এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২১:৪৯551489
  • এরা হয়তো উল্টোরকম করছে। যার যাতে আগ্রহ নেই তাকে সেইটা দেখিয়ে আগ্রহ জাগানোর চেষ্টা করছে, এক বছরে কত লোকের নতুন জিনিসে আগ্রহ হল তা নিয়ে বড়সাহেবকে রিপোর্ট দেবে!
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মার্চ ২০২৬ ২১:৪৭551488
  • পিন্টারেস্ট সাধারণত তোমার আগ্রহের জিনিসই দেখায়। আমার মনে হয় এরকম হতে পারে তুমি কখনো তোমার একাউন্ট দিয়ে অন্য কোনও ডিভাইসে লগিন করেছিলে এবার সেই ডিভাইস যার সে যা যা দেখছে সেগুলো তোমার ফিডে আসছে।
  • . | ৩১ মার্চ ২০২৬ ২১:৪০551486
  • তোমাকে আমার সঙ্গে গুলিয়ে ফেলেছে তোমার ঐ পিন্টারবাবু।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২১:৩৩551485
  • টেকি গুরুদের কাছে একটা জিনিষ জানতে চাইছি। 'টার্গেটেড অ্যাডভার্ট' জিনিষটা আমি বুঝিনা তা নয়। কিন্তু একটা জিনিষ একটু অদ্ভুত লাগছে। পিন্টারেস্টে প্রায়ই দেখছি যে আমার কাছে এমন এমন পিন ঢেলে আসছে যার সাথে সম্পর্কযুক্ত কোনো কিছুই আমি কোনোদিন সার্ফ করিনি। যেমন ধরুন গুচ্ছের লেহেঙ্গা-চোলি বা ঝুমকো দুল, সেলাই ফোঁড়াইয়ের বিবিধ প্রক্রিয়া। আজকাল খুব আসে রাশিয়ান ভাষায় লেখা কিছু যার তো আমি পাঠোদ্ধার করতে পারিনা, আর আসে জামা বানানোর প্যাটার্ন। ক'দিন আগে ভর্তি করে আসতো উর্দুতে লেখা আল্লাহ'র দোয়া দরুদ। হিন্দু দেবদেবীদের মূর্তি আর 'কৃষ্ণ এই বলছেন, শিভা ঐ বলছেন' এইসবও একটা সময় আসতো। এই ব্যাপারটা কীভাবে হচ্ছে? ধর্মীয় জিনিষ প্রোমোট হয়তো আইটি সেল জাতীয় কিছুর দ্বারা হয়। কিন্তু বাকি গুলো? কেউ যদি বুঝিয়ে দেন তো কৃতজ্ঞ থাকবো।
  • বাম ভোটার | 128.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২১:২৭551484
  • কে বললো, হাভাতেরা
    কিছু খেতে পায় না?
    খায় খুব, হরদিন,
    শুধু, পেট ভরে না।
    খালি পেটে গালি খায়,
    ট্রেনে-বাসে গুঁতো খায়,
    খায় ঘাড়ধাক্কাও
    তবু শালা মরে না।

    আরেসেস-বিষ খায়,
    নেতাদের ঢপ খায়,
    দূরদেশে লাথি খেয়ে
    হাঁটে দূর পাল্লা।
    কামানের জল খায়,
    মন্ত্রীর ঘোল খায়,
    উনিজির গাঁজা খেলে–
    চটি দেয় বাংলা।

    'সিয়া' থেকে রামজি
    যবে থেকে 'শ্রী' হলেন,
    বর্গির টুপি খুলে
    শিবাজি হিরো হলেন,
    চাল নিলো তোলামূল,
    চুলো নিলো আদানি –
    নদীজলে ভাসে লাশ
    কোভিডের বারো মাস,
    ভোট এল, চলে গেল,
    বাঙালির ছেঁড়া গেল–
    ফি বছর ভোট এলে
    পিঠে জোটে প্যাঁদানি।

    তবু কেন হাভাতেরা
    বামে ভোট দেয়নি?
    ছিপিয়েম কেয়ারের
    ভাঁড়ে কেন ভবানী?
    কেন বাম ললনারা
    লেনিন কপচে যায়?
    কেন হাত জোড় করে
    গণসঙ্গীত গায়?
    কেন জাজ-ডাক্তার
    গেরুয়া-পাল্টি খায়?
    কেন ডাকে মিডিয়া
    সমবেত হাম্বায়?
    নেই জনসংযোগ,
    নেই সাধু উদ্যোগ,
    বামেদের গলা কেন
    তবু চড়া পর্দায়?

    ভোট তোমাদেরই দেবো,
    ভাইটি, সিট বাড়াও।
    নোভোট্টু সকলের
    পিছু-লাগা বাদ দাও।
    গ্রামে যাও, চাষাদের
    ঘরে যাও, আবেগের
    সুরে বলো সত্যি–
    শহুরে বুকনি ছেড়ে
    কাউকে গাল না পেড়ে
    দেখোনা, শেখাতে যদি
    পারো একরত্তি–
    গরীবের প্রয়োজন
    ভাবে কোন সরকার,
    কেন ভোট বামদিকে
    এইবার দরকার–
    নন-বায়োলজিকাল
    কত বড় দত্যি।

    হাভাতেরা এমনিতে
    কিছু খেতে পায় না,
    তাদের পক্ষ নেওয়া
    উঁচু থেকে যায় না।
    শেখানো তোমার দায়
    দোষ তো চাষার নয়–
    ঘেন্নার বিরোধিতা
    সিলেবাসে থাকে না।

    বাম যদি এবারেও
    সিট পেতে ফসকায়,
    সস্তা বুকনি ঝেড়ে
    মানুষকে ভুলে যায়,
    আয়নায় মুখ দেখো,
    দয়া করে মনে রেখো–
    গান্ডুরা ভোট দিলে
    গুন্ডারা জিতে যায়।

  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২১:১৯551483
  • এই লেখাটার তো আর কোন মূল্য নেই, সেই সময়েই অনেকে ঐ মূল্যায়ণ মানেনি। ক'বছরের মধ্যে জন্ম শতবর্ষ চলে এলে কমিউনিস্ট লেখক শিল্পীরাই রবিবাবুকে তুলে ধরেছিলেন আর ঋত্বিক - দেবব্রত ইত্যাদিদেরও তো বামপন্থী যোগ ছিল। ফলে বুর্জোয়া ফুর্জোয়া নীতিবাগীশতা গুলি মারো, রবিবাবু আমাদের, কমিউনিস্টদের মধ্যে এ মত তো ছিলই। কিন্তু হ্যাঁ, কমিউনিস্টদের পেছনে লাগার জন্য, এ লেখা 'প্রাসঙ্গিক' বটে !
  • . | ৩১ মার্চ ২০২৬ ২১:১৩551482
  • লিংক গুলোর বক্তব্য আমাকে ক্রস চেক করে নিতে হবে। এবং পশ্চিম মিডিয়ার বক্তব্য রাশিয়া সম্পর্কে আমি হুট করে পড়েই বিশ্বাস করি না। পুরো খবরটা সত‍্যি কি না, কতটা সত‍্যি, মূল কারণ কী, এগুলো জেনে নিয়ে পরে মন্তব্য করব। এত মিথ্যা প্রোপাগান্ডা চলে যে ক্রস চেক করতেই হবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২১:০৯551481
  • রবীন্দ্রনাথকে বিচার করতে হবে লেনিন সম্বন্ধে ট্রটস্কি যা বলেছেন সেই কথা দিয়ে।
  • b | 117.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২১:০৭551480
  • "রবীন্দ্রনাথকে বিচার করতে হবে লেনিনের এই কথা দিয়ে"
    কেন রে ক্যালা  ? নিজের কথা কিছু নেই ? 
    (ক্যালা কথাটা ৩১ মার্চ ২০২৬ ২০ঃ৫৭কে নয়, ঐ কোটেশনের মালিককে ) 
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২১:০৪551478
  • হ্যাঁ সেটাই টোন ছিলো।  
     
    এইখানে আমার নরেন দত্তকে মনে পড়ে যায়। ওঁয়ার ও রবীন্দ্রবিরোধিতার বেসিক টোন কিন্তু সেই ভাববাদী বাউলে স্বত্বা কে তুশ্চু করাই। উনি পলিটিক্যালি খানিক ইল্লিটারেট ছিলেন বলে ডিরেক্ট বুরজোয়াজি না বলে,  হাত এ ফুল বাঁধা বাবু, প্রেমের গানে ভাসিয়ে দিলে এসব ঠারেঠোরে বলচেন। যখন নাকি যুবকেরা সিংহশক্তি নিয়ে জেগে ওঠার কথা তখন তারা রবিবাবুর খপ্পরে রসাতলে গেলো। 
     
    একজন  ধর্মগুরু এবং ধর্মের পুরো উল্টোদিকে দাঁড়িয়ে  একদল রাজনীতির লোক,  মাঝে একটা লোককে রেখে সিমিলার টোনে খিস্তিয়ে গ্যাচে আর কী!  
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২১:০০551477
  • ঠিকই সরাসরি বুর্জোয়া কবি বলা হয়নি। বেশিরভাগ লেখা প্রতিক্রিয়াশীল বলা হয়েছে।
  • . | ৩১ মার্চ ২০২৬ ২১:০০551476
  • ৩১ মার্চ ২০২৬ ১৮:৩০
     
    বুঝলাম না। কে কাকে পয়সা দিচ্ছে?
  • X | 103.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২০:৫৮551475
  • ১৯ঃ০১/০৯/২৬ - একক, ডিসি, রমিত সবাইকে ক - বিশেষত একক কে। আজকের মহান উদার ও কর্পোরেট সুলভ চকচকে সিপিএম কে দেখে ২০-৩০ বছর আগের সিপিএম কে ভুললে চলবে না।
     
    এস এফ আই সিটু ডিওয়াই এফ আই কি মহিলা সমিতি এবিটিএ- সবাই ছিল নিজের নিজের বাহিনী- কেউ কোনভাবে এদের বিষনজরে পড়ে গেলে বুদ্ধবাবুও মার্কেজ দেখাতেন। তিনোদের ব‍্যাপারটা ডিসেন্ট্রালাইজড - যে যার মতো করে খায়।
     
    ডিঃ নাম পরিবর্তন
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:৫৭551474
  • রবীন্দ্রনাথকে বিচার করতে হবে লেনিনের এই কথা দিয়ে। সমগ্র জীবন ধরে রবীন্দ্রনাথ যা সৃষ্টি করে গেছেন, শ্রেণীসংগ্রামের ক্ষেত্রে তা প্রতিক্রিয়াশীল শিবিরের শক্তি, প্রগতিশিবিরকে এগোতে হবে রবীন্দ্রনাথকে অস্বীকার করেই, তাঁর শেষ জীবনের নজিরটা শুধু তুলে ধরে রবীন্দ্রনাথকে সমগ্রভাবে এবং মূলত প্রগতিণীল বলে ঘোষণা করলে সেটা হবে নিছক হুবিধাবাদ। কাজেই মার্কস্বাদী দৃষ্টিতে রখীন্দ্রনাথকে বুঝতে হলে লেনিন টলস্ট্ন সম্বন্ধে কি সিদ্ধান্তে পৌছেছিলেন সে কথা ম্মরণ করা প্রয়োজন। লেনিন বলেছিলেন £
    “টলস্টয়ের শিক্ষা ছিল নিঃসন্দেহে 'ইউটোপিয়ান্, ; এবং তার প্রকৃতি হোল প্রতিক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল শবটার সম্পষ্ট এবং স্থগভীর অর্থেই এ বিশেষণ প্রয়োজ্য। কিন্তু তার মানে এই নয় যে, টলস্টয়ের শিক্ষা সোশালিন্ট শিক্ষা নয় অথবা তার মধ্যে এমন কিছুই নেই যা অগ্রগামী শ্রেণীদমূহের জ্ঞানবৃদ্ধির জন্তা মূল্যবান। ”
    এই সুত্রে লেনিন এটাও দেখিয়ে দিয়েছেন যে টলস্টয়ের সোশালিজম ছিল ফিউডাল পোশালিজম, খাঁকে মার্কস্ কমিউনপ্ট ম্যানিফেস্টো”তে প্রতিক্রিয়াশীল সোশালিজম বলে বর্শা করেছেন।
     
    টলন্টয়ের সঙ্গে রবীন্দ্রনাথের কোন কোন বিষয়ে মিল আছে কিন্ত রবীন্দ্রনাথের মতবাদে টলস্টয়ের ফিউডাল সোশালিজম নেই, আছে ধনতন্ত্র ও জন্মিদারি গ্রথার বা শরেণীবিভক্ত সমাজের সুস্পষ্ট সমর্থন ৷ রবীন্দ্রনাথের শিক্ষা প্রতিক্রিয়াণীল-_কারণ শ্রেণীবিভক্ত ধনতান্ত্রক সমাজে তিনি বিদেশী শ[সনের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা না দিয়ে রাষ্ট্রে বিদেশী কর্তৃত্ব মেনে নিয়ে তার সঙ্গে “ভদ্র সম্বন্ধ” স্থাপনের শিক্ষা দিয়েছেন। তবে টল্টয়ের মত রবীন্নাথ সম্বন্ধেও এবথ| বল! চলে যে, অগ্রগামীদের কাজে লাগবার মত মূল্যবান শিক্ষাও মাঝে মাঝে তিনি দিয়েছেন। ফাশিজমের বিরুদ্ধে, নোগুচির পত্রের জবাবে, “সভ্যতার সংকট” নামক প্রবন্ধে তিনি ফাশিস্ট শক্তির বিরুদ্ধে গণমানবের জয়ের প্রতি যে আস্থা ঘোষণা করেছেন তা! নিশ্চয়ই শ্রমিকশ্রেণীর নিকট একটি সম্পদ, এ সম্পদ শমিকের অনেক কাজে লাগবে। কিন্তু সমগ্রভাবে বিচার করলে এ কথা নিঃসন্দেহ যে, রবীন্দ্রনাথের শিক্ষাবলী প্রতিক্রিয়াশীল। প্রগতি সাহিত্যিকদের কেউ কেউ প্রশ্ন করেছেন যে, লেনিন টলস্টয়কে বলেছেন «বিপ্রবের দর্পণ,” আমরাই বাঁ রবীন্দ্রনাথ সম্বন্ধে সে কথ! বলতে পারব ১১৩বাংল! প্রগতি সাহিত্যের আত্মসমালোচন। না কেন? কেন পারবেন না, নিশ্চয়ই পারেন, কিন্তু লেনিন যা বলেছিলেন তার মানেটাও বোঝা দরকার। ৃ
    “টলস্টয় কুশ বিপ্রবের দর্পণ” একথা বলার সঙ্গে সঙ্গে লেনিন বুঝিয়ে দিয়েছেন যে টলস্টয়ের যুগে (১৮৬১-১৯০৫) ভৃমিদাস প্রথা লুপ্ত হবার ঠিক পরে কুশীয় কৃষকের জীবনে যে আত্মবিরোধ ছিল দেই আত্মবিরোধ ফুটে উঠেছে টলস্টয়ের শিক্ষায়। কুকের মনে যতখানি শ্বৈরতস্ত্রের বিরুদ্ধে ও ধনতত্ত্রের বিরুদ্ধে বিদ্বেষ আছে টলন্টয়ের শিক্ষাতেও তা আছে, আবার কুষকের অজ্ঞতা, অসহায়তা ও অনুন্নত অবস্থা প্রতিফলিত হায়ছে টলস্টয়ের নিক্ষিয় প্রতিরোধে, ধর্ম প্রচার, ইউটোপিয়ান সোশ(লিজম-এ। টলস্টয় ঠিক ভূমিদাস প্রথা থেকে সছ্মুক্ত কৃষকের প্রতিনিধি। টলস্টয় তৎকালীন কুশ
    বিপ্লবের সমস্ত দুর্বলতার দর্পণ। ( লেনিন : নির্বাচিত রচনা বলী--১১শ খণ্ড, ৬৮১-৬৯৯ পু? দ্রষ্টব্য )
    দর্পণের সঙ্গে রবীন্দ্রনাথের যদি উপম! দিতে হয় তবে তার মানে দীড়ায় এই-_
    ১৮৭৫ সালের পর থেকে ভারতে যে নবীন বুর্জোয়৷ শ্রেণীর উদয় হল,রবীন্দ্রনাথ তাদের প্রতিনিধি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের যতখানি দ্বেষ ছিল রবীন্দ্রনাথের শিক্ষায় তা ফুটে বেরিয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই তরুণ বুজৌয়া৷ শ্রেণীর
    সমস্ত দুর্বলতাই প্রতিফলিত হয়েছে রবীন্দ্রনাথের শিক্ষায়। সাআ্াজাবাদের সঙ্গে আপনে অর্থনৈতিক সুবিধা লাভ,গণসংগ্রামের প্রতি বিমুখতা সমাজের গণতান্ত্রিক পরিবর্তনে অক্ষমতা এমন কি জমিদারি প্রথা বাচিয়ে রেখে ফিউভালিজম-এর সঙ্গে আপস এবং সর্ধোপরি হিন্দু-রিভাই-ভালিজম|
    ...
    কিন্তু তার “বিপোহ” শুধু “গ্রভুত্ববাদের” ( অথরিটেরিয়ানিজম-এর ) বিরুদ্ধেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও নয়, ধনতন্ত্রের বিরুদ্ধেও নয়; এমন কি সামস্ততন্ত্রের বিরুদ্ধেও বিদ্রেহ নেই। তিনি প্রচার করেছেন বিদেশী প্রভুদের সঙ্গে সভ্যতার
    সম্বন্ধ, সামাজিক প্রভু ও দাসে মিত্রের সন্বদ্ধ। কিন্তু প্রভু প্রভুই থাকবে, দাস দাসই থাকবে। তাই অনেক জায়গায় তার অনেক উক্তি “তাকে অনেক সময় শরমিক স্বার্থের কাছাকাছি এনে” ফেললেও তাকে প্রগতিশীল বলে ঘোষণ। করা একেবারেই ভুল। প্রতিক্রিয়াশীল এই কথাটার “নুম্পঈ ও সুগভীর” অর্থে ই রবীন্দ্রনাথের শিক্ষা প্রতিক্রিয়াশীল।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:৫৬551473
  • হ্যাঁ, মুসোলিনী সমীপে গেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন। সাভারকার ফেরেননি, ফলে একসঙ্গে বসানো যায় না। বসানোটা মনে হয়, মুসোলিনী প্রসঙ্গ দিয়ে ছিল না।

    আর রবিবাবুর যা USP, আত্মশক্তি, স্বদেশী সমাজ, সেগুলোকে তুশ্চু করা হয়েছিল। আশমানদারি - জমিদারি, ওনার যে এই বৈশিষ্ট্য, তাকে।

    মোটমাট, রবিবাবু ঐ যুগে, বিপ্লব সমাসন্ন যখন, তখন নিতান্ত অপ্রাসঙ্গিক, এই ছিল লেখাটায়।
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২০:৪৬551472
  • রবিবাবু যে ফ্যাসিবাদের ঘরে গুরগুরুতে যান নি এমন তো না। এবার আমরা এতদিন বাদে, পুরো জীবন টার দিকে তাকিয়ে তার জার্নিকে যেভাবে দেখি, সেই নৈরব্যক্তিকতা ভবানী সেন দের সময়ে ছিলো না।
     
    প্র‍্যাক্টিস এও ছিলো না।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:৪০551470
  • * সরাসরি বাক্য ছিল না
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:৪০551469
  • লেখাটায় মনে হয় না, রবীন্দ্রনাথ একজন বুর্জোয়া কবি, সরাসরি বাক্য ছিল। বুর্জোয়া, প্রতিক্রিয়াশীল, ভাববাদী, শোষণের পক্ষে, এসব ছিল। ঐ বাক্যটি, প্যারাফ্রেজিত। কিন্তু বুর্জোয়া অর্থে শোষক, এরকম মীনিং ছিল। আর, রবিবাবুর বিভিন্ন সময়ে মত বদল, সেসবকেও পাত্তা দেওয়া হয়নি, মুলে উনি কী, সেটারই মূল্যায়ণ হয়েছিল।

    উনিশ শতকের লোক, বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন, রবিবাবুর তো কথাই ছিল যে মত বদল করতে ওঁআর অসুবিধে নেই, কিন্তু বিশেষ একটি রাজনীতির ধাঁচে ফেলতে গিয়েই বিপত্তি।
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২০:২৬551468
  • আরে এখনই তো এসব ফাকসা আলাপ করার মানে আচে :)) এমনকি বুদ্ধবাবুর আমলে বল্লেও দাগিয়ে দিত যে অমুক ব্যাটা ভবানী সেন পন্থী।
     
    তিনো আমলে এই অমুক বাদ তমুক পন্থা থেকে বেঁচেছি। চোরেদের শুধু শাগরেদ হয়। পন্থা হয়না।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:২৬551467
  • না না, ঐ লেখাটায় তলস্তয়ের থেকে রবিবাবু যে নীচের ধাপে সে কথাও লেখা হয়েছিল। কারণ, লেনিন মনে হয় তলস্তয়্কে উঁচুতে তুলেছিলেন !
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:২৩551466
  • 'ওয়াইল্ড ওয়র্ল্ড' গানটার উল্লেখ অনেকদিন পর শুনলাম। আমি অবশ্য এটা 'মিস্টার বিগ' দের ভার্শনটা শুনেছিলাম। খুবই প্রিয় গান।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:২০551465
  • রবিবাবু না তলস্তয় কে কতবড় বুর্জোয়া লেখক ছিলেন সে নিয়ে তক্কো হলে ...
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২০:১৮551464
  • ভবানী সেন তো ঐ লেখাটায় রবিবাবুকে 'সাভারকারের দীক্ষাগুরু' - ও বলেছিলেন। রবিবাবু নিজে অন্তত এতটা বলেননি! মোটমাট, রবিবাবু প্রতিক্রিয়াশীল ও শ্রেণীসংগ্রামের বিকাশে কোন ভূমিকা নেই, আর আরো আরো কথা ছিল।

    আমি তো 'জাত বুর্জোয়া', ঐ একটি ফ্রেজের থেকে ঐসব মত অনেক দূরের।

    সালটা খেয়াল রাখবেন, ১৯৪৮, রণদিভে যুগ, তার আগের পি সি যোশী, উদারবাদী, তার পরে রণদিভে। তো রণদিভে যুগ পরে 'বিপ্লবী হঠকারিতা' বলে নির্ণিত হয়। ঐরকম বিপ্লবী যুগে ঐ লেখাটি লেখা হয়েছিল, ফলে খুবই গরম লেখা আর কি !
    পার্টির মধ্যে তখনঈ সমালোচনা হয়েছিল, ভবানী সেন তো পরে প্রায় উল্টোদিকে ঘুরে গেছিলেন, কে আবার যেন তখন ওনাকে 'হাওয়ামোরগ' বলেছিলেন !

    লেখাটা তো বড় লেখা, ঐ একটি কথা তো আর ছিল না শুধু আর শুধু রবিবাবুকে নিয়ে ছিল না। মূল উদ্দেশ্য ছিল বিপ্লবের দিকে যাত্রা, সেসবের জন্য ঐ লেখা আর কি ! এতদিন পরে, ঠিকই তো বলেছিলেন ভবানী সেন, এসব কথার কোন মানে নেই।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ১৯:৪৬551463
  • রমিতবাবু, হ্যাঁ তা হতে পারে। তবে কিনা ইতিহাস ফিরে ফিরে আসে :-)
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ১৯:৩৩551462
  • ১৮:৫২ -- সে কি আপনি বিশ্ব গরু শোনেননি? এটাই তো এখন ইন। অমন কি চেন্নায়ের মানুষরাও জানেন!
  • একক | ৩১ মার্চ ২০২৬ ১৯:৩০551461
  • @মানালি
    নিন্দা ভাবলে নিন্দা। তাতেও সমস্যা কিছু নেই। শ্রেণীঘৃণার জায়গা থেকে একজন জাতীয় রাজনীতিতে জড়িয়ে থাকা কবিকে, বুর্জোয়া বলা আর "এ ম্যা রবিবাবু কী কালোওও" বলা তো এক নয়।
    সেটা কবি নিজে বিলক্ষণ বুঝলেও পরবর্তী এপোলজি সীকার রা বোঝেনি। সবই আইডেন্টিটি নির্বিশেষন্চ হলে যা হয় আরকি।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মার্চ ২০২৬ ১৯:২৬551460
  • সেরকম সময় আবার আসার চান্স প্রায় শূন্য। পুরো পাট্টি টাই বসে গেছে। একটা কাল্ট মতো রয়েছে এখন বাকি। আর আম বাঙালির মধ্যে যে পরিমাণ বিষ ছড়িয়েছে তারা মানসিকতার দিক থেকে আর বাম হতে পারবে কিনা জানিনা। বামে ভোট দিলেই বা সিপিএম করলেই বাম মানসিকতা তৈরি হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত