এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একদম | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০৭:৩৭554320
  • ধুত্তোরের সঙ্গে একমত।
     
    এই ডট চাড্ডি কথায় কথায় নিজের দেশ সুইজারল্যান্ড না সুইডেন নিয়ে জল খসায় আর সুনার বাংলা নিয়ে জ্ঞান মাড়ায়।
    আর একটা বাতেলা দেবার আগে, সামান্যতম ধক থাকলে এখানে এসে থেকে কথাগুলো বলুক। সত্যি! তবে এ যা বেহায়া মাল, আবার এসে সুড়সুড়িয়ে সুখের রোজনামচা পোস্ট করে যাবে। শোনানোর, পাত্তা পাওয়ার আর কোন জায়গা নেই মনে হয়। এখানেই বা কে শুনতে চায় বা যায়, গায়ে পড়ে সব লিখে যায়, কেউ জানতে না চাইলেও, আর ভাবে কী জানি কী বিশাল আচিভমেন্ট এসব। আমার মত অনেক লোকজনই মনে মনে হাসে এর পোস্ট পড়ে, তার পিছনের এটিচ্যুউড দেখে, আর বিরক্ত হই ফেক নিউজ প্রোপাগাণ্ডা ছড়ানো নিয়ে, সেসব নেহাত লিখিনা। তবে ওর ঢপের কীর্তনগুলো পড়তে বেশ, চাটনি চুরমুর পরিবেশন করতে জানে।
  • r2h | 208.*.*.* | ১৫ মে ২০২৬ ০৭:৩৬554319
  • ডিসির সঙ্গে একেবারে একমত।

    গর্গ- নির্বাচন পদ্ধতির সমালোচনা করেছেন, তাতে নাকি রাজনৈতিক দল ইত্যাদির মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, আর কখনো নাকি সমাজ মাধ্যমে এমন পোস্ট করেছেন যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি হতে পারে - এই অভিযোগে কাউকে গ্রেপ্তার করা- এর দ্বর্থ্যহীনভাবে নিন্দা করার জন্য লোকটা কী করেছে বা কী করেনি - সেসব একেবারে অবান্তর।
    আর সম্প্রদায়ের মধ্যে বিরোধের ব্যাপার হলে তো প্রত্যেক বিজেপি নেতাকে এখনি জেলে পোরার কথা।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০৬:৫৪554318
  • কেকে, ২৩ঃ৫৩ পোস্টের কথা আমারও মনে হয়েছে। তবুও আমি চাই যারা ইয়ং, ইস্কুল কলেজে পড়ছেন বা সবে চাকরিতে ঢুকলেন, তাদের অন্তত মরাল কম্পাসটা যেন ঠিক থাকে, তাদের নিজেদের লাইফস্টাইল যেমনই হোক না কেন। সেজন্যই মানালিকে এতো সব লিখলাম :-)
     
    কিন্তু হ্যাঁ, আবারও, প্রত্যেকের অধিকার আছে তার নিজের নিজের মতো করে চিন্তা করার, কেউ কারুর মত অন্যের ওপর চাপাতে পারেনা। তবে মানালির সাথে এই ডিসকোর্সটা আমার অন্তত নিস্ফল মনে হয়না, নানান জায়গায় নানান লোকের সাথে কথা বলেই তো চিন্তার প্রসার হয়!
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০৬:৪৮554317
  • "Dc sir, আপনাকে একটি আন্তরিক সত‍্য বলি যেহেতু আপনি তামিলনাড়ুর বাসিন্দা। ডিএমকের ক্ষমতা পাওয়ার পিছনে বিজেপির সংযোগের কথা তো অবশ‍্যই স্বীকার করতে হবে। কিন্তু দেখুন, তবু তামিলনাড়ু কি অটোমোবাইল ও IT তে উন্নতি করেনি? অন্তত পবর তুলনায়? পবর ছেলেমেয়েরা কেন দলে দলে তামিলনাড়ুর চেন্নাই বা ওদিকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে যায়? Rob Jetkins এর Comparative state politics এর অসামান‍্য বইতে (নেমড্রপ করতেই হলো, স‍্যরি) Lorraine Kennedy রচিত একটা আর্টিকেল আছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর শৈল্পিক উন্নয়নের তুলনামূলক আলোচনা। তো সেটা দ্রষ্টব‍্য। আর গর্গবাবুর কথাবার্তার সঙ্গে আমার মতো তুচ্ছ মানুষ একমত না হলে কিচ্ছু আসে যায় না, সো আমি হবোও না।"
     
    মানালি, আমাকে স্যার বলতে হবে না, শুধু ডিসি বললেই হবে। বা সঞ্জয় বলতে পারেন :-)
     
    ডিএমকের ক্ষমতা পাওয়ার পেছনে বিজেপির বিন্দুমাত্রও সংযোগ নেই, কারন দুটো দল দুটো বিপরীত মেরুতে। আইডিওলজি আর পলিটিক্স, দুটো ক্ষেত্রেই বিপরীত। ডিএমকে পেরিয়ারের ফিলোজফি অফ ইনক্লুশান মেনে চলে, বিজেপি গোলওয়ালকারের ফিলোজফি অফ এক্সক্লুশান মেনে চলে। দ্বিতীয়, তামিলনাড়ুর ইন্ডাস্ট্রিতে উন্নতি আর পবর ইন্ডাস্ট্রিতে অবনতির পেছনে অনেকগুলো ঐতিহাসিক কারন আছে, অন্তত পঞ্চাশ বছরের ইতিহাস আছে, যার সাথে বিজেপির দূর দূর দিয়েও সম্পর্ক নেই।
     
    আর গর্গ চ্যাটার্জির ব্যাপারে আমি একেবারেই কিছু জানিনা, শুধুমাত্র গুরুতে ওনার নাম পড়েছি, এই সাইটের বাইরে কিছু পড়িনি।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০৩:৩১554316
  • ১৪ মে ২০২৬ ২৩:০৭-এর পোস্টে রাখাল মহারাজের গল্পের রেফারেন্স পেতে পারি?
  • Dhuttor | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০২:৫০554315
  • হ্যাঁ ইউরোপের সুখসাগরে বসে থাকা এক ভদ্রমহিলা অর্থ নিয়ে জ্ঞান দিচ্ছেন ! সাহস থাকলে আসুননা সব ছেড়েছুড়ে পোড়া বাংলায় কেমন সুনার বংলা তৈরী হচ্ছে দেখতে ! ধক আছে কি চ্যাটার্জি বাবুর মত আম্রিকার বিলাসবহুল জীবন ছেড়ে পোড়া বাংলায় জেলের ভাত খাবার সাহস দেখানোর !
  • . | ১৫ মে ২০২৬ ০২:২১554314
  • রত্না দেবনাথের নামে কুকথা হবে না? তিনিই বা বাদ যাবেন কেন?
  • Chagla | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০২:১৮554313
  • রেখা পাত্র, তাপস রায়, টুডু, কিস্কু, অগ্নিমিত্রা পাল এমনকি স্বয়ং শুভেন্দু এরা তো পা বাড়িয়েই আছে মুক্তির অপেক্ষায় l
  • . | ১৫ মে ২০২৬ ০২:১৭554312
  • এখানে শুধু অনন্ত স্পেকুলেশন এবং হাহুতাশ এবং আক্রোশ এবং ফ্রাস্ট্রেশন জমাট হয়ে রয়েছে।
  • Chagla | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০২:১২554311
  • ডলারের কাছে সবাই জব্দ l ডলার কার থেকে আসছে জানবার কি দরকার ! আজকে যেসব SC/ST মহিলা বিজেপির মন্ত্রী হয়েছেন, কালকে একটু বেশী টাকা পেলেই তারা অন্য দিকে চলে যাবেনা কে বলতে পারে ?
  • . | ১৫ মে ২০২৬ ০২:০৯554310
  • এবার পুজোয় পশ্চিমবঙ্গের ক্লাবগুলো কি সরকারি অনুদান পাবে? পেলে কত টাকা?
    জামাইষষ্ঠিতে এবার ছুটি দিচ্ছে কি রাজ‍্য সরকার?
  • Foreign influence | 2a0b:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০২:০০554309
  • তাহলে তো চাড্ডিকুলের জর্জ সোরস তত্ত্ব মান্যতা পাবে!
  • কেউ | 217.*.*.* | ১৫ মে ২০২৬ ০২:০০554308
  • একটা ব্যাপার কিছুদিন ধরে লক্ষ্য করছি বিজেপি বিরোধী কন্টেন্ট নেটে অল্প অল্প করে বাড়ছে। প্রচুর ইনফ্লুয়েনসার বিজেপির নানা স্ক্যাম নিয়ে নিয়মিত কন্টেন্ট বানাচ্ছে, দায়িত্ব নিয়ে প্রচুর মিম খিল্লি ভিডিও করছে ওঁকে নিয়ে। এরা সবাই বিশাল মহাপুরুষ কেউ না যে দেশের কাজে ব্রতী হয়েছে হঠাৎ। সুতরাং একটা ইকো সিস্টেম তৈরি হচ্ছে অবশ্যই। কোনো না কোনো বড়ো শক্তি বিজেপির বিরুদ্ধে ফান্ড করছে এবং লড়ছে। সেরকম আর অপ্রতিরোধ্য মনে হচ্ছে না দেশজুড়ে। আর ওদিকে বিজেপিও আর হিসেবে মেলাতে পারছে না, যতই চাপা দিক বেরিয়ে পড়ছে কঙ্কাল, নইলে দেশবাসীকে তেল বেশি খাবেন না রান্নায় এসব বলতে লাগত না। সব সময় তো পাকিস্তান আর বাংলাদেশকে দুয়ো দেয়, তাদের মুদ্রার থেকেও খারাপ পারফর্ম করছে টাকা।
  • Chagla | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০১:৫৩554307
  • বিরোধী দলগুলো ইলেকশনে বিজেপিকে হারাতে বিদেশ থেকে টাকা ধার নেওয়াই যায় যেমন আম্রিকা বা চীনের থেকে এটাতে অন্যায় কিছুই দেখিনা সাধারণ মানুষের perspective থেকে l
  • Chagla | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০১:৪৭554306
  • বিজেপি অন্য দলগুলোর থেকে অনেক এগিয়ে যেহেতু তারা সবচেয়ে বেশী ইলেকশন ফান্ডস জোগাড় করতে পেরেছে l ধরুন পশ্চিমবঙ্গে এই ইলেকশনে তারা ১০ হাজার কোটি (এটা কিন্তু এস্টিমেট আসল ইনভেস্টমেন্ট কত কে জানে ) টাকা ঢালতে পেরেছে তাই হিন্দু ভোট কনসোলিডেট করতে পেরেছে l বিরোধী দলগুলোকেও এরকম অন্ততঃ ৩০ - ৫০ হাজার কোটি টাকা ( মোটামুটি ৩ - ৫ বিলিয়ন ডলার, এক ডলার ৯৫ টাকা ধরে নিয়ে ) জোগাড় করতেই হবে নাহলে ইলেক্শন বয়কট করা বেটার অপশন l কিন্তু এতো টাকা পাওয়া যাবে কিভাবে কোত্থেকে ? এদেশের বড়োলোক ক্রোনি ক্যাপিটালিস্ট আ-আ রা তো বিজেপিকেই শুধু টাকা দেয় যাতে তাদের মনোপলি থাকে এদেশের অর্থনীতিতে l তাহলে বিরোধী দলের কাছে উপায় কি অর্থ জোগাড়ে বিজেপিকে হারাতে ?
  • Rmt | 202.*.*.* | ১৫ মে ২০২৬ ০১:৪৭554305
  • পড়া আর মুখস্ত করার মধ্যে ফারাক আছে। ব্র্যান্ডিং দেখে বাপুজি কেককে সালদানহা ভাবলে আর কী করা যাবে। তাছাড়া আপনার সন্দেহটা আমারও হয়।
  • বুড়ো ভাম | 45.*.*.* | ১৫ মে ২০২৬ ০১:৪১554304
  • @হেঁয়ালি সেই, পাটালির বদলে নতুন নাম দেই গাঁতালি!
     
    @Rmt সবই তো বুঝলুম, কিন্তু পাড়ার ভুলু হলে মানতাম, একো ফুকো দেরিদা লাকা পড়েও যদি মগজ এরকম ফাঁকা হয়, তাহলে মানা যায়? তাই অন্য সন্দ হয়, অবিশ্যি বুড়ো ভাম আমরা!
  • Manali Moulik | ১৫ মে ২০২৬ ০১:৩৭554303
  • কেকেদা, cryingcrying
  • Rmt | 202.*.*.* | ১৫ মে ২০২৬ ০১:২৬554302
  • একটা ব্যাপার আপনারা ভুল করছেন এই কনসেন্ট বিল্ডিং এর ওপর গাদা গাদা টাকাপয়সা খরচ করছে একটা দল, সোশ্যাল মিডিয়া, খবরের চ্যানেল, নিউজ পেপার সব জায়গা দখল করে ফেলছে। আলাদা করে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা দের টাকা দেওয়া হচ্ছে বঙ্গ বিজয়ে খুশি হয়ে প্রত্যাশার বেলুন ফোলাতে। তো তার একটা এফেক্ট থাকবে না, লোকে পারিপার্শ্বিক এর চাপ কতটা সহ্য করতে পারে। বেশির ভাগ জেন জির মধ্যে রাইট লিনিং প্রবণতা দেখা যাচ্ছে, জাতা পার্টি ও অন্যান্য আল্ট্রা রাইট উইং দলের কর্ম কাণ্ডকে তারা সমর্থন করছে, তারা তথাকথিত শত্রু চিনছে, পিছিয়ে যাওয়াকে প্রগ্রেস হিসেবে চিনছে। তাহলে সমাজেরই অংশ একটা বাচ্চা মেয়ে তাতে এফেক্টেড হবে এ আর নতুন কী।
  • হেঁয়ালি | 103.*.*.* | ১৫ মে ২০২৬ ০১:১১554301
  • না বুঝে নোট গাঁতিয়ে পরীক্ষায় নাম্বার পাবার অভ্যাস আরকী। পোস্ট এয়াই যুগে অচল।
  • r2h | 134.*.*.* | ১৫ মে ২০২৬ ০১:০৪554300
  • হ্যাঁ হ্যাঁ, সে তো একশোবার, বুঝেইছি।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০০:৫৯554299
  • হুতো, তোমার কথা বুঝেছি। আমি অবশ্য মানালির মতামত জাস্টিফাই বা সাপোর্ট করিনি। শুধু তার প্যাটার্নটা আর তার সম্ভাব্য কারণ পয়েন্ট আউট করার ঊদ্দেশ্যে অতসব লিখলাম। জাস্ট আমার অবজার্ভেশন। ব্যক্তিগত ভাবে, যে কোনো রকমের ভায়োলেন্স আর কোনো কিছুতে ধর্মীয় কি কম্যুনাল রং লাগানো এই দুটো জিনিষের আমি একশো ভাগ বিরোধী।তবে, ইট'স নট অ্যাবাউট মী। "এই বয়সে যদি ... স্বপ্নগুলি ক্ষয়ে যাবে" -- এই কথাটাও ঠিকই বটে।
  • একক | ১৫ মে ২০২৬ ০০:৫৪554298
  • "এককের উর্যার প্রেম ফ্রেজটার মানে বুঝলাম না। কোড ওয়ার্ড না কি ?"
     
    বর্গীয় জ হবে। য নয়। অপরিচিত শব্দ বল্লুম নাকি।
  • r2h | 134.*.*.* | ১৫ মে ২০২৬ ০০:৪৪554297
  • আজ মনে হচ্ছে আমি দ্বিমত হবো বলেই এসেছিঃ)
    • কেউ একজন | ১৪ মে ২০২৬ ২৩:১৬
    • ... চিন্তা বা দৃষ্টিভঙ্গির একটা আদর্শবাদী ভিত্তি আছে।
      ... আমরা সকলেই প্রত্যাশা রাখছি।পূরণ হবে কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার। ...
     
    দেখুন, মানুষের ওপর বিশ্বাস হারানো নিয়ে আমার কোন বক্তব্য নেই, রবিবাবু অত বড় জমিদার মানুষ আবার কলেজ খুলেছেন, লোক চরিয়ে খান, উনি একটা কথা বললে তো বুঝেই বলবেন। তবে বিজেপির ওপর বিশ্বাস রাখা নিয়ে আমার মতামত খুবই স্পষ্ট! যে দলের একেবারে খোলাখুলি এজেন্ডা হল বিদ্বেষ ইত্যাদি, সে কল কারখানা করলেও ইভিল। আর তাদের ট্র‌্যাক রেকর্ডও সেরকম। এবার দিন দুনিয়া বিষয়ে কিছু জানে না সেরকম লোকের কথা আলাদ, যে চমস্কি গ্রামসি দেরিদা প্লেটোর নাম স্মরন না করে প্রাত;কালীন বিজৃম্ভনটুকু করেন ন বলে মনে হয়, তাকে তো আমি ছাড় দেবো না।রুজি রুটি পেটের দায়ে আমরা সকলেই নানান আপোষ করি। কিন্তু তার জন্য তাকে জাস্টিফাই করার চেষ্টা অন্য জিনিস।
     
    • kk | ১৪ মে ২০২৬ ২৩:৫৩
    • ... অবাক হইনি। ... আজ মনে হয় সর্বহারার জন্য জীবন লুটিয়ে দেওয়াই একমাত্র পথ; কাল মনে হয় নিজের আর বয়ফ্রেন্ডের চাকরি ও সুন্দর ফ্ল্যাট পাওয়াই জীবনের লক্ষ্য। ...
     
    কেকে, এই বয়সে যদি সাম্য, সমানাধিকার মানবজাতির মোক্ষ বলে মনে না হয় তবে আর কবে? স্বপ্নগুলি ক্ষয়ে যাবে, ট্যাকাপহা মর্টগেজ ইন্সুরেন্সের ঘানিকলে তেল হয়ে বেরিয়ে যাবে সে তো পরের কথা। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে অনুভূতি ভোঁতা হয়, সয়ে যায়। যে শুধু বই পড়ে পৃথিবী চেনে, সে তো ইতিহাসের দুঃসময়গুলি নিয়ে সচেতন হবে।
    অভিজ্ঞতা বা প্রত্যক্ষদর্শনে একরকম হয়। আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, বেনারসে বাড়ি। তো আমি ঐ ঘাট টাট পুরনো জিনিস ভাঙা সরিয়ে ফেলা নিয়ে জিজ্ঞেস করলাম, সে বললো, আমরা যারা ওখানে থাকি, আমাদের পছন্দ চওড়া রাস্তা, শপিং মল, ভালো রেস্তোরা। পুরনো পুরনো ঘাট মন্দির আর গাঁজাখোর সাহেবের ভিড় আমরা চাই না। তো তার দেখা, সেটা মেকস সেন্স একরকম।
    কিন্তু অল্প বয়সে গণ্ডা খানেক ইতিহাস দর্শন পড়ে যদি মনে হয় দুচারটে খুন টুন, ধর্ম অনুযায়ী অপরীকরন, সিস্টেমিক এক্সক্লুশন, নাগরিক অধিকার হরন হচ্ছে সে আর কী করা যাবে, মানুষ চুলোয় যাক, উন্নয়নই মোক্ষ, তাহলে তো সে অন্য লোক। যেটা বলছিলাম, বিজেপির কাজকর্মের লম্বা লিস্টি আছে দেশ জোড়া, তারপরেও আশা করার জন্য যেটা দরকার হয় সেটা একটু গোলমেলে।
    অবাক আমিও হইনি, এই ঝোঁক আর অবাক করে না আমাকে। সেটা দুঃখজনক আরকি।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০০:৩০554296
  • এককের উর্যার প্রেম ফ্রেজটার মানে বুঝলাম না। কোড ওয়ার্ড না কি ?

    যাই হোক, ডিএমকে র ক্ষমতা পাওয়ার পেছনে বিজেপির সংযোগ, এর মানে বুঝলেই হবে। সে ব্যাপারে লেড জেপেলিন কী বলেছেন জানলেও হবে।

    আমি অবশ্য আঁক কষে দেখিয়ে দিয়ে পারি, সে কথর কী মানে, কিন্তু সে নয় পরে করব।
  • . | ১৫ মে ২০২৬ ০০:২০554295
  • আপনাদের ফর্মুলা ভবিষ‍্যৎবাণী তারপর গিয়ে অ‍্যানালিসিস একজিট পোল টোল অনুসারে তো তিনোদের জেতার কথা।
  • . | ১৫ মে ২০২৬ ০০:১৪554294
  • সব কিছু ফর্মুলা মাফিক হয় না দুনিয়ায়।
  • একক | ১৫ মে ২০২৬ ০০:১২554293
  • দেখুন চে থেকে মাইকেল জ্যাকসন সবাই বাজারের খপ্পরে আইকনাইজড। সেটা সত্যি এবং আলাদা করে অস্বীকার করার কিছু নেই।
     
    কিন্তু এটা সবটা নয়। উর্যার প্রেমকে অস্বীকার করা যায়না। এই চে, কোলন্তাই, বায়েজ এসব হল উর্যার প্রেম। নইলে কোটিপতি ক্যাপিটালিস্ট বায়েজের পেছনে ছোটে? ! এর সংগে মতবাদের দিক দিয়ে এক না বিপ্রতীপ তার ওয়ান টু ওয়ান সম্পর্ক নেই। উর্যা মানুষকে টানে।
  • . | ১৫ মে ২০২৬ ০০:১১554292
  • খেয়াল করে দেখুন — আপনাদের মতো পঞ্চাশোর্ধ ষাটোর্ধ সত্তরোর্ধ ও নয়। সবে কলেজের ছাত্রী। তরুণ। ওকে ঘাঘু পোড় খাওয়া বুড়োদের দলে ফেলবেন না।
  • . | ১৫ মে ২০২৬ ০০:০৬554291
  • আসলে আপনারা ঘরে বাইরে এত বেশি ফ্রাস্ট্রেটেড যে আক্রমণের জন‍্য একটা সফট টার্গেট খোঁজেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত