এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ০৪:৩০551002
  • টাকা জিনিসটা খুব ট্রিকি ব্যাপার। ভাবি যে উত্তরাধিকারসূত্রে প্রচুর টাকা থাকলে, পাশ করে চাকরি করতে হবে এরকম চাপ না থাকলে কত স্বাধীনভাবেই না পড়ে শুনে দেখে বুঝে হাতে কলমে করে করে বিশাল সব বাধা টপকে টপকে একেবারে ব্রেকথ্রু করে ফেলতাম। দেখতেন তখন দুনিয়া কেমন জ্বলজ্বল ঝলমল করছে, শক্তির কোনো অভাব আর নেই ঃ-) । কিন্তু টাকা ছিল না, পাশ করে চাকরি করতে হবে এই চাপ, তাই সব কমা- কমা হয়ে গেল, ব্রেকথ্রু কিছুই আর হল না, দুনিয়া যে কবে উদ্ধার হবে কেজানে! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ০৪:০২551000
  • এককেরই আর একটা বিখ্যাত ছিল সজারু চিৎ করে তার হাতগুলো কেমন সেটা দেখা। বাচ্চা মানুষদের হাতের মতন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ০৩:৫৯550999
  • এককের পোস্টে সেই " হাতের বুড়ো আঙুলে একটা হারামি ইঁদূর কামড়ে দিছিলো তাই টেডভ্যাকে খচ্চা হলো বাজে, কিন্তু অভাব থেকে তো বাঁচা গেলো! " পড়তে পড়তে একেবারে গড়াগড়ি ঃ-) ঃ-) ঃ-) ঃ-) । গুরুচণ্ডালিতে আসা তো এইসব কারণেই। ঃ-)
  • lcm | ২৬ মার্চ ২০২৬ ০৩:২৬550998
  • "অল্ডেন অ্যান্ড হার্লো" এর বিখ্যাত সিক্রেট বার্গার কখনও খাওয়া হয় নি ... সুযোগ পেলে খাবো..
  • lcm | ২৬ মার্চ ২০২৬ ০৩:০০550997
  • আমরা কয়েকজন মিলে সম্প্রতি একটা কাজ শেষ করেছি... মূলত, আর্কাইভালের কাজ... বিশ্বাস রেকর্ডস এর প্রায় ২০০ এর ওপর সিডি-র গানের এমপিথ্রি-করন (ডিজিটাইজেশন বলতে চাইছি না, টেকনিক্যালি সিডি মিডিয়াম তো অলরেডি ডিজিটাইজড) এবং ক্লাউডোত্তোলন ... এরকম আরও একটি কাজ শুরু করার ইচ্ছে আছে...
  • . | ২৬ মার্চ ২০২৬ ০২:৪৯550996
  • আমি যেমন এখন সেলাই শিখছি। নিয়মিত ইস্কুলে যাই। একসময়ে সেলাই কে প্রোফেশন করার কথা ভেবেছিলাম। রাত দিন এমব্রয়ডারির ফ্রেমে বাঁধা পড়ে গেছলাম। 
    এখন নানাবিধ কাটিং এবং মেশিনের কাজ শিখছি সপ্তাহে একদিন করে।
    এইতো জীবন শুরু করার সময়। অনেক কাজ পড়ে আছে।
  • . | ২৬ মার্চ ২০২৬ ০২:৪৫550995
  • এটা কেকেদার সলিড বলল। বাসন ধুতে ধুতে রন্ধনকৌশল শেখার অদম্য বাসনা।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:4122:7a61:390b:***:*** | ২৬ মার্চ ২০২৬ ০২:২১550994
  • কোন পেশাকে কে কীভাবে দেখবেন এই ব্যাপারটা নানা রকম হয় দেখেছি। আমার ব্যক্তিগত ভাবে পেশা নিয়ে খুব একটা কিছু খুঁতখুঁতানি নেই। হ্যাঁ, অবশ্যই এমন কাজ বাছতে চাইবোনা যেটা আমি ভালো পারিনা। আমাকে কোনো জন সংযোগের কাজ দিলে বা অনেক কথা বলতে হয় এমন কাজ দিলে আমার বারোটা বেজে যাবে! তা বাদ দিলে কাজের সামাজিক স্টেটাস নিয়ে আমার মাথা ব্যথা নেই। একবার বাসন ধোবার কাজ করবো ঠিক করেছিলাম। ইয়ার্কি না, সত্যি করেছিলাম। ম্যাসাচুসেটসের কেম্ব্রিজে 'অল্ডেন অ্যান্ড হার্লো' বলে একটা রেস্টুরেন্ট আছে (এলসিয়েম'দা হয়তো খেয়েছেন ওখানে, বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে)। সেখানে খেয়ে এত ভালো লেগেছিলো যে ভেবেছিলাম এই সব রান্না আমাকে শিখতেই হবে। সে তো এমনি এমনি শেখা যাবেনা। ঐ কিচেনে কাজ করলে হয়তো দেখে দেখে শেখা যাবে। তো সিরিয়াসলি ঠিক করেছিলাম সেখানে ডিশ ওয়াশার হয়ে ঢুকবো। কাজ করতে করতে প্রেপ কুক টুক র‌্যাংকে ওঠা যায়। এইসব কাজ অনেক ইন্টার্নরা করে কুলিনারি স্কুলে থাকা কালীন। শেষ অব্দি সেটা হয়ে ওঠেনি, তার অন্য কিছু ব্যক্তিগত কারণ আছে। তবে কোনোদিন এই রকম কিছু করতেও পারি যদি মনে হয়।
  • lcm | ২৬ মার্চ ২০২৬ ০২:১৫550993
  • ভাইরাল হবার কোনো বাসনা না থাকলে, পঠিত সংখ্যা ইগনোর করাই ভালো ... পঠিত সংখ্যাটা তুলে দিলেও হয়... পরবাস এ রাখে নি...
  • Srimallar Speaks | ২৬ মার্চ ২০২৬ ০২:০৮550992
  • ভাইরাল হ’তে চাহি না আমি সুন্দর ভুবনে,
    বাংলা কবিতার মাঝে আমি বাঁচিবারে চাই laugh
  • . | ২৬ মার্চ ২০২৬ ০২:০৩550991
  • বীর্য টির্য নিয়ে লিখছিলি তো, হয়তো সে কারণেই। ভুল ও হতে পারে।
    কন্টেন্ট ক্রিয়েটারদের মতো ব‍্যাপার। ঠিকঠাক কন্টেন্ট থাকলে কবিতা ভাইরাল হবে।
  • Srimallar Speaks | ২৬ মার্চ ২০২৬ ০১:৫৯550990
  • এখানেই লিখি, নিজের কবিতার রান্নাঘরে না ঢুকে। হঠাৎ ক’রে দেখি আমার কবিতার পঠিত সংখ্যা এখন বেড়ে চলেছে। সে চলুক। যিনি পড়ছেন, তিনি তাঁর মতামত জানাতে পারেন। smiley
  • $ | 135.148.***.*** | ২৬ মার্চ ২০২৬ ০১:৫৮550989
  • আরে আমেরিকাতে এসকর্ট সার্ভিস হাইক্লাস অকুপেশন। প্রচুর আয়। অনেকে মেয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ারের পেশা ছেড়ে পর্নেও নাবে। এ কি থার্ড ওয়ার্ল্ডের সোনাগাছি নাকি?
  • একক | ২৬ মার্চ ২০২৬ ০১:৫৭550988
  • অভাব তো সত্যি হয়। একবার আমি নিদারুণ অভাবে পড়েছিলুম।  পার্টিতে যাবো। স্যাটিনের জামা নেই। নানা দিক খুঁজে টাকায় যোগার হলো না। ইদিকে ধার করাও ধাতে নেই। এক পরিচিত সরকারি ল্যাবে ইঁদূর সাপ্লাই দিতো। সে যা রেটে মাল তুলতো তার প্রায় হাফ রেটে মস্লন্দপুরের এক ইঁদূর ব্যবসায়ীর থেকে তুলে, দু পয়সা রোজগার কল্লুম। জামা হলো। এক বোতল টীচারস ও হল। হাতের বুড়ো আঙুলে একটা হারামি ইঁদূর কামড়ে দিছিলো তাই টেডভ্যাকে খচ্চা হলো বাজে,  কিন্তু অভাব থেকে তো বাঁচা গেলো!  
     
    খুব বড়লোক বাড়ির না হলে বা খুব গুছুনে মিতব্যয়ী না হলে বা এম্নিতেও বেরিবেরি এলাহাবাদ এক্সিবিশন হয়েও অভাব এসে দাঁড়াতে পারে সামনে :/
  • . | ২৬ মার্চ ২০২৬ ০১:৪৭550987
  • যাইহোক যা বোঝার বোঝা গেছে।
    বহুকাল তো হলো এখানে। মুখোশ খসে পড়লে আর মেকাপ ...
  • একক | ২৬ মার্চ ২০২৬ ০১:৩৬550985
  • সব পেশাকে আদৌ সমান মনে করিনা।   সায়েন্টিস্ট এর পেশা উন্নত, ডাক্তারের একটু কম, ব্যাপারটা এরকম নয়। দেশ কাল বিশেষে একজন লাইব্রেরিয়ানের চাকরি একজন শিক্ষকের চাকরির চে ভালো হতে পারে। 
     
    জব মারকেটে কোন ধরনের পেশায় রোজগারের সুযোগ,  নিরাপত্তা ও ব্যক্তিগত বিকাশের জায়গা রয়েচে সেইটা নির্ধারন করে কোন পেশা অন্যের তুলনায় বেশি গ্রহণীয়। সেটা দেশ-কাল অনুযায়ী বদলাতেই পারে। কিন্তু তারপরও ওপর নীচ আছে। ওরকম আবালের সাম্য কোথাও বিরাজ করেনা।
     
    আমরা সমাজের ওপরদিকে আছি,  সারভিস নেবো মানেই নিজের বাচ্চাকে সেই কাজ করতে বলব কেন। বরং করতে হলে, পতন ঘটেছে বলেই মনে করব এটাই তো স্বাভাবিক।  আমি তো এন্তার চকলেট খাই। তাইবলে বাচ্চাকে সামার ক্যাম্পে কোকো ফার্মে পাঠাবো নাকি!  কোনো সীন নেই। 
     
    ডিক্লাসড ফিক্লাসড কিচ্ছু নই। সমস্ত প্রগতিশীলতার নামে ঢপবাজি থেকে দূরে থাকি :))
  • P | 2409:40e0:104a:6252:8000::***:*** | ২৬ মার্চ ২০২৬ ০১:০০550984
  • @kk, বেবি সিটিং এখনও মূল ধারার কাজ। কিন্তু এর ফাকে এই সব বিষয় উঠে আসা কোন সাধারন ঘটনা নয়। আমি কিন্তু প্রস্টিটিশনকে মূল ধারার কাজের সাথে তুলনা করতে চাই নি। প্রফেসরদের অভাবের কারনে এই বাধ্য বাধকতার মধ্যে চলে আসাটাকে বোঝাতে চেয়েছি।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:4122:7a61:390b:***:*** | ২৬ মার্চ ২০২৬ ০০:৫৬550983
  • ডট,
    আচ্ছা। বেবি সিটিং, স্কি ইত্যাদি প্লেস হোল্ডার হিসেবে লিখেছি, যে কোনো পেশা বোঝাতে। যাই হোক, আপনার বক্তব্য বুঝতে পেরেছি।
  • P | 2409:40e0:104a:6252:8000::***:*** | ২৬ মার্চ ২০২৬ ০০:৫৬550982
  • @kk, আমি আগেই বলেছি, বেশিরভাগ মুখ খুলতে চান না। এ ছাড়া আরও কিছু তথ্য ছিল যেগুলি এই মুহূর্তে পাচ্ছি না।
  • . | ২৬ মার্চ ২০২৬ ০০:৫২550981
  • কেকেদা,
    তুমি তোমার দিকটা বললে। কিন্তু তুমি তো একা নও, চোখ তো অন‍্যদেরো কপালে উঠলো।
    বেবি সিটিং এ পয়সা কম, সময় বেশি নষ্ট হয়। ক্রস কান্ট্রি স্কীয়িং আমি করেছি এক সময়ে, ওতে উপার্জন হয় না, উল্টে বহুৎ খরচ।
    ডোন্ট টেক পার্সোনালি।
    এখানে প্রচুর পরাআধুনিক কথাবার্তা শুনি তো। ঘাবড়ে যাই। লোকে বিন্দাস চাইল্ড পর্ন দেখে, কারণ পর্ন অভিনেত্রীদের বার্থ প্রুফ থাকে না। আন্ডার এজই হবার তান্স বেশি। 
    একটু আগে সেক্স ইন্ডাস্ট্রির নতুন নতুন ট্রেন্ডের সম্পর্কে অবগত হলাম। দুনিয়া কত দ্রুত এগিয়ে চলেছে, এখানে এলেই জানতে পারি।
    আমি সেইদিনের অপেক্ষায় রয়েছি যেদিন গুরুর মানুষ জন তাঁদের সন্তানদের জন‍্য সেক্স ওয়ার্কার এর পেশায় উৎসাহী করে তুলবেন। কোনও সুখি গুরুদম্পতি এক্সট্রা ইনকামের জন‍্য যৌনকর্মীর কাজ করবেন এবং সগর্বে সে কথা সকলকে জানাতে এতটুকুও কুণ্ঠিত হবেন না। 
    সেই দিন নিশ্চয় দূরে নেই।
  • . | ২৬ মার্চ ২০২৬ ০০:৩৯550980
  • গুগল এবং মেটাকে দায়ী করেছে জুরি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে করা মামলায়। ৭০% দায়ী ইউটিউব এবং ৩০% দায়ী মেটা।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:4122:7a61:390b:***:*** | ২৬ মার্চ ২০২৬ ০০:৩৭550979
  • ডটের দুটো পোস্টের উত্তরে আমি একটা জিনিষ লিখে যাই। রেফারেন্স বা তথ্যসূত্রও আমিই চেয়েছিলাম, তাই সেটার কারণও বলে যাই। এখানে উনি সেক্সওয়র্ক করেছেন বলে মেনে নিতে অসুবিধে হচ্ছে এটা অন্তত আমার ক্ষেত্রে সত্যি নয়। আমি দীর্ঘদিন ইউএসএ তে অ্যাকাডেমিয়াতে ছিলাম। এখনও ভাই-বন্ধু অনেকে আছেন। তো কোনোদিন এরকম কোনো মানুষের সংস্পর্শে আসিনি যিনি এই লাইনে আর্থিক অনটনের জন্য পার্টটাইম সেক্সওয়র্ক করেছেন। সেক্ষেত্রে কৌতূহল যে এরকমটা যে ঘটছে তা P কোথা থেকে জানলেন। এখানে বলে রাখি, উনি যদি সেক্সওয়র্ক না বলে বলতেন যে এটা খুব সাধারণ ব্যাপার যে ইউসএ তে প্রফেসররা আর্থিক অনটনের কারণে বেবিসীট করেন, বা হিসেবের খাতা লেখার কাজ করেন, বা ক্রসকান্ট্রি স্কিয়িং করেন বা হোয়াটেভার (যা খুশি একটা কাজ বসিয়ে নিন) করেন, তাতেই এই একই প্রশ্ন মনে আসতো যে কোথা থেকে এই ইনফর্মেশনটা পাওয়া গেলো। এখানে দ্বিচারীতার কিছু নেই। নিজের মত বললাম। সবার কথা বলতে পারবোনা।
  • . | ২৬ মার্চ ২০২৬ ০০:২৮550978
  • জোর করে যখন সেক্স ট্র‍্যাফিকিং হয়, বা জোর করে মানুষকে ইচ্ছের বিরুদ্ধে খাটানো হয় — সেগুলো নিয়ে সোচ্চার হতে পারি আমরা।
  • . | ২৬ মার্চ ২০২৬ ০০:২৬550977
  • পণ্ডিত মানুষ সেক্স ওয়ার্কারের পেশায় গেলে এত চিন্তার কী? ওঁরা ট‍্যাবু ভাঙতে পেরেছেন — সব কাজই মর্যাদাপূর্ণ এটুকু মেনে নিন প্লিজ ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ। প্লিজ।
    দ্বিচারিতার মুখোশ চুরমার হয়ে গেল এক নিমেষে আপনাদের।
  • lcm | ২৬ মার্চ ২০২৬ ০০:২৫550976
  • " ... গেল গেল রব তোলার ট‍্যাবু থেকে বের হতে হবে তো ... "
     
    এগজ্যাক্টলি, এটাই হল পয়েন্ট ...
     
    সাউথ কোরিয়ায় এত মাস্টার্স পিএইচডি, এবং তাদের হোয়াইট কলার জব এত কম, যে অনেকেই রাস্তায় ফুচকা বিক্রি, ট্যাক্সি ড্রাইভার  টাইপের কাজ করছেন ... 
  • lcm | ২৬ মার্চ ২০২৬ ০০:২২550975
  • অফ কোর্স ... পোস্টডক দেরও সিমিলার সিচুয়েশন ...   প্রচুর পণ্ডিত লোকেদের আর্থিক অবস্থা ভালো না ... 
  • . | ২৬ মার্চ ২০২৬ ০০:২১550974
  • সব কাজই ভালো, যদি জোর করে না করানো হয়। পার্ট টাইম প্রোফেসর যদি পার্ট টাইম সেক্স ওয়ার্কারের কাজ করেন, তাতে গেল গেল রব তোলার ট‍্যাবু থেকে বের হতে হবে তো। 
    মুখে বলব যে আমরা হেভি প্রগতিশীল, সব পেশাই সমান সম্মানের, অথচ শিক্ষক অর্থাভাবে যৌনকর্মীর কাজ করছেন শুনলে  কপালে চোখ উঠে গেলে তো বুঝতে হবে মনের মধ্যে দ্বিচারিতা রয়েছে। শিক্ষক স্বেচ্ছায় সেক্স ওয়ার্কার হচ্ছেন, ভালো রোজগার হচ্ছে, এতো ভালো কথা।
    তিনি যদি সেকেন্ড জব হিসেবে অন‍্য কোনও প্রোফেশনে যেতেন, তখন কি আঁতকে উঠতেন আপনারা? রেফারেন্স দাবি করতেন? সেক্স বিক্রি করা নিয়ে মনের ভেতরে এখনে ঐ আমাদের, মনের মধ‍্যে ঐ। পাছে কাছাকাছি মানুষদের চরিত্রে দাগ লেগে যায়। নিরাপদ ব‍্যবধান আমরা রাখতে চাই সেক্স ওয়ার্কার এর পেশা ও শিক্ষকতার পেশার মধ‍্যে।
  • P | 2409:40e0:104a:6252:8000::***:*** | ২৬ মার্চ ২০২৬ ০০:১২550973
  • @lcm অবশ্যই কিন্তু তারাও শিক্ষক। এবং পড়াশোনা করে এত ডেসপারেশন সমাজের জন্য ভাল ইঙ্গিত দেয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত