এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 103.*.*.* | ০৭ মে ২০২৬ ১১:২৯553778
  • ক্ষমতায় যে থাকে তার একটা বিরোধীও লাগে। এখন সিপিএমকে ভাজপা বিরোধী হিসেবে স্পেস দিলেও তারা কিছু করে উঠতে পারবে না। অতএব টিএমসিকে বিরোধী স্পেসটা দেবে কিন্তু তাদের যে মুসলমান ভোটার অংশ সেটাকে কন্ট্রোল করবে নওশাদ - হুমায়ুন কবীর ইত্যাদিদের দিয়ে। ফলে টিএমসির বিরোধিতা করার শক্তিও কমে যাবে। আর যে পরিমাণ হিন্দু কনসলিডেশন হয়েছে, মুসলমানদের নিয়ে বিরোধিতা ওসব করা মুস্কিল। এই পরিস্থিতির সংগে নওশাদ - কবীর জুড়বে, মুসলমানরা দ্বিধাবিভক্ত হবে। ভাজপার সামনে এখন ফাঁকা মাঠ।
  • Bratin Das | ০৭ মে ২০২৬ ১১:২১553777
  • কিম্তু তৃণ দের নেবে না বলে ভয় দেখিয়েছে
     
  • মার্জিন | 2401:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ১১:১৮553776
  • ওদিকে ভগবান অন্তরালে। মুখ্যমন্ত্রী পদে আবাপর পুরোনো ফেভারিট।
  • সিএস | 103.*.*.* | ০৭ মে ২০২৬ ১১:১৬553775
  • "কাজেই স্বপনবাবুকে নিয়ে যতই খোয়াব থাক সম্ভাবনা কম। আবাপ জল বুঝেই শুভেন্দুকে প্রমোট করচে"

    জল বোঝা টোঝা নয়, স্বপনবাবুকে প্রোমোট করা হয়েছে আইটি সেল মারফত যাতে "শিক্সিত" বাঙালী "খায়" যে দেখ, কী সুন্দর ডেভলপমেন্টের দিকে যাচ্ছি, এই তো শুরু। অশিক্ষিত টিএমসির বদলে শিক্ষিত সিএম পাচ্ছি। তারপর শুভেন্দু সিএম হলে এরাই মাথা নেড়ে বলবে, হ্যাঁ ঠিকই তো, সে অনেক লড়াই করল, দুটো সীট জিতল, সিএম তো হওয়াই উচিত। তদুপরি এই যে অদ্ভুত রকমের হিন্দু ভোটের কনসলিডেশন হল, তার হোতা তো শুভেন্দুই। অতএব যারা সেই কনসলিডেশনের অংশ তারা তো শুভেন্দুকেই ভালবাসবে। অস্বীকার করার তো উপায় নেই যে এই কনসলিডেশনের মধ্যে ঐ শিক্ষিত লোকের কনসলিডেশন আরো বেশী হয়েছে। অতএব তারা "শিক্ষিত" চায় আবার "টাইট দেওয়া" পন্থীও চায়।্স্বপনবাবুকে হয়ত অর্থ বা শিক্ষা কিছু একটা দেবে।
  • একক | ০৭ মে ২০২৬ ১০:৫৫553773
  • এইটা একটা মুশকিল হয়েছে। বিরোধী নেতাদের টাইট দিয়ে বিজেপিতে টেনে আনা এখন অবধি স্ট্রাটেজি হিসেবে সফল। কিন্তু বাংলায় আশাতিরিক্ত ফল পেয়ে খেলাটা ঘুরে গেছে, জিতে আসা বিজেপি নেতারা চায়না যে তৃণমূল থেকে কোনো বড় নেতা এসে তাদের ভাত মেরে দিক। তৃণমূলের লো লেভেল গুন্ডাগুলোকেও পুরভোটের আগে অফিসিয়ালি দলে নিতে পারবেনা।
     
    এইজন্যে বারবার বলে বেড়াচ্চে যে নির্বাচনের আগে যারা বিজেপিতে ছিলেন না তাদের জায়গা নেই। ছোট নেতাদের তাই মত। ওদিকে সুজিৎ -ব্রাত্য -অরূপ এদের আইদার জেইল নয় বিজেপি কিছু একটা গতি না করলে চাপ আছে। ভাইপোকে সেফ প্যাসেজ দেওযার কথা। তাতে আবার বিজেপি কর্মীদের মোটিভেশন ভেঙে পর্বে।
     
    শীর্ষ নেতৃত্ব নিয়েও দোলাচল আচে। গোবলওয়ের পার্টি কখনোই চায় না নন-গোবলয় রাজ্যে মাথা উঁচু করে কথা বলার মতো কেও সিএম হোক। সে বিজেপি হলেও। কাজেই স্বপনবাবুকে নিয়ে যতই খোয়াব থাক সম্ভাবনা কম। আবাপ জল বুঝেই শুভেন্দুকে প্রমোট করচে।
     
     
    তো অনেক ইন্টারনাল ক্যাচাল আছে আরকি। বিজেপির মধ্যেই এখন এসআইআর -এনআরসি এসব হবে। ওয়াশিং মেশিনে এক কথায় ঢুকিয়ে নিলে, নিতেই পারে, দিল্লির চাপে, কিন্তু নিজেদেরই কবর খুঁড়বে। বড় রকমের গোষ্ঠীদ্বন্দ্ব আস্চে সামনের দিনে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ১০:৫৪553772
  • এই খুনোখুনিগুলোর পেছনে বিজেপির হাত থাকলে একটুও অবাক হবো না। নিজেদের লোক মেরে হৈচৈ করা বিশ্বগরু আর শাহ স্যারের পুরানো অভ্যাস, গুজরাটের হোম মিনিস্টার হরেন পান্ডিয়াকেই ছাড়েনি তো এরা আর কি।
  • | ০৭ মে ২০২৬ ১০:৩৯553771
  • ভাইপোকে বেশি টাইট দিলে বিজেপী জয়েন করে নেবে। আর বিজেপী যে সেরা ওয়াশিং মেশিন সে তো জানেই সবাই।
  • Sada ami na kalo ami | 2401:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ১০:১২553770
  • বিজেপি যদি বাপের ব্যাটা হয় পিসি ভাইপো দুজনকেই জেলে পুড়ুক l প্লিজ .... পিসি ভাইপোকে শেষ করতে হলে এছাড়া উপায় নেই একেবারেই .......
  • Bratin Das | ০৭ মে ২০২৬ ১০:১০553769
  • কবি বলেছেন "না চাহিলে যারে পাওয়া যায়,তেয়াগিলে আসে হাতে"....
  • | ০৭ মে ২০২৬ ০৯:৫২553768
  • এই ছেলেটা একেবারে বাচ্চা ছেলে। রাজনীতিতে জড়িত নয়। তবে শুভেন্দুর গত ৬ বছরের যাবতীয় কর্মকান্ডের সবকিছু জানত বলেই মনে হয়।
    এই নিয়ে শুভেন্দু অধিকারীর তিনজন আপ্তসহায়ককে এবং একজন দেহরক্ষীকে হত্যা করা হলো, এই ঘটনাগুলো খুব স্বাভাবিক কাকতালীয় লাগছে না। শুধুমাত্র তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টদেরকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। কারা করছে এটা? তাদের লাভ কি?

    ২০১৩: আপ্তসহায়ক প্রদীপ ঝা
    ২০১৮: প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী
    ২০২১ : আপ্তসহায়ক পুলক লাহিড়ী
    ২০২৬: আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ
     
    এরমধ্যে পুলক লাহিড়ি সম্ভবত শুভেন্দুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। তারপরেই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
    এর নিরপেক্ষ বিচার হবে? মনে তো হয় না।
  • b | 14.*.*.* | ০৭ মে ২০২৬ ০৮:৪৯553767
  • ১। এদিকে মামদানিকে জিগ্গেস করেছে তুমি চার্লসকে কি বলবে ? মামদানি বলেছে বলব যে কোহিনূরটা ইন্ডিয়ায় ফিরিয়ে দেবার কি হল ?
    ২। হে বঙ্গ ফ্রান্স, ভান্ডারে তব বিবিধ রতন "https://www.bbc.com/news/articles/c4g8pwjdp6do"
  • +=- | 2601:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০৭:৫৩553766
  • খিকস। চটি চাটা গুলো এখন কি চাটবে ? পিসি ভাইপো তো জেলে যাবেই।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০৭:৫১553765
  • হুঁ।
  • হিজি-বিজ-বিজ | 149.*.*.* | ০৭ মে ২০২৬ ০৭:৪৯553764
  • ডিসি দা, উহারা শিকার করে
  • হিজি-বিজ-বিজ | 149.*.*.* | ০৭ মে ২০২৬ ০৭:৪৮553763
  • উফ্ফ এখানেও বাছুরের উৎপাত।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০৭:৩৭553762
  • ২০১৪ থেকে বিস্বগরু আর শাহ স্যার ইন্ডিয়া জুড়ে যতো খুন করেছে সেই ফিগারের কোন শেষ নেই।
  • +=- | 2601:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০৭:৩৫553761
  • ২০২১ এ আর ২০২৩ এ চটিপিসির দলবল কটা খুন করেছিল মনে আছে ? দুটো ফিগার পাশাপাশি রাখ তাপ্পর জ্ঞান মারানো হোক।
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০৭:১৫553760
  • বোঝ অবস্থা, বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই খুনোখুনি শুরু করে দিয়েছে! বিশ্বগরু আর শাহ স্যারের চেনা ছক।
  • + | 148.*.*.* | ০৭ মে ২০২৬ ০৫:৫১553759
  • এই দুঃসময়ে আমাদের উচিত আরও বেশি বেশি করে রবীন্দ্রনাথ পড়া। বিজেপির বিরুদ্ধে রবীন্দ্রনাথের গান ও কবিতাকে ছড়িয়ে দিন বাঙালি মননে।
  • +=- | 2601:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০৪:০১553758
  • চটি পিসি আর চোর ভাইপো দাঙ্গা বাধানোর তালে আছে বোঝা যাচ্ছে
  • ÷ | 2405:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০২:১৬553757
  • ওদিকে শুনি, ইউপি থেকে যোগীবাবা বুলডোজার পাঠায়। আগে যেমন মিলিটারি গাড়ি এল। এবার নাঙ্গা লাচ হবা।
  • ÷ | 2405:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০২:০২553756
  • মিলিটারি দাঁড়িয়ে হিঁদু জামাতিদের দাঙ্গা দেখচে। ফরেনাররা দাঙ্গার লাচ দেখচে।
  • হিজি-বিজ-বিজ | 149.*.*.* | ০৭ মে ২০২৬ ০১:৫৪553755
  • এহহে: !এসব হজম হচ্ছে না। তাদের এখন মেরে লাভ কি? চুবেন্দুর আছে। যার এত্ত পুলিশ মিলিটারি দিয়েও যদি এদের নিরাপত্তা না থাকে তালে সাধারণ লোকের কি হবে?
  • আপেল | 202.*.*.* | ০৭ মে ২০২৬ ০১:২৩553754
  • কারেন্ট তিনোর লোকেরা এক্স-তিনো নেতার এক্স-তিনো পিএ-কে মেরেছে
  • _ | 2405:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০১:০০553753
  • ওয়াইন প্যাঁদানো পিথিবিঘোরা ফরেনারদের ভোট নেই, ট্রাইবুনালের ২৭ লাখেরও ভোট নেই।

    মজা হি মজা।
     
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০০:৪৬553752
  • পিএ দেখি ভবানীপুরে ছিল। সেথায় তো শুনি কোথা থেকে কী হইয়া গেল, অধিকারী জিতিয়া গেল, আর আজ পিএ - ও মরিয়া গেল।

    ব্রেশ ব্রেশ।
  • . | ০৭ মে ২০২৬ ০০:৩৭553751
  • রাত বারোটা বেজে গেছে। পিসি আর মুখ‍্যমন্ত্রী নয়।
  • আপেল | 202.*.*.* | ০৭ মে ২০২৬ ০০:০৮553750
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৭ মে ২০২৬ ০০:০৭553749
  • //যা বোঝা যাচ্ছে এখন থেকে মার কাট, দাঙ্গা, এসবই হবে। মানুষকে এসব নিয়েই ব্যস্ত রাখা হবে। আসল কাজ ঘন্টা হবে।//
     
    শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝে যান। এগুলোর মধ্যে দিয়ে আপনাদের চূতিয়া বানানো হচ্ছে। আসল প্রতিশ্রুতি সব হাওয়া হয়ে যাবে। বিজেপি যেখানে যায় এগুলোই করে। যে দলেরই সমর্থক হোন না কেন কর্মসংস্থান, শিল্প, শিক্ষা, এই সব দাবিতে অনড় থাকুন। ওরা আপনাদের ক্ষেপিয়ে তুলবে, দাঙ্গা বাধাবে। মাঝখান থেকে দেখবেন আপনার নিজের অধিকারই চলে গেছে। তাই যে দলেরই সমর্থক হোন না কেন। আমার অনুরোধ দয়া করে দাঙ্গা হাঙ্গামার সমর্থক হবেন না। ভেবে দেখুন কেন্দ্রীয় বাহিনী ওদের হাতে, রাজ্য পুলিশ প্রশাসন এখন ওদের হাতে, সব রকম সংস্থা আই বি, র, সব ওদের হাতে। তবুও এক দিনে তিন জন কেন্দ্রীয় জওয়ান ও কয়েক জন পুলিশ কর্মী আহত হয়। হবু মূখ্য মন্ত্রীর পিএ মারা যায়। সুতরাং অন্য কারুর বিরুদ্ধে কোন রকম উস্কানিতে কেউ কান দেবেন না। যদি প্রশাসন নিয়ে আশঙ্কা হয়, তাহলে ক্ষমতাশীন দলকে প্রশ্ন করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত