এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ১৬:৫২551032
    • P | ২৬ মার্চ ২০২৬ ১১:২৯
    • @...এক জন মহিলা সামনে এসেছেন সেই রেফারেন্স দিয়ে পুরো বিষয়টাকে বোঝান হয়েছে। আরো জানতে হলে রিসার্চ করুন।
    আপনি বলেছেন আমেরিকায় অধ্যাপকদের এমন দুরবস্থা যে তাদের দেহব্যবসা করতে হয়। সবাইকে করতে হয় না বললেও, এমনটা সাধারনভাবে হয়, এই বোঝা যায়।
    • P | ২৫ মার্চ ২০২৬ ২১:৪২
    • ... ইউ এস এ এত ধণী দেশ, কিন্তু কলেজের প্রফেসর কেও প্রস্টিটিউশন করতে হয়। ...
    আমি বলেছি, এটা ভিত্তিহীন দাবি, একজনের ক্ষেত্রে হয়েছে বলেই সেটা সাধারনভাবে হয়- এটা সত্যি না।
    তো আপনার বক্তব্যের সমর্থনে রিসার্চ করে তথ্য প্রমান দেওয়ার দায়িত্বটা আপনার ওপরেই বর্তায় না?
    আপনি যদি বলেন, এমনটা সাধারন ব্যাপার না, একটা আউটলায়ারের কেস এমন বেরিয়েছে, এই নিয়ে ব্যাপক অনুসন্ধান দরকার - তাহলে কোন বক্তব্য নেই।
  • শ্রী | 2409:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ১৪:২৬551031
  • বিশ্রী ও কুতসিৎ আলোচনা দূর হোক।
  • Manali Moulik | 2401:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ১৩:৪৯551030
  • খুব বিরক্ত হলাম। বিশ্রী দূর হোক, শ্রী ও স্নিগ্ধ সম্পর্কে প্রেমপূর্ণ হয়ে উঠুক পৃথিবী।
  • | ২৬ মার্চ ২০২৬ ১২:২৭551029
  • @b ১০.২৭,
    ওটা মনে হয় অজ্জিত। পরশুরামের মেতিপুকুরএর অনুপ্রেরণায়।
  • P | 2409:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ১১:২৯551028
  • @r2h, আমি গাজা খাই না। যে লিঙ্ক টা দিয়েছি ওই সূত্রেই আপনার জিজ্ঞাস্য পেয়ে যাবেন। এবং ওখানে এক জন মহিলা যিনি এই পেশা বেছে নিয়েছে শুধু তার কথা বলা হয়নি। ভাল করে পড়ে দেখুন বুঝতে পারবেন। এক জন মহিলা সামনে এসেছেন সেই রেফারেন্স দিয়ে পুরো বিষয়টাকে বোঝান হয়েছে। আরো জানতে হলে রিসার্চ করুন।
     
    আর আমি নির্দিষ্ট ভাবে আইটি প্রফেশনাল দের কথা তো বলি নি। এটা বলেছি ভারতের কর্পোরেটে কম্প্রোমাইজ কালচার চলে। এটা খুব একটা গোপন বিষয় নয়। আপনি না জানলে আপনার অজ্ঞতা।
     
    আর আমি আমিরিকার সব প্রফেসর মানেই ঐ কাজ করে, তা তো বলিনি। যদি তাই হত, তাহলে প্রফেসর না বলে ঐ নামেই ডাকা হত। কিন্তু ইউ এস এ র মত দেশে বিষয়গুলি উঠে আসছে এটা খুব চিন্তার। যদি কারো চিন্তা না হয়, এটা তার সমস্যা।
  • b | 14.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ১০:২৭551027
  • @২৬ মার্চ ২০২৬ ০৮ঃ৪৭, ২৬ মার্চ ২০২৬ ০৮:৩৬
    এর কপিরাইট আমার নয়ঃ হয় অর্পণ, নইলে টিম।
  • | ২৬ মার্চ ২০২৬ ০৯:৪৩551025
  • বড় নিমকি বানাতে প্রথমে বড় করে একটা গোল লুচি বেলবে। তারপর সেটাকে মাঝামাঝি ভাঁজ করবে। হল একটা অর্ধচন্দ্র শেপ। খুব হালকা হাতে একবার বেলনটা ঘুরিয়ে নিয়ে ওইটাকে আরেকবার মাঝামাঝি ভাঁজ করবে। হল একটা ত্রিভূজ। এটাকে আবার হালকাহাতে বেলে নেবে একবার। ব্যাসস। ময়দা মাখার সময়ে ময়ান একটু কম দেবে তাহলে কড়মড়ে হবে না, অল্প নরমমত হবে। ফুসফুসে করতে এক চিমটি সোডা মিশিয়ে নিতে পারো।
  • lcm | ২৬ মার্চ ২০২৬ ০৮:৪৭551024
  • হা হা ... লিভারপুল এর বাংলা মেটেপুকুর - দুরন্ত হয়েছে ...
  • কালনিমে | 103.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৮:৩৬551023
  • "এদিকে মো সালাহকে মেটেপুকুর তাড়িয়ে ​​​​​​​দিলো।"
     
    এটা দুর্দান্ত হয়েছে laugh​​​​​​​
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৮:৩৪551022
  • বাঃ! তাহলে আর কি, সবাই নিজের নিজের মতো লেগে পড়বেন। আমি আগেই জানতাম কফি শপ ভালো চলবে :-)
  • r2h | 134.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৮:২৮551021
  • বাহ বাহ। আপনারা সব ভালো করে করবেন, আমি খেয়ে দেয়ে সুচিন্তিত মতামত দেবো।

    আর কাজের ব্যাপারে, তা ধরুন সবাই জমিদার হলে কি আর হয়, চৌকিদারও তো লাগে। আমি চৌকি পেতে বসে থাকবো। আর যদি খবরদারি করার লোক লাগে তাহলে বলতে পারেন, একটু নাহয় হাঁকডাক করে দেবো।

    তবে আমাকে তুশ্চু করবেন না, অলস হলেও এ লাইনে আমার অভিজ্ঞতা কিন্তু বিস্তর, রীতিমত একটা রেজ্যুমে লিখে ফেলতে পারবো দেড় পাতার।
    তা ধরুন ফুল স্কেল কমার্শিয়াল কিচেনে কাজ করার অভিজ্ঞতা আছে, সেখেনে বাসন মাজার ও সব্জি কাটার অভিজ্ঞতা আছে। ফাইন ডাইনিঙে সার্ভ করার অভিজ্ঞতা আছে। বাসারেরের কাজের অভিজ্ঞতা তো আছেই। শখেই করেছি, কিন্তু করেছি বটে।
    আর স্যুপ কিচেনের যাবতীয় অভিজ্ঞতা তো খুবই আছে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৮:১৭551020
  • নিমকি গুলো রম্বস শেপের না করে তাহলে গোল বা চৌকো করে দাও। একটা করে নিমকি, তার ওপরে এক টুকরো করে বার্বিকিউড মীট বা ভেজি। তার ওপর গ্রেপ/স্ট্রবেরী/পীচ বার্বিকিউ স্যস ড্রিজল করে দিলেই তোফা স্ন্যাক বা ক্যানাপে হয়ে যাবে ড্রিংকস পার্টিতে।

    আচ্ছা এই তো দুজন নিমকি বিশারদ পেয়েছি। আমাকে বলুন তো বড় বড় যে নিমকি গুলো হয় লুচি বা পরোটার আকারের তা কেমন করে বানায়। বুদ্ধদেব গুহ'র কোনো বইয়ে পড়লাম অমনি নিমকি, ঝাল আলুর তরকারি আর লেবুর আচার খাচ্ছে। সেই ইস্তক আমারও মনে হচ্ছে বানিয়ে খেতেই হবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৮:০৮551017
  • চলে আসুন তাহলে :-)
  • &/ | 151.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৮:০৭551016
  • আমি নিমকী বানাতে পারি, বেলতেও, কাটতেও। ছোটো ছোটো রম্বস শেপের নিমকী। ঃ-)
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৮:০১551015
  • লিট্টি বানাতে হলে শাশুড়িমাতার থেকে ঠিক করে শিখে নিতে হবে। তবে শীতের রাতে যদি বার্বিকিউ করতে চান তাহলে আমি আছি। বার্বিকিউ করতেও আমার ভারি ভালো লাগে।
     
    তাহলে কফি শপে আমি কফি আর স্যান্ডুইচ বানাবো আর এক শিফটের বাসন মাজবো, অমিতাভদা ক্যাশ রেজিস্টার সামলাবেন আর আরেক শিফটে বাসন মাজবেন, আর কেকে পেস্ট্রি শেফ আর ওভারল ম্যানেজার হবেন। আর মাঝে মাঝে ইভেন্ট হলে সেটা তিনজন নিজের নিজের স্পেশালিটি অনুযায়ী কনডাক্ট করবেন। প্লেন অ্যান্ড সিম্পুল।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৭:৫৫551014
  • বেশ বেশ। আমার তো মনে হয় শীতের রাতে মাঝেমাঝে লিট্টিও হোক। সে'ও আপনার দপ্তর। লিট্টির ওপরে চোখা রেখে সার্ভ করলে তাকেও এক রকম ওপন ফেসড স্যান্ডুইচ বলা চলে :-)
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৭:৪৯551013
  • আমি কফি আর স্যান্ডুইচ বানাবো, আপনি পেস্ট্রি বানাবেন। বাসন তো একেকটা ব্যাচে মাজবো, অসুবিধে হবে না। অমিতাভদাও থাকবেন, তিনজন মিলে দিব্যি ম্যানেজ হয়ে যাবে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৭:৪৬551012
  • তাহলে নিমকি কে বানাবে? কফি কে করবে? আমি কি একা হাতে হেঁসেল ঠেলবো নাকি?!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৭:৪৪551011
  • বেশ, অমিতাভদা আর আমি দুটো শিফটে মাজবো :-)
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৬ মার্চ ২০২৬ ০৭:৩০551009
  • আরে না না, আমিও মাজব। আমি ডিশ ওয়াশিং মেশিন একদম পছন্দ করি না।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৭:২৭551008
  • বাসন মাজা আমারও থেরাপিউটিক অ্যাক্টিভিটি মনে হয়। আমাদের বাড়িতে বেশীর ভাগ সময়ে যা বাসন বের হয় সব আমি মাজি। তাহলে কেকে আর আমার কফি শপের সব বাসনও আমিই মাজবো।
  • &/ | 107.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৫:৪৬551007
  • কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যায় ডেভিরা যেমন ছিলেন, তেমনি ফ্যারাডেরাও ছিলেন, নয়মানরা ছিলেন কলমোগরভ রাও ছিলেন, গরীবে ধনীতে ভীষণ ভীষণ ব্রেকথ্রু করে গেছেন
  • &/ | 107.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৫:৪১551006
  • দেখুন উত্তরাধিকার সূত্রে টাকা পেলে হয়ত ব্রেকথ্রু চুলোয় যাক বলে বড়লোকের বখা পোলাপান হয়ে যেতাম, পাই নি বলেই অমন সব উচ্চ চিন্তাভাবনা আসছে :)
  • r2h | 134.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৫:২৭551005
  • দেখুন, পূর্বপুরুষের টাকা থাকলে আমি পায়ের ওপর পা তুলে সারাদিন বাওজাম বাগানে বসে ফিঙে পাখির নাচ দেখতাম। ব্রেকথ্রু টু করার জন্য আপনারা সব তো আছেনই।
  • পিম্প | 2a0b:*:*:*:*:*:*:* | ২৬ মার্চ ২০২৬ ০৫:২৭551004
  • কে দেখলাম লিখেছে এসকর্টের কাজে অনেক টাকা। টাকা তো ঠিকই রে ভাই, কিন্তু থোবরা আর ব্যবহার ঠিকঠাক হতে হবে। থোবরা আর মুখের ভাষা মমতা ব্যানার্জীর মত হলে কে তোকে এসকর্ট সার্ভিসে চাকরি দেবে? বড়জোর হাড়কাটা গলির মাসিরা কাজ দিতে পারে। তাতে কি আর টাকা পাবি?
  • r2h | 134.*.*.* | ২৬ মার্চ ২০২৬ ০৫:২৪551003
    • P | ২৫ মার্চ ২০২৬ ২১:৪২
    • ... কলেজের প্রফেসর কেও প্রস্টিটিউশন করতে হয়। ...
     
    ১। প্রথমে ভাবছিলাম জিজ্ঞেস করি আপনি কোন দোকানের গাঁজা খান। তারপর মনে হল অভিজ্ঞতা তো তা বলে না, বরং গাঁজা খেলে তুষ্ণীম্ভাব বাড়ে, কখনো প্রজ্ঞাও। অবশ্য গাঁজায় বাজে কেমিকেল ভেজাল দিলে অনেক কিছু হতে পারে।
    ২। দেহ ব্যবসার বদলে মুদি দোকানে খাতা লেখে বললেও তাই মনে হত। আমেরিকায় অনেক প্রতিষ্ঠিত লোকেরাই দেখি সাইডে নানান অড জব করে, উবের চালানো তো খুবই, একেকজন এমন পণ্ডিত উবের ড্রাইভার জোটে যে ভয়ে কিছুদিন উবের চাপার আগে সাধারন জ্ঞান, বিশ্বসাহিত্যের এটা সেটা এইসব একটু পড়াশুনো করে নিতাম। এখন কোয়ায়েট প্রেফারেন্স বলে একটা অপশন পেয়ে সেটা অন করে রেখেছি। তো এই করে ওঁরা দু'পয়সা বাড়তি কামান, তাতে হয়তো শখ টখ করেন কে জানে। অনেকে আবার বলেন যে লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসেন বলে। এবার কেউ যদি বলেন রেলের টিকিট চেকার হয়ে পেট চলছিল না, অভাবের তাড়নায় ক্রিকেটার হয়েছি - সে ঠিক সত্যনিষ্ঠ ব্যাপার হবে না।
    ৪। এবার দেশ কাল সংস্কৃতিভেদে নানান পেশা ঘৃন্য বলে জ্ঞান করা হয় - যেমন নৃত্য গীত অভিনয় মডেলিং এমন কত কী। দেহব্যবসা নিয়ে সারা পৃথিবীতে মোটামুটি এক রকম কনসেনসাস, তার বেশিটা সম্ভবত এর সঙ্গে জড়িত এক্স্প্লয়টেশন, অপরাধ- ইত্যাদির কারনে। কিন্তু এর বাইরে, এই আজকাল অনলিফ্যানস ইত্যাদির ব্যাপার যা কাগজ টাগজে পড়ি, তার অনেকটা ঠিক অভাবের তাড়না না।
    ৫। এবার ধরুন আমার যা মাইনে তাতে মোটামুটি কষ্টেসৃষ্টে দিন চলে যাওয়ার কথা, কিন্তু আমার জুয়োর নেশা, বা এমন সমাজসেবা করি যে রাজা হর্ষবর্ধনের তিন ধাপ ওপরে, বা বেড়ালের কঠিন অসুখ করেছিল, তার চিকিৎসায় সর্বস্ব গেছে। তাই আমি গাড়িতে ঘুমোই আর পার্টটাইম কাগজ কুড়োই। তাতে আপনি বলে দিলেন আইটিওলাদের তো কাগজ কুড়োতে হয়। তো সেটা তো হয় না।
    ৬। এবার অভাবের তাড়না কাকে বলে? ধরা যাক আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি, বীমা টীমা আছে মোটামুটি, খেয়ে পড়ে চলে যায়। কিন্তু আমার একটা ইয়ট কি প্রাসাদ নেই। তো জুকার্বার্গ জেফ বোজোসের তুলনায় তো আমি তস্য নিকিরি।
    ৭। একটা জিনিস ইন্টারেস্টিং, একাডেমিয়াতে যাঁরা আসেন, তাঁরা কতজন খুব গরীব ঘর থেকে, প্রথম প্রজন্মের শিক্ষিত, একেবারে শূন্য থেকে শুরু করেন - তার কোন পরিসংখ্যান আছে?
    ৮। এমনিতে শিক্ষাক্ষেত্রে মাইনেকড়ি তো কমই শুনি, দুনিয়ার সর্বত্র। তো আমেরিকায় প্রফেসররা টাকার অভাবে দেহ ব্যবসা করেন - এমন বলার আগে, আমেরিকায় জনগনের গড় রোজগার কত, মধ্যবিত্ত কাদের বলা হয়, গড় খরচ কত, অধ্যাপকদের গড় মাইনে কেমন - এই জিনিসগুলি একটু দেখে নিলে ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত