এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • উত্তর দিচ্ছেন না | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭547122
  • MP দাদা আপনার বক্তব্যগুলো আমি অনেকদিন ফলো করি, ঋদ্ধ হই, অনেক কিছু জানতে পারি। নতুন নতুন প্রশ্ন আসে মাথায় আপনার লেখা পড়েই। আপনি উত্তর না দিলে উত্তর কোথায় পাব! চ্যাটজিপিটিও উত্তর দেয় না এসব 'লাশ ফেলা' প্রশ্নের! অথচ আমি মনে করি আপনি আসল পয়েন্টটা ধরতে পেরেছেন। এটাই পৃথিবীর প্রকৃত সমস্যা - যথেষ্ট পরিমাণ ...
  • উত্তর দিচ্ছেন না | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২547121
  • MP দাদা  যাঁকে আমার ​​​​​​​সাথে ​​​​​​​গুলিয়ে ​​​​​​​ফেল্লেন, ​​​​​​​ততটা সম্মান পাবার যোগ্য ​​​​​​​আমি ​​​​​​​নই।  ​​​​​
    আচ্ছা, আপনি উত্তরগুলো এড়িয়ে যান কেন?
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪০547120
  • ইন্ডিয়া-ইউএস ট্রেড ডিলটা নিয়ে দেখলাম এদিককার মিডিয়ায় সেরকম বাজার গরম করা কোনো খবর/হেডলাইন নেই... ইন্ডিয়ার ওপর টারিফ ৫০% থেকে কমিয়ে ১৮% করে দিয়েছে, কিন্তু তার বদলে ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে ভেনিজুয়েলার থেকে কিনবে....
    ওদিকে মস্কো থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে যে তারা নাকি ভারতের থেকে তেল কেনা বন্ধ কর সংক্রান্ত কোনো নোট পায় নি...
  • MP | 2401:4900:314d:7e1a:a27d:b6f:be39:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯547119
  • @০৮:৩৫, এন্ডোর এটা আপনার কত নম্বর নিক ?
  • dc | 2402:e280:2141:1e8:cc5b:d5a6:faa8:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫547118
  • হুঁ, এআই বাবল কবে ফাটে সেটাই দেখার। আমার তো মনে হয় এই বছরের শেষের দিকেই পপ করার ভালো চান্স আছে। 
  • এই যে পরাজিত দাদা | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫547117
  • যাবেন্না প্লীইইইজ! আমেরিকা নিয়ে আপনার কথাগুলো খুবই বিশ্লেষনাত্বক, মরমে লাগার মত। 
    আপনি কিন্তু আমার প্রশ্ন সর্বদাই এড়িয়ে যান। এটা ঠিক নয়।আমার তো যাদবপুর থেকে  ইন্টারন্যাশানাল রিলেশানে ডিপ্লোমা নেই তাই সব কথা বুঝি না ঠিকমত। তাই হয়ত কেবলই অবহেলা করেন। 
    আপনার লেখা পড়লেই এই প্রশ্নটা মনে জাগে, কিন্তু উত্তর কেউ দেয় না, আপনার বলা পদ্ধতিগুলো কি চীনের লোকজন নিজেদের বাকস্বাধীনতা বৃদ্ধির জন্যে ব্যবহার করতে পারে না, নাকি তার দরকার নেই? 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩০547116
  • ডিসি,
    এআই ব্যাপারটা নিয়ে তো বিভিন্ন এঙ্গেলে ডিসরাপশন চলছে... সবথেকে বড় ঝামেলা হতে পারে স্টক মার্কেটে... গত পরশু দেখলাম Nvidia বলেছে যে তারা OpenAI-তে ১০০ বিলিয়ন নয়, ১০ বিলিয়ন ইনভেস্ট করবে... তবে এই সার্কুলার ইনভেস্টমেন্টের বোমাটা হয়ত ফাটবে... দেখা যাক কি হয়...
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭547115
  • না, না  ... টু পার্টি বা এপসটিন সংক্রান্ত জিনিসে নয় ...  আগের কিছু পোস্ট পড়ে যা বুঝলাম... ঐ যে আপনি বললেন না  - ... কটা লাশ পড়েছে ... আপনার ঐ স্টেটমেন্টে থেকে লোকজন কনফিউজড হয়ে গেছে ... অবশ্য দেখলাম পরে ওটা যে ভুল বলে ফেলেছেন সেটা  লিখেছেন...
  • dc | 2402:e280:2141:1e8:cc5b:d5a6:faa8:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩547114
  • ওদিকে অ্যানথ্রোপিক কি একটা "এআই" টুল বানিয়েছে আর তার নাম দিয়েছে ক্লড, সেটা নাকি স্যাসের নতুন ভার্শান। ফলে আইটি স্টক খুব পড়ছে।  
  • MP | 2401:4900:314d:7e1a:a27d:b6f:be39:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩547113
  • @ LCM, আমি পরাজয় স্বীকার করছি l আপনার কথাই সঠিক l ভূমিকম্পের ব্যাপারটাও বেশ খারাপ l সাবধানে থাকবেন দাদা l 
  • MP | 2401:4900:314d:7e1a:a27d:b6f:be39:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২১547112
  • এন্ডোর কুড়িটা নিক বানিয়ে এতোদিন শুধু ছাগু বলতেন l আজকে নতুন বিশেষণ পেয়েছি , "জাতিবিদ্বেষী উস্কানিদাতা হিংস্র শয়তান" l আরো কত কিছু যে পাওয়া বাকী আমার এন্ডোরের থেকে l শুধু এপস্টেইন ফাইল আর আম্রিকি সিস্টেমে তার প্রভাব নিয়ে কয়েকটা কথা বলবার জন্যে !!! 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০547111
  • দেখুন ভাই - আমি কাউকে ছাগু/ চাড্ডি/ গরীব/ অধম - এমন কিছু (সজ্ঞানে) বলি নাই (যদি এসব আপনি আমার উদ্দেশ্য বলে থাকেন)... আপনি খামোখাই সেন্টিমেন্টাল হচ্ছেন... আপনি মনে করেন যে - আমেরিকার সব থেকে বড় সমস্যা হল টু পার্টি সিস্টেম এবং জেফরি এপসটিন... আপনি অবশ্যই এরকম মনে করতে পারেন... বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তো থাকতেই পারে, মনে করার অধিকার তো আছেই, অন্য কেউ সেরকম না ভাবলেই বা কি...

    এই যেমন, আমাকে ধরুন না, সবাই বলে ASAP মানে হল - অ্যাস সুন অ্যাস পসিবল (যত তাড়াতাড়ি সম্ভব), কিন্তু আমি মনে করি, ASAP হল - অ্যাস স্লো অ্যাস পসিবল (যতটা ধীরে সম্ভব)... তাতে কি হয়েছে...
  • MP | 2401:4900:314d:7e1a:a27d:b6f:be39:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১547110
  • @ LCM, আমি তৃতীয় বিশ্বের গরিব অধম ছাগু l  যেমনটা এন্ডোর তার কুড়িটা নিক বানিয়ে আমার নাম দিয়ে বলেন আমি ঠিক তাই l ক্ষমা করুন আমার সবই পাগলামী যেমন ডিসি বলেছেন l আপনিই জিতলেন l আমি হারলাম l
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৭547109
  • হ্যাঁ, আমাদের এখানে জোর ভূমিকম্প হয়েছে... অনেকের বাড়িতে তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে... সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে নাকি প্রায় ১৫টা ভূমিকম্প হয়েছে... তার মধ্যে কয়েকটা ৩.৮, ৩.৯, ৪.২ স্কেলে ছিল ... ঐ ৪.২ স্কেলের টায় আমার ঘুম ভেঙ্গে যায়... নেক্সটডোরে দেখ্লাম লোকজন লিখেছে যে - নেচারের অ্যালার্ম ...
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৩547108
  • ওদিকে কোথায় যেন ভূমিকম্প হয়েছে, কেউ টের পেয়েছেন, কেউ পান নি। সবাই হুলিয়ে পোস্ট করছেন।
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮547107
  • আমাদের এক পুরোনো ভাটিয়াল (আজকাল আর তিনি এখানে আসেন না যদিও) একটি ছবি তুলে পোস্ট করেছেন, তাতে আছে একটি পোস্টারে লেখা, 'শয়তান আজকাল আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দ্যাখে।'
    শুধু দ্যাখে না, জাতিবিদ্বেষী উস্কানিদাতা হিংস্রগুলোর কাছ থেকে শয়তানও কিছু কিছু শয়তানি শিখে নেয়।
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৭547106
  • খেয়েছে! অ্যাজেন্ডা আবার কিসের, একি আপিসের মিটিং হচ্ছে নাকি!

    এখানে আমার মতামতের প্রশ্নই উঠছে না...

    আমেরিকার স্টুডেন্ট লোন, হাউসিং, মেডিক্যাল কভারেজ সমস্যা - এসবের জন্য দুটি মাত্র জিনিস দায়ীঃ টু-পার্টি-সিস্টেম + জেফরি এপসটিন ... এরকম জিনিস কোথাও শুনি নি... এখন আপনি জোর করে মিথ্যে বলতে বলছেন... কি করে বলি... ছোটোবেলায় দাদু বলেছিলেন মিথ্যে বলবি না ... দাদুর কথা মান্ব না বলছেন, আপনার থিওরির জন্য ... সেটা কি ঠিক হবে ...
  • dc | 2402:e280:2141:1e8:cc5b:d5a6:faa8:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪547105
  • যাতা laugh
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০547104
  • @ LCM, না স্যার আপনি যা এজেন্ডা সেট করবেন সেটাই চলবে স্যার l আমি একটা অধম ছাগু আমার কথা বাদ দিন স্যার l 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৭547103
  • কি মুশকিল! যা শুনছি যা দেখছি তাই তো বলব - নাকি বানিয়ে বলব ... যেগুলো বড় সমস্যা - চারদিকে যা নিয়ে আলোচনা হচ্ছে, নিউজে, মিডিয়ায় সর্বত্র যা নিয়ে লোকজন উদ্বিগ্ন ... যা দেখছি, যা শুনছি তাই তো বলছি... আর এই ইস্যুগুলোর সঙ্গে জিরো পার্টি, ওয়ান পার্টি, টুপার্টি, থ্রি পার্টি - কোনো কোরিলেশন তো কোথাও শুনি নি... শুনলে বলতাম...
    তিন/চার পার্টি সিস্টেম হয়ে গেলেই আমেরিকার মেডিক্যাল ইন্সিওরেন্স সমস্যার সমাধান হয়ে যাবে - এরকম তো কোথাও শুনি তো, তাহলে কি করে বলব...
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯547102
  • @lcm,                                                          "এসব বড় সমস্যা নয়, এসব নিয়ে কারও মাথাব্যথা নেই ..".                                                   আচ্ছা এপস্টেইন ফাইল, টু পার্টি সিস্টেম আর AIPAC বড় সমস্যা নয় আম্রিকাতে এইটা আপনিই ঠিক করে দেবেন স্যার !!! এজেন্ডা সেটিং সব আপনিই করবেন আপনার ইচ্ছামত তাই তো স্যার !!                                                             "এর চাইতেও অনেক বড় বড় সমস্যা আছে - ওয়েজ/স্যালারি স্ট্যাগনেশন, মেডিক্যাল ইনসিওরেন্স, স্টুডেন্ট লোন, হাউসিং আনঅ্যাফোর্ডেবিলিটি .... ...".                                এগুলো মূলতঃ টু পার্টি সিস্টেমেরই নিয়ন্ত্রণ এপস্টেইন জাতীয় লোকেদের হাতে চলে যাবার জন্যই হোয়েছে l এগুলো মূল সমস্যাই নয় , আসল সমস্যাই হচ্ছে টু পার্টি সিস্টেম যেখানে নিয়ন্ত্রণ এসব এপস্টেইন জাতীয় unelected লোকদের হাতে চলে যাবার জন্যই হয়েছে l সত্য এটাই l 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮547101
  • " ...আম্রিকার ক্ষেত্রে AIPAC , এপস্টেইন ফাইল , টু পার্টি সিস্টেম এগুলোই তো বড় সমস্যা ..."
     
    এসব বড় সমস্যা নয়, এসব নিয়ে কারও মাথাব্যথা নেই .. এর চাইতেও অনেক বড় বড় সমস্যা আছে - ওয়েজ/স্যালারি স্ট্যাগনেশন, মেডিক্যাল ইনসিওরেন্স, স্টুডেন্ট লোন, হাউসিং আনঅ্যাফোর্ডেবিলিটি  .... ... 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩547100
  • ধুর! আপনি তো বললেন যে আমেরিকায় টু পার্টি সিস্টেম, আমি বললাম যে না মাল্টিপার্টি সিস্টেম। ব্যস।
    পৃথিবীর বেশির ভাগ দেশেই মেজরিটি দুটো পার্টি (বা মেরেকেটে তিনটে, বা কোনো কোয়ালিশন) ঘুরে ফিরে ভোটে জেতে ।

    আসল প্রশ্নটা হল,
    কোন কোন দেশে ওয়ান পার্টি সিস্টেম আছে -- যেমন, চায়না বা নর্থ কোরিয়া বা কিউবা বা ইরান ...

    আর কিছু দেশে জিরো পার্টি সিস্টেম আছে - যেমন, সৌদি আরব, কাতার, ওমান ...

    এই ওয়ান বা জিরো পার্টি দেশগুলোর অবস্থা কি বাজে? তা কিন্তু নয়... সেটাই হল মেইন ব্যাপার... জিরো, এক, দুই, তিন, চার - সেটা আসল ব্যাপার না ...
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৯547099
  • "বাংলা বিহার নর্থইস্ট বাংলাদেশ জুড়ে নিয়ে একটা স্বাধীন দেশ তৈরি করে দিদিকে প্রাইম মিনিস্টারের পদ দিন আর নোবেল ম‍্যান প্রেসিডেন্ট করে দিন। ".          .                              ডট ম্যাডামের ভারত ভাগ করবার একটা পুরোনো ইচ্ছে আছে l হিন্দুত্বের ল্যাঞ্জা লুকোনো কি সোজা নাকি ? কেন ম্যাডাম কেন ?
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৫547098
  • @ LCM, আচ্ছা অনেক কিছুই তো দেখাচ্ছেন এবার আম্রিকাতে শেষ কবে দুটো পার্টির বাইরে অন্য কোন পার্টি থেকে কেউ প্রেসিডেন্ট হয়েছে দেখান তো দিকি 
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৭547097
  • শরীর সামান্য ভালোই। তবু ঘুম আসছে না চোখে। কুকুরের উৎপাত! ডেকে যাচ্ছে, তো যাচ্ছেই! সেই কখন থেকে। মানে ঝামেলা করছে। এর মধ্যে কী মনে হ’তে পরশুদিন প্রাক্তনকে মেসেজ করেছিলাম। ভেবেছিলাম আমাকে ভুলে গিয়েছে। যেমন সবাই যায় আর কী! অনেকে যায়ও না। সঙ্গে সঙ্গে সেই মেসেজের জবাব পাইনি— প্রায় পনেরো থেকে ষোলো ঘণ্টা পরে সেই জবাব পেয়েছি। প্রাক্তনকে তো আগে অনেক অনেক মেসেজ করতাম! কিন্তু কপাল আমার, সব মেসেজেই চন্দ্রগ্রহণ লেখা থাকতো। ঝকঝকে রোদ্দুর পেতাম না। 

    মেসেজটা এমন: 

    ‘শ্রীমল্লার বলছি। মনে পড়ছে?’

    জবাব: ‘হ্যাঁ, বল’ 

    এইটুকুই। আমি আর এখনও কিছু লিখিনি। 

    কুকুরের উৎপাত এখন বেশ কমেছে। একটা ঘটনার কথা মনে পড়ল, সেবার প্রাক্তন সিকিম গিয়েছিল। 

    আমি ওকে লিখেছিলাম: ‘আমার কিন্তু একটা আবদার রাখতে হবে’

    প্রাক্তন: ‘কী আবদার? শুনি!’

    আমি: ‘ফেরার সময়ে আমার জন্যে একব্যাগ কবিতা নিয়ে আসতে হবে’

    প্রাক্তন: ‘ওসব কবিদের কাজ’
  • . | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৬547096
  • মানে ঐ প্লট দিয়ে একটা উলট পুরাণ উপন্যাস লিখে ফেলুন কেউ।
  • . | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪547095
  • বাংলা বিহার নর্থইস্ট বাংলাদেশ জুড়ে নিয়ে একটা স্বাধীন দেশ তৈরি করে দিদিকে প্রাইম মিনিস্টারের পদ দিন আর নোবেল ম‍্যান প্রেসিডেন্ট করে দিন। 
  • :/ | 57.129.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৮547094
  • শক্তিশালী রাজনৈতিক দল আছে তো। তৃণমূল। আন্দোলন করুন, করে মদন মিত্তিরকে আমেরিকা ও ইরানের যুগ্ম প্রেসিডেন্ট ঘোষণা করুন।
  • . | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩০547093
  • এদিকে ব্রিটেনে হলচল মচে গেছে।
    স্টারমার ইন ব‍্যাড শেপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত