এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৯ মে ২০২৬ ২০:৩৭554590
  • তাঁর অনুপ্রেরণা থেকে এই আক্রমণ হয় তা প্রমাণ হয়ে গেছে।
    খাপ পঞ্চায়েতের ব‍্যাপারটা এতে শিলমোহর দিলো।
  • Now for the milk cows | 2001:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২০:৩২554589
  • Cows can live 15–20 years and could theoretically keep producing milk into old age (with declining yields), but this is rare in intensive dairy systems.
    In Commercial Dairy Farming
    • Productive lifespan is much shorter: Most dairy cows are culled at 4–6 years old (after 2–4 lactations) when milk yield drops or for economic/health reasons.
    • Average in many countries: Around 5–6 years total age (roughly 3 lactations after the first calving at ~2 years).
    • Reasons for culling: Declining production, fertility issues, lameness, mastitis, or to make room for younger, higher-producing heifers.
    Summary
    AspectTypical Age/PeriodStarts producing milk2–3 years (after first calf)
    Per lactation9–11 months
    Commercial herd life4–6 years old (2–4 lactations)
    Natural potentialUp to 15–20+ years
    Well-managed or smaller farms can keep cows productive longer (even 10+ years), while high-production industrial systems prioritize younger animals. Milk yield generally peaks in early-to-mid lactations and gradually declines with age.
  • hmm | 2401:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ২০:৩০554588
  • পাঁচ-সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল, তাহার মহেশ কাল হইতে এখন পর্য্যন্ত ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্ব্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পড়ন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেচ বাবা, মাণিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে।
  • What Age Should Cattle Be Butchered? | 51.*.*.* | ১৯ মে ২০২৬ ২০:১৯554587
  • The sweet spot for meat quality exists between 24-28 months for most beef cattle. In this window, cattle achieve excellent marbling (Prime potential), retain optimal tenderness, have proper muscle color, and represent peak meat quality. After 28 months, benefits diminish significantly.
     
  • নিক | 2401:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:৫১554586
  • এত নিপাট ভালোমানুষী দেখে অবাক হই। ডট কেন খিস্তি খাচ্চে বা খাবে তার কনটেক্সট তো বহুজনে লিখে গেচে দেখলাম। কে দিচ্চে তাই নিয়ে অত মাথাব্যথা কেন? খিস্তি খাওয়ার কারণ আছে, খাচ্চে। পরেও খাবে। ফিক্সড নিক বা ভ্যারিয়েবল নিক, কিই বা এসে যায়?
  • . | 2401:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:৪৯554585
  • পশ্চিম বঙ্গে বিফ বিক্রি বন্ধ হবে কিন্তু শুধু সাধারণ জনসাধারণের জন্যে l শুভেন্দু ঠিকই জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে তিন বাটি বীফ ভুনা সাঁটিয়ে এক টিফিনকারী করে বাড়ী নিয়ে যাবেন l
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ১৯:৪২554584
    • শুধু জানতে চাই | ১৯ মে ২০২৬ ১৯:২৭
    • ...শুধু একটা ফিক্স্ড নিক না থাকলেই আপনারা অপুর বিস্ময়ে ভাবতে থাকেন এরা কারা? কেন আসে?
     
    হ্যাঁ, একেবারেই না। ওমনাথই তো নানান নিকে লেখে। কখনও বোঝা যায় কখনও বোঝা যায় না, তাতে কী সমস্যা, বক্তব্যটাই তো আসল।
    কিন্তু অচেনা নিকে ব্যক্তিকে গালাগাল দিলে কন্টেক্সট ধরা যায় না, যাকে গাল দেওয়া হচ্ছে সে বিশ্বসংসারের ওপর ক্ষেপে ওঠে, স্বাভাবিকভাবেই। এবার সেটাই উদ্দেশ্য, কিন্তু সেটা প্ল্যাটফর্মের স্যানিটির জন্য ক্ষতিকর- এইসব আরকি।
    চেনা অচেনা যেকোন নিক থেকেই ব্যক্তি আক্রমন ফোরামের জন্য ক্ষতিকর। বাকি ব্যক্তিগত বাওয়ালি- সে যার যার ব্যাপার, নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই তো ভালো।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:৩৩554583
  • *নিক
     
    ওঃ র২্হ ও মন্তব্য করেছেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:৩৩554582
  • ইক নিয়ে আমার কোন বক্তব্য নেইকো। আমার পছন্দ না হলে ইগনোর করি :-)
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ১৯:৩০554581
  • না না, ফিক্সড নিক নিয়ে আমার অন্তত অ্যাবসোলিউটলি কোন সমস্যা নেই। আমি নিজেই তো নানান নিকে লিখি। আজই তো অন্যত্র অন্য নিকে কমেন্ট করলাম।
  • শুধু জানতে চাই | 198.*.*.* | ১৯ মে ২০২৬ ১৯:২৭554580
  • "সবই বাপির সোর্স" গোছের কমেন্টগুলো নিয়ে আপনাদের সমস্যা হয় না - এগুলো তেড়ে এসে অকারণে আক্রমণ নয় - শুধু একটা ফিক্স্ড নিক না থাকলেই আপনারা অপুর বিস্ময়ে ভাবতে থাকেন এরা কারা? কেন আসে?
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:২৬554579
  • রাগ করা, গালি দেওয়া এগুলোও এক ধরণের স্পাইসি এন্টারটেইনেমেন্ট। স্বর্গের নন্দনকাননে বাদামভাজায় সেটা নেই। সেই কারণেই।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:১৬554578
  • হ্যাঁ এটা এমনিতে বিস্ময়কর, তবে বেশ কমন ট্রেইট। অনেককেই এরকম দেখেছি।
     
    তবে দীপচাড্ডি তো উস্কানিমূলক পোস্টগুলো করে অন্য উদ্দেশ্যে, অন্য যেকোন চাড্ডির মতো মুসলমান বিদ্বেষ ছড়ানোর জন্য। কাজেই দীপচাড্ডি পোস্ট করতেই থাকবে, ওটা একটা নরকের কীটের মতো।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ১৯:০৯554577
  • এইটা কিন্তু আমি সত্যিই বুঝি না। একটা পুতিগন্ধময় জায়গা সেখানে দলে দলে রাক্ষস খোক্কস ঘুরে বেড়াচ্ছে আর অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড থেকে পাতকীর মুন্ডগুলি চ্যাঁচাচ্ছে, আমি ইচ্ছ করলেই নন্দন কাননে গিয়ে বাদামভাজা খেতে পারি, কিন্তু তাও ওখানেই বসে বসে ক্ষণে ক্ষনে শিউরে উঠে বলছি ইশ কী খারাপ ইশশ কী খারাপ- এর কী মানে।

    এই যেমন স্প্যামদীপ - উনি জানেন মনুষ্যেতর ক্লীব মেরুদণ্ডহীনরা বারবার ওঁর বিদ্যাসাগর কলেজের ক্ষুদ্র চাষিদের ভালো ভালো উপাখ্যানগুলি মুছে দেয়- তাও উনি ঐ করবেন। মানে খুবই বিস্ময়কর।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৯:০৮554576
  • আর কলকাতা বা পবতে গোরু ব্যান তো প্রাথমিক পদক্ষেপ। আস্তে আস্তে পার্ক সার্কাসের সেই বিফ রোল হারিয়ে যাবে, ছোটবেলায় কতো খেয়েছি হায়! এছাড়া শুরু হবে সনাতনী হ্যাজ, মেয়েদের মদ-সিগারেট-গাঁজা খাওয়া বারন হবে, যদিও ছেলেদের নিয়ে কেউ কিছু বলবে না। আর মেয়েরা করোয়া চৌতে উপোষ শুরু করবে, আর শিবরাত্রি তো বোধায় অলরেডি শুরু হয়ে গেছে। আর অন্য দিক দিয়ে আদানি নিয়ে যাবে পোর্ট আর এয়ারপোর্ট laugh
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৮:৪২554575
  • র২্হ এর ১৭ঃ২৮ এর পোস্ট একেবারে আমার মনের কথা।
     
    "আর না হলে কাটিয়ে দিলেও তো হয়। যাঁকে আপনার পছন্দ না, যাঁকে আপনি খারাপ মানুষ বলে মনে করেন, তিনি তো আপনার সঙ্গে যেচে আলাপ করতে যাচ্ছেন না"
     
    একদম! আমি তো কখনো আমার সাথে যার ওয়েভলেংথে মেলে না তার সাথে এনগেজ করিনা। কার সাথে এনগেজ করবেন আর কার সাথে করবেন না সে তো একেবারেই আপনার হাতে! কয়েকজনের সাথে আড্ডা মারুন, বাকিদের ইগনোর করুন :-)
     
    "এইবার এটা আমার আরেক বিস্ময়। বছরের পর বছর ধরে গুরু খারাপ, গুরুতে সব কুচুটে বদমাশ, মিটমিটে শয়তানের বাসা, সবই খারাপ- কিন্তু গুরুর মায়া কাটে না, আরে মশাই সমস্যাটা কী? সব যদি এতই খারাপ ত আসেন কেন? নাকি পাঁক মাখাতেই আনন্দ?"
     
    এইটা কারুর কারুর স্বভাব থাকে, ইট টেকস অল কাইন্ডস। কিন্তু ঐ, এমব্রেস দ্য বেস্ট অ্যান্ড ইগনোর দ্য রেস্ট :-)
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৮:২৭554574
  • @মানালি, হ্যাঁ আসলে আমার আইডিয়াটা ছিল দুধের সাপ্লাই চেন তৈরি করার। যাদের যাদের গোরু মোষ কেনার জন্য বা পালন করার জন্য টাকা ধার দেব, তারা শুধু আমাকেই দুধ বেচবে। এভাবে আরো ইনভেস্টর এনে ব্যবসাটাকে ছড়ানো যেত। ধার তো শুধু দেখানোর জন্য। আসল প্রফিট দুধে, আর গোরু বেচলে।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ১৮:২৩554573
    • @r2h | ১৯ মে ২০২৬ ১৭:৫৭
      • ... নিশ্চয়ই এটা বলতে চান নি, কিন্তু আপনার কথার এই মানে হয় না কি যে ... যখন নোংরামো করছেন চেনা নিকে ... তাতে আপনার আপত্তি নেই, আর কেউ যখন অচেনা নিক ব্যবহার করে তার উত্তর দিচ্ছেন তখন সেটা হয়ে যাচ্ছে বেনামে কুৎসা?
     
    না, থ্যাংকিউ, এটা বলতে চাইনি (এই মানে হয় বলেও মনে হয় না, তবে অন্য লোকে যদি এমন বোঝে তা হলে হয়তো হয়)। ধরুন আপনি বেনামে একটা তত্ত্বকথা বলনে বা রাজনৈতিক দলকে গাল দিলেন বা জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, বা এমনকি বাচাল হুতোর এই তো ছিরি, পাঁচটা কবিতার বই বিক্কিরি হলো না- এই বলে আওয়াজ দিলেন - সেগুলির মধ্যে এক রকমের অব্জেক্টিভিটি থাকে, বক্তাকে ছাপিয়ে বক্তব্যকে নিয়ে ভাবা যায়। কিন্তু কেবল পুরনো কাসুন্দি ঘেঁটে কোথা হইতে কী মোডে দুটো খারাপ কথা বলে দিলেন - সে তো অন্যরকম জিনিস।

    যাগ্গে, এইসব নিয়ে কচলে লাভ নেই, আমি ক্ষান্ত দিলাম। সবই বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে অভিজ্ঞতায় বড় বড় লোক এখানে, কোন কিছুই তো আর নতুন কথা না।
    চলুক, কী আর করা যাবে।
  • তরমুজ | 42.*.*.* | ১৯ মে ২০২৬ ১৮:০৯554572
  • বাছুর নয়। আসল টেস্ট হল রান্নায়।
  • Manali Moulik | ১৯ মে ২০২৬ ১৮:০১554571
  • @তরমুজ, বাহ্ বাহ্ ক‍্যায়া আইডিয়া হ‍্যায় !!!!
    আবার সেই যে ভ‍্যালেন্টাইনস্ ডে সম্পর্কে এনারা বলেছিলেন না, যে মানুষ নয় গোরুকে জড়িয়ে ধরুন। তাতে আমার এক বন্ধু মিম তৈরী করেছে যে একটা ষাঁড় একটা গোরুকে বলছে, "চিন্তা করবেন না ম‍্যাডাম, কেউ জড়িয়ে ধরতে এলেই গুঁতিয়ে দেবো।"
     
    আমার মুদ্রাদোষটা এতো গোরু দেখে আরো বিকাশলাভ করবে।laugh
  • . | ১৯ মে ২০২৬ ১৮:০১554570
  • খাপ পঞ্চায়েত বসে গেছে।
  • @r2h | 117.*.*.* | ১৯ মে ২০২৬ ১৭:৫৭554569
    • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ১৭:২৮৫৫৪৫৬৬
    • আর এত গর্হিত নিন্দাযোগ্য অপরাধ হলে তো তার বিরুদ্ধে কিছু বললে সেটাকে ওন করেও বলা যায়।
    আপনি নিশ্চয়ই এটা বলতে চান নি, কিন্তু আপনার কথার এই মানে হয় না কি যে যোষিতা বা মল্লিকা যখন নোংরামো করছেন চেনা নিকে (যদিও সেগুলোও বদলে বদলে যায়) তাতে আপনার আপত্তি নেই, আর কেউ যখন অচেনা নিক ব্যবহার করে তার উত্তর দিচ্ছেন তখন সেটা হয়ে যাচ্ছে বেনামে কুৎসা?
  • . | ১৯ মে ২০২৬ ১৭:৫৪554568
  • বাছুরের মাংস তাহলে মিলবেই না? গরু তো বুড়ো, ছিবড়ে। আসল টেস্ট হচ্ছে বাছুরের মাংসে।
    চোদ্দ বছরের ব্যাপারটা তো গরুর ফেক বার্থ সার্টিফিকেট দিয়েই করা যায়। ভোটার কার্ড বা আধার তো চাইছে না।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৭:৩৮554567
  • আমি যখন ছোট ছিলাম তখন ঠিক করেছিলাম, গ্রামে গিয়ে গোরু আর মোষের জন্য ধারে টাকা খাটাবো। প্রচুর প্রফিট। কিন্তু বাড়ি থেকে রাজি হয়নি।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ১৭:২৮554566
    • @r2h | ১৯ মে ২০২৬ ১২:২৩
    • ... নিজের সন্তান হলে লোকের মনে থাকে।...
     
    বুঝতে পারছি, হ্যাঁ, ব্যক্তিগত প্রসঙ্গ, তার ওপর সন্তানকে নিয়ে হলে তো ভোলা অসম্ভব।

    তো, সমাধানটা কী? একজন এক যুগ আগে একটা গর্হিত অপরাধ করেছিলেন, তার জন্য অনন্তকাল তাকে বেনামে খিস্তি দিয়ে যেতে হবে? কে কী ভুলবেন, কী মনে রাখবেন, সে তো তাঁর ব্যাপার, সত্যি বলতে কী ওটা এমনকি নিজের হাতেও থাকে না। আমি যবে থেকে গুরুতে আসা যাওয়া করি তবে থেকে গুরুতে যা যা হয়েছে তা কী আমি আর ভুলে গেছি? কিন্তু কোথাও তো একটা নিজেকে নিয়ন্ত্রন করতে হয়। আর এত গর্হিত নিন্দাযোগ্য অপরাধ হলে তো তার বিরুদ্ধে কিছু বললে সেটাকে ওন করেও বলা যায়। মানে এটা কিছু বিগ ডিল না, আমি পূর্ণ অ্যানোনিমিটির পক্ষে, কিন্তু ব্যক্তিকে আক্রমণ (বা সমুচিত জবাব বা যাই হোক) করা হচ্ছে অন্যানোনিমিটির আড়াল থেকে, এ-ই বা কী কথা?

    এবার এই সবই সবাই জানে। অনলাইন ফোরামে, বিশেষ করে যেখানে বক্তব্যের দায়িত্ব নিতে হয় না, সেখানে নিজের যত অবদমিত খিস্তেচ্ছা উগরে দেওয়া... এই যদি পরিনত শিক্ষিত ভদ্র মানুষের কাজ হয় তাহলে আর কী বলবো। যে বা যাঁরা এখানে বছরের পর বছর নেমকলিং করছেন, তাঁরা হয়তো বাস্তব দুনিয়ায় কোন ভদ্রমহিলার সঙ্গে বেয়াদপি করার কথা স্বপ্নেও ভাববেন না।
    আর না হলে কাটিয়ে দিলেও তো হয়। যাঁকে আপনার পছন্দ না, যাঁকে আপনি খারাপ মানুষ বলে মনে করেন, তিনি তো আপনার সঙ্গে যেচে আলাপ করতে যাচ্ছেন না।

    এইবার এটা আমার আরেক বিস্ময়। বছরের পর বছর ধরে গুরু খারাপ, গুরুতে সব কুচুটে বদমাশ, মিটমিটে শয়তানের বাসা, সবই খারাপ- কিন্তু গুরুর মায়া কাটে না, আরে মশাই সমস্যাটা কী? সব যদি এতই খারাপ ত আসেন কেন? নাকি পাঁক মাখাতেই আনন্দ?

    তো দেখুন, এইসব কথা না বলে আর লাভ কী। একটাই জিনিস মনে হয়, এত বছর ধরে একটা ফোরামে আসি, যখন খুব বুড়ো হয়ে যাবো, ঘর থেকে বেরিয়ে মক্ষিকাচক্রে যেতে পারবো না, তদ্দিন যদি ব্যাপারটা টিঁকে থাকে তাহলে একটা আড্ডা মারার জায়গা থাকবে।
    কারন আমার মনে হয় গুরু একটা বেশ চমৎকার ছিমছাম জায়গা, ভালো আড্ডা হয়।
    অনেকেই সেরকম ভাবেন না, তো বেশ তো, হাজার একটা অন্য জায়গা আছে, যেখানে ভাল্লাগে না সেখানে গোবরজল ছেটানোর কী দরকার।

    কিন্তু আমার কথায় তো আর দুনিয়া চলবে না, তো যদ্দিন ধৈর্য থাকে করুন এসব।
  • তরমুজ | 42.*.*.* | ১৯ মে ২০২৬ ১৭:২৫554565
  • তাছাড়া যদি টেনটুনে দশ এগারো বছর পর্যন্ত লাভজনক দুধের উৎপাদন করা যায়। তাহলেও প্রতি বছর গোরু বিয়োতে হবে। তাহলে গোরুর জন্ম হারও বেড়ে যাবে। তার মধ্যে স্ত্রী গোরু পুরুষ গোরুর ব্যাপার আছে। তো এত গোরুর খাবারের যোগান আসবে কোথা থেকে? সুতরাং গোরুর সংখ্যা নিয়ন্ত্রনের জন্যও এই বয়সের লিমিটটা বিজ্ঞান সম্মত নয়।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৭:১০554564
  • //গোরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে নাকি কোলকাতায়?//
     
    শুধু কোলকাতায় নয় পুরো পশ্চিম বঙ্গে। কেউ চোদ্দ বছরের নিচের গোরু কাটতে পারবে না। একটা গোরু সাত আট বছর পর্যন্ত ভাল দুধ দেয়। বাকি ছয় সাত বছর কি তাহলে বসে বসে গরুকে খাওয়াবে? এছাড়া পুরুষ গোরু সমস্যাও আছে। তার পর চিকিৎসার খরচ আলাদা আছে। এই অতিরিক্ত ছয় সাত বছরের খাবারের ও চিকিৎসার দাম জুড়লে সে গোরু কেউ কিনবে না। মাংসও বিক্রি হবে না। চামড়াও বিক্রি হবে না। এই সব নিয়ে খুব প্যানিক চলছে। অনেক হোটেল বীফ বন্ধ করে দিয়েছে। এখন আরো ট্রাকটর চলে আসায় এই সমস্যা বেড়ে গেছে। গোরুকে যে মাঠে খাটাবে সে উপায়ও তো নেই।
  • . | ১৯ মে ২০২৬ ১৬:৩৫554563
  • পয়সা চাচ্ছে মনে হয়। এই নাও দশ পয়সা। যত খিস্তি করতে পারো, তত পয়সা পাবে।
  • এইত | 2a0c:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ১৬:৩২554562
  • পুটকিচাড্ডি ধর্সকদেত ভাষায় কথা বলছে। গুরুর মহিলারা সাবধান। এ মাল স্মৃতি ইরানির মত লোক লাগিয়ে ধর্শন করাবে।
  • Bratin Das | ১৯ মে ২০২৬ ১৬:২৩554561
  • না পছন্দের সমস্যা
     
    ধাঁধার টইপত্রর ছিল তো ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত