এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:31eb:c286:d57f:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২২:১৫551579
  • কিউ এর বানানো গান্ডু সিনেমাটার দুয়েকটা গান আমার ভাল্লেগেছিল। তার মধ্যে এটা একটাঃ 
     
    ঢুকু ঢুকু করে মন হাতে কচি ধন 
    আপন মনে ​​​​​​​খিচতে ​​​​​​​দাও ​​​​​​​না ​​​​​​​ওকে ​​​​​​​কিছুক্ষন 
     
  • তরমুজ | 2409:40e0:2427:6f99:8000::***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২২:১১551578
  • এখন Q কি করে? কিছু বানায়? না শুধু ঘুরে ঘুরে বেড়ায়? 
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ২১:৪৯551577
  • @তরমুজ হ‍্যাঁ। কৌশিক মুখার্জী। লোকটিকে খুব খারাপ লাগে না আমার। রিসেন্টলি বাঙালীর সাহিত‍্যচর্চা ও কল্লোল যুগ নিয়ে একটা ইন্টারভিউ পড়েছিলাম। কথাগুলি কিন্ত যুক্তিগ্রাহ‍্য। এবারেরটাও ভালো। লজিকহীন আঁতলামো বলা যায় না। আর একটা ব‍্যাপার হলো, টলিউডের বর্তমান অবস্থাটাকে খুব স্পষ্টকথায় তুলে ধরেছেন। আর সাংবাদিকতা !! এই রাহুল অরুণোদয় ব‍্যানার্জীর মৃত‍্যু নিয়ে জলের গভীরতা, কী ধারাবাহিকের জন‍্য, এসব প্রশ্নের একেকটা অনলাইন ক‍্যুইজ চলছে। ধিক্কার! 
    হায় হিন্দু প‍্যাট্রিয়ট !! হায় অমৃতবাজার !!
  • b | 117.238.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ২১:২৯551576
  • আজ আর্টেমিস ২ লঞ্চ . 
     
    ৩:৫৪ রাত্তিরে ।টাইমটা  একটু ইসে  হয়ে গেলো। 
  • তরমুজ | 2402:3a80:1989:e998:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২১:২৬551575
  • Q মানে যে গান* বানিয়েছিলো?
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ২১:১৮551574
  • আজকের আবাপে Q এর একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। পড়ে দেখতে পারেন।
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ২০:৪৯551573
  • এবারের ভোটেই মনে হচ্ছে বাংলা স্বাধীন হয়ে যাবে।
     
     
    স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? কে বাঁচিতে চায়?
    আমি স‍্যারিডন আর ঝাঁটা চিহ্নে দেবো
  • . | ০১ এপ্রিল ২০২৬ ১৯:৩৭551572
  • এবারের ভোটেই মনে হচ্ছে বাংলা স্বাধীন হয়ে যাবে।
  • তরমুজ | 2402:3a80:1989:2c06:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৯:৩১551571
  • একটি কথোপকথন: এক জন বিজেপির কোর ভোটারের সাথে; এর মধ্যে দিয়ে এনাদের মানসিকতাকে একটু বুঝতে চেষ্টা করছিলাম।
     
    ব্যক্তি: তারাপিঠ থেকে পুজো দিয়ে এলাম যাতে প.ব. তে তৃণমূল আর না থাকে।
    আমি: খুব ভাল।
    ব্যক্তি: কি মনে হচ্ছে এবার তো যাবে না কি।
    আমি: বলতে পারছি না।
    ব্যক্তি: কেন? এত ভোটার কেটে বাদ দিয়েছে।
    আমি: মানুষ কেন্দ্র সরকারের কাজে খুশি না।
    ব্যক্তি: আমি কেন্দ্র সরকারকে এর মধ্যে আনবো না। ওটা কেন্দ্রে আছে কেন্দ্রে থাকবে।
    আমি: কেন? প.ব. ভারতের বাইরে না কি? 
    ব্যক্তি: কেন্দ্র কী খারাপ কাজ করেছে বলুন? 
    আমি: কিছু উদাহরন দিলাম।
    ব্যক্তি: আপনি জানের প.ব. র ঋণ আট লক্ষ-কোটি টাকা।
    আমি: আপনি জানেন কেন্দ্র সরকারের ঋণ 200 লক্ষ-কোটি টাকা।
    ব্যক্তি: আমি এই প্রথম শুনলাম।
    আমি: জানতে কে মানা করেছে?
    ব্যক্তি: তাহলে কাজ(চাকরি) পাওয়া যাচ্ছে না কেন?
    আমি: দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই।
    ব্যক্তি: এসব কথা অনেক শুনেছি, তাই বলে চাকরি পাওয়া যাবে না!
    আমি: প.ব. কেন পুরো ভারতেও চাকরি পাবেন না। ভারতের বাইরে গেলেও চাকরি পাবেন না।
    ব্যক্তি: কেন?
    আমি: কারন আপনি জানেন না; কেন্দ্র সরকারের ঋণ কত, আর পুরো ভারতের বর্তমান সমস্যাগুলি কী কী? তাই।
  • কৌতূহলী | 103.249.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৮:৩১551570
  • হ্যাঁ 
  • . | ০১ এপ্রিল ২০২৬ ১৭:২৬551569
  • আপনি ইস্কুলে পড়ান?
  • কৌতূহলী | 103.249.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৬:৪২551568
  • ধনঞ্জয় ভট্টাচার্যের গানটা দারুণ শোনালেন তো। এই গানটা তুলে নিয়ে স্কুলে শোনাতে হবে। 
  • b | 14.139.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৬:১৭551567
  • তবে  আরেকটা শুনুন। অন্তরার সুর একেবারে ও মাই ঘড। তবে কিঞ্চিৎ মূলোগন্ধী । 
     
  • কৌতূহলী | 103.249.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৫:৩১551566
  • আচ্ছা একটা গান শুনুন। নচিকেতাবাবুর সুর হেমন্তবাবুর কন্ঠে পড়লেই সোনা ফলে।
     
  • তরমুজ | 2402:3a80:1989:4621:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৪:৩৮551565
  • নাগরিক সুরক্ষা ও বিজেপি
     
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ১৪:৩১551564
  • এটা কিন্তু রবিবাবু বা তারপরের রবীন্দ্রধারায় অনুপস্থিত।
     
    প্রায়শ্চিত্ত গল্পের তীক্ষ্ণ উক্তিগুলো, অথবা 'খোকাবাবুর প্রত‍্যাবর্তনে' তাদের ভূমিকা, রক্তকরবীর মজুরদের ভূমিকা কী অস্বীকার্য? (আমার ব‍্যক্তিগত মত, রক্তকরবী একটি সংগঠিত শোষণমূলক গঠনতন্ত্রকে ক্রিটিক করেছে) তো যাই হোক, আবার নবীনমাধবকে তোরাপ ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণামও করে। বৃদ্ধ জমিদারের স্ত্রী সাবিত্রী, পুত্রবধূ সৈরিন্ধ্রি, সরলতার সঙ্গে ক্ষেত্রমণি ও তার মায়ের মধুর সম্পর্ক, জিনিসপত্রের দেওয়া নেওয়া, আন্তরিক সম্পর্কটাও দ্রষ্টব‍্য। আর হ‍্যাঁ, উৎপল দত্তের টিনের তলোয়ারের একটি সংলাপ বাঁধিয়ে রাখার মতো। বেণীমাধব চাটুয‍্যের, "হ‍্যাঁ, বাবু আর বামুন -- এই দুই হচ্ছে ভাঙা মঙ্গলচন্ডী।" শ্রেণী আর জাতের যে হায়ারার্কি, কী স্পষ্টভাবে তাকে হাসির মোড়কে তুলে ধরেছেন ! এরকম উদাহরণ সত‍্যি অতি বিরল। কালীপ্রসন্নর হুতোম প‍্যাঁচার সঙ্গে টিনের তলোয়ারের অনেক মিল আছে, চরিত্রে ও সংলাপে। এগুলো সত‍্যি অনবদ‍্য।
  • হেঁয়ালি | 49.206.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৪:০৪551563
  • হ্যাঁ এজেন্সিই ক্রিটিকের সঙ্গে পাঠকের মূল পার্থক্য। এজেন্সি থেকে ক্রিটিকের হেঁশেলে হাঁড়ি চড়ে পাঠকের চড়ে না। পাঠক হিসেবে আমরা সবাই এখানে স্বাধীন। কিন্তু ভবানী সেন বা গায়ত্রী স্বাধীন নন। 
  • তরমুজ | 2402:3a80:1989:4621:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৪৫551562
  • আরেকটি ছবি, প্রকৃত ছবি
     
  • তরমুজ | 2402:3a80:1989:4621:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৩৮551561
  • অন্য একটি ছবি
     
  • তরমুজ | 2402:3a80:1989:4621:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৩১551560
  • আসল সমীকরন
     
  • তরমুজ | 2402:3a80:1989:4621:578:5634:1232:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:২৮551559
  • গুলশন কলোনী নিউজ
     
  • হেঁয়ালি | 49.206.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:২১551558
  • চার বছরের ব্যবধানে দু রকম লেখা লিখতে পারলে সেটা রবীন্দ্রনাথের লেখালেখির রেঞ্জ কতটা বড় ছিল সেটাই প্রমাণ করে। উনি হয়ত চেয়েছিলেন সমাজের সব শ্রেণীর প্রতিনিধিত্ত্ব ওঁর লেখায় থাকুক। সমাজ বদলাচ্ছে এটা উনি ধরতে পেরেছিলেন। এটা আমার মত। ক্রিটিসিজমের ব্যাপারে, কালীপ্রসন্ন বা মাইকেলও নিম্নবর্গে জন্মাননি। তাতেও ক্রিটিসিজম করে লোকপ্রিয় হয়েছিলেন। এমনকী ভবানী সেনও তাদের বলে দিয়েছেন নিম্নবর্গের প্রতিনিধি। যে কেউ যা ইচ্ছে জিনিস নিয়ে লিখতে পারে। ৫০% র বেশি লেখা কোনো অদৃশ্য সীমারেখার ওদিকে চলে গেলেই তাদেরকে নানা লেবেলের বাক্সের মধ্যে পুরে দেওয়া ক্রিটিকদের কাজ, পাঠকদের না। 
  • একক | ০১ এপ্রিল ২০২৬ ১৩:১২551557
  • কী মুশকিল :) কথা হচ্ছিলো এজেন্সি নিয়ে তাই ওগুলো বলেছি। সামগ্রিকতা তো যে যেমন অবস্থানে আছে সেভাবে ফোটায়। 
     
    ন্যাশনাল জিওগ্রাফিক কি তাদের আফ্রিকা সিরিজের একুশ থেকে বাহান্ন নম্বর ডকুমেন্টারিতে প্রায় একশো ছাপান্ন ঘন্টা জুড়ে আফ্রিকান হাতিদের সামগ্রিকতাকে ফুটিয়ে তোলেনি ?  একশোবার তুলেছে। ওর তুল্য আর নেই। 
     
    কিন্তু তাতে কি হাতিদের এজেন্সি আছে ? এককথায় উত্তর : নেই। 
     
    নীল দর্পনে প্রান্তিকের এজেন্সি আছে। বিশাল কিছু না হলেও আছে। তোরাপ যখন আর কোনো ভাষা খুঁজে না পেয়ে বলে :"বসে আছেন যেন গজেন্দ্রগামিনী "  সেটা শুধু একটা মজার স্কিট নয় ,  সেটা একজন প্রান্তিক মানুষ কী চোখে জমিদারি ঠাট বাট তার চলন বলন কে দেখে ,  এবং তার বর্ণনা করতে গিয়ে ধ্বনি গাম্ভীর্যের কারণে একটা শব্দ বেছে নেয় .......... মূলধারার নান্দনিকতাকে তারই ইনস্ট্রুমেন্ট তুলে অদ্ভুত ব্যঙ্গ ,  অথচ চাপিয়ে দেওয়া নয় ,  প্রান্তিকের এজেন্সি থেকেই। 
     
    এটা কিন্তু রবিবাবু বা তারপরের রবীন্দ্রধারায় অনুপস্থিত।তাতে সেসব লেখার গুণমান কম বা বেশি তা আদৌ নয়। দুর্দান্ত লেখা সব। যেটা নেই সেটা জোর করে আছে প্রমানের দরকার নেই তো। ন্যাটজিওর মতো করে থাকা তো খারাপ কিছু না। 
     
    আবার উৎপল দত্তের নাটকে কিছুটা  আছে। মহাশ্বেতার কিছু লেখায় আছে। উনি তো গায়ে গা দিয়ে থেকেছেন। সমরেশ খুব চেষ্টা করেছেন এজেন্সি আনার।  
     
    স্পিভাকের লেখা ভূমিকাটা পড়িনি। আর কথা শুরু হয়েছিল নবারুণের বক্তব্যের প্রেক্ষিতে। ওই ভাষা ,নান্দনিকতা লাইনে।নবারুণ ও এজেন্সির কথাই বলছেন বলে মনে হয়েছে।   
  • সিএস | 103.99.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১২:৫৯551556
  • সরাসরি মার্জিনালাইজডের কাছে সোশাল সাইন্টিস্টরা যাবে, ক্ষেত্রসমীক্ষা করতে যাবে। সাহিত্যিকদের না গেলেও চলবে। ওসব বেশী করতে গেলে 'লেখা' হয় না। একটু দূরত্ব থাকা ভাল, না হলে বোধ তৈরী হয় না, ফলতঃ লেখা হয় না।
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৯551555
  • ভারতের বাইরে  -- বলতে বোঝালাম যে আমাদের সবরকম কন্সটিটিউশনাল আইন শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিলো অপরাধের রমরমা।
  • হেঁয়ালি | 49.206.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৮551554
  • ভবানী সেনের / সহি বামেদের লেন্স দিয়ে দেখলে ব্যাপারটা ওরকম। আমি তো শুধু প্যারাফ্রেজ করছি laugh
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৮551553
  • :  "অমুক লেখক তাঁর অমুক অমুক গল্পে চাষিদের দুঃখের কাহিনী যেভাবে বর্ণনা করেছেন এবং তাই নিয়ে তমুক প্রাবন্ধিক তাঁর ঘেঁটুপাড়ার প্রবন্ধসমূহ নামক প্রামাণ্য বইখানিতে লিখেছেন যে ড্যাং ড্যাং ড্যাং "( বহুকাল আগে একজন এই সংস্কৃতিকে ঠুকে গেছেন :সুকুমার )
     
    এবার এই অমুক তমুক টু ঘেঁটুপাড়া পুরোটাই সার্কুলার রেফারেন্স। বছরের সাড়ে তিনটে কনফারেন্স আড়াইখানা জনতা ফিশ ফ্রাই উত্তর মিকেইন জেল খেয়ে একই ভাট বছরের পর বছর বকে চলেছে।
     
     
     
    সহমত নই। মহাশ্বেতা দেবী, দিব‍্যেন্দু পালিত, নবারুণ ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য্যের সাহিত‍্য কী পরবর্তী সময়ে প্রান্তিক জনতা (Marginalised ) এর সামগ্রিকতা ফুটিয়ে তোলেনি? গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের মতে তো থার্ড world -এর ডিকন্সট্রাকশন জ‍্যাক দেরিদা বা আন্তোনিও গ্রামসির থেকে মহাশ্বেতা দেবী পরিস্ফূট করেছেন ভালো। তাই স্পিভাকের কাজ ওনার ছোটোগল্প নিয়ে 'imaginary map'.  যেটা তৃতীয় বিশ্বের ক্ষেত্রে মাইলফলক স্বরূপ। তবে একটা বেসিক জিনিস হচ্ছে আমাদের ষ্টলওয়ার্টস্ যাঁরা, (লেখক, শিল্পী, প্রাবন্ধিক সবাই) কেউ সরাসরি গ্রামের বা প্রকৃত মার্জিনালাইজড্ মানুষদের কাছাকাছি যান না। তাই কিছুটা হাঁসজারু ব‍্যাপার হয়ে যায়। হিউম‍্যানিটিস্- এর ছাত্রী হিসাবে বলছি, প্রান্তিকের কাছে ঠিকঠাক পৌঁছানো গেলে সত‍্যিই  গান্ডীবী রবে না আর / রাজকন‍্যা উত্তরার / ক্লীবসখী বৃহন্নলা বেশে।
     
    পার্সোনাল ওপিনিয়ন, বাংলা সাহিত‍্যের অনেককিছু পাওয়ার ছিলো এনার থেকে। পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি।
  • সিএস | 103.99.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১২:৪১551552
  • আরে না না, রবিবাবু - ভবানী বাবু - নবারুণ - স্টার আনন্দ সব একসাথে মিশিয়ে ফেলে, সবই তো এক, সৃষ্টির আদি থেকে তো ক্ষমতার খেলাই চলছে, ওসব বলে লাভ নেই।
  • তরমুজ | 2409:40e0:1059:a3e5:8000::***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১২:৩৭551551
  • সাহিত্যই কেবল সমাজকে তুলে ধরে না। সমাজকে তুলে ধরার একটি আধুনিক অস্ত্র হল সাংবাদিকতা। পুরোন দিনে সাংবাদিকতার এত বিস্তার ছিল না। তাই সাহিত্যিকরা অনেক সময় প্রবন্ধ লিখতেন। বা সাহিত্যের মাধ্যমে সমাজকে তুলে ধরতেন। সাহিত্যের মধ্যে সমাজ ছাড়াও আর একটি বিষয় থাকে। সেটি হল দর্শন। কিন্তু সাংবাদিকতায় কোন দর্শন থাকে না। সাংবাদিকতায় কোন দর্শন বা বিশেষ ভাবধারা থাকাও উচিৎ নয়। সাহিত্য আবার দুই রকম হয়। ফিকশনাল এবং নন ফিকশনাল। সাহিত্যের ক্ষেত্রে নন ফিকশনালেও দর্শন বা বিশেষ মত অভিমত থাকা সম্ভব।
  • হেঁয়ালি | 49.206.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১২:৩৭551550
  • পৃষ্ঠপোষকরা তো একজন কনজিউমার হিসেবে যুগে যুগে ক্রিটিসিজম খুবই পছন্দ করে। তবে মাপমত। সন্ধেবেলা টিভিতে ঘণ্টাখানেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত