@Dhuttor, "একটা প্রশ্নের উত্তর এই সম্পন্ন গৃহস্থেরা গৌতম বুদ্ধের কাছে চাইলে বুদ্ধ স্বয়ং উত্তরটা দিতে হিমশিম খেতেন বলেই ধারণা আমার l প্রশ্নটা হচ্ছে, মূল্যবৃদ্ধির হাত থেকে মুক্তির উপায় কি ?"
:-), বুদ্ধ সে প্রশ্নের ও উত্তর দিয়েছেন তো, সিগালোবাদ সুত্তে, পড়ে দেখুন না ।
তাতে আছে একবার বুদ্ধদেব যখন ভোরবেলায় কোথায় যাচ্ছিলেন, দেখেন যে এক ছোকরা, তার নাম সিগালক, সে সেই ভোরবেলায় চুল ভিজিয়ে হাত জোড় করে ডানদিকে বাঁদিকে সামনে পেছনে ওপরে নিচে ঢিপ ঢিপ করে প্রণাম করছে, দেখে বুদ্ধদেব তাকে জিজ্ঞাসা করলেন তুমি অমন করছ কেন ? সে বলে আমার বাবা যখন মারা যান, মারা যাবার সময় আমাকে বলেছিলেন বাপধন, যদি জীবনে কিছু করে খেতে চাও তো সকালে উঠে ছয় দিক প্রণাম কোর তাই আমি করছি ।
শুনে বুদ্ধদেব বললেন বাপু একটু বুদ্ধি খরচা কর, তুমি যদি ৪ রকমের কুকীর্তি, ৪ রকমের কুকীর্তির কার্যকারণ আর ৬ রকমের পয়সা খরচের (অর্থব্যয় অর্থ অপচয় ) ঝামেলাযা না পড়ো , করে কম্মে খেতে পাবে, আমি বলি ঐটাই পথ। এই বলে বুদ্ধদেব সেগুলো বিস্তার করলেন।
চার রকমের কুকীর্তির মধ্যে ছিল খুনখারাপি না করা, চুরি না করা, মিথ্যে কথা না বলা, আর ব্যাভিচার না করা, আরো চারটে ছিল পক্ষপাতিত্ব না করা, লোকের সঙ্গে অকারণে শত্রুতা না করা, বোকামি না করা, আর ভীতু না হওয়া।
তবে যে কারণে এটা লিখলাম সেটা এই ছটি অর্থনাশের কথা বলেছিলেন যেগুলো না করলে বা সেগুলো থেকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে মনে হয় inflation থেকেও কিছুটা বাঁচা যাবে,
(১ ) নেশা করা বা নেশার পেছনে পয়সা ঢালা ;
(২ ) বেশি রাত করে রাস্তায় ইতস্তত ঘুরে বেড়ানো ;
(৩ ) খুব বেশি ফুর্তি উৎসব হৈহল্লায় গা ভাসানো ;
(৪ ) জুয়া খেলা ;
(৫ ) বন্ধু সংসর্গ ;
(৬ ) আলস্য (ল্যাদ খাওয়া, মানে বুদ্ধ ল্যাদ কথাটা বলেন নি, আমি লিখলাম )
এই সব ব্যাপার মশাই ২ ৫ ০ ০ বছর আগেও যা ছিল, আজ ও মনে হয় কাজে লাগবে
;-)