এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ০০:৩৪552272
  • চতুর্মাত্রিক,
    গোরু সোজা কথা নয়। সেই যে সত্যকামের গল্প? কয়েকটা রোগা রোগা গোরু নিয়ে বনে চলে গেল, সেই গোরুর পাল যখন বেড়ে বেড়ে হাজারে দাঁড়াল, তখন তাদের নিয়ে ফিরল। ততদিনে নানা মহৎ জ্ঞান সত্যকামের লাভ হল। সেই যে ব্রহ্মের নানা অংশ, অনন্তবান, প্রকাশবান, জ্যোতিষ্মান, আয়তনবান?
  • lcm | ১৩ এপ্রিল ২০২৬ ০০:১৮552271
  • মাঝ রাতে ঘুম না এলে সবাই একা ... তাও তো আজকাল ফোন আছে ...
  • &/ | 151.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ০০:১৪552270
  • আমার এক বন্ধু গোটা ছোটোবেলা ও কৈশোর জুড়ে কেবলই চাইত পালিয়ে যেতে, পালিয়ে দূরে কোথাও গিয়ে একা একা থাকতে। এতটাই একাকীত্ববাসনা ছিল তার। অবশেষে ইচ্ছা পূর্ণ হল প্রথম যৌবনে পৌঁছে। চাকরি পেল অনেক অনেক দূরে। আনন্দে ডগমগ হয়ে( এবং মুখে ভারী দুখী দুখী ভাব বজায় রেখে, আহা লোকে বলবে কী সব ছেড়ে দূরে যাচ্ছে অথচ মুখে দুখীভাব নেই! ঃ-) ) সে একদিন উড়ে গেল তার একাকীত্বের খেলার মাঠে। অচেনা অজানা পরিবেশে কর্মের আবর্তে নিজের মত থাকতে পারাই ছিল তার কাছে মুক্তি। মানে সত্যিকারের মুক্তি তো না, তবে ব্যাপারটার কাছাকাছি কিছু।
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২৩:৪১552269
    • dc | 2402:e280:2141:1e8:9c80:8c06:82e0:***:*** | ১২ এপ্রিল ২০২৬ ২৩:৩৪552267
     
    heartheartheart
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:৩৪552268
  • একা থাকার সময় শ‘খানেক গোরু যোগাড় করলে পরে হয়তো ভয়ঙ্কর ভাবে একা নাও থাকতে হতে পারে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:৩৪552267
  • আচ্ছা শ্রীমল্লারের জন্য এই গানটা দিলামঃ
     
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:৩২552266
  • দেখুন, আর যাই হোক, গোরু নিয়ে মস্করা করা উচিৎ না। জানেন উগান্ডার সেনাপতি কাম রাজপুত্তুর (অই হলো আরকি -- প্রেসিডেন্ট মানে তো একরকমে রাজাই) ইতালির সুন্দরী প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন যে তাঁকে বিয়ে করলে একশোটি গোরু দেবেন।
    আজই আবাপে বিদেশের খবরে পড়লুম।
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২৩:২৪552265
    • ভয়ঙ্কর একা | 108.16.***.*** | ১২ এপ্রিল ২০২৬ ২৩:১৩
    আপনার কথা আমার খুব ভালো লাগল।
  • ভীষণ একাকিত্বের মুখোমুখি | 108.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:১৭552264
  • এইটে হয়ত সবাই যে হন তা নাও হতে পারে, তবে চিন্তাশীল সৃষ্টিশীল মানুষদের জন্যে অবশ্যম্ভাবী
  • ভয়ঙ্কর একা | 108.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:১৩552263
  • এইটে হল গিয়ে withdrawal syndrome! সারাজীবনের, ভ্রূণাবস্থা থেকে, উত্তেজনা (মা বাপের protection তার মধ্যেই আছে) সরে গেলে এ তো স্বাভাবিক। একদিকে এ তো একটা gift যে অন্য একটা উত্তেজনা এসে ভরিয়ে দেয়নি ফাঁকাটা।
     
    খেলাটা হল, এই ভয়ংকর একাকিত্বের সুযোগ কিভাবে নেওয়া হবে! এক হতে পারে সেইটে বাইরে থেকে চাপা দেবার যাবতীয় সুযোগ নেওয়া - অনেক রকম অভিজ্ঞতাও হতে পারে তাতে! অন্যটা, ঐ একাকিত্বকে চেখে চেখে দেখা - কী, কেন, ইত্যাদি প্রভৃতি! একদিন না একদিন তো সেটা করতেই হবে - তার মুখোমুখি হতেই হবে!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:০৯552262
  • নানা, পাথর হবে না, জীবন অতো সহজে কিছু হয়না :-) তবে হ্যাঁ, আপনি নতুন পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট করতে শিখবেন। পাঁচ বছর পরে দেখবেন বন্ধুদের সাথে আড্ডায় এই সময়টা নিয়েই গল্প করছেন।
  • একক | ১২ এপ্রিল ২০২৬ ২৩:০৬552261
  • ডিসি ঠিক।  
     
    বাড়ি ফিরে হাল্কা ফুড। বটল ডাউন। চিল্ড শাওয়ার মাথায় লাল তেল দিয়ে। পাখা বা এসি চড়িয়ে দিয়ে, ভিজে ভিজে গায়ে পেছন উলটে ঘুম। 
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:০৫552260
  • শ্রীমল্লার, হাল ছাড়বেন না। এরকম সব সময় আমরা অনেকেই পেরিয়েছি :-)
     
    আমি গ্র‌্যাজুয়েশানের পর চাকরি পেয়েছিলাম মোটাভাইএর রিফাইনারিতে, আমার প্রথম পোস্টিং হয়েছিল জামনগরে। সেটা তখন ছিল এশিয়ার সবচেয়ে বড়ো রিফাইনারি। আমি সুরাটে থাকতাম, বাসে করে প্ল্যান্টে নিয়ে যেত, আবার সন্ধেবেলা বাসে করে দিয়ে যেত। সেখানে একাই থাকতাম, তার ওপর সুরাতে সহজে মদ পাওয়া যেত না। বছর দুয়েক একা একা কাটিয়েছিলাম।
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২৩:০২552259
  • কেকে, হতে পারে। তবে এই কষ্ট পেতে পেতে জীবন যদি পাথর হ’য়ে আসে ক্রমশ, তখন সবকিছুই কেমন কেমন, কেমন যেন লাগে....!
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২২:৫৮552258
  • ভাই, ঐ রকম মূহুর্ত আমরাও দেখেছি, ফীল করেছি, সেই জন্যই এই কথাগুলো বলছি তেমনও তো হতে পারে?
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২২:৫৩552257
  • আপনারা কত সহজ ক’রে বলছেন.... কিন্তু কী জানেন, যখন ভয়ঙ্কর ভাবে একা লাগে (প্রায়ই এই অবস্থাটা ফিরে ফিরে আসে এখন), সেই মুহূর্তটা আপনাদেরকে কীভাবে বোঝাব?! কী ক’রেই বা দেখাব?!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২২:৩৫552256
  • কম বয়সে সাত দিন খাটুন, সাথে এক পাইঁট ওল্ড মংক রাম রাখবেন। রাতে ফিরে একদম নিট মেরে দিয়ে শুয়ে পড়বেন, পরদিন আবার কাজে বেরিয়ে পড়বেন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২২:২৮552255
  • "নিজেকে bore হতে দেওয়া হচ্ছে কিনা, সেইটে আসল কথা"
     
    হ্যাঁ, এইটার সাথে আমি খুব একমত। নিজেকে বোরড হতে দেওয়া খুব জরুরী। একদম পূর্ণমাত্রায় বোরড। চারপাশে কিচ্ছু ঘটছেনা, কেউ নিজের অস্তিত্বের ছায়া ফেলছেনা, কোনো রকম ইনফর্মেশন্যাল ইনপুট হচ্ছেনা, এইরকম বোরড। এতে অনেক দরজা খোলে। চারপাশের ক্যালোরব্যালোরে স্নায়ুতন্ত্র যে সব সময় বেড়াছেড়া হয়ে থাকে, তার একটু জিরেন হয়।
  • একা থাকা | 108.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ২২:১১552254
  • একা থাকা হোক কি চৌকা - নিজেকে bore হতে দেওয়া হচ্ছে কিনা, সেইটে আসল কথা। যত কম bore হবার সুযোগ রাখা হবে, যত বেশি স্নায়বিক উত্তেজনায় ঘী ঢালা হবে, মৌলিক চিন্তাভাবনার সুযোগ - কবিতাশুদ্ধ - ততই কমে যায়।
     
    যেমতি শঙ্খ ঘোষ বলে গেছেন!
  • একক | ১২ এপ্রিল ২০২৬ ২২:০৪552253
  • এইতো একা থাকার বয়েস। এরপর দুনিয়ার সম্পর্করা লেউলেউ করে এসে গায়ে গুষ্টিসুখ মাখিয়ে দে যাবে। শতধৌতেন সে দূর্গন্ধ আর যাবে না :/
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২১:৫৭552252
  • হবে হয়তো। তবে যা বলছিলাম, ভয়ঙ্কর ভাবে একা আছি।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২১:৫২552251
  • তা ভাল। এই তো কাজ করার বয়স।
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২১:২০552250
  • সপ্তাহে সাতদিনই কাজ। ছুটি নেই।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ২১:১৯552249
  • আপনার রোববারেও কাজ থাকে?
  • Srimallar Speaks | ১২ এপ্রিল ২০২৬ ২০:৩১552248
  • ভয়ঙ্করভাবে একা লাগছে। কাজের অবসরে যখন চুপ ক’রে ব’সে আছি— তখন বুঝতে পারছি কতটা ভয়ঙ্কর রকমের একা আছি।
     
    জানি, একা যেতে হয়। একা যেতে হবে।
     
    জীবনে বন্ধু’র অভাব বোধ করছি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ১৯:০১552247
  • হায়, আশা ভোঁসলেও পটোল তুললেন :-( আশা, লতা, কিশোর, রফি, মহেন্দ্র কাপুর - এদের গান না শুনলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। আশার দুইটা গান শুনে নিন। দুটোই আরডি বর্মণ ​​​​​​​এর ​​​​​​​সুর। ​​​​​​​
     
     
  • কৌতূহলী | 103.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ১৮:৫৬552246
  • লন্ডনের রয়ালস্কুল অব মিউজিক থেকে গ্র্যাজুয়েশন করার তথ্যটা ওঁর ছেলে একটা ইন্টারভিউতে ভুল বললেন বলে মনে পড়ছে যতদূর যাই হোক, আর একবার রিচেক করব।
  • lcm | ১২ এপ্রিল ২০২৬ ১৫:১৫552245
  • প্রসঙ্গত সুধীন দাশগুপ্ত লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে গ্রাজুয়েশন করেছিলেন ... এবং ভবানীপুর ক্লাবের হয়ে হকি খেলেছেন .. কি সব জনগণ ছিলেন এনারা ...
     
    "সময়টা তিরিশের দশকের শেষ কিংবা চল্লিশের দশকের শুরু। জলপাইগুড়ির নবাবকন্যা বেগম জব্বার এক শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আয়োজন করেন। প্রথম দিনই অনুষ্ঠান বিখ্যাত সেতারবাদক উস্তাদ ওয়ালিউল্লাহ খান সাহেবের। বাজালেন তাঁর ভারী পছন্দের একটি রাগ। অবাক কাণ্ড! অনুষ্ঠানের পরের দিন ওই রাগটিই হুবহু খানসাহেবের কায়দায় তাঁকেই বাজিয়ে শুনিয়ে দিল এক অনামা শিল্পী। কিন্তু সেই শিল্পী তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। খান সাহেব চমকিত। মুগ্ধ বেগম জব্বার। কী আশ্চর্য অনুকরণ! বাজানো শেষ। এ বার খুদে শিল্পীকে পুরস্কৃত করার পালা। একটি রত্নখচিত সেতার শিল্পীর হাতে তুলে দিলেন বেগম। বললেন, ‘তোমার কাছে সেতারে তালিম নিতে চাই।"
     
  • lcm | ১২ এপ্রিল ২০২৬ ১৫:০৬552244
  • ১৯৫৮ - আশা কলকাতায় এলেন। ‘রাতের অন্ধকারে’ সিনেমার গানের রেকর্ডিং করতে। সেই প্রথম বাংলা গান গাইছেন আশা। বাংলা তখন একদমই বলতে পারেন না। ভি বালসারা আর পুলক বন্দ্যোপাধ্যায় আশাকে বাংলা গান তোলাতে ক্লান্ত হয়ে গেলেন। হোটেলে ফিরে পুলককে আশা জিজ্ঞেস করলেন “সুধীন দাশগুপ্ত ভদ্রলোক যিনি বম্বেতে গুরু দত্তর ইউনিটে কাজ করেন তিনি কেমন সুর করেন?” পুলক বললেন “সুধীন আমার বন্ধু। খুব ভালো সুর করে।” আশা বললেন “সুধীনবাবু আমায় বাংলা আধুনিক গান গাইবার প্রস্তাব দিয়েছেন। বম্বে ফিরে তাহলে ওঁর সঙ্গে বসব।” ‘রাতের অন্ধকারে’-র রেকর্ডিং সেরে আশা ফিরে গেলেন বম্বে। এরপর সুধীন দাশগুপ্তর সুরে প্রথম আধুনিক বাংলা গান গাইলেন আশা। দুটি গান রেকর্ডের দু’পিঠে। ‘নাচ ময়ূরী নাচ রে’ এবং ‘আকাশে আজ রঙের খেলা’।
     
     
    * এই প্রতিবেদনে সালটা ১৯৫৯ বলা আছে, ওটা খুব সম্ভবত ১৯৫৮ হবে
  • কৌতূহলী | 103.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ১৩:১১552243
  • আশা ভোসলে মারা গেলেন। বাংলা সিনেমার গানে আশা ভোসলের কন্ঠ নিয়ে সবচেয়ে ভাল এক্সপেরিমেন্ট করেছিলেন সুধীন দাশগুপ্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত