এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১১ মে ২০২৬ ১৯:৪৮553990
  • এই মাইল মাইল জমি কিনে ফেলে রাখাটা বন্ধ করতে হবে।বাস্তুজমি কেনার সময়েই কনস্ট্রাকশন প্ল্যান শ্যাংশন বাধ্যতামূলক হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে কনস্ট্রাকশন খাড়া করে সরকারকে বর্ধিত হারে প্রপার্টি ট্যাক্স দিতে হবে। প্রপার্টি ইনসিওরেন্স ইজ মাস্ট।
     
    আমার মনে হয় সরকার লং টার্মে এইদিকে যাবে।
  • dc | 106.*.*.* | ১১ মে ২০২৬ ১৯:৩৪553989
  • এসব লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যপার। জমি কিনে দশ পনেরো বছর রেখে দিলে, সেই জমির চারপাশে শহর হয়ে গেল, তখন সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দিলে। তবে লোকেশান বুঝে কিনতে হবে, দন্ডকারণ্যে জমি কিনলে পঞ্চাশ বছরেও লাভ হবে না। শহরতলিতে কিছুটা কম দামে কিনতে পারলে, আর দশ বছরে সেই জায়গাটা ডেভেলপ করলে, এফডির থেকে বেশী রেটে রিটার্ন পাওয়া যেতে পারে।
     
    আরেকটা হলো জেনারেশনাল ইনভেস্টমেন্ট, যা তামিলরা আর অন্ধ্রতে রেড্ডিভাইরা খুব করে। মাইলের পর মাইল জমি কিনে তিরিশ চল্লিশ বছর ফেলে রেখে দেয়, যে কিনেছিল তার নাতি-নাতনিরা সেই জমি ডেভেলপ করে বিক্রি করে। সে অবশ্য সোনাতেও জেনারেশনাল ইনভেস্টমেন্ট করে, সাউথ ইন্ডিয়ার লোকেদের কাছে আর মন্দিরগুলোয় যা সোনা আছে তা হয়তো একটা ছোটখাটো দেশের জিডিপির সমান হবে।
  • একক | ১১ মে ২০২৬ ১৯:২১553988
  • যত ডেপ্রিশিয়েশন তত ট্যাক্স
     
    এটা মিসলিডিং। একচুয়ালি, বাড়ির ইনশিওরেন্স বাধ্যতামূলক করে দিয়ে যত পুরনো তত প্রিমিয়াম - এই চক্করে ফেলে দেওয়ার উতসাহ দিচ্চি।
     
    এটা করলে, পরিস্থিতির উন্নতি হবে।
  • একক | ১১ মে ২০২৬ ১৯:১৩553987
  • আর, এদেশে জমি কিনে ফালতু ফেলে রাখা বন্ধ হওয়া দরকার। খাস নউটাউনে প্রচুর জমি বছরের পর বছর শুধু ল্যান্ডের ট্যাক্স পায় সরকার। এবার চিঠি ধরাচ্ছে : বাড়ি করুন নইলে কেড়ে নেবো।
     
    বাড়ি না করে জমি কিনে ফেলে রাখা, অপরাধ বলে গণ্য হওয়া উচিত এদেশে। বাড়ি করো, বাড়ি হিসেবে ট্যাক্স দাও। বাড়ি পুরোনো হলেই সাড়াও। নইলে ডিমলিশন অরডার ধরাবো। যত ডেপ্রিশিয়েশন তত ট্যাক্স। তাহলে প্রোমোটার রা বাধ্য হবে নেগোশিয়েট করে ছেড়ে দিতে।
     
    মোদ্দা কথা গোল্ড হোক ল্যান্ড হোক নিজের সুবিধে অনুযায়ী ইনভেস্ট করুন, কিন্তু ইন্সট্রুমেন্ট গুলোকে ইম্মোবাইল করে রেখে দেবেন্না। সেটা দেশবিরোধী কাজ :)
  • একক | ১১ মে ২০২৬ ১৯:০৪553986
  • ওরকম সাদা কালো কিছু নেই। কারো হাতে মাসের শেষে হাজার বিশেক টাকা এক্সট্রা এসচে। সে, শেয়ার বাজারে না গেলে গোল্ডের একটা নাকের ফুল বানিয়ে রেখে দিলেও, লং টার্মে রিটার্ন খারাপ না। বানিতে যেটুকু নষ্ট সেটা লাইস্টাইল কস্ট দিয়ে উসুল হয়ে যায়।
     
    এই হাজার বিশেক টাকা দিয়ে সে কোথায় জমি কিনতো? দন্ডকারণ্যে?? ! রাজনৈতিক প্রভাব না থাকলে তো জবরদখল হয়ে যাবে।
     
    আল্টিমেটলি তাকে খুচরো টাকায় জমির রিটার্ন পেতে হলে মাইন্ডস্পেসের মত রিয়াল এস্টেট স্টকেই ঢুক্তে হবে। তারা আবার কমারশিয়াল ল্যান্ড ছাড়া ডিল করেনা। সেটাও মোদি জমানায় বেশ ভোলাটাইল কারন অকুপ্যান্সি রেটের কোনো মা বাপ নেই, প্রোজেকশন থাকে বিশাল। রিয়াল টাইমে শপিং মল / আইনক্স সব মাছি তাড়ায়।
     
    সোজা কথায়, ল্যান্ডের রিটার্ন স্মল ইনভেস্টমেন্ট থ্রু এঞ্জয় করার কোন সেফ অল্টারনেটিভ বাজারে এখনো নেই। যেদিন সেটা তইরি হবে, লোকে খুচরো টাকা সোনায় না ঢেলে ল্যান্ডেই ঢালবে।
     
    তবে, তখন বিয়েবাড়ি গেলে গলায় বিএলারোর সারটিফিকেট ঝুলিয়ে ঘুরতে হবে এই যা।
  • Bratin Das | ১১ মে ২০২৬ ১৭:৪২553985
  • আমি নিজে সোনা কিনে
    আর বেচে প্রচুর লাভ করেছি .
    তাই বলেছি
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৭:৩২553984
  • এই একটা খবর করেছে। যদিও এটা প্রশাসন করেছে। এর বাইরে অনেক জায়গায় স্থানীয় গুন্ডা মস্তানরাও প্রচুর ভাঙচুর করছে।
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৭:২০553983
  • কোলকাতা ডুবে যাবে, তাই সবাই আস্তে আস্তে উত্তরের দিকে গিয়ে জমি কিনুন। ভবিষ্যতে প্রফিটে থাকবেন।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৭:১২553982
  • সোনা কেনা লাভজনক নয়। কারন সোনাও টাকার মত একটি ডেরিভেটিভ। এটা অনেকে বুঝতে চায় না। বিশেষ করে মেয়েরা। তবে ফাটকা হিসেবে কিনলে ঠিক আছে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সোনা ভাল জিনিস না। সোনার চেয়ে জমি কেনা, ভাল ইনভেস্টমেন্ট।
     
    কিন্তু পশ্চিম বঙ্গে অনেক জায়গায় এখনও দোকান বাজার ভাঙচুর করা হচ্ছে। গোদি মিডিয়া দেখাচ্ছে না।
  • Bratin | 115.*.*.* | ১১ মে ২০২৬ ১৪:৫২553981
  • সোনা কেনা সব সময় লাভজনক
    তবে পেপার সোনা নয় সোনার বিস্কুট
  • ফেকু | 2401:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৪:০৮553980
  • ন্যায়েন রাজ্যম
    ল্যাওরেন ভোজ্যম
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ১৩:৩০553978
  • দ্যাশের লোক খুব চিন্তায় পড়ে গেছে। সোনাও কেনা যাবেনা, বিদেশে ঘুরতেও যাওয়া যাবে না - তাহলে আচ্ছে দিনের আর কিই বা বাকি থাকল?
  • lcm | ১১ মে ২০২৬ ১৩:২৪553977
  • হ্যাঁ, সেন্ট্রাল + স্টেট গভর্নমেন্ট ট্যাক্স
  • b | 14.*.*.* | ১১ মে ২০২৬ ১৩:০৮553976
  • "গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি কমিয়ে পাম্পে দাম বাড়তে দেয় নি"
    এই ট্যাক্সের কিছুটা রাজ্যের হাতে থাকে। সেন্ট্রাল গভঃ ট্যাক্স ও দাম বাড়ালেও, যদি রাজ্য ট্যাক্স কমিয়ে দেয়, তবে কিছুটা অফসেট হবে।
  • . | ১১ মে ২০২৬ ১৩:০৪553975
  • শুধু ইন্ডিয়া নয়, এ আই এর ফল ভোগ করছে প্রত্যেকটা দেশ।
  • lcm | ১১ মে ২০২৬ ১৩:০১553974
  • তবে ইন্ডিয়ার মেইন প্রবলেম যেটা আসছে - জবলেস গ্যাজুয়েট - কাল একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম... 'মেড ইন ইন্ডিয়া' ম্যানুফ্যাকচারিং ড্রাইভ - সাকসেসফুল হয় নি ... আর, এখন গোদের ওপর বিষফোঁড়া হল এআই - গত তিরিশ বছরের গ্লোবাল আইটি সার্ভিস ইন্ডাস্ট্রির ডিমান্ড চেঞ্জ হচ্ছে, মূলত এআই অটোমেশনের জন্য ...
  • lcm | ১১ মে ২০২৬ ১২:৫৭553973
  • ইন্ডিয়াতে সোনার ডিমান্ড হু হু করে বেড়ে যাচ্ছে... ইকনমির শাইনিং ক্লাস তেড়ে সোনার গয়না, সোনার বিস্কুট কেনে...
    India consumes 700-800 tonnes of gold annually, with over 90% met through imports
    ২০২১ সালে ৩৫ বিলিয়ন ডলারের সোনা আমদানি করেছিল ভারত, এটা ২০২৬ এ বেড়ে ৭২ বিলিয়ন হয়েছে...
  • . | ১১ মে ২০২৬ ১২:৪৩553972
  • মানে আমাদের বাঁশ হৈবে। রোজ তেল/গ্যাসের দাম বাড়ে। এখন লিটার প্রতি এক নব্বই টব্বই ছুঁয়ে ফেলেছে। (ডলারে হিসেব করলে আরও বেশি)
  • lcm | ১১ মে ২০২৬ ১২:৪৩553971
  • ইন্ডিয়া গভর্নমেন্ট নাগরিকদের সোনা কিনতে বারণ করছে - তার কারণ, তেলের পরেই ভারত সব থেকে বেশি আমদানি করে সোনা, আর সেটা করতে ফরেন কারেন্সি খরচ হয় ... এদিকে তেল (পেট্রল) তো লাগবেই, সেখানে কারেন্সি যাবে ... তাই ফরেন রিজার্ভ বাঁচানোর জন্য সোনা কিনতে বারণ করছে ... এমনিতেই ডেফিসিট বেড়ে গিয়ে এখন রুপি তলানিতে নেমে যাচ্ছে ...
    ... High gold imports increase the current account deficit, weakening the rupee against the dollar. The government is trying to stop this trend as the currency faces pressure ...
  • lcm | ১১ মে ২০২৬ ১২:৩৭553970
  • সুইৎজারল্যান্ড এর তো পোয়া বারো -- এই সুযোগে রেভিনিউ বেড়ে যাবে ...
    Oil traders in Geneva, who handle a third of global oil trade, often book increased profits during periods of turbulence, which translates into higher tax revenues, Geneva’s finance director, Nathalie Fontanet, told Swiss public broadcaster SRF.
    ...
    Fontanet cannot yet quantify how much additional tax revenue is flowing into the state coffers due to the Iran war.
  • . | ১১ মে ২০২৬ ১২:৩৫553969
  • হপ্তাখানেকের জন্যে কচি করে একটু বেড়াতে গেছ্লাম আর্মেনিয়ায়। ওদের তেল নেই। কিন্তু পাঁচটার মধ্যে চারটে প্রতিবেশী দেশই তেলে টৈটম্বুর। যথাঃ তুর্কমেনিস্তান, আজার্বাইজান, ইরাণ এনং রাসিয়া। তো আজারবাইজান যেহেতু ওদের শত্রু (নাগোর্নো কারাবাখ গপ করে দখল করে নিয়েছে বলে), তাই ওদের থেকে তেল/গ্যাস তেমন কেনে টেনে না মনে হয়। ইরাণ সীমান্তের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, দেখলাম সারি সারি ট্যাঙ্কার ঢুকছে আর্মেনিয়ায়। নম্বর প্লেট পড়া গেল না, সমস্ত কিছু ফার্সিতে। বাইয়ের দেশ থেকে কিনতে হয় বলে ওদের দেশে তেল বা গ্যাসের দাম বেশি। সেইজন্যে জিনিসপত্রের দামও তুলনায় কিঞ্চিৎ বেশি (অবশ্য ফরেনার পেয়ে ঠকাচ্ছে, তেমনও হতে পারে)।
    তো এই হচ্ছে ঘটনা।
    তবে সোনা কিনতে মোদি কেন নিষেধ করেছে জানি না। রেডিও অ্যাকটিভ সোনা?
  • . | ১১ মে ২০২৬ ১২:২১553968
  • নীচের লিস্টে সুইটজারল্যান্ড নেই ক্যানো? আমরা কি বানের জলে ভেসে এসেছি?
  • lcm | ১১ মে ২০২৬ ১২:১২553967
  • *ভারতে তেলের দাম বেড়েছে ...
    এটা হবে - ভারতে তেল আমদানির খরচ বেড়েছে ...
  • lcm | ১১ মে ২০২৬ ১২:১১553966
  • ভারতে ইরান-ইউএস যুদ্ধের প্রভাব -

    (১) এলপিজি - ডোমেস্টিক সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯৯৩ টাকা হয়েছে। কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৭৬৮ থেকে ৩০৭১ টাকা হয়েছে।

    (২) পেট্রোলিয়াম - ইন্ডিয়াতে পেট্রোল/ডিজেলের দামের প্রায় ৫০% হল ট্যাক্স/এক্সাইজ ডিউটি। পাম্পে দামের তেমন পরিবর্তন হয় নি, কারণ গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি কমিয়ে পাম্পে দাম বাড়তে দেয় নি। কিন্তু এতে করে ইন্ডিয়ার সরকারের ট্যাক্স রেভিনিউ কমে গেছে।
     
    সুতরাং, ভারতে তেলের দাম বেড়েছে, কিন্তু এক্সসাইজ ডিউটি কমিয়ে সরকার পাম্পের প্রাইস কন্ট্রোলে রেখেছে।
     
    সবথেকে বেশি ইমপ্যাক্টেড দেশগুলোর লিস্ট -
  • . | ১১ মে ২০২৬ ১০:৪৬553965
  • ইরাণে যুদ্ধের জন্য সারা পৃথিবীতে প্রচুর দেশেই তেলের দাম বেড়েছে, ভারতে সম্ভবতঃ বাড়েনি।
  • | ১১ মে ২০২৬ ১০:৪২553964
  • *একেই মুর্খ
  • | ১১ মে ২০২৬ ১০:৪১553963
  • @আচ্ছে দিন, ২৩:০২,
    এর মানে হল রিজার্ভ ব্যাঙ্ক বড়সড় কোন হুঁশিয়ারি দিয়েছে। রিজার্ভ সম্ভবত শুন্যের খুব কাছাকাছি। ভারতের অর্থনীতি খুব খারাপ অবস্থার মুখোমুখী।
     
    এরা একেই মুর্লহ এবং শয়তান। তারপর আবার এপস্টিনের ফাটা বাঁশে পশ্চাতদেশ আটকে বসে আছে।
  • X | 2402:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ০৬:১৩553962
  • @২৩ঃ০২ এই বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই উনিজি আকা সায়েব, একশ গাড়ির কনভয় নিয়ে না কি রোড শো করেছেন। তো, আমরা একটু তেল খরচ না কমালে, সায়েব তেল পাবেন কোথায় রোড শো এর জন‍্য?
  • এম-সি-কিউ | 2601:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ০০:৪৬553961
  • @তরমুজ - একমত। শুধু এম-সি-কিউ নির্ভরশীল পরীক্ষা অত্যন্ত গণ্ডগোলের। স্ক্রিনিং হিসেবে ঠিক আছে। কিছুটা লেখার মতন প্রশ্ন-ও থাকা উচিত।
     
    সাবজেক্টিভ বায়াসের বিপদ আছে বটেই, কিন্তু এতো অবজেক্টিভিটি দিয়েই বা কী আর দুর্নীতি ঠেকানো যাচ্ছে, বরং বাড়ছে বলেই মনে হয়। পুরোটাই ঐ ও-এম-আর টিক দিলো আর মেশিনে খাতা দেখে দিলো এই না হলে ভালো। আর নিট কেলেঙ্কারির কথা ভুলে যাবেন না। তাছাড়াও, যে কোনো এডুকেশন রিসার্চের লোককে জিজ্ঞেস করলেই বলবে, একদম আন্দাজে মেলানো আর ঠিক জেনে মেলানো ডিফারেনশিয়েট করা কত কঠিন?! তবে, হ্যাঁ, ব্যাপারটা বাইনারি নয়। এম-সি-কিউয়ের জায়গা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত