এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:১৭554260
  • মানালি, এতো আমসি গ্রামসি কোট করে কি হবে, যদি এই প্লেন অ্যান্ড সিম্পুল ফ্যাক্টটা বুঝতে না পারলেন, যে বিজেপি ইন্ডিয়ায় একমাত্র কমিউনাল দল আর আরেসেস একমাত্র সংগঠন যাদের ঘোষিত নীতি হলো মুসলমানদের সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো!
     
    তবে হ্যাঁ, আপনার পার্সোনাল ওপিনিয়ন দিনের শেষে আপনারই, আর আপনার নিজের ওপিনিয়ন ফর্ম করাও আপনার অধিকার। তবে নিজের মনে এই ব্যপারগুলো ভেবে দেখবেন :-)
  • কুটিল | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:১৪554259
  • উনি হলেন গে ভরা কোটাল! তাই কোট উপচে পড়ছে!
  • X | 117.*.*.* | ১৪ মে ২০২৬ ২২:১০554258
  • মানালি - আপনি অ‍্যাজ ইউসুয়াল নেম ড্রপিং করে চলেছেন- নাথিং সারপ্রাইজিং ইন দ‍্যাট -কিন্তু ভারতের রাজনীতিতে আর এস এস, মনুবাদ এসবের আলোচনায় পর্তুগাল বা রোমানিয়ার আলোচনা থেকে তো annihilation of caste বেশি গুরুত্বপূর্ণ। তো সারা ভারতে যে জুডিশিয়ারি থেকে সংবাদমাধ্যম, ইডি থেকে সিবিআই - সব সংস্থা এর স্বাধীনতা প্রশ্নের মুখে এসব ছেড়ে ধান ভানতে শিবের গীত এর কি প্রয়োজন?
     
    আর একটা কথা - আপনার লেখার একটা বড় দুর্বলতা হল অনর্থক কোট করে চলা। নিজের কথা সহজে বলার চেষ্টা করুন পয়েন্টে - না হলে কনফিডেন্স এর অভাব বলে মনে হয়। আপনার সম্ভাবনা আছে - সেটা নষ্ট করবেন না
  • যদুপুরের প্রাক্তনী | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:০৯554257
  • ফ্যাসিস্ট শক্তির মুখোমুখি দাঁড়িয়ে selectively তাদের ভালোদিক খুঁজে/বানিয়ে জয়গান করবে যারা তারা by extension চাড্ডি। গর্গর গ্রেপ্তারি নিয়ে আপনি যা বললেন, তাতে হুতোবাবু যা বললেন তাই--- বিবমিষার উদ্রেক হয়!
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:০৭554256
  • ২১:৫০ অমা! আসতে ইচ্ছে করেনা আবার কেমং ওলুকক্ষনে কতা! চাড্ডি বল্লেই বা কি? চাড্ডি কি খারাপ কিছু? এইত্তো গুগলিয়ে জানলুম ভারতবর্ষে চাড্ডি ব্যবসা গ্রোয়িং সেক্টর বলতে গেলে আড়াই কোটি ডলারের ডোলান ডলারের বেওসা। পদ্মাসোনার আশীর্বাদই হাসির বাদ।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:০৩554255
  • স্কলারশিপ পেতে গেলে কি আজকাল পোস্ট দেখাতে হচ্ছে ? বা-লে দের নয় চাকরি আছে, গ্রান্ট আছে, পোস্ট করতে হচ্ছে, কিন্তু এ কেন ?

    নাকি, পুরোটাই ফেক, প্রথম থেকেই ?
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ২২:০০554254
  • ইয়ে মানে ধরুন কেউ বললো হিটলার মন্দ বটে তবে অমুক অমুক কাজে তো ভালো, ওকে একটা সুযোগ দিয়েই দেখা যাক না কেন, গ্যাস চেম্বার করেছে তো কী, উন্নয়ন তো হয়েছে।
    এই কথাটা যখন সে বলবে, তখন লোকে তাকে নাৎসি বলবে, ঐ সম্ভাবনা মাথায় রেখেই বলতে হবে।

    তো, হও ধরমেতে ধীর। মতটা চাড্ডিসুলভ হলে লোকে চাড্ডি বলবে, এ বিধির বিধান, কিছু করার নেই।

    একের পর এক জনপ্রতিনিধিরা বলছে আমরা মুসলমানদের জন্য কাজ করবো না, সেকুলারিজম চলবে না, মুখ্যমন্ত্রী স্টিং অপারেশনে টাকা নিয়ে রেকর্ডেড, কেন্দ্রে নিট কেলেংকারি, দাদরি সবে মেরে কেটে কোন রকমে এক দশক হল, শম্ভুনাথ রেগার থেকে কুলদীপ সেঙ্গার সব সেলিব্রেটেড, গ্রাহাম স্টুয়ার্ট্স স্টেনের হত্যাকারীদের একজন এমপি, বড় বড় নামী বিশ্ববিদ্যালয়ে গোবর আর জ্যোতিষ নিয়ে গবেষণা হচ্ছে নাক, ও, এই বাজারে বিজেপির ভালো স্টেপ নিয়ে বলার এটুকু দাম না দিলে আর কী করে হবে!
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২২:০০554253
  • মানালির পোস্টগুলো যতো পড়ছি ততো অবাক হয়ে যাচ্ছি। কোন নেগেটিভ সেন্সে না, কারন আপনি তো বোধায় আমার মেয়েরই বয়সি, তো আমার মেয়ে এরকম বললে যেমন অবাক হয়ে যেতাম, তেমনই হচ্ছি :-)
     
    আর এটাও কিছুটা বুঝতে পারছি যে "সাধারন মানুষ" কিভাবে ফ্যাসিজম বা কমিউনালিজম জাস্টিফাই করে। বিজেপি যে ফ্যাসিস্ট আর কমিউনাল সেনিয়ে কোন সন্দেহই নেই, কিন্তু মানালি কিসব যেন নাম দিয়ে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
     
    আর, "সাধারণের চাওয়া পাওয়ার মান রাখতে পারলে, নিন্দুকে যাই বলুক, যে কোনো সরকার প্রশংসার যোগ‍্য" - বিজেপি অন্য কোন রাজ্যে যেখানে সাধারণের চাওয়া পাওয়ার মান রাখতে পারেনি সেখানে হঠাত করে পবতে রাখবে, এটা অন্য অনেকেও লিখছেন, এটাতে বারবার করে অবাক হচ্ছি। পবতে কি "বিজেপি" নাম দিয়ে নতুন কোন দল ক্ষমতায় এলো? বুঝতে পারছি না :-)
  • ar | 96.*.*.* | ১৪ মে ২০২৬ ২১:৫৮554252
  • "ব্রাহ্মণ কমিউনিষ্টদের রমরমাই তো দেখি।"

    জ্যোতি বসু!!! হরকিষণ সিং সুরজিত!! রামচন্দ্র ডোম (পলিটব্যুরো সদস্য)!!
     
  • বিদূর | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২১:৫৬554251
  • পার্সোনালি আপনি হেগে ছুঁচু করেন না ডলারে মোছেন তাতে কার কী ছেঁড়া যায়! কিন্তু এত ভালো জিনিস পড়েও এত কনফিউজড কেন, সেটাই বোধগম্য হচ্ছে না। বেশ চাড্ডি না বলে তাহলে শিক্ষিত গাড়োল বলি!
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২১:৫০554250
  • এইজন‍্যে এই সাইটে আসতে ইচ্ছে করে না। একেবারে বিটকেলে যাকে বলে ! নিজস্ব মতামত প্রকাশ করলেই চাড্ডি? পার্সোনালি আমি বিজেপির কট্টর সমালোচক। কেউই এদের সাম্প্রদায়িক নীতিকে সাপোর্ট করতে পারে না। কিন্তু ভালো ষ্টেপগুলোর কথা বলবো না?
  • . | ১৪ মে ২০২৬ ২১:৪৩554249
  • তোলাবাজির মামলায় এবং বেনামি সম্পত্তির জন‍্য এবং এক্সটর্শনের জন‍্য ইডি গ্রেফতার করল।
  • বেদনার্ত | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২১:৪২554248
  • পাটালিদেবী, এত বুকনি না মেরে আগে বেসিক ভলতেয়ার পড়ে ফেলুন! আমাগো আলমা মেটার যদুপুরের এইরকম মুষলপ্রসব বড়ই বেদনাদায়ক
  • . | ১৪ মে ২০২৬ ২১:৪১554247
  • শান্তনু সিনহা বিশ্বাস অ‍্যারেস্টেড
  • . | ১৪ মে ২০২৬ ২১:৩৫554246
  • এই টপিকটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এখন হাওয়া বেশ গরম। পরে আলবানিয়া নিয়ে গুছিয়ে আলোচনা হবেখন।
  • মঞ্জরেকার | 2001:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২১:৩৪554245
  • গুরুতে চাড্ডি ওয়ারিয়র্সদের হয়ে ব্যাট করতে নেমেছেন পাটালিচাড্ডি... প্রচুর বাউন্সার খেয়েও মাটি কামড়ে পড়ে ক্রমাগত কোট ঝেড়ে চলেছেন!
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২১:২৭554244
  • কিন্তু কেন নিষিদ্ধ করা হয়েছিল মূল কারণ জানেন কেউ?
     
    আলোচ‍্য। কিন্তু ডট দিদি, কথা হচ্ছে এনভার হোজা কিন্তু একজন অদ্বিতীয় ব‍্যক্তিত্ব। ঝপাং করে ওয়ারশ ট্রিটি ছাড়েননি। ছেড়েছেন ১৯৬৮ তে এবং তারপরেও আত্মশ্লাঘা রেখে টিটোইজমকে বলছেন 'অ‍্যান্টি - মার্ক্সিজম।' ওনার মডেল সবজায়গায় প্রযোজ‍্য হবে না। হুনানের ক্ষেত্রে কেউ কিন্তু বলতে যায়নি কিছু, লোকজন নিজেই বোঝার পর কাঠের ঠাকুরমূর্তি থেকে রান্নার কাঠ বানিয়ে নিয়েছিলো। তো impose করে হিতে বিপরীত হতে পারে। যদি ধৃ' ধাতু কর্তব‍্য ও নৈতিকতার দিকে যায় সেটাই ভালো। নাহলে এমনিতে পুষ্পচন্দন ও ধূপের সৌরভ আমারও মনকে চিরদিন পরিতৃপ্ত করে, যদি সেটা সত‍্যি ত‍্যাগ ও ভক্তির সৌরভ হয়। যা রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠানের শেষে নিজের ছোট্ট ঘরের সাদা কালো ছবিটার সামনে বসেও অনুভব করি। সেটা যেন বিদ্বেষের পঙ্কে নিমজ্জিত না হয়, এটাই চাওয়া।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৪ মে ২০২৬ ২১:২৩554243
  • কান্তি বিশ্বাস বামপন্থী ক্যাবিনেটে শিক্ষামন্ত্রী হতে পারেননি মানে?
    কান্তি বিশ্বাস তো বামফ্রন্ট আমলেরই শিক্ষামন্ত্রী ছিলেন।
  • . | ১৪ মে ২০২৬ ২১:১৮554242
  • আলবানিয়া বরাবরই গরীব দেশ ছিল, এখনও তাই।
    ওদেশে ধর্মকে নিষিদ্ধ করা হয়েছিল, এখন যদিও নিষিদ্ধ নয়। কিন্তু কেন নিষিদ্ধ করা হয়েছিল মূল কারণ জানেন কেউ? পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে ধর্ম নিষিদ্ধ ছিল।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২১:১৪554241
  • না ক দা, আগের পোষ্টটা ফাজলামি কেন হবে? সত‍্যই।
    dc, এগুলো ভীষণ demotivating. তবে এটাও ঠিক ওনাদের অনেকে এটাও বলছেন যে সবার পাশে থাকা হবে। এখানে ধর্মাধর্ম বিভাজন যতো না হয় ততোই ভালো। উন্নতিতে সবাই সামিল হোক। আবার এও দ্রষ্টব‍্য, কান্তি বিশ্বাসের মতো জ্ঞানী ও অভিজ্ঞ রাজনৈতিক ব‍্যক্তিত্ব কিন্ত বামপন্থী ক‍্যাবিনেটে শিক্ষামন্ত্রী হতে পারেননি। সেটা কি ওনার মতুয়া পরিচয়ের জন‍্য? জানি না। ব্রাহ্মণ কমিউনিষ্টদের রমরমাই তো দেখি। মিষ্টিপিসিও বলেছিলেন, "আমি ব্রাহ্মণবাড়ির মেয়ে। " তা সেই আন্তোনিও গ্রামসির Organic intellectual আর কোথায় ? তবু ক্ষুদিরাম টুডু, অমিয় কিস্কুরা থাকছেন, এটাকে আমি অন্ততঃ দ্ব‍্যর্থহীনভাবে সমর্থন জানাচ্ছি।
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ২১:১৪554240
    • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২০:৪৯
    • ... পার্সোনালি আমি সংখ‍্যালঘু নির্যাতনের ঘোরতর বিরোধী। ... এসব ছেড়ে ...
     
    এই কথাটার ল্যাজ ধরে একটা কিন্তু আসে সাধারনত, মানে, পার্সোনালি আমি এসব পছন্দ করি না, 'কিন্তু' বৃহত্তর স্বার্থে, 'ওদের' যা বাড় বেড়েছে- ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এখানে ঐ কিন্তুটা একটু পেঁচিয়ে এসেছে আরকি! আর, মানে। ঐটা আছে, কিন্তু কী আর করা যাবে, কিন্তু উন্নয়ন...- এসব ছেড়ে, মানে এসব তো নিতান্ত ছেড়ে দেওয়ার মতই তুচ্ছ।

    ওদিকে এত পড়াশুনো এত তত্ব্বকথা, এত নেমড্রপিং ও উদ্ধৃতির পর, ভারতের বাকি অংশে বিজেপির ফর্মা দেখে শিক্ষা স্বাস্থ্য চাকরি ক্ষেত্রে আশা, এ শুধু কুহক না, তার থেকে বড় কিছু। নিট তো সদ্য বেরুলো।

    টাকা কড়ি, দুর্নীতি, চুরি ডাকাতি- সব কিছুর থেকে বড় ইভিল হল মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেওয়া, গোষ্ঠী ধরে মানুষকে অবমানব বলে দাগিয়ে দেওয়া।

    রবিবাবু লিখেছিলেন "আমাদের ভয় কাহারে/ বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে"। কিন্তু যখন দেখি দুনিয়া বিষয়ে অন্তত পুঁথিগত ওয়াকিবহাল অল্পবয়সীরা এইসব বলে, তখন বিবমিষা হয়।

    তবে এমনিতে ঠিকই আছে, কন্ট্রোলড ও মনিটরড চলন ও গমনে অভ্যস্ত কারো পক্ষে মনুসংহিতার বিধানের আওতায় কালাতিপাত করতে অসুবিধে হবে নাঃ)
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২১:০৩554239
  • বলেছিলাম।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২১:০১554238
  • প্রথমদিন থেকে বামেরা বলে এসেছে, তৃণমূল আদর করে বিজেপিকে বাংলায় এনেছে। তাই এরা দক্ষিণপন্থী দল। আর বিজেপি বলতো তৃণমূল গোপনে সিপিএমেরই সুযোগ করে দেয়, তাই এরা বামপন্থী দল। কোনোটাই না। এরা ছিলো চৌর্যপন্থী দল আর এদের দিয়ে বেশীদিন কিছু ঠেকিয়ে রাখা সম্ভব হবে না সেটা বুদ্ধিমান লোকে জানতো। এবার নাৎসিদের ওঠার পিছনে সোশ‍্যাল ডেমোক্রাটদের জার্মানিতে যে নিন্দা করা হয়, তা যদি তোলামূলকে করেন আমি ভাই মানবো না। আর যাই হোক, সোশ‍্যাল ডেমোক্র‍্যটগণ বিদ‍্যাশিক্ষার উন্নতি করেছিলেন অনেক। এরা তাদের নখের যুগ‍্যি নয়। যাইহোক, শ্রদ্ধেয় আজিজুল হক বলেছিলেন, বিজেপি বিরোধিতার প্রয়োজনে উনি সব করতে পারেন। শেষ বয়সে অতোখানি অসুস্থতা নিয়ে গ্রামে গ্রামে ঘুরতেন, বুঝতেন মানুষকে। নারায়ণ সান‍্যালের 'এমনটা তো হয়েই থাকে (এন্তাই তো হোন্দাই রহেতা) পড়বেন। সেখানে দীর্ঘ ভূমিকাটি অনন‍্য। ওনার দৃঢ় তেজের উল্লেখ আছে সেখানেও। আর এই প্ল‍্যাটফর্মেই তো কে একজন বললেন সেদিন, "আপনি যদি তিনোকে ভোটটা না দিয়ে থাকেন তবে সিওর বিজেপিকে দিয়েছেন।" তো এটা হচ্ছে বিষয় যে পার্লামেন্টের ভোটে লড়া কাকু-জেঠুরা আমাদের এখনো বিকল্প দিতে পারলেন না উল্টে বিলীন হয়ে যেতে হলো। তিনোদের কথা আমি উল্লেখই করবো না কারণ এদের ম‍্যানিফেষ্টো বলে কিচ্ছুটি নেই। টিংটিং করে লাফাতো এবং হেরে যেতেই অবলুপ্তির পথে। এটা হবারই ছিলো। কিন্তু যদি জার্মানি, পোর্তুগাল বা আলবেনিয়ার কথাও উল্লেখ করি তো Blendi Fevzëu লিখছেন সোভিয়েতের পতনের পর বিশ্বের শেষ তিন জিডিপির দেশের মধ‍্যে একটি ছিলো আলবেনিয়া। কীই বা বলা যাবে? সাধারণের চাওয়া পাওয়ার মান রাখতে পারলে, নিন্দুকে যাই বলুক, যে কোনো সরকার প্রশংসার যোগ‍্য।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২০:৫৮554237
  • আগের পোস্টটা তাহলে ফাজলামি ছিল ?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২০:৫৪554236
  • "আমাকে একটা ভ‍্যালিড রিজন্ দেখান যার জন‍্য আমাদের মতো তুচ্ছ লোক এখনো অবধি সমালোচনার দিকে যাবে"
     
    আমি দুইটা ছোট রিজন দেখাতে পারিঃ
     
    ১। বিজেপি একজনও মুসলমান ক্যান্ডিডেটকে প্রার্থী হিসেবে দাঁড় করায়নি।
    ২। বিজেপির কয়েকজন নেতা বলে দিয়েছে "সংখ্যালঘুদের" জন্য কোন কাজ করবেনা।
     
    আর আরেকটা আরও ছোট রিজন দেখাতে পারিঃ ২৭ লক্ষ মানুষ পবতে ভোট দিতে পারেনি, যেটা একটা গণতন্ত্রের বেসিক নেসাসিটি ভায়োলেট করে। বিজেপি সে নিয়ে একটাও কথা বলেনি।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ২০:৪৯554235
  • দেখুন ক দা আর X দা ;
    কয়েকটা কথা বলি একেবারে ফাজলামি না করে। পার্সোনালি আমি সংখ‍্যালঘু নির্যাতনের ঘোরতর বিরোধী। আমাদের constitution প্রতিটা সিটিজেনের স্বাধীনভাবে বসবাস ও ধর্মপালনের রাইট সিকিওরড করেছে। এসব ছেড়ে আমাকে একটা ভ‍্যালিড রিজন্ দেখান যার জন‍্য আমাদের মতো তুচ্ছ লোক এখনো অবধি সমালোচনার দিকে যাবে। মোয়াজ্জেন ও ইমাম ভাতা কিন্তু চালুই আছে, আশা করি সংখ‍্যালঘুদের প্রতি ঐক‍্যভাব বজায় থাকবে। এবার যদি স্কুলগুলো revive করে, শিক্ষা ও চাকরির উন্নতি হয় বা স্বাস্থ‍্য ঘুরে দাঁড়ায় তো সেগুলি নিশ্চয়ই গ্রহণীয়। আর যে গ্রেপ্তারের বিষয়টা বলছেন, প্লিজ কিছু মনে করবেন না, ওনার ডিগ্রি দেখে আমি স্তম্ভিত ও আশ্চর্য। কিন্তু আচরণ ও কথাবার্তার কিছুই ভালো লাগেনি একদিনের জন‍্য। ফ‍্যাসিস্তের বিরোধিতা করতে গিয়ে অপর একটি কুচো ফ‍্যাসিসম জাগিয়ে তোলা আর কী... ওনার মোদ্দা কথাও ছিলো হিন্দীভাষী খেটে খাওয়া মানুষজনের বিরুদ্ধে। মাড়োয়ারি মালিক নয়, শপিংমলের সামনে ফুচকা বিক্রি করা বিহারীর উপর খড়্গহস্ত। আর যাই হোক, এই উগ্র প্রাদেশিকতা সাপোর্ট করা চলে না। বিনয় ঘোষের 'বাঙলার নবজাগৃতি' পড়ে দেখবেন, বাঙালীর এই সেগমেন্টাল স্বভাবকেই তিনি নিন্দা করেছেন। কোনো আলাদা তীব্র প্রাদেশিকতা থাকবেই বা কেন? কোনো কন্সট্রাক্টিভ অ‍্যাপ্রোচ কি ওনার রাজনীতিতে ছিলো? একা বাংলাভাষার এই ঠিকা নেওয়া দেখলে হয়তো চর্যাপদের সহজিয়ারাও ভিরমি খেতেন। খুব র‍্যাশানালি, সব মানুষ জানে কখন কার পক্ষ্মপুটে আশ্রয় নিতে হবে বা কতো পক্ষকাল পরে পক্ষ কোনদিকে যাবে। এসব সেই রূপচাঁদ পক্ষীর কাল থেকে কগনিটিভ সেন্স, কোনো পক্ষের দরকার পড়ে না এজন‍্য। স্কুল কলেজ রিভাইভ করুক, অর্থের জোগান আসুক ও স্কলারশিপগুলো ছাড়ুক। এটা হাজার সাধারণ ছাত্রছাত্রীদের চাওয়া। আরো একটা কারণ, কোনো বিকল্পের উপস্থিতি নেই।
  • X | 117.*.*.* | ১৪ মে ২০২৬ ২০:২৮554234
  • @১৮ঃ০৭ ক - কে 'ক' দিতেই হচ্ছে মাইরি। দেখা যাচ্ছে চট করেই লাল থেকে গেরুয়া হয়ে যাচ্ছে লোকজন। "লক্ষ্মী ও সরস্বতী উভয়েই তো পদ্মাসনা" - সাধু সাধু- এখন বাড়ি থেকে একা ছাড়লেই হয়। এখন যখন রাজ‍্য ভেন্টিলেশন থেকে বেরিয়ে পড়েছে।
     
    যা হোক তৃণমূল বা মমতা বা এদের স্বার্থ নিয়ে আমার কোন দিনই মাথাব্যথা ছিল না। তো সে আপদ গেছে ভালোই, কিন্তু আরএস এস আমাদের সংবিধান মানে না সেটা মনে করিয়ে যাই - সংবিধানে ভারতকে হিন্দু রাষ্ট্রের চেহারা দেওয়ার কোন প্রস্তাব কোনদিনই ছিল না।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ২০:২১554233
  • আরে এই তো ফুটকড়াই লিখেছেন! না না, আপনি আপনার কাজ করুন। ভালো থাকবেন। গল্পপাঠের কথা বললেন বলে ভালো লাগলো, থ্যাংকিউ!
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৯:৪৭554232
  • বুলডোজার দিয়ে 'ওদের' বাড়ি ভেঙে দেওয়াটা একেবারেই নিরামিষ ব্যপার। দুয়েকটার ফ্রিজ থেকে বিফ বার করে লিঞ্চিং না করতে পারলে হবে না।
  • | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৯:৪৫554231
  • স্কুল কলেজের পড়াশোনা মোটামুটি যে ব্যর্থ হয়েছে, তার প্রমাণ তো চতুর্দিকে দেখা যাচ্ছে। কিন্তু এ কথা লিখলেই, রবিবাবু দেশীয় শিক্ষা আর স্বদেশী সমাজ নিয়ে কী লিখেছিলেন, মানালি সেসব ঝেড়ে কোট করে দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত