এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮547422
  • সবকটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে ওই ২% থেকে ১০% লোকই সুখে থাকে। সে আমেরিকা ভারত বাংলাদেশ ইজরায়েল ইরান যাই হোক না কেন। ৯০% কে সুখী করতে সমাজতন্ত্র থেকে সাম্যবাদের পথে হাটা ছাড়া গতি নেই। 
  • ট্রাম্প ভক্ত | 2603:8001:b102:14fa:8d7d:18b9:3801:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪547421
  • আমেরিকায় অফুরন্ত সুখ কথাটা কি সঠিক? দেশটার অনেক গুণ আছে, কিন্তু অফুরন্ত সুখ!! সেটা বোধহয় সত্যি না। টপ 10 পার্সেন্ট সুখেই থাকে। সেটা নিয়ে কথা হবেনা। কিন্তু বাকীরা ততটা সুখে থাকেনা।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২547420
  • হ্যাঁ, হবে।  
  • b | 14.139.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩547419
  • @ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬
    উনি এতো করে যেতে চাইছেন, সেটায় কি বাধা দেওয়া উচিৎ হবে ?
  • keyser | 51.222.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০547418
  • এসব আমেরিকা খারাপ তত্ত্ব কপচিয়ে লাভ নেই। চীন নিজের মতো উন্নতি করেছে। ভারতকেও করতে হবে। দেশের নাগরিকদের সুখ চাইতে হবে। জাত-ধর্ম এসবে জড়িয়ে থেকে লাভ নেই। এইটে আমার মনে হয় আমেরিকা দেশটার সবচেয়ে বড়ো শিক্ষা। দেশটায় পা দিলেই বোঝা যায় লোকে এখানে অফুরন্ত সুখ চায়। তাই মিলেছেও।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬547417
  •  ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪ 
    @শ্রীমল্লার
    আরও অনেকেই বলছেন, আমিও অনুরোধ করছি, আপনি প্লিজ যাবেন না। 
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭547416
  • @kk দেখুন আমি যা বলছি নতুন কিছুই নয়। আম্রিকাতে প্রথম যখন ইউরোপিয়ান কলোনি স্থাপন হয়েছিলো তখন সেসব ইউরোপীয়ান সেটেলার্স ওখানে প্রথম সেটল করে তারাও নেটিভ আমেরিকানদের সম্বন্ধে ওরকমই ভাবতো। আম্রিকা always a land for the immigrants, এখন আম্রিকি রাষ্ট্র যাই বলুক না কেন। তাছাড়া আমি গ্লোবাল সাউথের মানুষ আম্রিকার সম্পদ ঈশ্বরের দান, আম্রিকি রাষ্ট্রের তা কুক্ষিগত করে রাখলে গ্লোবাল সাউথের মানুষের ক্ষতি।
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৮547415
  • ও আচ্ছা, ব্যাপারটা তাহলে এই রকম-- শোনো ভাই, তুমি এক মহা বজ্জাত, রাম খচ্চর লোক। কিন্তু তোমার আলমারি ভর্তি ভালোভালো জামা কাপড়। ও আমার না পরলেই নয়। তুমি যে লেটেস্ট মডেলের সব গ্যাজেটস কিনে রেখেছো সেগুলোই কি আর আমি না ইউজ করে ছেড়ে দেবো চাই নাকি? তাছাড়া এই যে দেখছি তুমি জর্ডন হ্যামসে কে পার্সোনাল শেফ রেখেছো, সেটাও তো কম নয়। তো বাপু আমি ঠিক করেছি এই সব কারণে আমি এবার থেকে তোমার বাড়িতেই থাকবো। পরবো, খেলবো, খাবো। এ নইলে চলবেনা। কাজেই তোমার নিজের ছেলেমেয়েদের বেশি খেতে টেতে দিওনা। নইলে আমার জন্য আর রইবে কী ছাতা? তবু হতভাগা তোমার মত শয়তান, খুনিয়া, পাজির পাঝাড়া আর হয়না। নেহাতই তুমি যমের অরুচি, সেই দুর্ভাগ্যের জন্যই তোমাকে যমেও নেয়না, এ আমাকে গলা খুলে বলতেই হবে।
    MPর বক্তব্য এইই তো?
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৮547414
  • @lcm, বাংলা বই এর ডিজিটাল আর্কাইভ কি কি আছে ? আমি একটা বাংলাদেশের কসমিক হররের বই খুঁজছি l নাম হলো আথান্তর l 
  • dc | 2402:e280:2141:1e8:3582:390e:9eb6:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৪547413
  • হ্যাঁ, আনাস আর্কাইভ আর লিবজেন। আর সাই হাব। কতোবার যে এই সাইটগুলো টেকডাউন করা হয়, কিন্তু আবার ফিরে আসে। 
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৬547412
  • বাংলা বই এর ডিজিটাল আর্কাইভ বেশ কিছু আছে... এ ব্যাপারে গুরুতেই অনেকে সব সন্ধান দেন, যেমন সোমনাথ... অবশ্য সোমনাথ নিজেই অনেক জিনিস ডিজিটাইজ করেছে... আর, অ্যানাস আর্কাইভ তো এক গ্লোবাল বইখনি ...
  • &/ | 151.14.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৬547411
  • আচ্ছা, আমাদের ভারতেই তো দলাই লামা আছেন। তিনি কিছু ভবিষ্যদ্বাণী করেন টরেন না?
  • &/ | 151.14.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১২547410
  • আর একটি মাও আসা দরকার। অ্যাকাডেমিশিয়ানদের পাঠিয়ে দেবে ধান চাষ করতে। কাঁসি বাজাতে। পাখি তাড়াতে।
  • dc | 2402:e280:2141:1e8:3582:390e:9eb6:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৮547409
  • যদিও আমার মতে ফিজিক্যাল বই সব প্রিজার্ভ না করে সেগুলোর ডিজিটাল আর্কাইভ বানানো যায়। পুরনো, রেয়ার বই ইত্যাদি ডিজিটাইজ করে আর ফিজিকাল কপি ডিসপ্লে করে রাখা যায়। যেমন কিনা ভয়নিখ ম্যানুস্ক্রিপ্ট। 
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬547408
  • চায়নায় পড়তে যাওয়া, বা চাকরি করতে যাওয়া, এমনকি চায়নাতে পার্মানেন্টলি থেকে যাওয়া প্রসঙ্গে ....
    এই হল চাইনিজ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, চাইনিজ গ্রিন কার্ড -- কিছু বিশেষজ্ঞ বলছেন - এটাই হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম ইয়ে মানে যাকে বলে sought after গ্রিন কার্ড ... প্রসঙ্গত এই গ্রিন কার্ড পেতে গেলে কয়েকটি অপশন আছে, প্রধানটি হল অ্যাকাডেমিশিয়ান, হাই অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল, ইত্যাদি ... তবে এদের একটি ইনভেস্টমেন্ট অপশনও আছে, রুরাল চায়নাতে ৫০০ হাজার ইউএস ডলার ইনভেস্ট করলে এই গ্রিন কার্ড সরাসরিও পাওয়া যেতে পারে, শহর এলাকায় হলে ১ মিলিয়ন... এটা খানিকটা আমেরিকার গ্রিন কার্ড থ্রু ইনভেস্টমেন্ট ( EB-5 Immigrant Investor Program) এর মতন ...
     
  • dc | 2402:e280:2141:1e8:3582:390e:9eb6:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪547407
  • বইতীর্থ!! এটা শুনিনি তো! সেখানে কি সমস্ত বই প্রিজার্ভ করে রাখা হবে? তেমন হলে তো ভালোই হয়। 
  • &/ | 151.14.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০547406
  • রাশিয়ানরা এককালে খুব ভালো ভালো রিসার্চ করতেন, প্রচুর ব্রেকথ্রু সব করেছেন। বেজায় ভালো অঙ্কে, অন্য নানা বিজ্ঞানে, নানা প্রযুক্তিতে...
    তারপর ইতিহাসের স্বপ্নভঙ্গের পরেই 'কোথায় বা কী ভূতের ফাঁকি মিলিয়ে গেল ফট করে' । কিন্তু সেরকম হবার তো কথা নয়। ইনস্টিটুটগুলো তো সব রয়েছে!
  • &/ | 151.14.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪547405
  • স্থায়ী একটা বইতীর্থ না কী জানি একটা কী হচ্ছে শুনলাম, জিনিসটা কী?
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪547404
  • @০৭:৫১, ঠিক ঠিক l
  • ট্রাম্প ভক্ত | 2603:8001:b102:14fa:8d7d:18b9:3801:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১547403
  • পয়সা করতে হলে আম্রিকার চেয়ে ভাল জায়গা আর নেই। আর এই ট্রাম্পের আমলেও আম্রিকায় ঢোকা তুলনায় সোজা।
     
    চীনে ঢোকা বেশ কঠিন। ছাত্র হিসাবে ঢুকতে হলে ওদের ছাত্রদের সাথে কম্পিট করে ঢুকতে হবে। সে বড় কঠিন ঠাঁই। প্রফেশনালদের ওরা ঢুকতে দেয়, কিন্তু সেখানেও ছাঁকনির ফুটো খুব ছোট। জুনিয়র প্রফেশনালদের পেডিগ্রী ভালোভাবে বাজিয়ে নেয়। হার্ভার্ড এমআইটির ছাত্র না হলে বা প্রচুর ভাল পেপার না থাকলে মুশকিল। সিনিয়র লেভেলে ওরা আশা করে প্রচুর পেপার, পেটেন্ট এবং টপ টেন ইউনিভার্সিটি বা ম্যাগনিফিসিয়েন্ট সেভেনে চাকরির অভিজ্ঞতা।
     
    সিনিয়র লেভেলে পয়সা ভাল দেয় ঠিকই। আম্রিকায় যা দেয় তার চেয়ে একটু বেশীই দেয়। তারপর প্রচুর রিসার্চ মানি। কিন্তু ঢোকা! সে বড় কঠিন।
     
    এবাদে বিদেশীর ভাষা সমস্যা তো আছেই।
     
    আমাদের জন্য আপাতত আম্রিকাই ভাল।
  • &/ | 151.14.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৬547402
  • এখানেও ভীষণ ঠান্ডা। গোটা হপ্তাটাই প্রায় স্নো-উইক হয়ে গেল। শুধু এক দু'দিন কোনোক্রমে খোলা ছিল।
  • যদুবাবু | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৩547401
  • হ্যাঁ এখানেও। উফ্। মিডওয়েস্টের মতন ঠান্ডা আর বরফ। তার উপর এই ওয়েদার প্রেডিকশন জিনিসটাই এত ভুলভাল, আনসার্টেনটির কোনো মাথা মুণ্ডু নেই। গোলদারকেও বলে বলে গোল দেবেন এরা। 
  • &/ | 151.14.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২547400
  • কিছু আগে দেখি কে যেন অস্ট্রেলিয়া যেতে বারণ করলেন! খুব বাজে জায়্গা, খুব নাকি দাম সিগারেটের? ঃ-)
    প্রফ নাটবল্টু চক্র বলছিলেন ইন্টেলিজেন্ট এলিয়েন ব্যাক্টিরিয়াদের, 'হ্যাঁ ভাই তোমরা ফিরে যাও তোমাদের গ্রহে। আমাদের পৃথিবী বড় বাজে গ্রহ। না পাওয়া যায় এই, না পাওয়া যায় ওই, মানুষগুলো যাচ্ছেতাই রকম বেকুব। তোমাদের মতন উচ্চপর্যায়ের বুদ্ধিবৃত্তিওয়ালাদের উপযুক্ত জায়্গা এ নয়।'
  • dc | 2402:e280:2141:1e8:3582:390e:9eb6:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩০547399
  • নর্থ ক্যারোলিনা শুনে মনে হলো, র‌্যালিতে কদিন খুব ঠান্ডা গেলো। আমার এক ক্লায়েন্ট সেখানে থাকে, কদিন ধরে খালি বলে গেলো কি ঠান্ডা কি ঠান্ডা :-)
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৮547398
  • ০২:২৬, "আজকাল আমেরিকার থেকে STEM researcher রা চীন যাওয়া বেশি পছন্দ করছেন ফান্ডিংয়ের সুবিধা আর সুযোগের কারনে, সেসব খবরও রাখেন না!" না না STEM এ এখনো আইভি লীগের জুড়ি মেলা ভার l তাছাড়া chinese immigrants রাই পেইচিংয়ের সবচেয়ে বড় এসেট আম্রিকাতে l কাজেই আম্রিকা ছাড়া চলবেনা কোনোভাবেই l 
  • যদুবাবু | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১২547397
  • ৭ই ফেব্রুয়ারি, ১.১৩র খেদ শুনে মনে হল এইতো একটা টপিক পেয়েছি। 
     
    আমাদের এদিকে নর্থ ক্যারোলিনায় মনে হয় সিগারেট সবথেকে সস্তা। ভার্জিনিয়াতেও, তবে অত নয়। ওদিকে নিউ ইয়র্ক উরিব্বাস কী দাম। এই NCর মতন জায়গায় অবশ্য তামাক প্ল্যান্টেশন, চাষ ও ইন্ডাস্ট্রির দীর্ঘ (ও নির্মম) ইতিহাস। আমি durham থাকার সময় ওখানে তামাক মিউজিয়াম দেখেছি মনে আছে। যার নামে ডিউক তারই বাপদাদার বোধয় তামাকের সাম্রাজ্য ছিল, যদিও ডিউক ক্যাম্পাসে বিড়ি খেতে গেলে সেই কোথায় একটা গিয়ে জঞ্জালের ভ্যাটের পাশে আত্মগোপন করে খেতে হতো। ওইদিকে একটা টোব্যাকো ডিস্ট্রিক্ট নামেও জায়গা আছে, সেখানে আগে বোধহয় কারখানা ছিল, এখন repurpose করে রেস্তোরাঁ ইত্যাদি করে দিয়েছে। 
     
    তবে ভালো ব্যাপার যে আজকালকার বাচ্চারা আর আমাদের মত বাল্যকাল থেকে বদসঙ্গে পড়ে বখে গিয়ে বিড়িটিরি খায় না। আমার ধারণা কিছুদিন পর থেকেই সবাই গড়ে একশো বছর করে বাঁচবে। 
  • রক্তপিপাসু ​​​​​​​দাশু ​​​​​​​ | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯547396
  • ----- আমি প্যালেস্টাইনের জেনোসাইডের ব্যাপারে আম্রিকার ভূমিকার সমালোচনা করলে ...
    আপনি তো মাইরি ট্রাম্পকেও ঘোল খাইয়ে দেবেন, দিনেদুপুরে যেভাবে মিথ্যে বলেন! 
  • Research | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৬547395
  • ---- আপনি একটু লিংক শেয়ার করবেন
    একি? আপনি এত জানেন, এত ঘাঁটিঘাঁটি করেন, এইটুকু সামান্য গুগল করে পেলেন না? এবার তো বলবেন আজকাল আমেরিকার থেকে STEM researcher রা চীন যাওয়া বেশি পছন্দ করছেন ফান্ডিংয়ের সুবিধা আর সুযোগের কারনে, সেসব খবরও রাখেন না! 
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২১547394
  • @০২:০৬, তাই নাকি ? আপনি একটু লিংক শেয়ার করবেন প্লিজ ? তাছাড়া STEM ছাড়াও আরো অনেক কিছুই আম্রিকার থেকে শেখার আছে l যেমন ধরুন ন্যারেটিভ বিল্ডিং l গত দুবছরে আমি প্যালেস্টাইনের জেনোসাইডের ব্যাপারে আম্রিকার ভূমিকার সমালোচনা করলে ডিসি r2h এন্ডোর আমাকে পাগল ছাগু রক্তপিপাসু আরো অনেক কিছু বলেন l কেন ? আম্রিকি ন্যারেটিভ বিল্ডিং ওদের শিখিয়েছে প্যালেস্টাইনের গাজার জেনোসাইড ভালো ব্যাপার কিন্তু আম্রিকাতে riot খুবই খারাপ l গ্লোবাল সাউথকে এধরণের ন্যারেটিভ বিল্ডিং শিখতেই হবে নাহলে সে দশাই হবে যা ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়েছে l 
  • Research | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬547393
  • ---ivy league University STEM রিসার্চ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট। 
     
    MP র কাছে মনে হচ্ছে সাম্প্রতিক তথ্য নেই। গত বেশ কয়েক বছর STEM area তে বেশির ভাগ পেপার চীন থেকেই বেরোচ্ছে, আমেরিকা distant second. ভারত খুব দ্রুত এগিয়ে আসছে। তবে রাশ্যার নাম প্রথম দিকে দেখি না, আগে তাদের তো প্রচুর fundamental কাজ থাকতো।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত