এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ০০:০৪554290
  • হ্যাঁ, শমীক ভট্টাচার্য আর স্বপন দাসগুপ্ত এককালে কমিউনিস্ট ছিল। শিলিগুড়ির শংকর ঘোষ, প্রাক্তন সিপিএম, তার হাতে চে - এর উল্কি। তো এদের সবারই নিশ্চয় ঐরকম চীরকালীন প্রেম ছিল। তারপর এদিক ওদিকে করতে গিয়ে বিজেপি। এইজন্যই ঐ প্রেম ফেক আর কি ! এরা সবাই কিন্তু আবার উচ্চশিক্ষিত !
  • . | ১৫ মে ২০২৬ ০০:০৩554289
  • বাহ্‌, তাই বলে মানালির নিজস্ব পছন্দ থাকবে না? আপনাদের পছন্দ মতো ওর পছন্দ না হলেই এই ভদ্র প্ল‍্যাটফর্মে ওর ওপর দল বেঁধে আক্রমণ এবং যা খুশি তাই বলা হবে?
  • একক | ১৫ মে ২০২৬ ০০:০২554288
  • আমার পোস্ট অই মহাবিপ্লবী প্রেমের পরে :)
     
    মশা মারতে গিয়ে পোস্ট কত্তে দেরি হয়ে গ্যালো।
  • একক | ১৪ মে ২০২৬ ২৩:৫৮554287
  • আরে ওরম হয়। আমারও কোলন্তাই এর ছবি দেকলেই মনে হতো, আহা এমন একটা ঘাড় সোজা মেয়ে আর অদ্ভুত শার্প ইয়েট ড্রিমারস আই, যদি পিটার্সবার্গের রাস্তায় একটু পাশাপাশি হাঁটা যেতো, তারপর একটা সরাইখানায় ঢুকে শুখো রুটি, ভদকার পিন্ট। আলতো করে ওভারকোট খুলতে হেল্প করতুম :)) ইদিকে আমি রাজনৈতিক ভরসায় ঠিক উল্টো গ্রহের বাসিন্দা।
     
     
     
    এরা সব বুড়ো হয়ে গ্যাচে, ওসব বুজবে না :(
     
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২৩:৫৩554286
  • আমি মানালির কোনো পোস্ট পড়েই এতটুকু অবাক হইনি। এখানে ওঁর আগেকার সব লেখাপত্তর থেকে এইটা তো একেবারেই পরিষ্কার, মানে পানি কা মাফিক যে মানালির মধ্যে প্রচুর কনফিউশন আছে। আজ মনে হয় সর্বহারার জন্য জীবন লুটিয়ে দেওয়াই একমাত্র পথ; কাল মনে হয় নিজের আর বয়ফ্রেন্ডের চাকরি ও সুন্দর ফ্ল্যাট পাওয়াই জীবনের লক্ষ্য। আজ চব্বিশ বছরের বড় একজন কিতাবওয়ালে মহাশয়কে দেববেদীতে না বসাতে পারলে মনে হয় জন্ম বৃথা। কালই একজন সমবয়সী মিষ্টি বালকের জন্য মন এতোলবেতোল হয়। তো এতে নতুন কী আছে? এটা ওঁর জায়গা থেকে আমার বিশেষ অস্বাভাবিকও লাগেনা। বাইরের দুনিয়ার সাথে ওঁর পরিচয় বইয়ের অক্ষরের মধ্যে দিয়ে ছাড়া নয়। কাজেই সেই দুনিয়ার কথা বলতে গেলে ঐ অক্ষরগুলোই রেফারেন্স। একটি আদ্যন্ত প্রটেক্টেড ও হাইলি কন্ট্রোলড জীবনে বড় হওয়া; বাস্তব জীবনের সাথে ওঁর দেখাই বা হয়েছে কোথায় যে তার আসল-নকল সম্পর্কে ধারণা জন্মাবে? অন্যদিকে যারা জীবনভর বুড়ো আঙুলের নীচে কাটায় তাদের ভেতরে এমন ক্রেভিং থাকাও খুব স্বাভাবিক যে "আমার কথা লোকে শুনুক, আমার মতামতের দাম দিক", প্রকারান্তরে "আমার গলা শোনা যাক"। সেই অবস্থায় গুরু সব্বাইকে নিজের কথা শোনানোর মত একটা ভদ্র জায়গা দেয়। কাজেই সেখানে উনি নিজেকে মেলে ধরার জন্য খুবই চেষ্টা করেন। হাবুল সেনের মত এখন ব্যাপারটা "ছাড়ান দাও, পোলাপানে কয়" স্টেজে তো রয়েছে। আরো বয়স বাড়ুক, পরিচিত আরামের এলাকা থেকে বার হোন, জীবনের থেকে তিনটে পাঁচটা নিদারুণ দাগা খান, গোটা কতক ছ্যাঁকার দাগ গায়ে বসুক। তখন সব অন্যরকম মনে হবে অখন।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২৩:৪৭554285
  • DMK বিজেপিটা বুঝিয়ে দিলেই হবে। প্রোফাইলের ছবির মত ওটাও বক্কাবাজি কিনা দেখা যাবে।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২৩:৪৫554284
  • ক দা কনগ্রাচুলেশনস্। প্রোফাইলের মহাবিপ্লবী আমার চিরকালীন প্রেম। সেভেন থেকে কবিতা উৎসর্গ করছি ওনাকে। আজকে যতোটা হয়েছে তার 80% ক্রেডিট ওনার। সে একটা স্পিরিচুয়াল ব‍্যাপার। ও সবাই বুঝবে না।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২৩:৩৮554283
  • কিন্তু হোজা থেকে স্পিভাক, নিপীড়িত মানুষদের নিয়ে এত গাঁতিয়ে আর প্রোফাইলে মহাবিপ্লবীর ছবি সাঁটিয়ে, এসবের উপযুক্ত চাকরি এ রাজ্যে পেতে তো বিজেপি দু টার্ম নিয়ে নেবে।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২৩:৩৬554282
  • নামের বুৎপত্তিটা ইয়ার্কি মেরেই দিয়েছি।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২৩:৩৪554281
  • ◆ কেউ একজন : অন্তরের কথাটা বলেছেন। অসংখ‍্য ধন‍্যবাদ।
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ২৩:২৭554280
    • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২৩:১২
    • ... চিত্তবিনোদনের জন‍্য।
     
    হাহা, এ কে না জানে দার্জিলিং হল সংস্কৃত দুর্জয় লিঙ্গ, তাজ মহল আসলে শিব মন্দির, আর মাইকেল জ্যাকসন আসলে মাইকালাল জয়কিষন।
     
    মাঝে একটা গান বেরিয়েছিল, তুমি পুরাণকে বল ইতিহাস আর ইতিহাসকে বলো পুরনো
  • কৌতূহলী | 115.*.*.* | ১৪ মে ২০২৬ ২৩:২৭554279
  • কান্তি গাঙ্গুলি নন, কান্তি বিশ্বাস।
    বামফ্রন্টের একজন মন্ত্রীর নাম তুলেই বললেন উনি নাকি বামফ্রন্ট আমলে মন্ত্রী হতে পারেননি।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২৩:২৫554278
  • DMK ক্ষমতা পাওয়ার পেছনে বিজেপির সংযোগ - এটা কী বটে ? ভাজপার জম্মেরও আগে তো তাদের জন্ম। এ কী পুরোই ফরেনার। কান্তি গাংগুলি যেমন একটা ছড়ালো। একের পর এক ? বলতে বলুন, পেরিয়ার মাগ্গা মেরে নামিয়ে দেবে।
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ২৩:২০554277
  • আহা ভুল বোঝর কী আছে। নিট হাতরাস উন্নাও দাদরি গোরখপুরের রাঘব দাস হাসপাতাল মনুসংহিতা মণিপুর শ্রীরামসেনে গুজব আইটিসেল নিকোবর বাস্তার ব্যাপম উমর খালিদ রোহিত ভেমুলা এক্স্ট্রা জুডিশিয়ারি সাতাশ লক্ষ ভোটার - ঐসব কোল্যাটারাল, আসল হল উন্নয়ন (আর, ইয়ে, ওরা বাড় বেড়েছে...)। এই তো ব্যাপার।
  • কেউ একজন | 2409:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২৩:১৬554276
  • যতদূর বুঝেছি গুরুর বেশিরভাগ মানুষই জীবনে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। ফলত তাদের চিন্তা বা দৃষ্টিভঙ্গির একটা আদর্শবাদী ভিত্তি আছে।
    অন্যদিকে মানালি এখন একজন উচ্চ শিক্ষারত শিক্ষার্থী এবং সম্ভাব্য চাকুরী পরীক্ষার্থী। কাজেই বিগত ১৫ বছরের হতাশা থেকে এই প্রজন্মর কাছে চাকরি বাকরি, কাজকর্ম ইত্যাদি নিয়ে নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকাই স্বাভাবিক।
    আমি নিজে একজন মুসলিম নামধারী; জীবনচর্যায় সেসব পালন নেই সে আলাদা কথা। আমার নিজের অত্যন্ত কাছের মানুষদের এবং আত্মীয়দের কথাবার্তা আলোচনা থেকে যা বুঝেছি এবং নিজেও যেটুকু অনুভব করি আমরা সকলেই প্রত্যাশা রাখছি।পূরণ হবে কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু মানালি এবং মানালির প্রজন্মের ভরসার এই বিষয়টিকে কেবলমাত্র দলীয় বা মতাদর্শগত পাল্টিবাজি - এই ভেবে নিয়ে হেলাফেলা করা উচিত নয়।
  • সন্দেহবাতিক | 2a00:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২৩:১৫554275
  • হা হতোস্মি! এরপরেও আবার কোট করছেন? আমার কেমন সন্দ হচ্ছে মানালি আসলে অ্যাই বট, হয়তো আইটি সেল প্রোথিত!
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২৩:১২554274
  •  
     
     
    যাঁরা ঝেড়ে গালাগালি করতে চান, তেনাদের চিত্তবিনোদনের জন‍্য।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২৩:০৭554273
  • Complete ভুল বুঝলে আমার কিছু করার নেই।
    Dc sir, আপনাকে একটি আন্তরিক সত‍্য বলি যেহেতু আপনি তামিলনাড়ুর বাসিন্দা। ডিএমকের ক্ষমতা পাওয়ার পিছনে বিজেপির সংযোগের কথা তো অবশ‍্যই স্বীকার করতে হবে। কিন্তু দেখুন, তবু তামিলনাড়ু কি অটোমোবাইল ও IT তে উন্নতি করেনি? অন্তত পবর তুলনায়? পবর ছেলেমেয়েরা কেন দলে দলে তামিলনাড়ুর চেন্নাই বা ওদিকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে যায়? Rob Jetkins এর Comparative state politics এর অসামান‍্য বইতে (নেমড্রপ করতেই হলো, স‍্যরি) Lorraine Kennedy রচিত একটা আর্টিকেল আছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর শৈল্পিক উন্নয়নের তুলনামূলক আলোচনা। তো সেটা দ্রষ্টব‍্য। আর গর্গবাবুর কথাবার্তার সঙ্গে আমার মতো তুচ্ছ মানুষ একমত না হলে কিচ্ছু আসে যায় না, সো আমি হবোও না। আমাকে বলুন তো, উচ্চশিক্ষার ক্ষেত্রে JEE বা আইআইটি প্রিপারেশনের জন‍্য কটা বাঙালী রচিত বই পান? তুলনামূলক রাজনীতির গবেষণামূলক বইয়ের ক্ষেত্রে জাষ্ট রাখহরি চ‍্যাটার্জীর এডিশনের সত্তরবছর পার হতে চললো। বাংলার উচ্চশিক্ষিত যুবক যুবতীদের জন‍্য, কর্মক্ষেত্রের জন‍্য ওনারা পজিটিভ কী করেছেন? তবু বাক্ স্বাধীনতার প্রতি আক্রমণটা অবশ‍্যই নিন্দনীয়। আর বিজেপির থেকে ব্রিজভূষণকে সংবর্ধনা দেওয়া, নীরব - ললিত -মেহুলদের বিদেশে চরতে ছেড়ে দেওয়া এসবই আশা করা যায়। তবু যদি এরাজ‍্যে কিছু উন্নতি করে তবে সামান‍্য মানুষদের উপকারই হবে। এবার করবে কি করবে না তা জানি না।ভালো হলে ভালো, জাষ্ট এটুকুই আমার কথা ছিলো। এবার ভাষা নিয়ে একটা খাঁটি বাংলা গল্প বলি।
    রাখাল মহারাজ বলেছিলেন তাঁর গুরুভাইদের যে ওনার পরিচিত এক বাঙালী যুবক একটি বটবৃক্ষের নীচে সন্ন‍্যাসীবেশে মৌন হয়ে বসে থাকতো। সেখান দিয়ে গ্রাম‍্য মহিলারা জল আনতে যেতো আর ওনাকে দেখে নিজেদের মধ‍্যে বলাবলি করতো, "আহা, কার বাছা রে, কার ঘর আঁধার করে এসেছিস রে!" একদিন সেই সন্ন‍্যাসী হঠাৎ চোখ খুলে বললেন, "ক‍্যায়া মাইজী ? তুমলোগ ক‍্যায়া বাত করতে হো?" মহিলারা ঝংকার দিয়ে বললেন, "আ মর মেড়ো! দিনের বেলা সাধু সেজে তপিস‍্যে করে আর রাতে বেরোয় সিঁধকাঠি নিয়ে।"
    তো রাখাল মহারাজ বললেন এটাই। ভাষার তারতম‍্যেই তাদের স্নেহ উবে গেলো। এটাই বাস্তব সত‍্য।
  • X | 117.*.*.* | ১৪ মে ২০২৬ ২২:৫৭554272
  • গ্রামসির তত্ত্ব তো জার্নাল এও বলছে এখন মাগা ক্রাউড দারুণ অ‍্যাডপ্ট করেছে - বিশেষত হায়ার এজুকেশন এ - নামী কলেজ গুলো তে। এ তাও গত বছরের কথা। একই ভাবে, মাগা রাএখন ১৯৮৪ কে নিজেদের হয়ে পেশ করে। তো কাজেই কেউ কোন বই পড়েছে শুধু তাই দিয়ে দক্ষিণপন্থী কি বামপন্থী বিচার করা বেশ মুশকিল হয়ে গেছে
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:৫২554271
  • ২০২৩ এ সুপ্রীম কোর্ট রায় দিয়েছিল, এসির প্রধাণ নির্বাচনের প্যানেলে কে থাকবে। ক'মাসের মধ্যে গভঃ বিল নিয়ে এসে, অপোজিশনকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে সে বিল পাস করে যেখানে CJI কে সরিয়ে হোম মিনিস্টারকে প্যানেলে আনা হয়, গভঃ সব সময়েই জিতবে। তো সে নিয়ে আবার কেস হয়, সে কেসের শুনানি শুরু হয়েছে, কতদূর কী হয় সে দেখা যাবে। কিন্তু কথা হল, ঝানু ফরেনারদের নয় 'বাংলার মুখ আমি দেখিয়াছি, ভারতের মুখ আমি দেখিতে যাই না আর', কিন্তু এর এই অবস্থা কেন, স্টেপে স্টেপে কী করা হচ্ছে জানে না কেন ? কোনদিন কোন ব্যাপারে কোন মন্তব্য নেই, সার নিয়ে নেই, দেশের অবস্থা নিয়ে নেই, শুধু হাবিজাবি বক্কাবাজি কেন ?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:৩৮554270
  • আচ্ছা একটা গান শুনুন।
     
    সব জায়গায় সমস্ত মাইনরিটি, "আদার"দের মনের কথা - আই অ্যাম হিউম্যান অ্যান্ড আই নিড টু বি লাভড, জাস্ট লাইক এভরিবডি এলস ডাজ :-)
     
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:৩২554269
  • শিক্ষিত 'ধুরন্ধর' গাড়োল। এইটা মনে হয় পুরোটা।
  • বিদূর | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:৩২554268
  • ক‘বাবুকে ক! ন্যাংটা চাড্ডির থেকে এইসব প্রগতিশীলতার মুখোশপরা চাড্ডি অনেক ভয়ংকর। তবে আর কী, এবার সহজেই IT-cell-এ internship জুটিয়ে ফেলবেন!
  • X | 117.*.*.* | ১৪ মে ২০২৬ ২২:৩০554267
  • বিজেপি পব তে জিতলে এক কোটি চাকরি দেবে বলেছিল ওদের ইস্তাহার এ। পড়েই মনে হয়েছিল আবার সেই পকেড়ার জুমলা! যা হোক, লোকে তেমন শাসকই পায়, তারা যার যোগ‍্য - পঃবঃ এর ছুপা চাড্ডি দের জয় হোক। আমরা আর কি - মোটের উপর কোল‍্যাটেরাল ড‍্যামেজ। কোন দিন সবই বদলাবে- ব্রাজিলে বোলসেরানো, হাঙ্গেরিতে ওরবান - সব গ‍েছে - কেউ ২০৩৫/ কি ২০৪৭ এর অমৃৎকাল অব্দি থাকবে না। কবি বলেছেন-
     
    "जो आज साहिबे-मसनद हैं, कल नहीं होंगे,
    किरायेदार हैं, ज़ाती मकान थोड़ी है।
    सभी का ख़ून है शामिल यहाँ की मिट्टी में,
    किसी के बाप का हिन्दुस्तान थोड़ी है।।"
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:২৬554266
  • ঠিক, ড় নয় র।

    কিন্তু পার্জ লিখ্লাম কেন ?
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:২৫554265
  • মধ্যবিত্ত তো সবই লুকোয়। এ কথা লিখলেই মানালি সুশোভন সরকার নিয়ে চলে আসবে কীভাবে নবজাগরণই কলোনিয়াল টাইমসে ঐ লুকোন চালু করেছিল যা চর্যাপদের সময়ে ছিল না, কিন্তু কথা হল, এর থেকে তো উত্তর ভারতীয় 'গর্ব সে বোল হাম হিন্দু হ্যায়' ঢের বেশী সৎ।
  • একক | ১৪ মে ২০২৬ ২২:২৪554264
  • হেলমেট না পড়ার কি আচে। তবে সাকুল্যে তিন চারিটি ব্র‍্যান্ড। বোর হয়ে যাবেন :/
  • ব্যথী | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:২২554263
  • এবং এটা extensively well-documented in academic works. তা সেগুলো বোধহয় সিলেবাসের বাইরে! অথবা পড়েছেন (আপনার যা পড়াশুনোর ধরণ, নিশ্চয়ই পড়েছেন), কিন্তু মনোমত হয়নি। sigh
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:২২554262
  • হেমলেট পড়া, হেলমেট পরা।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:১৮554261
  • আজকেই কলকাতায় হেলমেট না পড়লে মোটরসাইকেল, স্কুটার আরোহীদের কেস দেওয়া শুরু হয়েছে। আবাপে দেখবেন, খিদিরপুর, পার্জ সার্কাসের উল্লেখ আছে। স্বাভাবিক, আজ নয়, তিরিশের বছর ধরে মধ্যবিত্তর pet peeve যে ওরা তো হেলমেট পড়েনা আর পুলিসও ধরে না। কিন্তু যেন বড়বাজারে সবাই হেলমেট পড়ছে ! জানতেই পারবেন না পড়ে কি পড়ে না। এত কিছু মহাশ্বেতা, স্পিভাক কপচে, এসব প্রশ্ন মাথাতেই আসবে না। বা এলেও, ফেক বলে চেপে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত