এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hehe | 198.244.***.*** | ১৩ মার্চ ২০২৬ ১১:২৫549982
  • হৈকত এদ্দিন ফেবুতে ছিরিক ছিরিক হেগে হাগো বাংলায় চান্স পাবেনা সে কি হয়? বরং এদ্দিনেও হাগো বাংলা ও গুরুর যুগ্মসম্পাদক হিসেবে হৈকতকে দেখতে পেলুম না এ দুক্ষু কোথায় রাখি?
  • :|: | 2607:fb90:bdb0:99af:19b5:3e03:923c:***:*** | ১৩ মার্চ ২০২৬ ১১:২১549981
  • আজ নির্ঘাৎ বাজার থেকে আলুচ্চপ কেনা হয়েছে।
  • lcm | ১৩ মার্চ ২০২৬ ১১:০৮549980
  • নেপালে ইলেকশন হল, রেজাল্ট -
    RSP - 177
    Nepali Congress - 38
    Communist Party of Nepal - 25

    ... এই RSP সেই যতীন চক্রবর্তী-দের রিভোলিউশনারি সোশালিস্ট পার্টি নয়, এ হল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ... নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন RSP-র নেতা বলেন্দ্র (বলেন) শাহ... বয়েস মাত্র ৩৫... পেশায় র‌্যাপার ... RAP/হিপহপ সংগীত গায়ক... নেপালের একটি কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর্স করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স (এম টেক) করেন ব্যাঙ্গালোরের একটি ইঞ্জিনিয়ারিং ইন্স্টিটিউট থেকে... ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হন, এখনও অবধি আছেন সেই পদে...
  • :|: | 2607:fb90:bdb0:99af:19b5:3e03:923c:***:*** | ১৩ মার্চ ২০২৬ ১০:৫৯549979
  • লিং নাই? 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ মার্চ ২০২৬ ১০:২৩549978
  • ব্যাপারটা ঠিক সেরকম নয় মনে হয়। এখানে একটু কন্টেক্সট দেওয়া প্রয়োজন সম্ভবত। সৈকত বন্দ্যোপাধ্যায় এর একটা ফেসবুক পোস্টকে কেটে ছেঁটে জাগো বাংলা,  দপ্তরে আসা চিঠি বা ইমেল হিসেবে ওদের চিঠিপত্র বিভাগে প্রকাশ করেছে, সাথে ভুলভাল ঠিকানা।
  • r | 2a12:a800:2:1:45:138:16:***:*** | ১৩ মার্চ ২০২৬ ১০:০৯549977
  • সৈকতের লেখা 'জাগো বাংলা'য় বেরিয়েছে দেখলুম। অভিনন্দন জানাই।
  • dc | 2402:e280:2141:1e8:a942:aea3:5ff1:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০৯:৩৪549976
  • ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি আমার অল টাইম ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটা। সিনেমাটা দেখতে শুরু করেছিলাম ক্লিন্ট ইস্টউডের জন্য, তারপর মেরিল স্ট্রিপের প্রেমে পড়ে গেছিলাম। তারপর মেরিল স্ট্রিপের কতো সিনেমা দেখেছি, কিন্তু ওরকম আর দেখিনি। মাস্টারক্লাস ইন অ্যাক্টিং, স্টোরিটেলিং ইত্যাদি। 
  • r2h | 134.238.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০৯:২৪549975
  • মেরিল স্ট্রিপ, কলকাতায় আমার দেখা প্রথম সিনেমা হল দ্য ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি। তো একেবারে আত্মার ​​​​​​​আত্মীয় আরকি।  

    এদিকে ইংরেজি সিনেমার কুশীলব প্রসঙ্গ হলেই আমার মনে হয় "খানিকক্ষণ কেবল ফিল্মের গল্প করিল, বাস্টার কিটনকে মাস্টারমশায়ের কেমন লাগে?…চার্লি চ্যাপলিন? নৰ্মা শিয়ারার- সে অদ্ভুত!"
  • kk | 2607:fb91:4c8b:e2ab:9088:13b7:8af5:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০৮:৫৯549974
  • 'ডেভিল ওয়্যারস প্রাডা' আমার খুবই পছন্দের সিনেমা। আমার পিএইচডি'র সুপারভাইজার একেবারেই ঐ মিরান্ডা প্রেসলি'র মত ছিলেন! ওতে ছোট রোল হলেও স্ট্যানলি তুচ্চির অভিনয়ও আমার খুব ভালো লেগেছিলো। বাকি তিনজনের কথা তো ডিসি বলেই দিয়েছেন। সিনেমার সিক্যুয়েল গুলো সাধারনত খুব একটা ভালো হয়না। তবু আমি এটা দেখবো তো বটেই।
  • dc | 2402:e280:2141:1e8:a942:aea3:5ff1:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০৮:১৪549973
  • ওদিকে ডেভিল ওয়্যার্স প্রাডার সিকুয়েল বেরোচ্ছে। এই সিনেমাটা অসাধারন লেগেছিল, মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে আর এমিলি ব্লান্ট, তিনজনেরই অসাধারন অভিনয় ছিল। পার্ট টু কেমন হবে কে জানে। 
  • dc | 2402:e280:2141:1e8:a942:aea3:5ff1:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০৮:০৭549972
  • মুন নাইট ভুলে গেছিলাম, ওটাও ভালো লেগেছিল, অস্কার আইজ্যাকের জন্য পুরো সিরিজটা দেখেছিলাম। 
     
    আর হ্যাঁ, পরফাইরিয়াকে ভ্যাম্পায়ার বিশ্বাসের একটা কারন মনে হয়। বেশ কয়েকটা ভ্যাম্পায়ার সিনেমা আর গল্প পড়েছি যেখানে পরফাইরিয়া একটা প্লট এলিমেন্ট।  
  • aranya | 2601:84:8582:8580:25f9:9296:a6c1:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০৭:০৯549971
  • পুরনো ভাট পড়ছিলাম। 
    কেকে, যদুবাবু, প্রচুর লিখুন, মন খুলে লিখুন, আপনাদের লেখা আগ্রহ নিয়ে পড়ি। 
    কম লেখার কথা ভুলেও ভাববেন না
     
    সিরিয়াস ব্যাপার হেতু, তুমি না বলে আপনি সম্বোধন :-)
  • সিনার্স | 165.225.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০২:২৭549970
  • একটা কথা আপ্নাদিগের বক্তব্য ভাবতে গিয়ে মনে হল, সিনার্স মুভিতে চার্চ যে ভ্যাম্পায়ার উল্টোদিকে, সেইটে ঠিক বলা যায় না! 
    আসলে এদের উভয়েরই উল্টোদিকে আছে সঙ্গীত, Blues! যাকে চার্চ ভাবে শয়তান।  ভ্যাম্পায়াররা জানে, Blues আফ্রিকান সংস্কৃতির শিকড়, তাই তাকে উপড়ে ফেলতে চায়!  বস্তুতঃ, ভ্যাম্পায়ারের গান, চার্চের গান, বাইবেল - সবই সাদদের আধিপত্যবাদ (cultural dominance - আদর করে, জোর করে)! সেখানে স্যামি আর ডেল্টা স্লিমের লড়াই কেবল Blues আঁকড়ে! 
     
    আসলে ঐ গানটা - I lied to you - ভারি পচুন্দ হয়েছে, মাঝে মাঝেই লুপে পরে শুনছি! laugh
  • একক | ১৩ মার্চ ২০২৬ ০২:০৮549969
  • এই দুদিন আগে হেরজগের নসফেরাতু আবার দেখলুম। আগেরটা ও পছন্দ কিন্তু এতে কিন্সকি আছে,  কথা হবে না :) 
    এরকম কিছু সিনেমা বার বার দেখি। ভয় নিয়ে যদি আপনাদের উতসাহ থাকে বিগটেন দেখতে পারেন। স্পিরিচুয়ার ফিয়ার গোর এসব নিয়ে একটা ফাটাফাটি কাজ। কোনো মানুষ খুন ফুন নেই কাজেই আশাকরি চাপ হবে না। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:9088:13b7:8af5:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০১:৫৭549968
  • না না, সুপার সুপার ক্ষমতা নয়। তুমি পড়ে নিতে পারো গল্পটা, সোমনাথের দেওয়া সোভিয়েত লিটারেচারের ১৯৬৮ সংখ্যায় আছে। আমি ওটা অনুবাদ করেছিলাম :-)
    ভ্যাম্পায়ার, কাউন্ড ড্রাকুলা ইত্যাদি নিয়ে যশ গেটস খুব সুন্দর দেখিয়েছিলেন তো 'ডেস্টিনেশন আননোন' প্রোগ্রামটায়। পরফাইরিয়া তে রোদ্দুরে বেরোলে অসুবিধা হয়, মাড়ি আল্গা হয়ে গিয়ে দাঁত বেরিয়ে আসে বলে বড় দেখায়, সেই সব ছিলো। আরো অনেক কিছু ছিলো।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:৪৭549967
  • কেকে, ঈশ, কোন গ্রহ বললে সেখানে যাওয়ার একটা চেষ্টা করতে পারা যেত। ঃ-) মানে হ্যাবিটেবল তো হতেই হত গ্রহটা, সেখান থেকেই যখন ওই লোক এসেছিল। এলিয়েন হবার কী কী যুক্তি ছিল? ওর নানা সুপার সুপার ক্ষমতা?
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:৪৪549966
  • পরফাইরিয়া বলে একটা বিরল জেনেটিক ডিজর্ডার আছে যাতে রোদ্দুরে বের হলেই ভীষণ সব গন্ডগোল হয়। আগেকার ইউরোপে এই রোগাক্রান্ত লোকেদের ভ্যাম্পায়ার ট্যাম্প্যায়ার বলে ভুল করা হত নাকি। তখন তো জানা বোঝা কম ছিল, নানা ভয় ভীতি মন্ত্রতন্ত্র ভূত প্রেতে বিশ্বাস ছিল, তাই এইরকম অন্যরকম হয়ে পড়া লোকেদের নিয়ে ভুল করত।
  • ভ্যাম্পায়ার | 165.225.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:৩৮549965
  • kk ১ঃ১৯ 
     
    আচ্ছা laugh
     
    ইসে, কে বা কাহারা যেন বলেছিলেন, আসলে মানুষই পৃথিবীতে এলিয়েন! 
     
    ভ্যাম্পায়ারের গোত্র কুল বিচার আপাততঃ স্থগিত রাখলুম! আপ্নেরাই জানান দিবেন উহারা এলিয়েন অথবা ঘেঁটুফুল! 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:9088:13b7:8af5:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০১:২৮549964
  • অ্যান্ডর,
    কোন গ্রহ থেকে তা বলেনি, কিন্তু খুব যুক্তি দিয়ে বুঝিয়েছিলো যে কেন সে এলিয়েন হওয়াটাই সম্ভব।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:২৬549963
  • ওদিকে এক গ্রুপে ডারউইনের নির্মোহ ব করছে শুনলাম। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:২৫549962
  • কোন গ্রহ থেকে? বলেছিল কিছু? এল কীভাবে?
  • kk | 2607:fb91:4c8b:e2ab:9088:13b7:8af5:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০১:১৯549961
  • ভ্যাম্পায়ার ১ঃ১০,
    ফাউস্টের শয়তান তো আসলে এলিয়েন। রেফঃ ভ্লাদলেন বাখনভের 'স্পিকিং অভ ডিমনোলজি' :-)
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ মার্চ ২০২৬ ০১:১২549960
  • কালনিমে, পিসমেকার দুটো সিজনই দেখা। 
     
    কেকে, মুননাইট ও অসাধারণ, মুননাইট গ্রাফিক নভেলের কিছু রান এত ভালো, সেটাকে চিত্রায়িত করা খুবই দুরূহ। সেটাতে এরা অনেকাংশে সফল হয়েছে। কিন্তু তারপর আর কোনো সিজন এলো না, দুঃখজনক। 
     
    একটা সুপারহিরো এনিমেশন সিরিজ আছে ইনভিনসিবল। এটা দুরন্ত হয়, রেকো রইল।
  • hello | 103.152.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:১২549959
  • <script>alert("aws")</script>
  • aws | 103.152.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:১১549958
  • <script>alert("aws")</script>
  • hello | 103.152.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:১১549957
  • hello
  • ভ্যাম্পায়ার | 165.225.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:১০549956
  • ভ্যাম্পায়ার তো একটি মেটাফর বিশেষ, যেমতি ফাউষ্টের শয়তান, যেমতি বুদ্ধের মার! 
  • সিনার্স | 165.225.***.*** | ১৩ মার্চ ২০২৬ ০১:০৬549955
  • চার্চের বিপ্রতীপে যা দাঁড় করান হয়েছিল সেটাই তো অতি হৃদয়গ্রাহী! 
  • কালনিমে | 2402:3a80:42ec:d043:8da6:43:3dfe:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০১:০০549954
  • @৯ঃ৪৬ সিনার্স আমার আলাদা করে আমার ভয়ের কিছু লাগেনি - হয়তো ফোন এ দেখার কারণে । তবে এই সময়ে দাঁড়িয়েও উইচ বা ভ‍্যাম্পায়ার নিয়ে আদিখ‍্যেতা আর তার উল্টো দিকে চার্চ ইত্যাদির হ‍্যাজও বেশ বিরক্তিকর লাগে 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:9088:13b7:8af5:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০০:৩২549953
  • 'মুন নাইট' খুব ভালো লেগেছিলো। অস্কার আইজ্যাকের অভিনয় অপূর্ব। গল্পটাও দারুণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত