এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪548296
    • . | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১১548282
    আমি সত্যি সত্যিই এই কথাটা বললাম মা’কে বোকার মতো, মা বলল, ‘সর তো! ন্যাকামো করিস না। বিয়ে কর, তোর বউ তোকে পিটিয়ে মানুষ ক’রে দেবে!’ কথাটা শুনেই মনটা কেমন হয়ে গেল... যদিও তখন  একটা চিন্তা মাথায় এসেছিল, মা’কে তো সেটা বলতে পারি না। তাই এখানে অসভ্যের মতো বলতে আমার কোনও লজ্জা নেই— চিন্তাটা হচ্ছে, বউ যদি কখনও আমাকে মারতে আসে তখন বউকে খুব আদর করব! খুব আদর... আর সুযোগ পেলেই গালে চুমু খেয়ে নেব টপাটপ...! 
     
    • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৮548283
    হলোই তো না! বদলে মা যা বলল লিখলামই... 
  • Bratin Das | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭548295
  • শিবরামের একটা গল্প ছিল না, হরিণের মাংস পার্শেলে আসার। সেখানে  বোধহয় শীটারাম ছিল...
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১548294
  • সেই  গঙ্গারাম  হয়তো  সীটে  বসে  পড়েছেন  
  • Bratin Das | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫548293
  • আহা আহা!!  কড়াইশুঁটি  মাছের কচুরি কত ভালো ভালো বিষয়ে আলোচনা
  • dc | 2a02:26f7:d6c6:680d:0:6000::***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩548292
  • গোলগোটিয়া আর সর্বম এর পর বিশ্বগরুর লেটেস্ট খোরাকঃ বিল গেটস আজ কিনোট স্পিচ দেবে না। প্রশ্ন হলো, বিলবাবু আর নরেনবাবু, দুজনেরই এপস্টিন ফাইলে নাম আছে। তো একজনের বকবকানি যদি থামানো যায় তাহলে অন্যজনেরটা থামানো যায়না? 
  • b | 14.139.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫548291
  • আচ্ছা সেই গঙ্গারামবাবু কোথায় গেলেন? যিনি গত লোকসভা ইলেকশনের আগে বিজেপি, পশ্চিমবঙ্গে ৩০ টার ওপরে সিট পাবে বলে খুব "ভয়" পেতেন? 
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৩548290
  • সম্পাদক একটা কিছু লিখবেন এই আশা ছিল, ইমরান খানের এই খবরটার পরে
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৬548289
  • লালুজী কোথায় ? তিনি এখন আর কিছুই বলেন না ?
  • :|: | 2607:fb90:bd3d:9b03:c4a4:7e81:4c6e:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৩548287
  • কচুরীটি কড়াইশুঁটিরই। হয়তো সঙ্গে অন্যদের জন্য করা মাছভাজাও ছিলো। মূল মাছ হয়তো আর একজনা  পেয়েছেন আর স্মৃতিটুকু থাক-এর এস্টাইলে এদিকে থেকে গেছে একটিমাত্র কাঁটা! 
    যাগ্গে! উনিজি এলে খাঁটি কচুরীই খাবো‘খন। এই তো বিহারে কেমন সুন্দর মাছ মাংস কেনাবেচা এককথায় বন্ধ। HHB
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৫548286
  • মাছের  কচুরি  ছিল  ওটা ? কড়াইশুঁটির  না ?  অবশ্য  কিছু কিছু  মাছকেও  নিরামিষ  বলে , জলের  উজ্জ্বল  শস্য  :)
  • :|: | 2607:fb90:bd3d:9b03:c4a4:7e81:4c6e:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৪548285
  • একটা সতেরো: আর "দ্বীন দুনিয়া"! নিরিমিষ মনে করে একজনের দিয়ে যাওয়া চাট্টি কড়াই শুঁটির কচুরী সুখে চোখ বন্ধ করে চিবোচ্ছিলুম। একটু পরে দেখি দাঁতে কী একটা কাঠির মতো লাগছে। হাতে নিয়ে দেখি ও হরি এ যে মাছের কাঁটা! আরে রাম রাম! হরি বোল! 
    এই তো হালচাল! 
  • বক্তব্য | 165.225.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩০548284
  •  ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪
    ---মন বেশি বেশি আনন্দে থাকলে লেখালেখি ভাল হয় না
     
    এই নিয়ে দু একটি বক্তব্য আছে। 
    প্রথমতঃ, আমি একমত, অবশ্যই ব্যক্তিগত বক্তব্য, অন্য কারো অন্য রকম অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে বিস্তারিত জানতে আগ্রহী। 
     
    এই বেশি বেশি আনন্দের ব্যাপারটাই মনে হয় happiness  আর আমার মতে উটি overhyped! 
     
    ভাল লেখালিখি, যেকোন গভীর কাজ - স্থিতধী মন চায়! 
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৮548283
  • শ্রীমল্লার ,  বেশ  ঘন  ঝাঁকড়া  চুল  থাকলে  খুব  সুবিধে  এসব  ক্ষেত্রে . ঝড়ে  নারকেল  গাছ  নাড়াবার  মতন  আপনার চুলের  মুঠি  ধরে  একবার  একদিকে , আরেকবার  আরেকদিকে নাড়াতে  নাড়াতে  মা  এক ঝাপড়  দুই  ঝাপড় .... :)
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১১548282
  • চড় খেলি কি না, জানাস।
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০২548281
    • . | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪548280
    মা এখন ঘুমোচ্ছে। কালকে সকালেই মাকে আমি
    বলব যে, তুমি আমাকে সেই ছোটবেলার মত গালে ঠাস ঠাস করে চড় মারো। সেই যে আমি ভুল করতাম আর তুমি আমাকে শাসন করতে! যদিও একটা ব্যাপার  আছে, এখন এই প্রায় বাইশে এসে কোনও ভুল করছি না। কিন্তু তোমার হাতের চড় খেতে চাইছি এই কারণে, যাতে আমি ভাল লিখতে পারি। তুমি আমাকে চড় মারো আর আমি খাতা খুলে লিখতে বসে যাই... মায়ের হাতের চড় খেয়ে দুঃখ পাব... দেখা যাক কী হয়... ছোট্ট  একটা পরীক্ষা ক’রে দেখা যেতেই পারে! 
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪548280
  • হ‍্যাঁ। ঠিকই।
    মন বেশি বেশি আনন্দে থাকলে লেখালেখি ভাল হয় না — এটা আমার ধারণা।
    গভীর দুঃখ না থাকলে লেখায় গভীরতা তেমন করে ছোঁয়া যাবে না। হয়ত আমি ভুল।
  • kk | 2607:fb91:4c1f:10de:f85d:9136:6d60:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৬548279
  • প্রত্যয় পুজোর ঠিক আগে আগে ভাটে দু একটা পোস্ট করেছিলেন তো। আইআইটিতে আছেন বলে লিখেছিলেন যেন মনে হচ্ছে। পোস্টগুলো পড়ে মনে হয়েছিলো ওঁর মন বেশ ভালো আছে। তাই খুব ভালো লেগেছিলো।
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪১548278
  • উৎসুকদের জ্ঞাতার্থে জানাই যে প্রত‍্যয় এখন মন দিয়ে পড়াশুনো করতে ব‍্যস্ত। হয়ত মোটেই টাইম পাচ্ছে না এদিকে লিখে যেতে।
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩০548277
  • হ্যাঁ, হ্যাঁ, প্রত্যয়কে ডেকে আনা হোক 
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৬548276
    • kk | 2607:fb91:1027:4e3c:a4a7:fd0:9ddd:***:*** | ২৫ জুলাই ২০২৫ ২৩:০৭540554
    • “প্রত্যয় ভুক্তকে অনেকদিন দেখিনা। নাহলে হয়তো প্রত্যয় আর শ্রীমল্লার বন্ধু হতে পারতেন। দুজনের বয়স একই রেঞ্জে, দুজনেই কবি।”
     
    কেকে সেই কবে লিখেছিলেন! হয়তো সত্যি সত্যিই প্রত্যয় যদি থাকতেন এখানে, হ’তেও পারতো আমরা দু’জনে বন্ধু হয়ে উঠতাম...! 
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭548275
  • চতুর্মাত্রিক, আপনি আছেন আজ এখানে ? দ্বীন দুনিয়ার হালচাল কেমন বুঝছেন ? 
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১০548274
  • সেই সময় আরও কয়েকজন, প্রত্যয়ের সমমর্মী আরও কয়েকজনও আসতেন, লিখতেনও.
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭548273
  • প্রত্যয় ভাটিয়ালিতে কথাবার্তা কইতেন, সেইসব ছিল দুর্দান্ত
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৪548272
    • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬
    হ্যাঁ, ২০২৪ সালের পরে প্রত্যয় আর লেখেননি। যতদূর জানা যাচ্ছে। মানে দেখা যাচ্ছে খেরোর খাতায়। প্রত্যয় অসম্ভব ভাল লিখতেন। প্রত্যয়ের লেখা আমি পড়েছি। খুব, খুবই প্রতিভাবান একজন লেখক। জানি না প্রত্যয় আবার কবে ফিরবেন তাঁর নতুন লেখা নিয়ে গুরুতে, ততদিনে যতদিন না উনি আবার ফিরে আসছেন গুরুতে– ওঁর পুরনো লেখাগুলো প’ড়ে যেতে থাকি। 
  • &/ | 107.77.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩548271
  • আচ্ছা, সেই যে পুনর্নবা শাক, অতসীপুষ্পবর্ণাভা ভোর এসব নিয়ে লিখতেন একজন, সেই লেখাগুলো কই?
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০২548270
    • kk | 172.58.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮548267
    • “বললাম না, মানুষ থেকে মানুষে লেখার পদ্ধতি খুবই ভ্যারি করে?”
     
    সে তো নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে, আমি কোনওদিনই বিশেষত এখন খুব ভাল ক’রে বুঝতে পারি— মন দিয়ে, আন্তরিকতা দিয়ে কিছুই লেখার চেষ্টা করিনি। আপনার লেখা যখন পড়ি, তখন বুঝতে পারি– আসলে একটা লেখাকে শুরু থেকে শেষ পর্যন্ত (যদিও ব’লে রাখা ভাল, লেখার কোনও শুরু এবং শেষ নেই) কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কত সাবধানে, কত যত্নে পেরিয়ে যেতে হয় রাস্তা— সেগুলো শিখতে পারি। ‘শিখতে পারি’ কথাটা ভুল বললাম। কেননা, নতুন কিছু শেখার, জানার কোনও আগ্রহ কি আদৌ আমার আছে? এ নিয়ে যথেষ্ট আমার নিজের সন্দেহ আছে। সে যাইহোক, সে অন্য দেশের অন্য মনের কথা। কিন্তু আসল কথা হচ্ছে, আপনার লেখা আমাকে অন্তত  এইটুকু বোঝার চেষ্টা করাতে পারে যে, ভালবাসা থাকলে, সততা থাকলে— কিছু আশ্চর্য ঘটতে পারে,  কিছু নতুনত্ব আনা যেতে পারে, যা আগে কখনও কোথাও ছিল না। 
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬548269
  • প্রত্যয় ভুক্ত একসময় আসতেন খুব, অনেককাল আর দেখিনা। আশা করি ভালোই আছেন
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২548268
  • ভাবের  গোলা !!!! :)
  • kk | 172.58.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮548267
  • অ্যান্ডর,
    এই না না, অতগুলো ভাষা না! ফ্রেঞ্চ কিছুদূর শিখে ড্রপ-আউট। স্প্যানিশও তাই। আর জার্মান তো কোনদিনই শিখিনি। ঐ ইতালিয়ানই ব্যাঙের আধুলি আর কী! তো সে ভাষায় সাহিত্য পড়িনি। সিনেমা দেখেছি কিছু, আর কিছু গান শুনেছি (তাদের লিরিক পড়েছি)। ব্যাস, এইই।

    হুতো,
    হ্যাঁ তোমার সাথে একমত হলাম যে 'রোজ না লেখা' নয়, বদলে 'রোজ প্রকাশ না করা' বা 'রোজ অন্যকে না পড়ানো' সেটাই ঠিক কনসেপ্ট। এই কতদিন লিখবেন, কতটা লিখবেন এগুলো আসলেই সবার ক্ষেত্রে খুব আলাদা আলাদা। কেউ রোজ লিখতেই পারেন, যদি ইচ্ছে হয়, সুযোগ হয়। তবে কোনো মাধ্যমে বা কারুর কাছে প্রকাশ করার তাড়া না থাকলে পরে কিছু জায়গা আবার ভাবা যায়, বদলানো যায়। সেটা একদিক দিয়ে আমি জমার খাতাতেই পড়ে বলে মনে করবো।

    শ্রীমল্লার,
    তুমি 'ধন্যবাদ' কথাটা পছন্দ করো না। তা কী আর বলবো! এত ভালো ভালো কথা বলছো, শুনে তো খুবই ভালো লাগছে! তবে আমি জ্ঞানত নিজের লেখায় কোনদিন কোনো আদর বা চেষ্টা কিছুই দিয়েছি বলে মনে পড়েনা। কিছুটা সেই 'খাগায় নমঃ' গল্পের হাঁসের পালকের কলম দিয়ে লেখার মত লিখে যাই। তারপর ভুলে যাই। তারপর মনে পড়ে। তখন পড়ি, অন্য কারুর লেখার মত পড়ি। নিয়ে হয়তো "ভাবের গোলা না লেইখ্যা ধানের গোলা লিখলেও পারতেন" করে কিছু অদল-বদল করি। এইই আর কী। বললাম না, মানুষ থেকে মানুষে লেখার পদ্ধতি খুবই ভ্যারি করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত