এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২২:১৬554020
  • ইনকাম বার আছে
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২২:১৫554019
  • +2 টা জানি . বিবেকানন্দ স্কলারশিপ
     
    নো ব্যাক পেপার। ..সব 60 পার্সেন্ট
     
    60 কে করে 4 বছর দেবে
  • কৌতূহলী | 115.*.*.* | ১১ মে ২০২৬ ২২:০৮554018
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২১:১৩
    ধন্যবাদ। আর মাধ্যমিকে রাজ্যে ১০০ এর মধ্যে র‍্যাঙ্ক থাকলে কোন ভাল স্কলারশিপ এর নাম বলতে পারবেন? নেটে যেগুলো সার্চ করে পাচ্ছি, সবই ইনকাম লিমিট আছে। ইনকাম লিমিট নেই, ভাল স্কলারশিপ, এরকম আছে?
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২২:০৪554017
  • না লসাগু দা, 2006 থেকে stock market e খেলছি
    ভালো ই পয়্সা কড়ি ​​​​​​​করেছি
     
    সেই ​​​​​​​একটা ​​​​​​​টই ​​​​​​​ছিল ​​​​​​​না ​​​​​​​যাতে ​​​​​​​ফান্ডা দিয়েছিলাম
     
    টই ​​​​​​​টার নাম ভুলে
    গেছি
     
  • lcm | ১১ মে ২০২৬ ২২:০১554016
  • আর যদি কিনতেই হয়, গোল্ড ইটিএফ ভালো আইডিয়া (একজন দিয়েছেন এখানে)... অন্য কোনো মেটালও ইটিএফে কেনা উচিত... ভারতে সোনা বিক্রি করা সহজ, গভর্নমেন্ট কন্ট্রোল প্রাইসিং স্ট্যান্ডার্ডও আছে... কিন্তু অন্য অনেক দেশে সোনা বিক্রি করে ঠিকঠাক দাম পাওয়া ট্রিভিয়াল ব্যাপার নয়...
  • lcm | ১১ মে ২০২৬ ২১:৫৭554015
  • না, স্টক মার্কেটকে বিট করা মুশকিল। লং টার্মে স্টক মার্কেট বেশি রিটার্ন দেয়। কথায় বলে -
    ... stocks typically "put gold in the dust" over 30+ year periods, often doubling or tripling the total returns of gold...
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২১:৪০554014
  • কেকে কী খবর ? নতুন কিছু পড়লে?
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২১:৩৯554013
  •  
    দেখুন 2009 নাগাদ ICICI bank e গিয়েছিলাম
    ওরা জোর করে একটা 50 গ্রাম সোনার বিস্কুট বেচেছিল
    তখন ১৬কে করে সোনা
     
    ২০১২ তে আমি কিছু কাল লুরু গিয়েছিলাম চাকরী করতে। তখন কিছু টাকার দরকার ছিল, ওটা বেচে দিলাম। তখন সোনার দাম 30 কে
     
    3 বছরে অলমোস্ট ডাবল
     
    তাই কাগুজে সোনা না কিনে ৫০ গ্রাম
    করে কিনতাম
  • r2h | 134.*.*.* | ১১ মে ২০২৬ ২১:৩৫554012
    • kk | ১১ মে ২০২৬ ২০:৪৪
    • ...অ্যাটলান্টায় বড্ড গরম পড়ে...
     
    আর বলো কেন, গত শীতে যা একটা দীর্ঘস্থায়ী হাড় কাঁপানো অসৈরন ঠাণ্ডা পড়লো এই দিগরে, আর সেই জাঁকিয়ে দোখনো গরমও এখনও পড়ছে না। শিকাগো নিউ জার্সি ডিসি কানেটিকাট ঘুরে আটলান্টা এসে যা একটা ফুর্তি হয়েছিল এগারো বছর আগে, প্যাচপ্যাচে ঘেমো গরমে ফুলফুল ছাপ জামা পরে ঠান্ডা বিয়ার নিয়ে বসা খুবই আমোদের ব্যাপার।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২১:২২554011
  • গুরু ধরুন, গুরু টিপুন? হুমম।
     
    হ্যাঁ, এস&পি ৫০০ ইনডেক্স ফান্ডও লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো অপশান।
  • r2h | 134.*.*.* | ১১ মে ২০২৬ ২১:১৪554010
  • টিংকারক্যাড - এই তো, নাকি আরও কিছু আছে?


    ৩ডি প্রিন্ট- ও অতি কম খরচায় করার সন্ধান আছে, সে হয়ে যাবে, তার থেকে স্ট্রেসবলে বরং বেশি পড়বে। একটা এসটিএল ফাইল যদি কোন মহানুভব কেউ বানিয়ে দেয় তাহলে জয়গান করতে করতে ছাপিয়ে ফেলবো।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২১:১৩554009
  • //নাকি ওটা এইচ এস এর স্কলারশিপ ছিল, সেটাও ঠিক মনে পড়ছে না।//
     
    SHE
  • একক | ১১ মে ২০২৬ ২১:১০554008
  • ইষত ট্যাঁপাপাখির ন্যায় দেকতে লাগলেও, খুবই খিউট হয়েচে গুরুপদ :)
     
    এর শুদু মাথাটা দিয়ে হাজারে হাজারে স্ট্রেসবল প্রিন্ট করাতে পারো। থ্রিডির খরচ বাঁচবে। আর উল্টোদিকে লিকে দাও : গুরু ধরুন, গুরু টিপুন! আম্রিকা ইউরোপে ছোড়িয়ে দাও।
     
    প্রচুর কাটতি হবে। নানান পক্ষের লোক আলেদা আলেদা কারণে কিনবে যদিও!
  • r2h | 134.*.*.* | ১১ মে ২০২৬ ২১:০৯554007
  • টিঙ্কারক্যাড দিয়ে শুধু বেসিক জিনিসপত্র হয়, মানে একটু উঁচু করে দেবে, আর কিছু শেপ টেপ আছে...

    নাকি আরও কিছু আছে?
  • r2h | 134.*.*.* | ১১ মে ২০২৬ ২১:০১554005
  • আর সেসব বাসনা করে কী হবা, যা বাজার, কোনরকমে ভালোয় ভালোয় চাকরি বাকরি টিঁকে থাকলে রক্ষে। সে যাগ্গে। কারও সন্ধালে কোন ফ্রি ৩ডি মডেলিং অ্যাপ আছে, ওয়েব বেসড, ইন্স্টল করতে হবে না- এমন? গুরুপদর একটা ৩ডি প্রিন্ট করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে ঢাল তরোয়াল নেই, অত ধৈর্য্যও নেই যে জ্যামিতি কষে কষে মডেল বানাবো। আমার চাই একটা .এসটিএল ফাইল, যা সোজা ৩ডি প্রিন্টারে চালান করা যায়। ট্রাইপো বলে একটা সাইট খুঁজে পেলাম, তাতে জেপেগ দেওয়াতে বেশ সুন্দর একটা মডেল বানিয়ে দিল, ঠিকঠাক ৩ডি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম। কিন্তু হতভাগারা .এসটিএলে এক্সপোর্ট করতে গেলে পয়সা চাইছে। ভাবছিলাম বেশ কটা ৩ডি প্রিন্ট করতে পারলে এনেবিসি সহ অন্য পালা পার্বনে লোকজনকে দেওয়া টেওয়া যেত।
     
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২০:৪৮554004
  • :/,
    আচ্ছা, এইসব কিছুই জানতামনা। ভালো বলেছেন। থ্যাংকিউ।
  • কৌতূহলী | 115.*.*.* | ১১ মে ২০২৬ ২০:৪৪554003
  • নাকি ওটা এইচ এস এর স্কলারশিপ ছিল, সেটাও ঠিক মনে পড়ছে না।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২০:৪৪554002
  • নাঃ, আমিও নেবো না। অ্যাটলান্টায় বড্ড গরম পড়ে, আর বাতাসে হিউমিডিটি খুব বেশি। নাহলে আর সব ঠিকই ছিলো :-)
  • কৌতূহলী | 115.*.*.* | ১১ মে ২০২৬ ২০:৪৪554001
  • @মানালী
    একটা বিষয় জানাবেন?
    মাধ্যমিক পাশ আউট স্টুডেন্টদের একটা স্কলারশিপ আছে, মনে হয় র‍্যাঙ্ক ১০০ এর মধ্যে থাকলে এলিজিবল হওয়া যায়। বছরে ৬০০০০ টাকা করে (এখন বাড়তেও পারে), মাস্টার্স অবধি চলে, শুধু ফার্স্ট ক্লাস ধরে রাখতে হয়। স্কলারশিপটার নাম বলতে পারবেন প্লিজ? সম্ভবত কেন্দ্রীয় সরকারি।
    আমার অনেক বন্ধু পেত, কিন্তু তাঁদের কারোর সাথেই এখন যোগাযোগ নেই। কিন্তু ইনফরমেশনটা দরকার।
  • :/ | 51.*.*.* | ১১ মে ২০২৬ ২০:৪৩554000
  • সোনা কেনেন কেন? গোল্ড ইটিএফ কিনে ফেলে রাখুন। ভ্যানগার্ড বোধহয় গোল্ড ইটিএফ অফার করেনা। ব্ল্যাকরকের আইএইউ দেখুন। রুপোর জন্যে ব্ল্যাকরকের এসএলভি। যদি কখনো ভবিষ্যতে ফিজিক্যাল সোনা দরকার পড়ে, পজিশন সেল করে সোনা কিনে নিন।
     
    আর রিয়েল এস্টেটের তুলনায় স্টক রিটার্ন খারাপ কিছু না। একান্তই ফিন্যান্সে ইন্টারেস্ট না থাকলে প্যাসিভ ইনভেস্ট করুন। অন্তত এস&পি ৫০০ কিনে ফেলে রাখলেও লংটার্মে যথেষ্ট ভাল রিটার্ন পাবেন।
  • r2h | 134.*.*.* | ১১ মে ২০২৬ ২০:৪১553999
  • এই তো সেদিন দেখছিলাম আটলান্টার উপকন্ঠে পঁয়্ষট্টি একর জমি বেয়াল্লিশ হাজার ডলারে বিক্রি হবে। হরিন টার্কি ইত্যাদি সব পশু ও পাখপাখালি আছে। তবে আমায় আজকাল যা মক্ষিকাচক্রের নেশায় পেয়েছে, অত একটেরে থাকলে মুশকিল।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২০:২৫553998
  • একক laugh
     
    বেসিকালি এটা আমার একটা স্বপ্ন, কোন একটা ওয়াটার বডির ধারে দুয়েক একর জমি কিনে বাড়ি বানিয়ে থাকবো। কিন্তু সেটা শহরের কাছেও হতে হবে, এক ঘন্টার ড্রাইভিং ডিসট্যান্স এর মধ্যে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২০:২৩553997
  • "মানে, এক কথায় : বাওজাম্বাগান তহবিলে মুক্ত হস্তে স্বর্ণদান করুন!"
    হা হা, যা বলেছেন :-)

    ডিসি,
    থ্যাংকিউ। লেক বা নদীর ধারে ছোট বাড়ি বানিয়ে থাকার আইডিয়াটা বেশ। দেখা যাক।

    সোনা বিক্রি করে ভালো অবজেক্ট অভ আর্ট বানানো নিয়ে কেউ ফান্ডা দিলেও উপকৃত হবো। আগাম ধন্যবাদ রইলো।
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২০:১১553996
  • সোনার গয়না না কেনাই ভালো একক
    "ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে "
  • একক | ১১ মে ২০২৬ ২০:০৬553995
  • মানে, এক কথায় : বাওজাম্বাগান তহবিলে মুক্ত হস্তে স্বর্ণদান করুন!
     
    :))
  • dc | 106.*.*.* | ১১ মে ২০২৬ ২০:০৩553994
  • কেকে, জবরদখল ইত্যাদি ডিপেন্ড করছে আপনি কোথায় জমি কিনবেন তার ওপর। বিদেশে যদি কেনেন তো সেই চান্স বোধায় কম। ইন্ডিয়ার মধ্যেও, তামিল নাড়ু, কর্ণাটক আর কেরলে জবরদখল খুব একটা হয়না।
     
    তবে সোনা বিক্রি করে জমি কেনা, এটা আমার মতে খুব একটা লাভজনক নাও হতে পারে, কারন জমি সাধারনত লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেনা হয়। যদি অ্যামেরিকায় জমি কেনেন, আর একবারে বোধায় এক হাজার একর না কি একটা কিনতে পারেন, তাহলে কার্বন ক্রেডিট বিক্রি করে ইনকাম করা যায়, যদিও তার আনুষঙ্গিক নানান নিয়ম আছে।
     
    সোনা কাজে লাগানোর ভালো উপায় বোধায় সে দিয়ে ভালো অবজেক্ট অফ আর্ট বানানো, যদিও এ নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই।
     
    যদি এক জেনারেশানের জন্য হয়, তাহলে আমার মতে ছোট্ট একটা জমি কিনে নিন একটা লেকের বা নদীর ধারে, সেখানে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থাকুন। শহর থেকে কয়েক মাইলের মধ্যে কিনতে পারলে শহরের সব সুবিধাও পাবেন, আবার নিজের ফার্মে গিয়ে নিজের মতো থাকতেও পারবেন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৯:৫৩553993
  • গিভন দ্যাট, আমার নাতি নাতনি নেই যারা পরে ঐ জমিবাড়ি নিয়ে লাভ করতে পারবে। এই জেনারেশনের মধ্যেই যা করার করতে হবে :-)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৯:৫২553992
  • ডিসি,
    কথা যখন উঠেইছে, এই অন্ধজনকে একটু আলো দিন তো। আমি সম্পত্তি-বাড়ি-জমি, শেয়ার বাজার, এইসব সম্পর্কে একেবারে ডামি ধরে নিন। তো, আমার নানা সূত্রে পাওয়া কিছু সোনা আছে। তো সেগুলো বিক্রি করে জমি কেনা উচিৎ? কিন্তু জমি কিনবোই বা কোথায়? একে তো আমি থাকি অন্য দেশে। জমি কিনে ফেলে রাখলে সে জবরদখল ইত্যাদি হওয়ার চান্স নেই? বা একক যেমন বললেন, বাড়ি বানিয়ে নিতে হবে। তো বাড়ি বানিয়ে রাখলেও, সেখানে থাকার লোক নেই। তাহলে সে বাড়ির মেন্টেনেন্স ইত্যাদি খুব ঝামেলার নয়? আর অন্য কীভাবে ঐ সোনাকে ভালো ভাবে কাজে লাগানো যায়?
  • dc | 106.*.*.* | ১১ মে ২০২৬ ১৯:৫১553991
  • কিন্তু জমি মাফিয়ারা খুব পাওয়ারফুল হয়। কোন সরকার মনে হয়না এদের বিরুদ্ধে কিছু করতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত