঠকখানায়। বিনিময়ে তারা পেত কিছু চাল ডাল, মুদ্রা এসব। মানে এটাই ছিলো তাদের জীবিকা। তো এই কালচার থেকে আমরা এখনো বেরোতে পারলাম না এটাই দুর্ভাগ‍্য। ছাত্ররা কেন পড়াশোনা করবে না আন্দোলন করবে, দেশের সমস‍্যা পড়াশোনার মাধ‍্যমে সমাধান হোক, দেশবিরোধী হয়ে নয়। অরুন্ধতী রায় ফান্ডেড বুদ্ধিজীবী, ইন্ডিয়ান ষ্ট‍্যাটিস্টিক‍্যাল ইন্সটিটিউট, প্রেসিডেন্সি আর যাদবপুরে এসবের চাষ হয় বলে পাড়ার পাঁচুও গলার স্বর সপ্তমে তুলে চেঁচাচ্ছে। ইতিমধ্যে অ‍্যালবার্ট স‍্যারের খবরটা পড়লাম।স‍্যালুট জানাই সাহসের জন‍্য। উনি এখানে কথাবার্তা বলতেন ও গেম-থিওরির একটি টই আমাকে উৎসর্গ পর্যন্ত করেছিলেন, ভেবে খুব আলাদা একটা অনুভূতি হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে উঠুন স‍্যার, আর পারলে ভবিষ‍্যতে এমন ঝুঁকি একা নেবেন না। যাইহোক, সবদিক দেখেশুনে ত্রস্ত ও প্রচন্ড ভীত। Rhinpoche এর Profound Buddhism আর জিওপলিটিক্স ছাড়া কিছুই পড়িনি আজকে আর। এইভাবে চলছে....
  • | ২৭ জুলাই ২০২৬ ২৩:১০558233
  • বিহারে কিন্তু যাদের ধরেছে তাদের প্রোফাইলিং করে দলিত ও মুসলমানদের এবং সাধারণভাবে আইসা ও লিবারেশানের ছেলেদের ব্যপক পিটিয়েছে পুলিশ।
     
    এদিকে নারদাভেন্দু কথায় কথায় চমকাচ্ছে গুন্ডা দমন আইন প্রয়োগ করে তিনপুরুষকে শিক্ষা দিয়ে দেবে ওদিকে সেই গুন্ডাদমন আইনের এখনো গেজেট নোটিফিকেশান হয় নি। কেন হয় নি? বিধানসভায় পাশ হবার পরে রাজ্যপাল ও রাষ্ট্রপতির সই হলে সেই আইন সরকারি গেজেটে প্রকাশিত হয়। তাতেই কবে থেকে চালু হবে সেই তারিখ থাকে। তো সেটি হয় নি। তবে কি রাজ্যপাল বা রাষ্ট্রপতি বা দুজনেই সই করেন নি? কেন?
  • | ২৭ জুলাই ২০২৬ ২৩:০২558232
  • ইয়েস, ঠিক, বাঁকিপুর। প্রশান্ত কিশোর ক্যাণ্ডিডেট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত