এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২547783
  • কেকে , কী  মারাত্মক  স্বপ্ন !!!! কোনো  ফায়ারিং  স্কোয়াডের  গল্প  পড়ছিলে  নাকি ?
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩০547782
  • ওদিকে  এই  ছোট্টো  কলে  লিখতে  গিয়ে  টাইপো হয়ে  শেস  হয়ে  গেল।  তখন  সেই  বিখ্যাত  'বিয়ে কোৱা মানে কি জিন্দেগী  শেস' মনে  পড়ে  গেল . অনেক  আগে  একজন  তরুণ  এই  প্রশ্ন  করে .... তারপর  ....w  
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩০547781
  • অ্যান্ডর, তোমার ২৩ঃ১৯ এর পোস্ট পড়ে মনে হলো তাহলে কি কেকে মাল্টিভার্সের কোনো অন্য একটা ইউনিভার্সের লোক? আরে বলোনা, কাল কী আজগুবি এক স্বপ্ন দেখলাম! দেখছি কোনো এক খুব পাওয়ারফুল লোক হুকুম দিয়েছেন যে আমাকে মেরে ফেলতে হবে। তাই এক দল মার্সিনারি না মিলিটারি খোদায় মালুম, বন্দুক টন্দুক নিয়ে আমাকে ঘিরে ফেলেছে। দুজন কুটিল ধরণের সায়েন্টিস্ট না ডাক্তারও সাদা কোট পরে অপেক্ষা করছেন যে বিষাক্ত ইন্জেকশন দেবেন। নিয়ে গুলি করলো না ছুঁচ ফোটালো তা ঠিক খেয়াল করলাম না, কিন্তু দেখি মুখ থেকে রক্ত পড়ছে। এবং আমি ভাবছি এই ইউনিভার্সে তাহলে খতম হয়ে গেলাম, ঠিক আছে অন্য ইউনিভার্সে একজন আমি নিশ্চয়ই রয়েছে!
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪547780
  • ডট,
    আপনি সেদিন বললেন তেঁতুলের আচার বানিয়ে খান। কী করে বানান একটু বলে দেবেন নাকি? এখানে ভারতীয় দোকানে যেগুলো পাওয়া যায় তা বড্ড মিষ্টি! যথারীতি হ্যাংলাথেরিয়াম টাইপের প্রশ্ন করলামcheeky
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯547779
  • কেকে, বইমেলায় তোমার ছবি যাঁরা তুলতে গেছেন, ছবি তুলে দ্যাখেন আরে কী হল, গেল কোথায় লোকটা ? খালি বই, কাগজ, প্যাকেট, পোস্টার, মেলার অন্য কিছু . তোমার ছবি তুলতে যে ফাইভ ডি ক্যামেরা লাগে, তা তো জানে না :)
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮547778
  • কেকেদা বলে ফ‍্যালো।
  • r2h | 134.238.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩547777
  • ঠিক এই টপিকটা নিয়েই ক'দিন আগে, গত বছরই বোধয়, খুব হুড়যুদ্ধ হলো না?
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১২547776
  • ওহো, ডটের কাছে আমার একটা প্রশ্ন ছিলো
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১547775
  • অনেকে নাম পদবী নিয়ে আসেন, সেটা তাঁদের ইচ্ছা, সেইসব যে তাঁদেরই নাম পদবী, কে তা চেক করতে যাবে ? তার কোনও দরকারও নেই . যে যেভাবে চাইছেন, সেভাবে নিজের ছবিটি ফেলছেন মায়াপর্দাতে . দিনের শেসে সবই ছায়াছবি .
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১547774
  • হা হা, অ্যান্ডর, গত বইমেলায় কয়েকজন আমাকে দেখে ভড়কে গিয়ে বলেছিলেন "এই কেকে নাকি? আমি তো অন্য রকম ভেবেছিলাম!" laugh
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৯547773
  • শ্রীমল্লার, মানালি এখানে নতুন এবং তরুণ, কিন্তু বয়সে এত ছোটো না যে উপদেশ দিতে হবে বা পেট্রোনাইজ করতে হবে। তবু আমার একটা কথা মনে হচ্ছে বলেই যাই। এই ভাটিয়ালি জায়গাটা বারোয়ারি রোয়াকের আড্ডা তো, এখানে অনেক রকম কথা হয়। কেউ চেনা লোকদের সাথেই কথা বলে, কেউ খিকখিক করে হাসে আর টোন কাটে, কেউ একে ওকে রাগিয়ে দিয়ে মজা পায়, কেউ কেউ মোটে পাত্তাই পায়না। এগুলোর জন্য লেখা বন্ধ না করতে পারলেই ভালো হয়। এই ব্যাপারে আমার কিছুটা মুজতবা আলির বলা পাঠান অ্যাটিটিউডই পছন্দ -- সেই যে রাস্তায় চলতে চলতে ধাক্কা লাগলে এ বললো "দেখে চলতে পারিস না?"। তাই শুনে অন্যজন বললো -- "কেন, তোর চোখ নেই?" ব্যস ওখানেই মিটে গেল। অনেক কিছুই হয় এই জীবনে যেগুলো এমনিতেই আমাদের যথেষ্ট চ্যালেঞ্জে রাখে। একটা মায়াপাতায় খানিক মায়া আড্ডা খুব বেশি সিরিয়াসলি না নিতে পারলেই ভালো। এখানে যাঁরা আড্ডা দেন তাঁদের খুব কম লোককেই আমি এই পাতার বাইরে চিনি। অনেকের আসল নামও জানিনা এমনকী! তবু বহুদিন ধরে এখানে কথা বলতে বলতে এই মানুষগুলো কত চেনা হয়ে গেছেন। এটাও তো কম লাভ নয়।
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩547772
  • আবার ঐ :।: জানতে চান আমি বেলারুসে প্রপার্টি কিনলাম কিনা। কাজেই কৌতুহল একেবারে কারো থাকে না, তাও না সবসময়।
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০547771
  • এই যেমন কেকে, তাঁকে শুধু তাঁর কথা দিয়েই চিনি . তাঁর নাম ধাম ধন জন ধর্ম অর্থ কীর্তি যশ ব্যাঙ্ক শহর আশ্রম কিছুই জানা নেই, জানার দরকারও নেই :)
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৮547770
  • তিনি মহিলা না পুরুষ তাও জানা নেই।
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১547769
  • এই যে যেমন চতুর্মাত্রিক, তিনি আঠেরো বছরের তরুণ ই হোন বা চৌষট্টি বছরের প্রৌঢ়, কী এল গেল ? তাঁর নাম ধাম ধন দৌলত কীর্তি যশ কোনো কিছুই তো জানা নেই, তিনি প্রিন্স না পপার, তিনি চাণক্য না ব্রুস, কে জানে
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫547768
  • এই মায়াপাতায় নাম ধাম জাতি বর্ণ ধর্ম অর্থ কাম মোক্ষ কিছুই ম্যাটার করে না বলেই তো এটা আগেকার সভা সম্মেলন সবকিছুর থেকে আলাদা . কে কী কেন কোথায় কার কিছুই তো ম্যাটার করে না . যে যা খুশি বলুক না, যতখন না অশালীন বা আক্রমণাত্মক বা আরও খারাপ কিছু হচ্ছে তত ক্ষণতো আপত্তি প্রশ্ন নেই . আর, সেইজন্যেই তো আসা :)
  • Srimallar | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩547767
  • “যাওয়ার পরে যাওয়া কেবল যাওয়া এবং যাওয়ায়
    আকাশ গন্ধরাজ”  —শঙ্খ ঘোষ 
     
    smiley 
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০547766
  • আরে বাবা, দিনের শেষে একটা ওয়েবসাইট এর একটু কোণ এই ভাটিয়ালি . অল্পসংখ্যক লোকই এর খোঁজ রাখেন, আরও অল্পজন আসেন, পোস্টান, চলে যান। এর বেশি তো কিছু না !
  • %% | 2406:7400:10c:db45:505:64e4:7f41:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৩547765
  • যেতে পারি,
    যেকোনো দিকেই আমি চলে যেতে পারি
    কিন্তু, কেন যাবো?
  • :|: | 2607:fb90:bd99:8e47:248c:df9:839e:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০547764
  • বিশ্বগরু বাণপ্রস্থে যাচ্ছেন নাকি? ২১টা২৩? 
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯547763
  • বয়স অনুযায়ী আলাদা আলাদা আড্ডা-আলোচনার জায়গার একেবারেই পক্ষপাতী নই।
  • %% | 2406:7400:10c:db45:505:64e4:7f41:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৩547762
  • চতুর্মাত্রিকও তাহলে বিশ্বগরুর মত ঝোলা নিয়ে বানপ্রস্থে চললেন ?
  • :|: | 2607:fb90:bd99:8e47:248c:df9:839e:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬547761
  • ১৮:৫৫-র সঙ্গে ওভারঅল একমত। 
    ভাটে থাকুক নবোন্মেষিত প্রেম, হাত পাকানোর কবিতা, কেরিয়ার খোঁজার টুকিটাকি, আর নানা নিকের থেকে আন্তর্জাতিক সম্পর্কের রাজনৈতিক আলোচনা।
     
    জীবনের আঠারো আনা দেখে ফেলাদের জন্য আপাতত আলাদা টইই সই।
  • dc | 2402:e280:2141:1e8:893c:8c1f:b698:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩547760
  • খ দা, ভাট তো কারুর জন্য রেস্ট্রিকটেড না, যে কেউ আসতে পারে তো! সব জেনারেশানেরই লোকজন পোস্ট করতে পারে। এই যে দেবাঞ্জন ব্যানার্জি নানান নিক থেকে পোস্ট করে, কখনো লগিন করে, কখনো না করে, তো কেউ আটকাচ্ছে না তো!  
  • dc | 2402:e280:2141:1e8:893c:8c1f:b698:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯547759
  • আমি সর্বমকে নিয়ে খিল্লি করেছি কারন বিশ্বগরুর মার্কেটিং টিম সেটার পাবলিসিটি করছে। গৌমাতারা যা কিছুর পাবলিসিটি করবে আমি সেটারই খিল্লি করবো। 
     
    আর চ্যাট জিপিটি / জেমিনাই নিয়েও আমি অনেকবার খিল্লি করেছি, হয়তো আপনার চোখে পড়েনি। এলএলএম কে এআই নাম দিয়ে বছর পাঁচেক ধরে যে গ্লোবাল মার্কেটিং ক্যাম্পেন চলছে, সেটা এমনিতেই খিল্লিযোগ্য। তার মধ্যে আবার যোগ দিয়েছে বিশ্বগরু, মানে নকলের নকল, সেটায় অশ্বডিম্ব প্রসব করাটা গ্যারান্টেড। 
  • Srimallar | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১547758
  • চোখে মুখে বসন্ত লাগলে, যুবতীর অ্যালঝাইমার্স ধরা পড়ে... 
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০547757
  • ব্রতীন,  কেমন আছো? বইমেলার গল্প তো বললে না ! রমিতের সঙ্গে আলাপ হল সম্প্রতি সমাজমাধ্যমে, ভারী ভালো লাগল।
  • ? | 51.75.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯547756
  • সর্বম এআই খিল্লির বিষয় হল কেন? চ্যাটজিপিটি বা জেমিনি নিয়ে তো সিরিয়াস পোস্ট নাবে, যদিও তাদের হর্তাকর্তারা ডিয়ার লিডার প্রেসিডেন্ট ট্রাম্পের বশংবদ। সর্বম কি স্রেফ ভারতে তৈরী বলেই খিল্লি করতে হবে?
  • Bratin Das | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২547755
  • কেন বোধি দা? 
  • বোদাগু | 49.205.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫547754
  • ভাটটা পুরো ছোটদের ছেড়ে দেওয়া উচিত। আমরা বুড়োরা থাকায় ওদের বন্ধুরা আসছেনা। ভাট উইথ ব্যান্টার আর গালাগালি ফর অ্যাবভ ফিফটি আলাদা থ্রেড। 
     
    দিস প্লেস শুড বিলং টু রিয়েলি ইয়াং পিপল অ্যান্ড দেয়ার ফ্লেন্ডস। it is embarrassing that young poets are feeling underapprecated. 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত