এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ২০ মে ২০২৬ ০০:৪২554620
  • ও তুমি যাই বল, ভবদুলাল, সত্যবাহন, হুতো, মক্ষিকা, সজারু, বেড়াল, সবই এক। কেন্দ্রগতং নির্বিশেষম।
  • একক | ২০ মে ২০২৬ ০০:১৬554619
  • হুতো পুরো এনারাই মক্ষিকা চক্রের ভবদুলাল হয়েচে :((((
  • albert banerjee | ২০ মে ২০২৬ ০০:০২554618
  • অ‍্যাবস্ট্রাক্ট ধরণের নয় অ‍্যাবস্ট্রাক্ট
  • . | ১৯ মে ২০২৬ ২৩:৫৩554617
  • অ‍্যাবস্ট্রাক্ট ধরণের
  • albert banerjee | ১৯ মে ২০২৬ ২৩:০২554616
  • ১৯ মে ২০২৬ ২১:৫১
    না ডট এটা আমার নিজের তোলা ছবি। কোনো AI ব্যবহার করা হয় নি। এই জোনার টার নাম ICM [Intentional Camera Movement]
  • reflection | 158.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:৫৫554615
  • সেই কবে লি কুয়ান ইউ বলেছিলেন, ভারত হল ব্রিটিশ রেলপথের ধারে বত্রিশখানা দেশ।
     
    During the South Asian Diaspora Convention in 2011, he was asked, “If someone were to give you India today, can you do to India what you did to Singapore over the last three decades?” This is what he said in response.“First, no single person can change India. You speak 320 different languages. Manmohan Singh [who was the Prime Minister then] can speak Hindi – I am not sure if he speaks Punjabi, I think he can, but at any one time you would only have only about 200 million people out of a total of 1.2 billion people understanding him, so that is a structural problem which cannot be overcome.If you compare that with China where over 90 per cent speak one language, and when the President of China or a leader in China speaks, 90 per cent understand it. So, it’s a much easier country to lead than India.Secondly, as I have explained, India consists of many different dialects and nation-groups. There is no connection between the history and development of the Tamil language or the Telugu language and [say] Punjabi. So, India is a creation of the British Raj and the railway system it built, and therefore it has its limitations.”
     
    পশ্চিমের কথা তো ছেড়েই দিলাম, চীনের জিডিপির ধারেকাছেও ভারত পৌঁছাতে পারল না। ভিয়েতনাম থাইল্যান্ডের মতো ছোট দেশেও এতো সমস্যা নেই। আমাদের দেশে এখনো রাস্তাঘাট পরিষ্কার হল না, শহরগুলো ঝকঝকে হল না, ইনকাম বাড়ল না। ওদিকে ক্লাইমেট চেঞ্জের ফলে ইন্ডিয়া একটি বসবাসের অযোগ্য দেশে পরিণত হতে চলেছে। এই ডাইভার্সিটি নিয়ে আমরা কি করিব? এই প্রশ্নটার জবাব আগে খুঁজে বের করুন আপনারা যারা শিল্পায়নের বিপক্ষে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের বুলি আওড়ান। বিজেপির সফলতার কারণ একটাই -- উঁচু কর্পোরেটের লোকজন মনে করে মনোলিথিক না হলে দেশের গতি নাই। আর সাধারণ মানুষ যারা জানে এ দেশে বেঁচে থাকা দিনগত পাপক্ষয়, তারা নিজেদের জীবনযন্ত্রণার জাস্টিফিকেশন খোঁজে ধর্মে। হিন্দু ধর্মই সেই লোয়েস্ট কমন ডিনোমিনেটর। এই কারণেই হিন্দুত্ব প্যাকেজটা লোকে খাচ্ছে।
     
    এ দেশের আর কোনো গন্তব্য নেই।
     
    মাইকে প্রচার করে এই হিন্দুত্ববাদকে রোখা যাবে না। যে গ্রামে ডেভেলপমেন্ট নেই, সেখানে লোকে কুসংস্কারে বিশ্বাস করবেই।
  • @dc | 117.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:৫৫554614
    • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২২:২০554609
    • মানে তাতে অসুবিধার কি আছে?
     
    অসুবিধে এই যে তাতে বাপির কানেকশন, বউকে সম্মান গোছের পোস্ট আসবে। নোংরামিতে ওনার সাথে তো সবাই পেরে ওঠে না।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:৩৬554613
  • দু'তিন দিন আগে দুয়েকটা ডেল হয়েছে যদ্দুর মনে পড়ে। আর অ্যান্টিন্যাশনাল, জেল হবে ধরনের কিছু নিয়ে ডেল প্রস্তাব এখনও ঝুলে আছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২২:৩২554612
  • বি এর দেওয়া গানটার জন্য ধন্যবাদ।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:৩০554611
  • আজকের ভাটিয়ালির ডেটায় তো কোন ডিলিটেড পোস্ট দেখতে পেলাম না। একেবারে নিশ্চিহ্নে হেড গুপু ছাড়া কেউ মুছতে পারে না, তা তিনি তো মহা গোলযোগ না হলে নিদ্রাই যান।
    কী জানি কী হয়েছে।
  • b | 117.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:২৭554610
  • অসমিয়া ছবির গোয়ালপাড়িয়া গান শুনুন। ছবি মণিরাম দেওয়ান, কথা ও সুর প্রচলিত, কন্ঠে জয়ন্ত হাজরিকা (ভুপেন হাজরিকার ভাই) আর শ্যামল মিত্তির।
     
    লুপে এর পরের গানটিও শুনতে পারেন। বুকু হম হম করে। কথা সুর দুটোই ভূপেন হাজরিকা। আসল গানটি দেশাত্মবোধক। সেটির বলিউড ভার্শনটি জনপ্রিয় হলেও আসলের ধারে কাছে আসে না।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২২:২০554609
  • সেকথা তো আমারও মনে হয়, ইন ফ্যাক্ট সেটাই আমার একমাত্র পসিবিলিটি মনে হয়। র‌্যান্ডমলি কেই বা এসে গাল দিয়ে যাবে! তবে আমার মতে গাল দিলে নিজের নামে বা নিজের চেনা নিক থেকেই দিলে হয়, মানে তাতে অসুবিধার কি আছে? আমি তো যেমন দীপচাড্ডিকে ইচ্ছে হলেই গাল দি, নিজের নিক থেকেই দি, কারন চাড্ডি দেখলেই আমার গাল দিতে ইচ্ছে করে।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:১৮554608
  • ও, আপনার পোস্ট... আচ্ছা, বিদ্বেষমূলক কিছু হলে টলে হতে পারে, তা না হলে তো হওয়ার কথা না। যাগ্গে, তবে আমি না, অন্য কোনও গুপু হবে হয়তো।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:১৬554607
    • . | ১৯ মে ২০২৬ ২০:৫১
    • সায়ন করভৌমিক আমার পোস্ট একের পর এক ডিলিট করে চলেছে এবং যে সব ঘৃণ‍্য পোস্ট আমাকে করা হয়েছিল।
     
    না, আমি এইমাত্র আসছি—, কুমড়োটা পচে যাচ্ছিল কিনা।
    মানে সিরিয়াসলি, আমি কোন পোস্ট ডিলিট করিনি। কোনও পোস্ট ডিলিট হয়েছে কিনা তাও জানি না, ঘন্টাখানেক ছিলাম না।
    গুরুর খুলিগুহায় অনেক লোকজন আছে তো, এক আধজনের হুইম্জের ওপর চলে না।
    এমনিতেও আমি আজকাল তেমন কাজকর্ম করি না, হরি দিন তো গেল সন্ধ্যে হল। কবিতার বই বিক্রি হয়নি বলে এমনিতেই বিমর্ষ হয়ে আছি, পোস্ট ডিলিট করার সময় কই। তবে হাতের নাগালে বইমেলা থাকলে যাই, যেমন এনেবিসিটা করবো।
     
    এমনিতে খুব বেশি ঘৃন্য পোস্ট হলে ডিলিট হওয়াটাই স্বাভাবিক। অনেকে সময়ই অনেকের নামে ঘৃন্য পোস্ট হয়েছে, সেসব চোখে পড়া মাত্র তড়িঘড়ি ডিলিট হয়। ঘৃন্য জিনিস রেখে দেওয়া ঠিক না, ব্যক্তি আক্রমন ইত্যাদি বিশেষ করে।
  • স্পাইসি এন্টারটেইনেমেন্ট??? | 117.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:১৪554606
  • আর একটা সহজ পসিবিলিটি আপনাদের মাথায় আসে না? যাদের সঙ্গে একসময় অসভ্যতা করা হয়েছে তারা সবাই আপনাদের মতো বীতরাগভয়ক্রোধঃ নয় এবং এখন তারা এখন বেনামে গাল দিয়ে যায়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২২:১১554605
  • আচ্ছা একটা গান শুনুন। ডিসএনগেজমেন্ট প্র‌্যাকটিস করুন :-)
     
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:০৭554604
    • নিক | ১৯ মে ২০২৬ ১৯:৫১
    • এত নিপাট ভালোমানুষী দেখে অবাক হই। ... কনটেক্সট তো বহুজনে লিখে গেচে দেখলাম। কে দিচ্চে তাই নিয়ে অত মাথাব্যথা কেন? খিস্তি খাওয়ার কারণ আছে, খাচ্চে। পরেও খাবে। ফিক্সড নিক বা ভ্যারিয়েবল নিক, কিই বা এসে যায়?
     
    আমিও অবাক হচ্ছি ব্যাপারটা নিকে গিয়ে আটকাচ্ছে কেন। চেনা অচেনাটা মুখ্য না। দীপের উদাহরণ দিলাম তো- চেনা নিক।
    • r2h | ১৯ মে ২০২৬ ১৯:৪২
    • সেটা প্ল্যাটফর্মের স্যানিটির জন্য ক্ষতিকর- এইসব আরকি। ...চেনা অচেনা যেকোন নিক থেকেই ব্যক্তি আক্রমন ফোরামের জন্য ক্ষতিকর।
     
    অবাক শুধু এই -
     
    • r2h | ১৯ মে ২০২৬ ১৭:২৮
    • ... বছরের পর বছর ধরে গুরু খারাপ, গুরুতে সব কুচুটে বদমাশ, মিটমিটে শয়তানের বাসা, সবই খারাপ- কিন্তু গুরুর মায়া কাটে না, আরে মশাই সমস্যাটা কী? সব যদি এতই খারাপ ত আসেন কেন? নাকি পাঁক মাখাতেই আনন্দ?
    • r2h | ১৯ মে ২০২৬ ১৯:০৯
    • ... একটা পুতিগন্ধময় জায়গা সেখানে দলে দলে রাক্ষস খোক্কস ঘুরে বেড়াচ্ছে আর অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড থেকে পাতকীর মুন্ডগুলি চ্যাঁচাচ্ছে, আমি ইচ্ছ করলেই নন্দন কাননে গিয়ে বাদামভাজা খেতে পারি, কিন্তু তাও ওখানেই বসে বসে ক্ষণে ক্ষনে শিউরে উঠে বলছি ইশ কী খারাপ ইশশ কী খারাপ- এর কী মানে।...
     
    তবে এইটা সম্ভব
     
    • kk | ১৯ মে ২০২৬ ১৯:২৬
    • রাগ করা, গালি দেওয়া এগুলোও এক ধরণের স্পাইসি এন্টারটেইনেমেন্ট। স্বর্গের নন্দনকাননে বাদামভাজায় সেটা নেই।
  • b | 117.*.*.* | ১৯ মে ২০২৬ ২২:০৩554603
  • "১৯ মে ২০২৬ ২০:৪২"
    লাও তো বটে, কিন্তু আনে কে ?
  • . | ১৯ মে ২০২৬ ২১:৫১554602
  • এটা কীসের ছবি? এ আই দিয়ে তৈরি?
  • albert banerjee | ১৯ মে ২০২৬ ২১:৪৪554601
  • এবং রং কি কারো বাপের নাকি
    //আজি এই রজনীর তিমিরফলকে
    প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র-আলোকে//
  • albert banerjee | ১৯ মে ২০২৬ ২১:৩৮554600
  • টু ডট
    এই গাই বাছুরে মামলা আর কি
  • . | ১৯ মে ২০২৬ ২১:১১554599
  • এটা কোন মামলা?
  • albert banerjee | ১৯ মে ২০২৬ ২১:০৫554598
  •  
    CPIM আগে ক্যাপিটাল তা পড়াক। আর BJP কে নিয়ে চিন্তা করার কিছু নেই ওরা নিজের মৃত্যুবাণ নিজেরাই। ১৯৫০ ACT টা পড়লাম
     
    ১. রাজ্যশ্রী চৌধুরী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য (Rajyashree Chaudhuri vs. State of West Bengal, ২০১৮)
    • কেস নম্বর: W.P. No. 328 of 2018 (সাথে W.P. 24315(W) of 2015)
    • আদালত: কলকাতা হাইকোর্ট (Division Bench)
    • তারিখ: ১৬ আগস্ট ২০১৮ (পরবর্তী আদেশ ২১ আগস্ট ২০১৮)
    indiankanoon.org-এ “Rajyashree Chaudhuri vs The State Of West Bengal” সার্চ করলে পাবেন।
     
    ২. স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম অশুতোষ লাহিড়ী (State of W.B. vs. Ashutosh Lahiri, ১৯৯৪)
    • আদালত: সুপ্রিম কোর্ট
    • তারিখ: ১৬ নভেম্বর ১৯৯৪
    • সাইটেশন
    • প্রধান সাইটেশন: 1995 (1) SCC 189
    • AIR সাইটেশন: 1995 AIR 464
    • INSC নম্বর: 1994 INSC 521 (বা 1994 Latest Caselaw 581 SC)
    • আদালত: সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া
    • রায়ের তারিখ: ১৬ নভেম্বর ১৯৯৪
    • বেঞ্চ: Justices Kuldip Singh, B.L. Hansaria এবং S.B. Majmudar
  • . | ১৯ মে ২০২৬ ২০:৫১554597
  • সায়ন করভৌমিক আমার পোস্ট একের পর এক ডিলিট করে চলেছে এবং যে সব ঘৃণ‍্য পোস্ট আমাকে করা হয়েছিল।
  • albert banerjee | ১৯ মে ২০২৬ ২০:৫১554596
  • আবার বলছি অনেক দিন ধরে ব্যক্তি আক্রমণ হচ্ছে এবং মেঘনাদ মেঘনাদ খেলা হচ্ছে এরপর কিন্তু ভাষার ঠিক থাকবে না। আর দয়া করে আমাকে তেল দেওয়া ছাত্রী বা ছাত্র দের কল দেবার জন্য বাধ্য করবেন না। এবং যেহেতূ আমি ফেয়ার গেম খেলি তাই সবাই কেই রসদ দেব।
    ১। গালি-অভিধান
    পড়ে ফেলুন কাজে লাগতে পারে।
  • . | ১৯ মে ২০২৬ ২০:৪৯554595
  • এতো পাঁক বলেই আজ বাংলায় পদ্মফুল ফুটেছে।
  • . | ১৯ মে ২০২৬ ২০:৪৭554594
  • মাইক্রোলেভেল প্ল্যানিং | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২০:৪২
     
    হ‍্যাঁ প্রচুর দুঃখ আছে। এরকম করলে আরো দুঃখ আছে।
    সমস্ত এভিডেন্স এভাবে ডিলিট করলেও স্ক্রীনশট থেকে যায়।
  • . | ১৯ মে ২০২৬ ২০:৪৪554593
  • যে পোস্টে আমার জীবনের কুকীর্তি ভদ্রলোকেরা ফাঁস করবে বলছিল, সেই পোস্ট ডিলিট করা হয়েছে। কে লিখেছিল? অসংখ্য গালিগালাজ করা পোস্টগুলো কোথায়? কেন ডিলিট করা হলো? সাইবার ক্রাইমে আমি যেতে পারি না?
  • বিশ্বগরু | 2401:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২০:৪২554592
  • Norwegian journalist Helle Lyng sought an interview with Rahul Gandhi after prime minister Narendra Modi reportedly avoided her questions in Norway. Lyng had attempted to question Modi as he left a stage.
  • মাইক্রোলেভেল প্ল্যানিং | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২০:৪২554591
  • আবার বলে যাই, পরবর্তী লোকসভায় কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে না পারলে পশ্চিমবঙ্গের কপালে অশেষ দুস্কু আছে। ম্যাপটাকে কেটেছেটে এরাজ্য ওরাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া মনে হয় জনগণনার পরে অনিবার্যই। সিপিয়েমের লোকসভায় বিজেপির পরিবর্ত হিসেবে ভোট চাইবার মুখ নেই। সারা দেশে অস্তিত্বই নেই সেভাবে। কংগ্রেসের জন্য ভোট চাওয়ার মুখ তো আরও নেই। জিতলে লোকসভায় যদি কংগ্রেসের সঙ্গেই কোয়ালিশন করতে হয়, তবে পরের বছর বিধানসভায় কংগ্রেসের বিরুদ্ধে ভোট চাইবেই বা কীভাবে, আর এতদিনের কংগ্রেস বিরোধীতার লড়াইয়ের ইতিহাসেরই বা কী হবা।
    তো সিপিএম অন্তত এখন থেকেই লোকসভায় নো ভোট্টু বিজেপি আ্যান্ড তৃণমূল মোড এ অলআউট গেলে মনে হয় একটা কিছু হতেও পারে। জানিনা আবার বিরোধী ভোট সব ভাগ হতে থাকলেও মেজরিটি বিজেপিরই থেকে যাওয়ার সম্ভাবনা। কিন্তু ইন্ডিয়া জোট এ মমতা তথা তৃণমূল থাকবেই।
    তবে বিধানসভায় যা হয়ে গেছে পাঁচ বছরের আগে তো আর কিছু হওয়ার নেই। এখন থেকেই লোকসভার জন্য পুরো শক্তি দিয়ে নামা মনে হয় দরকার।
    কেন্দ্র থেকে বিজেপি না সরলে ফান্ডিং আর ম্যান পাওয়ার প্রশাসনিক ব্যাকয়াপ এসবেই বিজেপি কয়েক মাইল অ্যাডভান্টেজ নিয়ে শুরু করবে। মাঝে বড় কোনো ব্লান্ডার না করলে সাপোর্ট বেস ৬০% এ চলে যাওয়া খুবই সহজ।
    পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক কেন্দ্র খুলে আরেসেসের মত মাইক্রোলেভেলে, অ্যান্টিধর্মভীরু কিশোর যুবক জেনারেশন গড়ে তুলতে হবে। দরকারে জীবীকা নির্বাহের মতো টেকনিকাল ট্রেনিং স্কুল চালাতে হবে জোর কদমে মিনিমাম খরচায়, যাতে লোকে আরেসেসের নামগান সংকীর্তন সভায় যাওয়ার বদলে রুজি রোজগারের জন্য অন্তত সেখানে আসে। কাজে আর কাজ শেখাতে ব্যস্ত করে তুলতে হবে বাচ্চাদের, যাদের এরা সহজে মগজ ধোলাই করতে পারছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত