এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৭:৪১553718
  • "দাম পেলে বেচে দিই আমার এই সত্তা
    সংখ্যায়/শঙ্কায় খুজে পাই আমি নিরাপত্তা,
    অসুখের ইঙ্গিত জ্বালা জ্বালা শরীরে
    এক ঝাক মৌমাছি হৃদয়ের গভিরে,
    সব হাসি কৃত্তিম সম প্রেম মিথ্যে
    পাক খায় বনবন সনাতন বৃত্তে।

    আর পারছি না কি বিভৎস মজা,
    খোজ রাখছি না কি বিভৎস।
    ভুলে যাচ্ছি রোজ কি বিভৎস মজা,
    ওষুদের ডোজ কি বিভৎস।"
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৭:১৯553717
  • আসছি ফেরৎ
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৭:১৮553716
  • আর পারছিনা কি বিভৎস মজা......
    খোজ রাখছিনা কি বিভৎস,
    খুজে যাচ্ছি রোজ কি বিভৎমজা......
    ওষুধের ডোজ কি বিভৎস।
     
  • Namhin | 2401:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৬:৫৯553715
  • পিসি ভাইপোকে জেলে পুরুক বিজেপি l তা হলে দুই পক্ষেরই ভালো l পিসির আর বিজেপিরও l
  • . | ০৬ মে ২০২৬ ১৬:৪০553714
  • পিসি রেজিগনেশন না দিলে কি তাকে জোর করে বরখাস্ত করা হবে?
    এইটে বলুন।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৬:১৯553713
  • কি ঘটছে কিছুই বোঝা যাচ্ছে না, আবার আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী। আমি বিজেপির নীতির ঘোর বিরোধী তবুও আমি এর প্রতিবাদ করব।
     
  • r2h | 165.*.*.* | ০৬ মে ২০২৬ ১৬:০৭553712
  • মানালির ব্যাপারটা বুঝলাম না, এই যে কদিন আগে সবাই শুভেচ্ছা জানালো?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৫:৫৭553711
  • দেখুন শমীক কি বলছে। ডটের মত লোকজনকে এগুলো একটু ভাল করে বোঝানো উচিৎ।
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৫:৫২553710
  • একজন একটা টই খুলেছে। আমি একটা রিপ্লাই দিয়েছি। রিপ্লাইটা আমার নিজেরও বেশ ইন্টারেস্টিং লেগেছে বলে এখানেও দিলাম।
     
    রাজনীতি তো সমাজের অন্যতম বৌদ্ধিক অভিব্যক্তি। রাজনীতি বাদ দিলে বিজ্ঞান নিয়ে লেখালেখি করুন। নতুন নতুন আবিষ্কার করে গুরুতে প্রকাশ করুন। আর এগুলো সব বাদ দিলে তো শুধু পানুই পড়ে থাকে। এটা ঋত্তিক ঘটকও বলেছিল। ভাবা প্রাকটিস করোর সাথে।

    'ওরা পর্ণ লিখে পেট চালায়। উপন্যাসের কি নাম! পাতা, গুহা, ইত্যাদি।'
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৫:২৫553709
  • যা বলেছিলাম, মন্ত্রিত্বের দৌড়ে পাল্টিবাজরাই এগিয়ে। আদি ও ভদ্রবিত্ত বিজেপির শুরুতেই ড্যাশ হয়ে গেছে। অর্থাৎ উন্নততর তৃণ শাসনই প্রতিষ্ঠা হতে চলেছে। বলতে না বলতেই গোদি মিডিয়ার ভেরিফায়েড খবর চলে এল। আরও আসবে, অত দুঃখ করার কিছু নেই। আজ যা ঘটছে, এগুলো একসময় বলতে বলতে গলায় ঘাঁ হয়ে গেছিল। তার পর বলা ছেড়ে দিয়েছি। এখন শুধু কেলোর কীর্তি দেখি। কিন্তু বিপদ আসন্ন বুঝতে পারলে নিজেকে আটকে রাখতে পারি না। মানুষকে সতর্ক করি। এই আর কি।
     
  • প্রশ্ন | 103.*.*.* | ০৬ মে ২০২৬ ১৫:০৪553708
  • ইংরেজ আমলে, ভারতের প্রিন্সলি স্টেট বা করদ রাজ্যগুলোর সঙ্গে চুক্তি ছিল এইরকম — বিদেশ নীতি ও প্রতিরক্ষা ইংরেজদের হাতে, বাকি প্রশাসন ও পরিচালনা করদ রাজার হাতে, আর ইংরেজকে দিতে হত কর বা রাজস্বের ভাগ, জিএসটির মত। তাহলে ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে (যার সঙ্গে ওবিসেক ওয়ান টু ওয়ান ফাইট নিয়েছে) ভারতের রাজ্যগুলোর সম্পর্ক কি খুব আলাদা?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৫:০৪553707
  • ডট কি বলছে বুঝতে পারলাম না। এই ভাঙচুর গুলো শমীক সুকান্তরা করছে? এটা বলতে চাইছেন? আমার কাছে যা খবর আছে শুভেন্দুপন্থী পাল্টিমারা তৃণমূল ও কিছু বহিরাগতরাই এগুলো করছে। শমীক, জগন্নাথ চ্যাটার্জী এরা আটকাতে চেষ্টা করছেন। আর চাকরি প্রার্থীদের বাদ প্রতিবাদ ও তার বিজেপি পন্থী পাল্টা এগুলো সোসাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। সবটাই লিখেছি। পড়ার জন্য অক্ষরজ্ঞান জরুরী।
     
    আর আপনার কথা অনুযায়ী পরিষ্কার বুঝতে পারলাম। আপনি বোঝাতে চাইছেন শুভেন্দু পন্থী পাল্টিমারা তৃণমূল, নব্য পাল্টিমারা তৃণমূল, ও বহিরাগতরা এই সব করেনি। সুতরাং শমীক, সুকান্ত পন্থী বিজেপিরাই এই ভাঙচুর গুলো করেছে। আপনি আগে এই খবরের সোর্স দিন।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৪:৪৯553706
  • শাহাজাহান তৃণমূলের লোক না বিজেপির লোক বোঝা যাচ্ছে না।
     
  • X | 103.*.*.* | ০৬ মে ২০২৬ ১৪:৪৬553705
  • @১২ঃ২২ এখানে যদি একটি ছেলে একই ভাবে দুটো রিলেশন এর কথা বলতো - তা হলেও এভাবেই দুটো প্রেম এনজয় করতে বলতেন আশা করছি?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৪:৪৪553704
  • আর একটি ঘটনা দেখুন। তৃণমূল নেতাও দোকান হামলা করছে। এত সাজোয়া কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও। এর মধ্যে দুজন বিজেপি কর্মীও নাকি খুন হয়ে গেছে। যে আশঙ্কাগুলো করেছিলাম সে দিকেই যাচ্ছে। বাঙালির যেটুকু ব্যবসা আছে, সে টুকুও আর থাকবে না। আর জমি বাড়ি তো ছেড়েই দিলাম।
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৪:৩৯553703
  • //এই খবরগুলোর সপক্ষে কোনও ভেরিফায়েড লিংক দিন প্লিজ।//
     
    এতগুলো লিংক দিচ্ছি দেখতে পারছেন না। এগুলো সব গোদি মিডিয়ার ভেরিফায়েড লিঙ্ক। আর লেখাপড়া না জানলে সেটা আলাদা ব্যাপার।
  • . | ০৬ মে ২০২৬ ১৪:৩১553702
  • @তরমুজ

    এই খবরগুলোর সপক্ষে কোনও ভেরিফায়েড লিংক দিন প্লিজ।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৪:১০553701
  • এই সব চাকরি প্রার্থীরাই এক সময় গোদি মিডিয়ায় বসে বিজেপির পক্ষ নিয়েছিল। এখন বিজেপি আসতে না আসতেই চোখে জল। বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘরে।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৪:০৫553700
  • আর একটা সুন্দর বস্তু চোখে পড়ছে এস এস সি র বাতিল হওয়া যোগ্য চাকরি প্রার্থীদের অনেক বিজেপি সমর্থকেরা সাংঘাতিক খিস্তি করছে। আরেক দল বিজেপি সমর্থকেরা সব জায়গায় বুলডোজার চালাতে হবে, এই দাবিতে সরব হয়েছে।...... দেখে বোঝা যাচ্ছে এগুলো বিজেপি টাকা দিয়ে ছড়িয়ে দিচ্ছে। এবং বাঙালিরা এই নীতিতেই বিশ্বাসী, এই ধারনা রোপন করতে চেষ্টা করছে। যদিও কোন বাঙালি বিজেপি নেতা দোকান, ঘরবাড়ি ভাঙচুরের নীতিতে বিশ্বাসী নয়। আর সেই কারনেই বিজেপির লুম্পেন বাহিনীর পক্ষ থেকে শুভেন্দুকে মূখ্য মন্ত্রী করার দাবি জোরদার হচ্ছে। কারন দেখান হচ্ছে, শমীক সুকান্তরা বুলডোজার অ্যাকশন করতে পারবে না। শুভেন্দু পারবে। এবং এরা বেশিরভাগই বহিরাগত ও পাল্টিমারা তৃণমূল। আশা করা যায় এগুলোই রাজ্যের ভবিষ্যৎ নীতি হতে চলেছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৩:৫১553699
  • আচ্ছা একটা গান শুনুন। ফাইনাল ম্যাও-ডাউন
     
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৩:২৬553698
  • রমিতবাবু, তামিল নাড়ুতে (আর সাউথ ইন্ডিয়ার অন্য রাজ্যগুলোতেও) প্রত্যেকবার সরকার পাল্টে দেওয়াই রীতি, সে পার্টি যতো ভালো কাজই করুক না কেন। লাস্ট পনেরো বছর আমি যতোজন তামিলদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে যারা কমিটেড সাপোর্টার না, তারা সব্বাই বলেছে যে তারা অল্টারনেট পার্টিকে ভোট দেয়। তামিল নাড়ুর ইতিহাসে বোধায় একবারই কেউ পরপর দুবার ক্ষমতায় এসেছিল, সেটা আম্মা, কারন ওনার শুরু করা ভাতা ইত্যাদি স্কিমগুলো এক্সেপশনালি পপুলার হয়েছিল। এতে করে সবারই সুবিধা হয় - পার্টিগুলো অপোজিশানে গেলেও জানে যে পরের বার আবার ফিরে আসবে, তাই ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, আর পার্টি ক্যাডাররা ডিমরালাইজড হয়না। আর রাজ্যটারও পলিসি ইত্যাদির মোটামুটি কন্টিনুইটি থাকে, হিউন্ডাই বা বিএমডাব্লুর মতো বড়ো ইনভেস্টররা জানে যে তাদের কাজে খুব বড়ো পলিটিকাল ডিসরাপশান হবে না।
     
    হ্যাঁ, স্ট্যালিন অনেক কিছু ভালো কাজ করেছিলেন, কিন্তু হেরে গেলেন। পরের বার আবার হয়তো জিতে ফিরে আসবেন। আর এবার বিজয়ের জেতার পেছনে দুটো ফ্যাক্টর কাজ করেছে। এক হলো, বিজয়ের এক গাদা ফ্যান ক্লাব আছে, তারা পুরো তামিল নাড়ু জুড়ে গত দুতিনবছর ধরে খুব করে নেটওয়ার্কিং করেছে। ফলে নতুন জেনারেশান আর প্রথম বার ভোটাররা বিজয়কে ঢেলে ভোট দিয়েছে। আর বিজয় নিজেও দুতিনবছর ধরে প্রচুর রোডশো করেছে, পুরো রাজ্যটা কভার করেছে। দ্বিতীয় ফ্যাক্টর হলো, বিজয়ের টিম ম্যানিফেস্টোটা ভালো বানিয়েছে। ডিএমকে যেসব ভাতা দিচ্ছিল সেগুলো আরও বেশী করে দেবে বলেছে, প্লাস এমপ্লয়মেন্ট আর ডেভেলপমেন্টের ওপর জোর দিয়েছে। এর আগে তামিল নাড়ুতে এমজিআর আর অন্ধ্রতে এন টি রামা রাও নাকি একই স্ট্র‌্যাটেজি নিয়ে দুয়েক বছরের ক্যাম্পেন করে মুখ্যমন্ত্রী হয়ে গেছিল।
  • . | ০৬ মে ২০২৬ ১৩:১৫553697
  • পিসি নাকি রিজাইন করতে চাচ্ছে না, কাঁদুনি গাইছে?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১৩:১১553696
  • সৈকতদা সকালে যে পোস্টটা করেছিল তার নিচে দেখলাম অনেকে লিখেছে যে, এইসব সাজানো ঘটনা, বিজেপিকে বদনাম করার চক্রান্ত, ইত্যাদি। এখানে ভিডিয়োটা আছে।
     
    আর ন্যাশনাল গোদি মিডিয়াও বিষয়গুলিকে যেভাবে দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়িই বাংলা ভাগের প্রস্তাব আনবে। এই সেনা বাহিনীকে ভোটের পরেও রেখে দেওয়া। সেনাদের সামনেই পাবলিক মারামারি করছে। দোকান বাজার স্তব্ধ করে রাখা হয়েছে। একই সাথে বিজেপি নেতাও খুন হচ্ছে। সেনারা গুলিতে আহত হচ্ছেন। এবং ন্যাশনাল গোদি মিডিয়া বিষয়গুলিকে তুলে ধরছে। কোথাও না কোথাও একটা পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে।
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১২:৪৮553695
  • দেখে মনে হচ্ছে বিজেপি কোন না কোন ভাবে একটা দাঙ্গা বাধাতে চেষ্টা করছে। যদি এই ভাবে একটা দাঙ্গা লেগে যায়। তাহলে তার পরেই বাংলা ভাগ করার প্রস্তাব আনবে।
     
  • | 2a09:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ১২:৩৮553694
  • মানালি আপনি তো দেখছি তিনোর নেতাদের থেকেও পাল্টিবাজ। অন আ সিরিয়াস নোট আপনি সম্ভবত কোনো প্যারাসোশ্যাল রিলেশন শিপে আছেন। এটা খুবই আন হেলদি। আগে এটা থেকে বেরিয়ে আসুন। নইলে সেকেণ্ড ইয়ারের ছেলেটার সাথেও প্রবঞ্চনা হবে। আপনি ঐ ব্যক্তির সাথে মনে মনে তুলনা করে চলবেন একে সর্বক্ষণ আর ভেতরে একটা অপ্রাপ্তি কাজ করবে।
  • + | 51.*.*.* | ০৬ মে ২০২৬ ১২:৩২553693
  • ইয়ে দেখো মানালি, এটা তো একটা খোলাপাতা। নানারকম সাম্প্রতিক বিষয় নিয়ে কচকচি চলতে থাকে। এর মধ্যে একজন ব্যক্তিগত সমস্যা নিয়ে 'আমাকে দেখুন' বলে মাঝেমাঝেই ভাট হাইজ্যাক করার চেষ্টা করলে খুব বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা। প্লিজ এটা করোনা।
  • তরমুজ | 42.*.*.* | ০৬ মে ২০২৬ ১২:২৭553692
  • @মানালি, কিছু দিন আগেই তো আপনি লিখলেন। আপনার চেয়ে বয়সে বড় একটা ছেলের সাথে প্রেম শুরু করেছেন।...... আমার মনে হয়, আগে একটা সলিড ছেলে দেখে ইন্টু পিন্টু করুন। না হলে সমস্যা আপনাকে ছাড়বে না।
  • . | ০৬ মে ২০২৬ ১২:২৩553691
  • প্রমের প্রেমের
  • . | ০৬ মে ২০২৬ ১২:২২553690
  • ইকী মানালি?
    কদিন আগে বোঝালে যে তোমার নিবেদিত প্রেমের প্রোপোজাল অ্যাকসেপ্টেড (হু ইজ চব্বিশ বছরের ওডার দ্যান ইয়ু, আজ বুঝলাম), এখন আরেকটি কিউট প্রমের পোপোজাল তোমার কাছে এসেছে, তো এতে প্রবলেম কোথায়? দুটোই কন্টিনিউ করো। দুজনে দুরকম, ভিন্ন স্বাদ, দারুণ ব্যাপার তো।
  • Manali Moulik | ০৬ মে ২০২৬ ১২:১২553689
  • ভোটের নিকুচি করেছে !!!
    আমাকে সমস‍্যা থেকে উদ্ধার করার পরামর্শ দিন কেউ প্লিজ। সম্প্রতি আমাকে একজন প্রেম নিবেদন করেছে। একই আমার মতো সেকেন্ড ইয়ার, সেম ইন্সটিটিউশন....খুব মিষ্টি ছেলে। আমি ভীষণভাবে ভালো বাসতেই চাই তাকে। কিন্তু অপরদিকে আমার মনকে চুম্বকের মতো আকর্ষণ করছে সেই কন্ঠস্বর, যুক্তিপ্রবাহ, অনির্বচনীয় ব‍্যক্তিত্ব। কিন্তু সে ব‍্যক্তি আমার ধরাছোঁয়ার বাইরে। সাংহাইতে পরিবেশের প্রশংসার পোষ্ট করছেন এ বছর তো মেলবোর্ণের সমুদ্রে পা ডোবানোর পোষ্ট পরের বছর। জার্মানি - ইউকে তো আছেই। নিজেকে কোনোদিন ওই জায়গায় নিয়ে যেতে পারবো কিনা, বা পারলেও তাতে কতোদিন লাগবে জানি না...মোটকথা অলীক কল্পনা এখন ! এক একদিন ইচ্ছা করে বিজয়গড় - পাটুলীর পথে প্রান্তরে ঘুরে বেড়াই দিমিত্রি সানিনের মতো। পৃথিবীর কী ক্ষতি হতো আমি চব্বিশটা বছর আগে জন্মালে ??? অবশ‍্য এই বন্ধুটিকেও আমি হারাতে চাই না, সবসময়ে ওকে গুরুত্ব দিতে চাই। ভীষণ পাপবোধে ভুগছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত