এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:8b0:a23f:240b:***:*** | ২৪ মার্চ ২০২৬ ২১:২৯550912
  • এদিকে আমি লাস্ট দুয়েকদিন ধরে নাগাড়ে সামুরাই বারটেন্ডার দেখে চলেছি। এই না হলে বারটেন্ডার! 
  • albert banerjee | ২৪ মার্চ ২০২৬ ২১:০৯550911
  • P | 42.108.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৫:১১ yes
  • সম্বোধন ক্রম | 14.139.***.*** | ২৪ মার্চ ২০২৬ ২০:৪৬550910
  • আমরা ন এর পর নতুন বলি
  • P | 42.108.***.*** | ২৪ মার্চ ২০২৬ ২০:২৯550909
  • ইরান ইজরায়েল যুদ্ধের পর পৃথিবীতে নতুন শক্তি-সাম্য প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন রাশিয়া বলছে, ইজরায়েল ইরানকে পরমানু হামলা করলে, আমরা ইজরায়েলকে পরমানু হামলা করব। এবং আমেরিকা মনে করছে বা কথা চলছে যে পাকিস্তানের মাধ্যমে বা পাকিস্তানের মধ্যস্থতায়, যুদ্ধ বিরতি ঘোষণা করা। যদি এই পথেই পুরো বিষয়টা এগোয়, তাহলে এটা বুঝতে হবে, যে এই যুদ্ধ বিরতির পিছনে চিনের হাত আছে।
     
    অর্থাৎ পশ্চিমী দেশগুলি আর মনে করছে না যে ভারত চিনকে চ্যালেঞ্জ করার মত জায়গায় আছে। যদিও চ্যালেঞ্জ করার মত জায়গায় আগেও ছিল না। কিন্তু এশিয়া মহাদেশে একটি শক্তি-সাম্য ছিল। সেটা হল ভারত আর রাশিয়ার বন্ধুত্ব। কিন্তু মোদি জমানায় সেই বিদেশ নীতি ধ্বংস হয়ে গেছে। এখন তো রাশিয়া ভারত কে তেলেও ডিসকাউন্ট দেয় না। তাই পশ্চিমী দেশ গুলো এখন চিনের সাথে নেগোসিয়েশনে আসতে চাইছে। অন্য দিকে রাশিয়া প্রথমে চিন, ও এখন ইরানের পাশে দাড়িয়ে এই নতুন শক্তি সাম্যে তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, এই পুরো বিষয়টা শুরু হয়েছিল আমেরিকা ও চিনের অম্ল মধুর সম্পর্ক দিয়ে। তার পর ট্যারিফ ওয়ার। এবং সবশেষে ইরান ইজরায়েল যুদ্ধ।
     
    নতুন বিশ্বনীতি যদি এই পথেই যায়। তাহলে ভারতে অর্থনৈতিক সংকট আসন্ন। এই সংকট খুব তাড়াতাড়িও আসতে পারে। আবার আস্তে আস্তে আসতে পারে। কিন্তু এই সংকটের প্রভাব দীর্ঘমেয়াদী হবে।
  • dc | 2402:3a80:460:953d:5034:7c06:644e:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১৮:৪৫550908
  • এককের পোস্ট পড়ে গুগল করে দেখলাম ব্ল্যাক কফিতে ফ্যাটি লিভার সারাতে পারেঃ 
     
     
    এটা জানতাম না। তবে বি, রেগুলেটেড খেয়েও কমছে না মানে অন্য কোন সমস্যাও হতে পারে। আমি জানতাম অতিরিক্ত মদ খেলে বা অনেকদিন শুগার লেভেল বেড়ে থাকলে ফ্যাটি লিভার হয়। ভালো ডাক্তার দেখান, বা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। 
  • P | 2402:3a80:4318:1c5:778:5634:1232:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১৮:৩৩550907
  • সাহেব, বিবি, গোলাম........ইজরায়েল ইরান যুদ্ধ
     
  • হেঁয়ালি | 103.252.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৮:২৬550906
  • ঘুমোনোর আট ঘণ্টা আগে শেষ কফি খাবেন
  • বক্তব্য | 165.225.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৭:৫৯550905
  • যারা প্রেমিত হয়ে পড়েছেন তারা Musium of Innosence পড়তে বা দেখতে পারেন! 
    যারা মগ মগ কফি খান তারা রাত্তিরে ঘুমোন কি করে? সকালে এক্কাপ, দুকুরে এক্কাপ, আর রাত্তিরে, মানে ডিনারের পরে এক্কাপ করে খাচ্ছিলাম, খুপি ওজন কমে গেলো, তাছাড়া ঘুমিয়ে সুখ হচ্ছে না! তাও তো ফিল্টার্ড নয়! 
  • P | 42.108.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৫:১১550904
  • যদি কেউ স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান। তাহলে আগে ভালো করে ইকোনমিক্স পড়ুন। স্টক মার্কেটের মূল বিষয় ইকোনমিক্স। অনেক স্টক মার্কেট এক্সপার্ট আছে, যাদের ব্যাকগ্রাউন্ড অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। অডিট বা অ্যাকাউন্টস পড়ে কখনোই মার্কেট এক্সপার্ট হওয়া যায় না। এরা অন্য ধরনের স্ট্রাটেজি ব্যবহার করে। যেমন, নিজেরা আগে কম দামে কিছু স্টক কিনে নেয়(কোন অ্যানালিসিস না করেই)। এবং এদের অনেক বড় নেটওয়ার্ক কাজ করে। সেই সব জায়গা থেকে ফোন করে ফ্রী কনসালটেশনের নামে, ঐ সব স্টক গুলো কিনতে বলা হয়। এবং লোকে যত স্টক কিনবে, স্টকের দাম তত বাড়বে। দাম বাড়লে ওরা বিক্রি করে লাভ নিয়ে চলে যাবে। আর যারা পরে কিনবে তারা ফেসে যাবে।
     
    ইকুইটি কেনা বেচা করলে, ইকোনমিক্স বাধ্যতা মূলক। এর পর যদি কেউ দক্ষতা অর্জন করে। সে কাজ করতেই পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান স্টক মার্কেট বর্তমান দিনে কিন্তু জুয়া ছাড়া অন্য কিছু নয়। যদি কেউ জুয়া ভাল খেলতে পারে, অবশ্যই সে ইনভেস্ট করতে পারে।
  • একক | ২৪ মার্চ ২০২৬ ১৫:০৫550903
  • চিনি ছাড়া কালো কফির নেশা করুন। বিভিন্ন রকম বীডস খুঁজে টেস্ট গ্রো করুন। দিনে চার পাঁচ মাগ কফি খেলে উপকার হবে। এছাড়া ডাক্তার যা বলবেন তা তো আচেই
  • b | 14.139.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৪:৩৬550902
  • আরে মশাই সেটাই তো মুশকিল। খাওয়া দাওয়া রেগুলেটেড অনেক বছর ধরেই  ।তার পরেও ...
  • ডাক্তার না হলেও... | 117.197.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৪:২৫550901
  • ফ্যাট তো কমাবেনই কিন্তু আগে কার্ব বন্ধ করুন। ওজন ১০ কেজি কমলে ৭৫% লিভার ফ্যাট ভ্যনিশ হয়ে যাবে। লিভার দ্রুত নিজেকে সারায়। আপনি তাকে সাহায্যটুকু করুন। ওভারলোড করবেন না। খাওয়া কমান বা ফল মূল শাক সবজি রাফেজের দিকে ফুড হ্যাবিট  শিফট করুন। বছর দুয়েক যথেষ্ট। DIP diet এর নাম শুনেছেন? 
  • b | 14.139.***.*** | ২৪ মার্চ ২০২৬ ১৩:৫৫550900
  • রেসিডেন্ট ডাক্তারবাবুরা ঃ ফ্যাটি লিভার ধরা পল্লে কি মাংস (চতুষ্পদীয় )  খাওয়া এক্কেবারে  মানা  ?
     
     
  • Manali Moulik | 2401:4900:7310:6aee:c8d0:3f24:e137:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১৩:৫৩550899
  • বহুবছর পরে মনটা এখন প্রেম-প্রেম করছে। 
  • P | 2402:3a80:4318:2a2:778:5634:1232:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১১:৪৭550897
  • P | 2402:3a80:4318:2a2:778:5634:1232:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১১:৪৪550896
  • বিজেপি প্রকৃত পক্ষে একটি সামন্ত তান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চায়। এবং বর্তমানে এদের মূল লক্ষ্য মানুষের জমি, বাড়ি। যা আমি আগেই বলেছিলাম। দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি হচ্ছে! হিন্দি আগ্রাসন তো বুঝলাম, কিন্তু আগ্রাসনের ধরন কি?  সেটাও বোঝার প্রয়োজন আছে।
     
     
     
     
     
     
  • dc | 2402:e280:2141:1e8:91c1:ffa5:9b57:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১১:৪২550895
  • ওদিকে সব ঠিকঠাক চললে আর্টেমিস ২ এপ্রিলের প্রথমে লঞ্চ করতে পারে। 
     
    রিচিং ফর দ্য হেভেনেস, রাইডিং টুইন পিলার্স অফ ফ্লেম। বিবিসিতে ডিটেলস দিয়েছেঃ 
     
  • lcm | ২৪ মার্চ ২০২৬ ১১:০৩550893
  •  
    রোববারে স্যান ফ্র্যান্সিস্কো তে প্রটেস্ট হয়েছে ... 
     
    The group, Stop the AI Race, began its demonstration in front of Anthropic before moving on to the offices of OpenAI and xAI. Organizers said they want company CEOs to publicly commit to a conditional pause on advanced AI development.
     
  • lcm | ২৪ মার্চ ২০২৬ ১০:৫১550892
  • ১) বড়
    ২) মেজ 
    ৩) সেজ
    ৪) ন 
    ৫) ফুল 
    ৬) রাঙা 
    ৭) সোনা
    ৮) কুট্টি
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:c000::***:*** | ২৪ মার্চ ২০২৬ ১০:৫১550891
  • হ্যাঁ, এলেলেম দিয়ে লেখানো ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং এর মতো। 
  • ১.২.৩.. | 2a12:a800:2:1:45:80:158:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১০:১৫550890
  • আচ্ছা,বড়,মেজ সেজ এর পরে ন, সোনা, রাঙা, চিনি এসবের অর্ডারটা কী?
  • একক | 2409:4060:2d39:64d0::1d8a:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১০:১৪550889
  • অরগ্যানিক টোম্যাটো বিক্কিরির মত ব্যাপার হবে। হিউম্যান কন্টেন্ট সাবস্ক্রাইব করে পড়বে আর এয়াই কন্টেন্ট ফ্রী। 
  • dc | 2402:e280:2141:1e8:3199:599f:9a5d:***:*** | ২৪ মার্চ ২০২৬ ১০:১০550888
  • হ্যাঁ এরকম। এমনকি একটা লাইন লিখে দিলেও হয়। 
  • dc | 2402:e280:2141:1e8:3199:599f:9a5d:***:*** | ২৪ মার্চ ২০২৬ ০৮:২১550886
  • আজকাল দেখছি একটা মুভমেন্ট শুরু হয়েছে, নো এআই কনটেন্ট। কয়েকটা য়ুটুব ভিডিওর শুরুতে বলে দিচ্ছে পুরোটাই মানুষের বানানো বা মানুষের ন্যারেট করা, কয়েকটা ওয়েবসাইটও তাই। এটা আমার মনে হয় ভালো ট্রেন্ড। তার কারন হলো, এমনিতে এলএলএম জেনারেটেড কন্টেন্ট নিয়ে আমার খারাপ / ভালো কোন মতামত নেই, তবে এলএলএম বহু সময়ে হ্যালুসিনেট করে আর ভুলভাল কনক্লুশান দেয়, সে ব্যাপারে সাবধান থাকা উচিত। এলএলএম এর সাহায্য নেওয়া যেতেই পারে, কিন্তু সেটা লেখায় বা ভিডিওতে পয়েন্ট আউট করে দিলে সবারই সুবিধা হয়। আর তাতে অথরেরও ক্রেডিবিলিটি বাড়ে (আমার মতে)। গুরুতেও অনেক টই খুলে এলএলএম লেখা গুঁজে দেওয়া হচ্ছে, লেখকরা সেগুলো পয়েন্ট আউট করে দিলে ভালো হয়। আর পুরোটা নিজের লেখা হলে নো এআই কন্টেন্ট লিখে দেওয়া যায়। 
  • lcm | ২৪ মার্চ ২০২৬ ০৫:০৬550885
  • ভোটার ডেটাবেসে সার্চ করে দেখলাম, কাজ করছে - 
  • &/ | 107.77.***.*** | ২৪ মার্চ ২০২৬ ০৩:০২550884
  • বাহ্ , হাঁস  দম্পতিকে দেখে  ভালো  লাগছে :)
  • হাঁসদম্পতি | 134.238.***.*** | ২৪ মার্চ ২০২৬ ০২:২৪550883
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত