এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ০৫ মে ২০২৬ ০৫:০১553627
  • আহারে সেই কুমীরদের শোকে বিজেপির জয়ে উল্লাস করতে হচ্ছে।
    আসলে ভালোই হয়েছে, সৌমিত্র বসুর লেখাটা গুরুতে পুণঃপ্রকাশিত না হলে তথাকথিত বাম সমর্থকদের এই গুপ্ত রামভক্তি হয়তো কোনদিনই প্রকাশ্যে আসতো না।
  • হিজি-বিজ-বিজ | 149.*.*.* | ০৫ মে ২০২৬ ০৩:৫৮553626
  • "তো সেই মা - রত্না দেবনাথ ​​​​​​​তো ​​​​​​​জিতে ​​​​​​​গ্যালেন-?" তা তো গ্যালেন। তো এবার বিচার টাও পাবেন তো? মানে ওই সো কলড বিচার। তাতে কয়জন যেন অপরাধী ছিল? ৫ না ৬ ? আপনাদের পছন্দ মত। না কি শেষে মোটা ভাই বলবে ও তো আসলে জুমলা।
  • Great analysis | 51.*.*.* | ০৫ মে ২০২৬ ০৩:১২553625
  • Let me start with a story. Shyamal Dutta (or Datta), a 1965-batch West Bengal cadre IPS officer, served as Director, Intelligence Bureau (DIB) (1998-2001) under Vajpayee. Later, he was Governor of Nagaland (2002-2007) across NDA and UPA governments. He was no party’s loyalist.
     
    It was on a flight to Kolkata when he was DIB that I asked him if the BJP can ever win in West Bengal. He said Bengal will embrace the BJP more wholeheartedly than any other state, it’s a matter of time.
     
  • =+- | 168.*.*.* | ০৫ মে ২০২৬ ০১:৪৪553624
  • ও হ্যা - সেই হলদি নদীর কুমীর গুলোর অতৃপ্ত আত্মা এদ্দিনে শান্তি পেল।
  • $ | 185.*.*.* | ০৫ মে ২০২৬ ০১:৪২553623
  • সিটের সংখ্যায় যত সিটেই বিজেপি জিতুক আসলে টিএমসির চেয়ে মাত্র ৫.০৪% বেশি ভোট পেয়ে জিতেছে।
  • hihi | 198.*.*.* | ০৫ মে ২০২৬ ০১:৪০553622
  • শুনেটুনে লালমোহন বললেন, আরে মশাই এ তো আমার গপ্পের প্লট। সেই যে হিরো হীরে লুকিয়ে রাখল কুমীরের টাকরায় আর সেই কুমীর হলদি নদী দিয়ে দিল্লি চলে গেল....
  • জবাহরলাল | 2001:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০১:৩৯553621
  • সিপুএম নাফাত এই আমরাই আছি, যাবচ্চন্দ্রদিবাকরৌ। গেছে। তৃণমূল দাপাত বাংলার মানুষ আমাদের পোষা কুকুর, আমরাই অনন্তকাল রাজত্ব করব। বিজেপি বাংলায় আসবে না। বিসর্জন হল। এখন মূঢ়সঙ্গমী জোতদারের বাচ্চা নাফাচ্ছে কঙ্গু আর বিজেপি ভাগাভাগি করে অনন্তকাল ভারত শাসন করবে।
     
    লোকে একবার সাতাত্তরে পেছনে তেল মাখিয়ে দিয়েছিল। এবারে যখন দেবে তেল ছাড়া দেবে রে।
  • hihi | 198.*.*.* | ০৫ মে ২০২৬ ০১:৩৭553620
  • এ হচ্ছে সেই ছুরির খেল দেখাবার পর জয়বাবা ফেলুনাথের হিরণ্ময় নীরবতা। দিল্লি থেকে মগনলাল এসে ছুরির খেল দেখিয়ে দিয়েছে নিপাট বাঙালি লালমোহনের ওপর। কাশীর ঘাটে থম মেরে বসে আছেন ফেলুদা থুড়ি সৈকতদা। বাঙালি লালমোহন বলছে, আরে আমি তো বেঁচে আছি মশাই! অক্ষত! সৈকতদা বলছে, আজ যা হল, তার জন্য আমার আরজিকর নিয়ে কুৎসা রটানোই দায়ী। কিন্তু আপনাদের বলছি আমি, হয় এর বদলা নেব, নয়তো গুরুচন্ডালি ছেড়ে দেব।
  • =+- | 168.*.*.* | ০৫ মে ২০২৬ ০১:২৭553619
  • এই ভাট এর পাতা তেই (খুঁজতে হবে) সেই ফুটিচার নকল দীর্ঘনিশ্বাস ছেড়ে বেড়াচ্ছিল না যে অভয়ার মা ভোটে নিয্যস হারবেন এবং লোকজনের সাথে মিশলে ​​​​​​​(এবং ​​​​​​​হারলে) . ওনার উপলধ্বি হবে আসল দুনিয়া নিয়ে ? মানে ​​​​​​​এমনই ​​​​​​​কিছু বলতে চাওয়া হয়েছিল বটেক। ​​​​​​​
     
    তো সেই মা - রত্না ​​​​​​​দেবনাথ ​​​​​​​তো ​​​​​​​জিতে ​​​​​​​গ্যালেন-?
     
    সব শীতঘুমে চলে গেলো নাকি রে বাবা ? নাকী "অল্প শোকে কাতর - অধিক শোকে পাথর" কেস ? পিসি চেল্লাচ্ছে ইমমোরাল ভিকট্রি বলে - এদিকে ভক্তেরা এক্কেরে হিনী মোডে ?
  • =+- | 168.*.*.* | ০৫ মে ২০২৬ ০০:৪০553618
  • টিয়াপাখি কি আজকাল ফ্রীতে পাওযা যাচ্ছে ?
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০০:৩৮553617
  • এবং এর পরবর্তীতে কেরালায় কংগ্রেস সরকার লম্বা চলবে। বারবার বদলাবে না। এবং এই ট্রেন্ড বেশিরভাগ দক্ষিণী রাজ্যগুলিতে চলতে পারে। শুধু তাই নয়। বিজেপি কেন্দ্র থেকে বিদায় হলে। পরবর্তী কংগ্রেস সরকারও লম্বা চলবে। প্রায় বিজেপি যত দিন দেশ শাসন করবে তার প্রায় দুইগুন। কারন দেশবাসী একবার বিজেপির শাসন থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি আর বিজেপিকে ফেরাবে না। এটা বিজেপিও জানে। তাই তারা যেভাবে হোক ক্ষমতায় আসতে চায়।
     
    আর বামেরা ফিরবে না। তার অনেকগুলো কারন আছে। যেমন সরকারে না থাকার দরুন দল চালানোর মত প্রায় সব রিসোর্স বন্ধ হয়ে যাওয়া। তৃণমূল জমানায় বামেরা তৃণমূলের বিরোধীতা করতে পারেনি। বিজেপি তো আরো ভয়ঙ্কর শক্তি। আপনি বললেন তৃণমূল বামেদের মারধর করেছে। ঠিক। কিন্তু বিজেপি তো বামেদের আর্বান নক্সাল, দেশদ্রোহী, এসব বলে। মধ্যপ্রদেশে একটা ছেলের কাছ থেকে মাও সাহিত্য পাওয়া যায় বলে তাকে ইউ এ পি এ লাগিয়ে দেয়। জে এন ইউ এ ঢুকে ছাত্র পেটায়। এর সামনে কি ভাবে বামেরা মোকাবিলা করবে জানা নেই। এবার বলতে পারেন তাহলে ব্রিটিশদের বিরুদ্ধেও তো মানুষ আন্দোলন করেছে। ঠিক। কিন্তু সেই সব আন্দোলন করার মত আত্মত্যাগের ধারে কাছে বামেরা নেই। সুখের জীবন ছেড়ে উলঙ্গ হয়ে জেলের চেকিংয়ের মত মানসীকতা ও আত্মত্যাগের প্রয়োজন এর জন্য।
     
    এছাড়া যে শক্তি পরবর্তীকালে বিজেপিকে চ্যালেঞ্জের মূখে ফেলতে পারবে। তাদের পুজিঁপতিদের সমর্থন লাগবে। গত দশ বারো বছরে বিজেপি এই কাজটা করেছে। এই সমর্থন ছাড়া বর্তমানে কেউ বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবে না।
  • =+- | 168.*.*.* | ০৫ মে ২০২৬ ০০:২৮553616
  • সেই কবে ঠাকুর বলে গেসলেন "ওরে পেদো, মনে রাখিস একদিন সিপিএম এর দুঃখে শেয়াল কুকুরও কাঁদবে"। --গুরুবাক্য কদাচ মিথ্যে হয়না।
  • একক | ০৫ মে ২০২৬ ০০:২৭553615
  • সেটা হয়তো এবার হবে। আগে হওয়া সম্ভব ছিলো না।
     
    ডিএমকে জামাই হলে এডিএমকে শ্বশুর হয় এটা গল্পকথা নয়। দক্ষিণের পলিটিক্যাল কালচার টাই এমন। কাজেই সরকার বদলালেও টেন্ডারের মনোপলি বদলায় না। ঘুরে ফিরে ফ্যামিলিতেই থাকে।
     
    বাংলার পলিটিকাল কালচার এরকম ছিলো না। এখানে শ্বশুর জামাই আলাদা পার্টি হলে মুখ দেখাদেখি হত না। কত সিপিএম ছেলে জোদ্দার বাপের মুখ দেখেনি।
     
    এই কালচারটা তৃণমূল এসে বদলেচে। এখনকার বিজেপিরা সব প্রাক্তন তিনো, নয় ফ্যামিলিতেই তিনো প্রোমোটার কন্ট্রাক্টর দালাল। ভাই ভাই সম্পর্ক এদের।
  • X | 103.*.*.* | ০৫ মে ২০২৬ ০০:২৬553614
  • আগে তো অমৃৎকাল আসুক- ২০৪৭ কি ২০৮০ - তখন না হয় দেখা যাবে
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০০:১৬553613
  • //এই লাস্ট লাইনটায় একমত। সব রাজ্যেই একবার বা ম্যাক্সিমাম দুবার পর নিয়ম করে পার্টি বদলানো উচিত।//
     
    হ্যাঁ সব রাজ্যে হওয়া উচিৎ কিন্তু দেশে হওয়া উচিৎ না। দুর্দান্ত।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০০:১৪553612
  • @শ্রাবণী, লিখে রাখুন কেরালা কি ভারতের কোন রাজ্যে বামেদের প্রত্যাবর্তন আর সম্ভব নয়। এটা আপনার উইশফুল থিঙ্কিং হতে পারে। এবং আপনার চিন্তা ভাবনাকে সম্মান করি। কিন্তু দুঃখিত আর সম্ভব নয়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০০:০৯553611
  • "আর কেরালাতে পাঁচ বছরের হিসেব চলে, বাংলার লোকেদের মত এত বুদ্ধিমান নয় তো তাই ওরা বারে বারে সরকার বদলায়"
     
    এই লাস্ট লাইনটায় একমত। সব রাজ্যেই একবার বা ম্যাক্সিমাম দুবার পর নিয়ম করে পার্টি বদলানো উচিত।
  • শ্রাবণী | 61.*.*.* | ০৫ মে ২০২৬ ০০:০১553610
  • মানুষ কোনোদিনই অন‍্যের অভিজ্ঞতা থেকে কিছু শেখেনা বিশেষ করে নিজেদেরকে বুদ্ধিমান চালাক মনে করা লোকজন। তাই বাংলার লোক ইউ পি বিহার দেখে বা ক্ষমতায় আসার বছর ঘোরারও আগে ওড়িশায় আদিবাসীদের উপর জমির জন্য যে অত‍্যাচার হচ্ছে তা দেখে যে ভোট দেবেনা তা স্বাভাবিক। সে যতই আজকাল সোশ‍্যাল মিডিয়ার সব খবর সবার কাছে থাকুক।
     
    বিজেপি কে গ্রামের দিকের মানুষ দুহাতে ভোট দিয়েছে, জোট বেঁধে। ঠিক যেমন ভাবে ২০১১ তে ভোট দিয়েছিল তৃণমূলকে, একদম ইউনিট লেভেলে দুর্নীতির বিরুদ্ধে, আবাস যোজনা, একশ দিনের কাজ, ভাতা সব ব্যাপারে দুর্নীতি, কাটমানি। বিজেপিকে হিন্দুর রক্ষক হিসেবে পছন্দ করে নয়, একমাত্র অপশন হিসেবে। অনেক আগেই গ্রামবাংলার বেশীরভাগ এলাকাতেই তৃণমূল সিস্টেমিকালি বামেদের (সংসদীয় বাম যারা) মেরে ভয় দেখিয়ে সংগঠনকে পুরোপুরি শেষ করে দিয়েছে, এবং সেই শূন‍্যস্থানেই আস্তে আস্তে বিজেপি এসেছে। গ্রামের দিকে এবারে তৃনমূলেরই সাধারণ কর্মীরা নাকি বসে গেছিল, প্রচারে সে অর্থে কোনো দমই ছিলনা। 
     
    বাম বলব না, শুধু সিপিএম হচ্ছে চিরকালের তথাকথিত আলোকিত বুদ্ধিজীবীদের ফেবারিট চাঁদমারি। যাদের আবার সিলেকটিভ ডিমেনশিয়া। লাখ কোটি টাকার ইলেক্টোরাল বন্ডের প্রাপক প্রথম ও দ্বিতীয় দলের সঙ্গে টক্কর দিতে না পারার সব দায় সেই চৌত্রিশ বছরের যখন তাদের পাঁচ ক্লাস অবধি ইংরেজী পড়া থেকে বঞ্চিত রেখে ভবিষ‍্যত ঝরঝরে করে দেওয়া হয়েছিল। 
    তবে গুজরাটি মিডিয়ামেও ইংরেজি ছোট ক্লাসে এখনো পড়ানো হয় না, তাই "সপনা সপনা, সবরনা সবরনা"। তবে তাতেও প্রধানমন্ত্রী বা আই সি সি চেয়ারম্যান হওয়া তো আটকায় না বলেই দেখা যাচ্ছে। 
     
    এখানে লেখার আমারও কোনো মানে নেই, তবে এখানের আর সবাইয়ের মতো আমারও টাইম পাস। তবে এইসব নানা মতামতের মাঝে এটাও থাক যে  বামেরা সিপিএমকে ধরেই শেষ হয়ে গেলে খুবই খারাপ কারণ তাহলে এ দেশের আশি শতাংশ রেশন তোলা মানুষদের হয়ে কথা বলার একজনও কেউ থাকবে না। এই ইলেকশনের একটি বড় পাওনা হল বৃহত্তর বাম ঐক‍্য। সিপিএম সিপিআই, বিহারে সিপিএমআইএল যেমন ভাবে কাজ করে সেইভাবে কাজ করতে হবে, শুধু বাংলা নয় বিহার বাংলা উড়িষ‍্যা প্রত‍্যেকটি স্টেট। 
    বাংলার পরিযায়ী শ্রমিকদের সাহায‍্যর জন‍্যে দিল্লিতে বহুদিন ধরে সিপিএমের বেঙ্গল ফ্রন্ট কাজ করছে, কোভিডের ‌অনেক আগে থেকেই, সেই আদবানীর আমলে যবে বাঙালি কাজের লোকেদের বাংলাদেশী বলে জোর করে ট্রেনে তুলে দিত তবে থেকে। লোকের সাহায‍্য ও মূলত চাঁদা থেকে চলে। 
    ডোমকলের বিজয়ী প্রার্থীও পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হিসেবে পরিচিত। 
    মোটামুটি বামেরা এগুলো করেই যাবে এবং তার জন‍্যে এদের থাকতেই হবে এবং থাকবেও। 
    আর কেরালাতে পাঁচ বছরের হিসেব চলে, বাংলার লোকেদের মত এত বুদ্ধিমান নয় তো তাই ওরা বারে বারে সরকার বদলায়।
  • আহাগো | 2001:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:৫৬553609
  • শরিয়াফ্যাসিস্ট ও তাদের শরিকদের আজ বড় শোকের দিন হে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:৫৫553608
  • "পনেরোবছর তারা রাজ্যটাকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে"
     
    এটা একটা কারন হতেও পারে। পবতে বড়ো ইন্ডাস্ট্রি কিছু নেই, তাই লার্জ স্কেল এমপ্লয়মেন্টও হয়নি।
     
    তবে কিনা হেরে গেলে অনেক অনেক কারন বার করা যায়, সঠিক কারন কোনটা বোঝা মুশকিল।
  • ;) | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:৪৬553607
  • থুড়ি "বিজেপির বিরুদ্ধে" পড়া উচিত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে। ওরাই সব এখন।
  • ;) | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:৪৫553606
  • লোকে একচুয়ালি এক্সপেক্ট করে না যে বিজেপি শিল্প এনে দেবে। উত্তর বনাম দক্ষিণ ভারতের সংগ্রামে তৃণমূলের অবস্থান ছিল তেরছা। বিজেপির বিরোধিতা করে তারা বাংলাকে উত্তরভারত থেকে বিচ্ছিন্ন করেছিল। কিন্তু উল্টোদিকে এমন সংস্থান তৈরী করেনি যে পূর্বভারতের কেন্দ্রে বাংলা স্থাপিত হয়। আজকের ফলাফলে দেখা গেল উত্তরে না পূর্বে এই প্রশ্নের জবাবে বাঙালি জানিয়েছে আমরা উত্তরে। দক্ষিণ ভারতের নিজস্ব ইকোনোমি আছে। বিজেপিবিরোধিতা তারা করতে পারে। কোনোরকম অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাবলম্বন ছাড়া বাংলার ছেলেমেয়েদের খামোকা বিজেপির বিরুদ্ধে ঠেলে দেওয়া ঠিক স্বদেশী আন্দোলনে শহীদ হতে পাঠানো। বাঙালি আর আদর্শবাদী হয়ে মরতে চায় না, বড় শক্তির সঙ্গে হাত মিলিয়ে বরং তবু টিকে থাকতে পারবে। এর দায় পুরোপুরি তৃণমূলের। পনেরোবছর তারা রাজ্যটাকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে। শিল্প হলে ট্যাঁকের জোর থাকলে বাঙালি আজকে বিজেপি বিরোধিতা করতে পারত।
  • X | 103.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:৩৮553605
  • @২৩ঃ৩০ lcm - মমতা মোটামুটি ভাতার ভরসায় ছিলেন বলে মনে হয়- বিজেপি দুগুন পয়সা দেবে বলতেই সেই গড় একবারে ধুলিস‍্যাৎ
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:৩৬553604
  • আচ্ছা।
  • X | 103.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:৩৪553603
  • শিপিয়েম আজ আহ্লাদী - সব স্ট‍্যাটাস আপডেট দেখছি- মমতা যে বুদ্ধুবাবুকে হারিয়ে সিএম হয়েছিল - আজ তাদের শবরীর (নাকি অহল‍্যার) প্রতীক্ষার অবসান হলো। আমার কোন কোন বন্ধু তো লুরু তেই প্রায় উৎসব করে ফেলেছে। শুধু একটা সমস‍্যা - এরপর এরা কাকে দোষ দেবে? এক কোটি চাকরি হলে তো পশ্চিমবঙ্গে সবার আগে আচ্ছে দিন এসে যাবে।
  • ;) | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:৩১553602
  • @dc সেন্ট্রাল ফোর্স ইভিএম কারচুপি করেছে এরকম তো তৃণমূলও অভিযোগ করেনি। অন্যদিকে মমতা কিভাবে পঞ্চায়েতে জিতেছিলেন সবাই জানে। পশ্চিমবঙ্গের ভোটে হিংসার ট্র্যাডিশন সমাপ্ত হল থ্যাঙ্কস টু সেন্ট্রাল ফোর্স। এটা বামনেতারাও বলেছেন।
  • lcm | ০৪ মে ২০২৬ ২৩:৩০553601
  • আর একটা ব্যাপার - টিএমসি বেশি হেরেছে গ্রামাঞ্চলে... মানে যে একটা প্রচলিত ধারণা ছিল যে, রুরাল এলাকায় টিএমসি সলিড... আর্বান শাইনিং মধ্যবিত্ত বিজেপি চায়... ব্যাপারটা তা নয়.. বরং, মনে হচ্ছে আর্বান এলাকায় যেটুকু যা ভোট পেয়েছে টিএমসি... মেদিনিপুরে ৫৪ টা সিটের মধ্যে টিএমসি মোটে দুটো..
  • ;) | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:২৮553600
  • r2h | 165.***.*** | ০৪ মে ২০২৬ ২৩:২১553594
    ওল্ড সিপিয়েমদের, জনমত তো দূরের কথা, সামান্য সোজা কথায় দুয়েক লাইন বুঝতেই মহা অসুবিধে দেখি। তৃণমূলের বিচ্যুতি আর খোঁজার কী আছে, পুরোটাই বিচ্যুতি। এক গাদা চোর ছ্যাঁচর ছিল।
    কিন্তু তার পরেও বিজেপির জিতে যাওয়া দুঃখের ও আতংকের। তৃণমূলের হেরে যাওয়া নিয়ে দুঃখের কিছু নেই, কিন্তু বিজেপির জয় বিপদের।
     
    যদি পনেরো বছর ক্ষমতায় থাকা একটা দল পুরোপুরি চোর চ্যাঁচড়ে ভরে যায়, তাহলে তারা হারবেই। এইটা লজিক। আপনারা যেহেতু তৃণমূলের পোষা থিঙ্কট্যাঙ্ক সাজতে গেছেন, নিজেদের বক্তব্যে যুক্তির ফাঁক নিজেদেরই ধরা পড়ছে না। সিপিএম সমর্থকদের এই অবস্থা এ পাড়াতেই দেখেছিলাম দুহাজার এগারোয়। পুউরো দেজাভু হচ্ছে।
  • | ০৪ মে ২০২৬ ২৩:২৭553599
  • @২৩.২৪
    হ্যাঁ প্রচুর ইসলামোফোব এবং চাড্ডি। জনসং্খ্যার ৪৬% না ৪৮%
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:২৭553598
  • "এই সেন্ট্রাল ফোর্সের আওতায় ঘটা সুষ্ঠু ভোট তো এসআইআর দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না"
     
    এটা সেল্ফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত