এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জনৈক | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৩৩551219
  • @ ২৮ মার্চ ২০২৬ ২১:১৬:
    গুজরাট দাঙ্গা সংক্রান্ত বইয়ের রেফারেন্স আপনার কাছে কেউ চেয়েছে কি? অযাচিত আলোকবিতরণের কাজ থেকে একটু বিরতি নিয়ে নিজেই না হয় একটু পড়াশুনো করলেন!
  • . | ২৮ মার্চ ২০২৬ ২১:৩০551218
  • নারীবিদ্বেষ সমস্ত সমাজেই প্রচুর মানুষের মধ‍্যে আছে। কেউ সরাসরি প্রকাশ করে, কেউ ন‍্যাকা সাজে।
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:২২551217
  • ভোটকেন্দ্রিক দলগুলো স্বচ্ছ হওয়ার তো প্রশ্নই নেই। এমনকি সেভাবে ভোটকেন্দ্রিক নয় , এমন দল বা সংগঠনও যে এইধরনের ইভিল থেকে মুক্ত ,একথা জোর দিয়ে বলা যায় না। কিন্তু আর এস এস এর বিপদকে এর সাথে এক করা যায় না , যেটা আপনিও বললেন। 
    মানে আমাদের হাজার একখানা রোগ হয় , আমরা কোন রোগকেই স্বাগত জানাই না ,রোগ্মুক্ত হয়ে সুস্থ থাকতেই চাই , কিন্তু যে কোন রোগের ভয়াবহতাকেই তো আর ক্যান্সারের সাথে এক করে দিতে পারি না। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:41b:af64:8a84:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২১:১৬551216
  • সাম্প্রদায়িকতা বা নারীবিদ্বেষ সমাজের অধিকাংশ মানুষের মধ্যেই আছে?!
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ২১:১৬551215
  • সে তো বটেই। কিন্তু আমি এটা বোঝাতে চাইলাম, আরএসএসের মতো চরম সাম্প্রদায়িক একটি দল (পড়ে দেখতে পারেন Aloysius এর Trajectory of Hindutva) যারা একটি শত্রুপক্ষ ক্রিয়েট না করলে টিকে থাকতে পারে না, তাদের ক্ষেত্রে বিপদটা অবশ‍্যই বেশী। কিন্তু তার মানে এই নয় যে অন‍্যান‍্য ভোটকেন্দ্রিক দলগুলি অত‍্যন্ত স্বচ্ছ। এন্ড অফ দ‍্য ডে, সেগুলো ব‍্যক্তি দিয়েই তৈরী। এরা তো আবার নিম্নবর্ণের হিন্দু, দলিত ও আদিবাসীদের উপরেও ব্রুটাল। অন‍্যসব দলকে নিঃসন্দেহে আমি এই ভয়ানক বিপদ/আপদটির সঙ্গে এক তালিকায় ফেলছি না।
     
    আর যা খুশী বলে গাল দিন, আমাকে চাড্ডী বলবেন না ! এই সন্ধ‍্যে ছাড়িয়ে রাত হতে চললো এখন শাওয়ার নিতে হবে তাহলে!  crying
     
    গুজরাট দাঙ্গা সম্পর্কে আদিবাসী ও অন‍্য প্রদেশের মানুষদের পরিস্থিতি সম্পর্কে Hansda Souvendra Shekhar রচিত একটি অসামান‍্য গল্প পড়ে দেখতে পারেন, "They eat meat." কম‍্যুনাল রাজনীতি ও কালচারাল অ‍্যাসিমিলেশনের নগ্নতম রূপটি উঠে এসেছে। The Adivasis will not dance বিখ‍্যাত বইটিতে পাবেন।
     
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:০৮551214
  • দেখুন , সাম্প্রদায়িকতা বা নারীবিদ্বেষ এগুলো সোশ্যাল ইভিল। সমাজে অধিকাংশ মানুষের মধ্যেই আছে , আর রাজনৈতিক দল , এমনকি বামদলগুলোও তো মানুষ দিয়েই তৈরি , কাজেই সেভাবে দেখতে হলে প্রতিটা রাজনৈতিক দলেই আছে। অন্য রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে সুযোগ বুঝে , আর বিজেপি ব্যবহার করে আইডিওলজিক্যালি +ইন্টেনশনালি। 
    একটা উদাহরণ দিই। তৃণমূল অবশ্যই সাম্প্রদায়িকতাকে টুল হিসাবে ব্যবহার করে। কিন্তু '' হিন্দু রাষ্ট্র করব ,মুসলমানদের টাইট দেব'' এই ইন্টেনশন নিয়ে কেউ তৃণমূলকে ভোট দেয় না। এই ইন্টেনশন নিয়ে ভোটটা বিজেপিকেই দেয়। 
  • চশমা না | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:০৬551213
  • ঘোর চাড্ডী বলে দেখতে পাননি। গুজরাট দাঙ্গার কথা কি জানেন, না কি বলবেন তখন জন্ম হয় নি?
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ২১:০১551212
  • আরএসএস একটি বিপজ্জনক দল। কিন্তু রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছে বিজেপি। মানে থিওক্র‍্যাটিক ফোল্ডের একটা পোলিটিক‍্যাল এক্সটেন্সন। পিপির দল চোর, ধর্ষক, হনুমানে ভর্তি, একটি আঞ্চলিক ফ‍্যাসিস্ট, কম্পিটিটিভ কমিউনাল দল। তবু লেসার ইভিল বলে ওই চোর তোলো, ডাকাত নামাও ইকোয়েশনে ফেলা চলে। বঙ্গীয় বামেদের ক্ষেত্রে তো আমরা আইএসএফের সঙ্গেও আসন সমঝোতা দেখেছি, দেখেছি অপর একটি কমিউনাল দল AJUP সঙ্গে বৈঠক। যারা কিনা একটি চরম সাম্প্রদায়িক দল মিমের সঙ্গে আবার বৈঠকও করে। হনুমানদের কৈলাস বিজয়বর্গীয় যেমন নারীর পোশাক, পেশা নিয়ে মধ‍্যযুগীয় কটাক্ষ করেন, পিপি বলেন 'রাতে কী করছিলো ওখানে?' আবার জোটসঙ্গী আব্বাস সিদ্দীকি স্বল্পবসনা নায়িকার উদ্দেশ‍্যে বলেন, "আব্বাস পাওয়ারে এলে, তোদের গাছে বেঁধে পিটবে।" পূর্বতনকালে বিনয় কোঙারও স্মরণীয়। খুব বিশেষ পার্থক‍্য কি দেখা গেলো? অথবা আমার অকালে হাই-পাওয়ারের জন‍্য পেলাম না দেখতে।
  • dc | 2402:e280:2141:1e8:8dad:d139:9a60:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২০:৫৯551211
  • কাঠামোগত পার্থক্য কাকে বলে জানিনা, তবে আইডিওলজিতে একটা বড়ো পার্থক্য আছে। আরেসেসের আইডিওলজি হলো হিন্দুত্ব বেসড, ফলে বিজেপিও ঐ আইডিওলজি ফলো করে। মুসলিমদের আদারাইজেশান, সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো, আর বাকিদের (মানে হিন্দুদের) পলিটিকাল হিন্দুত্ব দিয়ে দাবিয়ে রাখা, এই হলো আরেসেস / বিজেপির আইডিওলজি। অন্য কোন দলের এই আইডিওলজি নেই, কাজেই অন্য সমস্ত দল বিজেপির থেকে আলাদা।  
  • r2h | 134.238.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২০:৫১551210
  • তাই? মানে আরএসেসের সঙ্গে অন্য দলগুলির পার্থক্য ক্ষীণ? আচ্ছা!
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ২০:৪৬551209
  • এইটা শুনে তো, মনে হল কবে শুনবো জাতীয়তাবাদী সমাজবাদী জার্মান কর্মী দলও আর পাঁচটা দলের মতই ছিলঃ)
     
     
    তা ছিলো না কখনোই। তবে ক্ষমতায় বেশ জাঁকিয়ে বসার পর তাদের স্বরূপ প্রকাশ পেয়েছে। আমাদের ভোট রাজনীতির দলগুলোর মধ‍্যে আলাদা আলাদা বক্তব‍্য, নীতি এসব অব‍শ‍্যই আছে। কিন্তু মূল কাঠামোগত পার্থক‍্য বড়োই ক্ষীণ।
     
  • r2h | 134.238.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২০:৩৩551208
    • albert banerjee | ২৮ মার্চ ২০২৬ ০৮:৩৭
    • ... এটা আক্ষরিক ভাবেই বিলো দ্য বেল্ট 
     
    হাহা, কী আর বলবো বলুন, খুব সংযতভাবেই বললাম আরকিঃ)
     
    • ... ভাটিয়া৯ তো একদিন স্প্যাম কন্টেন্টেই ভরে যাবে কারণ এগুলো পোস্ট করার জন্য কোনো মানুষের দরকার পড়ে না
     
    এইটা, দেখুন, হতেই পারে - তবে অটোমেটেড স্প্যামের লক্ষ্যবস্তু কী, তাও তো নানান জিনিসের ওপর। ইউজার্বেসের সংখ্যা - গুরুর মন্দ না, কিন্তু ফেবু টেবুর মত তো আর না, যে দ্বার বন্ধ করে দিতে হবে। বা কার্যকলাপ, বা ইউজারের ভালনারেবিলিটি। গুরু ব্যবহারকারীরা ব্যাপকভাবে এইসব লিংক ক্লিক করতে থাকলে হবে হয়তো। তবে এখনো তা না, তাই এগুলি স্ট্রে। আবার হতে শুরু করলে প্রযুক্তি দিয়ে ঠেকানোর কিছু উপায়ও নিশ্চয় আছে, লসাগুদা নিশ্চয় তখন আস্তিন থেকে লুকনো তাস বের করবেন!

    টই, হ্যাঁ, খুলে ফেলুন না।
  • r2h | 134.238.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২০:২৭551207
  • আচ্ছা, এই ধুরন্ধরের ব্যাখ্যার ভিডিওগুলি - আমি দেখিনি, তবে নিশ্চিত এগুলি খুবই ভালো, আর ভালো উদ্যোগও - কিন্তু আমি ভাবি, এগুলির ঠিক জায়গা কি এই পাতা? মানে এখানে ক'জন আদৌ ধুরন্ধর দেখেছেন? দেখে কনভিন্সড হওয়া তো অনেক দূরের ব্যাপার।
  • r2h | 134.238.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২০:২৩551206
    • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১২:২৪
    • ... অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন একটি দলে যাওয়াতে অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন (আমার নিজেরও একটু অস্বস্তি হচ্ছিলো) পরে ভেবে দেখলাম তাহলে কি উনি অপর কোনো দলে গেলে ভিতর থেকে ভালো লাগতো আমাদের? কিন্তু কেন? প্রথম কথা, এটা ওনার পার্সোনাল সিদ্ধান্ত। 
     
    হাহাহা, খুবই মজা পেলাম। মানে একটা প্র‌্যাকটিসিং বিচারক, তাও বেশ উঁচু আদালতের, যাকে আবার তথাকথিত লিবারাল লোকজন চোখের মনি বানিয়ে রেখেছে, সে আবার তলে তলে বাম দলগুলির সঙ্গে যোগাযোগ রাখে, তাতে করে কোথাও কিছু কুইড প্রো কুও হয় কিনা তা নিতে চিন্তা ভাবনা করা যেতেই পারে, বেশ কিছু দিনের সযত্ন ইমেজ বিল্ডিং - এইসব করতে করতে টুক করে বিজেপি - আর এই সবই একটা লোকের ব্যক্তিগত সিদ্ধান্ত? এইটা নিয়ে শুধুই একটু অস্বস্তি? মানে খুবই মজা পেলাম, মনে হচ্ছে চারদিকে একটা নির্মল বাতাস খেলে গেল ছুটির দিন সকালেঃ)
     
    • ... ভোট রাজনীতি যারা করে তাদের সব দলের ক্ষেত্রেই একই ইকুয়েশন প্রযোজ‍্য। ...
    এইটা শুনে তো, মনে হল কবে শুনবো জাতীয়তাবাদী সমাজবাদী জার্মান কর্মী দলও আর পাঁচটা দলের মতই ছিলঃ)
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৯:০৮551205
  • @মানালী
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
    কিন্তু এখানের লিরিকটার সাথে কি গানটা মিলছে? নাকি যে লিঙ্কটা দিলাম , সেটার ইংলিশ লিরিকটা কিছুটা আলাদা? 
    সে যাই হোক , দেখে নিচ্ছি , কিন্তু অনেক উপকার করলেন। 
  • অজন্তা সার্কাস | 2409:40e0:1015:e600:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:৫৯551204
  • @বিড়ি, ও তৃবিবা? 
  • বিড়ি | 2409:40e0:1015:e600:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:৫৫551203
  • @অজন্তা সার্কাস, হুম্। এ রকম একটা অংশ আছে। তৃণমূলের খাদ্য মেলায় সবার আগে যায়। ভোট দেয় বিজেপিকে। আর পরিচয় দেয় বামপন্থী বলে।
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১৭:৫৩551202
  • How you sing O virtuous one
    তুমি কেমন করে গান কর যে গুণী
    tumi kemon kore gaan koro hey guni 
    (Tagore's own translation)
    (audio)

    How you sing O virtuous one
    All I can do is hear in awe
    Melodious glow pervades the world
    Melodious breeze wanders the skies

    Crashing through rocks
    Gushing in eager impatience
    Surges a river of melody

    My heart wants to sing to that tune
    I fail to find it in my voice
    What do I want to say
    Oh why cannot I say
    My heart cries out in surrender

    How you enrapture and ensnare
    Weaving a web of melody all around me
     
    গীতবিতানের ইংরেজি অনুবাদের সাইট থেকে সংগৃহীত।
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:৫৩551201
  • বেশ বেশ , ধন্যবাদ
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১৭:৫১551200
  • কৌতুহলী, চেষ্টা করছি
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:৪২551199
  •  
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:৪১551198
  • @মানালীম্যাডাম , এই গানটার ,মানে '' তুমি কেমন করে গান কর হে গুণী'' এর ইংরেজি লিরিকটা পেতে সাহায্য করতে পারবেন? 
  • অজন্তা সার্কাস | 2409:40e0:1b:6606:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:২৯551197
  • @বিড়ি
     
  • বিড়ি | 2409:40e0:100b:1aca:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৭:১৩551196
  • বাম থেকে এক লাফে রাম! অজন্তা সার্কাসের চেয়েও বড় লম্ফ ঝম্ফ তো।
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১৬:৪৪551195
  • যারা সাইবাড়ি আর মরিচঝাপিকে একই ব্র্যাকেটে রাখে , তাঁরাও ওই হোয়াটসআপ ইউনিভার্সিটি থেকেই কপি পেস্ট করে
     
     
     
    সহমত। অমৃতবাজারের আর্কাইভ দ্রষ্টব‍্য
  • তরমুজ | 2409:40e0:1056:c1c2:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৫:৫৫551194
  • কেউ যদি বিজেপি কে সমর্থন করে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটা সৎ ভাবে করতে হবে। মাঝে মধ্যে রাম, মাঝে মধ্যে বাম। এ রকম করলে চলবে না। তৃণমূলী ও বিজেপি রাও বেশ কয়েক বছর পর পর দল বদল করে। ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে করে না।
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৫:৪৬551193
  • যারা সাইবাড়ি আর মরিচঝাপিকে একই ব্র্যাকেটে রাখে , তাঁরাও ওই হোয়াটসআপ ইউনিভার্সিটি থেকেই কপি পেস্ট করে
  • ?? | 45.154.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৫:৪৩551192
  • মধ্য আশির দশকে সোদপুরের লীনা গণকে হত্যা করেছিল তার ভাই বীরেশ গণ। কারো মনে আছে এই কেসটার কথা?
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১৫:৪০551191
  • true : নিঃসন্দেহে। সিদ্ধার্থশংকর রায়ের সঙ্গে একই মন্ত্রীসভা শেয়ার করছিলেন জ‍্যোতিবাবু, সেটাও উল্লেখ‍্য। অনিতা দেওয়ান কান্ডের পর বলেওছিলেন, "এমনটা তো হয়েই থাকে! (নারায়ণ স‍ান‍্যালের বিখ‍্যাত বই) পিপি আবার বলছে, "হতেই পারে! হয়তো লাভ অ‍্যাফেয়ার্স ছিলো! ছোটো ঘটনা!" 
    সেই আর কি....তোমার মহাবিশ্বে কিছু হারায় নাকো কভু।
  • @ধুরন্ধর | 2409:40e0:38:a4f2:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৫:২৩551190
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত