এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৫২552061
  • আচ্ছা সেই,
    "কী করিতে হইবে "
    বলে একটা টাই ছিল না
     
    তাতে
    ঠিক কী যেন ছিল
     
    দ বলে দিন প্লিজ
     
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৪৫552060
  • একক, এলসিএমদা, একমত। তবে আমার ​​​​​​​তো মনে ​​​​​​​হয় ​​​​​​​এআই ​​​​​​​পোর্শানটা ​​​​​​​চিহ্নিত ​​​​​​​করে ​​​​​​​দিলে, ​​​​​​​বা ​​​​​​​কোটেশান ​​​​​​​মার্কের ​​​​​​​মধ্যে দিল, ​​​​​​​কোন ক্ষতি ​​​​​​​নেই। কনফিউশান ​​​​​​​না ​​​​​​​থাকলেই ​​​​​​​হলো।
  • Bratin Das | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৪৩552059
  • এটা সিউর ASU
     
    তাই তো নাকি?
  • lcm | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৪৩552058
  • মিশিয়ে দিয়ে আরও বেশি কনফিউশন তৈরি হয়... এক লেখার মধ্যে যখন দুটি প্যারা থাকে এআই জেনারেটেড কনটেন্ট... তাতে লেখকের নিজের ভঙ্গিমার সঙ্গে মেশিনের স্টাইল মিশে গিয়ে এক খিচুরি অবস্থার সৃষ্টি হয়...

    একক যেমন বলেছে - এক্ষেত্রে, অনেক লেখক ভাবেন একটু এডিট করে দিলেই ব্যাপারটা ম্যানেজ হয়ে একটি সুন্দর আউটপুট তৈরি হল... বাস্তবে তা হয় না... চারটে লুচি নিয়ে খেতে বসেছি, তার মধ্যে একটা লুচির অর্ধেকটা হল রুটি - সে অভিজ্ঞতা সুখকর নাও হতে পারে....
  • Bratin Das | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৪২552057
  • laugh
     
    লসাগু দা
     
    সেরা সেরা
  • একক | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৪০552056
  • হ্যাঁ গ্রামারলি টা কাজের। ওদের ও এয়াই আচে, কিন্তু র‍্যাপার টা অনেক ওয়ার্ক স্পেসিফিক।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৭552055
  • "পুরো লেখা নিজে লিখে এয়াই দিয়ে প্রুফ রীড করালেও হয়" - তা হতে পারে। তবে আমি ক্লায়েন্টদের জন্য গুচ্ছের রিপোর্ট লিখি, এই ভয়ে এআই দিয়ে রান করাই না laugh কোথাও সন্দেহ হলে গ্রামারলির কাছে যাই, তাছাড়া ওয়ার্ডের নিজের ডিকশনারিও বেশ ভালো কিন্তু।
  • একক | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৬552054
  • কিন্তু লোকে সেটাই করে।
     
    কারণ মানুষের মধ্যে এরকম ধারণা আচে, যে সে যা লিখচে বা বলচে তা ঠিকই বলচে, কিন্তু একটু "গুছিয়ে " বলতে পাড়চে না বলে সে অমুকের মত রিকগনিশন পাচ্চে না।
     
    এই আশার ছলনে ভুলি শিক্ষিত লোকজন ও নিজের কন্টেন্ট এয়াই এর হাতে তুলে দেয় "গুছিয়ে " দেওয়ার জন্যে আর এয়াই একদম গুছিয়ে মেরে দেয়!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৪552053
  • মূলানুগ পাঠ - আচ্ছা। 
     
    "এখন এয়াইকে কেও ডিস্কারেজ করচে না, কিন্তু স্পেসিফাই করচে" - এটা আমরও মনে হয়। লেখকের থেকে কিছুটা সৌজন্যের ব্যপার আর কি, এই জায়গাটা এ আই লিখেছে, স্পেসিফাই করে দিলাম। বা ইন্টেগ্রিটি। 
     
     "এআই অ্যাসিস্ট করিয়ে কনটেন্ট তৈরির সমস্যাটা হল- লেখকের নিজের লেখনশৈলি ঘেঁটে যায়.... সব আউটপুট এক ধাঁচের মনে হয়.... এটা লেখার, শব্দ চয়নের মধ্যে লেখকের যে সৃজনশীলতা আছে, যে ক্র‌্যাফ্ট আছে, সেটার পক্ষে ভালো নাও হতে পারে" - একমত। 
  • lcm | ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩১552052
  • অন্য লেখার রেফারেন্স থেকে নিজের লেখা তৈরি তো ঠিক আছে... সবাইকেই কোনো একটা সোর্স থেকে জ্ঞানার্জন করতে হয়... অন্তত, নন-ফিকশন লেখার ক্ষেত্রে....  রেফারেন্স/ক্রেডিট দিয়ে দিলেই হল ...

    এআই অ্যাসিস্ট করিয়ে কনটেন্ট তৈরির সমস্যাটা হল- লেখকের নিজের লেখনশৈলি ঘেঁটে যায়.... সব আউটপুট এক ধাঁচের মনে হয়.... এটা লেখার, শব্দ চয়নের মধ্যে লেখকের যে সৃজনশীলতা আছে, যে ক্র‌্যাফ্ট আছে, সেটার পক্ষে ভালো নাও হতে পারে...
  • একক | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২৬552051
  • @ডিসি
     
    সেটা, পুরো লেখা নিজে লিখে এয়াই দিয়ে প্রুফ রীড করালেও হয়। নিজের হিসেবে পান্কচুএশন বসিয়ে লাট করে দেয়।
  • একক | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২৪552050
  • অবশ্যই পলিসি থাকা উচিৎ। আমার তো মনে হয় একটা বট তলা খুলে দেওয়া ভালো যেখানে বটেরা মনের সুখে এয়াই কন্টেন্ট শেয়ার করবে এবং এডমিন ওড়াবে না।
     
    এর বাইরে, এডমিন সন্দেহ হলেই ওড়াতে পারে বা রিপোর্ট মেরে দিতে পারে যাতে ভিজিবিলিটি নেবে যাবে।
     
    এখন এয়াইকে কেও ডিস্কারেজ করচে না, কিন্তু স্পেসিফাই করচে। দিনের শেষে গুরু কী করবে তাদের ব্যাপার। আমরা শুধু বলতে পারি।
  • lcm | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২৪552049
  • বোতিন,
    ওভাবে বোলো না....
    একদা এক টিচার কথায় কথায় বলেছিলেন - ফুড ইজ ইন্টিগ্র্যাল পার্ট অফ লিভিং ...
    তাই শুনে এক্জন স্টুডেন্ট (যার ইন্টিগ্রাল কথাটা শুনলেই ক্যালকুলাসের কথা মনে হয়) চেঁচিয়ে বলেছিল - স্যর, আপনি কি ক্যালকুলাসের কথা বলছেন?
  • মূলানুগ পাঠ | 2406:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২৪552048
  • The Blessings-of-Civilization Trust, wisely and cautiously administered, is a Daisy.
     
    সভ্যতার আশীর্বাদ বিতরণের খেলা, অভিজ্ঞ হাতে সতর্কতার সাথে পরিচালিত হলে, একটি চমৎকার খেলা
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২২552047
  • কিন্তু মানুষের এমড্যাশ আর এআই এর এমড্যাশ ব্যবহারে একটা তফাত আছে, যা দিয়ে এক সেকেন্ডে বোঝা যায় কোনটা কার। তোমাকে চুপিচুপি একদিন বলবো :-)
     
    আর হ্যাঁ, এআই এমড্যাশ এতো ব্যবহার করে কারন অ্যাকাডেমিয়ায় আর অ্যামেরিকান জার্নালিজমে এমড্যাশ বেশী ব্যবহার হয়।
  • lcm | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২০552046
  • মিউজিক ক্রিয়েশন নিয়ে গতকাল আপিস থেকে ফেরার পথে রেডিওতে একটা প্রোগ্রাম শুনছিলাম... সিন্ক (sync) মিউজিক নিয়ে বলছিল... বলছে এখন প্রচুর ভিডিও কনটেন্ট জেনারেটেড হচ্ছে - ইউটিউব, টিকটক, মেটা রিলস - এসব মাধ্যমে... এসব ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা একটা বড় কাজ... এটাতে এআই ইউজ হচ্ছে, কিন্তু সব ভিডিওতে ঠিকঠাক কনটেক্সট অনুযায়ী মিউজিক নাকি তৈরি হচ্ছে না, বা, সিনক্রোনাইজেশন হচ্ছে না (এখান থেকেই ওই sync মিউজিক কথাটা এসেছে, এটা প্রোডাক্শন মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্টক মিউজিক ইত্যাদিও বলা হয়... ) .... অনেক বড় শিল্পীদের প্রোডাকশন হাউজের এটা নাকি এখন বড় সাইডের কাজ (যাকে বলে সাইড গিগ) যেখান থেকে স্টেডি জীবিকা অর্জন কিছুটা হয়... নইলে এমনিতে মিউজিক প্রোডাক্শনের রেভিনিউ স্ট্রিম খুব স্টেডি নয়...
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:২০552045
  • একক, তাহলে খুবই অদ্ভুত কয়েনসিডেন্স বলতে হবে, কারন এরকম কমা দেওয়া ফ্রেজের ব্যবহার একমাত্র এআইতেই হয় বলে জানি :-)
     
    তবে এনিওয়ে, একটা জেনারাল পলিসি কিছু লেখা থাকলে বোধায় ভালো হয় (আমার পার্সোনাল ওপিনিয়ন)।
  • একক | ০৯ এপ্রিল ২০২৬ ২২:১৯552044
  • দ্য ওয়ে, এই এম ড্যাশের ব্যবহার আমাকে প্যালারাম শিখিয়েচিলো। সেই থেকে মনের আনন্দে ইউজ করে চলেচি!
  • একক | ০৯ এপ্রিল ২০২৬ ২২:১৬552043
  • ওই লেখাটা আমার এয়াই জেনেরেটেড মনে হয়নি কারণ ওরকম আড়ষ্ট বিটকেল অনুবাদ আমি বিস্তর পড়েচি, বিশেষত একাডেমিক লেখকদের লেখায়। একসময় মার্কসীয় সাহিত্যের অনুবাদ পড়তে হত কিছু খুচরো রোজগারের তাগিদে। একাডস রা যে কী আক্ষরিক ল্যাও নাবায় সে আর :((((
     
     
    এককের বাণী মেনে নাও : এয়াই একটুউউ চালাক হবে আর মানুষ অনেএএকটা গাধা হবে, এভাবেই হাত মেলাবে যন্ত্র ও মানুষ :)) ইহাই ভবিষ্যৎ।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:০৮552042
  • এলসিএমদা, হ্যাঁ। তবে সম্পাদকেরা তো বোধায় এসব বিষয়ে বেশ কিছুটা অভিজ্ঞ, কাজেই এ নিয়ে কিছু একটা পলিসি বানালে বোধায় ভালো হয়।
     
    বিটিডাব্লু, রিক বিয়াটোর য়ুটুব ভিডিও দেখেন কি? উনি বেশ কিছুদিন ধরে এআই জেনারেটেড গান নিয়ে খুব ভালো বক্তব্য রাখছেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:০৬552041
  • আচ্ছা একটা ব্যপার ক্লিয়ার করে দি, আগেই করিনি বলে সরি চাই। দিলীপবাবুর লেখাটা পুরোটাই এআই দিয়ে লেখানো না, তবে মাঝখানে মাঝখানে কিছু অংশ মনে হয় এআই থেকে সরাসরি কপি পেস্ট করা হয়েছে।
     
    ইকোনমিক্স এর ওপর একটা খুব ভালো সিরিজ বেরোচ্ছে, সেখানেও প্রথম পার্টে বেশ কিছু জায়গায় এআই টেক্সট ব্যবহার করা হয়েছিলো, সেই পার্টের মন্তব্য সেকশানে লিখেছিলাম।
  • lcm | ০৯ এপ্রিল ২০২৬ ২২:০৪552040
  • হ্যাঁ, এখানে কিছু গ্রে এরিয়া আছে...
    যেমন ধরো, কারও লেখার একটি অংশ আমি এআই দিয়ে একটু অন্যভাবে লিখিয়ে, একটু এদিকওদিকে এডিট করে পাবলিশ করে দিলাম... এবার এটা এক ধরনের প্লেগিয়ারিজিম, কিন্তু এটা ধরা ঝামেলা... বিশেষ করে যদি মাল্টিপল সোর্স থেকে কনটেন্ট নিয়ে বানানো হয়....
    তো, এইসব আর কি...
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২২:০১552039
  • রমিতবাবু, পোস্ট করার পর আপনার পোস্ট দেখলাম।
     
    "অন্ধকারে বসে থাকা আমাদের ভাইদের কাছে সভ্যতার আশীর্বাদ প্রসারিত করা একটি ভালো ব্যবসা এবং সামগ্রিকভাবে লাভজনক; এবং সতর্কতার সঙ্গে পরিচালনা করলে বেশ লাভজনক, –যদিও আমার বিবেচনায়, উল্লেখযোগ্য কোনো ঝুঁকি নেওয়ার জন্য যথেষ্ট নয়"
     
    "সভ্যতার আশীর্বাদ বিতরণের খেলা, অভিজ্ঞ হাতে সতর্কতার সাথে পরিচালিত হলে, একটি চমৎকার খেলা"
     
    এগুলো খুব টিপিকাল এআই জেনারেটেড টেক্সট। ভাটিয়ালিতে কিছুদিন আগে লিখেছিলাম, এম ড্যাশের ব্যবহার, ফ্রেজের অদ্ভুত ব্যবহার, এগুলো টিপিকাল এআই। সাধারন লেখাতে এগুলো থাকে না।
     
    আর লেখা পাঠানোর ব্যপারে, আমি সত্যিই সম্পাদকীয় বিভাগে লেখার মতো লেখক নই (মার্ক্স ব্রাদার্সের সেই বিখ্যাত জোক স্মরন করুন :-))
  • Bratin Das | ০৯ এপ্রিল ২০২৬ ২২:০০552038
  • ধুর বাবা আচ্ছা
  • Bratin Das | ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৯552037
  • /আছ্যা
  • Bratin Das | ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৮552036
  • Aahas ইন্ট্রি গ্রাল কালকুলাস shunlei man টা মেফিস্টোফিলিস মেফিস্টোফিসলিস হয়ে যায়
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৮552035
  • আমার মনে হয়না গুরু পাবলিশার হিসেবে বা পত্রিকা হিসেবে কখনই এআই দিয়ে লেখা নিবন্ধ বা সাহিত্য ছাপতে চাইবে বলে। পলিসি হিসেবে এআই দিয়ে লেখানো লেখা তো বর্জন করা উচিত বলেই মনে হয়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৪552034
  • হ্যাঁ, এআই অ্যাসিস্টেড থেকে পুরোপুরি এআই জেনারেটেড, এটা একটা লম্বা স্পেক্ট্রাম তৈরি হয়েছে, তারপর হিউম্যানাইজারও আছে। তবে অনেক পাবলিশাররাই এসব নিয়ে কিছু কিছু পলিসি তৈরি করেছে বা করছে, তাই মনে হলো গুরুর সম্পাদকগণ এনিয়ে কি ভাবছেন।
     
    আবারও, সাইনফেল্ড ধার করে বলি, নট দ্যাট দেয়ার ইজ অনিথিং রং ইন ইট। তবে কিনা যে লেখায় বেশ কিছুটা অংশ এআই জেনারেটেড টেক্সট, সেরকম লেখা বুলবুলভাজায় বেরোলে লেখক বা সম্পাদকদের দিক থেকে একটা চেতাবনি দিয়ে দিলে বোধায় ভালো হয়, উদাহরন "অন্ধকারে নিমগ্ন মানুষদের প্রতি" লেখাটা। তবে এটা আমার ব্যক্তিগত মত, প্লেজিয়ারিজম আর এআই টেক্সটকে একই গোত্রে ফেলা যায় কিনা তাও জানিনা।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৪552033
  • @ডিসি জনাব,
     
    দিলীপ ঘোষের লেখাটা কিন্তু পড়ে ঠিক এআই দিয়ে লেখানো বলে মনে হল না, হ্যাঁ অনুবাদে কোথাও কোথাও কিছুটা আড়ষ্টতা আছে মনে হল ভাষার ব্যবহারে। কিন্তু এআই দিয়ে লেখা বলে মনে হয়না।
     
    আরেকটা কথা হল, আপনি লেখা পাঠাচ্ছেন না কেন? এই যে গুরু শিষ্যের লেখাটা দিব্যি তো ইদবোশেখি তে পাঠাতে পারতেন।
  • lcm | ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৩552032
  • বাই দ্য ওয়ে, এই গ্রাফের ছবিটা দেখে মনে হবে, ধুস! এ তো ইন্ট্রিগ্র‌্যাল ক্যালকুলাস .... তো এটার জন্য ঐ টিউটোরিয়ালটা দেখতে হবে...
    আসলে তেমন গভীরভাবে জানি না, আর, খানিকটা ওই Principle of Maximum Igorance (/ Entropy) এর মতন, যতটুকু ভেগ আইডিয়া তাই নিংড়ে ভাট.... ভুলভাল বকলে অবশ্য .... ইয়ে.... মানে ... প্লিজ ইগনোর....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত